শ্রেষ্ঠ কবিতা

  • Sale
  • Regular price Rs. 600.00
Shipping calculated at checkout.


SRESHTHO KOBITA

লেখক : দীপক রায় 

পৃষ্ঠা : ৩৬০ 

সাতের দশকের অগ্রগণ্য কবি দীপক রায়ের জন্ম ডাচদের পুরোনো শহর হুগলি জেলার চুঁচুড়া শহরে।
 তাঁর কবিতা পড়ে তিন দশক আগেই বাংলা কবিতার এক গুরুত্বপূর্ণ কবি  বলেছিলেন তাঁকে নিয়ে কোনো উৎসব গড়ে উঠবে কিনা জানিনা কিন্তু পুনরুক্তি করে বলি দীপক রায় বাংলা কবিতার একজন গুরুত্বপূর্ণ কবি।
  তাঁর ' স্লেজগাড়ি ' 'অজ্ঞাতবাসের চোদ্দদিন' 'অংশত সুন্দর' বা 'জগন্নাথের জীবন চরিত' গ্রন্থগুলিতেই তাঁর কাব্যভাষার স্বতন্ত্র উচ্চারণ লক্ষ্য করা গিয়েছিল । এরপর তাঁর  'খেলাঘর বাঁধতে লেগেছি'  পর্যন্ত প্রত্যেকটা কাব্যগ্রন্থের কবিতায়  উচ্চারিত হয়েছে একক এক মানুষের  বিষাদ ভয়  আর নিস্পৃহ জীবন যাপনের এক আশ্চর্য কাব্যময় আখ্যান ।
  বার বার রবীন্দ্রনাথের হাত ধরে চলার চেষ্টা করেও হিমেনেথ ব্রেশট থেকে নিকানোর পাররার কাব্যবোধ তাঁকে নতুন পথ দেখিয়েছে। 'ছোটো কবিতা'-র ক্ষেত্রে 'জেন কবিতা'  বা 'হাইকু '-র বৈশিষ্ট্য তাঁর দৃষ্টি এড়ায়নি। 
     বাণিজ্য বিদ্যায় স্নাতকোত্তর তিনি চার দশক শিক্ষকতায় জীবন কাটিয়েছেন । 
১৯৭৮ সালে 'দেশ ' পত্রিকায় প্রথম লেখেন তিনি। এই শতাব্দীতে তাঁর প্রধান বড়ো কাগজ 'কবিসম্মেলন '।   নিজের জেলা ছাড়া তাঁকে সম্মানিত করেছে পুরুলিয়া বর্ধমান নদীয়া আর মহানগরের ছোটো কাগজ। 
     বইটি তার ১৬টি কাব্যগ্রন্থ থেকে বাছাই কবিতার সংকলন

 

আকার : 22(h)× 14(w)× 3(d) c.m.