SHIKAR THEKE SHIKHARE : MEBARER JONMOKOTHA
লেখকঃ তনুশ্রী গরাই
পৃষ্ঠা : ১৬০
সপ্তম শতাব্দীর মেবারের উত্থান থেকে ষোড়শ শতাব্দীর মহারানা প্রতাপের বীরগাথা- ইতিহাসের আলো-আঁধারিতে জন্ম নেওয়া এক মহান সভ্যতার মহাকাব্যিক আলেখ্য। 'শিকড় থেকে শিখরে' উপন্যাসটি পাঠককে নিয়ে যাবে রাজপুতানা ভূমির হারিয়ে যাওয়া অধ্যায়ে, যেখানে রাজা বাপ্পা রাওলের শৌর্য এবং পরবর্তী মেবারের শাসকদের ত্যাগ ও মহারানা প্রতাপের অনমনীয় সংকল্প জীবন্ত হয়ে উঠেছে লেখকের সাবলীল শিল্পিত ভাষায়। এই উপন্যাস কেবল রাজ্য বা যুদ্ধের ইতিহাস নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, ঐতিহ্য এবং স্বাধীনতাপ্রেমের অনন্য দলিল। এই উপন্যাসের মধ্যে ছড়িয়ে আছে মেবারের মাটির গন্ধ, রাজপুত বীরদের পদধ্বনি, সাহস, আত্মত্যাগ এবং মর্যাদায় ভরা একটি যুগের হৃৎস্পন্দন।
আকার : 22(h)× 14(w)× 1.8(d)