এই শতাব্দীর প্রেমের কবিতা

  • Sale
  • Regular price Rs. 1,200.00
Shipping calculated at checkout.


EI SHOTABDIR PREMER KOBITA

সম্পাদনা : সুনীল গঙ্গোপাধ্যায় ও দীপক রায়

পৃষ্ঠা : ১০৫০

৩৮ বছর পর নতুনভাবে নতুন আঙ্গিকে সহস্রাধিক কবির প্রেমের কবিতা নিয়ে সহস্রাধিক পৃষ্ঠার এক সুবৃহৎ সংকলন।

প্রেমের কবিতার এই বিরল ব্যাপ্তি, এই অল ইনক্লুসিভ বিততি সত্যিই হয়ে উঠতে পেরেছে, এই শতাব্দীর প্রেমের সমস্ত উচ্চারণের ধারক, সব আলতো ইশারার বাহক, সর্বস্তর এবং চোরা স্রোতের সন্ধানী। কখনও দুঃসাহসী প্রেম হাঁটছে খাদের কিনারায়। কখনও পরকীয়া উপড়ে ফেলেছে মধ্যবিত্ত নিশ্চয়তা আর পাপবোধ। কখনও পুরোনো ভালোবাসা উড়ে যাচ্ছে নতুন রোমান্সের বিস্ফোরণে। কখনও প্রেম হয়ে উঠছে শুধুই শরীর। কিংবা শরীর মরছে আদরের উপবাসে। কোনো কবিতায় আহত প্রেমের আর্তি। কোনো কবিতায় নিহত প্রণয়ের নিহিত নিবেদন। প্রেমের এমন কোনো ভাব নেই যা নেই এই সম্পূর্ণ সংকলনে। রতির এমন কোনো রীতি নেই যা এড়িয়ে গেছে এই সংকলন। এই সংকলন একই সঙ্গে প্রণয়ের আত্মা। শরীরের বাৎস্যায়ন।

 

আকার : 22(h)× 14(w)× 7.5(d) C.M.