আপনজনেরা

  • Sale
  • Regular price Rs. 400.00
Shipping calculated at checkout.


APANJANERA

লেখকঃ সৌমিত্র মিত্র 

পৃষ্ঠা : ১৯২ 

'আপনজনেরা' অনন্য এক সংকলন, বৈচিত্র্যময় জীবনের অধিকারী লেখক সৌমিত্র মিত্র, তাঁর জীবনের বেগবান ঘোড়ায় সওয়ারি হয়ে যাঁদের সান্নিধ্য সংস্পর্শ ও স্নেহ ভালোবাসার বন্ধনে ঋদ্ধ হয়েছেন, জীবনের পাথেয় সঞ্চয় করেছেন, সেইসব আপনজনদের নিয়ে নানা সময়ে নানা পত্রপত্রিকায় ছড়িয়ে থাকা লেখার সমাহার। এক একটি লেখা এক একটি ঝকঝকে আয়না। সেই আয়নায় দেখি ভাষা শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির প্রথিতযশা দিক্কাল মানুষদের জীবন চিত্র; সহজ সাবলীল গদ্যে তাঁদের জীবনের সৃষ্টিশীলতা, হাসি কান্না আনন্দ উচ্ছ্বাসের কথা পড়তে আমরা কখন সেই জীবনে ঢুকে পড়ি ভাগীদার হয়ে যাই। নাটকের একনিষ্ঠ মানুষ হওয়ার সুবাদে তাঁর নিজ নাট্যদল ও নানা নাট্য প্রযোজনার কথা বলতে গিয়ে শম্ভু মিত্র অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটকের গভীর জগতে ডুব দিয়েছে নানা লেখা, একনিষ্ঠ পাঠকও হয়তো সেই অবগাহন করতে করতে শক্তি-সুনীল-সুভাষের কাব্যময় জীবনের সন্ধানে হেমন্তের অরণ্যে পোস্টম্যান হয়ে আরও আরও পাওয়া ও জানার লক্ষ্যে বেরিয়ে পড়বেন। অনেক লেখা যেমন থাকল এই স্মৃতি-চিত্রমালায়, আবার অনেক আপনজনদের কথা পাঠকদের জানানোর অবকাশ পাওয়া গেল না, কিন্তু যাঁদের কথায় ভরা এই পুস্তক, তার পরিধি খুব কম নয়- মণিমাণিক্যের ঝুলি আয়তনে ওজনে বেড়ে উঠবেই- বৈচিত্র্যের স্বাদে চিত্ত ভরপুর হবেই।

 

আকার : 21(h)× 15(w)× 2(d)