He Mahajiban He Mahamaran
লেখক : রঞ্জন বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : 200
উত্তমকুমারের ওপর আজকাল অনেকেই লিখছেন। কিন্তু উত্তমকুমার আমাদের মধ্যে নেই ৪৭ বছর। সুতরাং উত্তমের সমস্ত জীবন এবং তাঁর অসামান্য উত্তরণ নিজের চোখে দেখা মানুষের সংখ্যা আমাদের মধ্যে ক্রমশ কমছে। এই বই উত্তমকে বিষয় করে আন্দাজে ঢিল ছোঁড়া নয়। কিংবা তাঁর ওপর বোরিং তাত্ত্বিক লেখা নয়। এই দুর্লভ বই ধারণ করছে রঞ্জনের ব্যক্তিগত স্মৃতির উত্তম : ময়রা স্ট্রিটের বাড়িতে তাঁর লিভিং রুম থেকে তাঁর লাইফস্টাইল। তিনি কী সিগারেট খেতেন থেকে বাড়িতে ঘুম থেকে উঠে কেমন ছিল তাঁর সকালবেলার সাজপোশাক, চুলের সযত্ন অযত্নের বিন্যাস, তাঁর ড্রয়িংরুম আর ডাইনিং টেবিলের মেজাজ এবং সকালের আলোয় উত্তমের নিজের অপরূপ রূপ। এবং কেমন ছিল উত্তমকুমারের সঙ্গে দিনের পর দিন আন্তরিক কথা ও আড্ডার পরম প্রাপ্তি। কী চেয়ে ছিলেন মহানায়ক। কী পেয়েছিলেন। কেন এত পেয়েও তিনি ছিলেন এক নিঃসঙ্গ বিপন্ন বিষণ্ণ মানুষ। আর কেনই বা তাঁর প্রেমজীবন এমন কানায় কানায় থইথই। নারী কীভাবে ক্রমাগত ছিটকে যেত তাঁর টানে। কিছুতেই সামলাতে পারত না নিজেদের! আর উত্তম ঠিক কখন হাসতেন তাঁর কিলার হাসি?
আকার (cm) 15 (l) X 21 (b) X 1.8 (h)