সাগর পার থেকে

  • Sale
  • Regular price Rs. 250.00
Shipping calculated at checkout.


SAGAR PAR THEKE 

লেখক : রঞ্জনা চৌধুরী

পৃষ্ঠা : ১২৭

মৌচাকের প্রতিটি চাকই মধুভাণ্ড। 

রসে ভরপুর। তার আরোহণ অবরোহণ দেশ-বিদেশ কাল সময়ের সীমা ছাড়িয়ে। তেমনই গল্পবাণী এই বইটির প্রতিটি গল্পে। প্রবাসী ভারতীয়দের অর্থলোলুপতা ও নকল পাশ্চাত্যের মুখোশ সেখানে খসে খসে পড়ে। ফোঁটা ফোঁটা বাহিত হয় মধুসংলগ্না প্রেম। তার ভাষা প্লেটোনিক। আত্মস্থ অবাক করা। ঘনসন্নিবদ্ধ। আশ্চর্য গল্প 'সুর ও বাণী'। হর্ষ ও বিষণ্ণতা এই গল্পভাণ্ডের সম্পূরক। তারুণ্য সময়ে সময়ে বদলে যায়। জয়িতারা সময় পেরোয়। তারুণ্য যাত্রা বদল করে সময়ের সঙ্গে সঙ্গে। মানুষের জীবনধারা ও অস্তিত্বের মাঝে সূর্যের টানাপোড়েন। আকাশে কখনও মেঘ কখনও বার্ধক্য। কখনও উজ্জ্বল রোদ। কখনও ছায়াপাত। কখনও 'অবকাশ দর্পণে'। মাঝখানে সময়ের গ্র্যান্ড ফাদার ক্লক। বৃদ্ধাশ্রম। তারুণ্য ধাক্কা খায়। ভূমিকায়। বিবাহ নামক প্রতিষ্ঠানের চোখে সন্দেহের কাজল। সমসময়ে দরকার হয়ে পড়ে প্রকৃত বন্ধুর ভূমিকা। গল্পের তরণি এক একটা গল্পের ঘাট পেরোয়। আমরা দাঁড়িয়ে থাকি বিচ্ছিন্ন দ্বীপের মতন। ফাগুন বাতাস এসে লাগে গায়ে। সময় হয়ে আসে। প্রতিটি গল্পে গল্পে কূলের মশাল। অপেক্ষার সময় পেরোয় 'সাগর পার থেকে'।

আকার : 23 (h)× 15 (w)×2.5 (d)