RABINDRASANGITER SAHAJPATH VOL. 1 : PROBESHIKA
লেখক : অতনু রায়
পৃষ্ঠা : ২১৬
প্রথাগতভাবে আমাদের রবীন্দ্রসংগীত গাইতে শেখানো হয়, কিন্তু ঠিকমতো তা শুনতে শেখানো হয় না। অথচ যে-কোনো গানের মতোই, রবীন্দ্রসংগীতেও গায়কের থেকে শ্রোতার সংখ্যা অনেক গুণ বেশি। এই বইতে কোনো টেকনিক্যাল কথাবার্তায় না গিয়ে, সাধারণ শ্রোতাদের মতো করে, রবীন্দ্রসংগীত শুনতে শেখানোর চেষ্টা করা হয়েছে। এতে আছে নানা চমকপ্রদ কিন্তু কার্যকরী তথ্যও। যেমন, রবীন্দ্রনাথও অবসাদে ভুগেছিলেন, এমনকি উনি আত্মহত্যা পর্যন্ত করতে গেছিলেন। কিন্তু এসব সংকটকে উনি কীভাবে জয় করতে পেরেছিলেন। সেসব পড়ে উপকৃত হতে পারেন অসংখ্য ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা। সম্পূর্ণ নতুন আলোয় এ-বইয়ে প্রায় সত্তরটি রবীন্দ্রগানকে অভিনব কিন্তু সহজভাবে দেখানো হয়েছে। ছবির প্লেট-সহ এই বইতে আলোচনা করা হয়েছে-সত্যজিৎ রায়ের এবং অন্যান্য সিনেমায় রবীন্দ্রসংগীতের প্রয়োগ, নানা বিখ্যাত শিল্পীর, যেমন দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র ও অন্যান্য। অতি সহজ ভাষায় লেখা এই বই আমাদের জানাবে আমরা রবীন্দ্রসংগীত বুঝতে পারার ব্যাপারে কত আলগা, অসচেতন এবং ভ্রান্ত!
আকার (cm) : 22(h)× 14.5(w)× 2(d) c.m.