RABINDRANATH (VOL. I)
সম্পাদনা : মোশাররফ হোসেন চৌধুরী
পৃষ্ঠা : ৭৫৬
বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন স্রষ্টা নন- তিনি একটি অখণ্ড সাংস্কৃতিক ঐতিহ্য ও বৌদ্ধিক সভ্যতার নাম। কিন্তু রবীন্দ্রনাথকে জানার পথ কেবল তাঁর সৃষ্টিতে সীমাবদ্ধ নয়; তাঁর মৃত্যুর পর গত এক শতাব্দীরও অধিক সময় ধরে তাঁকে ঘিরে গড়ে ওঠা বিপুল আলোচনা, ব্যাখ্যা ও বিতর্কের মধ্য দিয়েই তাঁর উত্তর-জীবন ক্রমাগত বিস্তৃত হয়েছে। মোশাররফ হোসেন চৌধুরী সম্পাদিত 'রবীন্দ্রনাথ' (প্রথম খণ্ড) বইটি সেই ঐতিহাসিক বৌদ্ধিক অভিযাত্রার এক অমূল্য দলিল। ১৯৩০ থেকে ১৯৭৫ সালের মধ্যবর্তী অভূতপূর্ব রাজনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তরের যুগে রচিত বহু দুর্লভ ও অপ্রাপ্য রবীন্দ্র-বিষয়ক প্রবন্ধকে এই গ্রন্থে বিষয়ভিত্তিক বিন্যাসে সংকলিত করা হয়েছে। এতে সাহিত্য, কাব্য ও নাটকের নন্দনতাত্ত্বিক মূল্যায়নের পাশাপাশি রবীন্দ্রনাথের শিক্ষা- দর্শন, সমাজভাবনা, রাষ্ট্রচিন্তা, সংগীত, চিত্রকলা, বিজ্ঞানমনস্কতা ও লোকসংস্কৃতির বহুমাত্রিক রূপ উন্মোচিত হয়েছে। পত্র-পত্রিকা ও গবেষণাপত্রে ছড়িয়ে থাকা ১৯৩০-১৯৭৫ পর্বের এই আকর প্রবন্ধগুলো একদিকে যেমন রবীন্দ্র-অনুসন্ধানকে তথ্য ও প্রমাণভিত্তিক শৃঙ্খলায় প্রতিষ্ঠিত করে, অন্যদিকে তেমনই বাংলা সাহিত্য-সমালোচনা ও মননচর্চার বিবর্তনকে স্পষ্ট করে তোলে। শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সচেতন সাহিত্যপ্রেমীদের জন্য রবীন্দ্রনাথকে নতুন আলোয় আবিষ্কার এবং ভবিষ্যৎ গবেষণার ভিত্তি রচনার ক্ষেত্রে এই সংকলনটি একটি অপরিহার্য।
আকার (cm) : 24(h)× 16.5(w)× 4.8(d) c.m.