Ranorajjo
লেখক : সমীর বিশ্বাস
পৃষ্ঠা : ২০৮
বদ্ধ প্রাণের মুক্তির ফেরিওয়ালা হয়ে সম্মুখে দাঁড়াল একটি মানুষ। সে পাশে দাঁড়ালে শ্যাওলাধরা আঁধার উঠোনগুলোয় আলো খেলা করে। খুশিরা ঢেউ তুলে যায়। তার আগমনে পালটে পালটে যায় একের পর এক জনপদের জীবনচর্যা। তার এই অভিযাত্রায় এসে জোড়ে এক মানুষী। উদ্দাম প্রেমে মেতে ওঠে তারা। তারপর একদিন কোন ফাঁকে এসে দাঁড়ায় আর-এক মানুষ। ভাগ হয়ে যায় ভালোবাসার উঠোন। তবু প্রত্যক্ষে, প্রচ্ছন্নে সে ভাগ করে নেয় প্রেম-স্বপ্ন-আঘাত-আনন্দ। বহু পাথরখণ্ড পার হয়ে পৌঁছোয় জীবনের রোমাঞ্চকর এক বাঁকে। বিজন পাহাড়-নদী-জল-জঙ্গল থেকে জনাকীর্ণ শহুরে মহল্লা— চলমান জীবনে খেলে যায় অগম্য দুর্ভেদ্য চেতনার বিচিত্র মনোবিকলন। মহৎ কোনো নেশায় সম্পর্কেরা নিরন্তর কাছে আসে, দূরে সরে যায়। বাস্তবের পাথরে ঠোক্কর খেতে খেতেই সে ছেনে আনে সহজিয়া জীবনসাধনের দুর্লভ পথ। আর ছড়িয়ে দেয় ভুবনজুড়ে। চলমান বৈষম্যের, ভোগের যে অশ্লীল জীবনযাপন— নক্ষত্রতলের সেই সর্বগ্রাসী আগুন নিভিয়ে দিয়ে ভোগের সমুদ্রে নিমজ্জিত জীবনকে নিষ্ক্রমণের পথ দেখায়। অন্ধকার আকাশে ধ্রুবতারার মতো সে উজ্জ্বল। তারই গড়া রাজপাট চিরকালীন মানুষের জন্য। উপহার দিয়ে যায় রণজয়— তার স্বপ্নের রণরাজ্য।
আকার (cm) 14.5 (l) X 22.2 (b) X 2 (h)