রজনীকান্ত সেনঃ জীবন ও গান

  • Sale
  • Regular price Rs. 1,000.00
Shipping calculated at checkout.


RAJANIKANTA SEN : JIBAN O GAN

সংকলন ও সম্পাদনা : সঞ্জয় সেনগুপ্ত, শুভজিৎ সরকার

পৃষ্ঠা : ৪৯৬

বঙ্গরত্ন পঞ্চকবির মধ্যে সবচেয়ে স্বল্পায়ু রজনীকান্ত সেন জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভাঙ্গাবাড়ি গ্রামে ১৮৬৫ খ্রিস্টাব্দের ২৬ জুলাই। গুরুপ্রসাদ সেন ও মনোমোহিনী দেবীর জ্যেষ্ঠ পুত্র তিনি। রাজশাহীতে বিদ্যাশিক্ষা শুরু।

পরে এন্ট্রান্স ও এফ.এ. পাশ করে কলকাতায় বি.এ. পড়তে আসেন। পরিবারে ইতিপূর্বেই শুরু হওয়া মৃত্যুর ঘটনাগুলির সঙ্গে যুক্ত হয় তাঁর পিতা ও পিতার অগ্রজের প্রয়াণের ঘটনা। বি.এল. পাশ করে ওকালতি শুরু করেন রজনীকান্ত। ছোটো থেকেই সংগীতে আগ্রহ। বাংলা ব্যতীত সংস্কৃত ও ইংরেজি ভাষাতেও লেখালেখি করেছেন। নানান অসুস্থতার মাঝে আক্রান্ত হন মরণান্তক কর্কটরোগে এবং চিকিৎসায় সুগায়ক খোয়ান তাঁর স্বরযন্ত্র। কাব্য ও সংগীত রচনা তবু ছিল অব্যাহত। অবশেষে তীব্র যন্ত্রণা থেকে চিরমুক্ত হয়ে কবির প্রয়াণ ঘটে ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর। স্বল্পায়ু কান্তকবির বিস্ময়কর প্রতিভার প্রকাশ ঘটে তাঁর লেখা শান্তরসের গীতিকবিতা ও সংগীতে। ভক্তিরসাত্মক গান, হাসির গান ও স্বদেশি গানে তিনি অনন্য। আত্মজীবনী, গুণীজনদের দুর্লভ অতীতচারণ এবং কান্তকবি রচিত সম্পূর্ণ গানের সম্ভার নিয়ে আমাদের এই বৃহৎ অমূল্য সংকলন- 'রজনীকান্ত সেন: জীবন ও গান'। আশা করি, বাঙালির কান্তকবি-চর্চার এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে এই গ্রন্থ।

 

আকার : 23 (h)× 15 (w)×4.5(d)