VIDYASAGAR, RABINDRANATH, JIBANANADA O ANYANYA
লেখক : হিমবন্ত বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : ১৬০
নবজাগ্রত বাঙালির, সৃজনশীল ভাবুক বাঙালির, দু-দণ্ড শান্তির আশ্রয় আরও অনেকের মতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশ।
বাংলা ভাষা আর বাঙালি সমাজ উনিশ-বিশের সময়সরণির নানা বাঁকে এঁদের মধ্যে খুঁজে পেয়েছে যথার্থ আত্মোপরিচয়। কথাগুলো নতুন নয়, অপরিচিতও নয়। তত্ত্ব সময়ান্তরে জরুরি এই কথাগুলো নতুন করে শোনাবার প্রয়োজন হয়, অতীত পথ দেখাবে ভবিষ্যতের, এই ভরসায়। তাই, বিদ্যাসাগর 'রবীন্দ্রনাথ জীবনানন্দ ও অন্যান্য'। ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু নিবন্ধের
এই বিশেষ সংগ্রহ।
এখানে, এই 'অন্যান্য'র আড়ালে আছেন যুগপুরুষ মধুসূদন থেকে শুরু করে শম্ভু মিত্র, সমরেশ বসু, নীরেন্দ্রনাথ চকবর্তী কিংবা শঙ্খ ঘোসের মতো যুগোত্তীর্ণেরা।
দু-একটি প্রবন্ধে আছে সমাজ-নিরীক্ষণের নিজস্ব নজর, বিশ্লেষণ।
লেখাগুলোর কিছু এই প্রথম প্রকাশিত হচ্ছে, কিছু আবার দেশপত্রিকা, সংবাদ প্রতিদিন (রোববার), কোরক, পরিচয় কিংবা কৃত্তিবাস পত্রিকায় প্রকাশিত হয়েছে। হঠাৎ মনে হতে পারে, এই লেখাগুলো সমমাত্রিক নয়।, সমস্বভাবী নয়, রসেরও তারতম্য আছে। কিন্তু আসলে এই বৈচিত্রই বইটার বৈশিষ্ট, এরা এত পৃথক বলেই সার্থক।
আকার : 23 (h)× 16 (w)×2.5(d)