ওভাবে ডাকতে নেই, মণিমালা মিস্‌

  • Sale
  • Regular price Rs. 300.00
Shipping calculated at checkout.


OBHABE DAKTE NEI, MANIMALA MISS

লেখক: সুজিত দাস

পৃষ্ঠা : ৬৪ 

গত দু-দশক তিনি বাংলা কবিতা-পাঠক ও সমালোচকদের স্তম্ভিত করে রেখেছেন তাঁর আনখশির নিজস্বতায়। নিরতিশয় আধুনিক কাব্যভাষা, আশ্চর্য বিরোধাভাস- এসবই তবু তাঁর কবিতার বহিরঙ্গের জরুলচিহ্ন; অন্তরঙ্গে বয়ে চলেছে মেধা ও মনীষামাখা 'জীবন-দর্শন'। তিনি অক্ষরবৃত্তের জাদুকর, তাঁর শ্বাসরুদ্ধ গতি দর্শনের অতি-প্রকাশ্যতাকে শুষে নিয়ে তলে-তলে অন্তর্ঘাত ঘটিয়ে পাঠককে আরও বেশি বিপন্ন করে তোলে। তিনি নিজেই একটি 'জাঁর'; বাহান্ন তাসের ক্যাসিনো থেকে পাখিদের হ্যাম রেডিয়ো পর্যন্ত অকল্পনীয় তাঁর বিস্তার। জাদুবাস্তব বা বাস্তবতার জাদুমাখা এই কাব্যগ্রন্থে ধরা রইল সমাজ, রাজনীতি, প্রেম, ব্যক্তির গভীর-গভীর বিপন্নতা; এক টলটলে আনন্দ, বেদনালাবণ্যমাখা জীবন। বিপর্যাসের নন্দন বুকে নিয়ে 'ওভাবে ডাকতে নেই, মণিমালা মিস্' এক জাদুদ্বীপ; অনিবার্য ও অবশ্যপাঠ্য।

 

আকার : 21(h)× 15(w)× 1.2(d)