আমার কোনো দেবতা নেই

  • Sale
  • Regular price Rs. 350.00
Shipping calculated at checkout.


AMAR KONO DEBOTA NAI

লেখক : অমিতাভ মুখোপাধ্যায়

পৃষ্ঠা : ১৭৬

নারীর অন্তর্জগতের কোনো একটিমাত্র মানচিত্র হয় না। প্রেমের কাছে তার যে মুখ, একাকিত্বে সে মুখ বদলে যায়; কামনার ভিতর যে শরীর, স্মৃতির কাছে তার অন্য পরিচয়। এই কাব্যগ্রন্থে সেই বহুমুখী নারীসত্তাই নানা নাম, সময় ও অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রকাশিত হয়েছে। রাধিকা, মৃত্তিকা, বেহুলা, ঋতিকা, মণিমালা, হেমনলিনী, বিমলা, সঞ্চারী ও পূজারিণী-প্রত্যেকে নিজের জীবন, প্রেম, ক্ষত, আকাঙ্ক্ষা এবং আত্মপরিচয়ের সঙ্গে মুখোমুখি হয়। পুরাণের রাধা ও বেহুলা এখানে দূর অতীতের চরিত্র হয়ে থাকে না, সমকালীন নারীর অভিমান, ভালোবাসা ও সংশয়ের সঙ্গে তাদের সংলাপ তৈরি হয়। ঋতিকার স্মৃতিতে কৈশোরের আঘাত ফিরে আসে, মণিমালা খাজুরাহোর পাথরে নিজের কামনা ও অসম্পূর্ণতার প্রতিরূপ খোঁজে। সঞ্চারী কোনো স্থির তীরে থামতে চায় না। আর পূজারিনীর পর্বে এসে আধুনিকতার স্বর ধীরে বীরে গ্রহণ করে সাধু বাংলার গাম্ভীর্য। চলিত ভাষার সহজ স্বর থেকে সাধু বাংলার ধ্রুপদি গাম্ভীর্যে পৌঁছোনো এই কাব্যযাত্রা শেষ পর্যন্ত একটাই প্রশ্নের দিকে ফিরে আসে-নিজেকে খুঁজে পাওয়াই কি সবচেয়ে গভীর প্রেম?