ANTONIONIR CINE-JOGOT
গ্রন্থনা ও অনুবাদ : রুদ্র আরিফ
পৃষ্ঠা : ৪০৮
মিকেলাঞ্জেলো আন্তোনিওনি-স্বপ্ন আর নীরবতার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অনমনীয় সিনেঅলা। সময়ের গতি ও বাজারি প্রলোভনের দিকে ফিরে না তাকিয়ে, যিনি সিনেমাকে রূপ দিয়েছিলেন এক গভীর কবিতায়। তাঁর চলচ্চিত্রে ভাষা, ছন্দ, নৈতিকতা ও দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে জন্ম নেয় এক সম্পূর্ণ নিজস্ব জগৎ, যাকে বলা যায় নির্দ্বিধায় ‘আন্তোনিওনিয়ান'। ঘন কুয়াশার মতো ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে আসা দৃশ্যপটের ভেতর দিয়ে তিনি অনুসন্ধান করেছেন আধুনিক মানুষের শূন্যতা। ব্যক্তিস্বাধীনতার মোহে হারিয়ে যাওয়ার যন্ত্রণা, সম্পর্কের নীরব ভাঙন এবং প্রকাশ না-পাওয়া অথচ সর্বগ্রাসী এক বিচ্ছিন্নতাবোধ। তাঁর ক্যামেরা সেই চাপা আগুনকেই উসকে দেয়-যেখানে মানুষ নিজেকে হারায় সময়ের ভিড়ে, নিজেরই অজান্তে। তাঁর নির্মিত অধিকাংশ চলচ্চিত্র মুক্তির সময় বাণিজ্যিক সাফল্যের মুখ দেখেনি। তবু সময়ের বিচারে সেই সিনেমাগুলিই আজ বিশ্ব-সিনেমার পরম সম্পদ। জীবনের ভিন্নতর উপলব্ধি নির্মাণ করে যাওয়া এই কিংবদন্তি নির্মাতার চলচ্চিত্র-জগতে প্রবেশের জন্য, পাঠককে জানাই নীরব অথচ গভীর এক স্বাগত।
আকার : 22(h)× 14.5(w)× 3(d)