SRESHTHO KOBITA
লেখক : রাজীব সিংহ
পৃষ্ঠা : ১৪৪
রাজীব সিংহ সাম্প্রতিক বাংলা কবিতার এমন একজন কবি, বাংলা কবিতায় যাঁর কোনো পূর্বাপর ঐতিহ্য নেই। স্বভাবতই উত্তরাধিকার থাকবারও কোনো প্রশ্ন নেই। আর ঠিক সেই কারণেই কবির ধারণা খুব বেশি পাঠক তাঁর কবিতার সঙ্গে পরিচিত নন। আলিপাব-রাতে বৃষ্টি হয়ে ঝরে যাওয়া অক্লান্ত চুম্বন, পার্কস্ট্রিটের আলো-আঁধারি, দক্ষিণ কলকাতার করুণ ট্রামলাইনের উলটোদিকে জেগে থাকা আইসিইউ, মারণ অসুখ ও শ্মশান-স্তব্ধতার সেইসব মধ্যরাত আচমকাই থমকে এসে দাঁড়ায় ইলামবাজারের হাটের ভিড়ে, অজয় নদের ধু-ধু চরে কিংবা শান্তিনিকেতনের রতনপল্লির খাঁ-খাঁ সকালে—আর সেখান থেকেই শুরু হয় রাজীব সিংহ-এর কবিতার একক জার্নি। হারিয়ে যাওয়া নিহত আত্মার গান। এ পর্যন্ত প্রকাশিত এগারোটি কাব্যগ্রন্থের বাছাই কিছু কবিতা নিয়ে নির্মিত রাজীবের এই ‘শ্রেষ্ঠ কবিতা’য় রয়ে গেল ‘আহত আগুনের মতো’ ঝলসে ওঠা পলাশ, খামবন্দি স্বগতবিষাদ আর জীবনের ট্র্যাপিজখেলায় আটকে থাকা একাকী মানুষের অমোঘ নিয়তি, চলার পথে পিছিয়ে পড়া এক বিষাদাক্রান্ত অনুচ্চ কণ্ঠ এবং সময়ের অনিবার্য কষাঘাত। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সেইসব একান্ত আলো-ছায়া আর অনুভূতিগুলিকে কেউ হয়তো অন্যের জন্য টুকে রেখেছিল; আর সেগুলি নিয়েই শেষপর্যন্ত নির্মিত এই আশ্চর্য সংকলনটি।
আকার (cm) 14.5 (l) X 22.2 (b) X 1.5 (h)