LUPTOPRAY PAKHIDER GAAN
লেখক : রণজিৎ দাশ
পৃষ্ঠা : ৬৪
রণজিৎ দাশ সাম্প্রতিক বাংলা কবিতার এক কিংবদন্তি কবি। সত্তরের দশক থেকেই তাঁর খ্যাতির শুরু এবং পরবর্তী পাঁচটি দশক ধরে তাঁর কবিপ্রতিভার উত্থান বিস্ময়কর। চিন্তা ও বোধের মৌলিকতায় তাঁর কবিতা আন্তর্জাতিক মানের। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি-লিট সম্মানে ভূষিত এই কবি আড়ালপ্রিয়, নিরন্তর সৃষ্টিশীল। কবির এই নতুনতম কাব্যগ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে তাঁর সাম্প্রতিক সমাদৃত কবিতাসমূহ এবং একাধিক নতুন কবিতা। তিনি দুর্বার প্রেম ও প্যাশনের কবি এবং একই সঙ্গে জীবনরহস্যের দার্শনিক অন্বেষণের কবি। এই গ্রন্থে তাঁর মনন ও কবিত্বের নবতম উদ্ভাস। এখানে কবির কবিতায় জাগ্রত হয়েছে এক আদিম 'ফোর্স অব নেচার', যা মানুষকে ডিজিটালের আগ্রাসন থেকে রক্ষার বার্তা জানায়। এখানে এক 'ক্রুদ্ধ ও জীবন্ত ঈশ্বর' জেগে ওঠেন মধ্যরাতের পার্ক স্ট্রিটে অন্ধকারে, উদ্যত থাবায়। এখানে একটি মানুষের 'পাগল হৃদয়' আকাশের লক্ষ কোটি তারার মুদ্রার চেয়েও দামি। এই গ্রন্থে কবির করোটি এক দানবীর পানপাত্র। কবির মৃত্যু একটি বাদলসন্ধ্যার ক্ষণিক বিদায়। কবির কাঁধের ধনেশপাখি পাঠকের দিকে উড়ে যায়।
আকার : 22(h)× 14(w)× 1(d) c.m.