রবীন্দ্রসংগীতের সহজপাঠ, ২ম খন্ড : প্রকৃতি পর্যায়

  • Sale
  • Regular price Rs. 400.00
Shipping calculated at checkout.


RABINDRASANGITER SAHAJPATH VOL. 2 : PRAKRITI PARJAY

লেখক : অতনু রায় 

পৃষ্ঠা : ১৯২

নিঃসন্দেহে রবীন্দ্রসংগীতই শিক্ষিত বাঙালির কাছে বাংলার ঋতুগুলোকে জনপ্রিয় এবং উৎসবমুখর করে তুলেছে। বিভিন্ন ঋতুতে, সুখে-দুঃখে, আনন্দ-উৎসবে, অনুষ্ঠানে-অবসরে রবীন্দ্রসংগীত অবিচ্ছেদ্য হয়ে আছে। অথচ নানা রবীন্দ্রসংগীত আমাদের গাইতে শেখানো হলেও, সেগুলো শুনতে শেখানো হয় না। এই বইতে ছটা ঋতুর নানা পরিচিত প্রকৃতি পর্যায়ের ৭৩টি রবীন্দ্রসংগীতকে এক সহজ, কিন্তু বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে, শুনতে ও ভাবতে শেখানো আছে। রবীন্দ্রসংগীতের সাধারণ শ্রোতা ও গায়কদের কাছে এই বই হয়ে উঠবে প্রকৃতি পর্যায়ের রবীন্দ্রসংগীতের এক আবশ্যক 'সহজপাঠ'। তাঁরা সকলেই বুঝবেন যে শুধু সুর তাল গানের জটিল গ্রামার আর স্বরবিতান নিয়ে রবীন্দ্রসংগীত নয়! এই বই দেখাবে যে প্রথাগতভাবে রবীন্দ্রসংগীত চর্চায় আমাদের খামতি এবং গলদ আছে। অথচ যে-কোনো গানের মতোই, রবীন্দ্রসংগীতেও গায়কের থেকে শ্রোতার সংখ্যা অনেক গুণ বেশি! এই বইতে কোনো টেকনিক্যাল কথাবার্তায় না গিয়ে, সাধারণ শ্রোতাদের মতো করে, রবীন্দ্রসংগীত শুনতে শেখানোর চেষ্টা করা হয়েছে।

আকার (cm) : 22(h)× 14.5(w)× 1.8(d) c.m.