দুজনেই রবিবাবু দুজনেই অতুলপ্রসাদ

  • Sale
  • Regular price Rs. 250.00
Shipping calculated at checkout.


DUJONEI ROBIBABU DUJONEI ATULPRASAD  

লেখক : শ্যামলকান্তি দাশ 

পৃষ্ঠা : ৮০

সত্তরের দশকের অন্যতম প্রধান ও স্বতন্ত্র স্বরের কবি শ্যামলকান্তি দাশ। তার কবিতা মুক্তছন্দে জীবনের টুকরো দৃশ্যের নিখুঁত চিত্রগ্রাহক। গ্রাম বাংলার জীবনেবোধে জড়িয়ে থাকা সময়, মানুষ, ঘটনা, কাহিনি এবং দর্শনের সংবন্ধনে উপস্থাপিত কবির কাব্যগ্রন্থ নিছক কবিতা সংকলন নয়। এ এক পৃথক অভিজ্ঞতা। 'দুজনেই রবিবাবু, দুজনেই অতুলপ্রসাদ' কাব্যগ্রন্থে সর্বমোট আটান্নটি কবিতায় পাঠক খুঁজে পাবেন এক ছায়াছবির আবেশ। আলো এবং ছায়ার ব্যবহারে রূপক এবং গদ্যের লিরিক কোথাও ফোকাস হারায়নি। বনমালীপুরের রাজবাড়ি থেকে ভারতবর্ষ এবং পরমুহূর্তে দীর্ঘ অতিভুজ টেনে ফিরে আসা সেই সূক্ষ্মবোধে যেখানে মন এবং মানুষ, তার নিত্য জীবনের ধারাবাহিক পরিক্রমণে পাঠককে মুগ্ধ করে। এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা সেই পাঠকের কাছে পৌঁছোনোর দাবি রাখে যে জীবনের সহজ অঙ্কের কাছে পরাভূত হয়ে প্রকৃতির কাছে ফিরে আসে। এই সরল অথচ দৃঢ় কাব্যভাষা বাংলা কবিতার অহংকার। কাব্যগ্রন্থের অদ্বিতীয় নামকরণের সঙ্গে সাযুজ্য রেখেই এই গ্রন্থ পাঠককে কবিতায় ভ্রমণ করাবে কাহিনির সঙ্গে। অনন্যসাধারণ এই সংগ্রহ পাঠককে প্রাণের আরাম দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আকার (cm) : 22(h)× 14.5(w)× 1.2(d) c.m.