KANYARASHI RAKSHASHGAN
লেখক: সুতপা চক্রবর্তী
পৃষ্ঠা : ৮৮
ঠিক কটা জন্ম পার করে এলে নারীজন্ম হয়? ঠিক কত জন্ম, কত জন্ম অভিসম্পাত হলে নারীজন্ম হয়....এই প্রশ্নের মুখোমুখি হয় এ বই। কারণ এখানে আছে অপার এক জন্মবদল। এক বৃদ্ধা ও এক কন্যার। কখনও বৃদ্ধাই কন্যা। জীবন তাদের নিয়ে নকশা সেলাই করে। পুষ্পপথ বন্ধ হয়ে যায়। বুক থেকে অঝোরে বেলিফুল ঝরে। পুতুলের বিয়ে হয়। কন্যা যায় শ্বশুরবাড়ি, কন্যা যায় যমের বাড়ি। সুতপা চক্রবর্তীর পিএইচডি-র বিষয় ছিল নারী ও ভারতীয় আইন। কিন্তু এ বইতে নারীবাদ নেই। আছে নারীজন্ম, নারীবিদ্যা, নারীকথা। আছে শাঁখা সিঁদুর মাথায় রেখে শূন্য শূন্য খাঁ খাঁ বুক। আছে এয়োতির বর নেওয়া। আছে আহ্ জন্ম, নারীজন্ম গড় তোকে। কারণ কবির উপলব্ধি: এই জন্ম আবহমান নদী। তাই সত্তরটা বসন্ত পার করে এসেও কন্যা ঘোমটার আড়ালে পুরুষ দেখে। আর স্ত্রী-সূর্যের কানে দোলে কানপাশা ফুল। এগুলো বাংলা কবিতার নতুন নতুন মুদ্রা। কন্যার পূর্বজন্মের কথা, তাই, মনে থাকে। বাংলা কবিতার মুখ দেখে, কীভাবে ভেসে যায় নারীত্বের অনন্ত-বাউটির দিন।
আকার : 21(h)× 15(w)× 1.5(d)