জিন্দেগি না মিলেগি দোবারা

  • Sale
  • Regular price Rs. 200.00
Shipping calculated at checkout.


JINDEGI NA MILEGI DOBARA

লেখক: হিমবন্ত বন্দ্যোপাধ্যায় 

পৃষ্ঠা : ৬৪ 

যেন রঙিন কসমিক বুদবুদ যেন ওয়ান টাইম পাসওয়ার্ড, যেন বা আকস্মিকের অলৌকিক আস্বাদ এই আমাদের মানবজন্ম। যেন পড়ে পাওয়া চোদ্দো আনা, হঠাৎ পেয়ে গেছি যে যার মতো করে। আর বুঝেছি, জীবনের সেরা গিফট এই জীবনটাই। জীবন তারপর এক এক জনের কাছে এক এক রূপ-রং নিয়ে আসে, পাওয়া বা না পাওয়া নিয়ে আসে, যে কত রকম বিন্যাস ও ব্যাপ্তি, তার কোনো ইয়ত্তা নেই। কেউ কেউ এগুলো নিয়ে ভাবে, পর্যবেক্ষণ করে, আলগোছে অক্ষরবন্দি করতে চায়। সেই অনুভবের আক্ষরিক ফলাফল, 'জিন্দেগি না মিলেগি দোবারা'। সেই জীবনের কিছু টুকরো। কিন্তু হঠাৎ অবাঙালি নাম কেন? এত নামজাদা মানুষের বাংলায় নাম কি কিছু কম পড়িয়াছে? তাও আবার স্মৃতির সমীপে থাকা বাণিজ্যিক ফিল্ মি নাম। কেন? 'জিন্দেগি না মিলেগি দোবারা'-ই বা কেন? এই 'কেন'-র উত্তর খুঁজতে পাঠককে স্পেন যেতে হবে না, আইনক্সেও না। শুধু এই কবিতা-বইয়ের দুই মলাটের মাঝে এসে দাঁড়াতে হবে তাকে। আসুন, আমন্ত্রণ রইল।


 

আকার : 22(h)× 14(w)× 1.5(d)