MRINAL SEN CHALACHITTRER SANDHANE
লেখক: মানবেন্দ্রনাথ সাহা
পৃষ্ঠা : ২৫৬
ঘটমান বর্তমানের নানা মুহূর্তকে তিনি অবিরাম তুলে ধরতে চান। লড়াইয়ের মধ্য দিয়ে বেঁচে থাকা তাঁর ছবির প্রধান বক্তব্য। সত্তর দশক থেকেই একটা রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তাঁর ছবিকে ঘিরে থাকে। মৃণাল সেনের চলচ্চিত্রের প্রধান চরিত্র সময়। এই উপমহাদেশে তিনি ছিলেন একজন শক্তিশালী রাজনৈতিক চলচ্চিত্রকার। তাঁর প্রতিটি চলচ্চিত্র এক-একটি রাজনৈতিক ভাষ্য। এই গ্রন্থের লেখক মানবেন্দ্রনাথ সাহা তাঁর 'চলচ্চিত্রের সন্ধানে মৃণাল সেন' গ্রন্থের পনেরোটি প্রবন্ধে তাঁর ছবির এই বলিষ্ঠতার নানা দিকগুলি বিশ্লেষণ করেছেন। তাঁর ছবিতে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি চরিত্রেরা তাদের সমস্ত প্রতিবাদ নিয়ে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। তাঁর ছবি নির্মাণ করে এক চেতনা। এই গ্রন্থের পরিশিষ্ট বইটির উল্লেখযোগ্য সংযোজন। মুজফফর আহমদ স্মৃতি পুরস্কারে ভূষিত এই বইটি বাঙালির মৃণাল সেন চর্চার এক নতুন মাত্রা সংযুক্ত করেছে।
আকার : 22(h)× 14.5(w)× 2(d)