RABINDRANATHER DHARMACHINTA
লেখক : শঙ্কর শীল
পৃষ্ঠা : ৮৩
রবীন্দ্রনাথের ধর্মচিন্তা নিয়ে এখনও পর্যন্ত যত আলোচনা হয়েছে, তার অধিকাংশই এ বিষয়ে কবির চিন্তাভাবনার নানা খণ্ডিত অংশের আলোচনা। আবার, অনেক ক্ষেত্রে দেখা যায়, আলোচক তাঁর নিজের ভাবনার উদ্দেশ্য পূরণের জন্য রবীন্দ্রনাথের চিন্তাকে কেটে-ছেঁটে নিজের মাপমতো করে নিয়েছেন। এ ছাড়া নানা অগভীর, দায়সারা প্রবন্ধ-প্রচেষ্টা তো আছেই। ফলে, রবীন্দ্রনাথের ধর্মচিন্তার সামগ্রিক ও বিস্তারিত পরিচয় অধরা থেকে গেছে। সেই অভাব পূরণ করেছে বর্তমান গ্রন্থটি। এই গ্রন্থের লেখক মনে করেন, রবীন্দ্রনাথের ধর্মচিন্তা কোনো অনড়, স্থাণু, অপরিবর্তনীয় বিষয় নয়। সেই চিন্তার পরিবর্তন আছে, ধারাবাহিকতা আছে, আদি-মধ্য-অন্ত আছে। রবীন্দ্রনাথের কৈশোর-যৌবন থেকে মধ্যবয়স হয়ে প্রৌঢ়ত্ব ও বার্ধক্য পর্যন্ত নানা সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনার অভিঘাতে তাঁর অভিজ্ঞতা ও উপলব্ধির জগতে যে ভাঙ্গা-গড়া চলছিল, তার প্রতিফলন পড়েছিল তাঁর ধর্মচিন্তায়। তাই, রবীন্দ্রনাথের ধর্মচিন্তা এক ক্রমবিকাশমান, গতিশীল প্রক্রিয়া। ধর্ম বলতে আসলে কী বোঝায়, ধর্মের বিকৃতি ও অপব্যাখ্যা কেন ও কীভাবে ঘটে তার সামাজিক-ঐতিহাসিক কারণ অনুসন্ধান, আজকের পৃথিবীতে ধর্মের কোন রূপ হয়ে উঠতে পারে যথার্থ ভাবে মানুষের ধর্ম এই সমস্ত প্রশ্নের উত্তর আছে রবীন্দ্রনাথের ধর্মচিন্তায়।
আকার : 22(h)× 14.5(w)× 1.4(d)