আহির ভৈরব

  • Sale
  • Regular price Rs. 250.00
Shipping calculated at checkout.


AHIR VOIROB

লেখক: রবীন চক্রবর্তী 

পৃষ্ঠা : ৭২ 

কবিতা শব্দ দিয়ে আঁকা এক সুচারু আলপনা। কবিতায় লেখা হয় প্রতিদিনের পথ-চলার গল্প, অনুভব, প্রেম ও সম্পর্কের গল্প, আমাদের সমাজের ছবি, রাজনীতির বাস্তবচিত্র গল্পের আকারে কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। এক সাধারণ সরকারি অফিসের করুণ কাহিনি সহজ ভাষায় কবিতার আদলে কবি লিখেছেন। বৈঠকি আড্ডায় চেনা মানুষদের সঙ্গে কথা বলেছেন কবিতায়। কবি গল্পকে সাথি করে দেশ থেকে বিদেশ, বিদেশ থেকে বিদেশের বাইরে ভ্রমণ করেছেন। তখন সৃষ্ট হয়েছে কাব্য। সমরেশ তাঁর বার্ধক্যকালের জন্মদিনে যখন নবজন্ম খুঁজে পান সেই গল্পের কাব্যময় নির্মাণ অকৃত্রিম। ডায়েরির পাতায় লেখা জীবনের দিনলিপি প্রকৃত অর্থে কবিতা। সহজ ভাষায় সাবলীল চলনে অত্যন্ত যত্নশীল কারুকার্যে লেখা এই গল্পসংগ্রহ আসলে এক একটা কবিতা। পড়তে ভালো লাগে। অন্তর্নিহিত অর্থ বোঝা যায়। নিজেকে খুঁজে পাওয়া যায়। কাব্যগ্রন্থ সার্থক মনে হয়। কাব্যগ্রন্থে আহির ভৈরবির আলাপ ও ঝংকার। রবীন চক্রবর্তীর নির্বাচিত কাব্যকাহিনির অপরূপ এই সংকলন গল্প, কবিতা, সুর ও সংগীতের এক নান্দনিক উন্মেষ। ঋদ্ধ সরগম। মনের পুষ্টি। আত্মার আরাম।


 

আকার : 22(h)× 14(w)× 1(d)