দেহতরীর মনমাঝি

  • Sale
  • Regular price Rs. 300.00
Shipping calculated at checkout.


DAHATARIR MONMAJI

লেখক: মোহিত কামাল

পৃষ্ঠা : ১৪৪

জীবন-রসায়নের অপরিহার্য উপাদান হল ভালোবাসা, গঠনমূলক আবেগ।
অপরদিকে হিংসা হচ্ছে ঋণাত্মক মিশ্র আবেগ। হিংসাতেও নিহিত থাকে মমতা এবং ক্রোধ। নিকট জনকে হিংসা করে মানুষ, তার জন্য স্নেহ আছে বলেই। এই দুই মনস্তাত্ত্বিক বস্তুর মুখোমুখি সংঘর্ষে নির্মিত আচরণ আর চিন্তার গতি-প্রকৃতিতে তাল মিলিয়ে এগিয়েছে এ মনোসামাজিক ও মনোবৈজ্ঞানিক উপন্যাসের চরিত্রদের যাপন-কাহিনি, তাদের দেহ-মন।
কে চালায় দেহ? দেহতরীর মাঝিই বা কে? কে বায় তার দাঁড়?
তরুণ-তরুণীদের ভালোবাসার জন্য বয়সটাই কি সব? নাকি বয়সের চলমান ধারা বদলে দিয়ে তারা উত্তোলন করতে চায় নতুন কোনো ধ্বজা? তাদের সেই পতাকা কি উড়তে পারে? নাকি সামাজিক বেড়াজালে আটকে গিয়ে ভেঙে যায় পতাকা-স্ট্যান্ড? এসব প্রশ্নের উত্তর খুলে দিবে পাঠকের অন্য দৃষ্টিভঙ্গি। সাহিত্যের অন্তর থেকে মনস্তত্ত্বের নিগূঢ়তম অনুভবে নতুনভাবে জেগে উঠবেন পাঠক, বিশ্বাস আমাদের।


আকার : 23 (h)× 15 (w)×2.5 (d)