সাহিত্যের পরম্পরা : শিল্পের বিস্তার

  • Sale
  • Regular price Rs. 350.00
Shipping calculated at checkout.


SAHITYAER PARAMPAR: SHILPER BISTAR

লেখক: প্রবীর গঙ্গোপাধ্যায় 

পৃষ্ঠা : ১৫২

লেখালেখির জীবনের শুরু থেকেই গল্প-উপন্যাস লেখার পাশাপাশি প্রবন্ধ লেখার দিকে একটি বিশেষ ঝোঁক ছিল লেখকের। বিশেষ করে সাহিত্যতত্ত্ব, সৌন্দর্য ও লেখনী শৈলীর নতুন নতুন দিগন্ত উন্মোচন। এই দিগন্তের পরিসীমা এত বিশাল ও বৈচিত্র্যময়, তার সামান্য প্রকাশ দেখা যাবে এই গ্রন্থে। একথা আজকে বিশেষভাবে স্পষ্ট, বিষয়কে উপজীব্য করে লিখিত তথ্যসমৃদ্ধ লেখা পাঠকের কাছে সত্যকে প্রকাশ করে। এই ধরনের লেখাগুলি মেধা ও মননের রসে জারিত হয়ে আমাদের জীবন জিজ্ঞাসার ভাবনার গভীরে নিয়ে যায়। এই গ্রন্থে সেই যাত্রাপথের অগ্রগমনের প্রচেষ্টাটি চাপা থাকে না। সঙ্গে সঙ্গে প্রবন্ধগুলিতে জীবনের ও সাহিত্যের সেই অনিবার্য সত্যকে প্রকাশ করার নান্দনিক প্রচেষ্টা ও বাক্যবিন্যাস রয়েছে। সাহিত্যের বিভিন্ন বিষয়ে, পূর্ববর্তী লেখকদের সময় থেকে সমকালের লেখক ও সাহিত্য সৃষ্টির বিশাল কর্মযজ্ঞ ও বয়ান সম্বন্ধে এমনভাবে আলোচনা করা হয়েছে, তা যেন নতুন কোনো নন্দনতত্ত্বের দিশাটিকে তুলে ধরে আমাদের সামনে। পাশাপাশি সাহিত্যের ভাষা, তার বহুমুখী প্রকাশ এবং লিখিত জীবনবোধের মূল্যায়ন যেন থিতু হয়ে রয়েছে প্রবন্ধগুলির অন্তরমহলে। লক্ষণীয়, প্রতিটি প্রবন্ধের মধ্যে শুধু সময়কালকেই ধরতে চাওয়াই হয়নি, সাহিত্যের যেটা প্রকৃত রসগ্রাহী বিষয়, সেই আলোচিত লেখক ও সাহিত্যকর্মের অন্তরঙ্গের রূপকেও পরিস্ফুট করার অভিপ্রায় পরিলক্ষিত হয়েছে বিশেষভাবে।


 

আকার : 22(h)× 14(w)× 2(d)