BHARATIYA SATYA BHARATIYA SAHITTA
লেখক : রামকুমার মুখোপাধ্যায়
পৃষ্ঠা : ১৭৬
প্রাচীন ভারতের পরিসর ছিল অত্যন্ত বিস্তৃত। ১৭৮৬ সালে স্যর উইলিয়ম জোন্স এশিয়াটিক সোসাইটিতে তাঁর ভাষণে বলেছিলেন যে, এর আয়তন ছিল প্রায় সমগ্র ইউরোপের সমান। ভৌগোলিক বিস্তারের সঙ্গে তার সংস্কৃতিও ছিল তেমনই বৈভবশালী ও বৈচিত্র্যময়। প্রাচীন ভারতীয় সাহিত্য জন্ম নিয়েছিল এর মধ্য থেকেই। বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, ভাগবত, জাতক কাহিনি, লোক ও আদিবাসী সাহিত্য ইত্যাদি মিলে বিপুল এক সাহিত্য সম্ভার তৈরি হয়েছিল। মধ্যযুগে নানা নতুন ভাষার জন্ম হয়েছিল আর সেই ভাষাগুলি একদিকে অনুবাদ আর অন্য দিকে নতুন সৃজনের মাধ্যমে ভারতীয় সাহিত্যকে আরও নান্দনিক ও বর্ণময় করে তুলেছিল। নবজাগরণের কালে বিশ্বের সঙ্গে নতুন যোগে আমাদের সাহিত্যে জোয়ার এসেছিল। ভারতীয় সাহিত্য নিয়ে বাংলা ভাষায় আলোচনা শুরু হয়েছিল মধ্যযুগেই। ভক্তি আন্দোলনের কবিদের কাব্যের মধ্যে তার উল্লেখ মিলবে। তবে ভারতীয় সাহিত্য নিয়ে চিন্তামূলক লেখার সূচনা উনিশ শতকে। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আশুতোষ মুখোপাধ্যায় প্রমুখ সাহিত্যের মহাজনেরা ভারতীয় সাহিত্যের বিস্তারিত আলোচনা করেন। বিশ শতকে সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ক্ষিতিমোহন সেন, সুকুমার সেন, শিশিরকুমার দাশ, বিষ্ণুপদ ভট্টাচার্য প্রমুখেরাও সে ঐতিহ্য বহন করেছেন। একুশ শতকে সেই কাজটিই ধারাবাহিক ভাবে করে চলেছেন রামকুমার মুখোপাধ্যায়। বর্তমান 'ভারতীয় সত্তা ভারতীয় সাহিত্য' বইটি তাঁর সুদীর্ঘ চিন্তা ও গবেষণার ফসল।
আকার : 23 (h)× 16 (w)×2.5(d)