BISHNU BASU : GADYA SANGRAHA VOL.1
সংকলন ও সম্পাদনা: ব্রাত্য বসু
পৃষ্ঠা : ৬৪৪
নাট্যতত্ত্ব থেকে থিয়েটার, চলচ্চিত্র থেকে কথাসাহিত্য, সংগীত থেকে সৃজনী-ভাবনা-প্রকরণের সকল স্তরেই ছিল বিষ্ণু বসুর অনায়াস যাতায়াত। সেই যাতায়াতেরই সংকলিত রূপ ধরা রয়েছে এই দু-মলাটে।
প্রজ্ঞা ও মেধায় বিষ্ণু বসু ছিলেন স্ব-কালের সিধু জ্যাঠা। বহুজ্ঞতাই উভয়ের তুল্যমূল্যের সেতু। আর এই বহুজ্ঞতা-গুণই সংকলনের কোনো গদ্যকেই সীমান্তবর্তী করে তোলেনি। একের মধ্যে মিশেছে বহুর-স্বর। বিষয়ের বৈচিত্র্যে গদ্যের ভূগোল বিস্তৃত হয়েছে ক্রমশ। এই সংকলনের প্রতিটি গদ্যে পাঠক পাবেন বহুস্বাদের কোরক। তাত্ত্বিক ভাবনায় ডুব দিয়ে অনায়াসেই ফিরে যাওয়া যাবে কিশোরবেলায়। ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহু মণি ও মুক্তো নতুন ভাবনায় জারিত করবে প্রতিটি পাঠককেই।
আকার : 26 (h)× 17 (w)×5.5(d)