গিরিশ-নাট্যসাহিত্যের বৈশিষ্ঠ্য

  • Sale
  • Regular price Rs. 300.00
Shipping calculated at checkout.


GIRISH-NATYOSAHITYER BOISISHTYO

লেখক - শ্রী অমরেন্দ্রনাথ রায় 

সম্পাদনাঃ শম্পা ভট্টাচার্য 

পৃষ্ঠা : ১২১ 

এই বইটি শুধু গিরিশচন্দ্রের জীবনচরিত নয় এর সঙ্গে জড়িয়ে কাছে উত্তর কলকাতার একখন্ড  ইতিবৃত্ত। উত্তর কলকাতার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল লক্ষ্মীনিবাস। কিরণচন্দ্র দত্ত লক্ষ্মীনিবাসের বাসিন্দা। পিতা লক্ষ্মীনারায়ণ দত্ত। স্কুলে যাওয়ার পথে বলরাম বসুর বাড়ির বারান্দায় রামকৃষ্ণদেবকে পায়চারি করতে দেখেন বালক কিরণ। কিরণচন্দ্র সারদাদেবীর মন্ত্র শিষ্য। তাঁর বাড়িতে সারদাদেবীর পদার্পণ ঘটেছে। বারেবারে এসেছেন রামকৃষ্ণ মাঠ মিশনের সন্ন্যাসীরা। তাঁদের জন্য ছিল অবারিত দ্বার। কিরণচন্দ্র দত্তের পিতৃবন্ধু ও প্রতিবেশী ছিলেন গিরিশচন্দ্র। তাঁর বাল্যজীবন, অভিনয় জীবনের সূত্রপাত, নাট্যকার গিরিশচন্দ্র ও রামকৃষ্ণ প্রসঙ্গ, বঙ্গ রঙ্গশালা ও গিরিশচন্দ্র- এই বইটিতে গিরিশচন্দ্রের জীবন ও কাজের সার্বিক পরিচয় ও মূল্যায়ন আছে। গতশতকে বিশেষত স্বাধীনতার পর গিরিশচন্দ্র সম্পর্কে আলোচনা যে কোন পথে অগ্রসর হচ্ছিল এই বইটিতে পাঠক 'তা উপলব্ধি করবেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের সহকারী সম্পাদক, বাগবাজার অপেশাদার নাট্য আন্দোলনের অন্যতম প্রবক্তা, বাংলা নাট্যশালার গঠনপর্বের পূর্ণাঙ্গ ইতিহাস সংকলক কিরণচন্দ্রের লেখা আলোচ্য বইটিতে তাঁর সমকাল গিরিশের নাট্যচর্চাকে কীভাবে দেখেছেন ও বুঝেছেন তার খোঁজ পাওয়া যাবে। এখানেই এই বইটির অভিনবত্ব।

 

আকার : 22(h)× 14.5(w)× 1.5(d)