OPORADH MONOSTATYA-KOTHA : SARADINDU O SATYAJITER KOTHON O BISWA
লেখকঃ অপর্ণা সাহানা
পৃষ্ঠা : ৫৪৪
এই প্রজন্ম আশৈশব ব্যোমকেশ আর ফেলুদায় আবিষ্ট। কিন্তু গোয়েন্দাকাহিনি তো আসলে অপরাধকেন্দ্রিক। সেখানে অপরাধীর ভূমিকাই বা কম কিসে?
বইটিতে অপরাধমনস্তত্বের মৌলিক তত্ত্বগুলি আলোচনা করে তার আলোয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আর সত্যজিৎ রায়ের গোয়েন্দা কাহিনিগুলির সমস্ত অপরাধীদের পেশা, সামাজিক অবস্থান, অপরাধ করার মোটিভ, অস্ত্রের ধরন-এরকম নানা উপাদানের তারতম্যের ভিত্তিতে অপরাধীদের প্রকৃতি এবং গুণমান বিচার করা হয়েছে। ধীশক্তি, প্রত্যুৎপন্নমতিত্ব, পর্যবেক্ষণ ক্ষমতা, উদ্ভাবনী শক্তির নিখুঁত প্রয়োগে কোন কোন কাহিনিতে দুই গোয়েন্দা উজ্জ্বল হয়ে উঠেছেন তার সুলুক সন্ধান যেমন করা হয়েছে তেমনই দুজনকে তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্যের আলোয় মানবিক আকল্পে বিচার করে দেখারও চেষ্টা করা হয়েছে। এখানে শৈলীবিজ্ঞানের আলোয় বুঝতে চাওয়া হয়েছে শরদিন্দু ও সত্যজিতের গল্প বলার ধরন। কথন ও কথিত সময়ের প্রেক্ষাপটে প্রতিটি কাহিনির গতি, অভিমুখ ও বুনোট, ভাষার ব্যবহারে লেখকের নিজস্ব পছন্দ অপছন্দ নিয়ে আখ্যানভিত্তিক আলোচনা করা হয়েছে। আখ্যানের নির্মাণে শরদিন্দু ও সত্যজিৎ কোথায় স্বতন্ত্র আর কোথায় একরকম এ বই সংখ্যাতাত্ত্বিক সারণি ও লেখচিত্র বিশ্লেষণের মাধ্যমে তারই বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে প্রয়াসী।
আকার : 23 (h)× 15 (w)×5(d)