BARDHAMAN KEMON AACHO
লেখক: স্বপনকুমার বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : ১৬০
দেশ আসলে কী? কেবল মাটি! দুর্গ! কিংবা ইতিহাসে থাকা রক্তের কালিতে যুদ্ধের নথি?- এসব পাথুরে জাল ছিন্ন করে আসে গান। সেই গানেরই অতলস্পর্শী উচ্চারণ 'বর্ধমান কেমন আছো' মঙ্গলকাব্যের বর্ধমান নগরীর রাজপথে এসে মেশে স্বাধীনতা পরবর্তী সময়ের নুড়ি-কাঁকড়, ইতিহাসের নানা উপাদান, ভিটে-মাটি, মানুষজন, লুকোনো জনপদের রোজনামচার শোভাযাত্রা। লেখক এই সব ধুলো-বালি-মাটি দিয়ে আঁকেন 'এক পয়সার 'শান্তি আচার' বিক্রি করা, হারিয়ে- যাওয়া কৃশ মানুষটি' আবার কখনও 'আঠারো বছরের সোনালি চুলের যুবক নার্সিসাস'। ফুটো ফুসফুসের ক্ল্যারিওনেট বাজিয়ে যায় মালু, মহাজনটুলির বেশ্যা সন্ধ্যায়। উঠে আসে বর্ধমান নগরের সংস্কৃতি, সমাজ, মানুষের জীবনপ্রবাহের মেঘমল্লার সুর। মানুষ ভিজতে থাকে ঠায়, রোদ্দুরে জার্নালের আঙ্গিকে, সহজ, লৌকিক ভাষায় বহমান গদ্যের স্রোতে কখন যে পাঠক নিজের মুখোমুখি এসে দাঁড়ায়; 'ইতিহাস এসে এই গলিতেই ছাতা মাথায় দাঁড়িয়ে পড়ে' পাঠকের সামনে, তা বুঝতে গেলে এই গ্রন্থের অমোঘ সুরের তান বারবার শুনতে হবে।
আকার : 22.5(h)× 14.5(w)× 1.5(d)