তোমার চৈতন্য হোক

  • Sale
  • Regular price Rs. 400.00
Shipping calculated at checkout.


TOMAR CHITANYA HOK

লেখক: অংশুমান ভৌমিক 

পৃষ্ঠা : ২০০

চৈতন্যকে নিয়ে আপামর বাঙালির আবেগের অবধি নেই। এ তো হওয়ারই কথা। বাংলা তথা বাঙালি সংস্কৃতিতে এত প্রভাবশালী ব্যক্তিত্ব কি আর দুটি আছে? কিন্তু সে কোন চৈতন্য? সাম্প্রতিক সময়ে চৈতন্যের রহস্যজনক মৃত্যুর কিনারা নিয়ে বাঙালি ভেবেছে অনেক। এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। সিনেমা-থিয়েটারেও তার ছাপ পড়েছে। অথচ এর বাইরে যে অনেকান্ত চৈতন্য আমাদের ঘিরে আছেন তাকে নিয়ে সচরাচর মাথা ঘামায় না বেশি লোক। ওদিকে দেশ-বিদেশের সারস্বতকুল তাঁকে নিয়ে ভাবে, তাঁকে নিয়ে বাণিজ্যের পসরা সাজান ব্যাপারীর দল। এদিকে বাংলার নানান প্রান্তিক প্রদেশে তাঁর নিঃশব্দ উপস্থিতি নিরন্তর অনুভূত হয়। বারে বারেই তাঁকে নতুন করে পেতে চায় বাঙালি। যেমন ফিরে পেয়েছিল। উনিশ শতকের শেষ পর্বে, তেমনই আরও এক আবিষ্কারের পর্বের মুখে দাঁড়িয়ে আছে বাঙালি। সাংস্কৃতিক ভাষ্যকার অংশুমান ভৌমিক এই আবিষ্কারের দশটি সূত্র নিজের মতো করে অনুসন্ধান করেছেন। মেধাবী মন্থনে উঠে এসেছে চৈতন্য সংস্কৃতির নানান অজানা দিগন্ত ।

 

আকার : 23(h)× 15(w)× 3(d)