ভাস্কর বিপিন গোস্বামী

  • Sale
  • Regular price Rs. 400.00
Shipping calculated at checkout.


BHASKAR BIPIN GOSWAMI 

সম্পাদনাঃ প্রশান্ত দাঁ 

পৃষ্ঠা : ১৭৬ 

বাংলা ভাস্কর্যের ইতিহাসে বিপিন গোস্বামীর এক অন্যতম নাম। শান্ত, বিনম্র, সাদামাটা লোকটিকে দেখলে অবশ্য বোঝার অবকাশ নেই তিনি এত বড়ো একজন ভাস্কর। তবে তাঁর ছেনির ঘায়ে জীবন্ত হয়ে উঠেছে মানুষ। গতির মাঝে স্তব্ধতা সৃষ্টি করতেন তিনি। মনে প্রাণে বুঝেছিলেন শিল্পকলা ছাড়া তাঁর গতি নেই। তুলনায় আনতে চাইতেন 'ছোট আমি'র সঙ্গে 'বড় আমি'-র দ্বন্দ্ব। শিল্পীর জীবন ও শিল্পের নানা দিক নিয়ে লিখেছেন বিখ্যাত গুণী ও কৃতী মানুষেরা। এঁদের মধ্যে রয়েছেন চিন্তামণি কর, শঙ্খ চৌধুরী, সুনীল কুমার পাল-এর মতো বিশিষ্টরা। গ্রন্থে প্রকাশিত ভাস্কর বিপিন গোস্বামীর রেখাচিত্র এঁকেছেন সুখ্যাত চিত্রশিল্পী রবীন মণ্ডল। ক্লান্তিহীন, বিরামহীন বিপিন গোস্বামীর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য এই বই। শিল্প ও শিল্পকলার কদর করা বাঙালি পাঠকসমাজের কাছে বইটি সাদরে গৃহীত হবে এই আমাদের আশা।


 

আকার : 22(h)× 14.5(w)× 2(d)