CINEMAR DESHBHAG
লেখক: চণ্ডী মুখোপাধ্যায়
পৃষ্ঠা : ১৮৪
দেশভাগ, সমূহ এক সর্বনাশের বয়ান। যার প্রধান সূত্র দুই-সীমান্ত এবং কাঁটাতার। ভিটেমাটি ছেড়ে বাস্তুহারার মানবেতর জীবন। খিদের তাড়নায় রাস্তায় রাস্তায় নতুন উদ্দ্বাস্তু পরিচয়ের সঙ্গে বোঝাপড়া। কূটকৌশলের রাজনীতিতে স্মৃতি, সংগ্রামের বসতি ছেড়ে যাওয়ার বেদনা ও বিলাপ। পেছনে ফেলে আসা নদী-মাঠ-ঘাট, আশৈশব হেঁটে যাওয়া চেনা পথ-প্রান্তর। শিল্পের বহুমুখী প্রকাশে উঠে এসেছে রূঢ়, বেদনার এ বাস্তব। চলচ্চিত্রেও অনন্য এক দলিল হয়ে উঠেছে, দেশভাগ। চণ্ডী মুখোপাধ্যায়ের কলমে ঠাঁই নিয়েছে দেশভাগের সিনেমা নিয়ে প্রশ্নের কৌতূহলী চলন, তাত্ত্বিক জিজ্ঞাসা, এবং অজস্র দেশভাগ সংক্রান্ত সিনেমার বিবরণ। শেষ অবধি এই গ্রন্থ, চলচ্চিত্রে দেশভাগের যন্ত্রণার এক মানবিক দলিল। যা শুধু চলচ্চিত্রাগ্রাহী নয়, যে-কোনো সমাজ সচেতন ব্যক্তির অবশ্যপাঠ্য।
আকার : 22(h)× 14(w)× 2(d)