মায়াবী টেবিল ২

  • Sale
  • Regular price Rs. 700.00
Shipping calculated at checkout.


MAYABI TABLE VOL.2

লেখক : রঞ্জন বন্দ্যোপাধ্যায়

পৃষ্ঠা : ৩৫২

'প্রতিদিন রোববার, in'- এ রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর সাপ্তাহিক কলাম 'কাঠ খোদাই' থেকে ৩৬ টি অনন্য ভাবনার নিবন্ধ নিয়ে গত বইমেলায় প্রতিভাস এর বেস্টসেলার উদ্ভাস 'মায়াবী টেবিল'। 'কাঠ খোদাই' অক্ষুণ্ণ প্রিয়তায় আজও ক্রমান্বিত। সেই কলামের ৩৯ টি সরস্বান অথচ নিগূঢ় নিবন্ধ নিয়ে নির্মিত হলো প্রতিভাস প্রকাশিত 'মায়াবী টেবিল'-এর দ্বিতীয় খন্ড। বুদ্ধদেব বসুর কালজয়ী এক কবিতা 'মায়াবী টেবিল' রঞ্জনের মনে কোনো এক আড্ডার আসরে নিয়ে আসে এই কুহকি ভাবনা যে তাঁকে লিখতেই হবে লেখক এবং শিল্পীর মননের সঙ্গে সৃজনের টেবিলটি কীভাবে অবিরল তাড়না ও তারল্যে যুগে যুগে মিশে গেছে। কীভাবে টেবিলের বুকে ফুটে উঠেছে সৃজনের ভাবনা। সৃষ্টির দিশারী আলো। কীভাবে সৃজন প্রার্থী হয়েছে টেবিলের কাছে। রবীন্দ্রনাথ চাইলেন একই ঘরে যেন আলাদা হয়ে থাকে তাঁর লেখার টেবিল, তাঁর আঁকার টেবিল, তাঁর খাবার টেবিল। সোরেন কিয়েরকেগার্ড চাইলেন টেবিলের কাছে নারী ফুসলানোর অমোঘ সংলাপ। আন্দ্রে জিদের টেবিলের গায়ে আরও এক যৌন পাপাচারের ভাবনা তৈরি করল ইমোরালিস্ট উপন্যাস। সুনীল গাঙ্গুলিকে টেবিল রাতের নেশার মধ্যে দিল এই উচ্চারণ: তিন জোড়া লাথির গায়ে রবীন্দ্ররচনাবলী পাপসে লুটায়। রিচার্ড বার্টন টেবিলের অশ্লীল পরামর্শে লিখলেন এলিজাবেথ টেলরের সঙ্গে তাঁর উন্মত্ত কামুকতার ডায়েরি। টেবিলের ইচ্ছেই যেন নোবেল জয়ী ফরাসি লেখিকা অ্যানি এরনোকে নিয়ে গেল পর্নোগ্রাফিক সম্পর্কের উত্তাল লেখায়। শ্লীল-অশ্লীলের রোচক তারল্যে ভাসমান চিরকালের 'মায়াবী টেবিল': এমন ভাবনা নিয়ে লেখার সাহস ও মননের নাগাল রঞ্জন ছাড়া আর কোনো লেখক নাগালে পাননি। বাংলা ভাষা জানেনা এমন বই। বাঙালি পাঠক পড়েনি এমন বই। রঞ্জনের রুদ্ধশ্বাস গতির গদ্যে প্রতিটি লেখা প্রবল প্রকাশের সাহসে দুর্বার।

 

আকার : 22 (h)× 16 (w)×4(d)