RAATKOPALE CHUMU LEGE THAKE
লেখক: বৈশালী সেন
পৃষ্ঠা : ৬৪
প্রেম বড়ো সুন্দর। জীবনকে আলোকিত করে তোলে। আবার সেই প্রেমের অনুপস্থিতি এনে দেয় এক মুঠো রাতের অন্ধকার।
দিনের আলোও জীবনের কাছে ম্লান হয়ে যায়। সেই যন্ত্রণাময় অন্ধকার জীবনে সে যেদিন নিশ্চুপে পা রাখে সেদিন যেন কোন অবলোকন থেকে রাতের কপালে ধরা দেয় 'প্রেম' 'রাতকপালে চুমু লেগে থাকে' কয়েক যুগের আঁচলে।
সে রাতে চাঁদ দেখা দিলে ঘাসেরা ঘুমিয়ে পড়ে শান্তির শিশির বিন্দু মেখে পৃথিবীর বুক থেকে হারিয়ে যায় সব অবাঞ্ছিত কোলাহল। তোমার আগমনের অপেক্ষায় যে মন সাজিয়ে রাখা তাকে গ্রহণ কোরো একটিবার সোহাগ চিহ্ন রেখে।
আকার : 23 (h)× 15 (w)×2 (d)