নগরকীর্তন মণিকর্ণিকা ও অন্যান্য

  • Sale
  • Regular price Rs. 250.00
Shipping calculated at checkout.


NAGARKIRTAN, MANIKARNIKA O ANYANYA 

লেখক : রাজদীপ পুরী

পৃষ্ঠা : ৬৪

আমাদের চারদিকে গুম খুন আর রিরংসার ইতিহাস, তার ভেতরেই জেগে থাকে কবিজন্মের তুমুল হাহাকার। শান্ত শবের মতো কেটে যায় অর্ধেক জীবন, বাকি অর্ধেক জীবন আমরা এ ওকে গিলে খাব বলে ওত পেতে থাকি। 
বেঁচে থাকার চেয়ে বড়ো বিস্ময় আর কী হতে পারে? আমাদের কুবেরের ধনভান্ডার দিয়ে আমরা গিলে খেতে চাই মৃত্তিকা মা-কে। আমাদের মান আর হুশ-দুইই উজাড় করে দিতে হয় স্মিত হাস্য রাজনকে। নরকের খুব কাছাকাছি এসে পড়েছি আমরা। আমাদের ঘিরে আছে পোষা স্তাবকের দল। দুর্গন্ধ। স্ট্রবেরি রঙের ঠোঁটে অথৈ শূন্যতা...। আমরা মনে রাখি না, খুব গাঢ় আর লাল সেই অমৃত আমাদের শরীর থেকেই চলকে ওঠে বারবার। একটি কালো বউ পুজোর উপচার সাজিয়ে হাওয়ায় উড়িয়ে দেয় তার বিদিশার মতো চুল... ধরা যাক এই বই-এর কবিতাগুলি তাকে নিয়ে লেখা অথবা তারই লেখা।

আকার : 23 (h)× 15 (w)×2 (d)