আরণ্যক হৃদয়

  • Sale
  • Regular price Rs. 300.00
Shipping calculated at checkout.


ARANYAK HRIDOY

লেখক: অমিতাভ মুখোপাধ্যায়

পৃষ্ঠা : ১১২

অপরাজিত পরাভবে তন্নিষ্ঠ ন্যায়ের অভিধান। তারই পাশে অবৈধ সম্পর্কে জড়িয়ে ফিনফিনে গ্লাসে রাঙা সুরার ডাইনি ডাক। নারী-নাভির গভীর বৃত্ত ঘিরে মেঘ আর জলের সংগম। অজানা প্রান্তরে মৃণালিনীর অনাবৃত আঙিনা নিংড়ে নিচ্ছে পুরুষের রিরংসা। প্রথাগত প্রার্থনায় শেষ মত্ততার সোমরস। সাহানার যৌন বাসনা ও বহ্নিময় তৃপ্তি প্রকাশিত ছোটো-ছোটো ঐশী বাক্যে। মনে হয় শৃঙ্গার-শয্যায় অসংলগ্ন হ্যাংওভার মুছে দিচ্ছে শ্লীল-অশ্লীলের বিভেদ। কবি জানেন রাত ১০টা বত্রিশে সাহানা কেন 'বার'-এ একা নিট্ স্কচে চুমুক দেয়। তারপর কেন ও কোথায় তার নিটোল শরীর স্বল্পতম পোশাক খসিয়ে উদ্দাম সাহসের মত্তভূমিতে পা রাখে। আর তার মিনসেটা, সাহানার সঙ্গে পাল্লা দিতে গিয়ে, শুঁড়িখানায় উলটো হয়ে পড়ে থাকে। নারীই শেষ পর্যন্ত জয়ী হয় এই আধুনিক সেক্সভূমিতে। বাংলা কবিতায় নিঃসন্দেহে এ এক নতুন স্পষ্টতা। ন্যাকামিবর্জিত সহজতা। দুঃসাহসের দুর্বার দুরন্তমি। প্রেম বলতে বাঙালি আজও যা বোঝে তার সবটুকু বদলে দিল এই কবিতাগুচ্ছ: এই কাব্যে প্রেম ভাড়া নেয় একটি শ্মশান যেখানে ইলেকট্রিক চুল্লি জ্বলে ওঠে প্রণয়ের জন্য। প্রণয় আসবে তো?

আকার : 23 (h)× 15 (w)×2.5 (d)