{"product_id":"রজনীকান্ত-সেনঃ-জীবন-ও-গান","title":"রজনীকান্ত সেনঃ জীবন ও গান","description":"\u003cp\u003eRAJANIKANTA SEN : JIBAN O GAN\u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : সঞ্জয় সেনগুপ্ত, শুভজিৎ সরকার\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ৪৯৬\u003c\/p\u003e\n\u003cp\u003eবঙ্গরত্ন পঞ্চকবির মধ্যে সবচেয়ে স্বল্পায়ু রজনীকান্ত সেন জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভাঙ্গাবাড়ি গ্রামে ১৮৬৫ খ্রিস্টাব্দের ২৬ জুলাই। গুরুপ্রসাদ সেন ও মনোমোহিনী দেবীর জ্যেষ্ঠ পুত্র তিনি। রাজশাহীতে বিদ্যাশিক্ষা শুরু।\u003c\/p\u003e\n\u003cp\u003eপরে এন্ট্রান্স ও এফ.এ. পাশ করে কলকাতায় বি.এ. পড়তে আসেন। পরিবারে ইতিপূর্বেই শুরু হওয়া মৃত্যুর ঘটনাগুলির সঙ্গে যুক্ত হয় তাঁর পিতা ও পিতার অগ্রজের প্রয়াণের ঘটনা। বি.এল. পাশ করে ওকালতি শুরু করেন রজনীকান্ত। ছোটো থেকেই সংগীতে আগ্রহ। বাংলা ব্যতীত সংস্কৃত ও ইংরেজি ভাষাতেও লেখালেখি করেছেন। নানান অসুস্থতার মাঝে আক্রান্ত হন মরণান্তক কর্কটরোগে এবং চিকিৎসায় সুগায়ক খোয়ান তাঁর স্বরযন্ত্র। কাব্য ও সংগীত রচনা তবু ছিল অব্যাহত। অবশেষে তীব্র যন্ত্রণা থেকে চিরমুক্ত হয়ে কবির প্রয়াণ ঘটে ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর। স্বল্পায়ু কান্তকবির বিস্ময়কর প্রতিভার প্রকাশ ঘটে তাঁর লেখা শান্তরসের গীতিকবিতা ও সংগীতে। ভক্তিরসাত্মক গান, হাসির গান ও স্বদেশি গানে তিনি অনন্য। আত্মজীবনী, গুণীজনদের দুর্লভ অতীতচারণ এবং কান্তকবি রচিত সম্পূর্ণ গানের সম্ভার নিয়ে আমাদের এই বৃহৎ অমূল্য সংকলন- 'রজনীকান্ত সেন: জীবন ও গান'। আশা করি, বাঙালির কান্তকবি-চর্চার এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে এই গ্রন্থ।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 23 (h)× 15 (w)×4.5(d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45751563616429,"sku":null,"price":1000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/e22afa22-8136-40d5-827b-0248e61adcdc.jpg?v=1771573039","url":"https:\/\/prativash.com\/products\/%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%83-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}