{"product_id":"নিতম্বের-হাড়ে-তৈরি-স্প্যানিশ-গিটার","title":"নিতম্বের হাড়ে তৈরি স্প্যানিশ গিটার","description":"\u003cp\u003eNITAMBER HARHE TOIRI SPANISH GUITAR\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: গৌরাঙ্গ শ্রীবাল\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ৭২\u003c\/p\u003e\n\u003cp\u003eযেহেতু জীবন কখনও হঠাৎ করে একদিনে শুরু হয়নি, তাকে অনেক অনেক পদ্ধতি ও প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়েছে। কবিতা তেমনই কবির অন্তরের অনেক পরিচর্যার দ্বারা সৃষ্ট শিল্পরূপ নির্মাণ করা ফসল। দীর্ঘদিন কবিতার ঘরে থেকে, কবিতার সঙ্গে যাপন করলে কবিতাসম্ভবা হয়ে ওঠে মস্তিষ্ক ও মন। মস্তিষ্ক ছাড়া জীবন হয় না, জীবন ছাড়া কবিতা অস্থি-মজ্জাহীন ফাঁপা। আর ফাঁপা জীবন যেন মুমূর্ষু ঘড়ি। প্রতি মুহূর্তে তার মৃত্যুঘণ্টা বাজছে, অথচ কখনও মরে না। সময় হিসাব করতে করতে, ইতিহাসের সাক্ষ্য বহন করে নিয়ে চলতে চলতে তার মরণের মুহূর্তগুলি অতিবাহিত হয়। সমস্ত পথ তখন সংগ্রামীর পথ। দুঃখ ব্যথা বেদনা সে পথের সাথি। প্রেম হল সে পথের পাথেয়, জীবনের কার্য-ক্ষমতা-শক্তি। যার জোরেই প্রতিদিনের পৃথিবী প্রতিমুহূর্তে তার রূপ বদল করে হয়ে ওঠে নতুন। বদলে যাওয়া নতুন এই পৃথিবী কখনও-কখনও মর্গ। মর্গের মৃতদেহের হিসেবের খাতা হয়ে ওঠে কবিতার পাণ্ডুলিপি। মৃতদের নম্বর, নাম ও মৃত্যুর কারণ দিয়ে সাজানো অক্ষরগুলি জীবনের ইস্তাহার। যে ইস্তাহারের কথা হাজার হাজার বছর আগে জীবাশ্ম হয়ে যাওয়া প্রাণের চৈতন্য-চেতনাকে জীবন্ত করে তোলে। সঞ্চারিত হতে থাকে সমগ্র কায়ায়।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 22 (h)× 16 (w)×2 (d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45765338824877,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/32ebca8a-e61e-471c-90e6-3baf13c0433a.jpg?v=1772268843","url":"https:\/\/prativash.com\/products\/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}