{"product_id":"গদ্য-সমগ্র-তৃতীয়-খণ্ড-প্রচ্ছদ-কাহিনি","title":"গদ্যসমগ্র ( তৃতীয় খণ্ড : প্রচ্ছদ কাহিনি)","description":"\u003cp\u003eGADYASAMAGRA \u003cspan\u003e(Vol. 3) \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: রঞ্জন বন্দ্যোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ৩৭৬\u003c\/p\u003e\n\u003cp\u003eপত্রিকার একটি পর একটি প্রচ্ছদ কাহিনি রঞ্জন বন্দোপাধ্যায়ের কত ভাবনার খেলার মাঠ। তাঁর কোনো ভাবনায় রাজকবি বনাম পথের কবি। কোনো ভাবনায় তিনি বলেন, পাগলি নয়, আগলি তোমার সঙ্গে। রঞ্জনের সোনাঝুরি গদ্যে কবিরা কীভাবে দেখতে পেয়েছেন মৃত্যুর লগ্ন। কিংবা কীভাবে দোলপূর্ণিমার পূর্ণচাঁদের মায়ায় নাচেন সুচিত্রা সেন। কেনই-বা এপ্রিল নিষ্ঠুরতম মাস! কেন ১৮৮৪-র ১৯ এপ্রিল কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। রঞ্জনের ভাবনায় মরা আদর, বাসী যৌনতা, বইয়ের ভাঁজে শুকনো গোলাপ। উপবাসী জ্যোতিরিন্দ্রনাথ নিজে জানাচ্ছেন, তাঁর সামনে সোনালি শাড়িতে আচ্ছাদিত নিতম্ব, কাঁচুলিতে আবদ্ধ বক্ষ। বিবাহিত ত্রিকোণ কতদূর অসহনীয়। গীতার অনাসক্তি সম্ভব কি জীবনে? বঙ্কিমচন্দ্র কী অর্থে বেয়াড়া রকমের শিক্ষিত? প্রমথ-ইন্দিরার বিয়েতে কীভাবে শেষ খেলা খেললেন রবীন্দ্রনাথ? এছাড়াও প্রেম, বিচ্ছেদ, আদরের উপবাস, বিরহ, আত্মহত্যা নিয়ে রঞ্জনের জোনাকি ভাবনা অন্ধকারে নিভছে জ্বলছে। এই বই শেষ হয়েও শেষ হয় না। বারবার ফিরে যেতে হয় রঞ্জনের গদ্যচ্যুতিতে! প্রশ্নে-পরিপ্রশ্নে। সংবেদে। সহজতায়। সাহসে। ভাবনার প্রতীতীতে। এষণার গভীরতায়।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 23 (h)× 15 (w)×3.5 (d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45765327978669,"sku":null,"price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/37217b97-f616-4419-a4db-c6011a1a2888.jpg?v=1772267706","url":"https:\/\/prativash.com\/products\/%e0%a6%97%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%96%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%a6-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}