{"product_id":"আত্মার-বিলাপ","title":"আত্মার বিলাপ","description":"\u003cp\u003eATMAR BILAP\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: মোহিত কামাল\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ১৫২\u003c\/p\u003e\n\u003cp\u003e'আত্মার বিলাপ' প্রধানত একটি মনস্তাত্ত্বিক, মনোসামাজিক, মনোদার্শনিক উপন্যাস।\u003cbr\u003eএকান্তই মানুষের মননের উপন্যাস। প্রয়াত কথাসাহিত্যিক শহীদুল জহির এক্ষেত্রে কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপন্যাসে হাজির। সমাজের একজন বাসিন্দা হিসেবে তিনি দেখিয়েছেন করোনা পর্বে নির্মিত মনঃসংকট, সামাজিক দীনতা এবং শজারু-মুকুটধারী ভাইরাসের সর্বগ্রাসী ধ্বংস ও হত্যাযজ্ঞের কাহিনি। বিভ্রমে মোড়ানো তার নিজস্ব জগতে শামিল হয়েছে পাশের ফ্ল্যাটের তরুণী শারমিন। তাদের চেতন-অবচেতনের অরূপ জগতের শিল্পরূপ নির্মাণের প্রয়াসই আত্মার বিলাপ উপন্যাসে প্রতিফলিত হয়েছে। দুই চরিত্রের সমান্তরাল দূরত্বের কল্পবাস্তবতার ত্রিশটি পরিচ্ছেদ-ঢেউ পাঠককে এগিয়ে নিয়ে যায় কাঙ্খিত গন্তব্যপথে। সাদামাটা নির্ভেজাল জীবনবোধের অতল থেকে শহীদুল জহির মনে মনে গেয়ে ওঠেন চীনা সহজিয়া দর্শন: 'যখন থাকে না কোনো অভিলাষ তখনই পাওয়া যায় প্রশান্তি।' মোহিত কামালের এ উপন্যাস নিঃসন্দেহে পাঠকের চেতনাজগতে এক শিহরন জাগানো অনুভব জাগিয়ে তুলবে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 23 (h)× 15 (w)×2.5 (d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45765414256813,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/811f2bc5-09b6-400e-b9d7-124a789bc43b.jpg?v=1772275503","url":"https:\/\/prativash.com\/products\/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}