{"title":"জীবনী \/ স্মৃতিকথা \/ আত্মজীবনী","description":"","products":[{"product_id":"যেভাবে-বেড়ে-উঠি","title":"যেভাবে বেড়ে উঠি","description":"\u003cp\u003eJevabe Bere Uthi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আল মাহমুদ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা : 151\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলা ভাষায় কবিতাচর্চায় দীর্ঘদিন আগে থেকেই একটি বিশেষ জায়গা দখল করেছেন কবি আল মাহমুদ। কবিতার পাশাপাশি সুনাম অর্জন করেছেন ছোটগল্প রচনায়। গদ্যের শরীরে মায়াবী কাব্যময়তার স্রোত বইয়ে দিতে জানেন এই অনুভব কবি। তাঁর ‘যেভাবে বেড়ে উঠি’ রচনাটিকে বলা যেতে পারে একটি আত্মজৈবনিক উপন্যাস। একজন কবির বেড়ে ওঠার দিনগুলোয় অবশ্যই বিশেষ ভূমিকা থাকে তাঁর পরিবার, সমাজ এবং পারিপার্শ্বিক আবহাওয়ার। একজন অনুভূতি সম্পন্ন মানুষের বিশ্বাস-অবিশ্বাসের ভিত্তিভূমিও নির্মিত হয়ে যায় এই সময়টিতেই। শৈশৰ ও কৈশোরের বর্ণময় দিনগুলি এবং সে পর্যায়ের আলো ও আঁধারকে এই লেখায় তিনি দক্ষ শিল্পীর মতোই উপস্থিত করেছেন। অজস্র ব্যক্তিগত ঘটনার ঘনঘটার পাশাপাশি রচনাটিতে অনায়াসে জায়গা করে নিয়েছে ইতিহাসের নানা অধ্যায়। সেই সময়ের বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামো, রাজনীতি, সংস্কৃতি এবং প্রাকৃতিক পরিবেশের কথা জানবার ক্ষেত্রে বইটিকে একটি বিশেষ দলিল হিসেবে অনায়াসে চিহ্নিত করা যাবে। কবি ও কথাশিল্পী আল মাহমুদের কবিতা এবং তাঁর দর্শনকে অনুধাবন করবার ক্ষেত্রে এই বইটি একটি বিশেষ ভূমিকা পালন করবে বলেই আমাদের বিশ্বাস।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39257763184813,"sku":"PP033","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/33JevabeBereUthiFront.jpg?v=1614238298"},{"product_id":"prativash-books_64","title":"ম্যাজিক লণ্ঠনে কয়েকটি মুখ","description":"\u003cp\u003eMagic Lanthone Koekti Mukh  \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: মীনাক্ষী দত্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা: 200 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eষাটের দশকে সারা পৃথিবীতেই এক উন্মোচনের সময়। বদলে গেল রাজনীতি, সাজপোশাক, জীবনযাত্রা, নারী- পুরুষের সম্পর্ক। সেই পরিবর্তনের ঢেউয়ে দুলে উঠেছিল দুর দুর বন্দরের জাহাজের মাস্তুল। কলকাতাতেও আমরা আনুভব করেছি সেই অনুকম্পন। এই গ্রন্থের লেখক ছিলেন সেই ভূকম্পনের এপিসেটারে। তিনি রচিত হতে দেখেছিলেন ইতিহাস। তাঁর ম্যাজিক লণ্ঠনের মায়াবি আলোয় উদ্ভাসিত হয়েছে সেই নতুন জগতের রাজপথে, বিশিষ্ট ও সাধারণ মানুষ। তাঁদের কেউ কেউ ভাঙছেন ইতিহাস, কেউ কেউ গড়ছেন। হাবিব তনভির, অ্যালেন গিনস্‌বার্গ, শক্তি চট্টোপাধ্যায়ের মতো এঁদের কেউ কেউ মিডিয়ার আলোয় উদ্ভাসিত, কেউবা মিডিয়া থেকে দূরে, পাহাড়ের গায়ে হেলান দেওয়া কাঠের বাড়িতে করছেন এক বিশুদ্ধ জীবনযাপন।মীনাক্ষী দত্ত তাঁর ম্যাজিক লণ্ঠনের আলো নিয়ে ঘুরেছেন এই নতুন বিশ্বে। রাজপথে ও অলিতেগলিতে তাঁর ম্যাজিক লণ্ঠনের প্রদর্শনীতে দেখা পাব এমন সব মানুষের যাঁরা কেউ কেউ মঞ্চের নায়ক, কেউবা প্রেক্ষাগৃহের দর্শক।\u003cbr\u003e \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14  (l) X  22  (b) X  1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353995722925,"sku":"PP162","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/11MagicLanthoneKoektiMukhFront.jpg?v=1615361953"},{"product_id":"prativash-books_65","title":"ফেলে আসা জীবন","description":"\u003cp\u003e Fele Asa Jibon \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : রমাপদ চৌধুরী \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 304 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবহু অনুরোধেও নিজের ফেলে আসা জীবন নিয়ে মুখ খোলেননি তিনি। তিনি রমাপদ চৌধুরী। বাংলা সাহিত্যের চিরদীপ্যমান কথাসাহিত্যিক। ভেবেছিলেন, নিজেই লিখবেন আত্মজীবনের অতিবাহিত সময়কে। লিখতে শুরুও করেছিলেন। বয়সজনিত অসুস্থতার মধ্যেও লিখে গেছেন তাঁর অতীতকথা। এই আত্মকথনে স্বয়ং কথক হলেও, তিনি এক প্রচ্ছন্ন ‘আমি’, অথচ উজ্জ্বল তাঁর চারপাশের অগণন চরিত্র। পিতামহ, মাতামহ, পিতা-মাতার পারিবারিক বৃত্ত পেরিয়ে রামধনুর মতো উদ্ভাসিত সেইসব মানুষ, যাঁরা তাঁর সঙ্গ পেয়েছেন, সঙ্গে থেকেছেন, সঙ্গী হয়েছেন। এ-এক অকপট ইতিবৃত্ত। যা চিনিয়ে দেবে লেখক ও তাঁর সমকালকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে প্রাক্‌- স্বাধীনতার পর্বের অস্থির কলকাতা, তার নাগরিক জীবন এবং এক লেখকের ‘লেখক’ হয়ে ওঠার পশ্চাৎপটকে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 15.3 (l) X 20.5 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353995755693,"sku":"PP163","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/12FeleAsaJibonFront.jpg?v=1615362120"},{"product_id":"নিবেদিতার-ভারতবর্ষ","title":"নিবেদিতার ভারতবর্ষ","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eNibeditar Bharatbarsha \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : দেবব্রত ঘোষ  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 240\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eভগিনী নিবেদিতা ছিলেন একাধারে শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দ আন্দোলনের ধারক ও বাহক। ভারতীয় জাতীয়তাবাদ ও বিপ্লববাদের সমর্থক ও প্রবক্তাও। এদেশে নিরন্তর স্বদেশকল্যাণে মগ্ন থাকার পাশাপাশি তিনি সর্বদা সচেষ্ট ছিলেন, যাতে পাশ্চাত্যে তথা বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল হয়। স্বামীজি ও সারদাদেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, দীনেশচন্দ্র সেন প্রমুখ প্রথিতযশা ব্যক্তিত্বদের সঙ্গে ভগিনীর পারস্পরিক সম্পর্ক এখানে যেমন আলোচিত হয়েছে, তেমনই তাঁর ভারতীয় জীবনধারা বিশ্লেষণ ও ভারতেতিহাসের অভিনব ব্যাখ্যাও উপস্থাপিত হয়েছে। কেমন ছিল ভগিনীর ভারতবর্ষ, কেন ও কীভাবে তিনি এদেশীয়দের অন্দরমহলে অনায়াস প্রবেশাধিকার অর্জন করতে পেরেছিলেন- এ এক কৌতুহলোদ্দীপক বিবরণী। একদিকে যেন গোরা আর অন্যদিকে দধীচিরস্বরূপ নিবেদিতার আশ্চর্য জীবনকাহিনি এখানে বিবৃত হয়েছে তাঁরই লেখা চিঠিপত্র থেকে অজস্র উদ্ধৃতি দিয়ে। নিঃসন্দেহে, নিবেদিতায় চর্চায় এটি সাম্প্রতিকতম সংযোজন।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.8 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40562999197869,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/48NibeditarBharatbarshaFront.jpg?v=1629545050"},{"product_id":"সবুজ-প্রান্তরের-সোনালি-স্মৃতি","title":"সবুজ প্রান্তরের সোনালি স্মৃতি","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eSabuj Prantarer Sonali Smriti \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : হিমাংশুকুমার মিত্র \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 160\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eছাড়ে না শৈশব, শৈশবকেও যায় না ছাড়া। যে শৈশববেলায় মনে হত ‘কবে যাব কলকাতা’ একসময় সেই কলকাতায় এসে আরও বেশি করে মনে পড়ল অজ পাড়াগাঁয়ের গ্রামের কথা। সেই আম নারকেল-লিচুগাছের সারি, সেই টলটলে পুকুর, সেই ইস্কুল-খেলার মাঠ, প্রথম নাটক দেখা। লেখকের মসৃণ, সাবলীল স্মৃতিকথায় ধীরে ধীরে ডুবে যেতে হয়। লেখক-পাঠক যেন একইসঙ্গে করে নিজস্ব অবগাহন। এ শুধু লেখকের স্মৃতিকথাই নয়, সকলের অন্তরে ঘাপটি মেরে থাকা শৈশববেলারও। রকমফের থাকলেও আসলে একই। সারল্যই যে শৈশবের প্রাণভ্রমরা। ‘দ্যাশের কথা’ অনেকেই ‘লেইখ্যা ফ্যালাইছে’। এই স্মৃতিচারণও সেই রকমই স্মৃতিমেদুরতায় ভরা। তবুও অনেকটাই আলাদা। একদিকে যেমন জীবন্ত পুরোনো কলকাতা, অন্যদিকে বাংলাদেশ ও পশ্চিমবাংলার নানান গ্রামের মেঠো কথা। সেই মেঠো কথা, যা আচ্ছন্ন করে মন। কখন যেন কথা হয়ে ওঠে গান, মেঠো গান।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40563022069933,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/46SabujPrantarerSonaliSmritiFront.jpg?v=1629545309"},{"product_id":"মানসাই-থেকে-গঙ্গা","title":"মানসাই থেকে গঙ্গা","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eMansai Theke Ganga \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : সুকুমার দে \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 144\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eপ্রথমেই একটা কথা অত্যন্ত নির্দ্বিধায় বলে রাখা যায়- ‘মানসাই থেকে গঙ্গা’ কোচবিহারকে নিয়ে এমনই এক সুবিস্তৃত উপন্যাস, যা এর আগে বাংলা ভাষায় লেখা হয়নি। এর ক্যানভাসের বিপুল ও বিশাল এবং বর্ণাঢ্য আকৃতি এক অন্য মাত্রা দিয়েছে আত্মজীবনীমূলক উপন্যাসের জগৎকে। লেখক সুকুমার দে অসম্ভব মুনশিয়ানায় ও স্নিগ্ধ কলমের আঁচড়ে ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসের প্রতিটি পর্ব। পর্ব থেকে পর্বান্তরে যাওয়ার সময় পাঠকের মনে হবে এ যেন নাম সার্থক করা এক উপন্যাস। নদীর গতিপথের মতোই সে বাঁক নিয়ে বদলে গিয়েছে বারংবার। উপন্যাসের মূল চরিত্র বা নায়ক অলক। শৈশবেই সে মাতৃহীন। সে সঙ্গী-সাথি-আত্মীয়-পরিজন-পাড়াপড়শিদের মধ্যে বড়ো হয়ে ওঠে। প্রতিটি ক্ষেত্রের মানুষের নিজের ভাষা এখানে উঠে এসেছে নির্ভুলভাবে। তোর্সা-মহানন্দা-অজয় ও বরাকর ইত্যাদি নদীতীরে বিস্তৃত জীবনযাপন করতে করতে অলক ভাবে সমাজের শিশু-কিশোর-যুবাদের নিয়ে আরও ভালো কীভাবে থাকা যায়। এ যেন এক মানুষের জন্য সার্থকতার খোঁজ। তারই রুদ্ধশ্বাস উপন্যাস-চিত্র এই কথামালা, যা প্রথম থেকে শেষ অবধি পাঠক শেষ না করে ছাড়তে পারবে না।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40563056246957,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/45MansaiThekeGangaFront.jpg?v=1629545631"},{"product_id":"বৈতালিক","title":"বৈতালিক","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eBaitalik \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : শর্মিষ্ঠা সেনগুপ্ত  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 160\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eজীবনের পথচলায় যা কিছু সংগ্রহ করেছেন লেখিকা পথের দু-ধার থেকে সেগুলিকেই আপন মনের মাধুরী মিশিয়ে পাঠকের সামনে তুলে ধরেছেন। হয়তো নাম-কাল-স্থান ঈষৎ পরিবর্তিত হয়েছে, কিন্তু সত্যকে গোপন করার সচেতন প্রয়াস নেই কোথাও। শৈশবে নারকেলকাঠির ঝাঁটা দিয়ে বাড়ির উঠানে ঝাঁট দেওয়ার অন্তরালে মিশে যেত শিশিরের গন্ধ, ভোরবেলাকার রোদের গন্ধ, আর মায়ের নির্মল আনন্দময় অবস্থানের গন্ধ। রবীন্দ্রনাথের ‘ডাকঘর’-এর সেই অমলের মতো মনে হত ফেরিওয়ালাদের কী মজা, কেমন সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। তবে দুঃখের নানা অভিজ্ঞতা সত্ত্বেও চিত্তের প্রসণ্ণতা নষ্ট হয়নি কখনও। মনে হয়েছে ‘কোনও দুঃখই দুঃখ নয়। কোনও ক্ষতিই ক্ষতি নয়’। মনটাকে যদি আনন্দের অনুগামী করে তোলা যায় তাহলে ‘সব পেয়েছির আসরে’ সদস্যপদ চিরকালই অটুট থেকে যায়। একটা পিঁপড়েকেও জল খাইয়ে বাঁচানোর চেষ্টা কিংবা সবুজ গঙ্গাফড়িংকে কাচের জারে ধরে রেখে কচি ঘাস খাওয়ানো- সত্যি, আনন্দ বা উৎসাহের যেন কোনও অভাব নেই। শৈশব এমনই আশ্চর্য সব ঘটনায় ভরা চিরদিন।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40563077415085,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/42BaitalikFront.jpg?v=1629545850"},{"product_id":"বেলাশেষে","title":"শেষবেলা","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eSeshbela \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : সোমনাথ ঘোষ  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 208\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eএই বইতে একটি ছেলের কাহিনি বলা হয়েছে যে পূর্ব-পাকিস্তান থেকে ছিন্নমূল হয়ে এসে কলকাতায় তার দাদুর বাড়িতে ওঠে। সেখান দাদুর অদ্ভুত সিদ্ধান্তে তার বয়স একদিনে চার বছর বেড়ে যায় এবং সে স্কুলে চার ক্লাস ওপরে ভরতি হয়। এর ফলে সে সহপাঠীদের এবং শিক্ষকমহাশয়দের হাতে নিগৃহীত হতে হতে ক্লাসে ওঠে। ক্লাস টেন-এ পড়ার সময় তার বাবা-মা পাকিস্তান থেকে এসে যাওয়ায় তাকে বাবা-মা’র সঙ্গে থাকতে হত। এই সময় ক্লাস টেন-এর ফল খারাপ হওয়ার জন্য তাদের দ্বারা ভর্ৎসিত হয়ে বাড়ি ছাড়ে এবং পাটনা হোটেলে কাজ নেয়। সেখানে সে ‘হাজারি ঠাকুর’ হয়ে ওঠার আগেই, মালিক তাকে তাড়িয়ে দেয়। সে আবার পড়াশোনা আরম্ভ করে। এরপর কোনওক্রমে স্কুল-কলেজের দোর পার হয়ে ইউনিভার্সিটি পৌঁছায়। কিন্তু সেখানে একটা মেয়ের প্রেমে পড়ে পড়াশোনা ছেড়ে চাকরি নেয়। চাকরিতে আস্তে আস্তে উন্নতি করে। যখন সে মেয়েটির সঙ্গে ঘর-বাঁধার স্বপ্ন দ্যাখে তখন মেয়েটি তাকে প্রত্যাখ্যান করে। এরপর সে শুভাকাঙ্ক্ষীদের সাহায্যে জীবনে সুপ্রতিষ্ঠিত হয় এবং একজন জ্যোতিষীর সাহায্যে বিদেশে গিয়ে অস্ত্রনির্মাণ কৌশল শিখে আসে- এসব কাহিনি সুন্দরভাবে লেখক বইটিতে লিখেছেন, যা প্রত্যেকের ভালো লাগবে। তার কলকাতা আসা থেকে আজ পর্যন্ত, সব ঘটনা এমন এক ছন্দে লেখা হয়েছে যা একটা অন্তঃসলিলা ফল্গুধারার মতো গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে, যা একবার পড়তে শুরু করলে, শেষ না করে ওঠা যায় না।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40563093799085,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/41SeshbelaFront.jpg?v=1629546079"},{"product_id":"সেই-তো-আমার-আমি","title":"সেই তো আমার আমি","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eSei To Amar Ami \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : মুক্তি চৌধুরী \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 96\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e১৯৪৭ সালে ভারত দ্বিখণ্ডিত হয়। দুই খণ্ডেই আক্রান্ত হয় মানুষ। কোনো ইতিহাসের পাতায় নেই সেই মর্মস্পর্শী বিবরণ। এই গ্রন্থ দেশভাগ-বিপযর্স্ত ‘খেয়ালি’ নামে এক বালিকার স্মৃতিকথাই শুধু নয়, দেশভাগের যাতনায় অবমানিত-আহত অগণিত শৈশব-কৈশোরের নীরব হাহাকার আর আর্তনাদেরও এক সত্য ঐতিহাসিক দলিল। লেখিকা মুক্তি চৌধুরী জন্মেছেন অবিভক্ত ভারতের শ্রীহট্টে। পড়াশোনা গুয়াহাটি ও কলকাতায়। গুয়াহাটির কটন কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘকাল। অনেক প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন, অনুবাদ করেছেনও প্রচুর। ‘খেয়ালি’র আবরণে লেখিকা নিজের ভারাক্রান্ত, শৈশব-কৈশোরের আবেগ-অনুভূতির এক বেদনা-বিধুর বাস্তব আলেখ্য রচনা করেছেন।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 12 (l) X 17 (b) X 0.6 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40563158089901,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/40SeiToAmarAmiFront.jpg?v=1629546743"},{"product_id":"আমার-বলার-কিছু-ছিল-যে","title":"আমার বলার কিছু ছিল যে","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAmar Bolar Kichu Chilo Je \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : শম্ভু চৌধুরী  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 104\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eএই গ্রন্থে রয়েছে লেখকের জন্মভূমি, গ্রাম ও পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস, পূর্ববঙ্গের কুমিল্লা জেলার (ব্রাহ্মণবেড়িয়া কুমিল্লাসদর ও চাঁদপুর) কৃতীদের সম্পর্কে দু’চার কথা পশ্চিমবঙ্গের গণনাট্য আন্দোলনে যোগদান, নির্মলেন্দু চৌধুরি-সলিল চৌধুরি-হেমাঙ্গ বিশ্বাস-বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-উৎপল দত্তের সান্নিধ্যলাভ, শিক্ষক আন্দোলনে যোগদান ও স্বল্পমেয়াদি কারাবাসের কাহিনি, উচ্চশিক্ষা জগতের বিচিত্র কথা, রকমারি রচনা, ভ্রমণবৃত্তান্ত, লেখকের বাবার কথা, লেখকের রাজনীতির কথা, ভারতের বামপন্থী আন্দোলনের ভবিষ্যৎ সম্পর্কে লেখকের মতামত ইত্যাদি।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40563176013997,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/39AmarBolarKichuChiloJeFront.jpg?v=1629546946"},{"product_id":"আঁধার-দিন-আলোর-দিন","title":"আঁধার দিন আলোর দিন","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAadhar Din Aalor Din \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : দীপিকা ভট্টাচার্য   \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 96\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e‘আঁধার দিন আলোর দিন’ মূলত আত্মজৈবনিক একটি বই। বইটির বিভিন্ন অধ্যায়ে রয়েছে সাহিত্যের অনুপম নিদর্শন। গল্পের ছলে জীবনের অন্ধকার ও আলোর উপাখ্যান বর্ণনা করেছেন নিপুণ দক্ষতায়। ঈষৎ বিষাদ ছোঁওয়া গদ্য তাঁর। তবু বিষণ্ণতা এখানে শেষ কথা বলে না। একটি অনুভূতি সম্পন্ন মেয়ের স্বাধীনচেতা, সম্পূর্ণ নারী হয়ে ওঠার উপলব্ধি বইটিকে বিশেষ মর্যাদায় স্থাপিত করেছে। আশা করা যায় রুচিশীল পাঠক মহলে বইটি সমাদৃত হবে। লেখালেখি ছাড়া নিয়মিত ভ্রমণ, শ্রুতিনাটক চর্চা, ফোটোগ্রাফি ও ইতিহাস চর্চায় নিজেকে জড়িয়ে রেখেছেন দীপিকা ভট্টাচার্য।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 12 (l) X 17.5 (b) X 0.7 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40563188760749,"sku":"","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/38AadharDinAalorDinFront.jpg?v=1629547141"},{"product_id":"আমার-যে-দিন","title":"আমার যে দিন","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAmar Je Din \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : ইলা গুপ্ত \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 104\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eইলা গুপ্তের প্রথম আত্মজীবনীমূলক বই ‘সেই সব দিন’ প্রকাশিত হবার পরপরই পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়। দেশ বিভাগের যন্ত্রণাময় অধ্যায়টির ছবি বইটিতে বিবৃত হয়েছে অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায়। বাংলা সংস্কৃতির শিকড় সন্ধানী পাঠকের কাছেও বইটি অন্য তাৎপর্যে গৃহীত হয়। ‘আমার যেদিন’ বইটিতেও অদ্ভুত এক বিষাদময় ছায়ামাখা গদ্যে লেখিকা ফিরে দেখেছেন তাঁর ফেলে আসা দিনগুলিকে। এই ফিরে দেখার নিবিড় হাত ধরেই পাঠক পৌঁছে যাবেন বিস্তৃত এক বিশ্বে। আত্মজীবনী নিছক স্মৃতিকথার বৃত্তে ঘোরাফেরা না করে এগিয়ে চলে অনন্ত জিজ্ঞাসার উৎসের দিকে। উপন্যাসধর্মী এই বইটিকে পাঠক অবশ্যই একটি মানবিক দলিল হিসাবে গ্রাহ্য করবেন। ‘দুঃখের একটা সর্বজনীন চেহারা আছে। সেখানে সবাই এক হতে পারি। এখানে কোন শ্রেণি বৈষম্য নাই’- দুটি অধ্যায়ে বিভক্ত বইটি সম্পর্কে এমনই জানিয়েছেন ইলা গুপ্ত।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 12 (l) X 17 (b) X 0.8 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40563220021421,"sku":"","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/37AmarJeDinFront.jpg?v=1629547426"},{"product_id":"সেই-সব-দিন","title":"সেই সব দিন","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eSei Sob Din \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : ইলা গুপ্ত \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 80\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনিখিল বঙ্গ শিক্ষক সমিতির মুখপত্র ‘শিক্ষা ও সাহিত্য’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তাঁর অনবদ্য স্মৃতিমূলক গদ্য ‘সেইসব দিন’। দেশ বিভাগের যন্ত্রণাময় অধ্যায়টির ছবি এখানে বর্ণিত হয়েছে অভিজ্ঞতা, মেধা ও আবেগের মিশ্রণে। সে বর্ণনায় একদিকে যেমন উঠে এসেছে ইতিহাস, অন্যদিকে বাংলা সংস্কৃতির গভীরতম প্রদেশের বর্ণময় সংকেত বইটিকে বিশেষ তাৎপর্য দিয়েছে। রাজনৈতিক পরিমণ্ডলে জন্ম ও বেড়ে ওঠা। একটি বিপ্লবী পরিবারের বধূ। জীবন দর্শনে আপোষহীন। দুই ছেলে ও এক মেয়ে। এখন তাঁর অবসর জীবনের প্রধান অবলম্বন তাঁর দুই নাতি। এরই ফাঁকে ফাঁকে ‘সেইসব দিন’ শীর্ষক তাঁর এই স্মৃতিকথা রচনা। তাঁর হাতে লেখা আছে, যার দলিল এই নদী-মাতৃক স্মৃতিচারণা। এই শুরু এইভাবে শুরু। \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 12 (l) X 17.5 (b) X 0.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40563244466349,"sku":"","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/36SeiSobDinFront.jpg?v=1629547660"},{"product_id":"স্মৃতির-তারকোভস্কি-1","title":"স্মৃতির তারকোভস্কি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eSmritir Tarkovosky \u003c\/p\u003e\n\u003cp\u003eগ্রন্থনা ও অনুবাদ : রুদ্র আরিফ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 109\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআন্দ্রেই তারকোভস্কি। সিনে-ইতিহাসের সবচেয়ে মরমি ও আধ্যাত্মিক ফিল্‌মমেকার। এক কথায়, সিনেমার প্রকৃত কবি। স্বল্পায়ুর জীবনে বানিয়ে যেতে পেরেছেন মাত্র সাতটি ফিচার ফিল্‌ম। তবু তাঁর প্রতিটি সিনেমা, প্রতিটি দৃশ্য, এমনকি প্রতিটি ইমেজই যেন এক-একটি উজ্জ্বল কাব্য-নক্ষত্র! প্রাচীন বটবৃক্ষের মতো, নিজেকে ধ্যানমগ্নরূপে গড়ে তোলা এই মহান ফিল্‌মমেকার তাঁর সিনেমা সম্পর্কিত পরিকল্পনা, জীবন সম্পর্কিত গভীর বোঝাপড়া, চলতি সময়ের ফুল ও কাটা ছড়ানো নানা অভিজ্ঞতা নিজের একান্ত নোটবুকে লিখে রাখতেন, সযত্নে। ‘প্রতিভাস’ থেকেই ইতিমধ্যে গ্রন্থ হিসেবে ‘তারকোভস্কির ডায়েরি’ শিরোনামে প্রকাশিত হয়েছে এই চরম অনুপ্রেরণাদায়ক সিনে-দ্রষ্টার আত্মাচিত্র। সেই পাঠ নিতে গিয়ে দেখা যায়, জীবনের শেষ দিনগুলোতে খুব বেশি দিনলিপি লেখেননি তিনি; দৃশ্যতই অনুমেয়, মৃত্যুর সঙ্গে লড়তে থাকা ক্যানসার-আক্রান্ত এই মানুষটি লেখার মতো অবস্থায় ছিলেনও না। তাহলে কেমন ছিল তাঁর সেইসব দিন? অন্যদের চোখে কেমনই-বা ছিল তাঁর ব্যক্তিজীবন? কীভাবে সামলাতেন তিনি ফিল্মমেকিংয়ের জাগতিক পাঠ ? এমনতর প্রশ্নের উত্তর পেতে, এবার তবে ধরনা দেওয়া যাক তারকোভস্কির সঙ্গ পাওয়া, তাঁর সঙ্গে নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করা এক ডজন সৃজনশীল মানুষের স্মৃতিকথার কাছে...। \u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573316628653,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/43SmritirTarkovoskyFront.jpg?v=1629697224"},{"product_id":"copy-of-কুরোসাওয়ার-আত্মজীবনী-1","title":"কুরোসাওয়ার আত্মজীবনী","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKurosawer Atmajiboni \u003c\/p\u003e\n\u003cp\u003eঅনুবাদ : রুদ্র আরিফ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 110\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eএশিয়ার সিনেমাকে এই সুদীর্ঘ মহাদেশের সীমানার বাইরে, পশ্চিমা বিশ্ব তথা বৃহত্তর আন্তর্জাতিক মহলে প্রথমবার ব্যাপকভাবে পরিচিত করে দিয়েছিলেন যে মহান ফিল্‌মমেকার তিনি আকিরা কুরোসাওয়া। এই কিংবদন্তি সিনে-দ্রষ্টা বিশ্বাস করতেন, যা তাঁর বলার ছিল, সবই নানাভাবে বলে গেছেন সিনেমায়। ফলে আলাদা করে নিজ জীবনের গল্প শোনানোর আগ্রহ তাঁর ছিল না। তবু নানা চাপে এবং খানিকটা দায়বোধ থেকেই তিনি লিখে গেছেন এই আত্মজীবনী। আর তা তাঁর সিনেমার মতোই, নেহাত কোনো একজন ব্যক্তিমানুষের আত্মজীবনীর গণ্ডিতে আটকে থাকেনি; বরং হয়ে উঠেছে- নিজ সময়কালের বৃত্ত পেরিয়ে, মানুষের সর্বকালের যেন সর্বজনীন এক মহার্ঘ প্রামাণ্যচিত্র। এর পরতে পরতে কখনও সোনা, কখনো রূপো, কখনও-বা ধূলির স্তর জমে জমে হয়ে উঠেছে এক ঋদ্ধ টেক্সট-বুক। তাই এক কথায় এটিকে সর্বজনীন মানুষের আত্মজীবনী বলেও ডাকা সম্ভব। আর তাঁর সঙ্গে বাড়তি পাওনা সিনেমার প্রবল রোদে পুড়তে পুড়তে, আত্মা শীতল করে দেওয়ার মতো ফুরফুরে বাতাসের সঙ্গ! প্রিয় পাঠক, চলুন, জাপানি এই মাস্টার \u003cspan data-mce-fragment=\"1\"\u003eফিল্‌ম\u003c\/span\u003eমেকার একান্ত জীবনের সঙ্গ নিয়ে সর্বজনীন হয়ে ওঠা যাক...\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) :14.5 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573336715437,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/48KurosawerAtmajiboniFront_a5b9e900-d3bc-416e-b771-64fcb4edec7d.jpg?v=1629697523"},{"product_id":"দিনগুলি-মোর","title":"দিনগুলি মোর","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eDinguli Mor\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : জটিলেশ্বর মুখোপাধ্যায় \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 208\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপথ চলতে চলতে একটা সেতারের সুর হঠাৎই রাস্তা আটকে দাঁড়াল। সুরের মায়ায় আটকে গেল সন্ধ্যার পদচিহ্ন। কাছে পিঠেই কোথাও বাজছে পণ্ডিত রবিশঙ্করের রাগ ভাটিয়ার। সেই সুরকে আঁকড়ে ধরে পথিক মনে কথারা হানা দিল। মন লিখে চলল “এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার \/ ওকি সূর্য নাকি স্বপনের চিতা! \/ ওকি পাখির কূজন নাকি হাহাকার।” জন্ম হল এক কিংবদন্তির। সেই কথা-সুরের মায়ায় ভেসে কেটে গেল বাঙালির একের পর এক সুরেলা সফর। সেই পথিকই এবার কলম ধরলেন নিজের জীবনের জলছবি আঁকতে। তার পাতায় পাতায় জড়িয়ে গেল শিল্পীর জীবনের মাতাল বাতাস আর দখিনা দীর্ঘশ্বাসের শিশির। ধরা থাকল বিনা কারণে চোখে জল আনা বঁধুয়া আর বুকে রূপের আগুন জ্বেলে চলে যাওয়া। সেইসব সংগোপন মুহূর্তের কথা। দিব্যি এক গল্পের ভঙ্গিতে জটিলেশ্বর মুখোপাধ্যায় তাঁর জীবনকথা বলে চললেন। তাঁর লেখনীর সঙ্গে পরিচিত ভুক্তভোগী পাঠক বলে- ‘পড়া ধরেছ কী মরেছ’। আর আমরা হয়তো পড়তে পড়তে শুনতে পাব তাঁর সেই সুরের গুনগুন- ‘তোমার সঙ্গে দেখা না হলে...’ কী হত এই দেখা না হলে ? অনেক কান্না হাসির দোলা থেকে হয়তো আমরা বঞ্চিত থাকতাম। অনেক সোনার দিন মনের খাঁচা থেকে পাকাপাকিভাবে দূরেই থেকে যেত।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.7 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573420208301,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/19-Dinguli-Mor-Front.jpg?v=1644488319"},{"product_id":"স্বয়ং-কন্দর্প-দুর্গাদাস","title":"স্বয়ং কন্দর্প দুর্গাদাস","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eSwayang Kandarpa Durgadas \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : শচীন দাশ \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 144\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eবাংলা চলচ্চিত্রের নির্বাক ও সবাক যুগের একচ্ছত্র নায়ক এবং সে যুগের পেশাদারি মঞ্চের সুদর্শন, কল্পকান্তি ও খ্যাতিমান রোমান্টিক অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় অচিরেই শিরোপা পেয়েছিলেন ‘ডগলাস ফেয়ারব্যাঙ্কস অব দ্য ইস্ট’ নামে। নিজে ছিলেন আর্ট কলেজ থেকে পাশ করা স্বীকৃতশিল্পী। প্রথম জীবনে নির্বাক ছায়াচিত্র ও মঞ্চের দৃশ্যপট এঁকে সেকালের অনেক শিল্পীরসিকদের নজরে পড়েছিলেন। পরে সেখান থেকেই মঞ্চও নির্বাক যুগের চলচ্চিত্রে আর্বিভাব। এবং আরও পরে নির্বাক ও সবাক ছায়াছবি ছাড়াও পেশাদারি মঞ্চের তিনিই হয়ে উঠেছিলেন একচ্ছত্র নায়ক। দর্শক তাঁর নামে জয়ধ্বনি করত। ভিড় জমাত টিকিটের লাইনে। মঞ্চের অভিনয় শেষ হলেও দর্শক বসে থাকত তাঁর দেখা পাওয়ার জন্য। এমনকি তাঁর সান্নিধ্যের অপেক্ষায় থাকত যুবতি থেকে মহিলারাও। আর থাকত সাহায্যপ্রার্থীরা। কিন্তু তাঁর এই হয়ে ওঠার পেছনের কাহিনি! চলচ্চিত্রের বর্ণনা লেখা ও দৃশ্যপট আঁকার জন্য চিত্রশিল্পী হিসেবে ম্যাডান থিয়েটারে যোগ দেওয়ার পর সেখানেই তাঁর কন্দর্পকান্তি রূপ ও সুকণ্ঠের পরিচয় পেয়ে সেকালের প্রখ্যাত নট নরেশচন্দ্র মিত্র অভিনেতা হিসেবে তাঁকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন। কিন্তু সে বড়ো কঠিন সংগ্রামের এক ইতিহাস। সেকালের নীল রক্তের আভিজাত্যের এক রক্ষণশীল জমিদার পরিবার থেকে বেরিয়ে কী করে তিনি এই যুদ্ধজয় করলেন, কী করেই বা হয়ে উঠলেন একজন জাত শিল্পী এবং কীভাবেই বা তৈরি করলেন অভিনয়ে তাঁর নিজস্ব এক ঘরানা-তারই পেছনের যন্ত্রণাদগ্ধ হয়ে ওঠার না-বলা কাহিনি নিয়েই এই গ্রন্থ ‘স্বয়ং কন্দর্প দুর্গাদাস’।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573520838829,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/30SwayangKandarpaDurgadasFront.jpg?v=1629699713"},{"product_id":"সেই-নায়ক-দূর্গাদাস","title":"সেই নায়ক দূর্গাদাস","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eSei Nayak Durgadas \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : সুধীরঞ্জন মুখোপাধ্যায় \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 120\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e‘যে পার্টই করি না কেন, নাটকে আমি সাপ খেলিয়ে দেব’-না, এ কোনো প্রলাপ নয়, বেসামাল অবস্থার প্রকাশও নয়, দৃঢ় আত্মবিশ্বাসের অতি স্পষ্ট এক উচ্চারণ। বলেছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সেকালের বাংলা চলচ্চিত্রের নির্বাক ও সবাক যুগের এবং পেশাদারি মঞ্চের সুদর্শন খ্যাতিমান রোমান্টিক নায়ক। কলকাতার স্টার রঙ্গমঞ্চে অপরেশচন্দ্র মুখোপাধ্যায় ‘কর্ণার্জুন’ নাটকে ১৯২৩ সালে বিকর্ণর ক্ষুদ্র ভূমিকায় দুর্গাদাসের প্রথম আবির্ভাব, কিন্তু এই ক্ষুদ্র ভূমিকাতেও বিস্ময়কর প্রতিভার যে স্বাক্ষর রেখেছিলেন উনত্রিশ বছরের দুর্গাদাস, যে বিপুল সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন-বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে তার তুলনা নেই বললেই চলে। দক্ষিণ গড়িয়ার অতি বিখ্যাত সম্রান্ত ও ধনবান জমিদার বংশের সন্তান দুর্গাদাস। নাটক তাঁর শিরায়-শোণিতে, নিঃশ্বাসে-প্রশ্বাসে, তাঁর চলায়-বলায়, ধমনীতে, তাঁর আয়ত ইঙ্গিতময় দু’চোখে। তাঁর চকিত চাউনির ধরন, তাঁর কণ্ঠস্বর ও দেহসৌষ্ঠব যেন জাত অভিনেতারই সম্পদ। সংরক্ষণশীল জমিদার পরিবারের বাধার কঠিন শৃঙ্খল তাঁকে আষ্টেপৃষ্ঠে বন্দি করে রাখলেও যৌবনে উত্তীর্ণ হওয়ার আগেই তিনি স্পষ্ট বুঝেছিলেন এসব ছিন্ন করে তাঁকে বেরিয়ে পড়তেই হবে যেখানে তাঁর প্রাণের প্রকাশ হবে স্বতঃস্ফূর্ত। এই বই দুর্গাদাসের দুঃখ-যন্ত্রণা, কঠোর সংগ্রাম ও ব্যথা-বেদনার এক অত্যাশ্চর্য আলেখ্য, তাঁর জয়ের কাহিনি।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573538369709,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/28SeiNayakDurgadasFront.jpg?v=1629699945"},{"product_id":"অপ্রকাশিত-আত্মকথা-ও-অন্যান্য","title":"অপ্রকাশিত আত্মকথা ও অন্যান্য","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAprokashito Atmokatha O Anyanya \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : কে . মল্লিক \/ সংগ্রহ-সম্পাদনা-ভূমিকা : আবুল আহসান চৌধুরী  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 80\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eবিশ শতকের একেবারে গোড়ার দিকে এ দেশে গ্রামোফোন কোম্পানি গানের রেকর্ড বের করতে শুরু করে। বাংলা গানের জন্যে এ ছিল প্রেরণাসঞ্চারী এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে সেকালের বিশিষ্ট শিল্পীদের কণ্ঠের গান সর্বসাধারণের মাঝে প্রচারিত হয় এবং সেইসঙ্গে অনেক প্রতিশ্রুতিশীল শিল্পীরও আবির্ভাব ঘটে। কে. মল্লিক, যাঁর আসল নাম মহম্মদ কাসেম, গ্রামোফোন রেকর্ডের প্রথম যুগের খ্যাতিমান শিল্পী। কণ্ঠমাধুর্য, গায়কির স্বাতন্ত্র্য আর নিবেদনের বৈশিষ্ট্যের কারণে সেকালে তিনি অসামান্য যশ-খ্যাতি ও প্রতিষ্ঠা-পরিচিতি লাভ করেছিলেন। আগমনি, শ্যামাসংগীত ও অন্যান্য ভক্তিগীতির শিল্পী হিসেবে অতুলনীয় লোকপ্রিয়তা অর্জন করেন। পরে নজরুলের নানা অনুষঙ্গের গান গেয়েও খুব নাম হয় তাঁর। এককালের এই জননন্দিত শিল্পী আজ বিস্মৃতির অন্তরালে। অথচ সংগীত-বিরূপ বাঙালি মুসলমান সমাজে তিনিই প্রথম উল্লেখ্যযোগ্য শিল্পী। হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটি মিলনের সেতু তিনি রচনা করেছিলেন গানের ভেতর দিয়ে। সংগীত-সংস্কৃতির একনিষ্ঠ গবেষক ডক্টর আবুল আহসান চৌধুরী কে. মল্লিকের অপ্রকাশিত আত্মজীবনী উদ্ধার ও প্রকাশের মাধ্যমে এই প্রায়-বিস্মৃত শিল্পীকে আবার নতুন করে সংগীতপ্রিয় সুধীজনের কাছে তুলে ধরেছেন।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573584048301,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/14AprokashitoAtmokathaOAnyanyaFront.jpg?v=1629700306"},{"product_id":"কান্তকবি-রজনীকান্ত","title":"কান্তকবি রজনীকান্ত","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eKantokabi Rajanikanto \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : শ্রীনলিনীরঞ্জন পণ্ডিত  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 272\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eকবি-গীতিকার রজনীকান্ত সেন (১৮৬৫-১৯১০) তাঁর সময়ের বিপুল জনপ্রিয় গায়ক ও সফল সংগীতকার ছিলেন। কঠিন কর্কট রোগে তিনি হন বাক্‌রুদ্ধ। তখন খাতায় লিখে সকলের সঙ্গে কথা বলতেন। স্নেহভাজন নলিনীরঞ্জন পণ্ডিতকে রোগশয্যাশায়ী রজনীকান্ত অনুরোধ করেন তাঁর একটি জীবনী লিখতে। তাঁর মৃত্যুর বারো বছর পরে ১৩২৮ বঙ্গাব্দে নলিনীরঞ্জন প্রকাশ করেন ‘কান্তকবি রজনীকান্ত’। এখনও পর্যন্ত এই বই তাঁর সর্বাঙ্গীন পরিচিতি-সমৃদ্ধ তথ্যবহুল জীবনী। ১৩৭২-এ রজনীকান্তের জন্মশতবর্ষে এই বইয়ের দ্বিতীয় মুদ্রণ হয় (তাতে মূল বইয়ের আলোকচিত্রগুলি ছিল না)। এবারে তাঁর জন্মের সার্ধশতবর্ষ স্মরণ উপলক্ষ্যে বেরোল মূল গ্রন্থের যথাযথ রূপায়ণ, সঙ্গে সব কটি আলোকচিত্র। প্রতিভাস সংস্করণের এই ‘কান্তকবি রজনীকান্ত’-র উপদেশনার কাজ করেছেন বাংলা গানের প্রবীণ ও প্রতিষ্ঠিত অনুসন্ধানী সুধীর চক্রবর্তী।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573620256941,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/13KantokabiRajanikantoFront.jpg?v=1629700583"},{"product_id":"আটদশক-সাতকাহন","title":"আটদশক সাতকাহন","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAatdashak Satkahan \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : কৃষ্ণ ধর   \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 232\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eকবিরে পাবে না তাঁর জীবনচরিত্রে-এ তো স্বতঃসিদ্ধ কথা। তবু একজন কবি যখন নিজের জীবন নিয়ে কিছু বলেন, আমরা তা কান পেতে শুনি। তিনি লেখেন তাঁর অন্তর্লোক এবং বহির্লোকের এমন সব অনুভবের কথা যা পাঠ করে আমরা বুঝতে পারি কীভাবে কবিতার মুহূর্তগুলো তাঁর কলমে ধরা দিয়েছে। বিশিষ্ট প্রবীণ কবির এই আত্মজৈবনিক রচনাটি ‘নন্দন’ সাময়িকপত্রে ধারাবাহিকভাবে প্রকাশের সময়েই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। সমাজসচেতন লেখক কীভাবে বিভিন্ন পরিস্থিতিতে বিদ্বৎসমাজের শীর্ষ ব্যক্তিদের সান্নিধ্যে এসেছেন, তার চমকপ্রদ বিবরণ সুচারু গদ্যে ধরা রইল এই গ্রন্থে। ব্যক্তি, সমাজ ও সংস্কৃতির ত্রিধারার অন্তর্নিহিত সত্য উন্মোচনে সহায়ক হয়ে উঠবে এই বই।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.8 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573698834605,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/11AatdashakSatkahanFront.jpg?v=1629701086"},{"product_id":"জাতিস্মর","title":"জাতিস্মর","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eJatismar \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : হীরেন বসু  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 384\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eপায়ের টানে পথ বানাবার নেশাটা বড্ড নাছোড়। আর মনের সুতোয় মন জড়ানোর খেলাটা আরও সাংঘাতিক। তবুও এই দুই ঘুঁটির চালেই জীবন ঘর ছেড়ে পরের দিকে ছোটে। গৃহীর সঞ্চয়কে একপাশে ফেলে কখন যেন ভবঘুরের ঝুলি কাঁধে তুলে নিয়ে বেড়িয়ে পরে। আর তারপর শুধুই রোমাঞ্চ, শুধুই নিত্যনতুন রঙের খেলা, আনন্দ-বিষাদের আলোছায়া। আত্মীয়তার নতুন নেমন্তন্নের চিঠি রাখা পথের দুপাশে। ফেলে আসা দিনগুলি স্মৃতির তলে-অতলে জমতে জমতে যেন বিগত এক জীবনের আখ্যান হয়ে যায়। অথচ আগামী চিরনতুন। তাকে ঘিরে জানার কৌতূহল, দেখার অশ্লেষ প্রৌঢ় থেকে প্রাচীন হতে-হতেও ফুরোয় না। পঞ্চবর্ষীর চোখেও সেই এক মায়াঞ্জন। তাই ফেলে আসা সময়ের টুকরোগুলোকে এক জায়গায় করে, শব্দে সাজিয়ে সাজিয়ে কিছু আলোকে গাঁথা হল এখানে ‘জাতিস্মরের শিল্পলোক’, ‘জাতিস্মরের পান্থশালা’, ‘জাতিস্মরের চিত্রলোক’ নামের তিন অধ্যায়ের বিন্যাসে। মানবজীবনের আলো, মানবজমিনের কর্ষণজাত কিছু ফসল। সে-আলো কাছের, কিংবা আলোকবর্ষের দূরত্ব তার মাঝখানে। তবু এই তার শেষ সত্য যে, নেভা তারার মতন সেইসব দিন অতীত হলেও আলোর পথটা এখনও ফুরোয়নি। এখনও সেই অতীত সাড়া জাগায়, এখনও সেই পথ ঘরের দোরে এসে ডাক পাঠায়। ফেলে আসা স্মৃতির সামনে দাঁড় করিয়ে আমাদেরও করে তোলে জাতিস্মর।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.5 (b) X 3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573725540525,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/10JatismarFront.jpg?v=1629701426"},{"product_id":"শিল্পীর-আত্মকথা","title":"শিল্পীর আত্মকথা","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eShilpir Atmokatha \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : সাধনা বসু   \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 80\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eপ্রথমে নাচের দলে পরে সরাসরি নাচ-গান-অভিনয়ে বিশ শতকের তিন-চারের দশকে সাড়া ফেলে দিয়েছিলেন মর্জিনার ভূমিকায় সাধনা বসু ‘আলিবাবা’ মঞ্চনাটক ও চলচ্চিত্র প্রযোজনায়। লোকের মুখে মুখে ফিরত তাঁর গাওয়া গান “ছি ছি এত্তা জঞ্জাল’। নাচ-গান-অভিনয়ই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। আলিবাবার পরিচালক মধু বসুর সঙ্গে বিয়ে। প্রেমের আড়াল আর আড়াল প্রেমের ফাঁকে ফাঁকে মধুর প্রেমকথা। রবীন্দ্র আশিসে ‘মধুর সাধনা নয়, মধুর মাধবী’। বহু অন্তরঙ্গতার নিপুণ বুনন। বিরল অনুভূতি। বাংলা মঞ্চপ্রযোজনা আর বাংলা-হিন্দি-ইংরেজি ছবির গড়ে ওঠার কাহিনি। সঙ্গে বেড়ে ওঠার কাহিনি সাধনার। সঙ্গে নিজস্ব ব্যালের রূপারোপ। জীবনপ্রান্তে স্মরণের মণিকোঠায় মধুর প্রেম-বিরহের পরতে পরতে মিশে আছে শ্রদ্ধাশীল জীবনবোধ। কথিত হয়েছে দেশ-কাল-সমাজ উপাখ্যান। সংযোজিত হয়েছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহু আনুষঙ্গিক তথ্য। এ শুধু আত্মকথা নয়, সংস্কৃতির এক পারস্পরিক ইতিহাস।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.5 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573934534829,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/8ShilpirAtmokathaFront.jpg?v=1629703500"},{"product_id":"আমার-জীবন","title":"আমার জীবন","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAmar Jibon \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : মধু বসু  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 416\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eরবীন্দ্রনাথের তত্ত্বাবধানে শিশুবয়সে শান্তিনিকেতনে ‘শারদোৎসব’ নাটকে অংশগ্রহণের পর থেকে বিজ্ঞানের স্নাতক মধুর জীবন জুড়ে সিনেমা আর থিয়েটার-ই ধ্যান জ্ঞান। ইউরোপে নানাজনের কাছে সিনেমার শিক্ষানবিশি। হিমাংশু রায়ের আগ্রহে বিলেত যাত্রা সিনেমার টানেই। আলফ্রেড হিচককের সঙ্গে কাজের অভিজ্ঞতা। দেশে ফিরে ছবির কাজের পাশাপাশি মঞ্চদল ‘ক্যালকাটা আর্ট প্লেয়ার্স’ গঠন। নানান মঞ্চ প্রযোজনার পাশাপাশি ১৯৩৪-এর থিয়েটারি প্রযোজনা আলিবাবার সাফল্য আলোড়ন তুলল সাঁইত্রিশের সিনেমায়। নাচ-গান-অভিনয়ে মধু-সাধনার জুটি আজও স্মৃতিতে অমলিন। বাংলা-হিন্দি উর্দু-ইংরেজি ভাষায় ছবি করার নানান অভিজ্ঞতা-সাফল্য জনপ্রিয়তার সরস কথন। সাধনা বসুর (সেন) সঙ্গে পরিণয়-প্রেম-বিরহ-দূরত্ব আবার ফিরে পাওয়ার অকপট দোলাচল। জীবন আর পরিবেশনার পরতে পরতে মিশে গেছে দেশ-কাল-সমাজ-পরিজন। সংযোজিত হয়েছে আনুষঙ্গিক তথ্য। এ শুধু আত্মকথন নয়। সংস্কৃতির ধারাবাহিক রম্য-ইতিহাস।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2.7 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573947904173,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/7AmarJibonFront.jpg?v=1629703724"},{"product_id":"রেণু-সেলাম-রেণু","title":"রেণু, সেলাম রেণু","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eRenu Selam Renu \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : সুবিমল বসাক  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 96\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eজন্ম বিহারের পূর্ণিয়া জেলায় ঔরাহী হিঙ্গনা গ্রামে। শিক্ষা পূর্ণিয়া গ্রাম্য বিদ্যালয়ে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। রাজনীতির সঙ্গে যুক্ত কৈশোরাবস্থায়। সতীনাথ ভাদুড়ীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ। সোসালিস্ট পার্টির সভ্য। বিহারের গ্রামাঞ্চলে ঘুরে বেরিয়েছেন, প্রত্যক্ষ করেছেন, বিশ্লেষণ করেছেন। ‘ময়লা-আঁচলে’ তিনি বিহারের একটি অখ্যাত গ্রাম তুলে ধরেছেন রাজনৈতিক পরিবেশে। তার রচনায় বিহারের লোককথা, গ্রাম্যগীত, বাগধার, কুসংস্কার, লুপ্তবিধি ইত্যাদি ফুটে উঠেছে। উপন্যাস ‘ময়লা আঁচলে’ গ্রাম্যভাষার ব্যবহার লক্ষ করার মতো। এই উপন্যাসে হিন্দি বাক্যের এক আলাদা গদ্য ব্যবহার করা হয়েছে। পরবর্তী উপন্যাস- ‘পরতি-পরিকথা’ গ্রাম্য পটভূমিতে রচিত। ‘দীর্ঘতপা’ উপন্যাস তিনি পাটনার পটভূমিতে নার্সদের জীবনযাত্রা সম্পর্কে রচনা করেছিলেন। ফণীশ্বর নাথ রেণু পরবর্তীকালে রিপোতার্জ রচনায় বহু বিধা উন্মোচন করেন। উপন্যাস ছাড়া তাঁর বিখ্যাত গল্প ‘তিসরী কসম’ একটি আশ্চর্য রচনা। প্রেম কাহিনি। একটি অনবদ্য গল্প।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573962092717,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/21RenuSelamRenuFront.jpg?v=1629704030"},{"product_id":"ইন্দুবালা","title":"ইন্দুবালা","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eIndubala \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : ড. বাঁধন সেনগুপ্ত\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 304\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eভারতবর্ষে সংগীতবলয় যিনি তাঁর সুধাকণ্ঠের যাদুতে জয় করেছিলেন সুশিক্ষিত, পরিণত পরিশীলন ও প্রতিভার বহুমুখী সাফল্যের গুণে-তিনি ইন্দুবালা। সংগীত পিপাসু আপমর মানুষের মনের মানুষ, হৃদয়ের দোলা এই গুণবতী শিল্পীর দীর্ঘ জীবনযাপন, শিল্পীসত্তা, উত্থান-পতন ও দেখা-অদেখার উষ্ণতা নিয়ে এই গ্রন্থের বিবরণ-গাঁথা। সংগীতজগত ছাড়িয়ে বাংলার এই বুলবুলির রঙ্গমঞ্চ ও সিনেমায় সাবলিল গতায়তের প্রেক্ষিতেও আছে নানা গল্পগাঁথা। কিংবদন্তি শিল্পী গওহরজানের শিষ্যা, কাজি নজরুলের কাছের মানুষ, মহীশূর রাজদরবারের সভাগায়িকা এই শিল্পীর জীবন সংগ্রাম ও দেশপ্রেমের কাহিনিও রীতিমত রোমাঞ্চকর। যা আছে এই বইয়ের পরতে পরতে।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40573994434733,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/20IndubalaFront.jpg?v=1629704370"},{"product_id":"ভালোবাসার-রাজপ্রাসাদে-1","title":"ভালোবাসার রাজপ্রাসাদে","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eBhalobasar Rajprasade \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : দেবপ্রসাদ দাস   \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 192\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e‘চোখ কান সব সময় খোলা রাখবে। আর যেখানেই ভালো কিছু শুনবে নিজের করে নেবে। মনে রেখো শেখার কোনো শেষ নেই।’ কাকা তথা সংগীতগুরু কৃষ্ণচন্দ্র দে-র কাছ থেকে পাওয়া এই কথাকটিকেই বীজমন্ত্রের মতো আমৃত্যু মনের গভীরে বহন করেছেন তিনি। উত্তর কলকাতার সিমলা অঞ্চলের ৯নং মদন ঘোষ লেনের সঙ্গে জড়িয়ে ছিল তাঁর নাড়ির টান। তারপর সংগীতের টানে টানেই তাঁর গণ্ডি গেল কেটে। সুর-রসিকের বিশ্ব জোড়া ডাকঘরে ভালোবাসার চিঠিগুলি এরপর থেকে প্রতিনিয়তই তাঁর সন্ধান করে চলল, আমাদের মনে মনে ভাসতে থাকল ‘দরদি গো, কী চেয়েছি আর কী যে পেলাম’, ‘এ কি অপূর্ব প্রেম দিলে’ কিংবা ‘কসমে ওয়াদে প্যায়ার ওয়াফা’-র মতোঅসংখ্য অনবদ্য গুঞ্জরনগুলি। দুই মলাটের এই অক্ষরমালায় ধরা থাকল মান্না দে-র জীবনের বাঁকবদল ও পদচিহ্নের কিছু খুঁটিনাটি। আর তথ্যবহুল তালিকার মাধ্যমে ধরা থাকল চলচ্চিত্র ও আধুনিক গানের জগতে ছড়িয়ে থাকা তাঁর গায়ক সত্তা, সংগীত পরিচালক সত্তা, বিভিন্ন শিল্পীর সঙ্গে সংগীতের সেতু ধরে করা কিছু যাতায়াত, তাঁর গাওয়া বাংলা নাটক-গীতিনাট্যর গান, আকাশবাণীর গান, গুণীজন বন্দনা ও পুরস্কারের কথা।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574041882797,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/23BhalobasarRajprasadeFront.jpg?v=1629704932"},{"product_id":"ইন্দিরা-গান্ধি-প্রয়াগ-থেকে-শান্তিবন","title":"ইন্দিরা গান্ধি : প্রয়াগ থেকে শান্তিবন","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eIndira Gandhi \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : পরিমল দে \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 226\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eতাঁর জীবন ভারতবর্ষের এক সময়কালের ইতিহাস। তিনি ভারতবর্ষকে প্রথম দেখেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরুর চোখের আলোয়। তাঁর অন্তরাত্মায় জাগরণ ঘটেছিল ‘ডিসকভারি অব ইন্ডিয়া-অ্যান অটোবায়োগ্রাফি-গ্লিম্‌সেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’-র মাধ্যমে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিন্দা-প্রশংসা দুটোতেই অবগাহন করেছেন। কিন্তু তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন ভারতের রাষ্ট্রীয় একতা ও সংহতির জন্য। বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন দেশের তিনি স্রষ্টা। অসীম ক্ষমতাশালী হয়েও তাঁর অন্তরে প্রবাহিত ছিল এক গভীর বেদনার ফল্গুধারা। অন্তরে তিনি ছিলেন একাকী এবং নিঃসঙ্গ। শতবর্ষের আলোয় আজ তাঁকেই ফিরে দেখা। সকল বিতর্ক এবং রাজনীতির ঊর্ধ্বে এই গ্রন্থে প্রকাশিত হয়েছে এক অন্য ইন্দিরার জীবনকথা... এক অচেনা ইন্দিরার মানবিক রূপ।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574081990829,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/22IndiraGandhiFront.jpg?v=1629705244"},{"product_id":"ওরলির-গ্যারেজ-থেকে-রেড-কার্পেট-গুলজার-চর্চা-1","title":"ওরলির গ্যারেজ থেকে রেড কার্পেট : গুলজার চর্চা","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eOrlir Garaje Theke Red Carpet  Guljar Charcha \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : অতনু  চক্রবর্তী \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 111\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eমুসাফির গুলজার লিখেছিলেন ‘মুঝে চলতে যানা হ্যায়- বস্‌ চলতে যানা’। প্রেমিক এবং পথিক গুলজার তাঁর এই নিরন্তর চলার পথে শিল্পের বাগিচায় নানা বর্ণের ফুল ফুটিয়ে চলেছেন অর্ধশতাব্দীর বেশি সময় ধরে। কখনও কবিতায়,  কখনও গল্পে— কখনও সিনেমায় বা বাগানের ভাষায়। সিনেমার জন্য সতেরোবার বর্ষসেরার সম্মান, পদ্মভূষণ, সাহিত্য অ্যাকাডেমি থেকে অস্কার বা গ্র্যামি হাতের তালুতে নিয়েও নির্বিকার গুলজার। নিজস্ব স্বভাববৈশিষ্ট্যে, নিজস্ব শর্তে শিল্পের ঘনিষ্ঠ পথযাত্রী। তাঁর চেতনায় রবীন্দ্রনাথ, বঙ্গ-সংস্কৃতির আত্মীয় গুলজার, জাতি-ধর্ম-আঞ্চলিকতার ঊর্ধ্বে সৃজনের তাগিদে, চুরাশি বছরের তরুণ এখনও আলোকসন্ধানী পথিক।গুলজারকে নিয়ে চর্চার ঘনিষ্ঠ প্রস্তাবনা— ‘ওরলির গ্যারেজ থেকে রেড কার্পেট’।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574195761325,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/6OrlirGarajeThekeRedCarpetGuljarCharchaFront.jpg?v=1629706123"},{"product_id":"কালের-ধুলোয়-লেখা","title":"কালের ধুলোয় লেখা","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eKaler Dhuloy Lekha \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : শামসুর রাহমান \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 304\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eশামসুর রাহমান। বাংলা সাহিত্যের কাব্যকাঠামোর নববিন্যাস মানেই-তাঁর কবিতা-তাঁর লেখা। স্বাভাবিকভাবেই শামসুর রাহমান আজ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি-একথা সর্বজন স্বীকৃত। কালের পথ পরিক্রমায় জীবন ঘষে যারা আগুন জ্বেলেছেন তিনি সেই আলোর পথযাত্রী। মাটি, মানুষ, সুন্দর ও স্বদেশকে আপন জেনেই তিনি ‘জড়ভরত’ হয়ে থাকেননি। একজন দায়বদ্ধ কবির দায়িত্ব পালন করে চলেছেন অবিরাম। তাঁর এক একটি কবিতা এক একটি কালের ইতিহাস ধারণ করে আছে। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে স্থান পাওয়া এমন অনেক মাইল ফলক লেখার সফল স্রষ্টা তিনি। তাঁর কবিতায় প্রতিভাত হয়েছে সত্য, সুন্দর ও প্রেমের সাথে মানুষের এক নিবিষ্টতা। আবার তাঁর শাণিত কবিতা গণসংগ্রামের ফেস্টুনও হয়েছে বিভিন্ন সময়ে। কখনও বা হয়েছে শ্লোগানের ভাষা। বেকারত্ব, দারিদ্র্য সবকিছু থাকা সত্ত্বেও দ্রোহের বিরুদ্ধে তিনি কবি-ছিলা ছেড়া ধনুকের মতো টান টান বিপ্লবী। ‘কালের ধুলোয় লেখা' তাঁর আত্মজীবনীতে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য-সংস্কৃতি শুধু নয়, বৈশ্বিক পটভূমিতে কাছ থেকে দেখা বাঙালির গণ-সংস্কৃতির ইতিহাস যেমন প্রকাশিত হয়েছে তেমনি প্রতিভাত হয়েছে। তাঁর কাব্যসত্তার ভেতর-বাহির। জীবনে ঘটেছে এমন কোনো ঘটনাকে লুকোতে চাননি। মুখোমুখি হয়েছেন বার বার। বর্ণাঢ্য জীবনের অধিকারী শামসুর রাহমান অনেক অজানা ইতিহাসকে খোলসা করেছেন স্পষ্টভাবে, যার মধ্য দিয়ে বিশুদ্ধ সত্যাশ্রয়ী আত্মজীবনী লেখার একটি সংস্কৃতি চালু হবে বলে বিশ্বাস করি।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574223319213,"sku":"","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/2KalerDhuloyLekhaFront.jpg?v=1629706365"},{"product_id":"স্মৃতি-রবিশঙ্কর","title":"স্মৃতি  রবিশঙ্কর","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eSmriti Ravishankar \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eঅনুলিখন ও সম্পাদনা : শঙ্করলাল ভট্টাচার্য\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 144\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eএক মহান শিল্পীর স্মৃতি এক মস্ত মাপের মানুষের স্মৃতি রবিশঙ্কর-এর স্মৃতি তাঁর কাশীর স্মৃতি, প্যারিসের স্মৃতি, মা ও বাবা ও উস্তাদের স্মৃতি ছেলেবেলার স্মৃতি, বড়ো হয়ে ওঠার স্মৃতি, গানের স্মৃতি ছবির স্মৃতি, মোৎজার্টের সুরের স্মৃতি সত্যজিতের ছবির স্মৃতি সুখ-দুঃখ আনন্দ-বিরহের স্মৃতি বাংলা ভাষার এক শ্রেষ্ঠ স্মৃতিকথা প্রায় গানের মতো করে বলা যা শুনে শুনে লিখেছেন শঙ্করলাল ভট্টাচার্য। প্রথম টেগোর অ্যাওয়ার্ড প্রাপক রবিশঙ্করের প্রতি প্রতিভাস এর বিনম্র প্রণাম।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 18 (l) X 16 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574256283821,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/9SmritiRavishankarFront.jpg?v=1629706671"},{"product_id":"অন্য-রবিশঙ্কর","title":"অন্য রবিশঙ্কর","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAnnya Ravishankar \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : শঙ্করলাল ভট্টাচার্য\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 144\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eআক্ষরিক অর্থে এক অন্য রবিশঙ্কর গানে গল্পে হাসিতে এবং হ্যাঁ, কান্নায় এক অপূর্ব একা ও অন্য রবিশঙ্করকে যেমন দেখেছেন ও ওঁর মধুর গদ্যে ধরেছেন শঙ্করলাল ভট্টাচার্য শিল্পীর সঙ্গে ‘রাগ-অনুরাগ’ রচনাকালে লন্ডন প্যারিস দিল্লি দার্জিলিং কাশী মুম্বই কলকাতা চেন্নাই কাফেতে পার্কে মঞ্চে বা বন্দরে যেভাবে যখন পেয়েছেন, দেখেছেন মনের কথা শুনেছেন, জেনেছেন পরে মনের মতো করে লিখেছেন স্মৃতির শিহরনে, উপন্যাসের স্বাদে Unputdownable প্রথম টেগোর অ্যাওয়ার্ড প্রাপক শিল্পীর প্রতি প্রতিভাস-এর বিনম্র প্রণাম।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 18 (l) X 16 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574322278573,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/25AnnyaRavishankarFront.jpg?v=1629707011"},{"product_id":"হার-হাইনেস","title":"হার হাইনেস","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eHer Highness \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : শঙ্করলাল ভট্টাচার্য\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 128\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eগায়ত্রী দেবী চলে গেলেন। তারপরেও রানি হয়েই থেকে গেলেন। রহস্য বা রসায়নটা কী তাহলে? পৃথিবীর এক সেরা সুন্দরী ছিলেন বলেই কি? জয়পুরের এই থার্ড হার হাইনেসকে নিয়ে কয়েকটি গভীর, মন্ময় রচনা এ সংকলনে। সঙ্গে এক ভিন্ন স্বাদের সাক্ষাৎকার। রাজারাডরাদের প্রাসাদজীবন, বিলাসশৈলী,বা কীরকম,কতখানি? তাঁদের অন্দরমহল, অন্তরমহল? রানি ভিক্টোরিয়ার জীবনে এক ভারতীয়,আর জগতের সিনেমাপাগলদের জীবনে অড্রে হেপবার্ন... একটিতে যুগ যুগ লালিত গোপনীয়তা,অপরটিতে উদার রোমান্টিকতা। দ্বিতীয় প্রকৃতির মানুষরা ঠিক কীরকম? বই জুড়ে রস, রহস্য ও রোমাঞ্চের প্রবাহ।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574353408173,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/24HerHighnessFront.jpg?v=1629707460"},{"product_id":"কাছের-মানুষ-দূরের-মানুষ","title":"কাছের মানুষ, দূরের মানুষ","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eKacher Manush Durer Manush \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : পবিত্র সরকার \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 160\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eএক-একটি মানুষ এক-একটি পৃথিবী, তার অন্ত নেই, সীমা নেই। লেখক তাঁর দীর্ঘ জীবনে যত চেনা, অল্প চেনা মানুষের স্থায়ী বা ক্ষণিক সাহচর্যে এসেছেন তাদের কয়েকজনের কথা নিয়ে এই বই। আরও অনেকের কথা আসতে পারত, তাদের কারও কারও স্থান হয়েছে লেখকের আত্মজীবন কথা ‘অল্প পুঁজির জীবন’-এ। আবার এঁদের কথাও আরও গভীর ও সর্বাঙ্গীণ করে বলা যেত, কিন্তু মানুষের অন্ত কোথায়। এইসব মানুষকে জেনে লেখকের জীবন সমৃদ্ধ হয়েছে। এই মানবসম্পদের কিছু ভাগ যদি পাঠকেরা পান তাহলেই লেখক কৃতার্থ হবেন।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574559682733,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/18KacherManushDurerManushFront.jpg?v=1629711054"},{"product_id":"অল্প-পুঁজির-জীবন-তৃতীয়-খণ্ড","title":"অল্প পুঁজির জীবন (তৃতীয় খণ্ড)","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAlpo Punjir Jibon Vol ( III )\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : পবিত্র সরকার  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 264\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eপবিত্র সরকারের আত্মজীবনীর এটি তৃতীয় ও শেষ পর্ব। আমেরিকা থেকে দেশে ফেরার পর এতে আছে তাঁর যাদবপুরে অধ্যাপক জীবন, কিন্তু শুধু মসৃণ জীবিকাযাপন নয়; নানা বিতর্কে ও উদ্যমে ঝাপ-কখন ইংরেজি শিক্ষা শুরু হবে, বাংলা আকাদেমির প্রতিষ্ঠা দিবস নিয়ে বিবাদ, বানান ও লিপির সংস্কার-সূত্র নির্ধারণ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরূপে অভিযান, ব্যাকরণ-হট্টগোল এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি নিয়ে তুলকালাম। তাঁর গার্হস্থ্যের একটি মনোজ্ঞ ও আনন্দময় ছবিও আছে মঞ্চে প্রক্ষিপ্ত রহস্য-রোমাঞ্চের পিছনে। শৃঙ্গার ছাড়া অলংকারশাস্ত্রের প্রায় সব রকম রসের উদ্ভাস ঘটেছে এই গ্রন্থে।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.7 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574574297261,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/17AlpoPunjirJibon_3rdPartFront.jpg?v=1629711307"},{"product_id":"অল্প-পুঁজির-জীবন-দ্বিতীয়-খণ্ড","title":"অল্প পুঁজির জীবন (দ্বিতীয় খণ্ড)","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAlpo Punjir Jibon Vol ( II )\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : পবিত্র সরকার  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 192\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eমানুষের জীবন খানিকটা নদীর মতো, ক্ষীণ উৎস থেকে বেরিয়ে তা ক্রমশ বিস্তারিত হতে থাকে- অন্যান্য অনেক স্রোত এসে তার সঙ্গে মেশে। বহু ঘটনা, বহু মানুষ, বহু ভূগোল তার সঙ্গে যুক্ত হয়। এ মানুষ-ব্যক্তিটির কাছে যেমন জরুরি, তেমনই যাঁরা বাইরে থেকে জীবন দেখবেন তাদের কাছেও আকর্ষণ তৈরি করে। ‘অল্প পুঁজির জীবন’-এর দ্বিতীয় পর্বে পবিত্র সরকারের এমএ পাশ করা, অধ্যাপনা ও নাট্যকর্মের মাঝখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা করতে যাওয়া, বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ানো, এবং ডক্টরেট গবেষণা সম্পন্ন করে দেশে ফেরার বিবরণ। সেই সঙ্গে যুক্ত হয়েছে ভালোবাসা, বিবাহ ও সন্তানের জন্মের মতো সাংসারিক বৃত্তান্ত। এটি লেখকের প্রাদেশিক অস্তিত্ব থেকে পৃথিবীর পরিসরে পৌঁছে যাওয়ার আখ্যান।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574586028205,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/16AlpoPunjirJibon_2ndPartFront.jpg?v=1629711517"},{"product_id":"অল্প-পুঁজির-জীবন-প্রথম-খণ্ড","title":"অল্প পুঁজির জীবন (প্রথম খণ্ড)","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAlpo Punjir Jibon Vol ( I )\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : পবিত্র সরকার  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 176\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eএ বইটি পবিত্র সরকারের আত্মজীবনীর প্রথম পর্ব। ‘নন্দন’ পত্রিকায় গত এক বছর ধরে প্রকাশিত হয়েছে। লেখকের ভয় ছিল যে, যার এত অল্প পুঁজি, তার আত্মজীবনী লেখা ভয়ংকর স্পর্ধার বিষয়। কিন্তু পাঠকদের আগ্রহ ও প্রশ্রয় তাঁকে এক মরিয়া সাহস জুগিয়েছে, ফলে তিনি লেখা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু এই বইটিতে দূর পর্ব বাংলার একটি গ্রামের ছেলের উদ্বাস্তু হয়ে ভারতে এসে পড়া, তারপর দারিদ্র্য ও নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় অপ্রত্যাশিতভাবে প্রথম হয়ে যাওয়ার আখ্যান, এবং মধ্যবর্তী আরও নানা রম্য ও বিষণ্ণ স্মৃতি বর্ণিত। সেই হতভম্ব যুবকের আত্মবিশ্বাসী হয়ে ওঠার সূচনাতে এ বই শেষ হবে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574594941101,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/15AlpoPunjirJibonFront.jpg?v=1629711785"},{"product_id":"জ্যোতি-বসু-ইতিহাসের-ট্র্যজিক-হিরো","title":"জ্যোতি বসু : ইতিহাসের ট্র্যাজিক হিরো","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eJyoti Bsu_Itihaser Tragic Hero \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : রহিত বসু  \u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 640\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eবনগাঁ থেকে লুধিয়ানা পর্যন্ত আপামর জনগণ একসময় জ্যোতিবাবুর নামেই সিপিএমকে চিনতেন। অথচ দলের অন্দরে বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিতর্কে তাঁকে কোণঠাসা হতে হয়েছে। জয়প্রকাশ-আন্দোলনে যোগ দেওয়ার ব্যাপারেও প্রমোদ দাশগুপ্ত ও জ্যোতিবাবুর মধ্যে মতপার্থক্য ছিল। জ্যোতিবাবু জয়প্রকাশের সঙ্গে অনেক সহজ শর্তে এগোতে রাজি ছিলেন, কিন্তু প্রমোদবাবুর মত ছিল অন্যরকম। ওই সময়ে কখনো-কখনো জ্যোতিবাবু কোনো বৈঠকে গিয়ে একরকম প্রস্তাব দিয়ে পরের বৈঠকেই তা থেকে সরে গিয়েছিলেন। কমিউনিস্ট পার্টিতে ভাঙনের সময়ও জ্যোতিবাবুর মত ছিল অন্যরকম। প্রাথমিকভাবে তিনি দলে ভাঙনের বিরোধী ছিলেন। এমন উদাহরণ আরও অনেক আছে। যেমন সিঙ্গুরে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে জ্যোতিবাবু যে পথ বাতলেছিলেন, সিপিএম তা গ্রহণ করলে পশ্চিমবঙ্গে রাজনীতির ইতিহাস হয়তো অন্যরকমভাবে লেখা হত। এইভাবে জ্যোতিবাবু হয়তো কোণঠাসা হয়েছেন, কিন্তু দল ও সরকারের নীতিনির্ধারণের ক্ষেত্রে তাঁর প্রভাব কখনও উপেক্ষা করা যায়নি। তাঁর মত পরাজিত হয়েছে, কিন্তু বরাবর তিনি সেনাপতি থেকে গিয়েছেন।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 18 (l) X 23.5 (b) X 3.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574614667437,"sku":"","price":800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/12JyotiBsu_ItihaserTragicHeroFront.jpg?v=1629712447"},{"product_id":"শ্রীচরণেষু-বাবা","title":"শ্রীচরণেষু বাবা","description":"\u003cp\u003eSricharaneu Baba \u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : মানস চক্রবর্তী \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 544\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eপ্রাতঃস্মরণীয় মানুষদের সন্তান হওয়ার সুবিধে এবং অসুবিধে দুই-ই আছে। প্রাথমিক সুবিধে হল, পিতার গৌরবের অংশীদার হয়ে সামাজিক পরিচয় এবং অন্যদের থেকে এগিয়ে থেকে নিজেদের জীবন শুরু করা যায়। কিন্তু একটু বয়স হলেই পিতার সঙ্গে তুলনাও এসে পড়ে অনিবার্যভাবে। সবাই তো আর সন্দীপ রায় কিংবা পি সি সরকার (জুনিয়র) নন যে পিতার পেশাকেই নিজের পেশা করে নিজেরাও বিখ্যাত হবেন। বেশিরভাগই হয় এগিয়ে যান (সংখ্যায় কম), বেশিরভাগই পিতার পেশাতেই যান না। তাঁদের চোখে তাঁদের পিতাকে দেখার, তাঁদের ভালোমন্দ নিয়ে আলোচনা করা কিংবা পিতার কোন্ দিকটা তাঁদের ভাবায়, জাগায়, উদ্বুদ্ধ করে প্রাত্যহিক জীবনযাত্রায়, তারই নির্যাসের সংগ্রহ হচ্ছে এই বই, যাতে বহু প্রাতঃস্মরণীয় বঙ্গসন্তানের সন্তানেরা কলম ধরেছেন তাদের বাবা-কে নিয়ে। নির্মিত হয়েছে শ্রীচরণেষু বাবা।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 3.3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574638784685,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/27SricharaneuBabaFront.jpg?v=1629712952"},{"product_id":"না-কাটা-হিরের-দ্যুতি","title":"না-কাটা হিরের দ্যুতি","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eNa Kata Hirer Dyuti \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : সুবোধ সরকার\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 360\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eসমকালীন বাংলা সাহিত্যে সুবোধ সরকার অন্যতম মাইলস্টোন। শৈশব থেকে জড়িয়ে থাকা বিবিধ অসাম্যের বিরুদ্ধে তাঁর অসম লড়াই- এখন এই প্রতিষ্ঠিত সময়েও তেমন নিশ্চয়তা জুটল কোথায়? তবুও রণাঙ্গনে তিনি গাণ্ডীব ত্যাগ করেননি-পৃষ্ঠে আঁকেননি অস্ত্ররেখা। এই-ই তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। তাই লেখালিখির শুরু থেকেই তিনি অন্তর্ঘাতে বিশ্বাসী। তিনি জানেন অন্তর্ঘাত শিল্পীর একমাত্র ট্রাম্প কার্ড। তাই পায়ে-পায়ে কৃষ্ণনগর থেকে কলকাতা- হিল্লি-দিল্লি তিনি ছড়িয়ে দিয়েছেন বিস্ফোরক ঠাসা শিল্পসম্ভার। তাঁর কবিতায়, আখ্যানে কিংবা ফিচার বা সামান্য প্রতিবেদনে বার বার ফুটে ওঠে জেদি সেই যুবকের মুখ, যা ভারতের বা এশিয়ার গরিব দেশের বিশিষ্ট চরিত্র। আজ তাঁর ষাট বছরের জন্মদিনে এমন দাবি আমরা করতেই পারি। সুবোধ তাঁর কবিতায় ছুঁয়ে গেছেন তাঁর দেশ থেকে আন্তর্জাতিক বিষয়। শাসকের প্রতি তর্জনী তুলে স্পষ্ট ঘোষণা করেছেন নিজের অবস্থান-রেয়াত করেননি প্রাতিষ্ঠানিক আঁতাত। ফলে তাঁকে বার বার ছুড়ে ফেলা হয়েছে ডাস্টবিনে, আর তিনি ফের গায়ের ধুলো ঝেড়ে, জিভ দিয়ে চেটে নিয়ে ঠোটের নোনতা রক্তস্বাদ, মুখোমুখি দাঁড়িয়েছেন রাষ্ট্রের কাউন্টার টেরোরিজমের। নিজেকে নিয়ে তাঁর বলার মতো কিছু নেই। একদিন তিনি ঘোষণা করেছিলেন কবিতার গা থেকে সব গয়নাগাটি খুলে নেওয়ার। তিনি কতকটা তাঁর সৃষ্ট কবিতার মতো আভরণহীন বইয়ের খোলা পাতার মতো তাঁর জীবন- যে-খুশি পাতা উল্টে যেতে পারে না, তাঁর আস্তিনে লুকোনো নেই কোনো বাঘনখ। ১৯৭০-এর দশকের তারুণ্য কাটিয়ে আজ অনেকেই স্থবির কিংবা বানপ্রস্থে প্রান্তিক। অথচ, সুবোধ সরকার এখনও বার বার উচ্চারিত। কারণ, তিনি জানেন যদিওবা রাষ্ট্রের প্রয়োজন কবিকে, কবির কদাচ প্রয়োজন হয় রাষ্ট্রকে। তাই কেবল নিজের দেশ নয়, এই দেশের ভৌগোলিক সীমারেখা পার করে তিনি মিলিত হয়েছেন দুনিয়ার তাবৎ চিন্তাশীল মানুষের সঙ্গে- যারা বিশ্বাস করেন রক্তক্ষরণই শিল্পের অস্ত্রভাণ্ডার। আজ যখন রাজনৈতিক সমীকরণগুলো বেঁকেচুরে গেছে- ভেঙে গেছে সাবেক রাজনৈতিক দেবালয়ের ধ্বজা, যখন গুপ্তচরের মুখে বিপ্লবীর মুখোশ, তখন প্ররোচিত হতে হয় অন্তর্ঘাতে। এই গ্রন্থে কবি, সাহিত্যিক,ব্যক্তিক সুবোধ সরকারকে নিয়ে লিখেছেন তাঁর প্রিয়জন, তাঁর গুণমুগ্ধের দল এবং সমালোচকেরা। সেখানে নিজেরও কিছু অপ্রাপ্তি নিয়ে হাজির হয়েছেন স্বয়ং সুবোধ-ঠিক আনকাট্ ডায়মন্ডের মতো। সুবোধ সরকারের ষাট বছরের জন্মদিন উপলক্ষে আমাদের তরফে এই সামান্য আয়োজন-পাঠক আপনার জন্য।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 18.5 (l) X 24 (b) X 2.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574661525677,"sku":"","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/47NaKataHirerDyutiFront.jpg?v=1629713209"},{"product_id":"সৌমিত্র","title":"সৌমিত্র","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eSoumitra \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eসম্পাদনা : অলক চট্টোপাধ্যায়, মানস চক্রবর্তী \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 560\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eজন্ম ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি। আর সত্যজিৎ রায়ের হাত ধরে সিনেমায় আবির্ভাব ১ মে ১৯৫৯। সম্প্রতি তিরাশিতে পা দিয়ে তিনশোর ওপর সিনেমার সঙ্গে যুক্ত হওয়ায় পরেও সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও কর্মচঞ্চল। এখনও তিনি জন্মদিনের চাকচিক্যপূর্ণ অনুষ্ঠানের প্রলোভনকে দূরে সরিয়ে রেখে সারাদিন মেতে থাকেন নাটক নিয়ে। একটা নয়, ডাবল রোল করতে হয় তাঁকে। সিনেমা তাঁর পেশা, নাটক তাঁর প্যাশন। সত্যজিৎ রায়ের হাতে তিনি কখনও অপু, কখনও গঙ্গাচরণ, কখনও নরসিংহ কিংবা ফেলুদা। তপন সিংহের ময়ূরবাহন, আবার হয়ে ওঠেন হুইল চেয়ারের আরোহী। সাত পাকে বাঁধা-র অধ্যাপক থেকে আতঙ্কগ্রস্ত পিতা, থিয়েটারের রাজকুমার থেকে সিনেমায় চোর অঘোর- সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিস্তার যেন দূর হিমালয় থেকে সাগর পর্যন্ত। তাঁর পাঁচ দশকের কর্মজীবনে রয়েছে বেশকিছু উল্লেখযোগ্য নাট্যকাহিনি। বিদেহী থেকে রাজা লিয়র, বিধি ও ব্যতিক্রম, টিকটিকি, ফেরা, নীলকণ্ঠ, নামজীবন, হোমাপাখি। এরই মধ্যে তাঁর কবিতা কিংবা গদ্য- সে-ও তো পাহাড়ি ঝরনা কিংবা সুমহান পর্বতের মতোই মাথা উঁচু করে থাকা বাংলা সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল উত্তরাধিকার। নাট্যপরিচালক হিসেবে তিনি গিরিশচন্দ্র ঘোষ কিংবা শিশির ভাদুড়ির সার্থক উত্তরসূরি, প্রকৃত পরম্পরা। আবার এই সৌমিত্রই গত দুই দশক ধরে রং-তুলিতে নিমগ্ন, এঁকে চলেছেন ছবির-পর-ছবি। দীর্ঘ সময় ধরে তিনি নিজস্ব ঘরানায় সার্থক আবৃত্তিকারও। এসব নিয়েই চিরন্তন গ্রন্থ নির্মিত হল- সৌমিত্র, যা তাঁর বহুমুখী প্রতিভার ধারক-বাহক, কিংবা তাঁরই গভীর জীবনবোধের পরিচয়।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 18.5 (l) X 24.5 (b) X 3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574686298285,"sku":"","price":800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/29SoumitraFront.jpg?v=1629713474"},{"product_id":"সুনীল-গঙ্গোপাধ্যায়ের-জীবন-ও-গ্রন্থপরিচয়","title":"সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন ও গ্রন্থপরিচয়","description":"\u003cp\u003eSunil Gangopadhyaer Jiban O Granthaparichay \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : রফিক উল ইসলাম \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 344\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eঅধুনিক বাংলা সাহিত্যের প্রধানতম লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। সাহিত্যের নানা শাখায়, কবিতা ছোটগল্প উপন্যাস প্রবন্ধ এমনকী কিশোর রচনাতেও তাঁর কীর্তি ও অবদান অপরিমেয়। পৌষ ১৩৬৪-তে প্রকাশিত তাঁর প্রথম গ্রন্থটি থেকে নিয়ত সৃষ্টিশীল এই কবি এবং কথাকারের সমগ্র রচনা (শ্রাবণ ১৪১০ পর্যন্ত) এই প্রথম সূচিভুক্ত হল। এখানে ইংরেজি অনুবাদে ১৩টি গ্রন্থ এবং ৮টি সম্পাদিত সংকলন ছাড়াও লেখকের মোট ৪১১টি গ্রন্থের বিস্তারিত পরিচয় লিপিবদ্ধ আছে। এ ছাড়াও, বিভিন্ন গ্রন্থে ছড়িয়ে থাকা লেখকের সমস্ত ভূমিকাগুলিকেই সংকলিত করা হয়েছে, যা থেকে তাঁর জীবন, শিল্পচেতনা এবং পাঠপ্রবাহ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা গড়ে তোলা যাবে। এ গ্রন্থের ‘জীবন’ অংশে আছে লেখকের সেপ্টেম্বর ১৯৩৪ থেকে জুলাই ২০০৩ পর্যন্ত জীবনের উল্লেখযোগ্য ঘটনাপঞ্জী এবং ব্যক্তিগত অংশে কৌতূহলকর শতাধিক প্রশ্ন-উত্তরের একটি নির্বাচিত পর্ব। প্রয়াতা মীরা গঙ্গোপাধ্যায় (মা) এবং শ্রীমতী স্বাতী গঙ্গোপাধ্যায়ের দুটি উল্লেখযোগ্য সাক্ষাৎকারও এখানে সংযুক্ত হয়েছে। সব মিলিয়ে, এই বরেণ্য লেখক ও তাঁর সৃষ্টিসম্ভারকে দুই মলাটের মধ্যে উপস্থিত করলেন বিশিষ্ট কবি রফিকউল ইসলাম।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40574692589741,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/35SunilGangopadhyaerJibanOGranthaparichayFront.jpg?v=1629713773"},{"product_id":"সোনার-প্রদীপ","title":"সোনার প্রদীপ","description":"\u003cp\u003eSonar Pradip\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : মানস চক্রবর্তী \/ ভূমিকা : সুনীল গঙ্গোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 240\u003c\/p\u003e\n\u003cp\u003eকথায় বলে, প্রদীপের আলোয় চারপাশ আলোকিত হলেও, তার ঠিক তলায় বাসা বাঁধে গহিন অন্ধকার। তবে বাংলার তথা ভারতের কিংবদন্তি প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় একের পর এক গোল দিয়ে সে প্রবাদপ্রতিম ধারণাকে ভেঙেচুরে একসা করেছেন। স্বনামখ্যাত ফুটবলার পিকে তাই অবতীর্ণ নানা অবতারে। কখনও তিনি কড়া কোচ, কখনও মিঠে তাঁর বন্ধুতা। আর ধারাভাষ্যকার কিংবা লেখক-বিশেষজ্ঞ হিসেবে তাঁর দখল তুলনাহীন। তবে পিকে-র কাছে সবচেয়ে বেশি ঋণী ফুটবলপ্রেমীরা। যাঁদের চোখে নিরন্তর লড়াইয়ের স্বপ্ন বুনে দিয়েছেন অমল প্রদীপ। মাঠের চৌহদ্দি থেকে মানুষের মনে পৌঁছে যাওয়া পিকে-কে নিয়ে স্মৃতির নকশিকাঁথা বুনেছেন তাঁর সতীর্থরা। বাদ যাননি সমালোচক, সাংবাদিক, অনুরাগীরাও। চুনী গোস্বামী, শৈলেন মান্না, প্রসূন ব্যানার্জি, সুনীল গাভাসকার, মতি নন্দী, গৌতম ভট্টাচার্য প্রমুখ দিকপালের কলমে সে সবেরই স্মৃতিচারণ। সম্পাদনা করে মলাটবন্দি করলেন মানস চক্রবর্তী। আর এ রূপকথার ভূমিকা লিখে দিয়েছিলেন আর এক অনুরাগী, স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়। \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.7 (l) X 22 (b) X 2 (h)\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40700628172973,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/49SonarPradipFront.jpg?v=1631079890"},{"product_id":"copy-of-দিনযাপন-1","title":"দিনযাপন","description":"\u003cp\u003eDinjapan \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আল মাহমুদ \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 128 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e‘কবির কাজ হল সবার জন্যে, পৃথিবীর সবার হয়ে নীরবে অশ্রুপাত করা।' বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের গদ্যশৈলী নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর অসাধারণ ছোটোগল্পগুলিতে মণি- মুক্তোর কারুকাজ বিস্ময়ের উদ্রেক ঘটিয়েছে বারবার। তাঁর গদ্য এবং গল্প সম্পর্কে নিজস্ব প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘পাঠককে ভুলে গেলে চলবে না, আমার যাবতীয় গদ্যের পিছনে রয়েছে কবিতা এবং কবির অনুভব।' ‘দিনযাপন’ গদ্যগ্রন্থটিতে রয়েছে কবির অনুভবে তাঁর পারিপার্শ্বিক জগৎ এবং সে জগতের অসামান্য কিছু মুহূর্ত। 'কান্নার উথলে-ওঠা ধাক্কা সামলাতে গিয়ে পাতা উলটে চলে গেলাম 'শ্রাবণ’ নামক একটা মৃত্যুর উপমা জড়িত সামান্য কবিতায়'। নিবিড় প্রকৃতিপ্রেম ও মরমি ভাষা এই গ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য। দেশ ও বিদেশের স্মৃতিময় টুকরো ঘটনাগুলিকে কবিতার মতো সাজানো হয়েছে গ্রন্থটিতে। শিল্প-সাহিত্য- সংগীত এবং ধর্ম-দর্শন-মৃত্যু নিয়ে লেখকের বর্ণনা ও বিশ্লেষণে যুক্ত হয়েছে কবিতারই নির্যাস। বিশ্বসাহিত্য, সাহিত্যের ভালো-মন্দ, দেশজ-সংস্কৃতি, লোকাচার, ভিনদেশে ভিন-আচারের কথা যেমন জানিয়েছেন লেখক, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনযাপনের কথাও বলেছেন আন্তরিক গদ্যভাষায়। গ্রন্থটি বাংলাদেশের মতো এদেশেও পাঠকমহলে বিশেষ সমাদৃত হবে বলে আমরা মনে করি।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14.5  (l) X  22  (b) X  1.2  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40999267991725,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/5DinjapanFront_cd107652-32f0-473a-ba1a-ccfd8e134abd.jpg?v=1635318551"},{"product_id":"সাগরময়-এক-কিংবদন্তি-সম্পাদক","title":"সাগরময় : এক কিংবদন্তি সম্পাদক","description":"\u003cp\u003eSagarmay : Ek kingbodonti Sampadok \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অমিত্রসূদন ভট্টাচার্য\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 112\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eসাগরময় ঘোষ স্বল্প কথার মানুষ। কথা বলতেন কম, কাজ করতেন বেশি। তিনি এমন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, আধুনিকমনস্ক, বজ্রগম্ভীর, কঠিন এবং সুদক্ষ, কর্মনিষ্ঠ সম্পাদক ছিলেন যে, তাঁর জীবৎকালেই প্রবাদপুরুষে পরিণত হয়েছিলেন। তাই তাঁকে বঙ্গসাহিত্যে সর্বকালের সেরা সম্পাদক বলা হলেও অত্যুক্তি করা হয় না। তাঁর লেখনী সত্তার কাছে আলগোছে বসে আজও কুর্নিশ জানায় পাঠক। এবং বাংলা সাহিত্যে অবদানও অপরিসীম। তবে সম্পাদক হিসেবে সাগরময় ঘোষ সত্যিই এক কিংবদন্তি। বলা যায় তিনি নিজেই একটি ইতিহাস। তিনি ছিলেন শতবর্ষমুখী ‘দেশ’ পত্রিকার ছয় দশকের সম্পাদক। আধুনিক বাংলা সাহিত্যের সঙ্গে তাঁর নামটি অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে আছে। এই বই শান্তিনিকেতনের আকাশের নীচে সাগরময় ঘোষের দুর্লভ আত্মপ্রকাশ। সেই সঙ্গে ‘দেশ’ পত্রিকায় রবীন্দ্রচর্চার মূল্যবান। নির্দেশিকা সংযোজিত।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41333382447277,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/20SagarmayEkkingbodontiSampadokFront.jpg?v=1644564728"},{"product_id":"ছোটোলোকের-জীবন","title":"ছোটোলোকের জীবন","description":"\u003cp\u003eChhotoloker Jibon\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মলয় রায়চৌধুরী\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 448\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eযে লেখকের কলমের ভরকেন্দ্রে থাকে মনস্থিতির বোধ ও উপলব্ধি, একাকিত্বের প্রকাশ্য জবানবন্দি, তাঁর সামনে দাঁড়ানোর আগে তাই আড়াল খুঁজতে হয়। প্রচলিত জনপ্রিয় সাহিত্যের সেই ‘আরাম’ বোধটা তখন হারিয়ে যায় দুম করে। কারণ ভিন্ন ধারার, ভিন্ন আঙ্গিকের সততা এতটাই তীব্র এবং অসহনীয়। ‘ছোটোলোকের জীবন’ আত্মজীবনী হলেও এ লেখায় উঠে এসেছে আর চেয়েও বেশি কিছু। কী ভাবে মলয় রায়চৌধুরী তাঁর লেখায় আত্মপ্রক্ষেপণ ঘটিয়েও নিরপেক্ষ হয়ে যান, সামাজিক ঘটনার দ্রষ্টা হন, নির্মম সমালোচনায় শাণিত ইস্পাত হয়ে ওঠেন, তাঁর এই আত্মজীবনী পড়লে টের পাওয়া যায়। মলয় রায়চৌধুরীর যা পশ্চাৎপট, এই বই পড়ে বুঝতে পারা যায়, তা সাধারণ কলকাতাবাসী ঘটি বা বাঙাল মধ্যবিত্তের কল্পনার অতীত। সাবর্ণ রায়চৌধুরীদের পড়ন্ত আভিজাত্যের বিলীয়মান ছায়া ছেড়ে পাটনার অন্ত্যজ ও অতিদরিদ্র মুসলমান পরিবার অধ্যুষিত ইমলিতলার বস্তিপাড়া ঘুরে মলয় যেখানে পৌঁছোলেন, সেই সফর সময়সাপেক্ষ এবং কেটে যেতে পারে গোটা জীবনও। মলয় জীবন আরম্ভ করেছিলেন নোট পোড়ানোর চাকরি দিয়ে; তার পর ভারতের গ্রামগঞ্জ দেখার লোভে সেই সরকারি চাকুরি ছেড়ে চল্লিশ বছর যে ভাবে অভিজ্ঞতা সঞ্চয় করলেন তার আকর হয়ে উঠেছে ‘ছোটোলোকের জীবন’।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41333387755693,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/21ChhotolokerJibonFront.jpg?v=1644564929"},{"product_id":"অপূর্ণ-স্বাদ-অশেষ-বার্তা","title":"অপূর্ণ স্বাদ, অশেষ বার্তা","description":"\u003cp\u003eApurna Swad, Ashesh Barta\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : নীলকণ্ঠ ঘোষাল\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 48\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eসুকুমার সেন বলেছেন- ‘...আজ পর্যন্ত আপ টু ডেট বলতে আড়াই জন মানুষের নাম করতে পারি। একজন বিদ্যাসাগর, অন্যজন রবীন্দ্রনাথ, আর অর্ধেক হলেন রামমোহন রায়।...বিদ্যাসাগর সর্বাগ্রগণ্য। এমনকি তাঁর স্থান রবীন্দ্রনাথেরও ওপরে। রবীন্দ্রনাথ বিশ্বকবি, বিশ্বকে তিনি এক করে দেখতেন, তবু তিনিও পুরোপুরি সংস্কারমুক্ত ছিলেন না।’...‘বিদ্যাসাগর ছিলেন প্রাগম্যাটিক- বাস্তবধর্মী।’ আর সুকুমার সেনের কথায় ‘আধুনিকতম মানুষ বিদ্যাসাগর।’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এতটাই সময়ের চেয়ে এগিয়ে এবং আধুনিক যে, যত কাল পেরোয়, ততই প্রাসঙ্গিকতর হয়ে ওঠে তাঁর কাজ, তাঁর চর্চা, ভাবনা, মনন। বাঙালি আরও কয়েক বছর তাঁকে কাছ থেকে পেলেও হয়তো পূর্ণ হত না বিদ্যাসাগরীয় শিক্ষার ভাঁড়ার। এত কাল পেরিয়ে তাই বিদ্যাসাগর আজও অমলিন। এবং তিনি একই রকম ভাবে উজ্জ্বলই রয়ে যাবেন, যত দিন আছে শিক্ষার ফিকির, যত দিন থাকবে বাঙালি।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 12.1 (l) X 17.8 (b) X 0.4 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41333391917229,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/22ApurnaSwadAsheshBartaFront.jpg?v=1644565078"},{"product_id":"গিরিশ-প্রতিভা","title":"গিরিশ প্রতিভা","description":"\u003cp\u003eGirish Pratibha\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হেমেন্দ্রনাথ দাশগুপ্ত  \/  সম্পাদনা : শম্পা ভট্টাচার্য\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 480\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eবাঙালির নাট্যচর্চায় যে সব বইয়ের অমলিন আদর, ‘গিরিশ প্রতিভা’ তাদের মধ্যে অন্যতম। এই বইয়ের লেখক স্বদেশব্রতী হেমেন্দ্রনাথ দাশগুপ্ত সক্রিয় ভাবে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। দেশের কল্যাণ ও মঙ্গলসাধনা ছিল তাঁর জীবনের ব্রত। গিরিশচন্দ্র রচিত নাটক তাঁর বিমুগ্ধ হওয়ার অন্তরালে ছিল নাট্যকারের স্বদেশপ্রীত, দেশ ও জাতির প্রতি কর্তব্যবোধ। ‘সিরাজদ্দৌলা’ কিংবা ‘মীরকাসিম’-এর মতো দেশপ্রেমমূলক নাটক ‘গিরিশ প্রতিভা’ রচনার অন্যতম কারণ। গিরিশচন্দ্রের ব্যক্তিজীবন, ব্যক্তিত্ব, অধ্যাত্ম আকুতি, নাটক রচনা ও অভিনয়চর্চা প্রসঙ্গে জাতীয়তাবাদ ও জাতীয়তাবোধের প্রতিফলন, রামকৃষ্ণ-বিবেকানন্দ ছাড়াও গিরিশচন্দ্রের আত্মীয় পরিজনদের কথা, সংবাদপত্র ও পত্রপত্রিকায় নাট্য আলোচনা, নাট্য প্রশিক্ষণ- সবই আলোচ্য বইয়ের অন্তর্গত। আজ ভারতবর্ষীয় নাট্যচর্চায় গিরিশচন্দ্র প্রায় মিথে পরিণত। এই বইটি প্রথম প্রকাশের সময়েই গিরিশচন্দ্র মহাকবি, বঙ্গীয় নাট্যসাহিত্যের গুরু ও নাট্যসাহিত্যের জনক বলে স্বীকৃত। তখনও বেঁচে ছিলেন নাট্যকারের বন্ধু ও স্বজন। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেখক। হেমেন্দ্রনাথ গিরিশচন্দ্রকে দেখেননি। তবে গিরিশ-সমকালীন মানুষের ভাবনাচিন্তা এই বইয়ে প্রতিফলিত। জেলে থাকাকালীন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এই বইয়ের মুদ্রণ ও প্রকাশের সব ব্যয়ভার বহন করতে চেয়েছিলেন। প্রতিভা সকলের থাকে না। যাঁর থাকে, তিনি ব্যতিক্রমী। লেখক হেমেন্দ্রনাথ গিরিশচন্দ্রের সেই প্রতিভাকে উপলব্ধি করেছিলেন। আর এখানেই এই বইয়ের অভিনবত্ব। \u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41333397258413,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/23GirishPratibhaFront.jpg?v=1644565254"},{"product_id":"স্পর্শসুর","title":"স্পর্শসুর","description":"\u003cp\u003eSparshasur\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শঙ্করলাল ভট্টাচার্য\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 160\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e‘স্পর্শসুর’ উস্তাদ বিলায়েত খাঁ’র প্রেমের কথা, সেতারের কথা, বাবা উস্তাদ এনায়েত খাঁ’র কথা। মায়ের কথা, সেকালের সেরার সেরা গানবাজনার শিল্পীদের কথা, খাঁ সাহেবের আনন্দ ও অশ্রুঝরা স্মৃতিকথা। শিল্পীর সঙ্গে তাঁর বাংলা ও একমাত্র আত্মকথা ‘কোমল গান্ধার’ লেখার সময়কাল বিরল স্মৃতি ও অনুভূতি ফিরিয়ে এনেই এই আশ্চর্য বই। ‘স্পর্শসুর’, উস্তাদ বলেছেন, আসলে ভোরের নিদ্রার সেই সব সুর যা জেগে উঠে আর ফিরে পাওয়া যায় না। তেমনই সব স্পর্শস্মৃতিতে ভরে আছে এই বই। টেপে ধরা সেই সব কথা আর চোখে দেখা উস্তাদের জীবনের সব বিরল মুহূর্ত এই বইকে যেন করে তুলেছে ভোরের স্বপ্নের মতো। যা পড়তে পড়তে গান শোনা হয়। ক্ল্যাসিকাল গানবাজনা নিয়ে এক যথার্থ ক্ল্যাসিক রচনা।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41333402894509,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/24SparshasurFront.jpg?v=1644565440"},{"product_id":"অ্যালবাম-থেকে-কয়েকজন","title":"অ্যালবাম থেকে কয়েকজন","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eAlbum Theke Koyekjon\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eলেখক : মীনাক্ষী দত্ত\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 200\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eবুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা' পত্রিকা ও মীনাক্ষী দত্ত-র জন্ম হয়েছিল একই তারিখে। ১৯৩৫ সালের ১ অক্টোবর। বাংলা সাহিত্যের আকাশে তখনো রবীন্দ্র সূর্যাস্তের স্বর্ণচ্ছটা। প্রেসিডেন্সি কলেজে ছাত্রী থাকাকালীন মীনাক্ষী দত্ত ‘শ্রীহর্ষ’ নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদনা করেছেন। সম্পাদনা করেছেন ইউরোপের স্মরণীয় প্রেমের গল্প নিয়ে ‘বিদেশিনী'। ‘কবিতা’ পত্রিকার পঁচিশ বছরের ফসল সম্ভারকে তিনখণ্ডে সম্পাদনার দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়াও ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ‘কল্কি', বরিস পাস্তারনাকের ‘ডঃ জিভাগো', হামদি বে-র ‘বে অব বেঙ্গল' সিরিজের সার্থক অনুবাদ করেছেন তিনি। মীনাক্ষীর পেশা শিক্ষকতা, পড়িয়েছেন দেশে ও বিদেশে।এখন নিউইয়র্কের একটি সমাজসেবী সংস্থা, গ্র্যান্ড স্ট্রিট সেট্লমেন্টে কর্মরত। নিউইয়র্ক ও কলকাতায় সময় ভাগ করে থাকেন।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41579565875373,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/ALBUMTHEKEKAYEKJANFORNT.jpg?v=1654321997"}],"url":"https:\/\/prativash.com\/collections\/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3.oembed?page=4","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}