{"title":"সিনেমা","description":"","products":[{"product_id":"ব্যারিমন-বার্গম্যান","title":"বারিমন বার্গম্যান","description":"\u003cp\u003eBariman Bargman \u003c\/p\u003e\n\u003cp\u003eরচনা, গ্রন্থনা ও অনুবাদ : রুদ্র আরিফ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 174\u003c\/p\u003e\n\u003cp\u003e২০১৮-তে বিশ্বের সিনেমামনস্ক মানুষ উদ্‌যাপন করেছে তাঁর জন্মশতবর্ষ। তিনি ইংগমার বার্গম্যান। শতবর্ষ পেরিয়েও তাঁর রচিত সিনেমা আজও প্রাসঙ্গিক। এক-একটি যেন মহাগুরুত্বপূর্ণ ফিল্‌ম-টেক্সট। ‘দ্য সেভেন্থ সিল’ সিনেমার সেই বিখ্যাত ‘মৃত্যুর সঙ্গে দাবা খেলা’র দৃশ্যটির মতোই মানবমনের অবচেতনে লুকিয়ে থাকা যাবতীয় পঙ্কিলতার উপাদান তাঁর সিনেমাসৃষ্টির মহাকাশে অলৌকিক এক পাখির মতো ডানা মেলেছে, যে-উড়ান দেখে অভিভূত বিশ্বের তাবৎ সিনেমাপ্রেমী। বস্তুত সিনেমা-মাধ্যমটিই যেন ঋণী তাঁর কাছে।এই গ্রন্থে আলোচিত হয়েছে তাঁর আত্মজীবনী ‘ম্যাজিক লেটার্ন’-এর প্রারম্ভিক অংশ, তাঁর ব্যক্তিজীবন, তাঁকে লেখা বিভিন্নজনের চিঠি, তাঁর সিনেমা, শুটিং-এর দিনলিপি, এবং তাঁকে নিয়ে তাঁর সঙ্গে এক সুদীর্ঘ আলাপ। বার্গম্যান- অনুরাগীরা ঋদ্ধ হবেন, বলাই যায়।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39257581879469,"sku":"PP027","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/27BarimanBargmanFront.jpg?v=1614236637"},{"product_id":"ফেদেরিকো-ফেল্লিনি","title":"ফেদেরিকো ফেল্লিনি","description":"\u003cp\u003eFederiko Fellini \u003c\/p\u003e\n\u003cp\u003eরচনা, গ্রন্থনা ও অনুবাদ : রুদ্র আরিফ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 128\u003c\/p\u003e\n\u003cp\u003eতাঁর সিনেমায় একই মোড়কে একেবারেই বিপরীত দুটি মেরু- বাণিজ্য ও শিল্পের তেজী সহাবস্থান।সিনেমার ইতিহাসে তিনি এক অদ্ভুত জাদুকর। ফেদেরিকো ফেল্লিনি, ‘দিনে দশবার সংগম করতে না পারার ভয়ে’ যিনি একজন মাত্র নারীর সঙ্গেই আমৃত্যু দাম্পত্যজীবন কাটিয়েছেন। যিনি কখনও ক্লাউন, কখনও রিংমাস্টার। চোখ বেঁধে দড়ির ওপর দিয়ে হাঁটার সহজাত ক্ষমতা যেন তাঁর অধিগত। তবু, তাঁর সিনেমা দেখতে বসে যে-কোনো সংবেদনশীল দর্শকেরই সজল হয়ে ওঠে দু-চোখ। তিনি বুঝতে পারেন, ক্লাউনের মশকরা তাঁকে আর হাসি জোগাচ্ছে না। ধকের নৈরাজ্যপনায় তাঁর হৃদয়ে পুঞ্জীভূত হচ্ছে বেদনাবোধ। এই গ্রন্থে ফেদেরিকো ফেল্লিনির সংক্ষিপ্ত জীবনকথার পাশাপাশি গ্রন্থিত হয়েছে তাঁর লেখা ‘মেকিং অ্যা ফিল্‌ম’-এর একটি অধ্যায়, ফিল্‌মমেকার স্করসেজির একটি সাক্ষাৎকারভিত্তিক ফেল্লিনি-স্মরণ, ডেভিড লিঞ্চের মুমূর্ষ ফেল্লিনির সঙ্গে শেষ দেখার বিবরণ, তাঁর সাক্ষাৎকার,  ফেল্লিনি-আন্তোনিওনির যৌথ আড্ডা, একজীবনে তাঁর সৃষ্ট সিনেমার সারসংক্ষেপ। সিনেমা-মনস্ক পাঠকের কাছে বইটি কোষগ্রন্থের মতোই আদর পাবে। \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39257616711853,"sku":"PP028","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/28FederikoFelliniFront.jpg?v=1614236861"},{"product_id":"সিনেমার-নবতরঙ্গ-ওদের-আমাদের","title":"সিনেমার নবতরঙ্গ ওদের আমাদের","description":"\u003cp\u003eCinemar Nabotarango Oder Amader \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক :  চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 128\u003c\/p\u003e\n\u003cp\u003eপোশাকি নাম নিউ ওয়েভ। তাঁর লিখিত ম্যানিফেস্টো থাকলেও ছাপানো ইস্তেহারের নিয়মাবলি মেনে কখনওই বিশ্ব চলচ্চিত্র জগতে আসেনি নতুন ঢেউ। আবার কখনও শুধুমাত্র একটি ছবি দিয়েই আলাদা করা যায়নি সিনেমার নিউ ওয়েভ বা নবতরঙ্গকে। নিও রিয়্যালিজম, নিউ ওয়েভ, ফ্রি সিনেমা- যে ভাষাতেই তাকে ডাকা হোক না কেন, একটা সময় পরে তথাকথিত সমস্ত কিছু ভেঙে জীবনের জয়গানই হয়ে উঠেছে উপজীব্য। বদলে গিয়েছে ন্যারেটিভ, গল্প বলার আঙ্গিক। তৈরি হয়েছে আন্দোলন। গোদার, ডি সিমা, কিয়ারোস্তামি, ক্রফো থেকে শুরু করে মৃণাল সেন, সত্যজিৎ রায়, মণি কাউল হয়ে হালফিলের বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতে উঠে এসেছে সমাজের খণ্ডচিত্র। আর তা থেকেই তৈরি হয়েছে। সিনেমার নতুন ভাষা। কীভাবে পরিচালকেরা শোনালেন। দিনবদলের গান?  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 18 (l) X 12 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39257662914733,"sku":"PP030","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/30CinemarNabotarangoOderAmaderFront.jpg?v=1614237412"},{"product_id":"তুলসি-চরিত","title":"তুলসীচরিত","description":"\u003cp\u003eTulshi Charit \u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : চণ্ডী মুখোপাধ্যায়\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা : 223\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলা সিনেমার কমেডিয়ান তুলসী চক্রবর্তী। আজীবন স্ট্রাগলার। কি করেননি জীবনে? সার্কাসে খেলা দেখানো, প্রেসের কম্পোজিটার বা চায়ের দোকানের বয়, বাংলা নাটকের অভিনেতা সবশেষে বাংলা সিনেমার কমেডিয়ান।এবং সত্যজিতের ছবির নায়ক। কিন্তু এতসব সত্ত্বেও তুলসী জীবিতকালে প্রাপ্য সম্মান পাননি। অভাব কখনোই সঙ্গ ছাড়েনি তাঁর। বাংলা সিনেমার সোনার সময় নির্মাণে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর প্রতিভার যথার্থ মুল্যায়ন হয়নি এখনও। তাঁর প্রাক মৃত ৫০-এ তাই এই প্রচেষ্টা-তুলসী মূল্যায়নের। তুলসীচরিত নির্মাণের। তুলসীর ব্যক্তি জীবন এবং অভিনয় জীবনকে নানা দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের চেষ্টা। তুলসী মূল্যায়ন।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39257705676973,"sku":"PP031","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/31TulshiCharitFront.jpg?v=1614237793"},{"product_id":"পাঁচালি-থেকে-অস্কার-প্রথম-খণ্ড","title":"পাঁচালী থেকে অস্কার (প্রথম খণ্ড)","description":"\u003ctable width=\"100%\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctbody data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctr data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctd data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003ePachali Theke Oskar (Vol - I)\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eলেখক : উজ্জ্বল চক্রবর্তী, অনিরুদ্ধ ধর, অতনু চক্রবর্তী\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 648\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eসত্যজিৎ রায়ের সম্পূর্ণ সৃষ্টি আলোচিত হয়েছে দু-খণ্ডে প্রকাশিতব্য এই মহা-গ্রন্থে। পথের পাঁচালি থেকে চারুলতা পর্যন্ত ছবিগুলির পর্যালোচনা থাকছে প্রথম খণ্ডটিতে। দ্বিতীয় খণ্ডে থাকছে সত্যজিৎ রায়ের বাকি ছবিগুলির পর্যালোচনা। সত্যজিতের ছবিতে নিরন্তর প্রতিফলিত হয়েছে সমাজ, ইতিহাস, রাজনীতি ও দর্শনের বিবিধ নির্যাস। ফলে সামগ্রিকভাবে বিতর্কও অনেক। গুণীজনের মধ্যেও রয়েছে বিপরীতগামী মতবাদ। বলাবাহুল্য যাবতীয় বিতর্ক ও মতপার্থক্য সত্ত্বেও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিতের মেধা ও বুদ্ধিদীপ্ত মেজাজ সর্বজনস্বীকৃত। শুধু চলচ্চিত্র-আলোচনাতেই সীমায়িত নয় এই বই; ছায়াছবির মোহিনী আবরণ ভেদ করে নিয়ত প্রবেশ করেছে মানব-জ্ঞানের নানা ধারায় - সমাজ ও ইতিহাসের প্রান্তরে, অর্থনীতির গণিতে, সংগীতের আসরে। বৃহত্তর সেই অন্বেষাই বইটির উদ্দেশ্য। যেমন, চিত্রভাষার চমৎকারিত্ব নিয়েই শুধু অনুশীলন করা হয়নি বইটির 'পরশপাথর'- পরিচ্ছেদে; একই সঙ্গে আছে, কেন ছবির প্রধান চরিত্র, ব্যাঙ্ক-কর্মী পরেশ দত্ত দফতর থেকে ছাঁটাইয়ের নোটিশ পেয়েছিলেন - তার সুদীর্ঘ আর্থ-রাজনৈতিক বিশ্লেষণ। কিংবা, ‘অভিযান’ ছবিতে আঞ্চলিক যে-ভাষায় গুলাবি-চরিত্রটি কথা বলে - তার উৎস-অন্বেষণ করা হয়েছে এই গ্রন্থে। জানা গেছে, বাংলাও নয়, হিন্দিও নয় - ভাষাটি ‘মগ্‌হি’! সত্যজিৎ-অনুশীলনের চিরাচরিত এক পদ্ধতি গড়ে উঠেছে ‘অপু-চিত্রত্রয়ী’কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। পাশ্চাত্য-পণ্ডিতদের রচনাতেও লক্ষ করি এই প্রবণতা। কিন্তু তুলনায় স্বল্প আলোচিত ছবিকেও অগাধ মূল্য দেওয়া হয়েছে এই গ্রন্থে। যেমন এখানে ‘অপুর সংসার’-এর চেয়ে বিস্তৃত স্থান অধিকার করেছে ‘অভিযান’। নিঃসংশয়ে এ এক নির্ভীক পদক্ষেপ - সত্যজিৎকে পুনরাবিষ্কারের দিকে সাহসী এক যাত্রা। প্রাণকেন্দ্রে সত্যজিৎ রায়কে স্থাপন করে, বইটি বিস্তৃত এক আলোচনার আসর; যাতে যোগ দিয়েছেন চলচ্চিত্র ও জ্ঞান-বিজ্ঞান-সংগীতের নানা ধারায় বিশ্রুত বিদগ্ধ মানুষরা - তাদের মধ্যে আছেন পণ্ডিত রবিশংকর ও উস্তাদ আলি আকবর খাঁ-র মতো আন্তর্জাতিক গুণীরাও। সঙ্গে নিয়ত আছেন বিজয়া রায় ও সন্দীপ রায় - তাঁদের অন্তরঙ্গ আলোকপাত নিয়ে। চলচ্চিত্র ও মানব-জ্ঞানের ভবিষ্যৎ- অনুশীলনের মজবুত এক ভিত্তি রচনা করল এই গ্রন্থ। এই বই স্পর্শ না করে ভবিষ্যতে বাঙালি মননের পথ চলা প্রায় অসম্ভব।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan\u003eআকার (cm) : 16 (l) X 24 (b) X 3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40443938668717,"sku":"","price":800.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/2PachaliThekeOskar_1st_Part_Front_388c5981-7b44-43d3-bfe9-72e9440bfe62.jpg?v=1633070997"},{"product_id":"চলচ্চিত্র-সমীক্ষা","title":"চলচ্চিত্র সমীক্ষা","description":"\u003cp\u003eChalachchitra Samikhha \u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন : ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 336\u003c\/p\u003e\n\u003cp\u003eআবার প্রকাশিত হচ্ছে ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’-র মনন-সমৃদ্ধ বহু নিবন্ধে সেজে ওঠা ‘চলচ্চিত্র সমীক্ষা’। ১৯৮৩-র পরে আবার এই মহামূল্যবান গ্রন্থটি নতুনভাবে প্রকাশ করল প্রতিভাস। এ যেন এক বর্ণময় হিরে। যার বিভিন্ন কৌণিক থেকে বিভিন্ন রঙের আলো এসে পড়ে পাঠকের মস্তিষ্ক ও হৃদয়ে। আর পড়বে না-ই বা কেন? এই সংকলনের লেখক তালিকায় রয়েছেন চলচ্চিত্র বা ফিল্ম-এর বরেণ্য সমস্ত মানুষজন। যে তালিকায় যেমন রয়েছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল  সেন, বংশী চন্দ্রগুপ্ত, কমলকুমার মজুমদার-তেমনই রয়েছেন চিদানন্দ দাশগুপ্ত, শমীক বন্দ্যোপাধ্যায়, সুধী প্রধান, ইরাবান বসু রায়, অমিতাভ চট্টোপাধ্যায়, প্রলয় শূর, মৃগাঙ্কশেখর রায়-এর মতো চলচ্চিত্র।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40531985825965,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/55ChalachchitraSamikhhaFront.jpg?v=1629178031"},{"product_id":"চলচ্চিত্রের-আবির্ভাব","title":"চলচ্চিত্রের আবির্ভাব","description":"\u003cp\u003eChalachchitrer Abirbhab \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জগন্নাথ চট্টোপাধ্যায়  \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 176\u003c\/p\u003e\n\u003cp\u003eচলচ্চিত্র মাধ্যমটি একদিনে আসেনি। এর জন্ম-পূর্ব প্রেক্ষাপটটির ইতিহাসও রোমঞ্চকর। কীভাবে ধাপে ধাপে কেবলমাত্র মনোরঞ্জনের জন্য ‘ছায়াচিত্র প্রদর্শনী’ থেকে শুরু হয়ে, আজকের সবচেয়ে শক্তিশালী শিল্প-মাধ্যম চলচ্চিত্র হয়ে উঠল তার ইতিহাস অনুসন্ধান এবং তা ক্রম-অনুযায়ী সাজানো বাস্তবিকই দুরূহ শ্রমসাধ্য ব্যাপার। মানুষের আকাঙক্ষা-স্বপ্ন এবং তা বাস্তবায়িত করার জন্যে নিরলস প্রচেষ্টার এই ধারাবিবরণী গোয়েন্দা গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয়। কারণ এর মধ্যেও জড়িয়ে আছে, তঞ্চকতা, মিথ্যাচার, বঞ্চনা, হতাশার হাহাকার। এর সঙ্গে যুক্ত রয়েছে ক্রম-বিবর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট, যা ক্রমাগতভাবে প্রভাব ফেলে চলেছে এই শিল্প (Art \u0026amp; Industry) মাধ্যমটির যান্ত্রিক এবং শৈল্পিক পরিকাঠামো, প্রতিবেদন, পরিবেশনার ওপর। প্রকাশের সঙ্গে সঙ্গে জাতীয় পুরস্কার (National Award) প্রাপ্ত এই বইটির পরিবর্ধিত, পরিমার্জিত সংস্করণটি সব শ্রেণির পাঠকের কাছে পৌঁছে দিতে পারাটাও একটা সামাজিক দায়িত্ব পালন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532041826477,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/54ChalachchitrerAbirbhabFront.jpg?v=1629178522"},{"product_id":"প্রমথেশ-বড়ুয়া-ও-বাংলা-চলচ্চিত্র","title":"প্রমথেশ বড়ুয়া ও বাংলা চলচ্চিত্র","description":"\u003cp\u003ePromothes Barua O Bangla Chalachitra \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : নিশীথকুমার মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 96\u003c\/p\u003e\n\u003cp\u003eএই গ্রন্থের মতো প্রমথেশ বড়ুয়া সম্পর্কে উল্লেখযোগ্য প্রামাণ্য গ্রন্থ তেমন প্রকাশিত হয়নি, চলচ্চিত্রের পুরোধা এই পুরুষ কালের নিরিখে স্বস্থানে সুরাট। তাকে অস্বীকার করা মানে। বর্তমানে গা ভাসিয়ে অতীতকে বিস্মৃত হওয়া। আসাম থেকে কলকাতায় এসে চলচ্চিত্রকে শিল্পপদবাচ্য করে তোলার উদগ্র কামনায় মানুষটি অনেক কিছুই ত্যাগ করেছিলেন। তাঁর সৃষিষ্টকালকে ‘বররুয়া যুগ’ বলে অভিহিত করা যায়। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান অনস্বীকার্য। এমন এক মানুষের জীবন ও কর্ম নিয়ে এ গ্রন্থ বাংলা চলচ্চিত্রের ইতিহাসচর্চায় এক অমূল্য সংযোজন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532053426349,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/53PromothesBaruaOBanglaChalachitraFront.jpg?v=1629178718"},{"product_id":"সিনেমা-ধাঁধা","title":"সিনেমা ধাঁধা","description":"\u003cp\u003eCinema Dhandha \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সোমনাথ রায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 256\u003c\/p\u003e\n\u003cp\u003eগত শতাব্দীর তিরিশ-চল্লিশ-পঞ্চাশের দশকের বাংলা ছবি তৈরির নেপথ্য কাহিনিগুলো সবই প্রায় হারিয়ে যেতে বসেছে। স্মৃতিতে ধরে রাখা লোকেদের সংখ্যাও দ্রুত কমে আসছে। একই সঙ্গে সেই সময়ে বেশ কিছু ভালো বাংলা ছবির বিশদ তথ্যও আগে কোথাও একত্রিত ছিল না। ৭৫ জন ব্যক্তিত্বের মধ্যে অধিকাংশই অভিনেতা-অভিনেত্রী হলেও পরিচালক, সংগীত পরিচালক, গায়ক-গায়িকা এবং কাহিনিকারেরাও এই সিরিজটিতে তাঁদের প্রতিভার আলো ছড়িয়েছেন। কুইজের বই অনেক আছে। খোঁজ করলে চলচ্চিত্র সংক্রান্ত কুইজের বইও কিছু পাওয়া যাবে। কিন্তু শুকনো তথ্যগুলোকে সরস করে তুলতে নানান মজার ঘটনাকে এই বইতে সন্নিবেশিত করা হয়েছে। ভারতীয় ছবির শ্রেষ্ঠতম। ব্যক্তিত্ব সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক যেমন আছেন তেমনই আছেন। ভারতীয় সাহিত্যের সেরা ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র। আর সিরিজটিতে যেমন ভারসাম্য এসেছে। সর্বভারতীয় চরিত্র রাজকাপুর ও অমিতাভ বচ্চনের উপস্থিতিতে তেমনই আছেন উত্তমকুমার ও সুচিত্রা সেন বাঙালির স্বর্ণালী স্মৃতিকে উসকে দিয়ে। কাননদেবী, ছায়াদেবী, পাহাড়ী সান্যাল, জহর গাঙ্গুলি বা অসিতবরণের মতো দূরের তারাও উঁকি দিয়ে গেছেন। সবাই মিলে জমিয়ে বসে আলোচনা করে পড়বার মতো কুইজের বই-সিনেমার ধাঁধা।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532091306157,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/52CinemaDhandhaFront.jpg?v=1629178910"},{"product_id":"হিচকক-ক্রফো-কথোপকথন","title":"হিচকক-ক্রফো কথোপকথন","description":"\u003cp\u003eHitchcock-Truffaut Kothopkothon \u003c\/p\u003e\n\u003cp\u003eগ্রন্থনা ও অনুবাদ : রুদ্র আরিফ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 392\u003c\/p\u003e\n\u003cp\u003eদুই তুখোড় মেধাবী মহাশিল্পী মুখোমুখি হলে কী দুর্ধর্ষ আলাপই জমে ওঠতে পারে। এমনটাই ঘটেছিল গত শতাব্দীর ষাট দশকের শুরুর দিকে। মুখোমুখি হয়েছিলেন দুই স্বতন্ত্র ধারার ফিল্‌মমেকার-‘মাস্টার অব সাসপেন্স’ খ্যাত আলফ্রেড হিচকক ও ‘ফ্রেঞ্চ নিউ ওয়েভ ফিল্ম-মুভমেন্টের  অগ্রসেনা ফ্রাঁসোয়া ত্রুফো। নিয়ম করে পুরো একটি সপ্তাহ তাঁরা আলাপ জমিয়েছিলেন সিনেমা নিয়ে। তাতে বুড়ো ওস্তাদ হিচকক ছিলেন কথকের ভূমিকায়, আর ‘তরুণ তুর্কি’ ত্রুফো ছিলেন নাছোড়বান্দা শ্রোতা। সেই সুদীর্ঘ আলাপে উঠে এসেছে হিচককের সু-সমৃদ্ধ সিনে যাত্রার পুঙ্খানুপুঙ্খ বিষয়-আশয়। উঠে এসেছে সামগ্রিক প্রসঙ্গও। তাতে ক্ষণে ক্ষণে হিচকক হয়ে উঠেছেন প্রবল আত্মসমালোচক, আর বাক্যে বাক্যে জট খুলেছেন। নানা অজানা ও রহস্যময় অধ্যায়ের। হিচকক-ক্রুফোর এ আলাপনটি পরবর্তীকালে ‘হিচকক \/ ক্রফো’ নামে মুদ্রিত হয়ে, সিনে-দুনিয়ার এক মহার্ঘ্য টেক্সট বুকহিসেবে বিবেচিত হচ্ছে। আমরা গর্বের সঙ্গে জানাতে চাই, সেই আলাপের সর্বপ্রথম ও পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ এটিই প্রথম। মহান সিনে-পাঠক\/সিনে-দর্শক, সিনেমায় এই নিগূঢ় ও ঋদ্ধ ভুবনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা...\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532109492397,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/46Hitchcock_TruffautKothopkothonFront.jpg?v=1629179180"},{"product_id":"চিত্রনাট্য-সাহিত্যের-নতুন-ভুবন","title":"চিত্রনাট্য: সাহিত্যের নতুন ভুবন","description":"\u003cp\u003eChitranatya_Sahityer Natun Bhuban \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মানবেন্দ্রনাথ সাহা \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 392\u003c\/p\u003e\n\u003cp\u003eচিত্রনাট্য হল চলচ্চিত্রের লিখিত রূপ ও নির্দেশিকা। এই চিত্রনাট্য অবলম্বনে চলচ্চিত্র দৃশ্য সংকেতে আবদ্ধ না থেকে দৃশ্যময়তায় উদ্ভাসিত হয়ে ওঠে। চিত্রনাট্যের মধ্যে নতুন সাহিত্য-সংরূপের সমস্ত সম্ভাবনা লুকিয়ে আছে। অথচ তার স্বীকৃতি ও প্রচারে কোথাও সীমাবদ্ধতা আছে। চিত্রনাট্য সাহিত্যের নতুন ভুবন গ্রন্থে লেখক মানবেন্দ্রনাথ সাহা। দেখিয়েছেন চিত্রনাট্যও সাহিত্য। পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থে সাহিত্যের সঙ্গে চিত্রনাট্যের সম্পর্কের আলোকে চিত্রনাট্যের সাহিত্য হয়ে ওঠা ভুবনটিও চিহ্নিত করা হয়েছে। মানবেন্দ্র দেখিয়েছেন চলচ্চিত্রের ভাষা আয়ত্ত করে চিত্রনাট্য কীভাবে নতুন সৃষ্টিরূপে সাহিত্যের রস সঞ্চারিত করে। চিত্রনাট্যও সাহিত্য এই সিদ্ধান্তে পৌঁছোতে লেখক দেশি ও বিদেশি বহু চিত্রনাট্য বিশ্লেষণ করেছেন। চিত্রনাট্য নিয়ে এসব সামগ্রিক গবেষণাধর্মী কাজ বিরল। সাহিত্য যেমন চিত্রনাট্যে যায়, তেমনই অনেক চিত্রনাট্যই জন্ম দিয়েছে। সাহিত্যের। মূল সাহিত্য চিত্রনাট্যে নবীন সাহিত্য-ভুবন নির্মাণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মৌলিক চিত্রনাট্য। এই গ্রন্থ তারই অভিজ্ঞান। চিত্রনাট্য রচনায় আগ্রহীদেরও এই গ্রন্থ দিশা দেখাবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b)  X 2.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532118798509,"sku":"","price":650.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/43Chitranatya_SahityerNatunBhubanFront.jpg?v=1629179383"},{"product_id":"চলচ্চিত্র-ও-বাস্তবতা","title":"চলচ্চিত্র ও বাস্তবতা","description":"\u003cp\u003eChalachitro O Bastobata \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : নুরুল ইসলাম বাবুল\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 80\u003c\/p\u003e\n\u003cp\u003eআমাদের দৃষ্টি সাধারণত যা দ্যাখে তাই বাস্তব। মানুষ যখন এই বাস্তবতাকে সামাজিক ও মনস্তাত্তিক পরিসরে উপস্থাপন করতে শুরু করল-তখনই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে এক ধরনের চিন্তা প্রক্রিয়ার সূচনা হল। এরই ধারাবাহিকতায় প্রথমে দর্শনে পরিবর্তিত কলা, সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে এর প্রয়োগ ও সংজ্ঞা নিরুপণ জরুরী হয়ে পড়ল। পরে বিশেষ করে ১৮৯৫ সালে চলচ্চিত্রের প্রথম প্রদর্শনের সাথেই যান্ত্রিক পুনঃপ্রদর্শনের (ওয়াল্টার বেঞ্জামিন) মাধ্যমে বাস্তবতা পেয়ে গেল এক নতুন মাত্রা। এর কিছুদিনের মধ্যে বার্জা আমাদের জানিয়ে দিলেন-ক্যামেরার মাধ্যমে চলচ্চিত্র বাস্তবতার হুবহু প্রতিচ্ছবি তুলে ধরতে পারার মাধ্যমে মানুষের স্থান ও সময়কে ধরে রাখার বহু পুরোনো ইচ্ছা পূর্ণ হল। বলার অপেক্ষা রাখে না চলচ্চিত্রের এই বাস্তবতা তথা সাধারণ মানুষের চারপাশে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনা বা জীবনকে জীবনের মতো দেখানোর যে প্রয়াস চলছে সে-সম্পর্কে লেখকের গভীর চিন্তা ও গবেষণার সমায়িত প্রত্যাশা জ্ঞানের ফলে এই মূল্যবান গ্রন্থটি রচিত হতে পেরেছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12.5 (l) X 18 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532125024429,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/42ChalachitroOBastobataFront.jpg?v=1629179604"},{"product_id":"অভিনয়ের-সন্ধানে-একটি-চরিত্র","title":"অভিনয়ের সন্ধানে একটি চরিত্র","description":"\u003cp\u003eAbhinoyer Sandhane Ekti Charitra \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : তাপস চক্রবর্তী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 88\u003c\/p\u003e\n\u003cp\u003eথিয়েটার-টিভি সিরিয়াল-ফিল্ম-এর পরিচিত অভিনেতা তাপস চক্রবর্তীর এই বইতে রয়েছে অভিনয়ের নানা দিক নিয়ে আলোচনা। একজন অভিনেতা হয়ে উঠতে গেলে কী কী জানতে হয়, কোন কোন সমস্যার মুখোমুখি হতে হয়, কীভাবে সে সব সমস্যা কাটিয়ে ওঠা যায়-এসবেরই বিস্তৃত সাবলীল আলোচনা রয়েছে এই গ্রন্থে। লেখক-অভিনেতার পরামর্শ এরকম একজন লেখক যেমন প্রতিদিন লেখে নিজেকে উজ্জীবিত রাখার জন্য একজন অভিনেতাকেও তেমন প্রতিদিন শিখে যেতে হবে। যখন কোনো অভিনয় করার কাজ হাতে থাকবে না, তখনও রোজ মনের মতো যে কোনো চরিত্রে অভিনয় করে যাও ঘরের মধ্যে, নয়তো পদ্য পড়ো, বক্তৃতা দাও-মোট কথা কখনও চুপ করে বসে থেকো না। রিল্যাক্স করো। দেখবে নিজের ইন্দ্রিয়গুলো শক্তিশালী হবে। ‘অভিনয়ের কলাকৌশল’, ‘অভিনেতার আত্মবিশ্বাস’, ‘অভিনেতার কল্পনার ব্যবহার’ ইত্যাদি অভিনয়-সংক্রান্ত নানা বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনার সংকলন এই বই। যাঁরা অভিনেতা হতে চান তাদের কাছে এই বই অবশ্যপাঠ্য।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532134559917,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/40AbhinoyerSandhaneEktiCharitraFront.jpg?v=1629179806"},{"product_id":"ব্রেঁস-১০০","title":"ব্রেঁস ১০০","description":"\u003cp\u003eBresson 100 \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : শেখর দাশ ও চণ্ডী মুখোপাধ্যায়\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 132\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12 (l) X 17.5 (b) X 0.1 (h)\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532149698733,"sku":"","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/39Bresson100Front.jpg?v=1629180168"},{"product_id":"সিনেমাটোগ্রাফি","title":"সিনেমাটোগ্রাফি","description":"\u003cp\u003eCinematography \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সন্তোষ সেন\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 272\u003c\/p\u003e\n\u003cp\u003eএকজন স্বশিক্ষিত পেশাদার সিনেমাটোগ্রাফারের লেখা সিনেমাটোগ্রাফি বিষয়ক বাংলা ভাষায় প্রথম বই ‘সিনেমাটোগ্রাফি’। দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় সন্তোষ সেন সিনেমাটোগ্রাফি বিষয়ক যে রচনাগুলি লিখেছেন, তারই সংকলন—‘সিনেমাটোগ্রাফি’ | এই বইতে যেমন সিনেমাটোগ্রাফির কারিগরি দিক— আধুনিক মুভিক্যামেরা, লেন্স ফিল্ম, লাইট, এক্সপোজার, ডেভলাপিং, গ্রেডিং, প্রিন্টিং ডে ফর নাইট ইত্যাদি বিষয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করা হয়েছে। তেমনি আলোর চরিত্র, আলোকায়ন পদ্ধতি, ফ্রেম, কম্পোজিশন ও চলচ্চিত্রের ভাষা, ছবির রেখা, রঙের শৈল্পিক ব্যবহার, চিত্রকলা ও সাহিত্যের সঙ্গে সিনেমাটোগ্রাফির সম্পর্ক, পরিচালকের সঙ্গে সিনেমাটোগ্রাফারের সম্পর্ক সহ সৃজনশীল সিনেমাটোগ্রাফির নানান নানন্দিক বিষয়ও বিস্তারিত আলোচনা করা হয়েছে। \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532157530285,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/38CinematographyFront.jpg?v=1629180346"},{"product_id":"সিনেমার-আর্জেন্তিনা","title":"সিনেমার আর্জেন্তিনা","description":"\u003cp\u003eCinemar Argentina \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অনামিকা বন্দ্যোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 96\u003c\/p\u003e\n\u003cp\u003eফুটবল, সাহিত্য, তাঙ্গোয় সরগরম চে গেভারার জন্মদেশ আর্জেন্তিনা। চে’র প্রায় কানায় কানায় জনপ্রিয়তা তারও ফুটবলের সম্রাট দিয়াগো মারাদোনার। তারপর প্রায় সমাধিক জনপ্রিয় লোকনৃত্য তাঙ্গো। রয়েছে লোকগান, লোকনাটকও। আর অনিবার্যভাবেই সিনেমা-স্বমহিমায়! সাহিত্যে যেমন বোরহেস, কোর্তাজার, মানুএল পুইগ সিনেমায় তেমনি ফের্নানেগা বিররি, সোলানাস। লাতিন আমেরিকার অন্যান্য দেশের মতোন তাদেরও সন্ধান মূলত আত্মপরিচয়ের স্মৃতি অনুন্নয়নের। আত্মপরিচয়বিমুখী বাঙালি থেকে থেকেই গরম হয়েছে লাতিনোদের বৈপ্লবিক কর্মোন্মাদনায়, তৃতীয় বিশ্বের ভ্রাতৃত্ববোধে। সেই বোধই বারে বারে আমাদের উসকে দিয়েছে। সিনেমার আর্জেন্তিনাকে খুঁজে দেখতে। এবারে একাজে সামিল হয়েছেন অনামিকা বন্দ্যোপাধ্যায়। লেখিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রচর্চা বিদ্যাবিভাগের প্রাক্তন ছাত্রী। বর্তমানে চলচ্চিত্রের অধ্যাপনার সঙ্গে যুক্ত। ১৯৯৪ সালে মহান চলচ্চিত্রী মিকেলেঞ্জেলো আন্তনিওনি ও ফের্নান্দো সোলানাসকে অত্যন্ত কাছ থেকে দেখার ও সংস্পর্শে আসার সুযোগ পান। চলচ্চিত্র ছাড়া চর্চা করেন বাংলা কবিতা ও ভারতীয় উচ্চাঙ্গসঙ্গীত। ভালোবাসেন বাংলার লোকশিল্প। আদিবাসী জীবনচর্চা জীবন ও প্রেম সম্পর্কে তাঁর দৃষ্টিকে পাল্টে দিয়েছে। মহাকাশ তাঁর অন্যতম ভাবনার বিষয়। বিশেষ একটি অলীক আশাকে লালন করেন-জীবনে একটিবার জঁ লুক গোদারের সাক্ষাৎ লাভ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12 (l) X 17.5 (b) X 0.8 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532166836397,"sku":"","price":80.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/37CinemarArgentinaFront.jpg?v=1629180665"},{"product_id":"সেলুলয়েড-মহান-কথাকারেরা","title":"সেলুলয়েডে মহান কথাকারেরা","description":"\u003cp\u003eCeluloyed Mahan Kathakarera \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সোমেন ঘোষ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 160\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলা ভাষায় চলচ্চিত্র চর্চার শুরু হয়েছিল যদিও বিশ দশকের শেষে, কিন্তু সে চর্চার মধ্যে সিনেমার ভাষা, আঙ্গিক তথা সার্বিক নন্দন নিয়ে তেমন মনন-ঋদ্ধ প্রচেষ্টা ছিল না। বলাবাহুল্য যে, পঞ্চাশ দশকের মধ্য পর্বে সত্যজিতের আবির্ভাবের পূর্বে এ দেশে চলচ্চিত্র মাধ্যম নিয়ে প্রকৃত মননশীল আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়নি। সত্যজিতের কালজয়ী সৃষ্টির অব্যবহিত পরবর্তী সময়ে ফিল্ম সোসাইটি আন্দোলনের পুনরুজ্জীবন গোটা দেশে, বিশেষ করে বাংলা ভাষায় নতুন চেতনার চলচ্চিত্র চর্চার ক্ষেত্রে উদ্দীপনার সঞ্চার করেছিল। পরবর্তী কয়েক দশক ধরে বাংলা ভাষায় চলচ্চিত্র চর্চার একটা মানদণ্ড গড়ে ওঠে। চলচ্চিত্র মাধ্যমের শতবর্ষ পূর্তির লগ্নে অর্থাৎ ১৯৯৬ সাল পর্যন্ত বাংলা ভাষায় সিনেমা বিষয়ক প্রকাশিত গ্রন্থের সংখ্যা। ছিল ২৬০টি। ঠিক এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র গ্রন্থের সংখ্যা কত সেটা উল্লেখ করার মতো নির্দিষ্ট তালিকা আমাদের হাতে নেই। বর্তমান গ্রন্থটি বাংল ভাষায় চলচ্চিত্র চর্চার একটি উল্লেখযোগ্য সংযোজন বলে আমরা মনে করি। এই গ্রন্থে সাহিত্য ও চলচ্চিত্রের পরিসর নিয়ে যে ধরনের বিশ্লেষণ বিধৃত হয়েছে, আমাদের বিশ্বাস, এর পূর্বে কোনো বাংলাগ্রন্থে তা দৃষ্ট নয়। বাংলা সাহিত্যের দুই মহান কথাকার রবীন্দ্রনাথ ও মানিক ব্যানার্জী ব্যতিরেকে বিশ্ব সাহিত্যের পাঁচজন বরেণ্য কথাশিল্পীর রচনা নিয়ে নির্মিত চলচ্চিত্রের গভীর নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ এই গ্রন্থের মর্যাদা বাড়িয়েছে। মহাকবি গ্যেটে, দস্তয়েভস্কি, গোর্কি, জেমস জয়েস, এবং ডি.এইচ. লরেন্সের রচনাকেন্দ্রিক অজস্র ছবির অভিনব বিশ্লেষণ প্রকৃত চলচ্চিত্রপ্রেমী মানুষদের কৌতূহল বাড়িয়ে দেবে বলে আমরা বিশ্বাস করি। এই ধরনের একটি  প্রকৃত মননসমৃদ্ধ চলচ্চিত্র সমালোচনা গ্রন্থ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532243316909,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/36CeluloyedMahanKathakareraFront.jpg?v=1629182435"},{"product_id":"সোনালি-রুপালি-তারারা","title":"সোনালি রুপালি তারারা","description":"\u003cp\u003eSonali Rupali Tarara \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা ও অনুলিখন : শান্তিরঞ্জন চট্টোপাধ্যায়  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 282\u003c\/p\u003e\n\u003cp\u003eসেদিন গিয়েছে। বাংলা সিনেমার সেই সোনার দিন। আর তার গ্রহ-নক্ষত্রেরাও আজ অস্তমিত। কিন্তু একদিন ফুটে উঠেছিলেন তাঁরা, ছবি-ঘরের আলো-অন্ধকারে। এবং ফুটে ছিলেন প্রতিদিনের রুপোলি স্বপ্নে। কিন্তু পর্দার বাইরে তাদের জীবন? মুখরোচক গল্পটুকু ছাড়া সে জীবনকে, তার উত্থানের ইতিহাসকে বুঝতে চেয়েছেন খুব কম মানুষ। সেই বিরলদেরই একজন, অধুনা-বিস্মৃত এক সাংবাদিক দীর্ঘ সাক্ষাৎকারের মাধ্যমে ধরে রেখেছিলেন। সোনালি রুপোলি সেই তারাদের আত্মকথা, জীবনকথা। আনন্দলোক সাময়িকীতে নিয়মিত প্রকাশিত হয়েছে সে-সব। সেখান থেকেই শান্তিরঞ্জন চট্টোপাধ্যায়ের নির্বাচিত লেখার এই সংকলন। রুপোলি জগতের গল্প ও ইতিহাসে আগ্রহী পাঠকদের পাশাপাশি সাধারণ কৌতুহলী পাঠকের কাছেও বইটি সংগ্ৰহযোগ্য হয়ে ওঠার কথা।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532274053293,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/35SonaliRupaliTararaFront.jpg?v=1629182809"},{"product_id":"চিত্রনাট্য-লেখার-রীতিনীতি","title":"চিত্রনাট্য লেখার রীতিনীতি","description":"\u003cp\u003eChitranatya Lekhar Ritiniti \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : উৎপল সরকার\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 160\u003c\/p\u003e\n\u003cp\u003eচিত্রনাট্য হল একটি চলচ্চিত্র নির্মাণের ব্লু-প্রিন্ট। যেটা না-থাকলে সিনেমা তৈরিই সম্ভব নয়। চিত্রনাট্য লেখার দুটো প্রধান দিক-একটা হল এর কাঠামো নির্মাণ, কাহিনির বিকাশ ঘটানো এবং সমাপ্তি পর্বে পৌঁছোনো। আর-একটা দিক হল নান্দনিক দিক। বর্তমান বইটি এই দুটো চাহিদা মেটাতেই অনেকাংশে সাহায্য করবে। যাঁরা সিনেমার জন্য চিত্রনাট্য লিখতে চান অথচ সাহসে কুলোয় না, তারাও এই বইটির সাহায্যে সেই ভয় কাটিয়ে। লিখতে সাহস পাবেন, উৎসাহ পাবেন। চারজন প্রখ্যাত পরিচালক ও শিক্ষকের বক্তব্যকে তুলে ধরে বিষয়টিকে সহজ ও সাবলীল করার প্রয়াস রয়েছে। সেই সঙ্গে কয়েকজন। চিত্রপরিচালকের চিত্রনাট্য থেকে ছোটো ছোটো অংশ তুলে ধরা হয়েছে, যাতে কাহিনি থেকে চলচ্চিত্র হয়ে ওঠার পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পাওয়া যায়। আশা করা যায় চিত্রনাট্য রচনায় উৎসাহী ব্যক্তিদের কাছে। বইটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532282704045,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/34ChitranatyaLekharRitinitiFront.jpg?v=1629183020"},{"product_id":"চলচ্চিত্রে-সংগীতের-প্রয়োগ","title":"চলচ্চিত্রে সংগীতের প্রয়োগ","description":"\u003cp\u003eChalachchitre Sangeeter Prayog \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : উৎপল সরকার\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 128\u003c\/p\u003e\n\u003cp\u003eচলচ্চিত্রে সংগীতের ব্যবহার নিয়ে অনেক মুগ্ধতার কথা যেমন আমরা শুনে আসছি, ঠিক তেমনি সংগীতের ব্যর্থ-প্রয়োগ নিয়েও রয়েছে অনেক কথা। চলচ্চিত্রে কখন অনিবার্য হয়ে উঠবে সংগীত অথবা আবহসংগীতের, তার হদিস আসলে দিতে পারেন চলচ্চিত্রটির মূল পরিচালক। অথবা বলা যেতে পারে পরিচালকের মনের গহিন প্রদেশের ভাষা প্রকাশের জন্যই কখনও অনিবার্য হয়ে ওঠে সুর। দৃশ্য, রং, সংলাপ অথবা শরীরী ভাষার সার্থক প্রয়োগের পরও কখনো- কখনো অধরা থেকে যায়। মনোলোকের অধরা কিছু বোধ। এই বোধকেই ধরতে চাওয়া হয় সংগীতের মাধ্যমে। একটি কথা অবশ্য এখানে একটু স্পষ্ট করে বলে নেওয়া দরকার। চলচ্চিত্রে সংগীত অথবা আবহসংগীত কেমন হবে, তার অনেকটাই নির্ভর করে পরিচালকের উদ্দেশ্যের ওপরে। জনপ্রিয় হয়ে উঠবার তাগিদ যেমন থাকতে পারে, তেমনি থাকতে পারে শিল্পের তাগিদ। জনপ্রিয় হয়ে ওঠার তাগিদ থেকে যখন সংগীতের আয়োজন ঘটে, সে আয়োজনও যে শিল্প-বিরুদ্ধ হয়ে উঠবে, এমন কোনো কথা নেই। তর্ক-বিতর্ক অনেক। তবে অস্বীকার করা যাবে না, একটি সার্থক চলচ্চিত্রের ক্ষেত্রে আবহ ও সংগীতের ভূমিকা অবশ্যই অনেকখানি। চলচ্চিত্রে সংগীতের ব্যবহার নিয়ে এই সংকলন গ্রন্থটিতে তাদের মহামূল্যবান অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিখ্যাতজনেরা। সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, কমলকুমার মজুমদার, ঋত্বিক ঘটক, শান্তিদেব ঘোষ সহ অনেক বিশিষ্টজনের চলচ্চিত্রে সংগীতভাবনা নিয়ে লেখা গ্রন্থটি অবশ্যই চলচ্চিত্র এবং সংগীতরসিক পাঠকের কাছে সংগ্রহযোগ্য হয়ে উঠবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532286832813,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/33ChalachchitreSangeeterPrayogFront.jpg?v=1629183199"},{"product_id":"অভিনেত্রী-কথা","title":"অভিনেত্রী কথা","description":"\u003cp\u003eAbhinetrikatha \u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : দেবীপ্রসাদ ঘোষ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 144\u003c\/p\u003e\n\u003cp\u003eভারতীয় চলচ্চিত্রের আবির্ভাবকালে জল-সই ছিলেন না অভিনেত্রীরা। বিক্ষিপ্তভাবে কেউ কেউ চলচ্চিত্রের আঙিনাতে ঢুকে পড়লেও সদাসর্বদা বিরাজমান ছিল একটা লক্ষ্মণরেখা। প্রকৃতির নিয়মে যেমন নারী-পুরুষের প্রয়োজন, চলচ্চিত্র-সংসারে অভিনেত্রীরাও সেইরূপ। শুরুর দিকে সমাজও পরিবেশ অন্তরায় ছিল এ দেশে। বিপরীতে শত বাধা ছিন্ন করে আত্মসম্মান অর্জনে অভিনেত্রীরা বন্ধুর পথে পাড়ি জমিয়েছিলেন। আপন প্রতিভাকে দর্শক-সমাজে প্রতিষ্ঠা করাই ছিল তাঁদের ব্রত। এই গ্রন্থ সেই অঙ্গিকারবদ্ধ প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে চলেছে আপন লেখনীর সাহায্যে। অনুযোগ-অভিযোগ-ক্ষোভ-উতরোল নিয়ে লেখাগুলি সমাজের একটি দিকের প্রতিনিধিত্ব করছে, তারই ভেতর বন্ধন-মুক্তির প্রয়াস অগোচরে থাকা লেখাগুলি ততটাই বাঙ্ময়। ধর্ম-বর্ণ সহ সকল শ্রেণির পাঠক এই স্বাদ গ্রহণ করতে পারবেন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532617167021,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/32AbhinetrikathaFront.jpg?v=1629186287"},{"product_id":"copy-of-সাক্ষাৎকার-২৬","title":"সাক্ষাৎকার ২৬","description":"\u003cp\u003eSakhyatkar 26\u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : দেবীপ্রসাদ ঘোষ \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 160\u003c\/p\u003e\n\u003cp\u003eচলচ্চিত্রে পরিচালকই সাধারণত শেষ কথা। অভিনেতা-অভিনেত্রীর সাতকাহন, এমনকী পরিচালকের মনের পাতা নিয়ে নানা সংকলন প্রস্তুত হয়। এই সব গতানুগতিকতার বাইরে বাংলার ছাব্বিশজন পরিচালকের নির্বাক যুগের বাংলা ছবি থেকে এক গুরুত্বপূর্ণকাল, স্বাধীনতা উত্তর প্রথম দশক পর্যন্ত সাক্ষাৎকারের সংকলন। একই সরলরেখায় ছুঁয়ে গেছে স্বদেশ-সমাজ ও ব্যক্তি। ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষে এই গ্রন্থের ইতিহাস-উপযোগিতা ছড়িয়ে পড়বে অনেক দিকেই। বহুকাল অভাব ছিল এই জাতীয় সংকলনের। এই গ্রন্থ প্রকাশে ওই খেদ কিছু পরিমাণে দূরীভূত হবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার(cm) : 12 (l) X 18 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532658847917,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/29Sakhyatkar_26_Front.jpg?v=1629187193"},{"product_id":"বাংলা-ভাষায়-চলচ্চিত্র-চর্চা-২","title":"বাংলা ভাষায় চলচ্চিত্র চর্চা (২)","description":"\u003cp\u003e\u003cspan\u003eBangla Bhashay Chalachchitra Charcha (Vol -II)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : দেবীপ্রসাদ ঘোষ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 214\u003c\/p\u003e\n\u003cp\u003eভারতীয় চলচ্চিত্রের ইতিহাস সর্বদা এক-চক্ষু হয়ে থেকেছে। দুটি প্রধান অঞ্চল মুম্বাই ও চেন্নাই তাদের তথ্য দিয়ে বাড়িয়েছে নিজ-পরিচিতি। তুলনামূলক কলকাতা ততটা নয়। এর কারণ ভাষাগত সমস্যা। বাংলা ভাষায় চলচ্চিত্র চর্চার একটা চল ছিল আদপে অনেকেই সেটা ভুলে বসে। আছেন। বাংলা ভাষার চলচ্চিত্র। বিদেরা সবিশেষ গুরুত্ব পাননি। বলার অপেক্ষা রাখে না। এই গ্রন্থ সবাকযুগের বিশেষ অধ্যায়টিকে তুলে ধরেছে, এটা প্রমাণ করতে, চলচ্চিত্রচর্চায় বাংলা ভাষার উপযোগিতা অম্লান এবং উল্লেখযোগ্যভাবে মৌলিক উপাদান নিয়ে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h) \u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532809384109,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/31BanglaBhashayChalachchitraCharcha_1934_1954_2_Front.jpg?v=1629187999"},{"product_id":"বাংলা-ভাষায়-চলচ্চিত্র-চর্চা-১","title":"বাংলা ভাষায় চলচ্চিত্র চর্চা (১)","description":"\u003cp\u003eBangla Bhashay Chalachchitra Charcha (Vol -I)\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : দেবীপ্রসাদ ঘোষ \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 146\u003c\/p\u003e\n\u003cp\u003eভারতীয় চলচ্চিত্রের ইতিহাস সর্বদাই এক-চক্ষু হয়ে থেকেছে। দুটি প্রধান অঞ্চল মুম্বাই ও চেন্নাই তাদের তথ্য দিয়ে বাড়িয়েছে নিজ-পরিচিতি। তুলনামূলক কলকাতা ততটা নয়। এর কারণ ভাষাগত সমস্যা। বাংলা ভাষায় চলচ্চিত্রচর্চার একটা চল ছিল, আদপে অনেকেই সেটা ভুলে বসে আছেন। বাংলা ভাষার চলচ্চিত্রবিদেরা সবিশেষ গুরুত্ব পাননি। বলার অপেক্ষা রাখে না। এই গ্রন্থ নির্বাকযুগ ও সবাকযুগের গোড়ার দিক তুলে ধরেছে এটা প্রমাণ করতে, চলচ্চিত্রচর্চায় বাংলা ভাষার উপযোগিতা অম্লান এবং উল্লেখযোগ্যভাবে মৌলিক উপাদান নিয়ে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532870168749,"sku":"","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/30BanglaBhashayChalachchitraCharcha_1923_1933_1_Front.jpg?v=1629188256"},{"product_id":"সিনেমা-অসিনেমা","title":"সিনেমা অসিনেমা","description":"\u003cp\u003eCinema Acinema \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ল্যাডলী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 120\u003c\/p\u003e\n\u003cp\u003eবিগত ১৫ বছর ধরে সিনেমা সংক্রান্ত নানা বিষয়কে ল্যাডলী দেখেছেন অন্তরঙ্গ ও বহিরঙ্গ মিলিয়ে। তাঁর একান্ত নিজস্ব পরীক্ষামূলক গদ্যশৈলীতে ফুটে উঠেছে ব্রাত্য তথ্যচিত্রের কথামালা, উঠে এসেছে সিনেমা আর টেলিভিশনের, ব্যাবসায়িক ও অব্যাবসায়িক সিনেমার নানা সমস্যার খণ্ডবৈচিত্র্য। ধরা পড়েছে ঋত্বিক ঘটক থেকে ইমামুরার চলচ্চিত্র-দর্শনের আলোচনা। এরই সঙ্গে চিত্রপরিচালক হিসেবে তার অভিজ্ঞতায় উঠে এসেছে সিনেমার বাইরে সমাজ-সংস্কৃতির আরও নানা বিষয়। সংকলিত হয়েছে কখনও উত্তর-পূর্ব হিমালয়ের লেপচা জনজাতির আবার কখনও ইউরোপে প্রান্তিক জিপসি সমাজের জীবনযাপন। একদিকে যেমন এসেছে জীবনানন্দ বা জের্সি গ্রোটস্কি বিষয়ে আলোচনা অন্যদিকে ভীমসেন যোশী কিংবা গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে নিবিষ্ট কথালাপ। এইসব মিলিয়েই সিনেমা থেকে অসিনেমায় তাঁর যাত্রাপথ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533003403437,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/28Cinema_AcinemaFront.jpg?v=1629189065"},{"product_id":"চলচ্চিন্তা","title":"চলচ্চিন্তা","description":"\u003cp\u003eChalachchinta \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবীপ্রসাদ ঘোষ \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 96\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 13.5 (l) X 21.5 (b) X 1.2 (h)\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533049704621,"sku":"","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/27ChalachchintaBack.jpg?v=1629189359"},{"product_id":"copy-of-স্বপ্নমানবী-কাননদেবী","title":"স্বপ্নমানবী কাননদেবী","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eSwapnamanabi Kanandevi \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eলেখক : অতনু চক্রবর্তী  \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 144\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eকাননদেবী ভারতীয় সিনেমায় এক মিথ। এ দেশে সিনেমার শৈশব এবং যৌবনের মানচিত্রে বহুমাত্রিক তাঁর ভূমিকা। বঙ্গদেশ থেকেই সর্বভারতীয় খ্যাতির অধিকারী প্রথম সিংগিং স্টার কাননদেবী, সেদিনের অসংখ্য হৃদয়ে তোলপাড় তোলা স্বপ্নসুন্দরী, পরবর্তী প্রজন্মের অনেক তারকারই আইকন। বস্তির কানাগলি থেকে ক্রমিক উত্থানের সূত্র ধরে তিনি হয়ে উঠেছিলেন এলিট সমাজেরও নয়নমণি। শিল্পীর মর্যাদা অর্জনের লড়াইয়েও তিনি এক অগ্রপথিক। নিবার্ক থেকে সবাক এবং প্লে-ব্যাক তিন যুগের সেতু কাননদেবী চিত্র প্রযোজনা থেকে সমাজসেবা - বহুক্ষেত্রেই অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন। করেছেন। দাসী থেকে দেবী, অন্ধকার থেকে আলোকিত বৃত্তে তাঁর উত্তরণের রূপরেখা প্রায় রূপকথার মতো। কাননদেবীর জন্মশতবর্ষে তাঁকে নিয়ে আলোচনা অনিবার্যভাবেই প্রাসঙ্গিক এবং প্রাণিত হবার মতোই বিষয়।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 12.5 (l) X 18.0 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533083127981,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/21SwapnamanabiKanandeviFront.jpg?v=1629189806"},{"product_id":"কাননবালা-1","title":"কাননবালা","description":"\u003cp\u003eKanonbala \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : বীজেশ সাহা, চণ্ডী মুখোপাধ্যায়\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 328\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রান্তিক মেয়ে, টলিউডের দেবী। অভিজাত ফেমিনিস্ট নায়িকা। মহানায়িকা সুচিত্রার আইডল। নির্বাক থেকে সবাক- নায়িকা, প্রযোজিকা, স্টুডিয়ো মালিক, অভিনেত্রী, নারী সংগঠক। অভিনয়ের হীরকখচিত মিনারে বাংলা গানের নাইটিঙ্গেল। ব্যতিক্রমী প্রতিভার নানা দৃষ্টিকোণ– নির্মাণ-জীবন ও তৎসংলগ্ন শিল্প ও তার গানের ভুবন— এইসব নিয়ে অনুসন্ধিৎসু গোয়েন্দার মতো নানা প্রবন্ধ, নিবন্ধ লিখেছেন চলচ্চিত্র-তাত্ত্বিক বিশেষজ্ঞরা। যা পাঠকের সামনে তুলে আনে অন্য এক কানন-ভুবন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12 (l) X 18 (b) X 2.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533105901741,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/19KanonbalaFront_4c999675-43c0-4c71-87b3-beb4f26b85a7.jpg?v=1629190286"},{"product_id":"বেডসাইড-সুচিত্রা","title":"বেডসাইড সুচিত্রা","description":"\u003ctable width=\"100%\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctbody data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctr data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctd data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eBedside Suchitra \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eসম্পাদনা : বীজেশ সাহা, চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 304\u003c\/p\u003e\n\u003cp\u003eসুচিত্রাকে নিয়ে বিন্দাস হ্যান্ডবুক। সুচিত্রাকে ঘিরে ভেতো বাঙালি থেকে বং-জেনারেশনের চাপা উস্কানির বুককাঁপা আগ্রহকে উস্কে দেবে এই বই। তাঁর অসংখ্য এক্সক্লুসিভ ছবি কি একটু জ্বালা ধরাবে দেবদাস ২০১৪-র বুকে? হার্টথ্রবকে ঘিরে উঠে আসা অন্তরঙ্গ কথাগুলো ৬\/৭ দশকের মনটাকে হয়ত একটু উদাস করেই দিয়ে গেল। সাক্ষাৎকারে সুচিত্রা একটু আলুথালুভাবেই তুলে ধরলেন নিজেকে। সাঁইত্রিশজন বিশিষ্টজনের সন্ধানে, তেইশজন সেলিব্রেটির প্রতিক্রিয়ায়, জীবনপঞ্জী, চলচ্চিত্রপঞ্জী, পছন্দ তালিকা, শ্রেষ্ঠ কুড়িটি সিনেমার গল্প নিয়ে বেশ জমে উঠল এই দুই মলাট।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12 (l) X 17.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533114978477,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/18BedsideSuchitraFront.jpg?v=1629190699"},{"product_id":"রাতভোর-থেকে-আমার-ভুবন","title":"রাতভোর থেকে আমার ভুবন","description":"\u003cp\u003eRaat Bhor Theke Aamar Bhuban \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 192\u003c\/p\u003e\n\u003cp\u003eমৃণাল সেনের জীবন ও কর্ম ফরিদপুরের ১৭ বছরের কিশোর চল্লিশ দশকের উত্তাল সময়ে কলকাতায় এসে জড়িয়ে পড়ছে। বাম রাজনীতি এবং গণনাট্যে। সারাদিন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি আর অবসর পেলেই দক্ষিণ কলকাতার প্যারাডাইস ক্যাফে-তে সৃষ্টিশীল আচ্ছা। আড্ডায় থাকেন ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, বংশী চন্দ্রগুপ্ত প্রমুখের মতো পরবর্তীকালের প্রবাদপ্রতিমেরা। দাঙ্গা, দুর্ভিক্ষ, মধ্যরাত্রির স্বাধীনতা, দেশভাগ এইসবের মধ্যেই যৌবন কাটছে মৃণালের। এইসবের মধ্যে তাঁর চোখে কিন্তু চলচ্চিত্রের স্বপ্ন। সারি সারি পাঁচিল টপকে সেই স্বপ্নে সার্থক হলেন তিনি। হয়ে উঠলেন ভারতীয় নবতরঙ্গ সিনেমার জনক। তাঁর এই দীর্ঘ পথচলা নিয়েই এই গ্রন্থ। তাঁর জীবন, তাঁর প্রতিটি সিনেমা নির্মাণের অনুপুঙ্খ, এবং তাঁর সিনেমার সবিশেষ আলোচনা। দৈনিক পত্রিকায় সত্যজিতের সঙ্গে চলচ্চিত্র নিয়ে ডিসকোর্স, মার্কেজের সঙ্গে বন্ধুত্ব, মেরুদণ্ড সোজা করে তাঁর আজীবন বেঁচে থাকা, মৃত্যুর পরেও সেই শিরদাঁড়া সোজা রাখার অজানা তথ্য। সঙ্গে বিস্তারিত চলচ্চিত্রপঞ্জি, তাঁর গ্রন্থের তালিকা , তাঁর নির্মিত তথ্যচিত্র ও তাঁর ওপর নির্মিত তথ্যচিত্রের হালহদিস। এইসব নিয়েই ‘রাতভোর থেকে আমার ভুবন’ মৃণাল সেন-কে নিয়ে এক মিনি কোষগ্রন্থ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533125103789,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/16RaatBhorThekeAamarBhubanFront.jpg?v=1629190963"},{"product_id":"সিনেমায়-রবীন্দ্রনাথ-রবীন্দ্রনাথের-সিনেমা","title":"সিনেমায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সিনেমা","description":"\u003cp\u003eCinemai Rabindranath Rabindranather Cimnema \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 272\u003c\/p\u003e\n\u003cp\u003eজীবনকে বাঁধি অক্ষরে, জীবনকে ধরি চলচ্ছবিতে। প্রকাশ মাধ্যম বদলে গেলে কি দেখার চোখও বদলে যায়? বই থেকে বায়োস্কোপের এই যাত্রায় রবি ঠাকুর কেমনভাবে ফিরে ফিরে এলেন কিংবা রবির চোখে ফুটে ওঠা চলচ্ছবির স্বরূপটি কেমন ছিল তারই কিছু তত্ত্ব-তালাশ ধরা থাকল এখানে। চলচ্চিত্রের নির্বাক থেকে সবাক যুগের গলি ও রাজপথে রবীন্দ্র সৃষ্টির ছোঁয়া বারেবারেই লেগেছে। চলচ্চিত্রের নির্বাক যুগে তৈরি হল নরেশ মিত্র-র ‘নৌকাডুবি'। কিন্তু দর্শক মনোরঞ্জনে ব্যর্থ হল উনিশ রিলের এই সিনেমা। দমলেন না তিনি। সবাক সময়ে দাঁড়িয়ে বানালেন ‘বউ ঠাকুরাণীর হাট'। এই সিনেমায় অভিনয় করতে গিয়েই উত্তমকুমার ঘোড়ায় চড়া শিখলেন। কবিগুরুর ‘দিনের শেষে ঘুমের দেশে’ কবিতাটিতে পঙ্কজ মল্লিক সুরারোপ করে, সেই গান প্রয়োগ করলেন ১৯৩৫ সালের ‘মুক্তি' ছবিতে। সেই প্রথম বাংলা সিনেমায় রবীন্দ্রসংগীত ব্যবহৃত হল। তারপর থেকে কত সময় পার হয়ে গেল। ফিল্মের ভাঁজে ভাঁজে, বইয়ের পাতায় পাতায় কত ইতিহাস জমা হল। ১৯৩৮ সালে মুক্তি পেয়েছিল সতু সেন পরিচালিত ‘চোখের বালি’ সিনেমাটি। ২০০৩ সালে এই রবীন্দ্র উপন্যাসকেই নতুনভাবে ফিরে দেখলেন তরুণ পরিচালক ঋতুপর্ণ ঘোষ। সময়ের ব্যবধানে দেখার চোখ গেল বদলে। উঠে এল নতুন কালের ভাষ্য। আগেও বহুবার এমনটা ঘটেছে। রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ সত্যজিতের চোখে চারু নামের একটি মেয়ের গুমোট মনের কথা হয়ে ফিরে এসেছে। ‘ঘরে বাইরে’-র চুম্বন দৃশ্য নিয়ে উঠেছে ঘোর বিতর্ক। সত্যজিৎ তার বিশ্বকবিকে ধরে রেখেছেন ‘রবীন্দ্রনাথ’ তথ্যচিত্রে। ঋতুপর্ণও আগামীর চোখ দিয়ে আবহমানের এক কবিকে খুঁজেছেন ‘জীবনস্মৃতি’র বায়োপিকে। বুদ্ধদেব দাশগুপ্ত রবীন্দ্রনাথের তেরোটি কবিতা অবলম্বনে তৈরি করলেন ‘ত্রয়োদশী’ সিনেমা কোলাজটি। বীরেশ্বর বসুর ‘বিসর্জন’-এ এসে ছায়া ফেলল সত্তর দশকের অশান্ত সময়। হিন্দিতে কুমার সাহানি ‘চার অধ্যায়’ করতে গিয়ে ব্যবহার করলেন জীবনানন্দের কবিতা। রবীন্দ্রোত্তর এসে দাঁড়াল রবীন্দ্রনাথের মাঝখানে। ঋণস্বীকার না করা হলেও, রামানন্দ সাগরের ‘ঘুঙঘট’-এ অনেকেই ‘নৌকাডুবি’-র ছায়া খুঁজে পেলেন। এভাবেই রবীন্দ্র পুনর্গঠন, সমালোচনা ও বাংলা সিনেমায় ব্যবহৃত রবীন্দ্রসংগীতের পূর্ণাঙ্গ একটি তালিকা নিয়ে চলচ্ছবির রবীন্দ্রনাথ দুই মলাটের মধ্যে উঠে এলেন। সব মিলিয়ে এখানে ধরা থাকল চির আধুনিক রবীন্দ্রনাথের বিনির্মাণের এক ইতিহাস।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 17.5 (l) X 23.5 (b) X 1.7 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533273149613,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/12CinemaiRabindranathRabindranatherCimnemaFront.jpg?v=1629192572"},{"product_id":"অচেনা-সুচিত্রা","title":"অচেনা সুচিত্রা","description":"\u003cp\u003eAchena Suchitra \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 440\u003c\/p\u003e\n\u003cp\u003eএখনও যুবকদের হার্টথ্রব মহানায়িকা সুচিত্রা সেনকে ঘিরে আজও অজানা রহস্যের মেঘ ও রৌদ্র। অশীতিপর অনন্যা সুচিত্রা তাঁর নিজের জীবনকে যৌবনকে, অতীতকে চাওয়া পাওয়া-কে, জীবনের সব অগ্নিপরীক্ষাকে সযত্নে ঢেকে রেখেছেন হারানো সুরের মতোই। কখনও রিনা ব্রাউনের দাম্ভিকতায়, কখনও পার্বতীর কটাক্ষে তিনি কয়েক প্রজন্ম  ধরে দেবদাস আর কৃষ্ণেন্দুদের উস্কে দিয়েছেন। স্বপ্নে দেখা এই রাজকন্যার সঙ্গে সেই কবেই তো মনে মনে বাঙালির সপ্তপদী সারা হয়ে গিয়েছে। অসংখ্য সুন্দরী স্বর্ণালি সন্ধ্যার ভিড়ে মিশে থাকা, এই প্রিয় মানুষটির জীবনের আঁধি ও ধূপছায়াগুলি কেমন ছিল ? কেমন ছিল জন্মভিটে পাবনায় ছোঁওয়া ? বালিকা বয়সের অবুঝপনা ? আর কৈশোরের চপলতাগুলি ? রুপালি পর্দার সাক্ষ্য ও অলক্ষ্যে কেমন ছিল মহানায়কের সঙ্গে মিসেস সেনের সম্পর্কের রসায়নটি ? কেন জন অরণ্যের মধ্য থেকে এক টুকরো নিজস্ব নির্জনতাকে তিনি বেছে নিলেন ? চেনা অচেনায় মেশা অনন্য এক সুচিত্রা সেনের তথ্য ও চিত্রবহুল পূর্ণাঙ্গ একটি সন্ধান ধরা থাকল এখানে। নেপথ্যে রয়ে গেল সিনেমার স্বর্ণযুগের একখণ্ড ইতিহাসও।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 18 (l) X 23.5 (b) X 2.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533293170861,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/AchenaSuchitraFront.jpg?v=1642398743"},{"product_id":"অচেনা-উত্তম","title":"অচেনা উত্তম","description":"\u003cp\u003eAchena Uttam \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 344\u003c\/p\u003e\n\u003cp\u003eবাঙালি ও বাঙালিয়ানার সেরা আইকন উত্তমকুমারকে নিয়ে এই বই৷ পোর্ট কমিশনারের কেরানি থেকে মহানায়ক হয়ে ওঠার সমস্ত ডিটেলস। শুধু জীবী নয়, বাঙালির নতুন করে উত্তম-আবিষ্কার। সঙ্গে উত্তম, অভিনীত সমস্ত ছবি নির্মাণের নেপথ্য কাহিনি, বক্স অফিস ও মুল্যায়ন। যা বাংলায় প্রথম। সঙ্গে অর্ধশতাধিক উত্তম-জীবনের দুষ্প্রাপ্য ছবি।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 17.5 (l) X 23.5 (b) X 2.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533305491629,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/10AchenaUttamFront.jpg?v=1629193272"},{"product_id":"সিনেমার-আলাপ","title":"সিনেমার আলাপ","description":"\u003cp\u003eCinemar Alap \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 216\u003c\/p\u003e\n\u003cp\u003e৩০ জন চলচ্চিত্র ব্যক্তিত্বের সাক্ষাৎকার। নির্বাক যুগ থেকে আধুনিককাল। যা আর শেষ অবধি নিছক সাক্ষাৎকার থাকে না, হয়ে ওঠে ভারতীয় চলচ্চিত্রের একটুকরো ইতিহাস। নির্বাক বাংলা ছবির হাল- হকিকত থেকে শিল্পীদের নিজস্ব আত্মবোধ ও সামাজিক লড়াই, উত্তম পরবর্তী সময়ে বাংলা সিনেমার অন্তর্জলিযাত্রা থেকে প্রত্যাবর্তন বা ভারতীয় নবতরঙ্গ চলচ্চিত্রের পটভূমি ও গড়ে ওঠা— সবই এই কথোপকথনের অঙ্গ। মেইনস্ট্রিম মুম্বই সিনেমার নায়ক নায়িকারাও এই প্রশ্ন বয়ানের সক্রিয় অংশীদার। সত্যজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের নায়িকা ববিতাও উপস্থিত। নির্বাক থেকে সবাক যুগের সাক্ষী কাননদেবী, ভারতীদেবী, কমল মিত্র বা হরিধন-র পাশেই আছেন। তপন সিংহ, তরুণ মজুমদার, কালী ব্যানার্জি, অনুপকুমার, দিলীপকুমার, মাধবী, মমতাশঙ্কর প্রমুখেরা। পোস্ট উত্তম অন্যধারার বুদ্ধদেব দাশুগুপ্তর সমান্তরালে মূলস্রোতের অঞ্জন চৌধুরী। আবার মুম্বই সিনেমার মিঠুন, শ্যাম বেনেগাল, গোবিন্দ নিহালনি, আশা ভোঁশলে, হেমা মালিনী, শ্রীদেবী এবং নাসিরুদ্দিন। স্বাভাবিক প্রক্রিয়াতেই তাঁদের আলাপ থেকে উঠে আসে সিনেমার এক অন্ত বয়ান। ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বের সিনেমা নিয়ে সিরিয়াস কথোপকথন। নিবাক-সবাক, সমান্তরাল বা ভারতীয় নবতরঙ্গ থেকে মেইনস্ট্রিম, হিন্দি গানের পপুলিস্ট সংস্কৃতি, বা ওপার বাংলার নায়িকা। জগৎ কিছুই বাদ পড়ে না। ফলে এটি আর আলাপ নয়, হয়ে ওঠে ভারতীয় সিনেমার ইতিহাসের আকর উপাদান।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533357166765,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/9CinemarAlapFront.jpg?v=1629193775"},{"product_id":"সিনেমা-কথকতা-২","title":"সিনেমা কথকতা (২)","description":"\u003cp\u003e\u003cspan\u003eCinema Kathakatha (Vol - II)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 304\u003c\/p\u003e\n\u003cp\u003eআমাদের দিয়ে এক শতকের আন্তর্জাতিক সিনেমা এই গ্রন্থের প্রবন্ধ সকলের প্রধানতম থিম। আর সেই সূত্র ধরে অতীত ভ্রমণও যেমন-অবসন ওয়েলস, ফেলিনি বা হলিউডের ব্লাক সিনেমা বা রোবের ব্রেশ-র সিনেমা। আর সেই পরিপ্রেক্ষিতে ওয়াই জেনারেশনের সিনেমাচিন্তা-মুম্বাই সিনেমার বলিউডিকরণ, একুশ শতকের হিন্দি সিনেমার নয়া দর্শন। তার পাশে হলিউডের টপ টেন। বাংলা সিনেমা পর্যায়ে উত্তম-মান্না, সত্যজিতের সমান্তরালে ওপার বাংলার সিনেমা এবং মুক্তিযুদ্ধের সিনেমায় নারী-নির্মাণ প্রসঙ্গও। সেলুলয়েডের বদলে ডিজিটাল সিনেমা চলচ্চিত্রের ভাষায় বিবর্তন নিয়ে নব্য আধুনিকতার সাপেক্ষে আলোকপাত সত্যজিতের চলচ্চিত্রে কীভাবে প্রভাব ফেলেছে, শান্তিনিকেতন তা নিয়ে এক অনুসন্ধানমূলক দীর্ঘ নিবন্ধ এবং অবশ্যম্ভাবীভাবে জুলুক গোদার ও তাঁর সাম্প্রতিকতম ছবি। সিনেমার পপুলিস্ট সংস্কৃতি— তার ব্যর্থতা ও সফলতা নতুন শতাব্দীতে এসে সিনেমার বদলে যাওয়া, ট্র্যাজিডি ও ট্রমা থেকে একুশ শতকের নতুন সিনেমার নির্মাণ, পাশাপাশি হারিয়ে যাওয়ার সিনেমার আর্ত দিনগুলো— এইসব নিয়েই সিনেমা কথকতা-২, যা সংস্কৃতিমনস্ক আধুনিক মননের মানুষের অবশ্যপাঠ্য।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533373943981,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/8CinemaKathakatha_2_Front.jpg?v=1629193964"},{"product_id":"copy-of-সিনেমা-কথকতা-২","title":"সিনেমা কথকতা (১)","description":"\u003cp\u003eCinema Kathakatha (Vol - I)\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 240\u003c\/p\u003e\n\u003cp\u003eচলচ্চিত্র সংক্রান্ত চল্লিশের বেশি প্রবন্ধ নিয়ে এই বই। সাহিত্য ও সিনেমার মধ্যে সম্পর্ক ও সম্পর্কহীনতা হল প্রবন্ধগুলির পারস্পরিক যোগসূত্র। দস্তয়ভস্কি, তলস্তয়, কাফকা-বেকেট-সাত্র-ডিকেন্স-এর মতো বিশ্ববন্দিত লেখকদের রচনা চলচ্চিত্রে কীভাবে এসেছে কিংবা তাঁরা নিজেরা সমসাময়িক চলচ্চিত্র নিয়ে কী ভেবেছেন, রবীন্দ্রনাথের রচনা চলচ্চিত্রে কীভাবে এসেছে কিংবা রবীন্দ্রনাথ নিজে চলচ্চিত্রকে কী চোখে দেখেছেন, উত্তম-সুচিত্রার পুনঃনির্মাণ, অভিনেতা সৌমিত্র ও অভিনেত্রী অপর্ণা সেনের অভিনয় ক্ষমতার মূল্যায়ন, হিন্দি সিনেমার আধুনিকতায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর অবদান, সত্যজিৎ-ঋত্বিক-মৃণালের চলচ্চিত্র ইত্যাদি নানা বিষয় নিয়ে রচিত হয়েছে। এই বই। আর এইসব লেখার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে পোস্টকার্ড সিনেমাতত্ত্ব, যা বস্তুত সিনেমায় মায়াজাল ও সাহিত্যের বাস্তবের মধ্যে দেওয়া-নেওয়া। চলচ্চিত্রপ্রেমী ও সাহিত্যপ্রেমী উভয়ের কাছেই এ এক মহৎ গ্রন্থ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533374632109,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/7CinemaKathakatha_1_Front.jpg?v=1629194093"},{"product_id":"সেরা-পঁচিশটি-সৌমিত্র-নির্মাণ","title":"সেরা পঁচিশটি সৌমিত্র নির্মাণ","description":"\u003cp\u003eSera Panchisti Soumitra Nirman \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অনিরুদ্ধ ধর \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 176\u003c\/p\u003e\n\u003cp\u003eপঞ্চাশ বছরেরও বেশি চলচ্চিত্রজীবনে সৌমিত্র ২৫০-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঋত্বিকের কোনো ছবিতে অভিনয় না করলেও তিনি অভিনয় জীবনের শুরুতেই সত্যজিৎ-মৃণাল-তপন সিংহ-র ছবির নায়ক। কিন্তু এসবের বাইরে রয়েছে আর এক সৌমিত্র, যিনি বাংলা সিনেমার মূলধারার ছবির নায়ক। প্যারালাল সিনেমার অনিবার্য নায়ক হয়েও তিনি টালিগঞ্জেরই শিল্পী। তাঁর অভিনয় ক্ষমতাকে কাজে লাগিয়ে মূল স্রোতের বাংলা সিনেমাও সময় সময় হয়ে উঠেছে সাবালক। উত্তমকুমারের পাশাপাশিই উচ্চারিত হয় তার নাম। এহেন সৌমিত্রের বাছাই করা পঁচিশটি ছবির অভিনয় নৈপুণ্যের সুনিপুণ চলচ্চিত্রগত বিশ্লেষণ নিয়েই এই গ্রন্থ। যেখানে সত্যজিতের সৌমিত্র ছাড়াও সৌমিত্র অভিনীত আরও অনেক ছবির বিশ্লেষণ। যা অন্য এক সৌমিত্রকে পাঠক আবিষ্কার করবেন। কীভাবে সৌমিত্রকে বাংলা সিনেমার মেইনস্ট্রিম ব্যবহার করেছে তারও হাল-হদিস মিলবে এই গ্রন্থে। \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.0 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533406154925,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/5SeraPanchistiSoumitraNirmanFront.jpg?v=1629194490"},{"product_id":"কুরোসাওয়া","title":"কুরোসাওয়া","description":"\u003cp\u003eKurosaowa \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অনিরুদ্ধ ধর \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 160\u003c\/p\u003e\n\u003cp\u003eজাপানি সিনেমাকে বিশ্বের দরবারে প্রথম নিয়ে আসেন আকিরা কুরোসাওয়া। তাঁর চলচ্চিত্রের মধ্যে নিহিত রয়েছে প্রাচীন জাপানি সংস্কৃতির শিকড়। এ ছাড়া তাঁর সিনেমা গড়ে ওঠার পেছনে রয়েছে তাঁর নিজস্ব জীবন। এই জীবন কিছুটা জাপানি সামুরাইয়ের মতো, কিছুটা জাপানি ক্যালিগ্রাফিস্টদের মতো, আবার কিছুটা বৌদ্ধ সন্ন্যাসীদের মতো। তাঁর প্রতিটি চলচ্চিত্রেই পরতে পরতে রয়েছে এই সবকিছু। এই গ্রন্থ অনুসন্ধান করেছে তার চলচ্চিত্রে ঠিক কোথায় পাওয়া যাবে এইসব চিহ্নগুচ্ছ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12 (l) X 18 (b) X 1.4 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533424668845,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/4kuosaowaFront.jpg?v=1629194790"},{"product_id":"ডেভিড-লিঞ্চের-নোটবুক","title":"ডেভিড লিঞ্চের নোটবুক","description":"\u003cp\u003eDavid Lynch-Er Notebook \u003c\/p\u003e\n\u003cp\u003eঅনুবাদ : রুদ্র আরিফ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 144\u003c\/p\u003e\n\u003cp\u003eছোটো ছবির জগতে ডেভিড লিঞ্চ এক রেঁনেসামানব। অন্তত দাপুটে ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ এভাবেই চিহ্নিত করেছেন তাঁকে। শুধুই কি চলচ্চিত্রকার? তিনি ছবি আঁকিয়ে, সংগীতজ্ঞ, অভিনেতা এবং স্থিরচিত্রে দারুণ দক্ষ। ইতিমধ্যেই তাঁর ছোটো ছবি বা শর্ট ফিল্ম সারা দুনিয়া কাঁপিয়েছে। বড়ো ছবিতেও হাত দিয়েছেন তিনি। একাধিক সুপারহিট ফিচার যে ‘এ্যালিফ্যান্ট ম্যান’, ‘লস্ট হাইওয়ে’ বেশ সাড়া ফেলেছে। লিঞ্চ এক বহুমুখী প্রতিভা। সিনেমার বাইরেও সংগীতকে তিনি ব্যবহার করেন ‘ট্রেডসেনডেন্টাল’ মেডিটেশনে। তাঁর ছবি মানে বাস্তব কল্পনার দোলাচল। থাকা-না-থাকার কূহকী খেলা, পরাবাস্তবহীন ইমেজ যার মধ্যে দিয়ে পাঠক-দর্শক আবিষ্কার করে নেবেন সিনেমার এক নিজস্ব স্বর। বিশ্বে এখন ‘লিঞ্চিয়ান’ শব্দটি এক নতুন আবহ তৈরি করেছে, এই গ্রন্থে রয়েছে লিঞ্চের ‘ক্যাচিং দ্য বিগ ফিস’-এর পূর্ণাঙ্গ আন্তরিক অনুবাদ আর লিঞ্চের লেখা এক দীর্ঘ প্রবন্ধ যাতে রয়েছে লিঞ্চের গল্প ও ফিল্‌মমেকার হয়ে ওঠার নানা ছবি।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533479882925,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/50DavidLynch_ErNotebookFront.jpg?v=1629195281"},{"product_id":"copy-of-কুরোসাওয়ার-আত্মজীবনী","title":"কুরোসাওয়ার আত্মজীবনী","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKurosawer Atmajiboni \u003c\/p\u003e\n\u003cp\u003eঅনুবাদ : রুদ্র আরিফ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 110\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eএশিয়ার সিনেমাকে এই সুদীর্ঘ মহাদেশের সীমানার বাইরে, পশ্চিমা বিশ্ব তথা বৃহত্তর আন্তর্জাতিক মহলে প্রথমবার ব্যাপকভাবে পরিচিত করে দিয়েছিলেন যে মহান ফিল্‌মমেকার তিনি আকিরা কুরোসাওয়া। এই কিংবদন্তি সিনে-দ্রষ্টা বিশ্বাস করতেন, যা তাঁর বলার ছিল, সবই নানাভাবে বলে গেছেন সিনেমায়। ফলে আলাদা করে নিজ জীবনের গল্প শোনানোর আগ্রহ তাঁর ছিল না। তবু নানা চাপে এবং খানিকটা দায়বোধ থেকেই তিনি লিখে গেছেন এই আত্মজীবনী। আর তা তাঁর সিনেমার মতোই, নেহাত কোনো একজন ব্যক্তিমানুষের আত্মজীবনীর গণ্ডিতে আটকে থাকেনি; বরং হয়ে উঠেছে- নিজ সময়কালের বৃত্ত পেরিয়ে, মানুষের সর্বকালের যেন সর্বজনীন এক মহার্ঘ প্রামাণ্যচিত্র। এর পরতে পরতে কখনও সোনা, কখনো রূপো, কখনও-বা ধূলির স্তর জমে জমে হয়ে উঠেছে এক ঋদ্ধ টেক্সট-বুক। তাই এক কথায় এটিকে সর্বজনীন মানুষের আত্মজীবনী বলেও ডাকা সম্ভব। আর তাঁর সঙ্গে বাড়তি পাওনা সিনেমার প্রবল রোদে পুড়তে পুড়তে, আত্মা শীতল করে দেওয়ার মতো ফুরফুরে বাতাসের সঙ্গ! প্রিয় পাঠক, চলুন, জাপানি এই মাস্টার \u003cspan data-mce-fragment=\"1\"\u003eফিল্‌ম\u003c\/span\u003eমেকার একান্ত জীবনের সঙ্গ নিয়ে সর্বজনীন হয়ে ওঠা যাক...\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 14.5 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533489975469,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/48KurosawerAtmajiboniFront.jpg?v=1629195431"},{"product_id":"স্মৃতির-তারকোভস্কি","title":"স্মৃতির তারকোভস্কি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eSmritir Tarkovosky \u003c\/p\u003e\n\u003cp\u003eগ্রন্থনা ও অনুবাদ : রুদ্র আরিফ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 109\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআন্দ্রেই তারকোভস্কি। সিনে-ইতিহাসের সবচেয়ে মরমি ও আধ্যাত্মিক \u003cspan data-mce-fragment=\"1\"\u003eফিল্‌ম\u003c\/span\u003eমেকার। এক কথায়, সিনেমার প্রকৃত কবি। স্বল্পায়ুর জীবনে বানিয়ে যেতে পেরেছেন মাত্র সাতটি ফিচার ফিল্‌ম। তবু তাঁর প্রতিটি সিনেমা, প্রতিটি দৃশ্য, এমনকি প্রতিটি ইমেজই যেন এক-একটি উজ্জ্বল কাব্য-নক্ষত্র! প্রাচীন বটবৃক্ষের মতো, নিজেকে ধ্যানমগ্নরূপে গড়ে তোলা এই মহান ফিল্‌মমেকার তাঁর সিনেমা সম্পর্কিত পরিকল্পনা, জীবন সম্পর্কিত গভীর বোঝাপড়া, চলতি সময়ের ফুল ও কাটা ছড়ানো নানা অভিজ্ঞতা নিজের একান্ত নোটবুকে লিখে রাখতেন, সযত্নে। ‘প্রতিভাস’ থেকেই ইতিমধ্যে গ্রন্থ হিসেবে ‘তারকোভস্কির ডায়েরি’ শিরোনামে প্রকাশিত হয়েছে এই চরম অনুপ্রেরণাদায়ক সিনে-দ্রষ্টার আত্মাচিত্র। সেই পাঠ নিতে গিয়ে দেখা যায়, জীবনের শেষ দিনগুলোতে খুব বেশি দিনলিপি লেখেননি তিনি; দৃশ্যতই অনুমেয়, মৃত্যুর সঙ্গে লড়তে থাকা ক্যানসার-আক্রান্ত এই মানুষটি লেখার মতো অবস্থায় ছিলেনও না। তাহলে কেমন ছিল তাঁর সেইসব দিন? অন্যদের চোখে কেমনই-বা ছিল তাঁর ব্যক্তিজীবন? কীভাবে সামলাতেন তিনি ফিল্মমেকিংয়ের জাগতিক পাঠ ? এমনতর প্রশ্নের উত্তর পেতে, এবার তবে ধরনা দেওয়া যাক তারকোভস্কির সঙ্গ পাওয়া, তাঁর সঙ্গে নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করা এক ডজন সৃজনশীল মানুষের স্মৃতিকথার কাছে...। \u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533519958189,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/45SmritirTarkovoskyFront_01615ea5-dedf-4cbc-8b2a-7282fbef2bc6.jpg?v=1629195622"},{"product_id":"তারকোভস্কির-ডায়েরি","title":"তারকোভস্কির ডায়েরি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eTarkovskyr Diary \u003c\/p\u003e\n\u003cp\u003eঅনুবাদ : রুদ্র আরিফ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 107\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘টাইম উইদিন টাইম’ প্রবাদ প্রতিম পরিচালক আন্দ্রেই তারকোভস্কির দিনলিপি। যার ব্যাপ্তিকাল ১৯৭০ থেকে ১৯৮৬, তাঁর মৃত্যু অবধি। অত্যন্ত অন্তরঙ্গ, অনুভূতিপ্রবণ, ব্যক্তিগত দিনলিপিটা প্রকাশিত হয় তাঁর মৃত্যুর পর। যার থেকে খুঁজে পাওয়া যায় তারকোভস্কির আর- এক জগৎ। চলচ্চিত্র নির্মাণে তাঁর সৃষ্টিশীল ভাবনার পেছনে কীভাবে ক্রিয়াশীল থেকেছে সাহিত্য ও অন্যান্য মাধ্যমের প্রত্যক্ষ প্রভাব তারও সন্ধান মেলে এই দিনিলিপিতে। দস্তয়ভস্কি, টলস্টয়, টমাস মান, হেরমান হেসের মতো লেখকেরা কোন পথে তাঁর সিনেমা ভাবনায় ক্রিয়াশীল থেকেছেন তাঁর হালহদিশ রয়েছে ডায়েরি তথা নোটবুকে। পাশাপাশি রয়েছে তাঁর কবি পিতা আর্সেনি তারকোভস্কির কবিতার প্রভাবের প্রসঙ্গও। দর্শক গবেষকদের সামনে এই দিনলিপি খুলে দেয় ব্যক্তি মানুষ তারকোভস্কির ভাবনার এক উন্মুক্ত দরজা। শুধুই কী তাই, সময় সময় এই ডায়েরি তথা নোটবুকে তিনি ব্যক্তিগত চিন্তা থেকে বেরিয়ে হয়ে উঠেছেন সামাজিক নাগরিক। মন্তব্য করেছেন সোভিয়েট সংস্কৃতি ও সিনেমার ভবিষ্যৎ নিয়ে। নিজের সিনেমার নির্মাণ কৌশলের অনেক গোপনীয়তা ফাঁস করেছেন তিনি স্বয়ং। আবার না-হওয়া ছবি দস্তয়ভস্কির ‘ইডিয়ট’-এর পরিকল্পনার নানা ডিটেলস। এইসব নিয়েই ‘টাইম উইদিন টাইম’ হয়ে উঠেছে এক অনন্য গ্রন্থ। এই গ্রন্থের একান্ত অনুগত অনুবাদ প্রকাশ করল ‘প্রতিভাস’।\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 14.5 (l) X 21.5 (b) X 3 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533567668397,"sku":"","price":600.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/43TarkovskyrDiaryFront_d0f46dd5-e28e-466c-ab7f-0e0f175aa802.jpg?v=1629195961"},{"product_id":"কিয়ারোস্তামির-সিনে-রাস্তা","title":"কিয়ারোস্তামির সিনে-রাস্তা","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKiarostami'r Cine-Rasta \u003c\/p\u003e\n\u003cp\u003eগ্রন্থনা ও অনুবাদ : রুদ্র আরিফ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 106\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eতুমুল আলোচিত, একই সঙ্গে নন্দিত ও নিন্দিত তিনি। কিয়ারোস্তামি আত্মহত্যার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি করলেও তিনি বিশ্বাস করতেন মৃত্যুর চেয়ে জীবনের আকাঙক্ষা অনেক বেশি কাঙিক্ষত। আর সেই কথাই বারবার ফিরে এসেছে তাঁর চলচ্চিত্র-কর্মে। জীবন ও মৃত্যু-ই হল কিয়ারোস্তামির ছবির পুনরাবৃত্ত-বৈশিষ্ট্যমূলক থিম। সেই সূত্র তিনি আঙ্গিকগতভাবে তৈরি করে নেন এক নিজস্ব স্টাইলে। কিয়ারোস্তামির ছবির বহিরাঙ্গে থাকে এক সুনিপুণ বাস্তবতা-যা ভেদ করতে পারলে যে-কোনো দর্শকই গিয়ে পড়েন এক দর্শন জগতে-সেটা এক অনন্য অভিজ্ঞতা। কিয়ারোস্তামির সিনেমার সমস্ত ছবির আলোচনা সমালোচনা, সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের নেওয়া তাঁর নানান সাক্ষাৎকার। এককথায়, কিয়ারোস্তামির \u003cbr\u003e জীবন ও শিল্পকে জানার বোঝার জন্য অনবদ্য গাইড-বুক। চলচ্চিত্র গবেষক, চলচ্চিত্র জিজ্ঞাসু, সাধারণ চলচ্চিত্র প্রেমিক, সকলের জন্য বাংলায় এই প্রথম। \u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 14 (l) X 22 (b) X 3 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533578449069,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/42Kiarostami_rCine_RastaFront_9590d748-cd10-4b67-ae9c-2ca455c1a1fd.jpg?v=1629196075"},{"product_id":"চ্যাপলিনের-সিনেমার-গল্প","title":"চ্যাপলিনের সিনেমার গল্প","description":"\u003cp\u003eChapliner Cinemar Galpo \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শান্তি নাথ \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 208\u003c\/p\u003e\n\u003cp\u003eচার্লি চ্যাপলিন সিনেমা শিল্পে সর্বযুগের এক মহান ব্যক্তিত্ব, সবদেশের, সব মানুষের। ক্ষুধা ও স্বপ্নের সঙ্গে মিশিয়ে দিয়ে সিনেমা শিল্পকে এক গভীর জীবনবোধে চালিত করেছেন। বাবা অভিনেতা ছিলেন, বালক চার্লি বাবার স্নেহ পাননি, মা ছিলেন অপেরা শিল্পের গায়িকা, ছোটোবেলায় মায়ের এই গান চার্লির শিল্পচেতনার অঙ্কুর। পড়াশোনা ছিল জীবন থেকে শিক্ষা, মাটির শিক্ষা। সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গেই পরিচালনা, চিত্রনাট্য এবং অভিনয় একাই সামলাতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। চার্লির সিনেমা জীবনের জয়গান, শ্রমিকের  জয়গান, ভালোবাসার জয়গান। এখানে চার্লির পঁচিশটি ছবি বেছে নেওয়া হয়েছে। সবাক সিনেমা শুরু হলেও চার্লি নির্বাক ছবি করতে পছন্দ করতেন। তাঁর ছবিতে হাত তোলা-নামানো, হাঁচি-কাশি, হাসি-উলটে পড়া সবই ভিন্নতর দ্যোতনায় প্রকাশিত। চার্লিকে তাই ঘন ঘন পড়ার দরকার।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12 (l) X 18 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533628289197,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/41ChaplinerCinemarGalpoFront.jpg?v=1629196761"},{"product_id":"চার্লি-চ্যাপলিন-প্রথম-খণ্ড","title":"চার্লি চ্যাপলিন  (প্রথম খণ্ড)","description":"\u003cp\u003eCharlie Chaplin (Vol - I)\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা :  চণ্ডী মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 368\u003c\/p\u003e\n\u003cp\u003eলন্ডনের কেনিংটন বস্তির এক ছেলে কী করে হয়ে উঠলেন পৃথিবী বিখ্যাত এক মানুষ? নিজেকে সিনেমায় নিয়ে এলেন এক ভবঘুরে ‘ট্রাম্প’ হিসেবে, যে হাসিকে অস্ত্র করে ভুবন কাঁপালেন। যুদ্ধ ঘোষণা করলেন হিটলারের বিরুদ্ধে। তিনি কমিউনিস্ট ছিলেন কি? কেন মার্কিন গোয়েন্দা সংস্থা সারাক্ষণ নজর রাখত তাঁর ওপর? তাঁর জীবনে এত নারী কেন? তিনি কি ছিলেন নারী-বিলাসী? কবর থেকে কেন চুরি হয়েছিল তাঁর মৃতদেহ? বাঙালির এই কাছের মানুষটিকে ঘিরে কৌতূহলের সীমা-পরিসীমা নেই। এইসবের উত্তর অবশ্যই রয়েছে এই গ্রন্থের নানা লেখায়। তা ছাড়াও যাঁরা চ্যাপলিন-গবেষণায় উৎসাহী, তাঁদের কাছে এই সংকলন হয়ে উঠবে সঙ্গী। পাঠকের সামনে চিরচেনা চ্যাপলিনের পাশাপাশি এই গ্রন্থ তুলে ধরবে এক অচেনা চ্যাপলিনকে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533641986221,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/57CharlieChaplinFront.jpg?v=1629197135"},{"product_id":"আন্দ্রেই-তারকোভস্কি","title":"আন্দ্রেই তারকোভস্কি","description":"\u003cp\u003eAndrei Tarkovosky \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা :  চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 272\u003c\/p\u003e\n\u003cp\u003eচলচ্চিত্র তারকোভস্কির কাছে চলমান সময়ের দলিল। মাত্র সাড়ে সাতটা ছবি। সমসাময়িক সময়ের সঙ্কেত। সিনেমা বানানোর অপরাধে স্বদেশ সোভিয়েত রাষ্ট্র থেকে তিনি নির্বাসিত। কবিতা সিনেমা ও যুক্তবিজ্ঞানকে নিয়েই তাঁর চলচ্চিত্র, যা কুরোসাওয়া বা বার্গম্যানকেও সরাসরি অনুপ্রাণিত করে। তিনি নির্মাণ করেন এক সিনেমা-দর্শন। তাঁর সিনেমা দেখার মতো, তাঁর সিনেমা-দর্শন বোঝা যে কোনো সিনেমেড-এর কাছেই এক উদ্যাপন। তাই তারকোভস্কির নানা সিনেমা-ভাবনা এবং তাঁর ছবির বিষয়, আঙ্গিক, তথ্য ও প্রয়োগ ইত্যাদিকে ঘিরে এক ঝাঁক লেখা যা সিনেপ্রেমীদের নতুন করে তারকোভস্কিকে আবিষ্কার করাবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533682749613,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/58AndreiTarkovoskyFront.jpg?v=1629197731"},{"product_id":"তিতাসপুরাণ","title":"তিতাসপুরাণ","description":"\u003cp\u003eTitaspuran \u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : সাজেদুল আউয়াল \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 240\u003c\/p\u003e\n\u003cp\u003eতিতাস একটি নদীর নাম। এ-নামেই উপন্যাস লিখেছেন অদ্বৈত, চলচ্চিত্র এঁকেছেন ঋত্বিক। সেই ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তখন ‘বাংলাদেশ’ নামক জাতিরাষ্ট্রের জন্ম হয়েছে। কেবল এ-রাষ্ট্রের অভ্যুদয় না হলে ঋত্বিক ‘তিতাস’ আঁকতে আসতে পারতেন না তাঁর সেই কবে ছেড়ে যাওয়া বাংলার পূর্বাংশে। তিনি এসেছিলেন বলেই বেশ কিছু সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তাঁর; চলচ্চিত্রটি মুক্তির পর লিখিত হয়েছিল পক্ষে-বিপক্ষে বাংলা-ইংরেজিতে সমলোচনা; তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল মন কেমন করা কিছু স্মৃতিচারণাও। এ-সব রচনায় জমা হয়ে আছে চলচ্চিত্রস্রষ্টা ঋত্বিক সম্পর্কে মূল্যায়ন, ‘তিতাস’ নিয়ে নানাজনের নানা মত। এগুলোর ঐতিহাসিক গুরুত্ব শুধু চলচ্চিত্রবিদ্যার শিক্ষার্থী-গবেষকদের কাছেই নয়, সাধারণ পাঠকের কাছেও রয়েছে বলে আমার বিশ্বাস। একইসঙ্গে রচনাগুলো দেশজরীতিতে বাংলা চলচ্চিত্র আঁকার এক অননুকরণীয় ‘চলচ্চিত্রকার’- এর স্রষ্টাবৃত্তির সাথে নতুন প্রজন্মের পাঠকবৃন্দকে পরিচয় করিয়ে দেবে। কিছু স্থিরচিত্রও রাখা হয়েছে গ্রন্থে- যাতে ধরা আছে এমন সব স্মৃতিমথিত মুহূর্ত যা সেই সময়কার ঋত্বিককে অকস্মাৎ পাঠকের সামনে উপস্থিত করবে। সংকলনধর্মী এ-গ্রন্থে ‘তিতাস’ সম্পর্কিত প্রায় সবকিছুই একত্র করা হয়েছে বলে এর নাম রাখা হয়েছে ‘তিতাসপুরাণ’। এ-পুরাণ অমৃতসমান।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533698511021,"sku":"","price":450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/56TitaspuranFront.jpg?v=1629198035"},{"product_id":"অনভিজাতদের-জন্য-অপেরা","title":"অনভিজাতদের জন্য অপেরা","description":"\u003cp\u003eAnavijatader Jonya Opera \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সঞ্জয় মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 400\u003c\/p\u003e\n\u003cp\u003eকলকাতা চলচ্চিত্র উৎসবে এক-একটি শো ভাঙে আর দেখা যায় সঞ্জয় মুখোপাধ্যায়কে ঘিরে ধরেছে ছেলেবুড়ো। সিনেমানুরাগীরা-পরবর্তী সিনেমা বিষয়ে আলোকিত হবার জন্য। হুবহু এথেন্সের গলির মোড়ে যেমন সক্রেটিসকে ঘিরে ধরতেন তাঁর ছাত্ররা। শিল্পসাহিত্যের রহস্যময় ভুবন পরিক্রমার সার্থক গাইড-বুক তাঁর রচনাগুলি। উপযুক্ত অভিধার অভাবে যাদের ‘চিন্তন’ গোত্রে ফেলা যায়। তাঁকে কিনো গুরু বলে মেনে নিয়ে যারা সিনেমা নামক শিল্পমাধ্যমটির দিকে প্রথম যাত্রা শুরু করে, ইতিমধ্যে তাদের অনেকেরই চুল সাদা হয়ে গেছে, কিন্তু আজও তরুণ প্রজন্মের চলচ্চিত্র-নবিসেরা তাঁকেই শিক্ষক বলে মানে। শিল্পের যে রূপ নিয়েই তিনি লিখুন, চলচ্চিত্র, কবিতা বা গদ্যসাহিত্য, সেটি একটি স্বতন্ত্র সাহিত্যকর্ম হয়ে ওঠে। চিন্তাকে উপযুক্ত অবয়বদান এক দুরূহ কর্ম। কী অবলীলায় সে কার্য তিনি সমাধা করেন। একেবারে একান্ত-নিজস্ব এক জাদুভাষায়-তাঁর লেখায় সেটাই লক্ষ করার। শিল্প মূল্যায়নের প্রশ্নটিকে নৈতিকতা ও দার্শনিক মনোভঙ্গির বিবেচনা থেকে কখনোই বিযুক্ত করে দেখতে পারেন না তিনি। আবার নিজে বলার কথাকে লঘু না করেও স্বাদু, রমণীয় ও রূপবান করার একটা চ্যালেঞ্জ তিনি নেন এবং প্রতিটি ক্ষেত্রেই এই অগ্নিপরীক্ষায় লেখাগুলি উত্তীর্ণ হয় সসম্মানে ও সসতীত্বে। যেসব উত্থান-পতন, আনন্দ-বিরহ নিয়ত যাপন করি তাকেই ফিরে দেখার প্রত্যাশা নিয়ে আমরা রূপালি পর্দার জগতে গিয়ে উকি দিই। ভাষার ভেদ ভুলে কেবল অনুভবী একটি হৃদয়ের ভিসা নিয়ে চলচ্চিত্রের বিশ্বনাগরিকত্ব আমরা সহজেই পেয়ে যাই। সেই বিশ্বদর্শনের একটি মানচিত্র ফুটে উঠল এখানে। উঠে এলেন সত্যজিৎ থেকে গোদার, ঋত্বিক থেকে বার্গমন। প্রতিবাদের মাধ্যমরূপে পাওয়া চলচ্চিত্র, তাঁর বিদ্বেষ ও দর্শনের চলমানতার বহু জানা অজানা তথ্য অক্ষরে অক্ষরে অবয়ব পেল এখানে। কুশীলবদের কথাও ধরা থাকল এর পাতায় পাতায়। রূপ আর আলোর এই রুপালি জগতে ছড়িয়ে থাকা মনের অবচেতনের কিছু জট, স্বপ্নের মতো লড়াইয়ের মতো কিছু প্রেম কয়েক টুকরো লাস্য ও লাবণ্য, নিষ্ঠুরতার মতো কিছু উদাসীনতা, রূপকথার মতো কিছু বাস্তব আর বাস্তবের কিছু রূপহীনতার কথা ধরা পরে এই অক্ষর সমাবেশের মধ্যে। সিনেমার খুঁটিনাটিগুলোকে জীবনের আলপথ ও কুলুঙ্গীতে রাখা আস্বাদগুলির সঙ্গে মিলিয়ে দেখানোর একটি প্রয়াস থাকল এখানে রাখা থাকল চলচ্চিত্রের ইতিহাসের নতুন এক অধ্যায়ের কয়েকটি পৃষ্ঠা।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 15.7 (l) X 24 (b) X 3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533748580525,"sku":"","price":450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/Untitled-1.jpg?v=1690520896"},{"product_id":"নিজের-আয়নায়-সত্যজিৎ","title":"নিজের আয়নায় সত্যজিৎ","description":"\u003cp\u003eNijer Aynay Satyajit \u003c\/p\u003e\n\u003cp\u003eদীর্ঘতম ও শেষ সাক্ষাৎকার\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 80  \u003c\/p\u003e\n\u003cp\u003eসাক্ষাৎকারের আয়নায় নিজের তথা সমসময়ের মুখোমুখি সত্যজিৎ রায় বড়ো কম হননি। এবং আপাত শিল্পহীন এই শিল্পেও যে তিনি ছিলেন মাস্টার, এ কথা একবার নয় বারবার প্রমাণ করেছেন তিনি। ইলাসট্রেশন, ক্যালিগ্রাফি, বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে তথ্যচিত্র, সংগীত, সায়েন্স ফিকশন, ফেলুদা এবং সর্বোপরি পথের পাঁচালী থেকে চারুলতা হয়ে ছবির পর ছবি—সত্যজিৎ-প্রতিভার নিজস্ব আলোয় নানান সময়ে উজ্জ্বল হয়েছে এইসব বিভিন্ন দিগন্ত। দুই মলাটে বিধৃত এই দুটি সাক্ষাৎকারের মধ্যে প্রথমটি কলকাতা পত্রিকা কর্তৃক গৃহীত এই প্রতিভাবান ব্যক্তিত্বের জীবনের দীর্ঘতম এবং অন্যটি তার জীবনের শেষ সাক্ষাৎকার। করুণাশঙ্কর রায়, জ্যোতির্ময় দত্ত, শুদ্ধশীল বসু, অমিয় দেব, সুবীর রায়চৌধুরী এবং টিম ম্যাকগার্কের গভীর অভিনিবেশে এই দুই সাক্ষাৎকারে উন্মোচিত হয়েছে এই অনন্য-ব্যক্তিত্বের অসামান্য মেধা। সত্যজিতের ৫০তম জন্মদিন উপলক্ষ্যে ‘কলকাতা’ পত্রিকার জন্যে এবং পরে, শেষবার তাঁর নার্সিংহোমে যাওয়ার ঠিক আগে ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ ও ‘আজকাল’ পত্রিকার জন্য নেওয়া এই দুই সাক্ষাৎকারে সত্যজিৎ কেবল নিজেকেই আলোকিত করেননি, উন্মোচিত করেছেন এক বিশাল সময় ও তাঁর নিজস্ব বিস্তারকেও, অনায়াসে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533805433005,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/24NijerAynaySatyajitFront.jpg?v=1629199345"},{"product_id":"সত্যজিৎ-জীবন-আর-শিল্প","title":"সত্যজিৎ : জীবন আর শিল্প","description":"\u003cp\u003eSatyajit : Jibon Aar Shilpa\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : সুব্রত রুদ্র \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 1008\u003c\/p\u003e\n\u003cp\u003eরেনেসাঁসের প্রাণরহস্য যদি হয় সার্বিক মানবমুখিতা তাহলে সত্যজিৎ রায়কেই সম্ভবত চিহ্নিত করতে হয় তার সার্থক শেষ বাঙালি প্রতিভূ বলে। রবীন্দ্রনাথের উত্তরাধিকার তার ওপর বর্তেছিল সফলতমভাবে, শুধু তার আত্মপ্রকাশের মাধ্যমটি ছিল আলাদা। প্রদর্শশিল্পে শেষতম সংযোজন সিনেমা, সারা বিশ শতক জুড়ে চলেছে তারই আগ্রাসী অগ্রগমন। সত্যজিৎ এ শিল্পরীতিতে এনে দিয়েছেন নবীনতর ও গভীরতর মাত্রা, জীবনের বিচিত্রমুখী ছায়া আলোর বিচ্ছুরণে প্রকাশ পেয়েছে তাঁর নিরন্তর উদ্ভাস। তাঁর সঞ্চরণ ‘পথের পাঁচালী’ থেকে ‘আগন্তুক’ পর্যন্ত। তাঁর প্রথম ও শেষ ছবি দুটির নামের মধ্যেই যেন রয়ে গেছে এক অন্তহীন চলার আভাস, এ চলাই বাংলা সিনেমাকে পৌঁছে দিয়েছে প্রদেশের সীমা পেরিয়ে পৃথিবীর প্রদর্শশালায়, আন্তর্জাতিকতার আসরে। ভারতীয় সিনেমায় এখনও তিনিই শেষ কথা। শুধু যে সিনেমা তা নয়, সত্যজিতের সফল ভ্রমণ মানববিদ্যার নানান শিখরে। অঙ্কনশিল্প থেকে সংগীত, প্রচ্ছদ থেকে অন্তরপট, গোয়েন্দা থেকে শুরু করে কল্পবিজ্ঞান, জগৎ ও জীবনের রহস্যময় সরলতা ও জটিলতা তিনি প্রকাশ করে গেছেন বিবিধ ধরনের গল্পের মধ্য দিয়ে। তাঁর সৃষ্ট দুটি চরিত্র প্রফেসর শঙ্কু ও ফেলুদা বাংলা সাহিত্যে ঠাই করে নিয়েছে চিরকালের মতো। সত্যজিতের শিল্প ও জীবন নিয়ে সর্বতোমুখী সংকলন এ বই। এখানে রয়েছে তাঁর জীবনীপঞ্জি, চলচ্চিত্রপঞ্জি, রেকর্ডপঞ্জি, গ্রন্থপঞ্জি, প্রাপ্ত পুরস্কারের তালিকা ও রচনার বিবিধ সূত্র। সুব্রত রুদ্র দীর্ঘদিন যাবৎ এই রচনাগুলিকে তাঁর সম্পাদনায় সুনিপুণ পারিপাট্যে সুগ্রথিত করে এই গ্রন্থটিকে পূর্ণতা দিয়েছেন। প্রয়াত শিল্পীর পঁচাত্তর বছর জন্মদিনের প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশিত হয়েছিল ‘প্রতিভাস’-এর এই কালজয়ী বই। আবার ১৫ বছর বাদে শিল্পীর নব্বইতম জন্মদিনে প্রকাশিত হল এই কালজয়ী বইয়ের নতুন সংস্করণ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 16 (l) X 24 (b) X 4.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533862547629,"sku":"","price":1000.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/23Satyajit_Jibon_Aar_Shilpa_Front.jpg?v=1629199597"}],"url":"https:\/\/prativash.com\/collections\/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be.oembed?page=5","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}