{"title":"শিল্পকলা","description":"","products":[{"product_id":"pp434","title":"এই সময়ের ছবি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eEi Samayer Chhabi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মৃণাল ঘোষ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 296\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eমৃণাল ঘোষের ‘এই সময়ের ছবি’ বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮৯ সালে। ভারতের আধুনিক চিত্রকলার ইতিহাস, অন্তর্নিহিত সমস্যা ও নান্দনিক উৎকর্ষের সামগ্রিক আলোচনা এ-বইয়ের প্রধান উপজীব্য। বিগত ২৪ বছর ধরে  শিল্পকলার ছাত্রছাত্রী ও শিল্পানুরাগী মানুষের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে এই বই। তিনটি সংস্করণ নিঃশেষিত হওয়ার পর এই চতুর্থ তথা ‘প্রতিভাস’ প্রকাশিত সংস্করণে বইয়ের আলোচনার পরিধি বিস্তৃত করা হয়েছে একবিংশ শতকের প্রথম দশক পর্যন্ত। চারটি পর্বে বিন্যস্ত ১৩-টি অধ্যায়ে আলোচিত হয়েছে প্রাক্-আধুনিক পর্ব থেকে উত্তর-আধুনিক পর্যায় পর্যন্ত চিত্রকলার গতি-প্রকৃতি। প্রথম পর্বে আলোচিত হয়েছে আত্মপরিচয়ের সমস্যা ও ভারতীয়তার স্বরূপ। দ্বিতীয় পর্বের মূল বিষয় ‘উত্তরাধিকার’। নন্দলাল বসু, রবীন্দ্রনাথ, যামিনী রায় ও চল্লিশের শিল্পকলার তাৎপর্য-সন্ধান এই অংশের উপজীব্য। ‘সমকাল’ নামে তৃতীয় পর্বে চিত্রকলাকে চারটি প্রবাহে ভাগ করে অনুধাবনের চেষ্টা হয়েছে। সেগুলি হল ‘প্রতিবাদের প্রতিমা’, ‘লোকায়ত প্রতিমা’, ‘বিমূর্ততা’ ও ‘সমন্বিত রূপকল্প’। চতুর্থ পর্বের আলোচ্য ১৯৮০-র দশক থেকে একবিংশ শতকের প্রথম দশক পর্যন্ত ছবির বিস্তার। \u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 21.5 (l) X 28 (b) X 2.3 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958172333,"sku":"PP434","price":800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/1EiSamayerChhabiFront.jpg?v=1627368116"},{"product_id":"pp435","title":"গণেশ পাইনের ছবি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eGanesh Pyener Chhabi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মৃণাল ঘোষ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 264\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eমৃণাল ঘোষের লেখা ‘গণেশ পাইনের ছবি’ বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৯২ সালে। ২০০১-এ বেরিয়েছে এর দ্বিতীয় সংস্করণ। সেটিও নিঃশেষ হয়েছে অনেক আগে। এ থেকেই বোঝা যায় পাঠকের কাছে বইটি যথেষ্ট সমাদৃত হয়েছে। তৃতীয় তথা ‘প্রতিভাস’ সংস্করণে বইটি পরিপূর্ণভাবে পরিমার্জিত ও পরিবর্ধিত হল। একটি নতুন অধ্যায় সংযোজিত হয়েছে যাতে আছে গণেশ পাইনের শেষ পর্বের ছবির (১৯৯৯ থেকে ২০১২) বিস্তৃত আলোচনা। ছবির পরিকল্পনাও নতুনভাবে করা হয়েছে। অন্তর্ভুক্ত হয়েছে ১২৫টি সাদা-কালো ও ২৪টি রঙিন ছবি। এখন এ বই, বলা যেতে পারে, শিল্পীর সৃজন-প্রক্রিয়ার সামগ্রিক বিবর্তনের অত্যন্ত নির্ভরযোগ্য ও সম্পূর্ণ একটি ইতিবৃত্ত। শুধু তাই নয়, তাঁর ছবিকে দেখা হয়েছে ভারতের আধুনিক ও আধুনিকতাবাদী চিত্রকলার বিবর্তনের প্রেক্ষাপটে। আধুনিকতার বিকাশের একটি রূপরেখাও পাঠক পেয়ে যাবেন এ বইতে। ১৯৬০-এর দশকের ভারতীয় আধুনিক চিত্রকলায় আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতীয় আত্মপরিচয় গড়ে তোলার ক্ষেত্রে গণেশ পাইনের অবদান অপরিসীম। সেই আত্মপরিচয়-নির্মাণের অনুপুঙ্খ বিশ্লেষণ এ বইয়ের প্রধান উপজীব্য।\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 21.5 (l) X 28 (b) X 2.5 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958205101,"sku":"PP435","price":1000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/2GaneshPyenerChhabiFront.jpg?v=1627368200"},{"product_id":"pp436","title":"গৌতম বসুর ছবি টেম্পারা নিয়ে অভিযাত্রা","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003ePaintings Of Gautam Basu Sojourns With Tempera \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মৃণাল ঘোষ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 200\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e বিংশ শতকের সূচনায় ভারতের চিত্রকলার আধুনিকতায় এক নতুন প্রতিবাদী আন্দোলন জেগে উঠেছিল, যা নব্য-বঙ্গীয় বা নব্য-ভারতীয় ঘরানা নামে পরিচিত। এর মুখ্য প্রবণতা ছিল দৃশ্যকলায় একটি জাতীয় আত্মপরিচয় গড়ে তোলা। পরবর্তীকালে আধুনিকতা নানা ধারায় প্রবাহিত হয়েছে। কিন্তু আত্মপরিচয় সন্ধানের এই প্রবণতা কখনোই লুপ্ত হয়নি। বরং নানাভাবে রূপান্তরিত হয়েছে। গৌতম বসু (১৯৪৯-২০১৭) ছিলেন কলকাতা-ভিত্তিক ১৯৮০-র দশকে প্রতিষ্ঠাপ্রাপ্ত একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পী, যিনি তাঁর সারা জীবনের সাধনার মধ্যে দিয়ে চিত্রকলার একটি প্রাচ্য-ভিত্তিক আত্মপরিচয় সন্ধান করে গেছেন। মূলত টেম্পারা মাধ্যমে তিনি কাজ করেছেন। এই মাধ্যমটিকেও নিজের মতো করে পরিশীলিত করেছেন। আধ্যাত্মিকতা তাঁর চিত্রসাধনারও একটি অঙ্গ ছিল। তারই চিত্রকলার স্বরূপ ও বিবর্তন নিয়ে এই বইটি লিখেছেন প্রখ্যাত শিল্প-ঐতিহাসিক ও লেখক মৃণাল ঘোষ। আমাদের চিত্রকলা বিবর্তনকেও অনুধাবনের চেষ্টা হয়েছে এই বইতে।\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 21 (l) X 27 (b) X 2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958336173,"sku":"PP436","price":2000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/3PaintingsOfGautamBasuSojournsWithTemperaFront.jpg?v=1627368269"},{"product_id":"pp437","title":"চিত্র বি-চিত্র কাহিনি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eChitra B-Chitra Kahani \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হিরণ মিত্র  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 216\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eমনের রঙে চুবিয়ে ক্যানভাসে তুলির টান পড়ল। যা ফুটে উঠল তা ছবিই তো? নাকি আমার আপনার দেখা আর চেনা জগৎটাই তার ভালোলাগা, বিক্ষোভ আর অসন্তোষ নিয়ে হঠাৎ বাঙময় হয়ে উঠল? পৃথিবীর গ্যালারি জুড়ে ছবি জমে উঠল, স্মৃতি জুড়ে চিত্রকরের নাম আর সাতরঙে মেশা শূন্যতা সরগরম হয়ে উঠল দশর্ক মনের অসংখ্য প্রশ্নে। ছবির আড়ালে থাকা শিল্পীমনের কিছু কথা, যা ছবির থেকে কম রঙিন নয় তা উঠে এল এখানে। শিল্পীর মনের ক্যানভাসের সেইসব অচেনা অজানা গল্প নেহাত গল্পের ছলেই লেখক বলে চললেন, বললেন প্রদর্শনী আর প্রতিষ্ঠানের কথাও। হয়তো ক্যানভাসের এপাড়ে দাঁড়ানো মনের মধ্যে এতদিনের জমে ওঠা অনেক প্রশ্নের উত্তর ধরা থাকল, তাতে জমা থাকল কিছু দীর্ঘশ্বাসও। সময় পার হয়ে কত রং তার চিরন্তনত্ব পেল, কত শিল্পীর জীবন ধূসরতার রঙে শেষ হয়ে গেল, কত দর্শন রঙে রঙে অনুবাদ হল, দেশ বিদেশের সেইসব অজানা তথ্যই পাতায় পাতায় ছড়িয়ে পড়ল এই দুই মলাটের মধ্যে। ভাঙা কীভাবে শুধু ভাঙা হয়েই রইল, অচেনা রূপকল্পের ভাজে ভাজে চেনা জগৎটা কীভাবে ঢাকা পড়ল, প্রকাশ পেল, হারিয়ে গেল। সে সবই ধরা থাকল এখানে। সব শেষে তা আমাদের দাঁড় করিয়ে গেল নেপথ্য এক ছবির সামনে। এই বই-এর পাতা ওলটানোর অবসরে এভাবেই হয়তো আরও কিছু ছবি, বেশ কিছু নাম পাকাপাকিভাবে আপন হয়ে উঠবে আমাদের।\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 18 (l) X 16.5 (b) X 1.7 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958368941,"sku":"PP437","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/4ChitraB_ChitraKahaniFront.jpg?v=1627368380"},{"product_id":"pp438","title":"আমার ছবি-লেখা","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eAmar Chhabi Lekha \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হিরণ মিত্র  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 122\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনিজের সাথে কথা বলার তাগিদ থেকেই এই ছবি-লেখার উৎপত্তি। কেন সেই তাগিদ? যখন বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ে, তখন যেখানেই থাকি গাছের তলা, ছাদের তলা, বৃষ্টির ছাঁট থেকে বাঁচবার দায় থেকে নিজের কাছাকাছি চলে আসি। এক ভেজা বিশ্বপ্রকৃতি। পরিবেশটা আর্দ্র। আমার মনটাও ভিজে ওঠে। স্যাঁতস্যাঁত করে। নিজে তখন মুখোমুখি বসি। আমার অবর্তমানটা কিছুক্ষণের জন্য বর্তমান হয়। এই আমি লিখছি, কলম চলছে বা আঁকছি। তুলি দিয়ে রঙ গড়ায়। তার সাথে মন গড়ায়। একটা আকুলি শব্দে ও রেখায় প্রতিফলন ঘটায়। তাতে কত দেখা অ-দেখা শোনা না-শোনা ভাবা না-ভাবার ভাণ্ডার খুলে যায়। সেই ভাণ্ডার প্রশ্ন করে না। শুধু উত্তরের চেহারা নিয়ে অথবা প্রশ্নের ভিতর উত্তর এবং উত্তরেই নতুন প্রশ্ন আমাকে বিস্মিত করে। তখন আমি শুধু তারই সঙ্গ করে চলি। এখানে রূপে যেমন আলো ও ছায়া বিধৃত হয় তেমনি ভাষায় ব্যাখ্যান এসে পড়ে। এখানে অক্ষর-প্রতীক ভাব-এর দরজায় কড়া নাড়ে। আমি তখন মুখটা বাড়িয়ে দিই। ওপ্রান্তে আবার আমারই মুখ ভেসে ওঠে!\u003cbr\u003e \u003cbr\u003e\u003cbr\u003e আকার (cm) : 24.5 (l) X 18 (b) X 1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958434477,"sku":"PP438","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/5AmarChhabiLekhaFront.jpg?v=1627368536"},{"product_id":"pp440","title":"খণ্ড বিখণ্ড প্রকাশ কর্মকার","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKhanda Bikhanda Prakash Karmakar \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শান্তি নাথ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 136\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রকাশ কর্মকারের সৌন্দর্যচেতনা যেন এক নাশকতার ভিতরে শিল্পের প্রতিষ্ঠা। নদীর স্রোতে ভাসমান হাঙরের চোয়ালে যে রোদ্দুর তা-ই তাঁর কাছে জীবননিসর্গ। ঘৃণা-ক্রোধ-ভালোবাসা-জীবনকে ভোগ করার তীব্র আকাঙক্ষা সব মিলে এক হয়ে ভেঙে ভেঙে ছড়িয়ে পড়ার যে বিচিত্র রূপ, সেই রূপের কথক প্রকাশ কর্মকার।\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 21.5 (l) X 19 (b) X 1.5 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958500013,"sku":"PP440","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/7KhandaBikhandaPrakashKarmakarFront.jpg?v=1627368889"},{"product_id":"pp441","title":"রেমব্রান্ট বনাম রেমব্রান্ট","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eRembrant Bonam Rembrant \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শান্তি নাথ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 112\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআদালতের নির্দেশে ঋণ শোধ করতে না পারার জন্য নিলাম হয়ে গেল রেমব্রান্টের ছবি, সংগৃহীত সব শিল্প, সোনার জল দিয়ে লেখা নামের দামি ছবি বই। ছোট্ট জানালা দিয়ে দেখছেন রেমব্রান্ট। তিন-চারটে ঘোড়ার গাড়িতে তুলে নিয়ে চলে গেল যা কিছু ছিল তাঁর প্রাণের চেয়েও প্রিয়। স্ত্রীর মৃত্যুর পরে এল হেনড্রিক-এর যুগ। মহিলা এসেছিলেন সন্তানের পরিচারিকারূপে, কিন্তু কালক্রমে হয়ে উঠলেন শিল্পীর জীবনে অপরিহার্য এক মডেল। তাঁকে ঘিরে নেচে উঠত শিল্পীচিন্তা। তাঁকেই মডেল করে চিত্রিত করলেন অর্থের দেবী রূপে। শিল্পের সম্রাট কিন্তু অর্থে দীন, কিন্তু যা চিত্রিত করলেন তা হয়ে উঠল সর্বযুগের শিল্প। চিত্রে আলোছায়ার প্রবর্তক হিসেবে চিরকালের মতো চিত্রকলার ইতিহাসে স্থান করে নিলেন। অন্ধকার গ্রাস করে আলোকে, এটাই সর্বযুগের অর্থনৈতিক কৌশল। এই ব্যবস্থা হৃদয়ে-অস্তিত্বে আনে দীনতা, জীর্ণতা, সংশয়। আর একেই চিত্রিত করেছেন নেদারল্যান্ডে জন্মগ্রহণ করা এই শিল্পী। তাঁকে জানা ও বোঝার জন্য এই গ্রন্থ অবশ্যপাঠ্য।\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 12 (l) X 18 (b) X 1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958532781,"sku":"PP441","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/8RembrantBonamRembrantFront.jpg?v=1627368947"},{"product_id":"pp442","title":"রূপতাপস যামিনী রায়","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eRuptapas Jamini Roy \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : প্রশান্ত দাঁ  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 322\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eরূপতাপস যামিনী রায়ের জন্মশতবর্ষের শ্রদ্ধা এই গ্রন্থে শতধারায় উৎসারিত হয়েছে শিল্পীর রূপলোক ও শিল্পচিন্তার দীর্ঘ ও বিস্ময়কর বিবর্তনের ইতিহাস। আধুনিক ভারতীয় চিত্রকলার অন্যতম প্রধান এই পথিকৃতের শিল্পকর্মের স্বরূপ ও তার বিকাশের ধারাটি দিবালোকের মত স্পষ্ট হয়েছে এই বইতে একাল ও সেকালের বিশিষ্ট কবি সাংবাদিক শিল্প সমালোচক ও ঐতিহাসিকদের চুলচেরা বিচার বিশ্লেষণে। তাছাড়া যামিনী রায়ের শিল্প অনুসন্ধিৎসায় নানান সংকট ও তা অতিক্রম করে কেমন করে দুঃসাহসিক নাবিকের মত একক অভিযানে আপন মহিমায় স্বপ্রতিষ্ঠ হলেন তারও মর্মস্পর্শী ইতিকথা স্ফটিকের মত স্বচ্ছ। ব্যক্তি জীবনের প্রস্তর কঠিন সংগ্রাম এবং স্বতস্ফূর্তঃ সাফল্যের ঘাত প্রতিঘাতে গোটা যামিনী রায়কে নানান দৃষ্টিকোণ থেকে বুঝে নেবার এ এক অসাধারণ মহাকাব্য।\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 2.5 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958598317,"sku":"PP442","price":150.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/9RuptapasJaminiRoyFront.jpg?v=1627369027"},{"product_id":"pp443","title":"রবীন্দ্রসৃষ্টির নতুন পাঠ : রূপে ও নির্মাণে","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eRabindra Sristir Natun Path_Rupe O Nirmane \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : বর্ণালী ঘোষ দস্তিদার  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 176\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘বিচিত্রের দূত’ ছিলেন রবীন্দ্রনাথ। তাঁর প্রতিভা প্রসারিত হয়েছিল ভাষা-শিল্প-সাহিত্যের বহুধা বিচিত্র পথে। কবিতা লিখেছেন তিনি, গান বেঁধেছেন, গেয়েওছেন। গদ্য বা নাটকের পাতায় পাতায় নিজের সৃজনীকল্পনাকে দিয়েছেন উজাড় করে। আবার নানা সাজে, নানা বেশে মঞ্চে অভিনয়ও করেছেন। তিল তিল করে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের ভুবন শান্তিনিকেতন। ক্যানভাসে সম্পূর্ণ নিজস্ব প্রথাবিমুক্ত ভাষায় কথা কয়ে উঠেছে তাঁর অতি আধুনিক তুলি ও কলম। সব মিলিয়ে তাঁর সুদীর্ঘ সৃষ্টিজীবন ‘নানা রবীন্দ্রনাথে গাঁথা একখানি মালা’। সে মালার মালাকার তিনি একা নন, আরও অনেকে। আর মালার অনন্য অনুষঙ্গ যে ফুল তারা যেন তাঁরই মতো। কোনো সূর্যকে পরিক্রমা করতে থাকা অজস্র জ্যোতিষ্ক। অনন্ত আকাশে কেবলই সূর্য চন্দ্র থাকলে অখণ্ড ব্রহ্মাণ্ডটিকে কেমন যেন বেমানান লাগত। সৌরজগতের অপূর্ণ সংসারকে পূর্ণ করে দিতে তাই ফুটে উঠেছে অসংখ্য গ্রহ নক্ষত্র। একক রবির অপূর্ণতাকে পুরিয়ে দিতে তেমনিই এসেছিলেন বিচিত্র সব মানুষ। বর্ণময় তাদের কল্পনা, স্পন্দময় আবেগ, কম্পময় অনুভূতি। সকলের অন্তরঙ্গ শ্বাসপ্রশ্বাসের বিনিসুতোয় বুনেই নির্মিত হয়েছে যে পূর্ণাঙ্গ রবীন্দ্ৰকৃষ্টি তারই কেন্দ্রে আলোকসম্পাত করার চেষ্টা করা হয়েছে গ্রন্থখানিতে।\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958631085,"sku":"PP443","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/10RabindraSristirNatunPath_RupeONirmaneFront.jpg?v=1627369617"},{"product_id":"pp445","title":"কোনারকের ভাস্কর্য","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKonaraker Bhaskarja \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : প্রসেনজিৎ দাশগুপ্ত  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 240\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eকোনারকের ভাস্কর্য সমূহের এক বিশাল অংশ আজ লোকচক্ষুর আড়ালে। কিছু একেবারে নষ্ট হয়ে  গিয়েছে। সাধারণ পর্যটক দেখতে পান না বেশ কিছু। সেগুলি তাই থেকেও যেন নেই। তা ছাড়া সামুদ্রিক নোনা হাওয়ায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে সূর্যমন্দিরের মূর্তির পাথর। ওপরের দিকের যে মূর্তিগুলি এখন আর কাছে গিয়ে দেখার উপায় নেই এবং নীচের অংশের যে ভাস্কর্যগুলি না দেখলেই নয়, সেগুলির আলোকচিত্র যথাসম্ভব বাছাই করে সাজানো হয়েছে দুই মলাটের মধ্যে। সঙ্গে সঙ্গে আছে ছবিতে দেখা যাওয়া স্থাপত্য ও ভাস্কর্যগুলির বিবরণী। সেগুলি মিলেমিশে পাঠকের সামনে হাজির করেছে কোনারক সূর্যমন্দিরের সামগ্রিক রূপরেখা। কোনারকের ভাস্কর্যে প্রতিফলিত সমাজ ও সংসারের চিত্র, রাজা-প্রজা, শহর-গ্রামের বহমান জীবন, কন্যামূর্তি, মিথুন মূর্তি, মৈথুন দৃশ্য, দেবতা, পশুপাখি, সবকিছু পেশ করা হয়েছে পাঠকের সামনে। \u003cbr\u003e \u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 18 (l) X 15.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958696621,"sku":"PP445","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/12KonarakerBhaskarjaFront.jpg?v=1627369853"},{"product_id":"pp446","title":"কবির ছবি : ছবির কবি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKobir Chhabi : Chhabir Kabi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অনুত্তম ভট্টাচার্য  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 240\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eরবীন্দ্রনাথ বলেছেন-‘আমার ছবি রেখায় রচিত কবিতা।’ যথার্থই তাই। রবীন্দ্রকবিতা বোঝার জন্য যে মানসিকতার প্রয়োজন, তাঁর ছবি বোঝার জন্যও সেই একই মানসিকতা আবশ্যক। ভাষা এবং রং ও রেখা-প্রকাশমাধ্যম আলাদা হলেও কবি ও শিল্পীর মূল কথা একই, সাহিত্যরচনা ও শিল্পরচনা- উভয় ক্ষেত্রেই তিনি সব্যসাচী। সাহিত্য-সংস্কৃতির সৃষ্টিশীল জগতের বিচারে তিনি যেমন প্রবলভাবে  আন্তর্জাতিক, তেমনি তাঁর বিচিত্র চিত্রসম্ভারের দিক থেকেও। বাল্যজীবনে অঙ্কনশিল্পে হাতেখড়ি হলেও প্রৌঢ়ত্বে-বার্ধক্যে পৌছে তাঁর পূর্ণতর রূপ দিয়েছেন তিনি। সাহিত্য রচনাকালে খাতার বুকে আঁকিবুকির হিসাব বাদ দিলেও প্রায় আড়াই হাজারের মতো ছবি এঁকেছেন তিনি। তাঁর জীবদ্দশায় ১৯৩০-এর মে মাসে সেই যে প্যারিসে চিত্রপ্রদর্শনীর সূত্রপাত, তা আজ সাতযুগ পরেও অমলিন। তাঁর অঙ্কনশিল্প বিশ্বের তাবড় তাবড় শিল্পী ও কলারসিক সমালোচকের দৃষ্টি আকর্ষণ করে চলেছে অহরহ। সব কিছু জ্ঞাতব্য তথ্যের সম্ভার এই ‘কবির ছবি : ছবির কবি’ গ্রন্থখানি।\u003cbr\u003e \u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.8 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370958762157,"sku":"PP446","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/13KobirChhabi_ChhabirKabiFront.jpg?v=1627369892"},{"product_id":"অমৃতা-শেরগিল","title":"অমৃতা শেরগিল","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eAmrita Shergil : Shilpa O Jibancharcha \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eলেখক : শান্তি নাথ\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 208\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eশ্রী অবন প্রবর্তিত যে শিল্পধারা তা ক্রমশ ভারত শিল্পকলারূপে চিহ্নিত হয়ে উঠেছিল এবং কালক্রমে নবজাগরণের শিল্পরীতি হিসেবেই দেখা হত। ভারতীয় আধুনিক শিল্প বলতে বোঝাত শ্ৰী অবনের রোমান্টিক শিল্পধারা, যে-ধারার মধ্যে প্রাণের বড়ো অভাব ছিল, কিন্তু তৎকালীন শিল্প-ইতিহাসবিদ্‌রা এ ধারায় মুগ্ধ ছিলেন কারণ ভারতের বাইরে যে শিল্পধারা সে সম্পর্কে সচেতন হওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। অমৃতা শেরগিলের বিশ্ব শিল্প-ইতিহাসের সঙ্গে সম্যক পরিচয় ঘটেছিল কিন্তু তাঁর মনে হত তিনি ভারতীয়, সুতরাং তাঁর শিল্প কখনো পিকাসো, ব্রাক, মাতিন, ভানগঘ, সেজান বা পল গগাঁর মতো হবে না। ইউরোপের জীবনশৈলী আর ভারতীয় জীবনশৈলী সম্পূর্ণ আলাদা। অমৃতা শেরগিল (১৯১৩-১৯৪১) অনুভব করেছিলেন, ভারতীয় সত্তায় বিষন্নতাবোধ ঈশ্বরবোধের মতো বসে আছে। অস্তিত্ব এবং অধিকারবোধ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই। প্রেতকায় এক জীবনকে সঙ্গে নিয়ে সকলের মাঝে বসেই এমনকি বিছিন্ন-মানসিক ঐক্যের অভাব। কিন্তু শিল্পধারায় সে ধারা ছিল অনুপস্থিত। ভারতমাতা কোনো রোমান্টিক বা আধ্যাত্মিক ধারণায় গড়ে ওঠে না। তাকে গড়ে তোলা হয় ভিক্ষুক পরিবার রূপে। অমৃতা বুঝেছিলেন এটাই তাঁর স্বদেশভূমি। ভারতকে তিনি সঠিক অস্তিত্বে চিনতে পেরেছিলেন। এ জানার জন্যে তাঁর জীবনকে পোড়াতে হয়েছিল। বিপদকে সাথে নিয়ে হিংস্র সাপের সঙ্গে খেলা করাই ছিল তার শিল্পবোধ, ফলে, পল গগার পোস্টইমপ্রেশনিস্টিক ধারাই তাঁর কাছে উপযুক্ত বলে মনে হয়েছিল। কেবলমাত্র আয়তন বা তল সৃষ্টিতেই কিউবিক সৃষ্টি হত না, তাঁর নির্মাণের পিছনে কাজ করত স্থায়িত্ববোধ। জীবনকে প্রশ্নহীন করে তোলায় যেন ভারতীয় জীবন। এই রূপ ও ধারার জন্যে ভাস্কর্যরূপে কিউবিক বোধ স্থাপন করেছিলেন। উদ্দেশ্যের সপক্ষে তিনি রঙের যে প্রক্রিয়া ব্যবহার করতেন তখন ভারতীয় শিল্পীদের তা জানা ছিল না, ফলে শিল্প-ইতিহাসবিদ্‌দের কাছে তিনি হয়ে পড়েছিলেন ব্রাত্য। প্রকৃত প্রস্তাবে অমৃতা শেরগিল প্রথম ভারতীয় আধুনিক চিত্রশিল্পী, যার ধারা ছয়ের দশকে সব ভারতীয় শিল্পীদের চলার পথ হয়ে উঠেছিল। জন্মশতবর্ষে তার প্রতি বিনম্র এই শ্রদ্ধাজ্ঞাপন।\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan\u003eআকার (cm) : 22 (l) X 28 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40397942948013,"sku":"PP710","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/6AmritaShergil_ShilpaOJibancharchaFront_b2062fe8-eb22-4fc9-99ea-d2eb261bc5bc.jpg?v=1627456109"},{"product_id":"ছবির-কথা-ছবিকরের-কথা","title":"ছবির কথা ছবিকরের কথা","description":"\u003ctable height=\"75\" width=\"549\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctbody data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctr data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctd style=\"width: 541px;\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eChhabir Kotha Chhabikarer Kotha \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eলেখক : সুশোভন অধিকারী\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 208\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপ্রখ্যাত চিত্রী যখন চিত্রকলার পাঠ দেন, তখন সেই শিল্পী আর শিল্পগুরুর মধ্যে কি বিস্তর তফাত চোখে পড়ে? অবনীন্দ্রনাথের কথা প্রথম মনে পড়বে। কেমন ছিল তাঁর শেখানোর ধরন! গুরু-শিষ্যের মধ্যে সম্পর্কই বা কেমনতর ছিল? সেদিনের পরম্পরা কি আজও অম্লান? অন্যদিকে নন্দলালের অজস্র চিত্রিত পোস্টকার্ডের স্বতঃস্ফূর্ত ছবির মালায় কি শিল্পীর জীবনচরিত লেখা নেই? যামিনী রায়ের মধ্যে কী দেখেছিলেন রবীন্দ্রনাথ, যে জীবনের প্রান্তে পৌছে তাঁর কাছে শিল্পকলার সারকথাটি জানাতে দ্বিধা করলেন না! অসিত হালদারের সাহিত্য ও শিল্পের অভ্যন্তরে কি দোলাচল তৈরি হয়েছিল? ওদিকে বিনোদবিহারী আর রামকিঙ্করের শিল্পভাবনা ও জীবনচর্যায় জমিন-আশমান ফারাক থাকলেও অন্তরের মূল সুর কি একই ছন্দে আবর্তিত নয়? এ থেকে অনেক দূরে অবস্থিত চিত্তপ্রসাদের সংবেদী মনের সূক্ষ্ম অভিমানটুকু আজও কি আমরা বুঝেছি? শিল্প সাহিত্য সংস্কৃতি সর্বত্র আমাদের শিরদাঁড়াটিকে সতেজ করে গড়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, এ কোনো নতুন কথা নয়। কিন্তু মুক্ত আধুনিক স্বাধীনচিন্তার অগ্রপথিক কবিই যদি তাঁর পুত্রের ওপরে নিজের ভাবনাকে জোর করে চাপিয়ে দিতে চান তখন অবাক লাগে! দিনকর কৌশিক, সোমনাথ হোর, কে জি সুব্রহ্মণ্যনের শিল্পীসত্তার গভীরতাকে কি আর পাঁচটা আর্টিস্টের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়? আবার কমলকুমার মজুমদার তাঁর ছবির ভুবনকে এমন আড়ালে সরিয়ে রেখেছিলেন কেন? মনের আনাচে-কানাচে উঁকি দিয়ে যাওয়া ভাবনার কিছু আগোছালো আলাপ-আলোচনা ধরা থাকল এই লেখাগুলোর মধ্যে। তবে সব ছাপিয়ে রইল আমাদের শিল্প-পরম্পরার দীর্ঘ বিস্তার।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40398155940013,"sku":"PP711","price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/11ChhabirKothaChhabikarerKothaFront_3fe8313f-b434-4112-8be5-f357fa4b1fed.jpg?v=1627456991"},{"product_id":"তারুণ্যের-উচ্ছ্বাস-শিল্পকলায়-নতুন-মুখ","title":"তারুণ্যের উচ্ছ্বাস : শিল্পকলায় নতুন মুখ","description":"\u003cp\u003eTarunyer Uchchhas : Silpokolay Notun Mukh\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবাশিস চন্দ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 160\u003c\/p\u003e\n\u003cp\u003eশিল্পের বিভিন্ন ক্ষেত্রে আলো সাধারণত পড়ে আলোকিত, আলোচিতদের ওপর। তাঁদের নিয়েই যত শব্দ–বাক্য ব্যয়। সঙ্গে ছবির পর ছবির ঝলকানি। শিল্পকলার পরিসরও ব্যতিক্রম নয়। বিখ্যাত শিল্পীদের ওপর আলোর যত ঝরনা। তরুণদের তুলে ধরার কথা বিশেষ কেউ ভাবেন না। এই বইটি সেদিক থেকে ব্যতিক্রম। এখানে আঁকা হয়েছে ৩২ জন তরুণ শিল্পীর প্রতিকূলতার সঙ্গে লড়াই, ঘাম–রক্ত, স্বপ্নের ছবি, যা ২০১২–র ডিসেম্বর থেকে ২০১৬–র জুলাই একটি মাসিক কাগজে বেরনোর সময়ই নজর কেড়েছিল। তরুণ শিল্পীদের সৃজন–যাত্রার চড়াই–উৎড়াইয়ের সমস্যাসঙ্কুল পৃষ্ঠাগুলো লেখক আমাদের চোখের সামনে মেলে ধরেছেন। আলোচিত শিল্পীদের মধ্যে বেশির ভাগই এসেছেন দরিদ্র এবং শিল্পকলার সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন পরিবার থেকে। কেউ সামান্য দোকান কর্মীর ছেলে, কেউ ঠিকে শ্রমিকের কাজ করতে করতে উঠে এসেছেন শিল্পকলার রাজপথে, কেউ আর্ট কলেজের খরচ জোগাতে ট্রেকারে হেল্পারের কাজ করেছেন, কেউ ছুতোর মিস্তিরির সন্তান, কেউ নাইট গার্ডের চাকরি করেছেন সংসার চালানোর জন্য কিন্তু শিল্পী হওয়ার স্বপ্ন ছাড়েননি— গল্প–উপন্যাসকে হার মানানো কঠিণ বাস্তব সব কাহিনি।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 21.8 (h) × 14.3 (w) × 1.5 (d)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":42731996479661,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/CoverTarunyerUcchas_Debiprasad.jpg?v=1706791767"},{"product_id":"শিল্পকলার-নানা-দিগন্ত","title":"শিল্পকলার নানা দিগন্ত","description":"\u003cp\u003eShilpokalar Nana Diganta \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : প্রশান্ত দাঁ \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 240\u003c\/p\u003e\n\u003cp\u003e‘শিল্পকলা’ শব্দটি বহু অর্থে বিস্তৃত। এই শব্দটিকে ঘিরে মানুষের কৌতুহল ও জিজ্ঞাসা অন্তহীন। এর প্রকাশভঙ্গিও বহুমাত্রিক, বৈচিত্র্যময় এবং কালে কালে স্বাভাবিক নিয়মে পরিবর্তিত হয়েছে। কারণ শিল্পকলা কোন নির্দ্ধারিত আঙ্গিক বা রূপকল্পে সীমাবদ্ধ নয়। ঔপনিবেশিক কাল থেকে শুরু করে সমকালীন শিল্পচর্চায় কত রকম বিষয়ই না রূপবদ্ধ হয়েছে। তারই কিছু কিছু, যেমন বাংলার চিত্রকলায় ভাঙাগড়া, সমকালীন ভাস্কর্যের গতি প্রকৃতি, চিত্রকলায় রাগমালা, শিল্পকলার প্রাসঙ্গিকতা, জনযোগাযোগে চিত্রকলা, ছবি ও কবিতা, ব্যঙ্গচিত্র প্রভৃতি বিবিধ প্রসঙ্গ গ্রন্থলগ্ন হয়েছে। শিল্পভাবনার নানা দিগন্তে উন্মোচিত তত্ত্ব ও তথ্য নির্ভর রচনাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লিখেছেন বিশিষ্ট শিল্পবেত্তা প্রশান্ত দাঁ। ইনি বিগত পাঁচ দশক ধরে শিল্পকলা বিষয়ক লেখালিখিতে মগ্ন। আশা করি প্রাঞ্জল ভাষায় লেকাহ পুস্তকটি শিল্প আগ্রহী পাঠকদের কাছে সমাদৃত হবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 21.8 (h) × 14.3 (w) × 2.2 (d)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":42741734899885,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/CoverSilpokolarNanaDigonto.jpg?v=1707205556"},{"product_id":"নানারঙে-দেবীপ্রসাদ","title":"নানারঙে দেবীপ্রসাদ","description":"\u003cp\u003eNanarange Debiprasad\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : প্রশান্ত দাঁ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 176\u003c\/p\u003e\n\u003cp\u003eআধুনিক ভারতীয় চিত্রকলার ইতিহাসে শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরী (১৮৯৯-১৯৭৫) এক অনন্য চরিত্রের ব্যক্তিত্ব। তিনি একাধারে চিত্রশিল্পী ও ভাস্কর্য, শিকারি ও কুস্তিগীর, শিক্ষক ও সাহিত্যিক। এ ছাড়াও আড্ডাপ্রিয় শিল্পীর মোহন বংশধ্বনি অনেকের শ্রুতিতেই সুমধুর ছিল। শৈশব থেকেই দুরন্ত ও ডানপিটে স্বভাবের মানুষ। এ জন্যে তাঁকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু কখনও হার মানেনি। নিজের অভীষ্টে ছিলেন অবিচল। তাঁর তৈরি নান্দনিকতায় সমৃদ্ধ চিত্র ভাস্কর‍্য ছড়িয়ে আছে দেশ বিদেশের বহু মানুষের ব্যক্তিগত ও সাধারণ সংগ্রহশালায় । বহুবর্ণে-রঞ্জিত দেবীপ্রসাদের ঘটনাবহুল জীবনের নানাদিক নিয়ে পর্যায়-ক্রমে আলোচনা করেছেন তাঁরই ঘনিষ্ঠ ও স্নেহধন্য শিল্পবেত্তা প্রশান্ত দাঁ। এই গ্রন্থটি উৎসাহী পাঠককে শিল্পী সম্পর্কে অনেক অজানা কথা জানতে সাহায্য করবে বলে আমরা আশা রাখি।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 21.8 (h) × 14.3 (w) × 1.5 (d) \u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":42741811740845,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/CoverNananrongeDebiprosad_ProsntoDa.jpg?v=1707207167"},{"product_id":"ভাস্কর-চিন্তামণি-কর-স্মরণ-লেখমালা","title":"ভাস্কর চিন্তামণি কর স্মরণ লেখমালা","description":"\u003cp\u003eBhashkar Chintamani Kar Smaran  Lekhamala\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা  :  প্রশান্ত দাঁ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ২৪৮\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"text-align: justify;\"\u003e\u003cspan lang=\"BN\" style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\"\u003eবহুগুণের অধিকারী শিল্পী চিন্তামণি করকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সন্নিবেশিত লেখমালা। বিশেষ কয়েকজন শিল্পী\u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush;\"\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\"\u003eঘনিষ্ঠ ছাত্রছাত্রী এবং আত্মপরিজন লিখেছেন শিল্পী ও শিক্ষক জীবনের নানাদিক নিয়ে। এইসব রচনা থেকে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন\u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush;\"\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\"\u003eশিক্ষাপ্রণালী\u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush;\"\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\"\u003eমতাদর্শ\u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush;\"\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\"\u003eজীবনদর্শন। অনেক অন্তরঙ্গ কথা ও কাহিনি\u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush;\"\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\"\u003eশিল্পের ক্রমবিবর্তন এবং তাঁর নন্দন স্বাদুতা। এইসব আলোচনা ও বিশ্লেষণ থেকে চিন্তামণি করের অবদানও তাঁর মূল্যায়ন সম্পর্কেও একটি ধারণা পাওয়া যাবে। শিল্পরসিক পাঠক পুস্তকটি পাঠ করে স্বনামধন্য ভাস্কর চিন্তামণি কর -এর শিল্পকলা এবং জীবন সম্পর্কে অনেক অজানা কথা ও কাহিনি জানতে পারবেন। \u003cspan style=\"mso-spacerun: yes;\"\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"text-align: justify;\"\u003e \u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"text-align: justify;\"\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\"\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush;\"\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\" lang=\"BN\"\u003e\u003cspan style=\"mso-spacerun: yes;\"\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: HI;\"\u003eআকার: 22 (h)× 14 (w)× 2.3 (d)\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":44256590626989,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/Prashanta_ChintamoniKarfront.jpg?v=1741679154"},{"product_id":"মীরা-মুখোপাধ্যায়ের-আত্মকথন-ও-শিল্পায়ন","title":"মীরা মুখোপাধ্যায়ের আত্মকথা ও শিল্পায়ন","description":"\u003cp\u003eMira Mukhopadhayer Amtokotha O Silpayon\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : প্রশান্ত দাঁ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ৯৫\u003c\/p\u003e\n\u003cp\u003eভারতীয় ভাস্কর্য চর্চার ক্ষেত্রে অন্যতম উজ্জ্বল ব্যতিক্রম ভাস্কর মীরা মুখোপাধ্যায়।\u003cbr\u003eতাঁর জীবনদর্শন, শিল্পচর্চা, সামাজিক আচার-আচরণ সবই প্রচলিত নিয়মরীতির বাইরে। সবকিছুতেই প্রতিফলিত হয়, একান্ত অন্তর্নিহিত অনুভূতি। তাঁর রূপ, রূপকল্পনায় ও ধাতু ঢালাই পদ্ধতিতে লক্ষ করা যায় সৃষ্টিশীল স্বাতন্ত্র্য। এই পুস্তকে পরিবেশিত হয়েছে মীরা মুখোপাধ্যায়ের আত্মকথা এবং তাঁর সৃজনশীল শিল্পকলা সম্পর্কে আলোচনা। স্কুল ছাত্র প্রতীপ দাঁর একটি সাক্ষাৎকার ও টেপরেকর্ডারে ধরা খোলামেলা আন্তরিক কথাবার্তা থেকে জানা যায় অনেক অজানা কাহিনি ও কথা। শিল্পরসিক পাঠক পুস্তকটি পাঠ করে যস্বশ্বী ভাস্কর মীরা মুখোপাধ্যায়ের ব্যতিক্রমী জীবন ও সৃজনশীল শিল্পকলা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 21.7 (h) x 14 (W) x 1.5 (d)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":44302090076333,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/Prashanta_MeeraMukhoparjyerFRONT.jpg?v=1742984905"},{"product_id":"শিল্পকথা-শিল্পভাবনা","title":"শিল্পকথা শিল্পভাবনা","description":"\u003cp\u003eShilpokotha Shilpobhabna\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : গনেশ পাইন\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ২৪৮\u003c\/p\u003e\n\u003cp\u003eভারতীয় আধুনিক শিল্পকলার ক্ষেত্রে গণেশ পাইন (১৯৩৬-২০১৩) একজন গুরুত্বপূর্ণ চিত্রকর। তাঁর স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল চিত্রসম্ভার নিঃসন্দেহে ভারতীয় শিল্পচর্চাকে সমৃদ্ধ ও প্রসারিত করেছে। জীবনভর নিরন্তর চিত্রচর্চায় নিমগ্ন থেকেও কখনও কখনও তুলি ছেড়ে কলম ধরেছেন। লিখেছেন নিজস্ব গদ্যশৈলীতে বিচিত্র অনুভূতি অভিজ্ঞতার কথা। শৈশবে ছবি আঁকার প্রতি আগ্রহ থেকে শিল্পী হয়ে ওঠার বৃত্তান্ত বর্ণিত হয়েছে আত্মস্মৃতিমূলক রচনায়। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, মকবুল ফিদা হুসেন, বিকাশ ভট্টাচার্য প্রমুখ শিল্পীদের শিল্পকলা বিশ্লেষিত হয়েছে গণেশ পাইনের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে। এ ছাড়াও অন্যান্য রচনায় উদ্ভাসিত হয়েছে বিবিধ প্রসঙ্গ, তত্ত্ববিশ্ব ও নান্দনিকতার আলোকে। সাক্ষাৎকারগুলো ফুটে উঠেছে শিল্পী জীবনের সংগ্রাম, নিজস্ব শিল্প রীতির উদ্ভব, বিবর্তন এবং তাঁর ছবির চারপাশ। গ্রন্থবদ্ধ লেখামালা সাহিত্যগুণে সংবেদনাময় ও রসসমৃদ্ধ। বইটির অন্য আকর্ষণ গণেশ পাইনের লেখা অপ্রকাশিত পত্রাবলি এবং শিল্পী অঙ্কিত রেখাচিত্র, জটিংস ও রঙিন ছবি। আশা করি পাঠক এই গ্রন্থ পাঠ করে বরেণ্য শিল্পীর ব্যক্তি ও শিল্পী জীবনের অনেক অন্তরঙ্গ কথা ও কাহিনির সন্ধান পাবেন।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 21.5 (h) x 15  (W) x 2.5 (d)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":44467717374125,"sku":"","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/GaneshPyneFRONT.jpg?v=1747379045"},{"product_id":"এক্ষণ-প্রচ্ছদ-পট-সত্যজিৎ-রায়","title":"এক্ষণ : প্রচ্ছদ পট সত্যজিৎ রায়","description":"\u003cp\u003eEkkhan : Pracchad Pot Satyajit Ray\u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা :  দেবাশিস মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ৬৪\u003c\/p\u003e\n\u003cp\u003eদেবাশিস মুখোপাধ্যায় পেশায় গ্রন্থাগারিক, এখন অবসরপ্রাপ্ত, পরিচয়ে গবেষক, পরিশ্রমে সংগ্রাহক। প্রায় ৩৬ বছর উনি বরিষ্ঠ গ্রন্থাগারিক হিসেবে আজকাল সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন।\u003cbr\u003eনানান বিষয়ে আগ্রহী হলেও গবেষণার প্রিয় বিষয় ‘সত্যজিৎ রায়’ এবং সেই সূত্রে ‘রায় পরিবার'। সত্যজিৎ রায় নিজে বলতেন, ‘তাঁর কাজের কম্পেন্ডিয়াম।’\u003cbr\u003eখান ষোলো বইয়ের গ্রন্থকার। কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও কমপক্ষে ২৫ টি কলেজে বক্তৃতা দিয়েছেন সত্যজিৎ রায় ও অন্যান্য বিষয়ে । দিল্লি, মুম্বাই, শান্তিনিকেতন, কলকাতা প্রভৃতি ভিন্ন জায়গার নানান সাহিত্য সভায় তাঁকে দেখা গেছে নানান বিষয়ে বক্তব্য রাখতে। অংশগ্রহণ করেছেন, আকাশবাণী, দূরদর্শনসহ টিভির বিভিন্ন চ্যানেলে। পশ্চিমবঙ্গ সরকারের ‘ফিল্ম অ্যাপ্রেসিয়েশন কোর্স’-এ সত্যজিৎ রায় বিষয়ে পড়িয়েছেন গত দশ বছর। ‘সত্যজিৎ রায়: তথ্যপঞ্জি’, ‘সত্যজিৎ রায়: নাট্য প্রসঙ্গ' বই দুটি ছাড়াও সুধীর চক্রবর্তীর সঙ্গে সম্পাদনা করেছেন ‘পথের পাঁচালী: সৃজনের দুই মুখ'। সন্দীপ রায় সম্পাদিত সত্যজিৎ রায়ের লেখা বেশ কয়েকটি বইয়ের সহ-সম্পাদনা ছাড়াও ‘আট দেশ সাত কুঠী’, ‘বাংলার খাবার বাঙালির খাবার’, ‘দেমু’র নানারকম’, চার খণ্ডে ‘মহাজীবন’ প্রভৃতি বইয়ের গ্রন্থকার । সম্পাদিত বইয়ের মধ্যে আছে দুই খণ্ডে ‘রাধাপ্রসাদ গুপ্তর প্রবন্ধ সংগ্রহ’, ‘চিরকালের সেরা: সুকুমার রায়’। বই ছাড়াও দেবাশিসের প্রবন্ধ আজকাল, আনন্দবাজার পত্রিকা, দেশ, এক্ষণ, ধ্রুবপদ, কৃত্তিবাস, প্রতিদিন রোববার, সন্দেশ, প্রভৃতি নামী পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 21.5 (h) x 14.7  (W) x 1.3 (d)\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":44467855622317,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/EkshanFRONT.jpg?v=1747382622"},{"product_id":"ভাস্কর-বিপিন-গোস্বামী","title":"ভাস্কর বিপিন গোস্বামী","description":"\u003cp\u003eBHASKAR BIPIN GOSWAMI \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনাঃ প্রশান্ত দাঁ \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ১৭৬ \u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলা ভাস্কর্যের ইতিহাসে বিপিন গোস্বামীর এক অন্যতম নাম। শান্ত, বিনম্র, সাদামাটা লোকটিকে দেখলে অবশ্য বোঝার অবকাশ নেই তিনি এত বড়ো একজন ভাস্কর। তবে তাঁর ছেনির ঘায়ে জীবন্ত হয়ে উঠেছে মানুষ। গতির মাঝে স্তব্ধতা সৃষ্টি করতেন তিনি। মনে প্রাণে বুঝেছিলেন শিল্পকলা ছাড়া তাঁর গতি নেই। তুলনায় আনতে চাইতেন 'ছোট আমি'র সঙ্গে 'বড় আমি'-র দ্বন্দ্ব। শিল্পীর জীবন ও শিল্পের নানা দিক নিয়ে লিখেছেন বিখ্যাত গুণী ও কৃতী মানুষেরা। এঁদের মধ্যে রয়েছেন চিন্তামণি কর, শঙ্খ চৌধুরী, সুনীল কুমার পাল-এর মতো বিশিষ্টরা। গ্রন্থে প্রকাশিত ভাস্কর বিপিন গোস্বামীর রেখাচিত্র এঁকেছেন সুখ্যাত চিত্রশিল্পী রবীন মণ্ডল। ক্লান্তিহীন, বিরামহীন বিপিন গোস্বামীর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য এই বই। শিল্প ও শিল্পকলার কদর করা বাঙালি পাঠকসমাজের কাছে বইটি সাদরে গৃহীত হবে এই আমাদের আশা।\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0.0001pt;\" class=\"MsoNormal\"\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;\" class=\"MsoNormal\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 22(h)× 14.5(w)× 2(d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45807494463661,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/prasantadan_BipinGoswamiFrontpage.jpg?v=1773119845"},{"product_id":"শিল্প-প্রবন্ধাবলী","title":"শিল্প-প্রবন্ধাবলী","description":"\u003cp\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003eSHILPA-PRABANDHABALI\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003eসম্পাদনাঃ প্রশান্ত দাঁ \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ১৪৪ \u003c\/p\u003e\n\u003cp\u003eভাস্কর ও চিত্রকর- দুই পরিচয়েই দেবীপ্রসাদ রায়চৌধুরী শিল্পরসিক মহলে এক সুপ্রতিষ্ঠিত নাম। তবে শিল্পসাধনার ফাঁকে ফাঁকে ছেনি ও তুলি নামিয়ে রেখে বারবার আশ্রয় নিয়েছেন কলমের। সেই কলমে জন্ম নিয়েছে প্লেলেট, শিকারকাহিনি, ছোটোগল্প, উপন্যাস এবং শিল্পকলা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ প্রবন্ধ। একসময় গ্রন্থাকারে প্রকাশিত এই লেখাগুলো পাঠকসমাজে যথেষ্ট সাড়া ফেলেছিল। আবার অনেক সুচিন্তিত রচনা নানা পত্রপত্রিকায় ছড়িয়ে-ছিটিয়ে প্রকাশিত এই লেখাগুলো পাঠকসমাজে যথেষ্ট সাড়া ফেলেছিল। আবার অনেক সুচিন্তিত রচনা নানা পত্রপত্রিকায় ছড়ানো-ছিটানো হিসাবে অপ্রাপ্য অবস্থায় ছিল। বহু অনুসন্ধান ও পরিশ্রমে সংগৃহীত সেই মূল্যবান লেখাগুলির নির্বাচিত অংশকে দু-মলাটের মধ্যে সংরক্ষিত করার এ এক বিরল প্রয়াস। পাঠক এই গ্রন্থে খুঁজে পাবেন পরিচিত শিল্পভূমির মধ্যেই বহু নতুন প্রসঙ্গ, নতুন প্রশ্ন ও উপলব্ধির দিশা।\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: 0.0001pt;\"\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 22(h)× 14.5(w)× 1.5(d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45807500525741,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/prasantadan_DebiprashadRoychoudhuryFrontpage.jpg?v=1773120689"}],"url":"https:\/\/prativash.com\/collections\/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be.oembed?page=2","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}