{"title":"প্রবন্ধ","description":"","products":[{"product_id":"শ্রেষ্ঠ-প্রবন্ধ","title":"শ্রেষ্ঠ প্রবন্ধ","description":"\u003cp\u003eShrestha Probondho \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আল মাহমুদ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 224\u003c\/p\u003e\n\u003cp\u003eতিনি কবি। তিনি গল্পকার,ঔপন্যাসিক।এই তিনি-ই যখন প্রবন্ধলেখার জন্য কলম ধরেন, তখন মনে হয় কবি, গল্পকার, ঔপন্যাসিকের পেলব রোমান্টিক বিচরণক্ষেত্রের উর্ধ্বে উঠে শানিত তরবারি হাতে দাঁড়ানো ইনি এক অন্য অনন্য আল মাহমুদ। প্রবন্ধে তিনি সমাজ, মানুষ,সামাজিক পরিমণ্ডলকে দেখেন অন্য চোখে। কোনো ভাবালুতাকে তিনি তখন প্রশ্রয় দেন না। শানিত ভাষায়, তীক্ষ্ণ বিশ্লেষণে তিনি তখন সাদাকে সাদা বলেন, কালোকে কা্লো। কোনো অমৃতভাষণের ধার তিনি ধারেন না। তাই তাঁর প্রবন্ধের পরতে পরতে জড়িয়ে থাকে এক দৃপ্ত আন্তরিকতা। পাঠক তার বক্তব্যের সঙ্গে সহমত না হতেও পারেন, কিন্তু তাঁকে অগ্রাহ্য করতে পারেন না। প্রবন্ধকার আল মাহমুদ এটা জানেন। সে-কারণেই তিনি প্রবন্ধের ক্ষেত্রে বেছে নেন এমন এক সাবলীল, সহজ গদ্যভাষা— যাতে পাঠক মুখোমুখি হয় এমন এক আয়নায়- যা তাকে অবিকৃত সত্যের মুখোমুখি করে।প্রবন্ধের পর প্রবন্ধে দ্বিধাহীন সত্য-উচ্চারণে আল মাহমুদ তাই পাঠককে শিহরিত করেন। প্রবন্ধকার আল মাহমুদ তাই চির সতেজ, চির তরুণ। এই বইয়ের দু-মলাটের ভেতর ছড়িয়ে থাকা প্রতিটি প্রবন্ধেই এর সাক্ষ্য বর্তমান। কবিতার মতো প্রবন্ধেও একদিকে যেমন তিনি স্বাজাত্য-অভিমানী; অন্যদিকেতেমনই তিনি আন্তর্জাতিক। পাশাপাশি ফল্পধারার মতো বয়ে যায় ইতিহাসচেতনা ও মানবিকতাবোধ। প্রাবন্ধিক আল মাহমুদ তাই অবশ্যপাঠ্য।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.9 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":38169443696813,"sku":"PP001","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/1ShresthaProbondhoFront.jpg?v=1614085686"},{"product_id":"দ্বিতীয়-কলম-নারীর-মননে-জীবন-ও-সাহিত্য","title":"দ্বিতীয় কলম : নারীর মননে জীবন ও সাহিত্য","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eDwityiyo kolom : Narir Monone Jibon O Sahitya\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : ঊর্মিলা চক্রবর্তী \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 176\u003c\/p\u003e\n\u003cp\u003eনারী চিরদিনই দ্বিতীয় লিঙ্গ।পুরুষ চিরদিনই চেয়েছে নারী তার অনুবর্তীহয়ে থাকুক– স্বামীর স্ত্রী হয়ে, তারসন্তানের মা হয়ে, তার ঘর-সংসারের ঘরনি হয়ে।কিন্তু পরিবর্তনটা আসছিলই।নারী আজ আর পুরুষের পিছনে নীরব ছায়া হয়ে থাকতে রাজি নয়।বহুশতাব্দীর প্রচেষ্টায় তার মেধা ও মননের বিকাশের ফলে সে তার নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গি, নিজস্ব মানবীসত্তা সম্বন্ধে সচেতন হয়েছে।তাই আজ নারী দ্বিতীয় কলমটি হাতে তুলে নিয়েছে—তারও কিছুবলার আছে।এই গ্রন্থে নারীর সংগ্রামের কিছু আলেখ্যর পাশাপাশি আছে।নারীর চোখে নতুন করেদেখা কিছু বিষয়, কিছু সাহিত্য।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003cspan lang=\"bn\"\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39251712114861,"sku":"PP004","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/4Dwityiyokolomfront.jpg?v=1614184965"},{"product_id":"copy-of-দ্বিতীয়-কলম-নারীর-মননে-জীবন-ও-সাহিত্য","title":"সিলভিয়া প্ল্যাথ : কবিতার জীবন জীবনের কবিতা","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eSylvia Plath : Kabitar Jibon Jiboner Kabita\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eলেখক : ঊর্মিলা চক্রবর্তী \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 168\u003c\/p\u003e\n\u003cp\u003eউজ্জ্বল, প্রাণোচ্ছল, সুন্দর তরুণ এক কবি, মেধা ও মননে তিনি অনন্যা। কবিতায় তিনি যেন আসলে কথা বলেন নিজের সঙ্গে। কবি হিসেবে তাঁর খ্যাতি অতলান্তিকের দুই পারেই। সহসা তিনি বেছে নিলেন মৃত্যুর চরম পথ! কবিতায় তিনি কি আর প্রাণের আরাম পাচ্ছিলেন না? তাঁর পাঠকবর্গসহ সাহিত্যজগৎ শোকাস্তব্ধ। তাঁকে চেনবার, তাঁর কাব্যজগতের গভীরেপ্রবেশ করবার পাশাপাশি প্রয়াস শুরু হল তার মৃত্যুর রহস্যভেদেরও। কবি সিলভিয়া প্ল্যাথের জীবন, কবিতার অনুষঙ্গে কবির মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ এবং নির্বাচিত বেশ কিছু কবিতার অনুবাদে গ্রন্থটি পাঠককে তাঁর সম্পর্কে ভাবতে এবং বুঝতে সহায়ক হবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003cspan lang=\"bn\"\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39251788955821,"sku":"PP005","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/5SylviaPlathFront.jpg?v=1614185596"},{"product_id":"অমল-আমার-সময়","title":"অমল আমার সময়","description":"\u003cp\u003eAmol Amar Somoy \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সমীর সেনগুপ্ত\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 192\u003c\/p\u003e\n\u003cp\u003eকেমন সেসব দিন, যখন শৈশব মানে মা-বাবার অতিলালন নয়, বরং তোরঙ্গভরা জিনিস নিয়ে পায়ে পায়ে হাজির হওয়া বিদ্যামন্দিরের সামনে? কীভাবেই বা প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে আগল খুলে হুড়মুড়িয়ে বেরিয়ে এসে ভাষা পায় প্রতিবাদ? কিংবা তুলনামূলক সাহিত্যের সেসব দিন? যখন আন্দোলন হতে হতেও প্রায় আটকে যায় তার গতিপথ? অথবা সেই খোলা চিঠি যা বারবার মনে পড়িয়ে দেয় শত দুর্ভোগ-যন্ত্রণা সত্ত্বেও প্রতিভা বসুর মৃদু-প্রসন্ন হাসিমাখা মুখ? ধরা যাক না সেই অসীম সম্ভাবনাময় ছেলেটি, যাঁর নামমিলে যায় হাজারো পৃথ্বীশের সঙ্গে, তাঁর কথা। দেশ শব্দটির মানে রাজনীতি কিনা, তা বুঝতে কতটা সময় লাগে? কীভাবেই বা বদলে বদলে যায় পঁয়তিরিশ থেকে সাতষট্টির ভাবনারা? ভালো থাকা মানে কি যে পরিস্থিতিতে থাকা, তাকেই ভালোবেসে ফেলা? আর সময়ই বা কাকে উত্তর দেয়? আসলে স্মৃতিকথা মানে শুধু বয়ে চলা নয়, বরং এই প্রবহমান সময়কে সেঁচে সমকালীন সত্যিও খুঁজে বের করা। সেই মুহূর্তকথার কোলাজেই বাঁধা অমল আমার সময়?\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39251864289453,"sku":"PP007","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/7AmolAmarSomoyFront.jpg?v=1632826088"},{"product_id":"বোসো-এই-কাব্যের-পাশে","title":"বোসো এই কাব্যের পাশে","description":"\u003cp\u003eBoso Ei Kabber Pase \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : প্রশান্ত মাজী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 79\u003c\/p\u003e\n\u003cp\u003eটারবুলেন্ট ফিফ্‌টিজ-এর অন্যতম কবি উৎপলকুমার বসু-র কবিতার মূল্যায়ন করা এই বইয়ের উদ্দেশ্য নয়, তাঁর সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে, নিয়মিত আড্ডায় বর্তমান লেখক যেসব মণিমুক্তো সংগ্রহ করেছিলেন এই ছোটো বইয়ে সেসব যেন আলাপচারিতায় উঠে এসেছে।এক অনন্য গদ্যভাষায়। তত্ত্বের ভারে ন্যুব্জ নয়, কথা বলার ভঙ্গিতে উৎপলকুমার বসুর কাব্য সংকেত ধরা পড়েছে ছোটো ছোটো এইসব লেখাগুলিতে। সব মিলিয়ে কবিকেও। এই বই তাই শেষ পর্যন্ত হয়ে উঠেছে উৎপলকুমার বসু-র কবিতায় প্রবেশের এক সদর দরজা।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআকার (cm) : 12 (l) X 18 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39251892043949,"sku":"PP008","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/8BosoEiKabberPaseFront.jpg?v=1614186704"},{"product_id":"সাহিত্য-প্রতিছায়া","title":"সাহিত্য প্রতিচ্ছায়া","description":"\u003cp\u003eSahitya ProtiShaya \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শেখর বসু\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 79\u003c\/p\u003e\n\u003cp\u003eনবোকভের মতে মহৎ উপন্যাস আসলে মহৎ রূপকথা।উইলিয়াম বারোজ বলেছেন, নিছক হাতের কৌশলেই গল্প-উপন্যাস লেখা সম্ভব।মার্ক টোয়েন শুধু সেই সব ঘটনাই মনে রাখতে পেরেছেন যেগুলি কখনোই ঘটেনি। দালির আজব কল্পনায় কুখ্যাত হিটলার মেয়ের ছবিতে ফুটে উঠেছিল।মাতিস এবং পিকাসো দুজনেই তাঁদের আঁকা পোট্রেটে যুবতী ফ্রাঁসোয়ার চুলের রং করতে চেয়েছিলেন সবুজ।কেন?  কেনই বা দুর্ধর্ষ জয়েস ১৩ সংখ্যাটিকে ভয় পেতেন যমের মতো ওদিকে,আত্মহত্যার মুখ থেকে রাসেলকে ফিরিয়ে এনেছিল শিল্প-সাহিত্য বা দর্শন নয়... অঙ্ক।সার্ত্‌ সারা জীবন কাটিয়েছেন গ্রন্থাগারে।বিভূতিভূষণের কাছে লেখাপড়াছিল খুব বড়ো মানসিক দুঃসাহসিকতা, কিন্তু ফ্লবের তাঁর উপপত্নীকে লেখা একটি চিঠিতে জানিয়েছেন, মাত্র গোটাছয়েক বই ভালোভাবে পড়লে যে-কারও পক্ষেই স্কলার হওয়া সম্ভব।অশ্লীল হওয়ার অভিযাগে বহু বই বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু বই ‘যথেষ্ট অশ্লীল না হওয়ার দায়ে’ প্রকাশকের শাস্তি পাওয়ার ঘটনা আছে মাত্র একটিই। এইরকম নানা তথ্যে, তত্ত্বে ও বিশ্লেষণে সম্পূর্ণ নতুন মাত্রায় শিল্পসাহিত্যের মর্মকথা ধরাপড়েছে ‘সাহিত্য প্রতিচ্ছায়া’য়।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39251928875181,"sku":"PP009","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/9SahityaProtiShayaFront.jpg?v=1614187069"},{"product_id":"বহুরুপে-ভাষা-প্রয়োগের-বাংলা-ব্যাবহারেরে-বাংলা-১ম-খন্ড","title":"বহুরূপে ভাষা : প্রয়োগের বাংলা ব্যবহারের বাংলা  (১ম খণ্ড)","description":"\u003cp\u003e\u003cspan\u003eBhurupe Bhasha : Proyoger Bangla Baboharer Bangla (Vol - I)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : শ্যামশ্রী  বিশ্বাস সেনগুপ্ত  \/ ভূমিকা : পবিত্র সরকার\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 208\u003c\/p\u003e\n\u003cp\u003eযে ভাষায় আমরা কথা বলি তা শুধু বাংলা,ইংরেজি,স্প্যানিশ, ফ্রেঞ্চ এসবেই আটকে নেই। এক একটা ভাষার ভেতরেও আছে অগুনতি পরত। কত তার প্রয়োগ, কত তার বৈচিত্র্য। মুহুর্মুহু বদলে যায় তার রূপ। ভাষার জন্ম মনে। প্রকাশ কখনও মুখে, কখনও লেখায়। তাইতো এই বাংলা কখনও সমালোচনায় মুখর, কখনও আঁতলামোয় তীক্ষ্ণ। তারই আদুরে বুলিতে বাঙালির প্রেম প্রাণ পেয়েছে। তারই হাত ধরে চলেছে ব্রহ্মের সন্ধান। শুধু অপরাধ বা অশ্লীল নয়। এ ভাষা প্রবাসীর, ক্ষমতার, স্তাবতকার, কল্পনার, কবিতার...। ভাষার সাতরঙা এখানে গল্পে গল্পে খচিত। এ এক অভিনব সংকলন।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.6 (h) \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39251972128941,"sku":"PP010","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/10BhurupeBhasha_1stpart_Front.jpg?v=1614187531"},{"product_id":"বহুরুপে-ভাষা-প্রয়োগের-বাংলা-ব্যাবহারেরে-বাংলা-২য়-খন্ড","title":"বহুরূপে ভাষা : প্রয়োগের বাংলা ব্যবহারের বাংলা (২য় খণ্ড)","description":"\u003cp\u003e\u003cspan\u003eBhurupe Bhasha : Proyoger Bangla Baboharer Bangla (Vol - II)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : শ্যামশ্রী  বিশ্বাস সেনগুপ্ত \/ ভূমিকা : উজ্জ্বলকুমার  মজুমদার\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 208\u003c\/p\u003e\n\u003cp\u003eদুগ্‌গা... দুগ্‌গা..! শুধু শুভযাত্রার মতো নৈঃশব্দ্যেরও একটা নিজস্ব ভাষা আছে।পাত্রপাত্রীর আত্মপরিচয় বা তাদের নামকরণে এই ভাষা টেলিগ্রাফিক।দেহকেন্দ্রিকতায় জীবন্ত। এরকম অসংখ্য পরতে বিছানো আমাদের বাংলা ভাষা। এই ধরুন না মস্তানির বাংলা,ছাত্র পড়ানোর বাংলা, আবৃত্তির বাংলা অথবা ভাব-অভিধানের বাংলা ভাষার কথা। একই অঙ্গে কত না রূপ তাঁর। এই ভাষায় সহজিয়ারা খোল বাজায়, গিটার হাতে শিল্পীরা গায় ব্যান্ডের গান। প্রতিবাদের রাজনীতিও এই ভাষায় স্বচ্ছন্দ। সব যেন দেয়ালে আঁকা ছবির মতো। ভাষা নিয়ে এহেন গল্পকথা হাজার বছরের বাংলায় এই প্রথম। আমরা পড়ছি।আপনি পড়ছেন তো...।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.7 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39252037238957,"sku":"PP011","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/11BhurupeBhasha_2ndpart_Front.jpg?v=1614187841"},{"product_id":"বহুরুপে-ভাষা-প্রয়োগের-বাংলা-ব্যাবহারেরে-বাংলা-৩য়-খন্ড","title":"বহুরূপে ভাষা : প্রয়োগের বাংলা ব্যবহারের বাংলা  (৪র্থ খণ্ড)","description":"\u003cp\u003e\u003cspan\u003eBhurupe Bhasha : Proyoger Bangla Baboharer Bangla (Vol - IV)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : শ্যামশ্রী  বিশ্বাস সেনগুপ্ত \/ ভূমিকা : শঙ্খ ঘোষ \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 207\u003c\/p\u003e\n\u003cp\u003eলুপ্ত বা মৃত।\u003cbr\u003eভাসাভাষা স্মৃতিকথা\u003cbr\u003eমন্তাজ ট্রেলার,\u003cbr\u003eমহাকাশে অনূদিত\u003cbr\u003eনিঃশব্দ থ্রিলার।\u003cbr\u003eজোটের সরস বিতর্ক\u003cbr\u003eপ্রবাদপ্রতিম,\u003cbr\u003eশিষ্টাচারে মুখের ভাষা\u003cbr\u003eহয়েছে কৃত্রিম।\u003cbr\u003eপঞ্জিকায় অঙ্ক কষে\u003cbr\u003eজ্যোতিষচর্চা,\u003cbr\u003eশিরোনামে স্থান পেয়েছে\u003cbr\u003eসিন্ডিকেট কড়চা!\u003cbr\u003eসম্পাদকের আমন্ত্রণে\u003cbr\u003eফরমায়েশি পদ্য,\u003cbr\u003eখেলার মাঠের মতো\u003cbr\u003eনিদারুণ গদ্য।\u003cbr\u003eভাষার আভাস থাকুক\u003cbr\u003eপ্রশ্নচিহ্ন হাইফেনে,\u003cbr\u003eনতুন ভাষার নতুনত্ব\u003cbr\u003eনবনীতা দেবসেনে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39252075380909,"sku":"PP013","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/13BhurupeBhasha_4thpart_Front.jpg?v=1628751477"},{"product_id":"বহুরুপে-ভাষা-প্রয়োগের-বাংলা-ব্যাবহারেরে-বাংলা-৫ম-খন্ড","title":"বহুরূপে ভাষা : প্রয়োগের বাংলা ব্যবহারের বাংলা  (৫ম খণ্ড)","description":"\u003cp\u003eBhurupe Bhasha : Proyoger Bangla Baboharer Bangla (Vol - V)\u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : শ্যামশ্রী  বিশ্বাস সেনগুপ্ত  \/ ভূমিকা : অলোকরঞ্জন দাশগুপ্ত\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 199\u003c\/p\u003e\n\u003cp\u003e‘ব্ল্যাকমেল’-এর একটা ভাষা আছে।পরকীয়া, আত্মহত্যা, বাথরুম, বিছানা এসব যতই পারসোনাল হোক না কেন, সব কিছুর মধ্যেই ছড়িয়ে রয়েছে টুকরো টুকরো ভাষা।প্রলোভন, আত্মগোপন, পটানোর ভাষাশৈলী অবাক করার মতো।মেয়েদের একটা বিশিষ্টতা ‘মেয়েলি ভাষা’।সেই মেয়েরাই যখন পতিতালয়ের বুলি আওড়ায় তখন তাদের ভাষায় লাল আলো জ্বলে ওঠে।আমাদের জীবন তো অভিনয় আর নাটুকেপনায় মোড়া।গুজব, আত্মসমালোচনা, প্রশাসন ইত্যাদি ভাষার বিভিন্নতা উদাহরণে স্পষ্ট।ভাষার বহুরূপ নিয়ে এমন সাহসী পদক্ষেপ বাংলা ভাষায় এই প্রথম।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39252196851885,"sku":"PP014","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/14BhurupeBhasha_5thpart_Front.jpg?v=1614188787"},{"product_id":"prativash-books_57","title":"তাঁর যাত্রাপথের আনন্দগান","description":"\u003cp\u003eলেখক : শঙ্করলাল ভট্টাচার্য \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 174 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবিগত ষাট বছরে রবীন্দ্রসংগীতের গড়ে ওঠা ভাব ও মূর্তির এক নিপুণ ছবি এই বই। রবীন্দ্রনাথের জীবনও অনেকটা গানে গানে বলা ‘শ্রীশক্তি’ সংগীতলেখ্য। সেরা শিল্পীদের সঙ্গলাভেধন্য লেখক সেই শিল্পীদেরও ছবির মতো এঁকেছেন রচনায় রচনায়। যা প্রায় গানের মতো বাজে। নানা জন ও নানা প্রসঙ্গে লেখা হলেও রচনাগুলি যেন বহমান গান। যখন লেখা হয়েছিল তখন পাঠক\/ পাঠিকা আলোড়িত হয়েছিলেন, আর এখন সংকলিত আকারে পেয়ে নতুন করে মুগ্ধ হবেন এর তত্ত্ব ও তথ্যগুণে। এই বইয়ের রচনাশৈলীও বিচিত্র। গান ভাষ্য ও নাট্যের মিশেলে গড়া কোনো রচনা, তথ্যের তুল্যমুল্য বিচারে নির্মাণে কোনো প্রবন্ধের, স্মৃতিচারণার ভঙ্গিতে বলা কোনো শিল্পীর সঙ্গে সম্পর্কের বিবরণ, রম্যরচনার আঙ্গিকে ধরা কোনো শিল্পীর সঙ্গে দেখা সাক্ষাৎ ও তাঁর গান শোনার দিনগুলি, আবার কোনো রচনার গঠন সাবলীল সাখাৎকারের, যেসব ধরনের লেখায় দীর্ঘকাল যাবৎ অনবদ্য অবদান লেখকের। সর্বোপরি ‘তাঁর যাত্রাপথের আনন্দগান’ কবির গানের মতোই এক যাত্রা। গান থকে গানে, শিল্পীথেকে শিল্পীতে, সময় থেকে সময়ে। একেবারে ভিন্ন স্বাদের, ভিন্ন মাত্রার, শঙ্করলালের নিজস্ব গদ্যও ঘরনার রবীন্দ্রসংগীত চর্চা।\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l)  X 22 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353995133101,"sku":"PP155","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/4TarYatrapotherAnandaganFront.jpg?v=1615357626"},{"product_id":"prativash-books_59","title":"জীবনানন্দ : জীবন আর সৃষ্টি","description":"\u003cp\u003eJibanananda : Jibon Aar Sristi\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : সুব্রত রুদ্র \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 912 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eজীবনানন্দ দাশ আসলে এক আত্মবীক্ষার নাম। তাঁকে পড়া যায় নানা ভাবে। কারও মতে, জীবনানন্দের কাছে প্রকৃতিই সব। যেভাবে কবি প্রকৃতির টুকরো টুকরো অনুষঙ্গের মাঝে গন্ধ, রূপ, রস আর চেহারা প্রতিষ্ঠা করেছেন, তাতে বাড়ির শ্যাওলা ধরা পাঁচিল, ধানের রোয়া, বাতাসের নাচন কিংবা হাওয়ার রাত হয়ে উঠেছে মুর্ত। আবার কারও কাছে জীবনানন্দ চূড়ান্ত নৈরাশ্যবাদী। প্রকৃতির মাঝে থেকেও তিনি আসলে বারবার পালাতে চেয়েছেন। আর পালাতে পারা কিংবা না পারার টানাপোড়েনে তাই নিজে জড়িয়ে পাঠককেও জড়িয়েছেন নৈরাশ্যের জাল বিস্তার করে। তাই কারও মতে আবার নিরন্তর জীবনানন্দ-পাঠ মানে অবসাদগ্রস্ততায় ডুবে যাওয়ার আরেক নাম। কেউ জীবনানন্দের রূপকল্পের ঘূর্ণাবর্তে আটকে গিয়েছেন বারবার। কারও কাছে। জীবনানন্দ কবির চাইতেও ঔপন্যাসিক হিসেবে বেশি প্রতিভাত। আর জীবনানন্দের চেতনা ? দর্শন ? বোধ ? চিন্তা ? কোনো বিশেষ শব্দবন্ধে আটকে রাখা যায় না তাকে। ‘জীবনানন্দ: জীবন আর সৃষ্টি’ আসলে এমন লেখার সংকলন, যেখানে জীবনানন্দের সম্ভাব্য নানা দিক তুলে ধরেছেন নানা দশকের বহু লেখক। কখনও জীবনানন্দের কাব্যচিন্তা, কখনও বিশেষ একটি কবিতা, কখনও আবার সমগ্র কাব্যগ্রন্থ আলোচিত হয়েছে। কোথাও গল্প, কোথাও উপন্যাসে আলো ফেলা হয়েছে। কখনও এসেছে রবীন্দ্রচিন্তা, কখনও মার্কসীয় ভাবনা। আর এসবের পরতে পরতে জড়িয়ে আছে জীবনানন্দের ভাবনায় প্রেম, প্রকৃতি, মৃত্যু, হতাশা, স্বপ্ন, সমাজ ও মুক্তির আখ্যান। জীবনানন্দ যেমন চিরকালীন, তেমনই শতাধিক লেখার সংকলন ‘জীবনানন্দ: জীবন আর সৃষ্টি’ রয়ে যাবে। কারণ, মুক্তির নাম জীবনানন্দ। আত্মবীক্ষার নামও জীবনানন্দ।\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 16 (l) X 24.5 (b) X 6 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353995264173,"sku":"PP157","price":1000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/6Jibanananada_JibanAarShipaFront.jpg?v=1615358305"},{"product_id":"prativash-books_67","title":"কলকাতা","description":"\u003cp\u003eKolkata\u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : মীনাক্ষী দত্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 512 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eএকটি পত্রিকার পক্ষে যে ক’টি সাফল্য সম্ভব তা ‘কলকাতা’ অর্জন করেছে। প্রকাশ করেছে সত্যজিৎ রায়ের দীর্ঘতম সাক্ষাৎকার।প্রকাশ করেছে বুদ্ধদেব বসুর জীবৎকালে তাঁর ওপর বিশেষ সংখ্যা। সরকারের দ্বারা নিষিদ্ধও হয়েছে পত্রিকাটি।সম্পাদক ও সহযোগীরা হয়েছেন কারারুদ্ধ। একটি সংখ্যার সম্পূর্ণ ইংরিজি অনুবাদ প্রকাশিত হয়েছে চেন্নাই-এ,আর একটি গুজরাটে। এমনকি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেসপ্যাচে হয়েছে উল্লিখিত। এর লেখক পেয়েছেন পুরস্কার।একটি পত্রিকা, যতক্ষুদ্রই হোক- ভূকম্পন যে ঘটাতে পারে, ‘কলকাতা’-ই তার প্রমাণ।\u003cbr\u003e\u003cbr\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 3 (h)\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353995853997,"sku":"PP165","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/14jyotirmoyduttaKolkatafront.jpg?v=1615362555"},{"product_id":"prativash-books_79","title":"কবিতা (সংকলন ২)","description":"\u003cp\u003e\u003cspan\u003eKabita (Sankalan 2)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : বুদ্ধদেব বসু \/ সংকলক : মীনাক্ষী দত্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 414 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eকবিতা সংকলনের এই খণ্ডের ব্যাপ্তি ১৯৪৩-১৯৫০ সাল অর্থাৎ এক ক্রান্তিময় কাল এই খণ্ডে ধৃত। যুদ্ধ,দাঙ্গা, দেশভাগ, স্বাধীনতা, যেমন ঘটেছে তেমনি বাংলা কবিতার জগতেও হয়েছে অনেক উথাল-পাতাল। জীবনানন্দ দাশ ও সমর সেনের কাব্যস্রোত শুকনো হয়ে এসেছে, বিকশিত হচ্ছেন অমিয় চক্রবর্তী। এই খণ্ডে ‘কবিতা’ পত্রিকা তার বাল্যকাল ও কৈশোর অতিক্রম করে সচেতন যৌবনে প্রবেশ করছে। এই পর্যায়ে ‘কবিতা’র এক বড়ো লক্ষণ তার আন্তর্জাতিকতা। এটা তবু প্রেরণা নয়, চর্চারও যুগ। এই সময় বুদ্ধদেব বসু ছাড়াও পাই সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তীকে। শেষের দিকে পাই নরেশ গুহ ও অরুণকুমার সরকারকে। শেষ পর্যায়ে আবার ফিরে আসছেন জীবনানন্দ। আর আসছেন নতুন প্রজন্মের কবিরা। এই বিপুল সম্ভার থেকে বাদ দিতে হল বৃহদাংশ কিন্তু যা রইল তা নিকষিত হেম। পুরোনো এবং নতুনকে নিয়ে দু-কূল ছাপানো এক যৌবনময় নদী।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353996869805,"sku":"PP177","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/61KabitaSankalan2Front.jpg?v=1615730863"},{"product_id":"prativash-books_80","title":"কবিতা (সংকলন ৩)","description":"\u003cp\u003eKabita (Sankalan 3)\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : বুদ্ধদেব বসু \/ সংকলক : মীনাক্ষী দত্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 456\u003c\/p\u003e\n\u003cp\u003eবুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকাই সম্ভবত বাংলা সাহিত্যে সেই সাময়িক পত্র যার পটে যেমন বিধৃত রইল ১৩৫৪ থেকে ১৩৬০ সাল পর্যন্ত তার ঐতিহ্যবাহী যাত্রাপথের বিবিধ কালচিহ্ন - যা বলে দেয় এই পর্বে ‘কবিতা’ প্রবেশ করেছে তার জীবনের সবথেকে উজ্জ্বল সময়পর্বে। এই পর্বে আমরা যেমন পাচ্ছি বুদ্ধদেব বসু-বিষ্ণু দে- জীবনানন্দ দাশ -অমিয় চক্রবর্তীদের পাশাপাশি অশোক মিত্র- অরুণ কুমার সরকার- বীরেন্দ্র চট্টোপাধ্যায়দের, তেমনি সুনীল গঙ্গোপাধ্যায়- শঙ্খ ঘোষদের আবির্ভাবও আবার সূচিত হচ্ছে এই পর্বেই। অন্যদিকে এই সেই পর্ব যখন বুদ্ধদেব বসু-বিষ্ণু দে-র মতো পথপ্রদর্শকের হাত ধরে বাঙালি পাঠক একদিকে ঋদ্ধ হচ্ছেন বোদলেয়র-রিলকে প্রমুখের কাব্যপাঠে। একই ভাবে বাংলা কবিতাও আবার পৌঁছে যাচ্ছে কবিতাবিশ্বের দরবারে। পুরোনো আর নতুনে মিলিয়ে বাংলা সাহিত্যের স্বর্ণিল দিগন্তের পথযাত্রীদের হাতে এ-সংকলন হয়ে রইল দ্বিতীয়রহিত এক উজ্জ্বল উদ্ধার।\u003cbr\u003e \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353996902573,"sku":"PP178","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/62KabitaSankalan2Front.jpg?v=1615730874"},{"product_id":"prativash-books_81","title":"স্মৃতিতে চিঠিতে বুদ্ধদেব বসু ও তাঁর সারস্বত গোষ্ঠী","description":"\u003cp\u003eSmritite Chithite Buddhadeb Bosu O Tar Saraswat Gosthi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মীনাক্ষী দত্ত \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 286 \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eএটা এখন প্রায় সর্বজনস্বীকৃত যে শুধু তাঁর নিজের সৃষ্টিতে নয়, সম্পাদনা ও সখ্যেও বুদ্ধদেব বসু বিশ্বসাহিত্যে এক অনন্য প্রতিভা। উপন্যাস, ছোটোগল্প, ভ্রমণ কাহিনি, সাহিত্য সমালোচনা, অনুবাদ-সাহিত্যের বিবিধ বিভাগে বুদ্ধদেব বসু রেখে গেছেন সেই-সেই বিভাগের একাধিক ক্ল্যাসিক, যার কয়েকটির শুধু এখানে উল্লেখ যথেষ্ট, যথা উপন্যাসে ‘তিথিডোর’, সমালোচনায় ‘সাহিত্যচর্চা’, ভ্রমণে ‘দেশান্তর’, অনুবাদে ‘বোদলেয়ার তাঁর কবিতা’। সমান প্রতিভার প্রকাশ পেয়েছে তাঁর প্রাত্যহিক জীবনযাপনে। লেখক ও ব্যক্তি বুদ্ধদেব, অনাবিষ্কৃত প্রতিভার সন্ধানী খনক ও প্রচারক বুদ্ধদেব, এবং সস্নেহ পিতা ও সাহিত্যপাঠের মন্ত্রদাতা গুরু বুদ্ধদেব-এই বহুদ্যূতিময় বুদ্ধদেবকে মিলিয়ে মীনাক্ষী দত্ত রচনা করেছে এক ক্যালিডোস্কোপ। দুটি দীর্ঘ মেমোয়ার, একটি তথ্যাশ্রয়ী ফিকশন (‘জীবনে একটি দিন’) এবং ১০৪টি চিঠি সংবলিত ‘স্মৃতিতে চিঠিতে বুদ্ধদেব বসু ও তাঁর সারস্বত গোষ্ঠী’-বইটির প্রকাশে বঙ্গভারতীর বেণিতে গ্রথিত হল এক বেল-জুই-মল্লিকার মালা।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X  22 (b) X  2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353996935341,"sku":"PP179","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/63SmrititeChithiteBuddhadebBosuOTarSaraswatGosthiFront.jpg?v=1615730901"},{"product_id":"prativash-books_82","title":"বুদ্ধদেব বসু","description":"\u003cp\u003eBudhhadeb Basu \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ভূঁইয়া ইকবাল \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 160 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘দৈবক্রমে বুদ্ধদেব বসুর লেখার প্রথম যে-পরিচয় পেয়েছিলুম তার থেকে আমার মনের মধ্যে এ বিশ্বাস ছিল যে, বাংলা সাহিত্যে নিঃসন্দেহে তিনি সম্মান লাভ করবেন’- রবীন্দ্রনাথ এভাবেই কালের আর-একজন কিংবদন্তিকে চিনে নিয়েছিলেন। তাঁর হাত ধরে বাংলা সাহিত্যের আধুনিকতা এগিয়ে গিয়েছিল বেশ কয়েক ধাপ। বিদ্রোহ, প্রেম আর দেহবন্দি মানবাত্মার বন্দনার ত্রিকোণ জুড়ে তাঁর কবিতাযাপনের অবসরগুলি ছড়ানো ছিল। রাখা ছিল স্বতন্ত্র কিছু বক্তব্য তাঁর প্রবন্ধের ভাঁজে, ভিন্ন কিছু ভাবনার অবকাশ তাঁর সম্পাদনার হাতে। দুই বাংলা জুড়ে ছড়িয়ে আছে স্মৃতিমাখা তাঁর জীবনপথ। আত্মীয়তার নিবিড় সীমায় এই বিদগ্ধ মানুষটিই আপন মাধুর্যে কত সহজ অনাবিল ছিলেন। এমনই এক স্রষ্টার কালপরম্পরার খুঁটিনাটি নিয়ে তাঁর সমগ্র ব্যক্তিমানুষ ও পূর্ণাঙ্গ সাহিত্য মানসকে মলাটবন্দি করার একটি প্রয়াস থাকল এইসব সহজ, সাবলীল, আকর্ষণীয়, যতিচিহ্ন ও পরিচ্ছেদগুলির মধ্যে। \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l)  X 22 (b)  X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353996968109,"sku":"PP180","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/64BudhhadebBasuFront.jpg?v=1615730917"},{"product_id":"prativash-books_83","title":"বুদ্ধদেব বসুর জীবন","description":"\u003cp\u003eBudhhadeb Boshur jeeban \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সমীর সেনগুপ্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 448 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eকবিতা, গল্প, উপন্যাস, পদ্যনাটক, গদ্যনাটক, আধুনিক নাটক, প্রতীকধর্মী নাটক; সংস্কৃত ফরাসি রুশ জার্মান বিভিন্ন ভাষার সাহিত্য থেকে কবিতার বঙ্গানুবাদ; সাহিত্যিক প্রবন্ধ, ব্যক্তিগত প্রবন্ধ; ভ্রমণকাহিনি, পত্রসাহিত্য; ছোটোদের জন্য গল্প, উপন্যাস, নাটক, অনুবাদগল্প। বাংলা সাহিত্যে আধুনিকতা নামক ধারণার প্রতিষ্ঠা, প্রগতি ও কবিতা পত্রিকা প্রকাশ করে বাংলা কবিতায় রবীন্দ্রনাথের পরে নতুন যুগের প্রবর্তন; তরুণ কবিদের হাতে ধরে শেখানো, কীভাবে লিখতে হবে আধুনিক কবিতা, কী হবে এবং কী হবে না তার ভাষা; ব্যক্তিগত প্রসঙ্গকে বিবেচনার বাইরে রেখে বিশুদ্ধ সাহিত্য হিসেবে মুক্তদৃষ্টিতে রবীন্দ্রনাথের রচনার আলোচনার নতুন মান প্রতিষ্ঠা করা; সমগ্র ভারতবর্ষে বহুকালপ্রচলিত সাহিত্যবিশ্লেষণের পরিপ্রেক্ষিতে, নতুন দৃষ্টিভঙ্গি থেকে সাহিত্যের, বিশ্বসাহিত্যের অনুশীলন আরম্ভ করা। নিজের বাড়ির সান্ধ্য আড্ডায় নিয়মিত মুক্তচিন্তার চর্চা করা, মুক্তচিন্তায় অভ্যস্ত করে তোলা নিজের ছাত্রদের, তরুণ কবিদের। এই সবই করেছিলেন বুদ্ধদেব বসু, সদাহাস্যময় মুখে ও মালিন্যহীন চিত্তে, নিঃসঙ্গভাবে, চিরজীবন কৃচ্ছতার দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। আজকের এই প্রদোষপ্রহরে, সাহিত্য যখন নিরন্তর বিমূঢ়, তখন সাহিত্যে উৎসর্গীকৃত বুদ্ধদেব বসুর নিষ্ঠাবান জীবন কোনো ধ্রুবপদের সন্ধান দিতে পারে হয়তো-শেখাতে পারে, ‘সব গতি ও প্রগতি ও পতন ও বিতর্কের পরে অবশেষে কোনো এক গভীর রাত্রে নিজের মধ্যে নিবিষ্টতা ভালো’। এই গ্রন্থে বছর ধরে ধরে বুদ্ধদেব বসুর জীবনকে উন্মোচিত করে করে দেখানো হয়েছে। রবীন্দ্রনাথের পরেকার বাংলা সাহিত্যে সবচেয়ে বিচিত্রকর্মা সাহিত্যিকের সবচেয়ে নির্ভরযোগ্য জীবনী। এই তৃতীয় সংস্করণে যুক্ত হল তার সম্পূর্ণ গ্রন্থপঞ্জি এবং নির্দেশিকা।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l)  X 22 (b)  X 3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997000877,"sku":"PP181","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/65BudhhadebBoshurjeebanFront.jpg?v=1615536862"},{"product_id":"prativash-books_84","title":"কলকাতা : ১ম সংখ্যা (ফ্যাক্সিমিলি)","description":"\u003cp\u003eKolkata : 1st Sankha (Faximili)\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদন : জ্যোর্তিময় দত্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা: 88 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14  (l) X  21  (b) X  1.1  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997066413,"sku":"PP182","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/66Kolkata1stSankha_Faximili_Front.jpg?v=1615731041"},{"product_id":"prativash-books_85","title":"কলকাতা : রাজনীতি সংখ্যা (ফ্যাক্সিমিলি)","description":"\u003cp\u003eKolkata : Bisesh Rajniti Sankha \u003cspan data-mce-fragment=\"1\"\u003e(Faximili)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদন : জ্যোর্তিময় দত্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা: 68 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14  (l) X  21  (b) X  0.7  (h)\u003c\/p\u003e","brand":"Prativash","offers":[{"title":"Default Title","offer_id":39353997131949,"sku":"PP183","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/67Kolkata_BiseshRajnitiSankha_Front.jpg?v=1615731060"},{"product_id":"prativash-books_86","title":"বিনয় মজুমদার : কবিতার শহিদ ও অন্যান্য","description":"\u003cp\u003eBinoye Majumdar : Kabitar Sahid O Anyana \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জ্যোর্তিময় দত্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 160 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘বিনয় মজুমদার : কবিতার শহিদ ও অন্যান্য’ গ্রন্থটি জ্যোতির্ময় দত্তের বিনয় মজুমদার বিষয়ক পাঁচটি প্রবন্ধ ও কিছু টুকরো লেখার সংকলন। জ্যোতির্ময়ের করা ‘ফিরে এসো, চাকা’র কিছু কবিতার মূলসহ অনুবাদ এই গ্রন্থটির মর্যাদা বাড়িয়েছে। পঞ্চাশ বছরেরও বেশি আগে লেখা ‘বিনয় মজুমদার কবিতার শহিদ’ প্রবন্ধটির বিষয়ে আজও পাঠকদের আগ্রহ ও ঔৎসুক্যের সীমানেই। অতীব সংবেদনশীল গদ্যে লেখা দার্শনিক অন্তর্দৃষ্টি সম্পন্ন এই প্রবন্ধ বাংলা ভাষায় একটি স্মরণীয় সম্পদ। বাকি চারটি প্রবন্ধও সুলিখিত এবং মননশীলতায় সমৃদ্ধ। ‘পরিশিষ্ট’ এবং ‘তথ্য ও প্রাসঙ্গিক আলোচনা’ বিভাগ দুটি গ্রন্থের বাড়তি আকর্ষণ। শ্ৰী তরুণ বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক সম্পাদনার গুণে এই গ্রন্থটি যে অচিরেই পাঠকচিত্ত জয় করবে, এ কথা নিঃসন্দেহে বলা যায়।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  12.5 (l) X  18 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997230253,"sku":"PP184","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/68KabitarSahidOAnyanaFront.jpg?v=1615731078"},{"product_id":"prativash-books_87","title":"উপন্যাসের বিবিধ সংকট","description":"\u003cp\u003eUpanyaser Bibidho Sankat \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবেশ রায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 184 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eগত কয়েক দশকের বাংলা গল্প ও উপন্যাসের দুনিয়ায় দেবেশ রায়ের কথা সাহিত্য যেমন বিশিষ্ট তেমনি বাংলা উপন্যাসের উদ্ভব, বিকাশও গঠন নিয়ে তাঁর রচনাগুলির মৌলিকতা বাংলা গল্প-উপন্যাসের বিকল্প ইতিহাসের আভাস দিচ্ছে। শিল্পীর শিল্পদৃষ্টির সেই বিশেষ ভূমি থেকেই ১৪টি প্রবন্ধের এই সংকলন।দুটি ভাগ।একটি, বাংলা উপন্যাসের ও উপন্যাসের বিভিন্ন তাত্ত্বিক বিশ্লেষণ। দুই, বাংলা উপন্যাসের প্রধান ধারা বলে প্রচারিত ধারার বিকল্প ধারার কিছু প্রমাণ নিয়ে আলোচনা- হাংরি জেনারেশন, শাস্ত্রবিরোধী গল্প, ইত্যাদি।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997459629,"sku":"PP185","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/69UpanyaserBibidhoSankatFront.jpg?v=1615731106"},{"product_id":"prativash-books_88","title":"বুদ্ধদেব বসু ও সমর সেন সখ্যে সামীপ্যে","description":"\u003cp\u003eBuddhadev Boshu O Samar Sen \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুমন গুণ\u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 96 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবুদ্ধদেব বসুর সঙ্গে তাঁর সময়ের বিভিন্ন লেখকদের নানামাত্রিক সম্পর্ক ছিল। সম্ভাব্য সবরকম উপায়ে বুদ্ধদেব বসু যে-কোনো ইতিবাচক প্রবণতাকে সমর্থন জানাতেন। আবার, নিজের বিবেচনার সঙ্গে না মিললে যুক্তিসম্মত প্রতিরোধেও তাঁর দুর্বলতা ছিল না। বাংলা সাহিত্যে সমর সেনের যে সম্মানিত ভূমিকা, তার গঠনেও বুদ্ধদেব বসু। নান্দনিক রাজনেতিক কারণে দু’জনের মতের সাম্য অবিচালিত থাকার সম্ভাবনা ছিল না, কিন্ত প্রখর কোনো বিপর্যয় দু’জনের সান্নিধ্যে এবং পারিবারিক সম্পর্কেও ঘটেনি, এটা বলবার মতো কথা। দুজনেই ছিলেন বাংলা গদ্যকবিতার দুই শিরোধার্য শিল্পী। আত্মমর্যাদাসম্পন্ন বাঙালি। বুদ্ধিজীবীর বিরল উদাহরণ হিসেবেও স্মরণীয় হয়ে আছেন তাঁরা। সমর সেনকে ‘গদ্যকবিতা লেখার পরামর্শ’ দিয়েছিলেন বুদ্ধদেবই, আর বুদ্ধদেবের ‘এলা-দি’ সহ নির্ভার এবং দ্যুতিময় কিছু গদ্যকবিতার তো কোনো তুলনা নেই। ‘কবিতা’ পত্রিকার প্রথম সংখ্যা থেকেই যুক্ত ছিলেন অন্যতম ‘প্রধান উৎসাহদাতা’ সমর সেন, প্রথমে ও ‘সহকারী সম্পাদক’ ও পরে ‘সম্পাদক’ হিসেবেও। এই মেধাবী সান্নিধ্যের সুফল বাংলা সাহিত্য নানাভাবে অর্জন করেছে। আত্মসম্মানে ও সততায় জ্যোর্তিময় এই দুটি মানুষের মধ্যে অবধারিত সখ্যের সূত্রটি অনুভবের তাগিদে প্রায় দু’দশক আগে হয়ে-ওঠা সমাদৃত বইটির প্রথম প্রতিভাস সংস্করণ প্রকাশিত হল।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h) \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997525165,"sku":"PP186","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/70BuddhadevBoshuOSamarSenFront.jpg?v=1615731132"},{"product_id":"prativash-books_89","title":"মেধাবী সান্নিধ্য : বুদ্ধদেব বসু","description":"\u003cp\u003eMedhabi Sannidhya  Buddhadeb Basu \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুমন গুণ\u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 112 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eতিনের দশকের কবি- ভাবুক হিশেবে বিবেচনা করি যাঁদের আমরা, তাঁদের বহুতল কলাচর্চার পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে স্তম্ভিত হতে হয়। বিশেষ করে, বুদ্ধদেব বসুর গোটা জীবনের স্থাপত্যের দিকে তাকালে টের পাওয়া যায়, লেখক-কবিদের সম্পর্ক, তাঁর আগের, সমসময়ের এবং পরের প্রজন্মের বিভিন্ন ব্যক্তিত্বের কৃতি নিয়ে বুদ্ধদেব অক্লান্ত ও উদ্যমী আলোচনার এক-ঘরানা তৈরি করেছিলেন। দেশী-বিদেশী কত লেখক সম্পর্কে যে তিনি লিখেছেন, অনুবাদ করেছেন হান্স আন্ডারসন থেকে রিলকে, কতজনের। আবার, সাহিত্যবিষয়ে যে-কোনও উদ্যোগে, মনে ধরলে, শামিল হয়েছেন। চিঠি লিখছেন, চিঠি পাচ্ছেনও অজস্র, যেখানে লেখা নিয়ে পারম্পরিক মতো বিনিময়ও ঘটে চলেছে গভীরভাবে। এই সমস্ত প্রসঙ্গ, এবং বুদ্ধদেব বসু ও তাঁর সময়ের বিভিন্ন গুণীজনের মধ্যে পারস্পরিক অনেকগুলি চিঠি ও তার জরুরি পরিচিতি নিয়ে প্রায় এক দশক আগে বের হয়েছিল। ‘মেধাবী সান্নিধ্য : বুদ্ধদেব বসু’ বইটি নানা মহলে অকুণ্ঠভাবে সমাদৃত হলেও বইটিকে সমৃদ্ধতর করে তোলার প্রয়োজন টের পাওয়া যাচ্ছিল নানাভাবে। পরিমার্জিত ও পরিবর্ধিত এই দ্বিতীয় সংস্করণে বুদ্ধদেব বসুর মতো একজন সজাগ, উদ্যত, আত্মসম্মানসম্পন্ন ব্যক্তিত্বকে আরও বিস্তৃত প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করা হয়েছে। বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, আবু সয়ীদ আইয়ুব, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, রমেন্দ্রকুমার আচার্য চৌধুরী, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ লেখকদের সঙ্গে তাঁর চিঠিপত্রের যোগাযোগের প্রসঙ্গটি এই বইটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14  (l) X 22  (b) X 1.5  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997623469,"sku":"PP187","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/71MedhabiSannidhyaBuddhadebBasuFront.jpg?v=1615731224"},{"product_id":"prativash-books_90","title":"চর্যাপদ : আচ্ছন্ন নৈঋত","description":"\u003cp\u003eCharjapod \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : সুমন গুণ\u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eচর্যাপদের কবি ও কবিতা ঘিরে এখনো আমাদের বিষ্ময়ের সীমা নেই । অথচ প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান গুলির পাঠ্যতালিকার বাইরে চর্যাপদ ও তার সান্ধ্য-ভাষা নিয়ে মনস্ক আলোচনার বই প্রায় দুর্লভ । এই সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখে এবং বাংলা ভাষার প্রথম কবিতাবইটিকে সমকালীন মনস্কতায় নতুনভাবে আবিস্কারের নেশায় এক দশক আগে প্রকাশিত হয় ‘চর্যাপদ : আচ্ছন্ন নৈঋত’ । বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রছাত্রী, গবেষক এবং সচেতন কবিতা-অনুরাগী পাঠকের কথা মনে রেখে গুরুত্বপূর্ণ এই বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হল । বইটিতে চর্যাকবিতা সম্পর্কে বিস্তৃত বিশ্লেষণ ও রূপান্তর করেছেন সম্পাদক সুমন গুণ । সঙ্গে রয়েছে এই সময়ের বিশিষ্ট কয়েকজন কবিকৃত চর্যাপদগুচ্ছের রূপান্তরিত ভাষ্য । সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত, অমিতাভ দাশগুপ্ত, পবিত্র সরকার, মোহিত চট্টোপাধ্যায়, দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, বীতশোক ভট্টাচার্যের রূপান্তরে যেমন পাওয়া যাবে কবির অনুভব, তেমনি সুকুমার সেন, গোপাল হালদার, নীলরতন সেন,  অতীন্দ্র মজুমদারের রূপান্তরে ধরা পড়েছে প্রাজ্ঞ গবেষকের নিষ্ঠা । তরুণ কবি-সমালোচক-অধ্যাপক সুমন গুণের এই বইটিও তাঁর সংবেদী মননের অন্যতম স্মারক হয়ে রইল ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  12 (l) X 17.8 (b) X 0.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997689005,"sku":"PP188","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/72CharjapodFront.jpg?v=1615731553"},{"product_id":"prativash-books_91","title":"প্রবন্ধ ৯য়","description":"\u003cp\u003eProbandha Noi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অমিত্রসূদন ভট্টাচার্য \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 135 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eএ কি প্রবন্ধ, নাকি বৈকালিক বৈঠকি আড্ডা, নাকি নিঃসঙ্গ নির্জনে একাকী ম্লান স্মৃতির মালা গাঁথা ? যিনি ‘আমার সকাল আমার সন্ধ্যা’র মতো অসামান্য একখানি আত্মজীবনী লিখতে পারেন, তাঁর কলম থেকেই বেরোনো সম্ভব এমন ম্লান স্মৃতির এই মালাখানি। তাঁর প্রবন্ধের গদ্য চিরকালই অভিজাত পরিশীলিত এবং প্রাণস্পর্শী। এবারের বইটির গদ্য যেন সন্ধ্যার রজনিগন্ধা। বিষয়ে বিন্যাসেও গদ্যের আভিজাতিক বৈঠকি অভিনবত্বে এ-বইটিকে বোধহয় তাঁর প্রবন্ধ নয়ই বলতে হয়।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  12.5  (l) X  18.5  (b) X  1.2  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997754541,"sku":"PP189","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/73ProbandhaNoiFront.jpg?v=1615731577"},{"product_id":"prativash-books_92","title":"প্রবন্ধ পঞ্চাশৎ : বিষয় বঙ্কিমচন্দ্র","description":"\u003cp\u003ePrabandha Panchasat : Bishoye Bankimchandra\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অমিত্রসূদন ভট্টাচার্য \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 502 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র বিষয়ে অমিত্রসূদন ভট্টাচার্যের লেখা নির্বাচিত পঞ্চাশটি প্রবন্ধের সংগ্রহ এই বই। সেই ১৯৬৪ সালে ‘দেশ’ পত্রিকায় তাঁর বঙ্কিমচর্চার শুরু। তারপর এই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে অব্যাহত রয়েছে তাঁর নিরলস বঙ্কিমসাধনা। গত পাঁচ দশকে বঙ্কিমচন্দ্র নিয়ে তাঁর রচিত প্রবন্ধের সংখ্যা শতাধিক। তাঁর সব লেখাই বিষয়-অভিনবত্বে পাঠককে আকৃষ্ট করেছে। কোনো কল্পনা নয়, এই বঙ্কিমগবেষক বঙ্কিমচন্দ্র নিয়ে যখনই কোনো কথা বলেছেন, তথ্য প্রমাণ উপস্থাপিত করেছেন। এই বঙ্কিমজীবনীকারের বর্তমান গ্রন্থে বঙ্কিমচন্দ্রকে নানাদিক থেকে আলোকপাত করা হয়েছে। বঙ্কিমচন্দ্রের সৃষ্টিপ্রতিভারও বিচার বিশ্লেষণ মূল্যায়ন রয়েছে নানা প্রবন্ধে। স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে সামগ্রিকভাবে দেখার প্রযত্ন ও প্রয়াস এই বইটিতে। এই বই শিক্ষিত বাঙালি পাঠকের জন্য, যাঁরা বঙ্কিমচন্দ্রকে পছন্দ করেন, অপছন্দ করেন এবং যাঁরা বঙ্কিমচন্দ্রকে যথার্থভাবে জানতে চান। সম্পূর্ণ মোহমুক্ত আবেগশূন্য দৃষ্টিকোণ থেকে প্রতিটি প্রবন্ধ রচিত। সবই মূলত গবেষণাধর্মী প্রবন্ধ, তথাপি তা সরস এবং সুখপাঠ্য। এই বই লেখকের ‘বঙ্কিমচন্দ্রজীবনী’ গ্রন্থের পরিপূরক গ্রন্থ রূপে বিবেচিত হবে নিঃসংশয়ে বঙ্কিমচন্দ্রকে নতুন করে জানতে বুঝতে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 16 (l)  X 24 (b) X  3.7 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997787309,"sku":"PP190","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/74PrabandhaPanchasatFront.jpg?v=1615731613"},{"product_id":"prativash-books_93","title":"বঙ্কিমচন্দ্র : তিন শতকের চোখে","description":"\u003cp\u003eBankimchandra : Tin Shataker Chokhe\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : অমিত্রসূদন ভট্টাচার্য \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 656 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eউনিশ শতক, বিশ শতক, অতঃপর একুশ শতক। দীর্ঘ এই তিন শতক জুড়ে বাংলার সাহিত্যাকাশে বঙ্কিমচন্দ্রের উজ্জ্বল উপস্থিতি। তাঁর রচনার প্রথম প্রকাশ থেকেই তিনি বিপুলভাবে সমাদৃত এবং আলোচিত। একই সঙ্গে তিনি প্রশংসিত ও অভিনন্দিত আবার সেই একই সঙ্গে হয়তো বা তিনি কঠোর বিরূপ সমালোচনায় আক্রান্ত ক্ষতবিক্ষত। এই প্রশংসা-অপ্রশংসা সমর্থন-অসমর্থনের মধ্য দিয়েই আজ ‘বঙ্কিমচন্দ্র বঙ্গসাহিত্যে তাঁর চিরকালের অসংশয় অধিকারে অধিষ্ঠিত।’ এই সাহিত্যসম্রাটের সৃষ্টি উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে আজও পর্যন্ত বাংলা সমালোচনা সাহিত্যের অন্যতম প্রধান আকর্ষণের বিষয়। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমালোচনার রীতিপ্রকৃতি বৈশিষ্ট্য, রূপান্তরিত হয়, ভাষার পরিবর্তন ঘটে, বলার ভঙ্গি যায় বদলে, দৃষ্টিভঙ্গিও পালটায়। একজন কালজয়ী লেখককে নিয়ে তিন শতকের সমালোচনার এমন একটি অমূল্য সংগ্রহের পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। বঙ্কিমচন্দ্র ও তাঁর মহান সৃষ্টিকর্ম নিয়ে তিন শতক জুড়ে যত মূল্যবান প্রবন্ধ নিবন্ধ সমালোচনা প্রকাশিত হয়েছে। তারই নির্বাচিত শ্রেষ্ঠ সংগ্রহ এই সমালোচনা সম্ভার। এ বই শুধু বঙ্কিমকে জানা নয়, সেই সঙ্গে বলা যায় এ বই বঙ্কিমসাহিত্যের তিন শতকের পাঠকবর্গের চিন্তা ভাবনা বোধ বিশ্বাস সংস্কার এবং তাঁদের মনন ও।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  16 (l)  X 24 (b) X 3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997852845,"sku":"PP191","price":650.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/75Bankimchandra_TinShatakerChokhe_Front.jpg?v=1615731639"},{"product_id":"prativash-books_94","title":"আমার ভিতর ঘর করেছে লক্ষ জনায়","description":"\u003cp\u003eAmar Vhitar Ghar Koreche Lakkha Jonay \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদন : মীনাক্ষী চট্টোপাধ্যায় \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 664 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eঅমিতাভ দাশগুপ্ত একটি ঘটনার কথা লিখিতভাবে একবার জানিয়েছিলেন। তিনি তখন জলপাইগুড়ি কলেজে পড়াচ্ছেন। শক্তি চট্টোপাধ্যায় গিয়ে উঠেছেন তাঁর বাসায়। এক শীতের সকালে টেবিলে ঝুঁকে শক্তি লিখতে শুরু করলেন। সে-লেখা চলল সারাদিন। স্নানাহার বন্ধ। শুধু সিগারেট জ্বলছে। রাত ন-টা নাগাদ শেষ হল সেই লেখা। অমিতাভ দাশগুপ্ত ঘরে ঢুকে দেখলেন শক্তি মৃতের মতো চেয়ারে এলিয়ে আছে, ঘরময় লেখা-পাতা উড়ছে। সুদীর্ঘ একটি কবিতা, কাটাকুটি প্রায় নেই বললেই চলে। গোটা ঘটনায় এতটাই আলোড়িত হয়েছিলেন তিনি যে বহুক্ষণ কোনো কথা বলতে পারেননি। হ্যা, এই হলেন কবি শক্তি চট্টোপাধ্যায়। কোনটা তাঁর সঠিক বিশেষণ-‘ভূতগ্রস্ত’ না কি ‘দিব্যোন্মাদ’ ? জীবনানন্দোত্তর বাংলা কবিতার সর্বাধিক আলোচিত এক কবি। অজস্র কবিতা লিখেছেন, অজস্র কবিতা হারিয়েও ফেলেছেন। একদিনে একটানা তিরিশ-বত্রিশটি কবিতা লেখার মতো অলৌকিক কাণ্ড ঘটিয়েছেন জীবনে বহুবার। শোনা যায়, সিগারেট কিনতে বেরিয়ে একবার ভূটানে চলে গিয়েছিলেন! এ-ও শোনা যায়, মধ্যরাতে একটি ডবলডেকার বাস একবার তাঁকে বাড়ি পৌঁছে দিয়েছিল! বর্ণময় এমন কবিজীবনকে ঘিরে রোমাঞ্চকর কাহিনির শেষ নেই। ‘সে বড়ো সুখের সময় নয়, সে বড়ো আনন্দের সময় নয় \/ তখনই \/ পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাতে \/ বাড়ি ফেরার সময়, বাড়ির ভিতর বাড়ি, পায়ের ভিতর পা, বুকের ভিতরে বুক \/ আর কিছু নয়।’ -লিখেছিলেন এই আপাদমস্তক কবি। বন্ধু সমরেন্দ্র সেনগুপ্ত বলেছিলেন, শক্তির কবিতায় ম্যাজিক রয়েছে। আর-এক বন্ধু সমীর রায়চৌধুরী বলেছিলেন, শক্তির মধ্যে একটা ট্রাইবাল ব্যাপার ছিল, আর ট্রাইবাল বেল্টের মধ্যে অনেক ব্যাপারই কিন্তু ম্যাজিক। কবিতা ছাড়াও অন্যধরনের গল্প-উপন্যাস লিখেছিলেন কিছু। তাঁর কবিজীবন, তাঁর নাটকীয় জীবনযাপন, কবিতা-গল্প-উপন্যাস নিয়ে নানা মূল্যবান লেখায় সমৃদ্ধ হয়ে কবি-পত্নী মীনাক্ষী চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হল এই বই। বলাবাহুল্য, কবি-সাহিত্যিক-ছাত্র-অধ্যাপক-পাঠক সকলের কাছেই বইটি সংগ্রহযোগ্য হিসেবে বিবেচিত হবে। প্রাণের বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায় শক্তির মৃত্যুর পরে লিখেছিলেন ‘পাহাড়ের ভয়ঙ্কর খাদের পাশ দিয়ে হেঁটে গেছে শক্তি, যে কোনও মুহূর্তে মরণঝঁপ দিতে পারত, কিন্তু সে উঁচু দিকেই গেছে, মাঝে মাঝে পথ হারিয়ে ঘুরপাক খেয়েছে বটে, তবু নেমে আসেনি, সেইখানেই তার জয়। পেছনে ফেরার রাস্তাই সে ভুলে গিয়েছিল।’ \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (mm):  160  (l) X  23.5  (b) X  40  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997951149,"sku":"PP192","price":1200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/76AmarVhitarGharKorecheLakkhaJonayFront.jpg?v=1615731664"},{"product_id":"prativash-books_95","title":"সৃজন সাহিত্য : নানান ভাবনা","description":"\u003cp\u003eSrijon Sahitya : Nanan Bhabna\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অরুণ মিত্র \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 128 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘বিদ্যানির্ভরতাহীন, জ্ঞাননির্ভরতাহীন সত্তা যেখানে পৃথিবী ও মানুষের মাঝখানে গিয়ে দাঁড়ায় সেটাই কবিতার জন্মস্থান’। কবি ও কবিতার অন্তর্নিহিত যন্ত্রণাবোধ অথবা উপলব্ধির কথা একজন কবিই সম্ভবত অনেকটা প্রকাশ করতে পারেন। সমালোচকের কাটাছেঁড়া অথবা ভ্রান্তির সন্ধানে পর্যবেক্ষণ নয়, কবিতার বোধনির্ভর জগতের কথা অনেকটাই প্রকাশ করতে পারেন তাঁর অনুভবী গদ্যে। সে গদ্যের কাছে ফিরে যেতে হয় বারবার। ঋণী থাকতে হয় সমগ্র জীবনে। জটিল সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। কবি ও কবিতা নিয়ে অনেকদিন আগে বলা কবি অরুণ মিত্রের কথাগুলো আজও কতখানি প্রাসঙ্গিক তার অসংখ্য উদাহরণ ও বিশ্লেষণ রয়েছে বইটিতে। ‘কবিতা, আমি এবং আমরা’- তে তিনি জানিয়েছেন, ‘আমাদের পরগাছা। মনের রাজ্যে কোনো কিছুই অস্বাভাবিকতা নিয়ে দেখা দেয় না। সেখানে ইচ্ছে মতো কোনো কবিকে মহাকবি অথবা কোনো কবিকে অকবি বানাতে বাধা হয় না, শুধু ইচ্ছে আর প্রচারের উপায় থাকলেই হল। কবি অরুণ মিত্রের কবিতার মগ্ন পাঠকেরা জানেন, কবিতা ও সাহিত্যের অন্যান্য ধারা নিয়ে বিভিন্ন সময়ে লিখেছেন অত্যন্ত জরুরি কিছু প্রবন্ধ। সেইসব প্রবন্ধেরই সংকলন এই গ্রন্থটি। কবিতা নিয়ে বাংলাভাষায় মননশীল প্রবন্ধের অভাব যারা অনুভব করেন, তাদের কাছে বইটি মূল্যবান দলিল হিসেবেই গ্রাহ্য হবে। \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353997983917,"sku":"PP193","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/77SrijonSahitya.jpg?v=1615731695"},{"product_id":"prativash-books_97","title":"পুথিপট","description":"\u003cp\u003ePuthipot \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অলোকরঞ্জন দাশগুপ্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 208 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eযা-কিছু আমরা বলে উঠতে চাই, অস্ফুট সেই বিরঙ্গায় বাহির থেকে একটুখানি উদ্দীপক স্বরক্ষেপ না ঘটলে শেষ পর্যন্ত কোনো আলোই জ্বলে ওঠে না। এরকমই একটি প্রত্যাশামদির সন্ধিক্ষণে সংবাদ প্রতিদিন-এর উষ্ণ আমন্ত্রণে সাড়া দিয়ে নিজেরই মনের কোণের বাইরে এসে দাঁড়িয়ে ছিলেন যৌবনবাউলের কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। এইভাবেই সূচিত হয়েছিল পুথিপট (১৯৯৫ থেকে এই মিলেনিয়ামের প্রাক্-প্রহর পর্যন্ত)। সময়সচেতন শিল্পসংস্কৃতি এবং বাঁচার বিশ্বব্যাপী আয়োজন-অভিজ্ঞানের পাশাপাশি এদের কোনো-কোনোটিতে ধরা আছে টুকরো স্মৃতি-পাঠের পরমুহূর্তেও যারা মিলিয়ে যায় না স্ফুলিঙ্গ হয়ে। প্রচলিত কোনো সাহিত্য সংজ্ঞা সিলমোহরেই তকমায়িত করা যাবে না এই স্বগত-বিশ্বগত প্রস্বরপুঞ্জ। বাংলা সাহিত্যে অভিনব সংযোজন এই নিরুপম মিতালেখ্যগুলি। খণ্ডশ প্রথম প্রকাশের পর এবার অখণ্ড অবয়বে পুনর্নর্বায়িত হল প্রতিভাস-পুথিপট।\u003cbr\u003e \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14.5 (l) X  22 (b) X  1.7 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998147757,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/79PuthipotFront.jpg?v=1615731760"},{"product_id":"prativash-books_98","title":"বিকল্প এক বইমেলার চিঠি","description":"\u003cp\u003eBikalpa Ek Boimelar Chithi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অলোকরঞ্জন দাশগুপ্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 192 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রবন্ধের আকারে নয়, এ বইয়ের লেখাগুলি অবধারিত হয়েছিল চিঠি বা কখনো-সখনো কথিকার আদলে। যেখানে ধরা দিয়েছিলেন ভ্যান গঘ, হাইনরিশ হাইনে, গ্যোয়েটে আর গ্রুন্টার আইশ, জীবনানন্দ আর মানসরায়চৌধুরী, শঙ্খ ঘোষ আর শক্তি চট্টোপাধ্যায় এবং অনিবার্যত অবধারিত রবীন্দ্রনাথ-যাঁকে সরিয়ে রেখে শিল্প সাহিত্যে যে-কোনো ব্রত উদ্‌যাপনই এই মুহূর্তে অর্থহীন। নানান পত্র-পত্রিকায় পরিকীর্ণ লেখমালা থেকে তৈরি হয়েছে এই বইয়ের পাঠ। সেই পাঠ কখনো কখনো ঠাঁই করে নিয়েছে ব্যক্তিগত কিছু সমাচার, এই যেমন ‘কমলকুমারের প্রুফ-দেখা’। সুদীক্ষিতদের জন্য এ বই নয়। যাঁরা এক লহমায় ছুঁয়ে-ছেনে দেখতে চান, জেনে নিতে চান কোনো-কোনো দুর্মর সাহিত্যব্রতী চিত্রকর চলচ্চিত্রকারের ভিতরকার মানুষ-শিল্পীকে, এ বই তাঁদের জন্য। এক যুগ আগে, কলকাতা বইমেলায় প্রকাশিত হওয়ার পর, বহুদিন মুদ্রণরুদ্ধ ছিল এ বই। এবার প্রকাশিত হল ‘প্রতিভাস’ থেকে। বাংলাদেশের পাঠকদের হাতে চিরায়ত সাহিত্য তুলে দিতে যে স্বপ্রতিশ্রুতিবদ্ধ। \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X  1.7  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998180525,"sku":"PP196","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/80BikalpaEkBoimelarChithiFront.jpg?v=1615731793"},{"product_id":"prativash-books_99","title":"গদ্যসমগ্র ১","description":"\u003cp\u003e\u003cspan\u003eGadyasamagra (Vol - I)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সন্দীপন চট্টোপাধ্যায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 256 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eএকদা এক সেলাইবিহীন লিটল ম্যাগাজিনের বিজ্ঞাপনে শক্তি চট্টোপাধ্যায় যাঁকে লিটল ম্যাগাজিনের প্রিন্স বলে অভিহিত করেছিলেন সেই সন্দীপন চট্টোপাধ্যায়ের গত ৪০ বছর ধরে প্রকাশিত যাবতীয় না-কাহিনীমূলক রচনা নিয়ে তাঁর গদ্যসমগ্র প্রকাশ শুরু হল এই ২০০৩-এ এসে। বই না বলে এই গদ্যগ্রন্থটিকে একটি ঘুমন্ত আগ্নেয়গিরিও বলা যায় নিঃসন্দেহে। নানা সময়ে প্রকাশিত ছড়ানো-ছিটোনো এই লেখাগুলো সন্দীপনে আত্মজীবনীরই নামান্তর। লেখাগুলো, লক্ষ্য করুন, আজো যেন তাঁর গায়ে অন্যমনস্ক পিঁপড়ের চলাফেরা ছাড়া কিছুই নয়। প্রত্যেকটি শব্দে, প্রতিটি যতিচিহ্নে কোনো গদ্যলেখকের এত মমতা খুব কমই দেখা যায়। সন্দীপনের সম্পর্কে দুটো একটা কথা যা আমরা জানি তা ফিরে ফিরে মনে করিয়ে দেবে এই বই, সন্দীপন চট্টোপাধ্যায়ের এইসব কথাবার্তা, এই কথকতা। কখনো হালকা স্বরে, কখনো-বা গাম্ভীর্যের সঙ্গে এই না- কাহিনীমূলক গদ্যলেখাগুলোতে সন্দীপন গত ৪০বছর ধরে নিজেকে, কেবলই নিজেকে নিরীক্ষণ করেছেন। খণ্ডে খণ্ডে তাঁর গদ্য সমগ্রের প্রকাশ তাই এই শতকের একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X 220 (b) X 23 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998213293,"sku":"PP197","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/81Gadyasamagra-1BySandipanChattopadhayaFront.jpg?v=1615731928"},{"product_id":"prativash-books_100","title":"গদ্যসমগ্র ২","description":"\u003cp\u003eGadyasamagra (Vol - II)\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সন্দীপন চট্টোপাধ্যায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 312 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনিজেকে ‘না-লেখক’ বলতে ভালবাসতেন সন্দীপন চট্টোপাধ্যায়। এই বলার মধ্যে সম্ভবত নিহিত থাকতো অন্য একটি ইঙ্গিতময় বার্তা। যে বার্তার সারকথা তথাকথিত বাণিজ্য-সফল লেখকদের সঙ্গে একই পংক্তিতে তিনি কোনও ভাবেই নেই। ছিলেনও না। বাংলা গদ্যসাহিত্যে সমীহ জাগানো নাম সন্দীপন চট্টোপাধ্যায়। সদ্য প্রয়াত এই লেখক জীবিতকালেই তাঁর অসাধারণ ব্যতিক্রমী গদ্য এবং তীক্ষ্ণ মেধাসম্পন্ন নাগরিক উচ্চারণের জন্য কিংবদন্তী লেখক হিসাবে গণ্য হয়েছেন। প্রকাশিত হল তাঁর গদ্যসমগ্র(২)। চার দশকের বেশি সময় ধরে প্রকাশিত লেখকের না-কাহিনিমূলক রচনা নিয়ে গদ্যসমগ্র প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে প্রতিভাস। গদ্যসমগ্র(১) প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই বইটিকে ঘিরে তুমুল হৈ চৈ শুরু হয়ে যায়। লেখক সন্দীপন চট্টোপাধ্যায়কে সম্পূর্ণ বা অনেকটা বুঝতে হলে এই না-কাহিনিমূলক লেখাগুলিকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সন্দীপনের সাহিত্যভাবনা, চলচ্চিত্র-চিন্তা, নাট্য-ভাবনা, শিল্পরুচি এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়গুলি সম্পর্কে জানতে হলে এই গদ্যগুলিই অপরিহার্য। অন্যদিকে মিথ হয়ে যাওয়া তাঁর গদ্যভাষার সঙ্গে ঘনিষ্ঠ হতে হলেও মনস্ক পাঠককে সংগ্রহে রাখতে হবে এই বই।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14  (l) X 22 (b) X 2.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998278829,"sku":"PP198","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/82Gadyasamagra-2BySandipanChattopadhayaFront.jpg?v=1615731906"},{"product_id":"prativash-books_101","title":"আমাদের আত্মযাপনের কবিতা","description":"\u003cp\u003eAmader Atmayapaner Kabita \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 192 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eউচ্চকথা নয়, ইডিয়োলজির পাঠ নয়, জীবনলগ্ন নিজ যাপনের নিষ্যন্দই কবির আত্মযাপনের কবিতা। লেখায় থাকতে পারে তার দৃষ্টি, এমনকি পরাদৃষ্টি, ক্রমাবলীন হরিৎপ্রকৃতির জন্য বেদনা, বুদ্‌বুদ-প্রতিম তার অস্তিত্বের অসহায়, তার লক্ষ্যে থাকতে পারে ভূষা-অনুষঙ্গহীন পদমালা মাত্র, অথবা কেবলই তার সাদামাঠা একটা জবানবন্দি। আত্মযাপনের কবিতা তার অনন্য আপন প্রতিবেদন। প্রসঙ্গক্রমে প্রবহমান পুরাতন বা পারিপার্শ্বিকের দু-এক কথাও উঠে এসেছে বইয়ে।  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998311597,"sku":"PP199","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/83AmaderAtmayapanerKavitaFront.jpg?v=1615731965"},{"product_id":"prativash-books_102","title":"কাব্যের মুক্তি ও তার পর","description":"\u003cp\u003eKavyer Mukti O Tar Por \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 232 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলা সাহিত্য তার পালা বদলের কালে বেশ কিছুটা পথ অতি দ্রুত পার হয়ে যাচ্ছিল। চর্যাপদ, মঙ্গল সাহিত্যের দিনরাত্রিগুলিকে পার করে ঈশ্বর গুপ্তের লেখনী বেয়ে যে আধুনিকতার ছোঁয়া বাংলা সাহিত্যে লাগল, তা উত্তর-আধুনিকে পৌঁছোতে খুব বেশি সময় নিল না। মধুসূদন থেকে রবীন্দ্রনাথ উত্তরিত হতে হতেই তা বিশ্বসাহিত্যের সঙ্গে আত্মীয়তা দৃঢ় করে নিল। বিশ্ব ভ্রাতৃত্বের সেই টীকা নিয়ে বিষ্ণু দে, সুধীন্দ্রনাথের কাল বাংলা কবিতার পাঠকের কাছে এক ভিন্ন রুচির অধিকার দাবি করল। আরোপ ও উদ্ভাবনের সেই নিরীক্ষার কালে একে একে এলেন সঞ্জয় ভট্টাচার্য, বুদ্ধদেব বসু, আলোক সরকার, অলোকরঞ্জন দাশগুপ্তের মতন ব্যক্তিরা। তত্ত্বগতভাবে হুইটম্যান, অলডাস হাক্‌স্‌লিরা এসে দাঁড়ালেন বাংলা কাব্যের সীমারেখায়। বাংলা কাব্য আঞ্চলিকতার জড়তা কাটিয়ে ক্রমে আন্তর্জাতিক হয়ে উঠল। ছক-ভাঙা যাত্রার সেইসব ঘণ্টা-মিনিট-সেকেন্ডের দোলায় কোথাও হয়তো বদলে গেল বিশ্বজনীনতার সুরটি। নিজস্ব এক বয়ান কি তৈরি হল বাংলা কাব্যের ? এসবই ফিরে দেখা হল। এইসব প্রবন্ধ ও প্রাসঙ্গিকতায়।  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998409901,"sku":"PP200","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/84KavyerMuktiOTarPorFront.jpg?v=1615731990"},{"product_id":"prativash-books_103","title":"মুহূর্তের ভাষ্য","description":"\u003cp\u003eMuhurter Bhasiya \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 248 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবিংশ শতিকার পরার্ধ দু-তিন দশকের সময়-পরিসর নিয়ে ‘মুহূর্তের ভাষ্য’ বই। যখন নিজেদের অকৃতী বাসভূমির শত সমস্যা ভুলতে চেয়ে উচ্চাশী বিশ্বনগরে বাস খোঁজার অভূত তৎপরতা আমাদের, বৃহৎ বিশ্বের ঘনঘটা কর্মকাণ্ডের প্রত্যক্ষ ঘা পড়ছে এসে উপর্যপরি, রাজনীতি টেকনোলজি আমলাতন্ত্র কেরিয়ার নির্মাণের অস্থিরতায় ভাঙাচোরা চলছে। সমাজবিন্যাসে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে লোকে পরস্পরে নয়তো ব্যূহবদ্ধ হচ্ছে গিয়ে দলনেতার নক্‌শামাফিক। এর ভিতরে সাহিত্যও হারিয়ে ফেলেছে তার আবহমানের স্থিতি। বিশৃঙ্খল বিংসবাদী সব দিন। রাজনীতিক বা বাণিজ্যিক মালিকানার কাছে মুচলেকা না দিলে পা রাখার মাটি পাওয়া যায় না, আর মালিকের পোষকতায় সুরক্ষিতেরই একমাত্র স্ফূর্তি- সাহিত্য না হোক, সাহিত্য বলে গণ্য মিডিয়া-বিস্ফারিত শব্দায়তনের। স্মৃতি অবসান হয়ে যায়নি, কিন্তু বাঁধানো আলোর পিছনে সে আর কারও চোখে পড়ে না। এই অসংবদ্ধ সময়-মুহূর্তটিকে ধরবার চেষ্টা কেবল ‘মুহূর্তের ভাষ্যে’র সাতটি লেখাতে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X 2  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998442669,"sku":"PP201","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/85MuhurterBhasiyaFront.jpg?v=1615732022"},{"product_id":"prativash-books_104","title":"আত্মহত্যার অধিকার এবং অন্যান্য সনদ","description":"\u003cp\u003eAtmahatyar Adhikar Ebong Anyanya Sanad \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 408 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eঅনুবাদক হিসেবে সুখ্যাতি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অন্যসব পরিচয়কে আড়াল করেছে। অনেকেরই জানা নেই তিনি একজন কবি, গল্পকার ও ঔপন্যাসিক। কৃত্তিবাস কবিগোষ্ঠীর অন্যতম এই কবি যে অত্যন্ত বড়ো মাপের একজন সাহিত্যসমালোচকও-তার প্রকৃষ্ট প্রমাণ এই গ্রন্থটি। বুদ্ধদেব বসুর ছাত্র ও সহকর্মী মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। বিশ্বসাহিত্যের এই মনোযোগী পাঠক তা-ই যে কোনো বিশিষ্ট সাহিত্যধর্মকে আলোচনা করেন বিশ্বসাহিত্যের প্রধান রচনাগুলির মাঝখানে তাকে স্থাপন করে। ফলে সাহিত্যপাঠক প্রকৃত অর্থেই শিক্ষিত হয়ে ওঠেন। ‘আত্মহত্যার অধিকার’ আলোচনায় তাই রবীন্দ্রনাথের ‘তারকার আত্মহত্যা’, ‘চারঅধ্যায়’ জগদীশ গুপ্তের ‘অসাধু সিদ্ধার্থ’, ‘রতি ও বিরতি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’, ‘দিবারাত্রির কাব্য’ জীবনানন্দের ‘উটের গ্রীবার মতো নিস্তব্ধতা, আত্মহত্যা সম্পর্কে তলস্তয়ের মন্তব্য, বুদ্ধদেব বসুর অনুবাদে রিলকের অর্কিয়ুস সবই কেমন চমৎকারভাবে জায়গা করে নেয় এবং রচনাটাকে নিয়ে যায় এক সীমাহীন উচ্চতায়। বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় একবার বলেছিলেন তাঁদের বন্ধুদের মধ্যে একমাত্র মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ই তাঁর মতো সবচেয়ে বেশি বই পড়েছেন। মন্তব্যটিতে যে কোনো অতিশয়োক্তি নেই এই বইটি পড়লে তা বোঝা যাবে। বিভিন্ন পত্রপত্রিকায় দীর্ঘদিন ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহিত্য বিষয়ে নানা প্রবন্ধের এক সুনির্বাচিত সংকলন ‘আত্মহত্যার অধিকার এবং অন্যান্য সনদ’ যেখানে হিমেনেথের প্লাতেরো, জঁ জ্যেঁনে, ওলে শয়িঙ্কা, সুকুমার রায়, বুদ্ধদেব বসুর ছোটোদের লেখা, শিবরাম চক্রবর্তী, শার্ল বোদলেয়ার, ডমরু-চরিত, লিমেরিক, বিশ্বকবিতা উৎসব ইত্যাদি বিষয় সংকলনভুক্ত হয়ে বিশ্বসাহিত্যের অবয়বটি পাঠকের ভাবনায় স্পষ্ট করে তুলেছে। তুলনামুলক সাহিত্য যাঁর অধ্যাপনার বিষয় তাঁর পক্ষেই এমন অত্যাশ্চর্য একটি গ্রন্থ রচনা সম্ভব। \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  15.6  (l) X  23.8  (b) X  2.5  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998508205,"sku":"PP202","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/86AtmahatyarAdhikarEbongAnyanyaSanadFront.jpg?v=1632822997"},{"product_id":"prativash-books_105","title":"বাস্তবের কুহক কুহকের বাস্তব","description":"\u003cp\u003eBastaber Kuhak Kuhaker Bastab \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 256\u003c\/p\u003e\n\u003cp\u003eলাতিন আমেরিকার সাম্প্রতিক কথাসাহিত্য নিয়ে এই বই এমন একজনের রচনা যিনি লাতিন আমেরিকার সাহিত্যের সঙ্গে বাঙালি পাঠককে দীর্ঘদিন ধরে পরিচয় করিয়ে যাচ্ছেন অনুবাদের মাধ্যমে। লাতিন আমেরিকার অনেক লেখকই কাহিনিকে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে টেনে নিতে গিয়ে কেমন অবলীলায় অতীতে পৌছে গেছেন। ভবিষ্যতের জন্যে এই পিছুটানের মধ্যেই আবিষ্কৃত হয় বর্তমানের মন্ত্র ‘আলো ক’রে দাও সব কুঠার যা চকচক ক’রে উঠেছে তোমারই রক্তে। ম্যাজিক রিয়ালিজম বা বাস্তবতার কুহক একজন লেখকের সৃষ্টি নয়-সকলের সম্মিলিত চেষ্টার ফলে তা গড়ে উঠেছে। বলবার এই অন্যরকম ধরন ভালোভাবে লক্ষ করা গেছে হুলিও কোর্তাসারের লেখায়, রোকামাদুরের কথা মনে করিয়ে দিয়ে গার্সিয়া মার্কেস তাঁর কাছে তাঁর ঋণ স্বীকার করেছেন, আলেহো কার্পেন্তিয়ের ঋণ স্বীকার করেছেন হুয়ান রুলফো বা কার্লোস ফুয়েন্তেসের কাছে। মানুয়েল পুইগ, আন্তোনিও স্কারমেতা, সের্হিও রামিরেস, হুয়ান রুলফো, আলেহো কার্পেন্তিয়ের, মারিও ভার্গাস য়োসা, গার্সিয়া মার্কেস সকলের লেখার অসাধারণ আলোচনায় গড়ে উঠেছে এই প্রবন্ধের বই যা বাঙালি সাহিত্য পাঠকের ভাবনার জগৎকে আরও বিস্তৃত করবে এবং নতুন কালের বাঙালি লেখককে নতুনভাবে লেখার প্রেরণা জোগাবে। বাংলাভাষায় রচিত এই বই, সোনার চেয়েও দামি।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14  (l) X  21.5  (b) X  2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998573741,"sku":"PP203","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/87BastaberKuhakKuhakerBastabFront.jpg?v=1615732081"},{"product_id":"prativash-books_106","title":"রবীন্দ্রনাথ ও অন্যান্য","description":"\u003cp\u003eRabindranath O Anyanyo \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সন্‌জীদা খাতুন \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 160 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eশ্রদ্ধেয় শঙ্খ ঘোষ ‘দামিনীর গান’ গ্রন্থটি উৎসর্গ করেছিলেন সন্‌জীদা খাতুনকে। উৎসর্গপত্রে লিখেছিলেন ‘অনায়াসে যিনি গান শোনান, সেই \/ সন্‌জীদা খাতুন \/ সুচরিতাসু। বিশিষ্ট সংগীতশিল্পী সন্‌জীদা খাতুন এই গ্রন্থে রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা নিয়ে যেমন আলোচনা করেছেন, রবীন্দ্রনাথের গানে বিশ্ববীণা ও বিশ্বনৃত্য প্রসঙ্গ এবং রবীন্দ্রসংগীত-স্বরলিপি নিয়েও তাঁর নিজস্ব ভাবনার কথা বলেছেন, তেমনই আবার বিষ্ণু দে-র কবিতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিচর্চা, একুশে ফেব্রুয়ারি, মোফাজ্জল হায়দার চৌধুরীর জীবন, প্রবন্ধশিল্পী আবদুল হক, চিন্তাবিদ আবু জাফর শামসুদ্দীন ইত্যাদি নানা বিষয়ে গদ্য লিখেছেন। গবেষণা, প্রবন্ধ রচনা, অধ্যাপনা নাটকে অভিনয় এবং সর্বোপরি গান-বহুমুখী প্রতিভার অধিকারী সন্‌জীদা খাতুনের এই গ্রন্থ সহজ ও স্পষ্টভাষায় লিখিত, তাঁর আন্তরিকতা পাঠকমনে মুগ্ধতার সঞ্চার করে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14  (l) X 21.6  (b) X 1.8 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998639277,"sku":"PP204","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/88RabindranathOAnyanyoFront.jpg?v=1615732376"},{"product_id":"prativash-books_107","title":"কবিতার বিচিত্র পথে","description":"\u003cp\u003eKabitar Bichitra Pathea \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুধীর চক্রবর্তী \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 240 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eছন্দমিলে মণ্ডিত কবিতার পথ সেই মধ্যযুগ থেকে বয়ে আসছে, তার পদাতিকের সংখ্যাও অগণন। তবে সেই কবিতাপথ বৈচিত্র্যপেল আধুনিককালে। বরাবরের কবিতাভুক সুধীর চক্রবর্তী সেই বিচিত্র পথে পরিব্রাজনের কবোষ্ণ অভিজ্ঞতা ব্যক্ত করেছেন এই বইয়ের অন্তর্গত ছাব্বিশটি রচনায়। তাতে মিশেছে বহুপঠনের প্রজ্ঞার সঙ্গে রসগ্রাহীর আকণ্ঠ পিপাসাপূর্তির আনন্দ। রবীন্দ্র-অনুসারী থেকে রবীন্দ্রবিরোধী কবিকুলের প্রসঙ্গ পেরিয়ে সদ্যতন কালস্পর্শী বাঙালি কবিদের জগতে সাবলীল পরিক্রমাজাত নানা স্বাদের গদ্য যেমন তথ্যবহুল তেমনই বিশ্লেষণে নিবিড়। কবিতার বিচিত্র পথের সন্ধানে এক কাঙাল অভিযাত্রীর আবেগ আর আততি ধরা রইল দুই মলাটের ঋজু বন্ধনে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998868653,"sku":"PP205","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/89KabitarBichitraPatheaFront.jpg?v=1615732400"},{"product_id":"prativash-books_108","title":"সাংবাদিকতার দর্শন  :  আদর্শ ও বিচ্যুতি","description":"\u003cp\u003eSangbandikatar Darshan : Adarshan O Bichyuti \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : কৃষ্ণ ধর \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 112 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসাংবাদিকতা পাঠক্রমে স্নাতকোত্তর স্তরে পাঠ দান করেছেন। কলকাতা ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবং ভারতীয় বিদ্যাভবনে দু-দশকেরও বেশি কাল। ইউরোপ ও আমেরিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংবাদিক সমাবেশে আমন্ত্রিত হয়ে যোগদান করেছেন মস্কো, বার্লিন, ব্রুসেলস, প্যারিস প্রভৃতি শহরে। সাংবাদিকদের জীবিকার মর্যাদা ও নিরাপত্তার জন্য পঞ্চাশের দশকে সর্বভারতীয় স্তরে যে-সংগঠন IFWJ ইন্ডিয়ান ফেডারেশন অব ওয়ারিং জার্নালিস্টস তৈরি হয়, কৃষ্ণ ধর ছিলেন তার কেন্দ্রীয় কমিটির সদস্য। কলকাতার সংগঠন IJA ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সম্পাদকও নির্বাচিত হন। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি তার সামাজিক দায়বদ্ধতা ও নিজস্ব আচরণবিধি পালনের আদর্শে বিশ্বাসী। এ বিষয়ে নিয়মিত লেখনী চালনায় অনলস আগ্রহ। বর্তমান গ্রন্থটিও সেই প্রেরণা থেকেই লিখিত। \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X  22 (b) X  1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998934189,"sku":"PP206","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/90SangbandikatarDarshan-AdarshanOBichyutiFront.jpg?v=1615732433"},{"product_id":"prativash-books_109","title":"বিবাহবিচ্ছিন্নার আখ্যান : বাংলার সমাজ ও সাহিত্যে  (একটি নারীবাদ সমাজতাত্ত্বিক পাঠ্য বিশ্লেষণ)","description":"\u003cp\u003eBibaha Bihchhinnar Akhyan : Banglar Samaj O Sahitya \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মল্লিকা সেনগুপ্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 192 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআধুনিক সময়ে নারী-পুরুষের দাম্পত্য যেন সরু সুতোর বন্ধন, কিংবা কাচের তৈজস, ছিন্নসম্ভব ও ভঙ্গুরপ্রবণ। বাঙালি জীবনেও ঘনিয়ে উঠেছে বিবাহবিচ্ছেদের সমাধান। চারদিকে নিঃশব্দ ভাঙনে স্পষ্ট হচ্ছে সমাধান ও সংকট। এই ভাঙন তো কেবল দুটি নারী-পুরুষের নয়, তার লগ্ন আছে সমাজবাস্তবতায়। ১৯৫৫ সালে চালু হয়েছে বিবাহবিচ্ছেদ আইন। সম্পর্কের ভাঙনে তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত নারী। তবু, স্বীকার করতেই হবে, নষ্ট শসা পচা চালকুমড়োর মতো অসুখী দাম্পত্য থেকে বেরিয়ে নতুন আকাশের নীচে দাঁড়ানোর সুযোগ নারীকে দিয়েছে বিবাহবিচ্ছেদই। লিঙ্গ-অসাম্যের বিরুদ্ধে নারীর লড়াই রাষ্ট্রের মান্যতা পায়। গঠিত হয় মহিলা কমিশনও। যদিও, আমাদের পাঠ্যক্রমে মানবীবিদ্যার সংযোজন বেশি দিনের নয়। কিন্তু, সাহিত্যের পৃষ্ঠায় নারী নিজের মহিমায় হয়ে উঠেছে স্বাতন্ত্র্যময়ী। বাংলা উপন্যাসে আধারবাহিত বিবাহবিচ্ছেদের নারীবাদী সমাজতাত্ত্বিক বিশ্লেষণ এইগ্রন্থের প্রতিপাদ্য। বাংলা উপন্যাসে ধারাবাহিক চলনের সঙ্গে নারীবাদী কবির ব্যাখ্যা ও বিষাদ যেন ওতপ্রোত এই বইয়ে। বিবাহবিচ্ছেদের নির্বাচিত আখ্যানগুলি তত্ত্ব ও তথ্যের ভারে নুয়ে পড়েনি একটুও। হয়ে উঠেছে একটি স্বতন্ত্র আখ্যান।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X 1.7 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353998999725,"sku":"PP207","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/91BibahaBihchhinnarAkhyan-BanglarSamajOSahityaFront.jpg?v=1615732460"},{"product_id":"prativash-books_110","title":"পুরুষ নয় পুরুষতন্ত্র","description":"\u003cp\u003ePurush Noy Purushtantra \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মল্লিকা সেনগুপ্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 144 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনারীবাদ মানে নিরবিচ্ছিন্ন পুরুষ বিরোধিতা নয়। পুরুষ মাত্রেই নারীর শত্রু নয়। নারীবাদ মানে পুরুষতন্ত্রের বিরোধিতা। পুরুষতন্ত্র একটি সামাজিক ব্যবস্থা। সেই ব্যবস্থা একদিকে যেমন আধিপত্যবাদী শোষণসম্পন্ন নারীনিগ্রহী, তেমনই সেই কায়েমি স্বার্থ প্রয়োজনে নারীকে দেবীজ্ঞানও করেছে। কেননা, তার মাধ্যমেও নিজস্বার্থ চরিতার্থ হয়েছে পুরুষতন্ত্রের। এই সমাজব্যবস্থা পুরুষকে করে তুলেছে প্রভু, আর নারীকে চরণদাসী। স্যাফো বা সিমন দ্য বোভেয়া থেকে আমাদের চন্দ্রাবতীদেবী রাধারাণীদেবী আশাপূর্ণাদেবী নবনীতা দেবসেন কবিতা সিংহরাও বাংলা ভাষায় লিখেছেন নানা নারীবাদী রচনা। নারীবাদ মানে কেবল ফরাসি মেয়েদের প্রকাশ্যে বক্ষবাস পোড়ানো নয়, তার তাৎপর্য সমাজের অনেক গভীরে। যুগে যুগে নারী নিজের মতো করে খুঁজেছে আত্মপরিচয় আর সমানাধিকার। বাংলা ভাষার প্রধানতম কবি মল্লিকা সেনগুপ্ত কবিতা ও গদ্যে উন্মোচিত করেছেন মানবীচর্চার নানা উদ্ভাস। এই বইয়ের রচনাগুলিও সেই অভিজ্ঞান।\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14  (l) X  21.7 (b) X  1.6  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353999032493,"sku":"PP208","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/92PurushNoyPurushtantraFront.jpg?v=1615732492"},{"product_id":"prativash-books_111","title":"ধ্রুপদি সাহিত্য","description":"\u003cp\u003eDhrupadi Sahitya \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শ্যামলকুমার গঙ্গোপাধ্যায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 272 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eকাকে বলে ধ্রুপদি সাহিত্য? তা কি কেবল এক বিশেষ সময়সীমাবেষ্টিত রচনামালা? কোন বিশেষ সময় চিহ্নিত হবে ধ্রুপদিকাল হিসেবে? তা কি পুরাণের কাল, নাকি ইতিহাসের বেলা? আমরা জানি, নির্দিষ্ট কালসীমা কোনো সাহিত্যের বিচারলক্ষণ হতে পারে না। তার অনেকানেক বৈচিত্র্য আছে। প্রাচীন সময়ে লেখা হয়েছে বলেই মঙ্গলকাব্যকে আমরা ধ্রুপদি সাহিত্য বলি না। কিন্তু, চৈতন্যচরিতামৃত অনায়াসে ধ্রুপদি সাহিত্যের মহিমা পায়। অথচ, তা মঙ্গলকাব্যসমূহের চেয়ে অর্বাচীন। বিদেশি সাহিত্যেও এমন উদাহরণ আছে। চসার ধ্রুপদি সাহিত্য কিনা, তা নিয়ে বিতর্ক থাকলেও, শেকসপিয়র নিয়ে তেমন বিতর্কের অবকাশ নেই। যদি পৃথিবীর সাহিত্যকে আমরা এক পরিব্যাপ্ত আকাশ বলে ভেবে নিই, তাহলে দেশে-দেশে সেই অনন্ত আকাশে যেমন আছে প্রখর রবিকিরণ শশীশোভা, তেমনই হয়েছে অজস্র নক্ষত্র, কেউ উজ্জ্বল কেউ স্তিমিত। এই গ্রন্থ যেন সেই গগনের মতো অসীম রহস্যময়। বলা যায়ই, নক্ষত্রখচিত, চিরন্তন, ধ্রুপদিপুঞ্জের এক অভূতপূর্ব সমাহার। এই গ্রন্থ সর্বতোভাবে তুলনামূলক সাহিত্যে এক বিস্তৃত প্রতিভাস। হোমার থেকে দান্তে থেকে ভার্জিল থেকে লিয়ার থেকে বালজার্ক থেকে মার্সেল প্রুস্তের রচনার মাহাত্ম্য নির্ণয় যদি এই গ্রন্থের সীমানা হয়, তাহলে তারই মাঝে সিংহাসন পেতে দিতে হয় বাণভট্ট বা রবীন্দ্রনাথের জন্য। পাশাপাশি অবশ্যই ফুটে ওঠে দীপ্ত নক্ষত্রের মতো শেকসপিয়রের মিরান্দা, কালিদাসের শকুন্তলা, রবীন্দ্রনাথের নন্দিনীরা। সংকলিত ভলতেয়র, মাইকেল, রবীন্দ্রনাথের বিচারসূত্রও। সব মিলে, এই বই বাংলায় লেখা এক চিরকালীন আন্তর্জাতিক মহাগ্রন্থ।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14  (l) X 22 (b) X 2.3  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353999098029,"sku":"PP209","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/93DhrupadiSahityaFront.jpg?v=1615732516"},{"product_id":"prativash-books_112","title":"জাল","description":"\u003cp\u003eJaal\u003c\/p\u003e\n\u003cp\u003eরচনা, সংকলন ও সম্পাদনা : অদ্রীশ বিশ্বাস \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 216 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘জাল’ শব্দটির সঙ্গে জুড়ে রয়েছে জনপ্রিয় সংস্কৃতির ধারণা। বাংলায় গত একশো বছরের সেই নমুনার বই এই ‘জাল’। যেখানে লেখকের মূল প্রতিপাদ্য কীভাবে জনপ্রিয় সংস্কৃতি এতদিন ধরে ‘ব্রাত্য’ হয়েও তার ধারাবাহিকতা বজায় রেখেছে। এই বইতে সেই জনপ্রিয় সংস্কৃতিকে যথাসম্ভব তুলে ধরা হয়েছে। ভাওয়াল সন্ন্যাসীর মামলা বলছে ‘সন্ন্যাসী রাজা’ সিনেমার রাজা জাল। নেতাজির অন্তর্ধানের পর যত সন্ন্যাসী এসেছেন সবাই জাল। বিমল মিত্রের নামে বই লিখেছেন এমন সকল লেখকের ইন্টারভিউ। স্বপনকুমার আসলে কে ? কে সি পালের সূর্য পৃথিবীর চারপাশে ঘোরার যে তত্ত্ব, সব মিলিয়ে জমজমাট ‘জাল’ ও জালকে ঘিরে পপুলার কালচারের নতুন উত্তর-আধুনিক ব্যাখ্যা এই বই।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 18  (l) X  23.2  (b) X 2  (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353999130797,"sku":"PP210","price":500.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/94JaalFront.jpg?v=1615732544"},{"product_id":"prativash-books_113","title":"রবীন্দ্রনাথ ও লোকসংস্কৃতি","description":"\u003cp\u003eRabindranath O Lokasanaskriti \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : আবুল আহসান চৌধুরী\u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 248 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eরবীন্দ্রনাথ আমাদের কাছে এক চিরবিস্ময়। সাহিত্য-সমুদ্রের অকিঞ্চিৎকর একটি নুড়ির ভেতরেও তিনি আবিষ্কার করেছেন অমূল্য রতন। কেবল নিজ সৃষ্টির গরিমায় তিনি সীমায়িত থাকেননি কখনও। এমনকী, নিজে এক বিশ্বনাগরিক হয়েও, সাহিত্যসভার শ্রেষ্ঠাসনটি পেয়েও তিনি পরম কৌতূহলে তাকিয়েছেন লোকায়তের দিকে। লোকসংস্কৃতির গভীরে যে ধনরত্ন আছে, মাটিকাদামাখা, তা তিনি অসীম যতনে আহরণ করেছেন। শিলাইদহ বা বোলপুর তার সামনে খুলে দিয়েছিল এক ভিন-দুনিয়ার দরজা। শিলাইদহে তিনি যেমন আবিষ্কার করেছেন লালনসাঁইকে, তেমনই বীরভূমের ছড়া-সন্ধান তাঁকে ব্যগ্র করেছে। লোকসাহিত্যচর্চায় রবীন্দ্রনাথ একসঙ্গে তিনরকম উদ্যোগ নিয়েছেন। তিনি উপকরণ জোগাড় করেছেন, সংরক্ষণ করেছেন, প্রকাশ করেছেন। সংগৃহীত উপকরণের বিশ্লেষণ মূল্যায়ন ও আলোচনা করেছেন। নিজের সৃষ্টিশীলতায় সেই মণিরত্নের প্রেরণা ও প্রভাব অকুণ্ঠভাবে স্বীকার করেছেন। কেবল লালনসাঁই নন, গগন হরকরার মতো লোকগায়কেরও প্রভাব পড়েছে রবীন্দ্রনাথের গানে, গল্পে, উপন্যাসে। মনের মানুষদের সন্ধান পেয়ে তিনি হয়ে উঠেছিলেন শেষপর্যন্ত অমোঘ ‘রবিবাউল’। বাংলা লোকসংস্কৃতিচর্চায় তিনিই যে পথিকৃৎ, তা আজ ইতিহাসসিদ্ধ। দুই বাংলার সমকালীন বিশিষ্ট প্রাবন্ধিকরা এই গ্রন্থে এইভাবেই খুঁজেছেন রবীন্দ্রচরণচিহ্ন।\u003cbr\u003e \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353999163565,"sku":"PP211","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/95RabindranathOLokasamaskritiFront.jpg?v=1615732571"},{"product_id":"prativash-books_114","title":"সুরের চারণ আব্বাসউদ্দিন","description":"\u003cp\u003eSurer Charan Abbasuddin \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : আবুল আহসান চৌধুরী\u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 240\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবহুমাত্রিক কৃতিত্বের অধিকারী আব্বাসউদ্দিন (১৯১০-১৯৫৯) বাংলার অন্যতম ধ্রুপদি সংগীত-ব্যক্তিত্ব। সংগীত-বিমুখ রক্ষণশীল মুসলমান সমাজকে সংগীতে আগ্রহী করে তোলার পেছনে তাঁর অবদান যেমন অপরিসীম, তেমনি বাংলার অনাদৃত-অজ্ঞাত লোকগানকে নাগিরক সমাজে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তিনি একমেবাদ্বিতীয়ম্‌। বহু অজ্ঞাত তথ্য, গানের অজানা অনুষঙ্গ, প্রকাশিত-অপ্রকাশিত পত্রাবলি, শিল্পীকে নিবেদিত কবিতা ও গান, রেকর্ড সংগীতে প্রামাণ্য তালিকা সহযোগে লোকগবেষক ড. আবুল আহসান চৌধুরীর কলমে এই মহত্তম বাঙালি শিল্পীর প্রথম পূর্ণাঙ্গ জীবনী।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14  (l) X 22 (b) X  1.8 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353999261869,"sku":"PP212","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/96SurerCharanAbbasuddinFront.jpg?v=1615732613"},{"product_id":"prativash-books_115","title":"বিবেকানন্দ : স্মরণে চিন্তনে মননে","description":"\u003cp\u003eVivekananda : Smarene Chintane Manane \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : ধ্রুবকুমার মুখোপাধ্যায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 288 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবিবেকানন্দ শুধু বাংলা বা ভারতবর্ষের নন, তিনি সমগ্র বিশ্বমানব সভ্যতার ও মননের ক্ষেত্রে চিন্তনে, মানবমুখিনতায়, জাতীয় ও আন্তর্জাতিক ঐক্যবোধে, স্বাধীনতার আকাঙক্ষায়, বেদান্তের নব ব্যাখ্যায় ভারতবর্ষের শাশ্বত ঐতিহ্যের নবতম ভাষ্য রচয়িতা। এমনই এক ব্যক্তিত্বের মননদীপ্ত সংকলন সমালোচ্য ‘বিবেকানন্দ স্মরণে চিন্তনে মননে’। আলোচ্য সংকলনচিত্তে বিশ্বমনীষার সঙ্গে জাতীয় মনীষার শ্রদ্ধার্ঘ্যের সঙ্গে আছে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রে তাঁর সম্পর্কে নানা তথ্য। বিবেকানন্দ ব্যক্তিত্বের নানামাত্রিক আলোচনায় প্রবন্ধগুলিও তথ্য ও তত্ত্ববাহী। বিবেকানন্দ নানা প্রসঙ্গে যে-সমস্ত কথা বলেছেন তার নির্বাচিত চয়নের সঙ্গে আছে বিবেকানন্দের অনুবাদ সম্পর্কিত নানা তথ্য। কালের কবিতায় তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদিত। সম্পাদকের নিষ্ঠায়, পরিশ্রমে, অনুরক্তিতে, অধ্যবসায়ে, পরিকল্পনায় আলোচ্য সংকলনটি মননঋদ্ধ বিবেকানন্দ ব্যক্তিত্বের দিক্‌নির্দেশক আকরগ্রন্থ রূপে বিবেচিত হবে এ বিষয়ে আমরা প্রত্যয়ী।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14  (l) X 21.6 (b) X 2.4 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353999327405,"sku":"PP213","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/97Vivekananda-SmareneChintaneMananeFront.jpg?v=1615732646"},{"product_id":"prativash-books_116","title":"বাংলা কবিতার আধুনিকতা ও শব্দানুষঙ্গ","description":"\u003cp\u003eBangla Kabitar Adhunikata O Shabdanusanga \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ধ্রুবকুমার মুখোপাধ্যায় \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 272\u003c\/p\u003e\n\u003cp\u003e‘বাংলা কবিতার আধুনিকতা ও শব্দানুষঙ্গ’ গ্রন্থটিতে বাংলা কবিতার আধুনিকতা নির্ণয়ের সঙ্গে সঙ্গে কবিতার স্বরূপ ও রূপের সন্ধান যেমন করা হয়েছে তেমনি ভাবনার অন্তর্বয়নে শব্দের ভূমিকা কীভাবে ব্যঞ্জনপরিবাহী হয়ে ওঠে তার ওপরও আলোকপাত করা হয়েছে। আধুনিক বাংলা কবিতার সংজ্ঞা নির্ণয়ের সমস্যার ওপর আলোচনা কেন্দ্রীভূত না-হয়ে কবিতার বিচিত্র ব্যাপ্তিকে ও স্মরণীয়তাকে অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে শব্দানুষঙ্গে। আলোচনার বৃত্তে যেমন এসেছে আধুনিক কবিতার নানা অনির্বাচ্য গ্রন্থ, তেমনি কবিতার ব্যাকরণও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এমন কেন্দ্রানুগ ও কেন্দ্রাতিগ আলোচনা গ্রন্থটির বৈশিষ্ট্য হওয়ায় আলোচ্য গ্রন্থটি আধুনিক বাংলা কবিতার ভুবনে একটি ব্যতিক্রমী ও সৃজনধর্মী রচনা-যেখানে ধ্রুপদিবাদ ও বস্তুতন্ত্রবাদ সহাবস্থানে থাকে, অথচ সামগ্রিক মূল্যায়নে কোথাও অপরিপূর্ণতা থাকে না। এমন একটি গ্রন্থরচনা করে অধ্যাপক ধ্রুবকুমার মুখোপাধ্যায় যে দিক্‌নির্দেশক ভূমিকা পালন করলেন তা যথার্থই স্মরণ্য ও অভিনন্দনযোগ্য।’\u003cbr\u003e \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.6 (b)  X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353999392941,"sku":"PP214","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/98BanglaKabitarAdhunikataOShabdanusangaFront.jpg?v=1615732675"}],"url":"https:\/\/prativash.com\/collections\/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7.oembed?page=15","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}