{"title":"নতুন বই","description":"","products":[{"product_id":"pp478","title":"গদ্যসমগ্র (প্রথম খণ্ড : চলচ্চিত্র)","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eGadyasamagra (Part - 1)\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : রঞ্জন বন্দ্যোপাধ্যায় \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 360\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলায় চলচ্চিত্র নিয়ে লেখালিখির প্রবল প্রবাহের মধ্যে রঞ্জন বন্দ্যোপাধ্যায়  একেবারে নতুন স্রোত। ভাষায়-ভাবনায়-বিন্যাসে-ব্যঞ্জনায় সম্পূর্ণ মৌলিক। সত্তরের দশকে ‘দেশ’ পত্রিকার নিয়মিত চলচ্চিত্র প্রবক্তা ছিলেন তিনি। তাঁর সেইসব নতুন স্বাদ-ভাবনা-স্টাইলের লেখা সূচনা করেছিল চলচ্চিত্র সমালোচনার নবযুগ। তাঁর আগে বা পরে অমন লেখা আর হয়নি। রঞ্জনের গদ্যসমগ্রের আসন্ন খণ্ডে অবিস্মরণীয় সেই লেখা গ্রন্থিত হবে। তিনি চলচ্চিত্র নিয়ে আজও লেখেন সংবাদ প্রতিদিন-এ কখনো-কখনো। এবং যখনই লেখেন, তাঁর লেখায় ঘটে যায় মেধা ও ভাষার, মৌলিকতা আর বৈদগ্ধ্যের বিরল রসায়ন। রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর লেখার প্রধান গুণ তাঁর গদ্যের দুতি, তাঁর স্টাইলের আধুনিকতা, তাঁর বুননের সান্দ্রতা, তাঁর বক্তব্যের ঋজুতা, তাঁর ভাবনার স্বকীয়তা, তাঁর সামগ্রিক শহুরে মেজাজ। পড়তে শুরু করলে তাঁর লেখার টানে তরতর করে এগিয়ে যেতেই হয় শেষ শব্দটি পর্যন্ত। রঞ্জনের গদ্যসমগ্র প্রকাশ করতে গিয়ে দেখছি আমাদের সামনে সব থেকে বড়ো সমস্যা, তাঁর লেখার অজস্রতা, তাঁর বিষয়ের প্রাচুর্য। প্রথম খণ্ডে আমরা বেছে নিয়েছি চলচ্চিত্র-প্রসঙ্গে তাঁর কিছু লেখা। সত্যজিৎ রায় থেকে উত্তমকুমার, সুচিত্রা সেন থেকে অপর্ণা সেন, অমিতাভ বচ্চন থেকে মিঠুন চক্রবর্তী-কার সান্নিধ্যে কোনো-না-কোনো ভাবে  আসেননি তিনি, লেখেননি সেইসব অনন্য অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র-প্রসঙ্গে তাঁর আরও অনেক লেখা আছে, যা প্রথম খণ্ডে ধরানো সম্ভব হল না। যে-লেখাগুলি সম্পদ এই খণ্ডের, তাদের মধ্যে ধৃত রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর একান্ত নিজস্বতার, বিদগ্ধ বর্ণময়তার, শহুরে তির্যকর নির্ভুল প্রতিভাস।\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 21.7 (h) x 14 (W) x 2.5 (d)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370961514669,"sku":"PP478","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/RANJAN1STF.jpg?v=1744009338"},{"product_id":"গানের-ঝরনাতলে","title":"গানের ঝরনাতলায়","description":"\u003ctable width=\"100%\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctbody data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctr data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctd data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eGaner Jharnatalay \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eলেখক : পবিত্র সরকার \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা : 160\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eরবীন্দ্রনাথের গান নিয়ে পবিত্র সরকারের কয়েকটি অনুসন্ধানী ও বিশ্লেষণাত্মক প্রবন্ধের সংকলন এই বই। যে বিষয়গুলি নিয়ে তিনি লিখেছেন, তা বহু-পদপিষ্ট বিষয় নয়। তাঁর লেখায় সবসময়ে একটি মৌলিক দৃষ্টিকোণ ও জিজ্ঞাসা থাকে, থাকে বিচার করার নিজস্ব পদ্ধতি। সেইসঙ্গে যুক্ত হয় মননঋদ্ধ অথচ সহজ ভাষা, যা পাঠককে সন্ত্রস্ত করে না, আমন্ত্রণ করে। তাই রবীন্দ্রসংগীত-এর অভিকরণের নানা পাঠ, তার ভাষা ও রূপ, রবীন্দ্রনাথের সংগীত-ভাবনা, রবীন্দ্রসংগীতের উচ্চারণ, রবীন্দ্রসংগীতের দ্বন্দ্ববিরোধ ইত্যাদি নিয়ে অসামান্য আলোচনা যেমন আছে, তেমনই এ বইয়ে আছে শিল্পের বৃহত্তর পরিপ্রেক্ষিতে রবীন্দ্রসংগীত, ব্যক্তিগত উত্তাপ নিয়ে লেখা গীত ও গীতবিতানের কল্পবিরোধ, ইংরেজি ও বাংলা দুই গীতাঞ্জলি নিয়ে একটি মনোজ্ঞ রচনা। পাঠক পড়লেই বুঝতে পারবেন, যে-কোনো বিষয়ে কোনো লেখা পবিত্র সরকারের হাতে কেন অন্যরকম দাঁড়ায়।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40516504584365,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/18GanerJharnatalayFront.jpg?v=1628925181"},{"product_id":"প্রবন্ধ-সমগ্র-জীবনানন্দ-দাশ","title":"প্রবন্ধ সমগ্র : জীবনানন্দ দাশ","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003ePrabondha Samagra : Jibanananda Das \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eসম্পাদনা : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 320\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eকবি যখন প্রবন্ধ লেখেন, তার সংখ্যা নেহাত কম হলেও কি তাঁকে প্রবন্ধকার বলা যায়? জীবনানন্দ দাশের ক্ষেত্রে এই প্রশ্ন বারবার ঘুরপাক খেয়েছে। দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘জীবনানন্দ দাশের গদ্য-প্রবন্ধের পরিমাণ অনেক নয়, কোনো-না-কোনো সাময়িক নির্বন্ধে, কারও-না-কারও উপরোধে আমন্ত্রণে লেখা বলে তদ্দণ্ডেই প্রকাশিত, অর্থাৎ সে-লেখার প্রায় সবটাই তিনি স্বয়ং প্রকাশ করে গিয়েছিলেন। ‘প্রায়’ এই কারেণই যে আরও কোনো কোনো গদ্য কাগজ-পত্রে সম্প্রতি বেরোচ্ছে, কিন্তু পড়ে দেখা যায় সেও স্বতঃপ্রণোদিত বা সবিস্তার নয়, খসড়া রচনা, হয়তো সময়ে সম্পন্ন হয়ে ওঠেনি বলে দেওয়া হয়নি অথবা প্রকাশিত লেখার পূর্বপাঠ। তাঁর জীবনকালের পূর্ব-প্রকাশিত গদ্যের গ্রহীতাও অবশ্য তেমন দেখা যায়নি, মৃত্যুর পর নরেশ গুহ সাময়িকপত্রের পাতায় প্রক্ষিপ্ত তাঁর দু-চারটি প্রবন্ধের উল্লেখ করে লেখেন, “সেও একরকম কবিতাই, তাঁর কবিতার মতো বিশেষ এক ধরনের গদ্যে লেখা।” তারপর অবশ্য ‘কবিতার কথা’ বইয়ে সে সব লেখার পনেরোটি সংকলিত হয়, পঠিতও হয়, কারণ একাধিক সংস্করণ হয়ে গেছে সে-বইয়ের। কিন্তু মৃত্যুর তিরিশ বছর পরেও ‘প্রবন্ধকার জীবনানন্দ’ বইয়ে সুব্রত রুদ্রকে লিখতে দেখি, “জীবনানন্দ মূলত কবি, যে স্বল্পসংখ্যক তাঁর প্রবন্ধ আছে।” দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় কবি না প্রবন্ধকার তর্ক না টেনে বরং জীবনানন্দের প্রবন্ধকে তালিকাভুক্ত করেছেন। সাহিত্য সমাজ শিক্ষা, গ্রন্থালোচনা, আত্মপ্রসঙ্গ, স্মৃতি ও খসড়া নিবন্ধের তালিকায় দুই মলাটের মাঝে এ বই প্রবন্ধের জগৎ। জীবনানন্দের জগৎ।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40842311565485,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/225PrabondhaSamagra_JibananandaDasFront.jpg?v=1632834413"},{"product_id":"জীবনানন্দ-দাশ-কবি-ও-কবিতা","title":"জীবনানন্দ দাশ : কবি ও কবিতা","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eJibanananda Das : Kabi O Kabita \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eলেখক : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 320\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eকোনো কবিতা থেকে তাঁর কবিকে আলাদা করা যায় না। যতই সে সূক্ষ্ম প্রচেষ্টা চলুক, কবির সত্তাই কবিতার শরীর। কিংবা উল্টোটা। লেখক দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যার জীবনানন্দ চর্চার গভীরে ঢুকে খুঁজতে চেয়েছেন কবির জীবনকে। কবি ও কবিতাকে অন্বেষণের এই অদম্য প্রচেষ্টায় লেখক লিখেছেন, ‘কলকাতা-বরিশালের বিষম দুই ভূগোল-পরিস্থিতিতে ক্রমান্বয়ে বাস করেও জীবনানন্দের জীবনে ঘটনা সামান্যই।  বাইরের স্রোত বা ঢেউয়ের অভিঘাত নিশ্চয় পর্ব-পর্বান্তর ঘটিয়ে দেয় কবিজীবনে, লেখায় বয়ান খুলে খুঁজে দেখতে হয় তার আঁচ বা উত্তাপ। জীবনানন্দের ক্ষেত্রে অবিনষ্ট অজস্র অনুশীলনের খাতাগুলি একটা বড়ো সহায়ক আলেখ্য লেখবার, অন্দর বা অন্তরজীবী মানুষটির সজাগ গ্রহীষ্ণুতা দেখতে পাওয়া যায় ক্ষান্তিহীন গদ্য-পদ্য ডায়রির নানা ছত্রে-অংশে।’ সেই সমস্ত লেখা পড়ে জীবনানন্দকে নতুন করে ফিরে পাওয়ার মাধ্যমে কবিকেই খুঁজে পাওয়া গেছে। ‘কবিতা লিখতেন ছাত্রব্যবহার্য পাতলা এক্সেরসাইজ খাতায়, শক্ত পেন্‌সিলে; তাঁর অভ্যেস ছিল দুপুরবেলায় লেখা, এবং রচনাটি মনঃপুতভাবে শেষ হলে পরে রাত্রে অন্য খাতায় কালিতে তার প্রতিলিপি তোলা’,- কবি জীবনানন্দ দাশের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে এ রকম গুটিকয়েক কথা জানতে পারা গেলেও লেখক দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কাছে কোন আঙ্গিকে ধরা দিলেন তিনি? ‘ঝরা পালক’, ‘ধূসর পাণ্ডুলিপি’, ‘বনলতা সেন’, ‘মহাপৃথিবী’, ‘সাতটি তারার তিমির’, ‘রূপসী বাংলা’ হয়ে সেই সব কাব্যগ্রন্থের মাঝেই দেবীপ্রসাদের দৃষ্টিভঙ্গিতে ধরা দিলেন জীবনানন্দ দাশ।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40842324246701,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/226JibananandaDas_KabiOKabitaFront.jpg?v=1632834656"},{"product_id":"বারান্দা-সিরিজ","title":"বারান্দা সিরিজ","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eBaranda Series\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin: 0px 0px 1em; line-height: 1.4; color: #212b36; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"margin: 0px 0px 1em; line-height: 1.4; color: #212b36; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;\"\u003eলেখক : সঞ্জয় রায়\u003c\/p\u003e\n\u003cp style=\"margin: 0px 0px 1em; line-height: 1.4; color: #212b36; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"margin: 0px 0px 1em; line-height: 1.4; color: #212b36; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin: 0px 0px 1em; line-height: 1.4; color: #212b36; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"margin: 0px 0px 1em; line-height: 1.4; color: #212b36; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;\"\u003eসঞ্জয় রায় কবিতা লিখছেন অনেক দিন। গত শতাব্দীর সাতের দশকে কবি হিসেবে তাঁর আত্মপ্রকাশ। এক নির্ভার ঋজু উচ্চারণে নির্মিত তাঁর লিখনভঙ্গিমা। বড়ো মায়াময় ও নস্ট্যালজিক তাঁর কবিতা। প্রতীকী, চিত্ররূপময়। পাঠক সহজেই তাঁর কবিতায় একাত্ম হতে পারেন যখন তিনি লেখেন, ‘গোধূলিনির্ভর এই ডানার বিকেলে পৃথিবীর আত্মকথা লেখা হয়ে যায়’ অথবা ‘সন্তানের অনুভব প্রথম জন্মেছিল এই বারান্দায়’। একটি সাময়িক পত্রিকায় বছর কয়েক আগে কবির এই ‘বারান্দা সিরিজ’ আংশিক প্রকাশ মাত্রই তা মনস্ক পাঠকের নজর কেড়ে নেয়। বারান্দার অনুষঙ্গে ফিরে ফিরে গিয়ে জীবনের অতি চেনা আটপৌরে অথচ গভীর অনুভবের কথা বলেন সঞ্জয়। তাঁর কবিতাগুলির মধ্যে এক অদ্ভুত রোম্যান্টিকতা পাঠককে এক ঘোরের দিকে ঠেলে দেয়, ‘যে ওড়না তুমি অজান্তেই ফেলে গেলে তাতে \/ হয়তো লেগে আছে তোমার প্রিয় ফেলে আসা \/ আলপথ’। সিরিজ কবিতা লেখার প্রবণতা পৃথিবীর প্রায় সব ভাষায় থাকলেও বাংলা ভাষাতেও তার চর্চা কিছু কম হয়নি। কিন্তু যে আচ্ছন্নতা, যে মনোযোগ, যে মগ্নতা, যে ব্যাপ্তি শিরোনামবিহীন একটি সিরিজকে প্রাণিত করে, সঞ্জয়ের কবিতার সেটাই সম্পদ। বাংলা কবিতায় মনস্ক পাঠকের কাছে কবি সঞ্জয় রায়ের এই ‘বারান্দা সিরিজ’ একটি অবশ্য সংগ্রহযোগ্য বই হিসেবে সমাদৃত হবে, আশা করা যায়।\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin: 0px 0px 1em; line-height: 1.4; color: #212b36; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"margin: 0px 0px 1em; line-height: 1.4; color: #212b36; font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306805305517,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/36BarandaFront.jpg?v=1643702676"},{"product_id":"আলোরং-কালোরং","title":"আলোরং কালোরং","description":"\u003cp\u003eAlorang Kalorang\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শশাঙ্কশেখর হাইত\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eকবি শশাঙ্কশেখর হাইতের কবিতা শুধু সৌন্দর্যের কথাই বলে না, এমন সহজ-সরল ভাষায় বলে জীবনের কথা, যাকে ভালো না বেসে কোনো উপায় নেই। যার মধ্যে থেকে প্রস্ফুটিত হয় জীবনের আসল রূপ-রস, খাঁটি জীবনবোধের কথা। শব্দ নিয়ে খেলা করা তার অভ্যেস। কখনও ছায়ালোকে ডুব দেন কবি, কখনও অপরূপ সব শব্দ দিয়েই গড়েন অ-রূপকথা। বর্ষীয়ান এই কবি জীবনের এতগুলো বছর পার করে যাওয়া আর আসার কথা বুনেছেন তাঁর কবিতা জুড়ে। তাঁর কবিতার শরীর জুড়ে ধরা দিয়েছে প্রেম, প্রকৃতি, রোজনামচা, উপলব্ধি এবং দর্শন। তাই তিনি অবলীলায় লিখতে পারেন- ‘মনের বিভেদ তুলে মানের \/ পাঁচিল \/ আটকাতে চায় বাতাস রোদ চিল; \/ ঢাকতে চায় ঘাস। \/ সহজ ধারার জীবনকে চায় \/ শতাংশে ভাগ করে \/ আনতে সর্বনাশ। \/এমন বারোমাস।’\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306807664813,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/37AlorangKalorangFront.jpg?v=1643703359"},{"product_id":"শ্রেষ্ঠ-কবিতা-2","title":"শ্রেষ্ঠ কবিতা","description":"\u003cp\u003eSrestha Kabita\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : গৌতম মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 128\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপ্রকৃতির ঋতু পরিবর্তনের মতো মানুষের মনের রাজ্যেও ঘটে ঋতু পরিবর্তন। শৈশব থেকে প্রৌঢ় গোধূলির পথে জীবনে জাগে কখনও গ্রীষ্মের দাবদগ্ধ মুহূর্ত, কখনও শীতের আলস্যমাখা আবেশ। আবার কখনও হৈমন্তিক সন্ধ্যাবেলা, কখনও সৃষ্টির বৃষ্টিমাখা বর্ষা দিন, কখনও সুকুমার শরতের শিশু হৃদয় আবার কখনও বা বসন্ত রঙিন যৌবনের মন্দির মুহূর্ত। মনের সেই বিচিত্র বায়ুমণ্ডলের উষ্ণ ও অনুষ্ণ অনুভব ‘শ্রেষ্ঠ কবিতা’ সংকলনের এই কবিতাগুলি। জীবনকে সত্য করে পাওয়া মানে শুধু সুখ ও আনন্দ লাভ-ই নয়, দুঃখ ও বেদনাকেও পাওয়া। বিষামৃতে মেশা এ জীবনে আনন্দ বেদনার সম্পর্ক সহোদর সম্পর্ক। ভালো-মন্দ, সুখ-দুঃখ নিয়ে যে জীবনকে দেখে সেই জীবনকে সত্য করে পায়। কবিতাগুলিতে সেই জীবনকে দেখার ও পাওয়ার প্রয়াসবার্তা আছে। কবিতার অন্তরসংবাদ পাঠকের অন্তর্লোকে সঞ্চারিত হলেই সৃষ্টির সার্থকতা থাকে। সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা কবিমন তাই গোপন করতে পারে না। তাই কবি নির্দ্বিধায় লিখতে পারেন- ‘অনেক অভিশাপের বোঝা এ জন্মের \/ কপালে, \/ বৃদ্ধ অশ্বত্থ বৃক্ষের মতো ঝুরিনামা \/ জীবন। \/ অভ্যাসের অন্ধকারে হারিয়ে যাওয়া \/ মানুষের আসল চেহারা। \/ অথচ তেমন করে দেখলে অনন্ত পুরুষ \/ নির্দ্বিধায় জেগে উঠবে \/ কুয়াশা ভাঙা সূর্যের মতো \/ আত্ম চৈতন্যের পলাশী হাওয়ায়।’\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306808418477,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/38SresthaKabitabyGoutamMukhopadhyayFront.jpg?v=1643703709"},{"product_id":"পাতার-নৌকো","title":"পাতার নৌকো","description":"\u003cp\u003ePatar Nouka\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সিদ্ধার্থ সিংহ\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eযেমন আছে প্রেম, বিরহ, যন্ত্রণা, আধ্যাত্মিকতা, নৈসর্গিক প্রেম, তেমনই আছে হাহাকার, কাউকে কাছে পাওয়ার আকুতি সিদ্ধার্থ সিংহের কবিতায় রয়েছে এই সমাজের প্রতি তাঁর তীক্ষ কটাক্ষ, রয়েছে তির্যকভাবে দেখার চোখ। ধরা পড়েছে রাজনৈতিক অস্থিরতা। মুহূর্ত এবং অনুমুহূর্ত নিয়ে তৈরি হয়েছে ‘পাতার নৌকো’। সিদ্ধার্থ সিংহের এই ভিন্নধারার কবিতাগুলিতে শুধু বুদ্ধির খেলা বা শব্দের জাগলারি নেই। হৃদয় ছোঁয়া কবিতার সংকলনই হল ‘পাতার নৌকো’।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) :  14 (l) X  22 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306808844461,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/39PatarNoukoFront.jpg?v=1643703922"},{"product_id":"শীতকাল-এসে-গেল-স্বাগতা","title":"শীতকাল এসে গেল স্বাগতা","description":"\u003cp\u003eSitkal Ese Galo Swagata\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আশুতোষ বিশ্বাস\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eবাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা, অধ্যাপনা এবং চর্চায় ডুবে থাকার দরুন কবি আশুতোষ বিশ্বাসের ছন্দের চর্চা নিবিড়। নিজে কবিতা লেখার সময়ে তাই বারবার নিজেকে ছুড়ে দেন নানা প্রতিকূলতার সামনে। বিভিন্ন ধরনের ছন্দ নিয়ে যেমন রচনা করেন কবিতা, তেমনই মুনশিয়ানা রাখেন কবিতার চিত্রকল্প নির্মাণেও। তাই তাঁর কবিতা ভিন্নধর্মী। এবং এই সমস্ত রূপকল্পের মাঝে কবি বারবার গেয়ে ওঠেন জীবনের গান। প্রেম ও প্রকৃতিকে জীবনের ধ্রুবতারা বানিয়ে কবি রচেছেন কবিতার মায়াজাল। তাই তিনি অবলীলায় লিখতে পারেন- ‘শব্দ ব্রহ্মা \/ যুগ যুগ আমাদের সূর্যাবর্তের খৈলানে \/ শব্দবীজ ছড়িয়ে পড়ে \/ মুষ্টিমেয় সন্তু কিছু ভরে নেয় সাধের \/ ঝুলিতে \/ আর আমাদের ই-প্রজন্মের নাঙ্গা \/ সাধুর জটা \/ ঘাড় ছাড়িয়ে পিঠ ছাড়িয়ে মাটিতে \/ গড়াগড়ি যায়।’\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X  22(b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306809696429,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/40SitkalEseGaloSagotaFront.jpg?v=1643704199"},{"product_id":"আমরই-কাণ্ডারী","title":"আমরই কাণ্ডারী","description":"\u003cp\u003eAmari Kandari\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : কালাচাঁদ মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 128\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eঅন্ধকার পথের শেষে আলো ফুটবেই। কিন্তু তার জন্য অন্তিম লগ্ন অবধি অপেক্ষা করতে হয় না। বরং অনেক সময়ে এটাও বলা যায় যে, জীবনে চলার পথেই কোনো এক অমোঘ ঐশ্বরিক শক্তি মানুষকে এগিয়ে নিয়ে যায়। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তেমন এক মহান শক্তি। পাঁকে থেকেও অপঙ্কিল, সংসারে থেকেও জীবনের সারসত্য তিনি প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিয়েছেন সহজ, সরল কথায়। এই সংসারের মায়াখেলার মধ্যেই খুঁজে নেওয়া যেতে পারে ঈশ্বরকে, যদি সেই টান হয় তীব্রতর। শ্রীরামকৃষ্ণ তাই মহাপুরুষের নাম নয় শুধু, তিনি তো জীবনধারার নামও। তিনি আক্ষরিক অর্থে হয়ে ওঠেন ‘কাণ্ডারি’। যেমনটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন কবি কালাচঁদ মুখোপাধ্যায়- সত্যে এমন দৃঢ় চিত্ত, \/ ত্যাগকে করে পরম বিত্ত, \/ কে জানাল সর্বজীবে শিবের \/ অধিষ্ঠান? \/ সে যে আমার শ্রীরামকৃষ্ণ, আমার \/ মন প্রাণ! \/ এমন গুরু কোথাও খুঁজে পাবে \/ নাকো ভাই, \/ সে যে আমার পরমপুরুষ \/ শ্রীরামকৃষ্ণ রায়!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306810089645,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/41AmariKandariFront.jpg?v=1643704364"},{"product_id":"বেলাভূমির-ঝিনুক","title":"বেলাভূমির ঝিনুক","description":"\u003cp\u003eBelabhumir Jhinuk\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অলকানন্দা গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eজীবনের রং বদলায়। কারণ জীবনের ধর্মই তাই। একটা দিনের মতো একটা জীবনের ভোর হয়, সকাল আসে, বেলা গড়িয়ে বিকেল হয়ে সন্ধে নামে। আর সূর্য ওঠা এবং নামার মাঝে কেউ যদি জীবনের কাছে হাঁটু মুড়ে কোনো বিহানবেলায় জানতে চায়, তার আসল মানে, উঠে আসে কবিতারা। সেই কবিতার পঙ্‌ক্তিতে পঙ্‌ক্তিতে পাখা মেলে ঘর করে আবেগ, দর্শন, পেতে চাওয়া, পাওয়া এবং না পাওয়ার মাঝের সমীকরণ। সমুদ্রতটে বসে প্রশ্নেরা এসে পা ছুঁয়ে যায়। উত্তর মেলে, মেলে কিন্তু খোঁজ চলতে থাকে। বেলাভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝিনুক কুড়িয়েই তো জীবনের রং বদলায়, পরিপূর্ণতা আসে। ঠিক যেমন কবি অলকানন্দা গোস্বামী লিখেছেন- টঙ্কারে তারের অনুরণন, \/ বাজতে থাকে খোলা হাওয়ায়-  \/ ডুবকি খমক মঞ্জিরায়, \/ দেহতত্ত্বের টোকা মন \/ জানালায়-\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) :  14 (l) X 22 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306817101997,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/42BelabhumirJhinukFront.jpg?v=1643704504"},{"product_id":"নীল-স্বপ্ন","title":"নীল স্বপ্ন","description":"\u003cp\u003eNil Swapna\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : রবীন চক্রবর্তী\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘কবিতা মানেই দুর্বোধ্য নয়, কবিতা মানেই হাজারো আলংকারিক শব্দের জটিলতা নয়। বরং অনেক সময়ে সহজ জীবনের কথা সহজ উপলব্ধিতে সহজ কথায় উঠে এলে, সেটাও হয়ে ওঠে কবিতা। তাই এই কবিতা-যাপনের মধ্যে আছে কবির স্বপ্ন, কল্পনা, দৈনন্দিনতা। আছে প্রেম, সামাজিক বোধ, রাজনীতি, অনুভূতির মায়াজাল। আর আছে সেই সমস্ত সাধারণ মানুষের কথা, যাঁরা সাধারণ ডাল-ভাতের সংসারের বুকেই খুঁজে নিতে চায় কাব্যের মুক্তি, কবিতার আশ্রয়। তাই কবির কলম দিয়ে নিরলস ফল্গুধারা বয়— শব্দগুলো সাজিয়ে গুছিয়ে লিখতে লিখতে \/ একটা পূর্ণ কবিতা হয়ে যায়। \/ কবি ঘুমিয়ে পড়ে। \/ প্রত্যুষে বিসমিল্লার সানাই বেজে ওঠে \/ শুভদৃষ্টি সম্পন্ন হয়।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306817167533,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/43NilSwapnaFront.jpg?v=1643971095"},{"product_id":"ইরাবতী-আসে-ইরাবতী-যায়","title":"ইরাবতী আসে, ইরাবতী চলে যায়","description":"\u003cp\u003eIrabati Ase Irabati Chale Jaye\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুবোধ সরকার\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 96\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eকবি সুবোধ সরকারের কবিতা সাবলীল। অথচ তার শরীর জুড়ে অলংকার আর রূপক। তবে ‘ইরাবতী আসে, ইরাবতী চলে যায়’ কাব্যগ্রন্থ তার চাইতেও আরও বেশি কিছু। যে প্রেম হারিয়ে গেছে কোনো গভীর অতলে, যে আবেগ সাড়া দেয় না আর, সেই অনুভূতিরাও ফিরে ফিরে এসে চৌকাঠে বসে এমন কবিতা পড়লে। প্রেমের উদ্দামতা থেকে সুখের হাতছানি, ডুবে যাওয়ার তীব্র আহ্বান থেকে সর্বনাশের নেশা ইরাবতীর পাতায় পাতায়। যাঁরা কখনও প্রেমে পড়েননি, তাঁদেরও এ বার ভালোবাসতে ইচ্ছে করবে। আর যাঁরা প্রেমে পড়েছেন ইতিমধ্যে, এই কাব্যগ্রন্থের মোহজালে তাঁরা ফের জড়াবেন, এ কথা নিশ্চিত। কারণ কবি বলেছেন,- আমি আমার সর্বনাশের মুহূর্তকে চিনি \/ মুহূর্তকে চাই আবার এটাও জানি আমি \/ মুহূর্তকে ভীষণ ভয় পাই। \/ সর্বনাশের হাতে আমার হাত লেগে যায় \/ সর্বনাশের ঘাসে আমার ঠোঁট \/ আমার সারা শরীর জুড়ে \/ ভয় আর আনন্দের সম্মিলিত, জোট।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 15.1 (l) X 20.5 (b) X 1.3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306817233069,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/44ErabatiAseErabatiChaleJayeFront.jpg?v=1643971737"},{"product_id":"প্রবন্ধ-পঞ্চাশৎ-আরো-রবীন্দ্রনাথ-1","title":"প্রবন্ধ পঞ্চাশৎ : আরো রবীন্দ্রনাথ","description":"\u003cp\u003ePrabandha Panchashat : Aro Rabindranath\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অমিত্রসূদন ভট্টাচার্য\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 408\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eরবীন্দ্রনাথ বাঙালির চিরকালের । তাঁর প্রতি আমাদের কৌতূহল, আমাদের প্রশ্ন, আমাদের জিজ্ঞাসার অন্ত নেই । শুধু তাঁর রচিত গল্প, উপন্যাস, নাটক, কবিতা নয়, তাঁর জীবনের প্রতিটি পর্বের খুঁটিনাটি সব কিছু জানতে আমাদের উৎসাহ আগ্রহের সীমা নেই । অমিত্রসূদন ভট্টাচার্য দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রবীন্দ্রচর্চায় নিরত আছেন । সেই সঙ্গে পঞ্চাশ বছরেরও বেশি সময় তাঁর শান্তিনিকেতন-বাস তাঁর রবীন্দ্রবিষয়ক লেখালেখিতে অন্য মাত্রা দিয়েছে । কবি যে বলেছেন, ‘কবিরে পাবে না তাহার জীবন চরিতে ।’ কথাটা সত্যি । কবির জীবনের সন তারিখ যুক্ত কার্যবিবরণী এ বই নয় । কবির বহুবিধ বিচিত্র প্রতিভার রহস্য-উন্মোচনেই লেখকের আগ্রহ । মহাকবির মহান সত্তাটিরই তিনি খোঁজ করেছেন । ‘অন্য অনন্য’, ‘সাহিত্য’, ‘রবীন্দ্র-পুস্তক’, ‘সম্পাদনা-প্রকাশনা’, ‘ব্যক্তি ও সম্পর্ক’, ‘পাঠ থেকে পাঠান্তর’, ‘প্রসঙ্গ রচনাবলী’, শান্তিনিকেতন, ‘পুস্তক সমালোচনা’ এবং ‘বিবিধ’ পর্যায়ে অমিত্রসূদন সাজিয়েছেন তাঁর সাম্প্রতিক প্রবন্ধসম্ভার । নির্ভার এই গদ্য রবীন্দ্রপ্রেমিকদের জন্য নিঃসন্দেহে এক অমূল্য উপহার ।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 16 (l) X 24.5 (b) X 3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306953744557,"sku":"","price":800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/1PrabandhaPanchashat_AroRabindranathFrontcopy.jpg?v=1643715321"},{"product_id":"বিদ্যাসাগর-তিন-শতকের-চোখে","title":"বিদ্যাসাগর : তিন শতকের চোখে","description":"\u003cp\u003e Vidyasagar Tin Shotoker Chokhe \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : অমিত্রসূদন ভট্টাচার্য\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 544\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eতিনি ছিলেন বর্ণপরিচয়ের স্রষ্টা। বাংলা গদ্যের জনক, বালক রবীন্দ্রনাথের সম্মুখে তিনিই হয়ে উঠেছিলেন ‘আদি কবি’। যতই বঙ্কিমচন্দ্র উত্তেজনার ফণা তুলে বলুন ‘হি ইজ ওনলি প্রাইমার মেকার’, সেই বঙ্কিমচন্দ্রকেই বিদ্যাসাগরের প্রয়াণের পর বলতে হয়েছিল, ‘তাঁহার শোকে আমরা সকলেই কাতর।... সকলেই রোদন করিতেছি।’ সেই দয়ার সাগর বিদ্যাসাগর সেই বিদ্যার ঈশ্বর বিদ্যাসাগর সেই ধুতি চাদর পরিহিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ প্রতিটি বঙ্গবাসীর নিকট প্রাতঃস্মরণীয় প্রণম্য পুরু। সেই তাঁর কাল থেকে আজ পর্যন্ত তাঁর প্রতি বাঙালির কৌতুহল বাঙালির জিজ্ঞাসা অনন্ত। শুধু তাঁর লেখা বর্ণপরিচয় বা ব্যাকরণ কৌমুদী নয়, তাঁর অনুবাদসম্ভার নয়, তাঁর দান ধ্যান দয়া নয়, তাঁর সমাজসংস্কার নয়; সেই মানুষটার ব্যক্তিগত জীবন ও জীবনাচরণের প্রতিও বঙ্গবাসীর কৌতুহল আগ্রহ অপার। উনিশ শতকেই প্রকাশিত তাঁর সম্পর্কে তেরোটি প্রবন্ধ সংকলিত। লেখকদের মধ্যে রমেশচন্দ্র দত্ত কৃষ্ণকমল ভট্টাচার্য চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বিহারীলাল সরকার আছেন। বিংশ শতাব্দীতে বিদ্যাসাগর চর্চার বিস্তার ঘটে। এই পর্যায়ে নির্বাচিত ঊনচল্লিশটি প্রবন্ধ সঞ্চয়ন করা হয়েছে। বিংশ শতাব্দীর প্রথম তিন লেখক রবীন্দ্রনাথ, শিবনাথ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী। একবিংশ শতাব্দী পর্যায়ে আটটি প্রবন্ধ গৃহীত। মোট ষাটটি প্রবন্ধে এক সমগ্র বিদ্যাসাগর আবিষ্কৃত।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 16 (l) X 25 (b) X 3.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306981171373,"sku":"","price":1000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/2VidyasagartinShotokerChokheFront.jpg?v=1643715216"},{"product_id":"মর্ডান-ও-পোস্টমর্ডান-বিতর্ক","title":"মর্ডান ও পোস্টমর্ডান বিতর্ক","description":"\u003cp\u003eModern Postmodern \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মলয় রায়চৌধুরী\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 350\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপোস্ট মর্ডানিজম কাকে বলে, এ নিয়ে বিতর্ক বহুকালীন। হাংরি আন্দোলন থেকে উঠে আসা মলয় রায়চৌধুরী নিজেক সীমাবদ্ধ রাখেননি কোনো বিশেষ আন্দোলনের সঙ্গে। বিশেষ পরিধির বিস্তৃতি ছড়িয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং একই সঙ্গে ধ্বংসের মুখেও ছুটে চলেছেন। তাঁর পোস্টমডার্ন ভাবনায় সময়কে নয়, গুরুত্ব দেওয়া হয়েছে পরিসরকে। ইউরোপের দার্শনিকরা মডার্ন ভাবকল্পটিকে সময়ের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করেছিলেন। তার প্রধান কারণ আব্রাহামিক চিন্তায় পরিসরের পরিবর্তে সময়কে প্রাধান্য দিয়ে বলা হয়েছে যে, তার একটি রেখা বরাবর এগিয়ে যাওয়াই দস্তুর। এই এগিয়ে থাকা আর পিছিয়ে পড়া দর্শনভাবনার কারণে ইউরোপের মনে হয়েছিল যে বহু দেশের সমাজ-সংস্কৃতি তাদের তুলনায় পিছিয়ে। প্রবাল দাশগুপ্ত তাই পোস্টমডার্ন শব্দটির বাংলা ‘উত্তরাধুনিক’ করেননি; উনি একটা নতুন শব্দ দিয়েছেন মলয়কে এবং তা হল ‘অধুনান্তিক’। মলয় রায়চৌধুরী পাশ্চাত্যের আধুনিকতাবাদের পৃষ্ঠপটে পোস্টমডার্ন ভাবকল্পটি আলোচনা করেননি। বরং তিনি সমাজ-সংস্কৃতিকে পরিসর রূপে গ্রহণ করেছেন এবং ইউরোপীয় ভাবকল্পের সঙ্গে তুলনা করেছেন। তিনি সাহিত্যের ক্ষেত্রে ভাবকল্পটি প্রয়োগ করে বলেছেন যে ইউরোপীয় ধারণার প্রেক্ষিতে ‘অধুনান্তিক’ হল প্যারাডাইম শিফট। আধুনিকতা যদি সাজানো বাগান হয়, তা হলে অধুনান্তিক নিঃসন্দেহে সাজানো বাগানের পরের স্টপ। প্রসঙ্গত, প্যারাডাইম শব্দটি কবিতার ক্ষেত্রে প্রথম প্রয়োগ করেছিলেন জীবনানন্দ দাশ। এই বই আধুনিক থেকে উত্তরাধুনিক হয়ে অধুনান্তিক হওয়ারই আখ্যান।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) :  14.5 (l) X 22 (b) X 2.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306992312493,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/3Modern_PostmodernFront.jpg?v=1643716685"},{"product_id":"প্যাঁচার-পাঁচালি-ও-ইত্যাকার-ইতিবৃত্তান্ত","title":"প্যাঁচার পাঁচালি ও ইত্যাকার ইতিবৃত্তান্ত","description":"\u003cp\u003ePanchar Panchali \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দীপ মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 224\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eকলকাত্তাইয়া প্যাঁচাওয়ালা দীপ মুখোপাধ্যায় যখন গদ্য লেখেন, তখন তিনি পাঠককে নিয়ে যান চেনা পৃথিবীর বাইরে। কিছু মিথ, কিছু টোটেম আর গালগল্প তথ্যের ডানায় ভর করে উড়ে যায় নিরুদ্দেশের ঠিকানায়। প্যাঁচাপেঁচির প্যাঁচালো কাহিনি সেখানে আছেই। তার পাশাপাশি ধরপাকড় করেন সাপের সাপান্ত, কার্টুন, প্যারোডি, ডাকাত কিংবা হাতের লেখার ইতিবৃত্তান্ত। কখনও বা কথক ঠাকুরের মতো সপ্রাণ ধারাবিবরণী দেন ধূসর অতীতের শিকড় সন্ধানে রচিত হয় নতুন বৃত্তান্ত। বরিশালের ভ্রমণ বৃত্তান্ত বর্ণিল করে তোলে তাঁর শিল্পবোধ। উৎস সন্ধান করে আনন্দময় ভুবনের। প্রকট হয় অচেনা গড়ের মাঠ, কলকাতার কুস্তি কাহিনি, নাহুমের কেক কিংবা প্যারামাউন্টের শরবত। অবধারিত হয় অ্যাংলো ইন্ডিয়ান, আর্মেনিয়ান বা কলকাতার চায়না টাউন। কখনও বা মদ-মৌতাতে মাতোয়ারা হয়ে লিখে ফেলেন মদ্যপ ও মদ্যরসিকদের নিয়ে সামাজিক দায়বদ্ধতাই তাঁর লেখনীর মূলমন্ত্র। এসবেরই চমৎকার আয়োজন এক মলাটো আটপৌরে শব্দরাশির ভেলায় ঋদ্ধ করে মন ও মননকে। বারবার ফুটে ওঠে ফেলে আসা সময়ের অনুপুঙ্খ চিত্র সম্প্রসারিত হয় সীমাবদ্ধতা। তথ্যের সমারোহে পাল্লা দেন গুগলের মতো, তার সার্চ ইঞ্জিনের সঙ্গেও। তাই ‘পাঁচার পাঁচালি ও ইত্যাকার ইতিবৃত্তান্ত’ হয়ে ওঠে ভিন্নধর্মী।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.6 (b) X 1.8 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41306995327149,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/4PancharPanchaliFront.jpg?v=1643716873"},{"product_id":"সবার-শেষে-যা-বাকি-রয়","title":"সবার শেষে যা বাকি রয়","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eSabar Seshe Ja Baki Roye\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eলেখক : অলক রায়চৌধুরী\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 256\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eগান, গায়ক, অনুষ্ঠান... চারিদিকে এদের কমতি নেই কোনও। বাঙালির প্রাণ গানে বাজে, অতীতের সুরে বড় বেশি করে বাজে। তার সত্তায় যদি রবীন্দ্রনাথ-নজরুল, স্মৃতিতে হেমন্ত-মান্না, ভবিষ্যৎ...  সে তো কালের গর্ভে। তবু কিছু কথা রয়ে যায়- বলার যত, তারও বেশি ভাবার। কোথায় গেল সেই সব জলসারা? পুজো তো এখনও আসে, কিন্তু পুজোর গান? কেমন করে এ শহরে এল পশ্চিমি গানবাজনার ঠাঁট-ঠমক? সুর ও বাণীর মালা গাঁথা সেই সব সাধকেরা কই, যাঁদের জীবন মানুষকে চিনিয়েছিল সঙ্গীত-সাধনপথের এক-একটি সরণি: রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, উচ্চাঙ্গ সঙ্গীত, বাদন, আধুনিক, পুরাতনী? প্রশ্ন অনেক। উত্তর কিছু জানা, কিছু আলো-আঁধারিতে মেশা, অজানা কিছু। সেই উত্তরেরই অনুসন্ধান এই বই। ভাবালুতায় নয়, চোখের সামনে দেখা গানজীবন থেকে পাওয়া উত্তরগুলোকে গুছিয়ে দেওয়ার চেষ্টা। উত্তরগুলো মিশে আছে স্মৃতিকথায়, উঠে এসেছে সঙ্গীতের বরপুত্রকন্যাদের সাক্ষাৎকারের আলোয়, বাঙালির গানের অতীত-বর্তমান-ভবিষ্যৎকে যৌক্তিক বিশ্লেষণের মোড়কে। বহুবিস্তারী বাংলা গানকে ভালবাসেন যাঁরা, তাঁরা হয়তোবা এ বই পড়ে পাবেন সে উত্তর। লক্ষ্য সেটাই, তাতেই সার্থকতা। সবার শেষে যা বাকি রয়, সেই নির্যাসটুকুর ভাগ-বাঁটোয়ারা।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41314189476013,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/29SabarSesheJaBakiRoyeFront.jpg?v=1643981439"},{"product_id":"মারি","title":"মারি","description":"\u003cp\u003eMari\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক :  আলবেয়ার কামু  \/  অনুবাদ : দেবীপদ ভট্টাচার্য\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 232\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eনব্বই শতকের চারের দশক। উত্তর আফ্রিকার ফরাসি উপনিবেশ আলজিরিয়ার ওরান বন্দরে থাবা বসিয়েছে প্লেগ। পথে-ঘাটে, বাড়িতে-অফিসে, গুদামে-বন্দরে অসংখ্য ইঁদুর মরছে। মারি ক্রমশ ইঁদুর থেকে সংক্রমিত হয় মানুষের মধ্যে। ধনী-দরিদ্র, বালক-বৃদ্ধ, নারী-পুরুষ- বিধ্বংসী মারির কবল থেকে কেউ রেহাই পায় না। পৃথিবী থেকে বিচ্ছিন্ন, অবরুদ্ধ এই প্লেগপুরীর প্রাণের স্পন্দনটুকু বাঁচিয়ে রাখার চেষ্টায় অবিরাম সংগ্রাম করে চললেন ডাক্তার রিও, ম. তারু, সাংবাদিক রাঁবেয়ার, পৌরসভার কেরানি জোসেফ গ্রাঁ আর ঈশ্বরের করুণা ও ন্যায়-বিচারে আস্থাশীল ফাদার পানেলু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ১৯৪৭ সালে প্রকাশিত আলবেয়ার কামুর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি ‘দ্য প্লেগ’-এর মূল ফরাসি থেকে অনুবাদ ‘মারি’। বহু সমালোচকের মতে এটিই কামুর সেরা উপন্যাস। এক দিকে ওরানের মহামারির ভয়াল রূপ লেখক নির্মোহ বাস্তবতার সঙ্গে রূপায়িত করেছেন, অন্য দিকে এই প্লেগের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীর বর্বর অত্যাচারে নিপীড়িত পারি নগরের যন্ত্রণার একটি মর্মস্পর্শী রূপকের অবতারণা করেছেন। গভীরতর অর্থে ‘প্লেগ’ বা ‘মারি’ স্থান-কাল নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়। মারির ভয়াবহতা ফের প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব। এই ২০২২-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাই ‘মারি’ আজও প্রাসঙ্গিক, সেই আগের মতোই।\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41314192457901,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/30MariFront.jpg?v=1643981684"},{"product_id":"স্টাডিজ-ইন-এ-ডায়িং-কালচার","title":"স্টাডিজ  ইন এ ডায়িং কালচার","description":"\u003cp\u003eStudies In A Dying Culture \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ক্রিস্টোফার কডওয়েল  \/  অনুবাদ : রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 208\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eমার্কসবাদ যে সমসাময়িক কালের আর্থ-রাজনৈতিক সমস্যাগুলির গাোলকধাঁধার মধ্যে সমাধানের পথের সুনিশ্চিত ঠিকানা হাজির করেছিল, এটা ক্রিস্টোফার কডওয়েলের কাছে যেমন স্পষ্ট হয়ে গিয়েছিল, সেইরকম নিজের ব্যাপক পড়াশোনাকেও সুবিন্যস্ত করে মূল পথের সন্ধান তিনি পেয়েছিলেন চিন্তার ক্ষেত্রে। দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিরিখে বর্তমান কালের মুমূর্ষু সংস্কৃতির বিশ্লেষণ করতে গিয়ে তিনি উপলব্ধি করলেন সমাজের সাধারণ চলনের মধ্যকার প্রকৃত চরিত্রটিকে; বুঝলেন এই যন্ত্রণা মৃত্যু আশঙ্কার নয়, এ হল নতুন যুগের জন্ম-যন্ত্রণা। এমন এক কালে আমরা আজ বেঁচে আছি যখন মুমূর্ষু সংস্কৃতির ভাঙন ক্রমেই আরও বেশি বেশি করে তার নগ্নরূপ নিয়ে আমাদের চোখের সামনে স্পষ্টতর হচ্ছে, যেন এক ‘জলহীন, ফলহীন আতঙ্কপাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশুকঙ্কালের মধ্যে মরীচিকার প্রেতনৃত্য।’ চেতনার এই দানবীয় মূঢ় অপব্যয়ের মধ্য থেকেই জন্ম নিচ্ছে যে নতুন চেতনা, নতুন সংস্কৃতি, নতুন যুগের সম্ভাবনা তাকে জানার সাগ্রহ প্রয়াসে পাঠক সাধারণের উৎসাহকে সামান্য পরিমাণেও স্পর্শ করা যদি সম্ভব হয় সেটাই হবে এই অনুবাদের সার্থকতা। ‘স্টাডিজ ইন এ ডায়িং কালচার’ তারই অবতারণা, ফিরে দেখা।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41314195996845,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/32StudiesInADieingCultureFront.jpg?v=1643981926"},{"product_id":"ফার্দার-স্টাডিজ-ইন-এ-ডায়িং-কালচার","title":"ফার্দার স্টাডিজ ইন এ ডায়িং কালচার","description":"\u003cp\u003eFurther Studies In A Dying Culture \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ক্রিস্টোফার কডওয়েল  \/  অনুবাদ : রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 212\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eকডওয়েলের মৃত্যুর পর তাঁর প্রবন্ধের বইগুলি একে একে প্রকাশিত হয়। ফার্দার স্টাডিজ ইন এ ডায়িং কালচার বইটি সব শেষে প্রকাশিত। পণ্ডিতরা মনে করেন এই গ্রন্থের প্রবন্ধগুলি স্পেন রওনা হবার অব্যবহিত পূর্বে রচিত। মানব সমাজের নিগূঢ় সমস্যাগুলিকে তিনি যে আরও বেশি বেশি সুনিশ্চিতভাবে আয়ত্তে আনতে পারছেন এবং সূক্ষ্মতরভাবে বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করেছেন, তার প্রমাণ যে এই প্রবন্ধগুলির মধ্যে পাওয়া যায় সে কথাও অনেকে বলেছেন। দুনিয়ার হালচাল দেখে অনেকেই যেখানে স্বভাবতই বিমূঢ় হয়ে পড়ছেন, অতিপ্রাকৃতের মধ্যে কেউ সান্ত্বনা খুঁজছেন, কেউ বা, যাকে বলে সিনিক হয়ে পড়ছেন, সেইখানে এই প্রবন্ধগুলির মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে এমন কিছু পথ-সংকেত পাওয়া যেতে পারে যাতে মানুষ যে আজও তার পারিপার্শ্বিককে জয় করতে সক্ষম এমন বিশ্বাস আবার ফিরে পাওয়া অসম্ভব নয়। আমাদের কালের যন্ত্রণা যে মৃত্যু-যন্ত্রণা নয়, এ যে নতুন যুগের জন্ম-যন্ত্রণা কডওয়েলের এই উপলব্ধি এই প্রবন্ধগুলির প্রধান সুর। \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41314200223917,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/31FurtherStudiesInADieingCultureFront.jpg?v=1643982131"},{"product_id":"বাংলা-সাহিত্য-ও-বাংলা-চলচ্চিত্র","title":"বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্র","description":"\u003cp\u003eBangla Sathiya O Bangla Chalachitra\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক :  নিশীথকুমার মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 304\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eচলচ্চিত্র নিয়ে এখন যে পরিমাণ আলোচনা হয়, তার সিকি ভাগও হত না এক সময়ে। এ কথা অনেকেই স্বীকার করবেন যে, বাংলায় চলচ্চিত্র শিল্প অত্যন্ত পুরোনো হলেও অনেকাংশে উপেক্ষিতও হয়েছে। এমনকি আলোচনাও শুরু হয়েছে বেশ দেরিতে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই ‘বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্র’ বইটি নিঃসন্দেহে সেই সময়ে তো বটেই, আজও প্রাসঙ্গিক। তাই পুনর্মুদ্রণের অবতারণা রয়েই যায়। এই গ্রন্থটি কোনো অভিনেতা-অভিনেত্রীর মনোরঞ্জক জীবনী বা ইতিহাসগ্রন্থ নয়। বরং বাংলা সাহিত্য এবং বাংলা চলচ্চিত্রের মধ্যে পারস্পরিক প্রভাব নিরূপণ করার চেষ্টা করা হয়েছে এখানে। বাংলা সিনেমার নির্বাক এবং সবাক- এই দুই পর্যায়ের তথ্যবহুল আলোচনার পাশাপাশি আছে চিত্রনাট্যের স্বরূপ, চিত্রনাট্যের সাহিত্যধর্মিতা, বাংলা নাটক ও চলচ্চিত্রের যোগ, সিনেমায় মহিলা ঔপন্যাসিকের প্রভাব, চলচ্চিত্রের প্রযুক্তি ইত্যাদি।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41314206023853,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/32BanglaSathiyaOBanglaChalachitraFront.jpg?v=1645437181"},{"product_id":"ব্যাক্তিপুরুষেরা","title":"ব্যাক্তিপুরুষেরা","description":"\u003cp\u003eByaktipurushera \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবেশ রায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 96\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eকোনও ব্যক্তির সফরের চড়াই-উতরাই শুধু ইতিহাসের পতন-অভ্যুত্থানের সঙ্গেইই অন্বিত নয়। সমাজ-সভ্যতা নিরপেক্ষ ভাবে ব্যক্তির নিজেরও থাকে ব্যক্তি হয়ে ওঠার দায়। এ দায় কেউ তার উপরে চাপিয়ে দেয় না, বরং সে নিজেই নিজের মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। এই নিজেই নিজের ব্যক্তি হয়ে ওঠার তাড়নায় স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘নিজের ভেতরকার এই প্রাণময় রহস্যের কথা’, ‘প্রাণের অন্তরতর প্রাণের কথা’, ‘সৃষ্টি সাধনকারী একাগ্র লক্ষ নির্দেশ করে চলেছেন একটি গূঢ় চৈতন্য, বাধার মধ্যে দিয়ে, আত্মপ্রতিবাদের মধ্য দিয়ে।' দেবেশ রায় লিখছেন, ‘পরাধীনতা আমদের মতো দেশকে যে অনিবার্য আত্মবৈপরীত্যের দিকে ঠেলে দিয়েছিল, ফ্যাসিবাদ ও দ্বিতীয় মহাযুদ্ধ ইউরোপ ও আমেরিকার মতো দেশকেও আর এক ধরনের আত্মদ্বন্দ্বের ভেতর ফেলে দিয়েছিল। বিজ্ঞানের বা ইতিহাসের যে যুক্তিকে সাম্রাজ্যবাদ কলোনি কায়েম করে, ক্রীতদাস ব্যবসা চালু করে, সারা পৃথিবীকে ঢেলে সাজায় একমাত্র ইউরোপীয় মডেলে, সেই যুক্তিতেই ছিন্নমস্তা ইউরোপীয় সভ্যতা ইউরোপের মাটিতেই ফ্যাসিবাদের জন্ম দেয় আর সেই ফ্যাসিবাদকে চিনে উঠতেও পশ্চিম ইউরোপের গণতন্ত্রী বুদ্ধিজীবীদের ও লেখকদের কখনও-কখনও কেটে যায় এক দশক।' ব্যক্তিপুরুষের তাড়না যেমন কয়েক লাইনে বোঝানো শক্ত, তেমনই স্বব্যক্তিত্বকে প্রতিপক্ষ রূপে দেখার মূল্য অনেক। মার্কস, গ্রামশ্চি, পিকাসো এবং মহাত্মা... দেবেশ রায়ের লেখনীতে দাঁড়িয়ে আছেন ব্যক্তিপুরুষেরা, তাঁদের ব্যক্তি হয়ে ওঠার অনন্য আখ্যান।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41314206810285,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/13ByaktipurusheraFront.jpg?v=1643982587"},{"product_id":"ব্যাক্তিগত-ও-গোপন-সব-ফ্যাসিবাদ-নিয়ে-একটি-বই","title":"ব্যাক্তিগত ও গোপন সব ফ্যাসিবাদ নিয়ে একটি বই","description":"\u003cp\u003eByaktigoto O Gopon Sob Fascibad Niye Ekti Boi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবেশ রায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 128\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eফ্যাসিজম কী? খায় না মাথায় দেয়? দুনিয়ায় যত তত্ত্বই তৈরি হোক না কেন, তা তো আসলে এই সমাজেরই উপকরণ। তাই দেবেশ রায় 'ব্যক্তিগত ও গোপন সব ফ্যাসিবাদ নিয়ে একটি বই' লিখেছেন। সেখানেই উসকে দিয়েছেন প্রশ্নগুলো। মোক্ষম সব প্রশ্ন এবং মূল্যায়ন। ১ যা শোনা হয় তা ভাষা — খোলা, পরিষ্কার ভাষাতেই ফ্যাসিবাদ ডিম পাড়ে — স্বাধীনতা আমাদের, ফ্যাসিবাদও আমাদের। ২ অভাব কীসের? তত্ত্বের?— শ্রেণি থাকে জাতীয় আন্দোলনে?— হিন্দু-মুসলমান মেয়েরা বাংলার মাটিজলের পুণ্যতা ও পূর্ণতা। ৩ রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালি-কায়েতদের ঝুটঝামেলা— রাবীন্দ্রিক মেয়েরা ও হিন্দুদের মেয়েরা শান্তিনিকেতন।। ৪ যে-ভাষায় লিঙ্গের ডাকনাম কত জানা নেই সে-ভাষা ফ্যাসিস্ট হয়ে যেতে পারে— ৫ ভাষার ভিতরেই থাকে ফ্যাসিবাদের অ্যান্টিবডি পর্ণোগ্রাফি ও মুখের ভাষার ফ্যাসিবিরোধী সংগঠন। ৬ আমাদের বড় স্বদেশ ও সময়ের মানুষজন ও যুদ্ধ-দাঙ্গা-দেশত্যাগ — হিংসা, রিরংসা আর রক্তপাত— মাত্র একটি ঘটনাও ফ্যাসিস্ট হতে পারে। ৭ সিগন্যাল ফালিয়া— গণহত্যাকে সাংবিধানিক করে তোলা। ফ্যাসিবাদ— গণতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে আবশ্যিক প্রতিরক্ষা নয়। ৮ শুদ্ধিলোকের দিকে যাত্রাই বিকল্প অভিযান। \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41314208121005,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/12ByaktigotoOGoponSobFascibadNiyeEktiBoiFront.jpg?v=1643982838"},{"product_id":"হিন্দু-মুসলমান-সম্পর্ক-স্বপ্নপূরণ-না-স্বপ্নভঙ্গের-ইতিহাস","title":"হিন্দু-মুসলমান সম্পর্ক : স্বপ্নপূরণ না স্বপ্নভঙ্গের ইতিহাস","description":"\u003cp\u003eHindu Musalman Samparka : Swapnapuran Na Swapnabhanger Itihas\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : অর্জুন গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 176\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eযে কয়েকটা ঘটনা সারা ভারত কেন, বিশ্বের ইতিহাসে রক্তক্ষরণ করে চলেছে কালের পর কাল ধরে, তার অন্যতম নিঃসন্দেহে হিন্দু ও মুসলমানের সম্পর্কের ইতিবৃত্ত। শুধু বাংলা এবং বাঙালির আবেগই এর সঙ্গে জড়িয়ে নেই, আটকে আছে শিকড়ের টান, বাঙালির অভিন্ন বাঙালি হয়ে ওঠার আখ্যান। সেই সময়কার দাঙ্গা শুধু সাধারণ মানুষের জীবনকেই ছিন্নভিন্ন করেনি, তার পাশাপাশি বিপন্ন হয়েছে রাজনীতি এবং মূল্যবোধও। ‘হিন্দু-মুসলমান সম্পর্ক স্বপ্নপূরণ না স্বপ্নভঙ্গের ইতিহাস’ এমন কিছু স্মৃতিকথনমূলক প্রবন্ধের সংকলন, যেখানে উঠে এসেছে দ্বিজাতিতত্ত্বের বিশ্লেষণ, ধর্মকে সামনে রেখে মানুষে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির ইতিহাস। অর্জুন গোস্বামী সম্পাদিত এই বইয়ে অমলেন্দু দে, মণিকুন্তলা সেন, হাসান আজিজুল হক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখের লেখা বইটিকে সমৃদ্ধ করে তোলার পাশাপাশি নতুন আঙ্গিক তুলে ধরেছে। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে, সময় যত পেরোচ্ছে, ভারতের মতো ধর্ম নিরপেক্ষ দেশে হিন্দু-মুসলমান বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠছে। ফলে এতগুলো বছর পেরিয়েও এই বৃত্তান্ত এখনও যে কতটা প্রাসঙ্গিক, তা আর বলার অপেক্ষা রাখে না।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.3 (l) X 22.2 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41314210283693,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/7HinduMusalmanSamparkaFront.jpg?v=1643983050"},{"product_id":"কবিতা-পরম্পরা-তিরিশ-থেকে-শূন্য-দশক","title":"কবিতা পরম্পরা : তিরিশ থেকে শূন্য দশক","description":"\u003cp\u003eKobita Parampara Tirish Theke Shunyo Doshok \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুব্রত গঙ্গোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 512\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eনানা পর্যায়িক সাহিত্য শাখার মধ্যে সম্ভবত কবিতার সঙ্গেই ঐতিহ্য ও ক্রমিক পরম্পরার সম্পর্কটা অন্বিত হয়ে আছে সবচেয়ে বেশি। আর তার সঙ্গে অবশ্যই গভীর ভাবে সম্পৃক্ত হয়ে আছে সময় থেকে সময়ান্তরের যুগধর্ম। দশকবিভাজন কতটা সঙ্গত, তর্কসাপেক্ষে সে অবাঞ্ছিত প্রশ্ন মুলতুবি রেখে কালানুসারে এখানে নির্বাচিত হলেন প্রতিভূ ও প্রথিতনামা বেশ কয়েকজন কবি। উত্তররৈখিক পর্বে সূচনা ঘটিয়ে সত্তর দশক পর্যন্ত যাঁদের আয়োজিত উচ্চারণে স্বাতন্ত্রের সাক্ষর মুদ্রিত হয়ে আছে, যাঁদের ধারাবাহিক কবিকৃতি ক্রমান্বয়ে ঋদ্ধ করেছে বাংলা কবিতার সুদীর্ঘ প্রেক্ষাপট, এক একজনের ভিন্ন চারিত্রিক ঘরানায় উন্মোচিত হয়েছে এক এক ধরনের দিগন্ত, তাদের জন্য সময়ের অপেক্ষাকে গ্রাহ্যতা দিতেই হয়। অবশিষ্ট দশকগুলোর সার্বিক কবিতা চরিত্র, ভাবনার নানা বিভঙ্গ, আঙ্গিকচর্চা, ভাষা ও ভাষ্যের তাল ফেরতা উচ্চারণ ভঙ্গির তারতম্য এমনই সমীক্ষিত হল বিশদ বিবেচনার সৌজন্যে। কবিতা যে দীর্ঘ পরিক্রমার অবকাশে কত বিবর্তনের পথ পেরিয়ে বাঁক নিয়েছে ঈর্ষণীয় পারঙ্গমতায়, জীবন ছাপিয়ে তাদের হাতে উপস্থাপিত হয়েছে কত টুকরো টুকরো জীবনদর্শন। কত ভিন্নতা ও বৈচিত্র্য নিয়ে চর্চিত হয়েছে আঙ্গিক ও প্রাকরৰিক নিরীক্ষা, কীভাবে তাঁদের সম্পন্নতায় উঘাটিত হয়েছে। অনাবিষ্কৃত শতপৃথিবীর এ যাবৎ রুদ্ধ দরজা-জানালা,- তার সবটুকু নির্যাস ধরা রইল এই বইয়ের প্রতি পাতায়। এ কথামুখের ইতি টানার আগে বুদ্ধদেব বসুর একটি মহার্ঘ মন্তব্য তুলে ধরা যায়— ‘কাব্যকলা উত্তরাধিকার সূত্রে লভ্য নয়, আপন শ্রমে উপার্জনীয়।’\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 3.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41323323457709,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/5KobitaParamparaTirishThekeShunyoDoshokFront.jpg?v=1644325215"},{"product_id":"রবীন্দ্রোত্তর-বাংলা-কবিতার-রূপকল্প","title":"রবীন্দ্রোত্তর : বাংলা কবিতার রূপকল্প","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eRabindrottor Bangla Kobitar Rupokolpo \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eলেখক : ধ্রুবকুমার মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eরবীন্দ্রনাথের প্রভাব বাংলা সাহিত্য জুড়ে যেমন রয়েছে, ঠিক তেমনই রবীন্দ্রনাথের প্রভাব থেকে বাংলা সাহিত্যকে মুক্ত করার প্রয়াস দৃঢ়তর।। কারণ তা তিনি যত বড়ো মাপেরই সাহিত্যকার হোক না কেন, শুধু মাত্র তাঁর ঘরানা, তাঁর ভাবনায় আটকে যাওয়া মানে আদতে একটা ভাষারই স্তব্ধ হয়ে যাওয়া। আর ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েই জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, সুকান্ত ভট্টাচার্য প্রমুখের কথা তাঁরা সচেতন ভাবে বাংলা কবিতাকে স্বাবলম্বী করেছেন। তাঁদের সৃষ্টি পড়লে থমকে দাঁড়াতে হয়। ভাষা, শব্দের ভুবন, চিত্রকল্প, প্রতীকোৎসারণে তাঁরা অনন্য, অনুপম। ‘রবীন্দ্রোত্তর বাংলা কবিতার রূপকল্প’ দুই মলাটের মাঝে নিয়ে এসেছে বাংলা কবিতার এক অন্য জগতের কথা, নতুন চিত্রকল্পের কথা।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X  3.1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41323324539053,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/6RabindrottorBanglaKobitarRupokolpoFront.jpg?v=1644325345"},{"product_id":"শঙ্কর-বাড়ি","title":"শঙ্কর বাড়ি","description":"\u003cp\u003eSankar Bari \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শঙ্করলাল ভট্টাচার্য\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 144\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e‘শঙ্কর বাড়ি’ পণ্ডিত রবিশঙ্করের মনের কথা, জীবন কথা। সেই সঙ্গে গোটা শঙ্কর পরিবারেরও কথা ও কাহিনি। দেশে ও বিদেশে তাঁর সঙ্গে ঘুরে ঘুরে এই অফুরান ছবি একনিষ্ঠ ভাবে সংগ্রহ করেছেন শঙ্করলাল ভট্টাচার্য। তারপর লিখেছেন এক সরল, বিরল, অপরূপ গদ্যে যার চলন, বলতে গেলে, গানের চলন। রবিশঙ্কর কখনও লন্ডনের পাশ দিয়ে বয়ে চলা টেমস নদীর ওপর ব্রিজে দাঁড়িয়ে শোনাচ্ছেন ওঁর বাবা শ্যামশঙ্কর চৌধুরীর কথা, কখনও ভাদুরে গরমে কলকাতার হোটেলে বসে মা, দাদা উদয়শঙ্কর কী বারাণসীর কষ্টের দিনগুলোর কথা, আবার কখনও লন্ডনের ফ্যাশানেবল চেলসি পাড়া দিয়ে যেতে যেতে থমকে পরেছেন লেখকের একটা প্রশ্নে। কারণ প্রশ্নটা ওঁর স্ত্রী অন্নপূর্ণাকে নিয়ে, যাঁর সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে থাকা হয় না বহু দিন। পড়তে পড়তে চোখের সামনে সিনেমার মতো ভাসবে এই বই। এত গভীর অথচ স্বচ্ছ, অশ্রুস্নাত অথচ আনন্দময় গানের বই প্রায় নেই বাংলায়।  \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.2 (l) X 22 (b) X 1.4 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41323327815853,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/8SankarBariFront.jpg?v=1644325816"},{"product_id":"লেখালেখির-সালতামামি","title":"লেখালেখির সালতামামি","description":"\u003cp\u003eLekhalekhir Saltamami \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 384\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eকর্পোরেটের হাতে তুলে দেওয়ার পূর্বাহ্ণে পঞ্চাশ দশকের শেষ দিকে আমাদের সাহিত্যে, বিশেষত কবিতায় নানা ক্রিয়া-প্রতিক্রিয়ায় যে উদ্‌বেজনা লক্ষ্য করা গিয়েছিল, প্রধানত সেই কবিতাগত, ঈডিয়োলজিগত ও বিক্রেয়তাগত কবিতার দ্বন্দ্বে-অন্তর্দ্বন্দ্বে। তার সবচাইতে গোচর দৃষ্টান্ত মেলে সুপ্রতিষ্ঠ অমনিবাস পত্রিকার অবিচলিত মানকের প্রতিপক্ষে নানা দৃষ্টি সংবলিত লিট্‌ল্‌ ম্যাগাজিনের অজস্রতা আর দেশব্যাপী প্রসারে। লেখকের দীর্ঘ সময়ের অগ্রন্থিত লেখা থেকে আহৃত এই বইয়ে তার ধারাবাহিক অংশচিত্রের একটা স্ক্রোল লক্ষ করা যায়।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X  2.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41324968313005,"sku":"","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/9LekhalekhirSaltamamiFront.jpg?v=1644387609"},{"product_id":"মধুসূদনের-জীবন-ও-সাহিত্যে-সীমান্ত-বাংলা-ও-ঝাড়খণ্ড","title":"মধুসূদনের জীবন ও সাহিত্যে সীমান্ত বাংলা ও ঝাড়খণ্ড","description":"\u003cp\u003eMadhusudaner Jiban O Sahitya  Simanta Bangla O Jharkhanda\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : গৌতম মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 80\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eমধুসূদন দত্তের লেখনীর বৈশিষ্ট্যকে যদি তুলে ধরা হয়, তা হলে নিঃসন্দেহে সকলেই বলবেন, ওঁর লেখায় বৈপরীত্যের প্রত্যক্ষ অবস্থান বর্তমান। যেমন একদিকে রয়েছে কোমল নমনীয়তা, তেমন আর দিকে সুস্পষ্ট হয়ে উঠেছে প্রদীপ্ত পৌরুষ। আর ঊনবিংশ শতাব্দীর যে দুই যুগন্ধর প্রতিভার মধ্যে এই দুই বৈপরীত্যের সমাবেশ ঘটেছিল তাঁদের মধ্যে একজন মধুসূদন হলে, আর একজন অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং দু’জনেই বাংলা সাহিত্যের কিংবদন্তি সৃজনীস্রষ্টা। রচনাগাম্ভীর্ষ, নারীর চরিত্র চিত্রাঙ্কন, শাশ্বত জীবনদর্শনের সঙ্গে এসে মিলেছে কবিকল্পনা। আর এ ভাবেই  স্বকীয় হয়ে উঠেছেন মধুসূদন। ‘মধুসূদনের জীবন ও সাহিত্যে সীমান্ত বাংলা ও ঝাড়খণ্ড’ বইয়ের নানা প্রবন্ধে ফুটে উঠেছে কীভাবে সীমান্ত বাংলা ও ঝাড়খণ্ড রং মেলেছে মধুসূদনের লেখায়, ভাবনায়, চিন্তনে এবং প্রকাশে।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41324987678893,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/10MadhusudanerJibanOSahityaSimantaBanglaOJharkhandaFront.jpg?v=1644387952"},{"product_id":"ইলিয়াড-থেকে-ইলিয়াস","title":"ইলিয়াড থেকে ইলিয়াস","description":"\u003cp\u003eIliad Theke Ilius \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শুভরঞ্জন দাশগুপ্ত\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 112\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eএই সম্ভবত প্রথম একটি স্বনির্বাচিত নিবন্ধ সংগ্রহ প্রকাশিত হল যার ভাষা শুধু বাংলা বা শুধু ইংরেজি নয়। দুটি ভাষার ওপরেই লেখকের দখল চমকপ্রদ। তাই সাহস করে তিনি দুটি ভাষায় লিখিত নিবন্ধাবলি একই গ্রন্থের ভিতরে স্থান দিয়েছেন। নিবন্ধগুলির বৈচিত্র্য লক্ষণীয়। একটি প্রবন্ধে তিনি আলোকপাত করেছেন মহাকাব্য ও বীরগাথার ভিতর সন্নিহিত শান্তির অতলস্পর্শী আবেদনের ওপর, অন্যটিতে আধুনিক মহাকাব্য ‘খোয়াবনামা’য় দেশভাগ ও তেভাগার দ্বন্দ্বভিত্তিক সম্পর্কের ওপরে। আরও তিনটি নিবন্ধের বিষয় হল— জ্যোতির্ময়ী দেবীর সাড়া জাগানো উপন্যাস ‘এপার গঙ্গা ওপার গঙ্গা’, বের্ট্রোল্ট ব্রেশটের নাটক ‘আর্তুরো উই’-এর প্রতিরোধ্য উত্থান এবং আউসভিৎসের মারণছায়ায় আধুনিক জার্মান সাহিত্য। আছে দীর্ঘ নিবন্ধ, সেটিতে ভাস্বর হয়ে উঠেছে নকশালবাড়ি অনুপ্রাণিত সাহিত্য সৃজনের মূল্যায়ন। সাক্ষাৎকার সমৃদ্ধ এই ভাষ্যটি আমাদের নিয়ে যায় সেই আলোআঁধারি বৃত্তে যার একদিকে জ্বলছে বিপ্লবের অনির্বাণ শিখা, অন্যদিকে বুকে চেপে বসা জমাট অন্ধকার। এ দাবি করা যেতে পারে যে, নকশালবাড়ি সাহিত্যকে কেন্দ্র করে এরকম নিরপেক্ষ ও তন্ময় বিশ্লেষণ এর আগে কেউ করেনি। শেষ বিচারে এই গ্রন্থে সৃজনকেন্দ্রিক মানবিকতা প্রদীপ্ত হয়ে উঠেছে। নিবন্ধগুলি পড়তে পড়তে ফিরে যাওয়া যেতে পারে মার্কসীয় নন্দনতত্ত্বের সেই আপ্তবাক্যে— ‘বিউটি বিলংস টু দ্য ইমেজারি অব লিবারেশন।'\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325005734061,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/11IliadThekeIliusFront.jpg?v=1644388110"},{"product_id":"অপরভাষা","title":"অপরভাষা","description":"\u003cp\u003eApar Bhasa \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবেশ রায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 144\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eমুখের কথা নিয়ে ও লেখার ভাষা নিয়ে যখন উনিশ শতকের প্রথম সিকিভাগ থেকে তর্ক শুরু হয়, তখন ভাষার কুল মর্যাদা রক্ষাই ছিল দায়। সেই দায় মেনে বঙ্কিমচন্দ্র বাংলার জাতভাগ করেন– সাধু এবং অপর। এই বিভাজনে ন্যায়শাস্ত্রীয় ভুল খোঁজা যায়। তা হতে পারত সাধু ও অসাধু, লেখার ও মুখের, ভদ্র ও অভদ্র, নিজস্ব ও অপর। কিন্তু সাধু বলতে বোঝানো হত শিষ্ট বা উচ্চবর্ণ বা এলিট। তাই অপর বলতে অনুচ্চবর্ণ, অনেলিট, ভালগার, পপুলার। সেই অপর ভাষাকে কীভাবে বুঝলেন দেবেশ রায়?\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325080969389,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/14AparBhasaFront.jpg?v=1644390211"},{"product_id":"বিপরীতের-বাস্তব-রবীন্দ্রনাথের-গল্প","title":"বিপরীতের বাস্তব রবীন্দ্রনাথের গল্প","description":"\u003cp\u003eBiparite Bastab Rabindranather Golpa \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবেশ রায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 158\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eরবীন্দ্রনাথ প্রবন্ধে লিখে গেছেন– ‘আমাদের দেশে পাঠক নাই, ভাবের প্রতি আন্তরিক আস্থা নাই, যাহাই চলিয়া আসিতেছে তাহাই চলিয়া যাইতেছে– কোনো কিছুতে কাহারও বাস্তবিক বেদনাবোধ নাই।’ রবীন্দ্রনাথ জোর দিয়েছেন আকারের ওপর, প্রকাশের ভিন্নতার ওপর, ইংরেজি সাহিত্যের সঙ্গে তুলনার অসঙ্গতির ওপর এবং পাঠকের অভাবের ওপর। এই আপাত বৈপরীত্য যে সত্যিই বৈপরীত্য নয়, আর রবীন্দ্রনাথ সেই সব বৈপরীত্য-সহই তাঁর কথা যে বলেছেন– এটা পাঠক বুঝে নিতে পারেন। রবীন্দ্রনাথের কথন ও কাহিনি ধরেই বিপরীতের বাস্তবকে নির্মাণ করলেন দেবেশ রায়।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325082935469,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/15BipariteBastabRabindranatherGolpaFront.jpg?v=1644390405"},{"product_id":"বিশ্বের-শ্রেষ্ঠ-১০০-জন-আধুনিক-কবি","title":"বিশ্বের শ্রেষ্ঠ ১০০ জন আধুনিক কবি","description":"\u003cp\u003eBishwer Shrestha 100 Jon Adhunik Kobi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : রাহুল দাশগুপ্ত\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 144\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eকবিতায় আধুনিকতার সূত্রপাত হয়, ফরাসি কবি শার্ল বোদল্যেরের হাত ধরে। যদিও বয়সের দিক থেকে তাঁর চেয়ে দু'বছরের বড়ো ছিলেন বলে এই গ্রন্থের সূচনা হয়েছে, মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যানকে দিয়ে। এরপর আধুনিক কবিতা গত পৌনে দুশো বছর ধরে নানা শাখাপ্রশাখায় বিস্তৃত হয়েছে। এই বই শুধুমাত্র পশ্চিম ইউরোপ বা আমেরিকায় সীমাবদ্ধ থাকেনি। পূর্ব ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া বা কৃষ্ণাঙ্গ আমেরিকাকেও স্পর্শ করতে চেয়েছে। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার আধুনিক কবিতায় যারা স্তম্ভস্বরূপ, তাঁদের সম্পর্কেও বলতে চেয়েছে। আধুনিক কবিতায় যারা যুগান্তকারী বাঁকবদল ঘটিয়েছেন, ইউরোকেন্দ্রিকতার বাইরে গিয়ে, গোটা বিশ্বে পরিভ্রমণ করে তাঁদের ওপর আলো ফেলে গোটা বিশ্বের আধুনিক কবিতার একটি সামগ্রিক রূপরেখা তুলে ধরতে চেয়েছে এই বই। শিরোনামে '১০০' থাকলেও, এ বই আসলে নানা প্রসঙ্গ-সূত্রে কয়েকশো কবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে চেয়েছে। কবিদের জীবন, তাঁদের মূল কাব্যগ্রন্থ, বিশ্ব জুড়ে আধুনিক কবিতাকে কেন্দ্র করে হওয়া নানা আন্দোলন, চিন্তা-ভাবনা-তত্ত্ব-ইতিহাসের নানা দিক, এই সবকিছুই জায়গা পেয়েছে এই বইতে। ব্রাজিল, আর্জেন্তিনা থেকে ইরাক, ইরান; নাইজেরিয়া, মার্তিনিক থেকে কোরিয়া, চিলি, প্যালেস্টাইন, সিরিয়া, চিন, জাপান, বার্বাডোজ, সেনেগাল, নিকারাগুয়া, ইজরায়েল... এই বই পাঠ করলে গোটা বিশ্বে কবিতায় আধুনিকতার চর্চা সম্পর্কে একটা ধারনা হবে। এরকম বই বাংলায় এই প্রথম। \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325084704941,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/16BishwerShrestha100JonAdhunikKobiFront.jpg?v=1644390605"},{"product_id":"বিশ্বের-শ্রেষ্ঠ-১০০-জন-নাট্যকার","title":"বিশ্বের শ্রেষ্ঠ ১০০ জন নাট্যকার","description":"\u003cp\u003eBishwer Shrestha 100 Jon Natyakar \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : রাহুল দাশগুপ্ত\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 176\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eসাহিত্যের শাখাগুলির মধ্যে কবিতার পাশাপাশি নাটকই প্রাচীনতম। নাটকের সূত্রপাত হয়েছিল গ্রিস দেশে, খ্রিস্টপূর্বাব্দে, ইসকাইলাসের হাতে। ট্র্যাজেডি এবং কমেডির বিভাজন সেই সময়ই হয়। তারপর ক্রমে রোম, ভারত, চিন এবং জাপানে সমৃদ্ধ নাটকের সূত্রপাত হয়। এর পর ইতালি, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে উৎকৃষ্ট নাটকের জন্ম হয়। প্রাচীন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নাট্যকার, সফোক্লেস এবং কালিদাস। প্রাচীন গ্রিক ও ভারতীয় নাট্যকারদের পর উইলিয়ম শেক্সপিয়রের আবির্ভাবই নাটকের ইতিহাসে সবচেয়ে বড়ো ঘটনা। আধুনিক নাটকের জন্ম হয় নরওয়ের হেনরিক ইবসেনের হাতে। এরপর স্ট্রিন্ডবার্গ, বার্নাড শ, চেকভ, পিরানদেল্লোর হাতে আধুনিকতার ধারনা আরও বিস্তৃত হয়। নাটক নিয়ে বিশ শতকে নানা পরীক্ষা–নিরীক্ষা চলতে থাকে। কার্ল ক্রাউস লেখেন সাড়ে ৬০০ পৃষ্ঠার যুগান্তকারী নাটক, 'দি লাস্ট ডেজ অফ ম্যানকাইন্ড'। একদিকে ব্রেশট, অন্যদিকে বেকেট, নাটক কখনও সমষ্টিজীবন, কখনও বা ব্যক্তিজীবনের অন্তর্গত টানাপোড়েনের আলেখ্য হয়ে ওঠে। বাংলা তথা ভারতীয় নাটকেও গড়ে ওঠে এক সমৃদ্ধ ঐতিহ্য, আধুনিক যুগে যার কেন্দ্রে আছেন স্বয়ং রবীন্দ্রনাথ। শুধু ইউরোপ-আমেরিকা নয়, এ বই এশিয়া-আফ্রিকা-লাতিন আমেরিকা-পূর্ব ইউরোপ-কৃষ্ণাঙ্গ আমেরিকায় লেখা নাটকেরও প্রধান কীর্তিগুলিকে স্পর্শ করতে চেয়েছে। শিরোনামে '১০০' থাকলেও, এ বই আসলে নানা প্রসঙ্গ সূত্রে কয়েকশো নাট্যকারের জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে চেয়েছে। নাটক নিয়ে নানা আন্দোলন, তত্ত্ব, চিন্তা-ভাবনার বাঁকবদল, পরীক্ষা-নিরীক্ষার কথাও এসেছে এই বইতে। নাটকের গোটা ইতিহাস সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে এই বই পড়লে। বাংলা ভাষায় এরকম বই আগে লেখা হয়নি।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325086343341,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/17BishwerShrestha100JonNatyakarFront.jpg?v=1644390747"},{"product_id":"উর্দু-সাহিত্যের-নানাদিগন্ত","title":"উর্দু সাহিত্যের নানা দিগন্ত","description":"\u003cp\u003eUrdu Sahitya Nana Diganta \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : পুষ্পিত মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 208\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eউর্দু একটি তুর্কি শব্দ। যার অর্থ সেনা ছাউনি বা তাঁবু বা বাজার। তুর্কিস্তান, তাসখন্দ এবং খোকন্দে উর্দুর অর্থ দুর্গ। উর্দু শব্দটি ভারতে সম্ভবত বাবরের হাত ধরে এসেছিল। উর্দু একটি মিশ্রিত ভাষা এবং একশো শতাংশ ভারতীয়। বিশিষ্ট গবেষক মুহম্মদ হুসেন আজাদ উর্দুকে ব্রজভাষা থেকে উৎপত্তি বলেছেন। উর্দু ভাষার জন্ম এবং বিকাশ উত্তর ভারতের দিল্লির আশেপাশে হয়। কিন্তু সর্বপ্রথম সাহিত্য সৃষ্টি এবং উন্নতি দক্ষিণ ভারতে হয়। তখন উর্দুর নাম ছিল দকনি। কিন্তু পাঁচশো বছর ধরে দক্ষিণ ভারতেই সাহিত্য চর্চা হতে থাকে। অষ্টাদশ শতাব্দীতে ঐতিহাসিক পরিবর্তন হয়। উর্দু ভাষা এবং সাহিত্যের উন্নতি দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে। উত্তর ভারতে উর্দু প্রচলনের জনক ওলি ঔরঙ্গাবাদী। উর্দু ভাষা কোনো প্রাদেশিকতার সীমানায় আবদ্ধ নয়। উর্দুর মূল আধার খড়িবোলি। আমির খুসরো একে হিন্দি, হিন্দভী এবং জবানে দেহেলভী বলেছিলেন। দক্ষিণ ভারতে 'দকিনি'। গুজরাতে 'গুজরী'। পরে 'রেখতা' হয়ে এখন 'উর্দু'। দরবারি ভাষা থেকে সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে ওঠা, মীর তকি মীর, মির্জা গালিব থেকে শুরু করে ইসমত চুগতাই, সাদাত হসন মন্টো, ইন্তিজার হুসেন, হবীব তনবীর, কৃশণ চন্দরের হাত ধরে উর্দু সাহিত্যের বিস্তার... এ সবই ছোঁয়া হয়েছে দুই মলাটের মাঝখানে।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X  1.7 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325091324077,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/18UrduSahityaNanaDigantaFront.jpg?v=1644391105"},{"product_id":"অজানার-ডাকে-অচেনার-খোঁজে","title":"অজানার ডাকে অচেনার খোঁজে","description":"\u003cp\u003eAjanar Dake Achenar Khonje \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অভিজিৎ ভট্টাচার্য\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 128\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eবিংশ শতাব্দীতে বিশ্ব জুড়ে শুরু হয়েছিল সাম্য, স্বাধীনতা ও মৈত্রীর আবাহন। এই যজ্ঞের হোতা মূলত চিন ও রাশিয়া। রক্তধারার বন্যা বইয়ে, অগুনতি জনতার জীবন বলিদান দিয়ে আজ তারা কোন স্বচ্ছলতার মুখ দেখেছে, খানিক তা জানতেই অভিজিৎ ভট্টাচার্যের রাশিয়া যাত্রা। এই পথে হেঁটে লেখক জানার চেষ্টা করেছেন সত্যিই কী রাশিয়া পেরেছে জনস্রোতে অন্যায়ের বাঁধ ভাঙতে। চিনের সঙ্গে ভারতের আত্মিক যোগাযোগ আজকের নয়, যুগযুগান্তের। প্রাচীন কালে বহু বাধা পেরিয়ে ভারতের দরবারে চিন হাজির হয়েছিল জীবনদর্শনের দীক্ষা নিতে। আজ দুই হাজার বছর বাদে কোন মন্ত্রবলে বিশ্বের সেরা শক্তির শিরোপা পেতে চলেছে সে? একই সঙ্গে এই বইয়ের দুই মলাটের ফাঁকে উঠে এসেছে এক অন্য মঙ্গোলিয়ার ছবি। কোন মন্ত্রবলে ছন্নছাড়া যাযাবরদের উদ্‌বুদ্ধ করে নির্মম ও কুশলী সেনাবাহিনীতে পরিণত করলেন চেঙ্গিস খান তা আজও জানা নেই ইতিহাসকারদের। নিমেষে মাত্র ৬৫টি যুদ্ধে ৩২টি দেশ পদানত করে মঙ্গোল সেনা বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য কেমন করে স্থাপন করেছিল, কিংবা রক্তমাংসের চেঙ্গিস খান ও কিংবদন্তি চেঙ্গিস খানের মধ্যে ফারাক কতটা তারও আন্দাজ পাওয়া যায় এই বইয়ে।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 1.3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325093486765,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/35AjanarDakeAchenarKhonjeFront.jpg?v=1644393103"},{"product_id":"৫১টি-গল্প","title":"৫১টি গল্প","description":"\u003cp\u003e51 Ti Golpa\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : তাপস দাস\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 464\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e‘একান্নটি গল্প’ প্রকৃতপক্ষে গল্পকারের প্রায় দুই দশক ধরে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছোটোগল্পের সংগ্রহ। পূর্বে প্রকাশিত নয় এমন ছোটোগল্পও স্থান পেয়েছে এই গ্রন্থে। লেখক অত্যন্ত মনোযোগ ও সততার সঙ্গে বাস্তব ও কল্পনার মিশ্রিত রঙে মানুষের প্রকৃত জীবনের চিত্র আঁকতে চেয়েছেন শব্দ ও অক্ষরের ক্যানভাসে। অনুভূতি তাঁর কাছে মূল শিক্ষণীয় বিষয়। আর সে কারণেই প্রতিটি গল্প প্রশ্ন রেখে যায় মানুষের জীবন নিয়ে। গ্রাম ও শহরের নানান মানুষের কথা তাঁর লেখায় ভীষণ সাবলীলভাবে উঠে এসেছে একান্ত নিবিড় চিন্তনে। অতিপ্রাকৃত বিষয় বা রহস্যের বাতাবরণ তৈরি না করে অত্যন্ত প্রাণবন্ত ভাষায় বড়ো সহজে তুলে ধরেছেন মানুষের টানাপোড়েন, তাদের দুঃখ-সুখ, আনন্দ-বেদনা। প্রতিটি গল্প পঠনের পর পাঠক-পাঠিকা পুনরায় ভাবতে বসবেন ঘটনার পরম্পরা ও তার পরিণতি নিয়ে। বিহুল হতেই হ্য পঠনে। ছোটোগল্প যে বাংলা সাহিত্যের এক বিশেষ গৌরবের স্থান অধিকার করে রেখেছে সে ধারা অক্ষুণ্ণ থেকেছে লেখকের ছোটোগল্পের গঠন-শৈলী, কাহিনি ও আবেদনে। এক কথায় ‘একান্নটি গল্প’ লেখকের এক একনিষ্ঠ প্রয়াস যা মনকে নাড়া দেয় চেতনে, অবচেতনে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325125992621,"sku":"","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/5451TiGolpaFront.jpg?v=1644393729"},{"product_id":"পরবাস","title":"পরবাস","description":"\u003cp\u003ePorobas\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শতরূপা বোস রায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 160\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপরবাস কি স্বদেশের স্মৃতি উসকে দেয়? নাকি পরবাস আসলে একটা নাম মাত্র? যে নামের আড়ালে অনর্গল কথারা ভিড় করে। জমতে থাকে অনুভূতির পাহাড়। আসলে দেশের সীমা যে ভাবেই ভাগ করুক না কেন, বাসই হল আসল কথা। শতরূপা বোস রায়ের বাস তাই শুধু ভারতে কিংবা নেদারল্যান্ডে নয়। তিনি বাস করেন মুহূর্তে। সেই মুহূর্তে এসে মিশে যায় ভিনদেশিরা, নতুন ভাষা, নয়া সংস্কৃতি, পুরোনো কথারা। চোখের সামনে প্রতিনিয়ত বদলে যেতে থাকা সেই সব মুহূর্তকেই বিনি সুতোর মালায় সাজিয়েছেন শতরূপা। অন্য আলোয় ধরা দিয়েছে এক অপরূপ স্মৃতিকথন। কখনও আবার ভিন্ন ভিন্ন চরিত্রদের যাপনের মাঝে জীবনের কথকতা তুলে ধরেছেন। তাঁর কলমের ছোঁয়ায় ছোটো গল্পের চরিত্ররা হয়ে উঠেছে জীবন্ত। এত দিন ধরে শতরূপার লেখা গল্প প্রকাশিত হয়েছে বাংলার একাধিক দৈনিক পত্রে। এ বার সেই সমস্ত গল্প এবং তাঁর স্বদেশ-বিদেশে থাকা মুহূর্তদের নিয়ে সেজে উঠেছে শতরূপার ডায়েরি। পরবাসের দুই মলাটের মাঝে তাই রং-বেরঙের জীবন, মন কেমন করা স্মৃতির নুড়িবালি।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325136150701,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/55PorobasFront.jpg?v=1644394483"},{"product_id":"প্রচ্ছদ-কাহিনী","title":"প্রচ্ছদ কাহিনী","description":"\u003cp\u003ePraschad Kahini\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : কমল চক্রবর্তী\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 96\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eএকবার নয়। এভাবে একাধিক গল্পে রচিত হল বাংলা গদ্যে যথার্থ এক স্ট্রিপটিজ। খুলে ফেলা হল সমস্ত অপ্রয়োজনীয় লিনেন। যুবকের কখনও অলিভপাতার মুকুট, হাতে আশ্চর্য রেকাবি, নাভিতে উল্কি। যুবতির ঘন কালো বেণী সমান্তরাল এক হিমবাহ। কোনো হাইক্রেন বাটাওয়ারে বসে নয়, বুঝি বা লবঙ্গপাত্রে, লেন্সের প্রয়োজনে লেন্স ও সসেজের জন্য সসেজ মাত্র হয়ে সরাসরি টেবিল থেকে প্রচারিত জীবনের এই বাবলিং ব্রডকাস্ট। প্রতিটি মুহূর্তেই এক অবিরাম সঙ্গম অনুভূতি।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 12.1 (l) X 17.7 (b) X 0.7 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325137625261,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/56PraschadKahiniFront.jpg?v=1644394624"},{"product_id":"মৃত্যুর-পরের-অংশ-বিংশ-শতাব্দীর-আন্তর্জাতিক-চলচ্চিত্র-ও-তার-পরিচালকেরা","title":"মৃত্যুর পরের অংশ : বিংশ শতাব্দীর আন্তর্জাতিক চলচ্চিত্র ও তার পরিচালকেরা","description":"\u003cp\u003eMrityur Porer Ongsho : Bingsha Shatabdir Antorjatik Chalachitra O Tar Porichalokera\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ব্রাত্য বসু\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 304\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eশাসন আসে, শাসন যায়। কিন্তু সংগ্রাম বদলায় না। না মানুষের, না শিল্পীর। সেই সংগ্রামের কাহিনি হয়ে ওঠে সিনেমা। আর ইতিহাসের আয়নামহল। বিশ্বের শ্রেষ্ঠতম দশ পরিচালক কারা, এ নিয়ে প্রশ্ন করলে অন্তত একশো পরিচালকের নাম উঠে আসবে নানা মহল থেকে। কারণ শ্রেষ্ঠত্বের সংজ্ঞা নিরূপণ করা যায় সহজ নয়। ‘মৃত্যুর পরের অংশ’ শীর্ষকের মাধ্যমে ঠিক কী বুঝিয়েছেন লেখক ব্রাত্য বসু? তাঁর কথায়, ‘এই নশ্বর জীবনের যা সৃষ্টি বা কৃতি, তা যদি সত্যই যথার্থ হয়, তবে তা চিতাকাঠ বা কবরে নিঃশেষিত হতে পারে না। তার অনুরণন রয়ে যায় এবং তা অপর কোনো চৈতন্যজ্যোতির মধ্যে সঙ্গোপনে প্রবেশ করে। মৃত্যুর পরের অংশ তাই সম্প্রসারিত হয় নতুন কোনো জীবনস্পন্দে, নতুন কোনো তাৎপর্যে। সেই অংশটি মৃত্যুর পরবর্তী দশার মতোই অজ্ঞাত অথচ জীবনের মতোই সম্ভাবনাময়। মৃত্যুর মতোই অবসিত অথচ জীবনের মতোই উদ্‌যাপিত। মৃত্যুর মতো অনিবার্য অথচ জীবনের মতোই অমরাবতী উন্মুখ।’ বিংশ শতাব্দীর চলচ্চিত্রের যে দশজন শিল্পী এবং পরিচালককের কথা এই গ্রন্থে উঠে এসেছে, তাঁদের প্রত্যেকেই মৃত্যুর পরবর্তী অংশকে নিজেদের জীবনে আত্মস্থ করতে চেয়েছেন। তাঁর মধ্যে কিছু পরিচালক জীবনের সীমা পেরিয়ে গিয়েছেন, কিছু পরিচালক আজও জীবনের পরিসরে আত্তীকরণ করতে চাইছেন ‘মৃত্যুর পরের অংশ’কে। দুই মলাটের মাঝে ছয় ইউরোপিয়, তিন এশিয় এবং এক আমেরিকান সিনে-পরিচালক সম্পর্কে লেখা পড়লেই স্পষ্ট হয় তাঁদের কাজ, দেশের রাজনীতি ও সমকালীন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই, শিল্পীসত্তার তাড়না, নিজেকে প্রতিষ্ঠা করার ইতিহাস।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 18 (l) X 24 (b) X 2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325177045165,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/31MrityurPorerOngsho_BingshaShatabdirAntorjatikChalachitraOTarPorichalokera_Front.jpg?v=1644395498"},{"product_id":"ক্রিস্তফ-কিয়োস্লোফ্-স্কি","title":"ক্রিস্তফ কিয়োস্লোফ্‌স্কি","description":"\u003cp\u003eKrzysztof Kieslowski\u003c\/p\u003e\n\u003cp\u003eরচনা, গ্রন্থনা ও অনুবাদ : রুদ্র আরিফ\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 176\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eতিনি জন্মেই দেখেছেন, চির নিষ্পেষিত ভূখণ্ডে প্রতি মুহূর্তে কোনোমতে বেঁচে থাকার জন্য কীভাবে লড়ে যাচ্ছে মানুষ। আর, শৈশব থেকে সাহিত্য পাঠে গড়ে ওঠা এক দারুণ সংবেদনশীল মনে তিনি সেই মানুষগুলোর বাহ্যিক লড়াইয়ের চেয়ে বরং চোখ রেখেছেন অন্তরের গহিনে; খনি শ্রমিকের মতো খুঁড়ে আনতে চেয়েছেন জহরত ও পঙ্কিলতা। আর সেসবই হয়ে উঠেছে তাঁর সিনেমার নিজস্ব ভাষা। ক্রিস্তফ কিয়োস্লোফ্‌স্কি ফিল্মমেকার হিসেবে বেড়ে ওঠার কালে সরাসরি সঙ্গ পেয়েছেন অগ্রজ ও সমবয়সি একদল তুখোড় ফিল্মমেকারের। যাঁদের কেউ কেউ ততদিনে পোল্যান্ডের সীমারেখা পেরিয়ে, বিশ্ব সিনেমার পাণ্ডিত্যপূর্ণ তল্লাটে এক একটি বড়ো নাম হয়ে উঠেছেন। মাত্র ৫৪ বছর বয়সে তিনি যখন চিরতরে চোখ মুদলেন, তখন হয়তো ঘুণাক্ষরেও টের পাননি, তাঁর নামটিই হয়ে উঠবে পোলিশ সিনেমার এক অনন্য সাইনবোর্ড। বা, অন্যভাবে বললে, গোটা দুনিয়াজুড়ে সিনেমাকে শিল্পকর্ম ভেবে যাঁরা চর্চা করেন, যাঁরা নেন সিনেমার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক পাঠ, তাঁদের কাছে অন্যতম ‘প্রিয় পাঠ্য বিষয়’ হয়ে উঠবেন তিনি। আর পোলিশ সিনেমার কথা উঠলে, তাঁর নামটাই ভেসে উঠবে সবার আগে।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.4 (l) X 21.6 (b) X 1.4 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325183107245,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/33KrzysztofKieslowskiFront.jpg?v=1644395736"},{"product_id":"বেলা-তার","title":"বেলা তার","description":"\u003cp\u003eBela Tarr\u003c\/p\u003e\n\u003cp\u003eরচনা, গ্রন্থনা ও অনুবাদ : রুদ্র আরিফ\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 96\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eআজব এক ঘাড়ত্যাঁড়া লোক তিনি। প্রথম জীবনে হতে চেয়েছিলেন দার্শনিক। উঠতি বয়সে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন চরমপন্থী বাম রাজনৈতিক গোষ্ঠীতে। অন্যায়, অবিচার, বৈষম্যে ভরা দুনিয়াকে পুরোদস্তুর পালটে দিতে চেয়েছিলেন। এর দাম দিতে হয়েছে তাঁকে; সুযোগ পাননি প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার। আর, কৈশোর থেকেই হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা। বানাতে শুরু করেছিলেন সিনেমা। মূলত শর্ট ডকুমেন্টারি, খেটে খাওয়া মানুষের ওপর। তারপর পা বাড়ান ফিচার ফিল্মের সুদীর্ঘ যাত্রায়। ক্যামেরা তাঁর কাছে কোনো ইক্যুপমেন্ট নয়, বরং সমাজ বদলের হাতিয়ার হয়ে উঠেছিল। আরেকটু বয়স বাড়তেই, জীবনের ঘাত-প্রতিঘাতের সঙ্গে আরও নিবিড় বোঝাপড়া শেষে জেনে গিয়েছিলেন, পৃথিবীর সব প্রান্তে, সার্বিক মানুষের যে শোচনীয় বাস্তবজীবন, যে অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে আমরণ পরাজয়প্রবণ লড়াই, এর উৎস শুধুই মানুষ কিংবা এই পৃথিবী নয়; বরং এ মহাজাগতিক অনুষঙ্গ। তাই জীবন দেখার, পৃথিবী দেখার দৃষ্টি তিনি বদলে নেন। তাঁর সিনেমার ভাষা হয়ে ওঠে আরও নিরানন্দ, আরও নিগূঢ় হয়ে ওঠে একান্তই ‘বেলা তারীয়’।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 21.7 (b) X 1.3 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325196607661,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/34BelaTar.jpg?v=1644396115"},{"product_id":"শবমেহের","title":"শবমেহের","description":"\u003cp\u003eShobmeher \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eশবমেহেরের নিত্যসঙ্গী মা নয়, বাপ নয়। অভাব। কিছুতেই ছাড়ে না তাকে। কিন্তু তা বলে হতোদ্যম হবে সে? মাথা নোয়ানোর পাত্রী শবমেহের নয়। বাপমরা মেয়ে লোকের বাড়ি বাড়ি খাটে। মায়ের মুখে অর্জিত খুদ তুলে দিতে গেলে সরিয়ে দেয় মা অবধি। সৎ ভাবে উপার্জন করার আশায় শহরে পা রাখে শবমেহের। কিছু বুঝে ওঠে না সে। কিন্তু ঘটনা পরম্পরায় গ্রাম থেকে আসা কিশোরী শবমেহেরের স্থান হয় নারায়ণগঞ্জের পতিতাপল্লিতে। দালাল মহিলা তাকে বিক্রি করেছে পতিতাপল্লির সর্দারনির কাছে। যখন খদ্দের এসে ঢোকে তার ঘরে, খোলস ছাড়ায় সত্যিটা শবমেহেরের সামনে। কিন্তু অভাব সহ্য করে নেবে সে, তা সত্ত্বেও কিছুতেই শরীর বিক্রি করবে না। ফলে তার উপরে শুরু হয় অকথ্য নির্যাতন। বর্বরতার চরম সীমার পৌঁছনোর আগেই কি শবমেহের পালিইয়ে আসতে পারবে? নাকি তার মুক্তি লেখা আছে অন্য কোথাও, অন্য কোনোখানে?\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325258539181,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/58ShobmeherFrnot.jpg?v=1644399004"},{"product_id":"লুইপার-কালসাপ","title":"লুইপা'র কালসাপ","description":"\u003cp\u003eLuipa'r Kaalsaap \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মোহিত কামাল\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 96\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eচঞ্চল চিত্ত কালসাপের ছোবল খায় হাজার বছর আগে চর্যাপদকার লুইপা রচিত ‘চঞ্চল চীএ পইঠা কাল’-এর এই আধুনিক ভাবার্থ একালের সামাজিক জীবনযাপনে কতটুকু প্রাসঙ্গিক? তারই এক তুলনামূলক আখ্যান রচনা করেছেন কথাসাহিত্যিক মোহিত কামাল। পাঁচ (পঞ্চ বি ডাল) ইন্দ্রিয়ের সঙ্গে মানুষের মস্তিষ্কের যোগাযোগ রয়েছে স্নায়বিক ও মনস্তাত্ত্বিক এ তথ্যটি উপন্যাসে ব্যবহার করে এক ঐন্দ্রজালিক নির্মিতিতে চরিত্র হিসেবে চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীকে পাঠকের সম্মুখে উপস্থিত করেছেন তিনি। শাস্ত্রী মহাশয়ের সঙ্গে হাজার বছর আগের চর্যাকার লুইপার অলৌকিক সংলাপও উপস্থাপন করেছেন। মেডিটেশনের মাধ্যমে একালের নাট্যকর্মী স্বাতীর আত্মা ভ্রমণ করেছে হাজার বছর আগের চর্যাপদের ডোম্বীর কুঁড়ে ঘরে ধ্যানমগ্নতার মধ্য দিয়ে অর্জিত জ্ঞানের আলোয় সে প্রত্যক্ষ করেছে সেকালের ব্রাহ্মণরাজন্যের ভোগবিলাস ও ব্যভিচারের বাস্তব চিত্র। একই সঙ্গে আপন আলোয় জেগে উঠে স্বাতী অভিনবভাবে মস্তিষ্কে আসন দিয়েছে লুইপাকে। উপন্যাসের বৃহৎ ক্যানভাস জুড়ে সে সংযোগ ও সংলাপ করেছে লুইপার সঙ্গে। এভাবে সেকাল এবং একালের মধ্যে জীবনবোধ, নৈতিক মূল্যবোধ ও জীবনাচারের চিত্র আঁকা হয়েছে উপন্যাস জুড়ে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325354746029,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/59LuiparKaalsaapFront.jpg?v=1644402498"},{"product_id":"পাথরপরান","title":"পাথরপরান","description":"\u003cp\u003ePathorparan \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মোহিত কামাল\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 112\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপুরুষপ্রধান সমাজে নারীর বাধা থাকে পায়ে পায়ে; তার জগৎসংসার হয়ে ওঠে সংকটময়। এমনকি উচ্চশিক্ষিত কর্মজীবী নারীর নিয়তিও যে সব ক্ষেত্রে ব্যতিক্রম, সে কথাও বলা যায় না। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মণি রূপে-গুণে অনন্য, নামী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। ঘরে-বাইরে এবং কর্মস্থলে সে নানাবিধ পীড়ন ও হিংসার শিকার হয়েছে। পুরুষ সহকর্মীর অনৈতিক আহ্বানে সাড়া দিতে অপারগ মণিকে মুখোমুখি হতে হয়েছে বিরুদ্ধ পরিস্থিতির। উলটো দিকে মদ্যপ স্বামীর কুৎসিত আচরণেও বিপর্যস্ত তার জীবন। অরক্ষিত নারীর বিপদ সম্পর্কে সম্পূর্ণ সচেতন এই মানবীর কোমল মন আঘাতে আঘাতে পরিণত হয় কঠিন প্রস্তরে। সর্বংসহা প্রকৃতির মতোই একাকী নারীর পাথরপরানের গভীরে বয়ে চলে স্নেহ ও প্রেমধরা। এই সত্যের আলোয় পাথরেও ফুল ফোটে; যে-ফুল মুক্ত, বিকশিত, সৌগন্ধ ছড়ায় মণির জীবনে। উপন্যাসটি বিশেষভাবে নারী-পাঠককে আনন্দ, শক্তি ও প্রেরণা দেবে। এর পাশাপাশি পুরুষদের নারী-নির্যাতনবিরোধী মনোভাব তৈরিতেও ভূমিকা রাখবে বলে আশা করা যায়।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 1.2 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325362577581,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/60PathorparanFront.jpg?v=1644402838"},{"product_id":"মার্কো-পোলোর-ভ্রমণ-বৃত্তান্ত-২০২০","title":"মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত ২০২০","description":"\u003cp\u003eMarco Polor Bhraman Brittanto 2020 \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অমর মিত্র\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 216\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eআচমকা সব নগরের দুয়ার বন্ধ হয়ে যেতে, লকডাউন ঘোষণা হতে ভেনিসীয় ভূ-পর্যটক মার্কো পোলো নিজ দেশ নিজ নগরের উদ্দেশে যাত্রা শুরু করেন। তখন সকলেই ঘরে ফেরার পথে। মহাসড়ক কম্পিত হচ্ছিল বিপন্ন ক্ষুধার্ত মানুষের পদভারে। ভেনিসের পথে ভূ-পর্যটক একের পর এক নগর, রাজপথ, গ্রাম নদী পার হয়ে যেতে থাকে। তার ভ্রমণ যেন ৭০০ বছর বাদে পৃথিবীর পথে পুনর্যাত্রা হয়। যাত্রা পথে পশ্চিমের নিউইয়র্ক থেকে পুবের ঢাকা নগরী পার হয়ে যান মার্কো। এসে পৌঁছন প্রাচীন তাতার দেশের সেযান নদীর তীরে সেযান নগরে। অদ্ভুত এই নগরে বোধহয় ভাইরাস প্রবেশ করেনি। সেযান নগরের মেয়র মার্কোর কাছে শুনতে চান পৃথিবীর খবর। কোভিড-১৯ ভাইরাসে বিপন্ন মানুষের কথা মার্কো বলতে থাকে সাংবাদিক জয়িত্রীকে। সে মার্কোর কথা প্রতিদিনই পাঠিয়ে দেয় মেয়রের কাছে। তার প্রেমিক অ্যালেক্স ইকুয়েডরের এক শহরে গৃহবন্দি হয়ে আছে। ফিরতে চায়। ফিরতে পারে না। এই ভ্রমণ বৃত্তান্ত একই সঙ্গে লিপিবদ্ধ করেছে মহামারির দিনগুলির বিবরণ, এবং তাকে দিয়েছে এক নতুন আখ্যানের রূপ। যে অতিমারি পার হয়ে যাচ্ছে পৃথিবী, এই বৃত্তান্ত তার এক বিশ্বস্ত দলিলও নিশ্চয়।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14.5 (l) X 21.6 (b) X 1.6 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325367885997,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/62MarcoPolorBhramanBrittanto2020Front.jpg?v=1644403131"},{"product_id":"যুবরানি-ডায়ানা","title":"যুবরানি ডায়ানা","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eYuvarani Diana \u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eলেখক : নবকুমার বসু\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 512\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eতারকাদের নিয়ে মানুষের কৌতূহল অদম্য। আর তা যদি হয় রাজপরিবারের কাউকে ঘিরে, তা হলে আগ্রহ বাড়ে চূড়ান্ত। তাঁদের রহস্যময় জীবনকে চেনার আকাঙ্ক্ষা গভীরতর হয়। যুবরানি ডায়ানার আবেদন শুধু তাঁর সৌন্দর্য এবং রহস্যময়তার জন্যই বাড়েনি। তিনি ব্যতিক্রমী। শুধু শারীরিক নয়, মানসিক সৌন্দর্য তাঁকে করে তুলেছে অনন্যসাধারণ। কিন্তু রাজপরিবারের বউ হতে গিয়ে, যুবরানি হতে গিয়ে তাঁর ভাঁড়ারে কি সুখ এসেছে? মিলেছে প্রেম? প্রীতি? ভালোবাসা? অপমান। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া ও কাছের মানুষকে জড়িয়ে পড়তে দেখার গ্লানি। সেও কি কম নাকি? রাজমহলের বাধানিষেধকে পরোয়া করেননি ডায়ানা কোনো দিন। যুবরাজের বিবাহ-বহির্ভূত সম্পর্কের যন্ত্রণায় দগ্ধ হতে হতে মুখ খুলেছেন। বিতর্কিত হয়েছেন। ভালোবাসার কাঙালিনি নিজেও জড়িয়েছেন সম্পর্কে। সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে জবাব দিয়েছেন। ভেঙেছেন, নিজেকে গড়েছেন। ক্লান্ত হয়েছেন, সামলে নিয়েছেন। তাঁর রূপের আগুনে পতঙ্গের মতো যত পুরুষ এসে ঝাঁপ দিয়েছে, ডায়ানা নিজেও কি পুড়ে মরেননি নিজের ব্যক্তিত্বের সামনে? যুবরানি ডায়ানা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। রাজপরিবারের বর্ম থাকলেও জীবন গোলাপময় হয় না। তার কাঁটায় ক্লিষ্ট জীবন থেকে রেহাই পেতে বারবার নিজের কাছ থেকে মুক্তি চেয়েছেন যুবরানি ডায়ানা। যুবরানি নয়, ব্যতিক্রমী ডায়ানা স্বচ্ছন্দ হয়ে উঠেছেন ‘প্রিন্সেস অফ ওয়েলস’ পরিচয়ে। রহস্য আর অবগুণ্ঠনে মোড়া ডায়ানার এই কাহিনি বারবার মনে করিয়ে দেবেই বহুল আলোচিত ইংল্যান্ডের রাজপরিবারের ইতিহাসের কথা, যার আলোয়, অন্ধকারে আজও চাপা পড়ে আছে রাজমহলের রোশনাই।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 16.5 (l) X 24 (b) X 3.6 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325372768429,"sku":"","price":1000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/63YuvaraniDianaFront.jpg?v=1644403389"},{"product_id":"দত্তক","title":"দত্তক","description":"\u003cp\u003eDattak\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আদিত্য মণ্ডল\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 160\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eএক ছাদের নীচে যারা থাকে, শুধু তারাই কী দম্পতি, আর পিতৃপরিচয় যে দাখিল করতে পারে সে-ই সন্তান? যুগ-যুগান্ত ধরে পুরুষ-নারী পরস্পরকে বলছে, ‘শুধু একবার বলো তুমি যে আমার...’ আর যখন তাদের ভালোবাসার ফসল চোখ মেলে তাকাচ্ছে পৃথিবীতে তখন বাবা-মা একসঙ্গে প্রার্থনা করছে ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’। কিন্তু, যারা সন্তানহীন অথবা যে সন্তানেরা জন্মের পর পায় না বাবা-মায়ের আদর কিম্বা পরিচয়? কোথাও গিয়ে কি মিলে যায় তাদের জীবনধারা? শূন্যতা কি হাত বাড়িয়ে, মন খুলে গ্রহণ করতে পারে উদ্বৃত্তকে? অনিঃশেষ, সুচরিতা, ভাবনা আর নীলাঞ্জন-এর যাপন যেন এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে ফেরে। ভাবনার হারিয়ে যেতে বসা সম্পর্ক আর সুচরিতার প্রাণের আকুতি দুই-এর ভিতর টানাপোড়েন গড়াতে থাকে এই উপন্যাসের পৃষ্ঠা থেকে পৃষ্ঠায়। অনিঃশেষ এর দুর্ঘটনা আর সুচরিতার জীবনের বাঁক বদলের মধ্যে যোগসূত্র রচনা করে নীলাঞ্জন। দেহজ কামনা পেরিয়ে প্রেম যে আসলে সৃষ্টির স্থপতি, আদিত্য মণ্ডলের নতুন উপন্যাস ‘দত্তক’ সেই কথাই বলে। এই উপন্যাসে একতারায় বেজে ওঠে নরনারীর দোতারার সুর, পাঠকের দৃষ্টিতে সন্তান আর সার্থকতা মিশে যায় একই বিন্দুতে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325386170541,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/65DattakFront.jpg?v=1644403718"},{"product_id":"ঐশ্বর্য-দুষ্ট-চতুষ্টয়","title":"ঐশ্বর্য দুষ্ট চতুষ্টয়","description":"\u003cp\u003eAishwarja Dusto Chatustoye\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : নীলাঞ্জন মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eপৃষ্ঠা :\u003cspan data-mce-fragment=\"1\"\u003e 112\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eগ্রন্থের গৃহস্থালিতে গাঁথা এই রচনা পঞ্চক, রহস্য গল্পের আদলে একটি নভেলেট, আর চতুর্মুখী চারটি গদ্য। চার-পাঁচটি দশক পিছিয়ে সেখানে গল্প-কথার আদলে সামাজিক ইতিহাসের খোঁজ-খবর, কখনও বা অতিমারি-ভীতি অতিক্রান্ত সাহসী সাহিত্যকৃতির সুলুক-সন্ধান, শতবর্ষ আগের দিগন্ত ছুঁয়ে আজকের দিন অবধি। নানা রকম নিবন্ধে-প্রবন্ধে, এই সময়ের যাপনবৃত্তান্ত জড়িয়ে পূর্ববর্তী সময়ের ভাবনাচিন্তাকে মিলিয়ে দেখা লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায়ের অনেক দিনের অভ্যেস। ‘ঐশ্বর্য, দুষ্ট চতুষ্টয়’ নভেলেট ও গদ্য ঘরানা মিলিয়ে এমনই কথকতা যেখানে জীবন এসে পিঁড়ি পেতে বসেছে প্রতি পদে, প্রতি লহমায়। এখানে সংকলিত হয়েছে ঐশ্বর্য, অসুখের ভালোবাসা, পৃথিবী ও ভগবান, নবীন আশার খড়গের ভালোবাসা, আকবর বাদশা বনাম হরিপদ কেরানির গল্প এবং রাজলক্ষ্মী মাসিমার গল্প।\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eআকার (cm) : 12.8 (l) X 17.8 (b) X 1 (h)\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":41325393412269,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/66AishwarjaDustoChatustoyeFront.jpg?v=1644404159"}],"url":"https:\/\/prativash.com\/collections\/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%87\/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80.oembed","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}