{"title":"নতুন বই","description":"","products":[{"product_id":"অপরাধমনস্তত্ত্ব-কথা-শরদিন্দু-ও-সত্যজিতের-কথনবিশ্ব","title":"অপরাধমনস্তত্ত্ব-কথা  শরদিন্দু ও সত্যজিতের কথনবিশ্ব","description":"\u003cp\u003eOPORADH MONOSTATYA-KOTHA : \u003c\/p\u003e\n\u003cp\u003eSARADINDU O SATYAJITER KOTHON BISWA\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অপর্ণা সাহানা \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ৫৪৩ \u003c\/p\u003e\n\u003cp\u003eএই প্রজন্ম আশৈশব ব্যোমকেশ আর ফেলুদায় আবিষ্ট। কিন্তু গোয়েন্দাকাহিনি তো আসলে অপরাধকেন্দ্রিক। সেখানে অপরাধীর ভূমিকাই বা কম কিসে?\u003c\/p\u003e\n\u003cp\u003eবইটিতে অপরাধমনস্তত্ত্বের মৌলিক তত্ত্বগুলি আলোচনা করে তার আলোয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আর সত্যজিৎ রায়ের গোয়েন্দা কাহিনিগুলির সমস্ত অপরাধীদের পেশা, সামাজিক অবস্থান, অপরাধ করার মোটিভ, অস্ত্রের ধরন-এরকম নানা উপাদানের তারতম্যের ভিত্তিতে অপরাধীদের প্রকৃতি এবং গুণমান বিচার করা হয়েছে। ধীশক্তি, প্রত্যুৎপন্নমতিত্ব, পর্যবেক্ষণ ক্ষমতা, উদ্ভাবনী শক্তির নিখুঁত প্রয়োগে কোন কোন কাহিনিতে দুই গোয়েন্দা উজ্জ্বল হয়ে উঠেছেন তার সুলুক সন্ধান যেমন করা হয়েছে তেমনই দুজনকে তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্যের আলোয় মানবিক আকল্পে বিচার করে দেখারও চেষ্টা করা হয়েছে। এখানে শৈলীবিজ্ঞানের আলোয় বুঝতে চাওয়া হয়েছে শরদিন্দু ও সত্যজিতের গল্প বলার ধরন। কথন ও কথিত সময়ের প্রেক্ষাপটে প্রতিটি কাহিনির গতি, অভিমুখ ও বুনোট, ভাষার ব্যবহারে লেখকের নিজস্ব পছন্দ অপছন্দ নিয়ে আখ্যানভিত্তিক আলোচনা করা হয়েছে। আখ্যানের নির্মাণে শরদিন্দু ও সত্যজিৎ কোথায় স্বতন্ত্র আর কোথায় একরকম এ বই সংখ্যাতাত্ত্বিক সারণি ও লেখচিত্র বিশ্লেষণের মাধ্যমে তারই বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে প্রয়াসী।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 22 (h)× 14.5 (w)× 3.5 (d)\u003c\/p\u003e","brand":"Prativash","offers":[{"title":"Default Title","offer_id":45735449198765,"sku":null,"price":1000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/12aparna_oporadh.jpg?v=1770977417"},{"product_id":"লোকনাট্যের-সহজ-পাঠ","title":"লোকনাট্যের সহজ পাঠ","description":"\u003cp\u003eLOKONATYER SAHAJ PATH\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003eলেখক : ড. তরুণ প্রধান\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ৩০৪ \u003c\/p\u003e\n\u003cp\u003eমানুষের সর্বাঙ্গীন উৎকর্ষ প্রাপ্তির আদিপর্ব ছিল যুথবদ্ধ, ছন্দময় ও লোকধর্মী, যা মানব জীবনের সঙ্গে আষ্টে-পৃষ্ঠে বাঁধা।\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রবহমান লোকসমাজে নাটক হ'ল আদি-অন্ত জীবন চর্চার ছায়া। যার পরতে পরতে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তনের প্রতিফলন ঘটেছে। হাজার হাজার বছর ধরে বয়ে চলা লোকনাট্যের বিচিত্র শৈলীগুলির যথা নৃত্য, গীত, বাদ্য, সংলাপ ও লোকমঞ্চের রেখা চিত্র রয়েছে এই গ্রন্থে।\u003c\/p\u003e\n\u003cp\u003eলোকনাট্যের অফুরান প্রানশক্তির প্রাথমিক ও প্রাসঙ্গিক ধারনার সহজ পাঠ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 22(h)× 14(w)× 2(d) c.m.\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":46055813480621,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/LOKONATYERSAHAJPATH-coverfront.jpg?v=1779865636"},{"product_id":"লুপ্তপ্রায়-পাখিদের-গান","title":"লুপ্তপ্রায় পাখিদের গান","description":"\u003cp\u003eLUPTOPRAY PAKHIDER GAAN \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003eলেখক : রণজিৎ  দাশ \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ৬৪\u003c\/p\u003e\n\u003cp\u003eরণজিৎ দাশ সাম্প্রতিক বাংলা কবিতার এক কিংবদন্তি কবি। সত্তরের দশক থেকেই তাঁর খ্যাতির শুরু এবং পরবর্তী পাঁচটি দশক ধরে তাঁর কবিপ্রতিভার উত্থান বিস্ময়কর। চিন্তা ও বোধের মৌলিকতায় তাঁর কবিতা আন্তর্জাতিক মানের। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি-লিট সম্মানে ভূষিত এই কবি আড়ালপ্রিয়, নিরন্তর সৃষ্টিশীল। কবির এই নতুনতম কাব্যগ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে তাঁর সাম্প্রতিক সমাদৃত কবিতাসমূহ এবং একাধিক নতুন কবিতা। তিনি দুর্বার প্রেম ও প্যাশনের কবি এবং একই সঙ্গে জীবনরহস্যের দার্শনিক অন্বেষণের কবি। এই গ্রন্থে তাঁর মনন ও কবিত্বের নবতম উদ্ভাস। এখানে কবির কবিতায় জাগ্রত হয়েছে এক আদিম 'ফোর্স অব নেচার', যা মানুষকে ডিজিটালের আগ্রাসন থেকে রক্ষার বার্তা জানায়। এখানে এক 'ক্রুদ্ধ ও জীবন্ত ঈশ্বর' জেগে ওঠেন মধ্যরাতের পার্ক স্ট্রিটে অন্ধকারে, উদ্যত থাবায়। এখানে একটি মানুষের 'পাগল হৃদয়' আকাশের লক্ষ কোটি তারার মুদ্রার চেয়েও দামি। এই গ্রন্থে কবির করোটি এক দানবীর পানপাত্র। কবির মৃত্যু একটি বাদলসন্ধ্যার ক্ষণিক বিদায়। কবির কাঁধের ধনেশপাখি পাঠকের দিকে উড়ে যায়।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 22(h)× 14(w)× 1(d) c.m.\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":46110785437869,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/CoverRanajitDas_Kabita_Front.jpg?v=1781253063"}],"url":"https:\/\/prativash.com\/collections\/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%87-3.oembed","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}