{"title":"চণ্ডী মুখোপাধ্যায়","description":"","products":[{"product_id":"সিনেমার-নবতরঙ্গ-ওদের-আমাদের","title":"সিনেমার নবতরঙ্গ ওদের আমাদের","description":"\u003cp\u003eCinemar Nabotarango Oder Amader \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক :  চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 128\u003c\/p\u003e\n\u003cp\u003eপোশাকি নাম নিউ ওয়েভ। তাঁর লিখিত ম্যানিফেস্টো থাকলেও ছাপানো ইস্তেহারের নিয়মাবলি মেনে কখনওই বিশ্ব চলচ্চিত্র জগতে আসেনি নতুন ঢেউ। আবার কখনও শুধুমাত্র একটি ছবি দিয়েই আলাদা করা যায়নি সিনেমার নিউ ওয়েভ বা নবতরঙ্গকে। নিও রিয়্যালিজম, নিউ ওয়েভ, ফ্রি সিনেমা- যে ভাষাতেই তাকে ডাকা হোক না কেন, একটা সময় পরে তথাকথিত সমস্ত কিছু ভেঙে জীবনের জয়গানই হয়ে উঠেছে উপজীব্য। বদলে গিয়েছে ন্যারেটিভ, গল্প বলার আঙ্গিক। তৈরি হয়েছে আন্দোলন। গোদার, ডি সিমা, কিয়ারোস্তামি, ক্রফো থেকে শুরু করে মৃণাল সেন, সত্যজিৎ রায়, মণি কাউল হয়ে হালফিলের বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতে উঠে এসেছে সমাজের খণ্ডচিত্র। আর তা থেকেই তৈরি হয়েছে। সিনেমার নতুন ভাষা। কীভাবে পরিচালকেরা শোনালেন। দিনবদলের গান?  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 18 (l) X 12 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39257662914733,"sku":"PP030","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/30CinemarNabotarangoOderAmaderFront.jpg?v=1614237412"},{"product_id":"তুলসি-চরিত","title":"তুলসীচরিত","description":"\u003cp\u003eTulshi Charit \u003c\/p\u003e\n\u003cp\u003eসংকলন ও সম্পাদনা : চণ্ডী মুখোপাধ্যায়\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা : 223\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলা সিনেমার কমেডিয়ান তুলসী চক্রবর্তী। আজীবন স্ট্রাগলার। কি করেননি জীবনে? সার্কাসে খেলা দেখানো, প্রেসের কম্পোজিটার বা চায়ের দোকানের বয়, বাংলা নাটকের অভিনেতা সবশেষে বাংলা সিনেমার কমেডিয়ান।এবং সত্যজিতের ছবির নায়ক। কিন্তু এতসব সত্ত্বেও তুলসী জীবিতকালে প্রাপ্য সম্মান পাননি। অভাব কখনোই সঙ্গ ছাড়েনি তাঁর। বাংলা সিনেমার সোনার সময় নির্মাণে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর প্রতিভার যথার্থ মুল্যায়ন হয়নি এখনও। তাঁর প্রাক মৃত ৫০-এ তাই এই প্রচেষ্টা-তুলসী মূল্যায়নের। তুলসীচরিত নির্মাণের। তুলসীর ব্যক্তি জীবন এবং অভিনয় জীবনকে নানা দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের চেষ্টা। তুলসী মূল্যায়ন।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39257705676973,"sku":"PP031","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/31TulshiCharitFront.jpg?v=1614237793"},{"product_id":"prativash-books_60","title":"চিরহেমন্ত","description":"\u003cp\u003eChirohemanta\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : বীজেশ শাহা, চণ্ডী মুখোপাধ্যায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 512 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনিতান্ত সাধারণ ঘরের ছেলের ধীরে ধীরে কিংবদন্তি হয়ে ওঠার কাহিনি রীতিমতো রোমাঞ্চকর। তাতে চড়াই যেমন আছে, তেমনই জড়িয়ে উতরাইয়ের আখ্যানও। তাঁর জীবনকেও তো কোনো একটি অভিধায় আটকে রাখা যায় না। তিনি যেমন সফল সুরকার, তেমন সুগায়কও। আবার চলচ্চিত্রকার হেমন্ত, মুম্বইয়ে হেমন্তযাত্রা, হেমন্তের। রবীন্দ্রভাবনা... এগুলোকেও তো এড়িয়ে যাওয়া যায় না মোটেই। বাঙালির কাছের মানুষ হেমন্তকে যাপন করে একটা গোটা জাতি। আর তাঁকে যাঁরা কাছ থেকে দেখেছেন, সেই সমস্ত বন্ধু, শিল্পী, আত্মীয়পরিজন, সহকর্মী, সমালোচকদের লেখায় লেখায় ভরে উঠেছে। ‘চিরহেমন্ত’। পাশাপাশি রয়েছে শিল্পীর ফিলমোগ্রাফি, ডিস্‌কোগ্রাফি। তাই ‘চিরহেমন্ত’ শুধু হেমন্তের মূল্যয়ন নয়, বরং হেমন্তকোষও বটে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 3.5 (h) \u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353995329709,"sku":"PP158","price":600.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/7ChirohemantaFront.jpg?v=1615361172"},{"product_id":"ব্রেঁস-১০০","title":"ব্রেঁস ১০০","description":"\u003cp\u003eBresson 100 \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : শেখর দাশ ও চণ্ডী মুখোপাধ্যায়\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 132\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12 (l) X 17.5 (b) X 0.1 (h)\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40532149698733,"sku":"","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/39Bresson100Front.jpg?v=1629180168"},{"product_id":"কাননবালা-1","title":"কাননবালা","description":"\u003cp\u003eKanonbala \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : বীজেশ সাহা, চণ্ডী মুখোপাধ্যায়\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 328\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রান্তিক মেয়ে, টলিউডের দেবী। অভিজাত ফেমিনিস্ট নায়িকা। মহানায়িকা সুচিত্রার আইডল। নির্বাক থেকে সবাক- নায়িকা, প্রযোজিকা, স্টুডিয়ো মালিক, অভিনেত্রী, নারী সংগঠক। অভিনয়ের হীরকখচিত মিনারে বাংলা গানের নাইটিঙ্গেল। ব্যতিক্রমী প্রতিভার নানা দৃষ্টিকোণ– নির্মাণ-জীবন ও তৎসংলগ্ন শিল্প ও তার গানের ভুবন— এইসব নিয়ে অনুসন্ধিৎসু গোয়েন্দার মতো নানা প্রবন্ধ, নিবন্ধ লিখেছেন চলচ্চিত্র-তাত্ত্বিক বিশেষজ্ঞরা। যা পাঠকের সামনে তুলে আনে অন্য এক কানন-ভুবন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12 (l) X 18 (b) X 2.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533105901741,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/19KanonbalaFront_4c999675-43c0-4c71-87b3-beb4f26b85a7.jpg?v=1629190286"},{"product_id":"বেডসাইড-সুচিত্রা","title":"বেডসাইড সুচিত্রা","description":"\u003ctable width=\"100%\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctbody data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctr data-mce-fragment=\"1\"\u003e\n\u003ctd data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eBedside Suchitra \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eসম্পাদনা : বীজেশ সাহা, চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 304\u003c\/p\u003e\n\u003cp\u003eসুচিত্রাকে নিয়ে বিন্দাস হ্যান্ডবুক। সুচিত্রাকে ঘিরে ভেতো বাঙালি থেকে বং-জেনারেশনের চাপা উস্কানির বুককাঁপা আগ্রহকে উস্কে দেবে এই বই। তাঁর অসংখ্য এক্সক্লুসিভ ছবি কি একটু জ্বালা ধরাবে দেবদাস ২০১৪-র বুকে? হার্টথ্রবকে ঘিরে উঠে আসা অন্তরঙ্গ কথাগুলো ৬\/৭ দশকের মনটাকে হয়ত একটু উদাস করেই দিয়ে গেল। সাক্ষাৎকারে সুচিত্রা একটু আলুথালুভাবেই তুলে ধরলেন নিজেকে। সাঁইত্রিশজন বিশিষ্টজনের সন্ধানে, তেইশজন সেলিব্রেটির প্রতিক্রিয়ায়, জীবনপঞ্জী, চলচ্চিত্রপঞ্জী, পছন্দ তালিকা, শ্রেষ্ঠ কুড়িটি সিনেমার গল্প নিয়ে বেশ জমে উঠল এই দুই মলাট।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12 (l) X 17.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533114978477,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/18BedsideSuchitraFront.jpg?v=1629190699"},{"product_id":"রাতভোর-থেকে-আমার-ভুবন","title":"রাতভোর থেকে আমার ভুবন","description":"\u003cp\u003eRaat Bhor Theke Aamar Bhuban \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 192\u003c\/p\u003e\n\u003cp\u003eমৃণাল সেনের জীবন ও কর্ম ফরিদপুরের ১৭ বছরের কিশোর চল্লিশ দশকের উত্তাল সময়ে কলকাতায় এসে জড়িয়ে পড়ছে। বাম রাজনীতি এবং গণনাট্যে। সারাদিন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি আর অবসর পেলেই দক্ষিণ কলকাতার প্যারাডাইস ক্যাফে-তে সৃষ্টিশীল আচ্ছা। আড্ডায় থাকেন ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, বংশী চন্দ্রগুপ্ত প্রমুখের মতো পরবর্তীকালের প্রবাদপ্রতিমেরা। দাঙ্গা, দুর্ভিক্ষ, মধ্যরাত্রির স্বাধীনতা, দেশভাগ এইসবের মধ্যেই যৌবন কাটছে মৃণালের। এইসবের মধ্যে তাঁর চোখে কিন্তু চলচ্চিত্রের স্বপ্ন। সারি সারি পাঁচিল টপকে সেই স্বপ্নে সার্থক হলেন তিনি। হয়ে উঠলেন ভারতীয় নবতরঙ্গ সিনেমার জনক। তাঁর এই দীর্ঘ পথচলা নিয়েই এই গ্রন্থ। তাঁর জীবন, তাঁর প্রতিটি সিনেমা নির্মাণের অনুপুঙ্খ, এবং তাঁর সিনেমার সবিশেষ আলোচনা। দৈনিক পত্রিকায় সত্যজিতের সঙ্গে চলচ্চিত্র নিয়ে ডিসকোর্স, মার্কেজের সঙ্গে বন্ধুত্ব, মেরুদণ্ড সোজা করে তাঁর আজীবন বেঁচে থাকা, মৃত্যুর পরেও সেই শিরদাঁড়া সোজা রাখার অজানা তথ্য। সঙ্গে বিস্তারিত চলচ্চিত্রপঞ্জি, তাঁর গ্রন্থের তালিকা , তাঁর নির্মিত তথ্যচিত্র ও তাঁর ওপর নির্মিত তথ্যচিত্রের হালহদিস। এইসব নিয়েই ‘রাতভোর থেকে আমার ভুবন’ মৃণাল সেন-কে নিয়ে এক মিনি কোষগ্রন্থ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533125103789,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/16RaatBhorThekeAamarBhubanFront.jpg?v=1629190963"},{"product_id":"সিনেমায়-রবীন্দ্রনাথ-রবীন্দ্রনাথের-সিনেমা","title":"সিনেমায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সিনেমা","description":"\u003cp\u003eCinemai Rabindranath Rabindranather Cimnema \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 272\u003c\/p\u003e\n\u003cp\u003eজীবনকে বাঁধি অক্ষরে, জীবনকে ধরি চলচ্ছবিতে। প্রকাশ মাধ্যম বদলে গেলে কি দেখার চোখও বদলে যায়? বই থেকে বায়োস্কোপের এই যাত্রায় রবি ঠাকুর কেমনভাবে ফিরে ফিরে এলেন কিংবা রবির চোখে ফুটে ওঠা চলচ্ছবির স্বরূপটি কেমন ছিল তারই কিছু তত্ত্ব-তালাশ ধরা থাকল এখানে। চলচ্চিত্রের নির্বাক থেকে সবাক যুগের গলি ও রাজপথে রবীন্দ্র সৃষ্টির ছোঁয়া বারেবারেই লেগেছে। চলচ্চিত্রের নির্বাক যুগে তৈরি হল নরেশ মিত্র-র ‘নৌকাডুবি'। কিন্তু দর্শক মনোরঞ্জনে ব্যর্থ হল উনিশ রিলের এই সিনেমা। দমলেন না তিনি। সবাক সময়ে দাঁড়িয়ে বানালেন ‘বউ ঠাকুরাণীর হাট'। এই সিনেমায় অভিনয় করতে গিয়েই উত্তমকুমার ঘোড়ায় চড়া শিখলেন। কবিগুরুর ‘দিনের শেষে ঘুমের দেশে’ কবিতাটিতে পঙ্কজ মল্লিক সুরারোপ করে, সেই গান প্রয়োগ করলেন ১৯৩৫ সালের ‘মুক্তি' ছবিতে। সেই প্রথম বাংলা সিনেমায় রবীন্দ্রসংগীত ব্যবহৃত হল। তারপর থেকে কত সময় পার হয়ে গেল। ফিল্মের ভাঁজে ভাঁজে, বইয়ের পাতায় পাতায় কত ইতিহাস জমা হল। ১৯৩৮ সালে মুক্তি পেয়েছিল সতু সেন পরিচালিত ‘চোখের বালি’ সিনেমাটি। ২০০৩ সালে এই রবীন্দ্র উপন্যাসকেই নতুনভাবে ফিরে দেখলেন তরুণ পরিচালক ঋতুপর্ণ ঘোষ। সময়ের ব্যবধানে দেখার চোখ গেল বদলে। উঠে এল নতুন কালের ভাষ্য। আগেও বহুবার এমনটা ঘটেছে। রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ সত্যজিতের চোখে চারু নামের একটি মেয়ের গুমোট মনের কথা হয়ে ফিরে এসেছে। ‘ঘরে বাইরে’-র চুম্বন দৃশ্য নিয়ে উঠেছে ঘোর বিতর্ক। সত্যজিৎ তার বিশ্বকবিকে ধরে রেখেছেন ‘রবীন্দ্রনাথ’ তথ্যচিত্রে। ঋতুপর্ণও আগামীর চোখ দিয়ে আবহমানের এক কবিকে খুঁজেছেন ‘জীবনস্মৃতি’র বায়োপিকে। বুদ্ধদেব দাশগুপ্ত রবীন্দ্রনাথের তেরোটি কবিতা অবলম্বনে তৈরি করলেন ‘ত্রয়োদশী’ সিনেমা কোলাজটি। বীরেশ্বর বসুর ‘বিসর্জন’-এ এসে ছায়া ফেলল সত্তর দশকের অশান্ত সময়। হিন্দিতে কুমার সাহানি ‘চার অধ্যায়’ করতে গিয়ে ব্যবহার করলেন জীবনানন্দের কবিতা। রবীন্দ্রোত্তর এসে দাঁড়াল রবীন্দ্রনাথের মাঝখানে। ঋণস্বীকার না করা হলেও, রামানন্দ সাগরের ‘ঘুঙঘট’-এ অনেকেই ‘নৌকাডুবি’-র ছায়া খুঁজে পেলেন। এভাবেই রবীন্দ্র পুনর্গঠন, সমালোচনা ও বাংলা সিনেমায় ব্যবহৃত রবীন্দ্রসংগীতের পূর্ণাঙ্গ একটি তালিকা নিয়ে চলচ্ছবির রবীন্দ্রনাথ দুই মলাটের মধ্যে উঠে এলেন। সব মিলিয়ে এখানে ধরা থাকল চির আধুনিক রবীন্দ্রনাথের বিনির্মাণের এক ইতিহাস।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 17.5 (l) X 23.5 (b) X 1.7 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533273149613,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/12CinemaiRabindranathRabindranatherCimnemaFront.jpg?v=1629192572"},{"product_id":"অচেনা-সুচিত্রা","title":"অচেনা সুচিত্রা","description":"\u003cp\u003eAchena Suchitra \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 440\u003c\/p\u003e\n\u003cp\u003eএখনও যুবকদের হার্টথ্রব মহানায়িকা সুচিত্রা সেনকে ঘিরে আজও অজানা রহস্যের মেঘ ও রৌদ্র। অশীতিপর অনন্যা সুচিত্রা তাঁর নিজের জীবনকে যৌবনকে, অতীতকে চাওয়া পাওয়া-কে, জীবনের সব অগ্নিপরীক্ষাকে সযত্নে ঢেকে রেখেছেন হারানো সুরের মতোই। কখনও রিনা ব্রাউনের দাম্ভিকতায়, কখনও পার্বতীর কটাক্ষে তিনি কয়েক প্রজন্ম  ধরে দেবদাস আর কৃষ্ণেন্দুদের উস্কে দিয়েছেন। স্বপ্নে দেখা এই রাজকন্যার সঙ্গে সেই কবেই তো মনে মনে বাঙালির সপ্তপদী সারা হয়ে গিয়েছে। অসংখ্য সুন্দরী স্বর্ণালি সন্ধ্যার ভিড়ে মিশে থাকা, এই প্রিয় মানুষটির জীবনের আঁধি ও ধূপছায়াগুলি কেমন ছিল ? কেমন ছিল জন্মভিটে পাবনায় ছোঁওয়া ? বালিকা বয়সের অবুঝপনা ? আর কৈশোরের চপলতাগুলি ? রুপালি পর্দার সাক্ষ্য ও অলক্ষ্যে কেমন ছিল মহানায়কের সঙ্গে মিসেস সেনের সম্পর্কের রসায়নটি ? কেন জন অরণ্যের মধ্য থেকে এক টুকরো নিজস্ব নির্জনতাকে তিনি বেছে নিলেন ? চেনা অচেনায় মেশা অনন্য এক সুচিত্রা সেনের তথ্য ও চিত্রবহুল পূর্ণাঙ্গ একটি সন্ধান ধরা থাকল এখানে। নেপথ্যে রয়ে গেল সিনেমার স্বর্ণযুগের একখণ্ড ইতিহাসও।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 18 (l) X 23.5 (b) X 2.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533293170861,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/AchenaSuchitraFront.jpg?v=1642398743"},{"product_id":"অচেনা-উত্তম","title":"অচেনা উত্তম","description":"\u003cp\u003eAchena Uttam \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 344\u003c\/p\u003e\n\u003cp\u003eবাঙালি ও বাঙালিয়ানার সেরা আইকন উত্তমকুমারকে নিয়ে এই বই৷ পোর্ট কমিশনারের কেরানি থেকে মহানায়ক হয়ে ওঠার সমস্ত ডিটেলস। শুধু জীবী নয়, বাঙালির নতুন করে উত্তম-আবিষ্কার। সঙ্গে উত্তম, অভিনীত সমস্ত ছবি নির্মাণের নেপথ্য কাহিনি, বক্স অফিস ও মুল্যায়ন। যা বাংলায় প্রথম। সঙ্গে অর্ধশতাধিক উত্তম-জীবনের দুষ্প্রাপ্য ছবি।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 17.5 (l) X 23.5 (b) X 2.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533305491629,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/10AchenaUttamFront.jpg?v=1629193272"},{"product_id":"সিনেমার-আলাপ","title":"সিনেমার আলাপ","description":"\u003cp\u003eCinemar Alap \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 216\u003c\/p\u003e\n\u003cp\u003e৩০ জন চলচ্চিত্র ব্যক্তিত্বের সাক্ষাৎকার। নির্বাক যুগ থেকে আধুনিককাল। যা আর শেষ অবধি নিছক সাক্ষাৎকার থাকে না, হয়ে ওঠে ভারতীয় চলচ্চিত্রের একটুকরো ইতিহাস। নির্বাক বাংলা ছবির হাল- হকিকত থেকে শিল্পীদের নিজস্ব আত্মবোধ ও সামাজিক লড়াই, উত্তম পরবর্তী সময়ে বাংলা সিনেমার অন্তর্জলিযাত্রা থেকে প্রত্যাবর্তন বা ভারতীয় নবতরঙ্গ চলচ্চিত্রের পটভূমি ও গড়ে ওঠা— সবই এই কথোপকথনের অঙ্গ। মেইনস্ট্রিম মুম্বই সিনেমার নায়ক নায়িকারাও এই প্রশ্ন বয়ানের সক্রিয় অংশীদার। সত্যজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের নায়িকা ববিতাও উপস্থিত। নির্বাক থেকে সবাক যুগের সাক্ষী কাননদেবী, ভারতীদেবী, কমল মিত্র বা হরিধন-র পাশেই আছেন। তপন সিংহ, তরুণ মজুমদার, কালী ব্যানার্জি, অনুপকুমার, দিলীপকুমার, মাধবী, মমতাশঙ্কর প্রমুখেরা। পোস্ট উত্তম অন্যধারার বুদ্ধদেব দাশুগুপ্তর সমান্তরালে মূলস্রোতের অঞ্জন চৌধুরী। আবার মুম্বই সিনেমার মিঠুন, শ্যাম বেনেগাল, গোবিন্দ নিহালনি, আশা ভোঁশলে, হেমা মালিনী, শ্রীদেবী এবং নাসিরুদ্দিন। স্বাভাবিক প্রক্রিয়াতেই তাঁদের আলাপ থেকে উঠে আসে সিনেমার এক অন্ত বয়ান। ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বের সিনেমা নিয়ে সিরিয়াস কথোপকথন। নিবাক-সবাক, সমান্তরাল বা ভারতীয় নবতরঙ্গ থেকে মেইনস্ট্রিম, হিন্দি গানের পপুলিস্ট সংস্কৃতি, বা ওপার বাংলার নায়িকা। জগৎ কিছুই বাদ পড়ে না। ফলে এটি আর আলাপ নয়, হয়ে ওঠে ভারতীয় সিনেমার ইতিহাসের আকর উপাদান।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533357166765,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/9CinemarAlapFront.jpg?v=1629193775"},{"product_id":"সিনেমা-কথকতা-২","title":"সিনেমা কথকতা (২)","description":"\u003cp\u003e\u003cspan\u003eCinema Kathakatha (Vol - II)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 304\u003c\/p\u003e\n\u003cp\u003eআমাদের দিয়ে এক শতকের আন্তর্জাতিক সিনেমা এই গ্রন্থের প্রবন্ধ সকলের প্রধানতম থিম। আর সেই সূত্র ধরে অতীত ভ্রমণও যেমন-অবসন ওয়েলস, ফেলিনি বা হলিউডের ব্লাক সিনেমা বা রোবের ব্রেশ-র সিনেমা। আর সেই পরিপ্রেক্ষিতে ওয়াই জেনারেশনের সিনেমাচিন্তা-মুম্বাই সিনেমার বলিউডিকরণ, একুশ শতকের হিন্দি সিনেমার নয়া দর্শন। তার পাশে হলিউডের টপ টেন। বাংলা সিনেমা পর্যায়ে উত্তম-মান্না, সত্যজিতের সমান্তরালে ওপার বাংলার সিনেমা এবং মুক্তিযুদ্ধের সিনেমায় নারী-নির্মাণ প্রসঙ্গও। সেলুলয়েডের বদলে ডিজিটাল সিনেমা চলচ্চিত্রের ভাষায় বিবর্তন নিয়ে নব্য আধুনিকতার সাপেক্ষে আলোকপাত সত্যজিতের চলচ্চিত্রে কীভাবে প্রভাব ফেলেছে, শান্তিনিকেতন তা নিয়ে এক অনুসন্ধানমূলক দীর্ঘ নিবন্ধ এবং অবশ্যম্ভাবীভাবে জুলুক গোদার ও তাঁর সাম্প্রতিকতম ছবি। সিনেমার পপুলিস্ট সংস্কৃতি— তার ব্যর্থতা ও সফলতা নতুন শতাব্দীতে এসে সিনেমার বদলে যাওয়া, ট্র্যাজিডি ও ট্রমা থেকে একুশ শতকের নতুন সিনেমার নির্মাণ, পাশাপাশি হারিয়ে যাওয়ার সিনেমার আর্ত দিনগুলো— এইসব নিয়েই সিনেমা কথকতা-২, যা সংস্কৃতিমনস্ক আধুনিক মননের মানুষের অবশ্যপাঠ্য।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533373943981,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/8CinemaKathakatha_2_Front.jpg?v=1629193964"},{"product_id":"copy-of-সিনেমা-কথকতা-২","title":"সিনেমা কথকতা (১)","description":"\u003cp\u003eCinema Kathakatha (Vol - I)\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 240\u003c\/p\u003e\n\u003cp\u003eচলচ্চিত্র সংক্রান্ত চল্লিশের বেশি প্রবন্ধ নিয়ে এই বই। সাহিত্য ও সিনেমার মধ্যে সম্পর্ক ও সম্পর্কহীনতা হল প্রবন্ধগুলির পারস্পরিক যোগসূত্র। দস্তয়ভস্কি, তলস্তয়, কাফকা-বেকেট-সাত্র-ডিকেন্স-এর মতো বিশ্ববন্দিত লেখকদের রচনা চলচ্চিত্রে কীভাবে এসেছে কিংবা তাঁরা নিজেরা সমসাময়িক চলচ্চিত্র নিয়ে কী ভেবেছেন, রবীন্দ্রনাথের রচনা চলচ্চিত্রে কীভাবে এসেছে কিংবা রবীন্দ্রনাথ নিজে চলচ্চিত্রকে কী চোখে দেখেছেন, উত্তম-সুচিত্রার পুনঃনির্মাণ, অভিনেতা সৌমিত্র ও অভিনেত্রী অপর্ণা সেনের অভিনয় ক্ষমতার মূল্যায়ন, হিন্দি সিনেমার আধুনিকতায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর অবদান, সত্যজিৎ-ঋত্বিক-মৃণালের চলচ্চিত্র ইত্যাদি নানা বিষয় নিয়ে রচিত হয়েছে। এই বই। আর এইসব লেখার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে পোস্টকার্ড সিনেমাতত্ত্ব, যা বস্তুত সিনেমায় মায়াজাল ও সাহিত্যের বাস্তবের মধ্যে দেওয়া-নেওয়া। চলচ্চিত্রপ্রেমী ও সাহিত্যপ্রেমী উভয়ের কাছেই এ এক মহৎ গ্রন্থ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533374632109,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/7CinemaKathakatha_1_Front.jpg?v=1629194093"},{"product_id":"চার্লি-চ্যাপলিন-প্রথম-খণ্ড","title":"চার্লি চ্যাপলিন  (প্রথম খণ্ড)","description":"\u003cp\u003eCharlie Chaplin (Vol - I)\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা :  চণ্ডী মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 368\u003c\/p\u003e\n\u003cp\u003eলন্ডনের কেনিংটন বস্তির এক ছেলে কী করে হয়ে উঠলেন পৃথিবী বিখ্যাত এক মানুষ? নিজেকে সিনেমায় নিয়ে এলেন এক ভবঘুরে ‘ট্রাম্প’ হিসেবে, যে হাসিকে অস্ত্র করে ভুবন কাঁপালেন। যুদ্ধ ঘোষণা করলেন হিটলারের বিরুদ্ধে। তিনি কমিউনিস্ট ছিলেন কি? কেন মার্কিন গোয়েন্দা সংস্থা সারাক্ষণ নজর রাখত তাঁর ওপর? তাঁর জীবনে এত নারী কেন? তিনি কি ছিলেন নারী-বিলাসী? কবর থেকে কেন চুরি হয়েছিল তাঁর মৃতদেহ? বাঙালির এই কাছের মানুষটিকে ঘিরে কৌতূহলের সীমা-পরিসীমা নেই। এইসবের উত্তর অবশ্যই রয়েছে এই গ্রন্থের নানা লেখায়। তা ছাড়াও যাঁরা চ্যাপলিন-গবেষণায় উৎসাহী, তাঁদের কাছে এই সংকলন হয়ে উঠবে সঙ্গী। পাঠকের সামনে চিরচেনা চ্যাপলিনের পাশাপাশি এই গ্রন্থ তুলে ধরবে এক অচেনা চ্যাপলিনকে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533641986221,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/57CharlieChaplinFront.jpg?v=1629197135"},{"product_id":"আন্দ্রেই-তারকোভস্কি","title":"আন্দ্রেই তারকোভস্কি","description":"\u003cp\u003eAndrei Tarkovosky \u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা :  চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 272\u003c\/p\u003e\n\u003cp\u003eচলচ্চিত্র তারকোভস্কির কাছে চলমান সময়ের দলিল। মাত্র সাড়ে সাতটা ছবি। সমসাময়িক সময়ের সঙ্কেত। সিনেমা বানানোর অপরাধে স্বদেশ সোভিয়েত রাষ্ট্র থেকে তিনি নির্বাসিত। কবিতা সিনেমা ও যুক্তবিজ্ঞানকে নিয়েই তাঁর চলচ্চিত্র, যা কুরোসাওয়া বা বার্গম্যানকেও সরাসরি অনুপ্রাণিত করে। তিনি নির্মাণ করেন এক সিনেমা-দর্শন। তাঁর সিনেমা দেখার মতো, তাঁর সিনেমা-দর্শন বোঝা যে কোনো সিনেমেড-এর কাছেই এক উদ্যাপন। তাই তারকোভস্কির নানা সিনেমা-ভাবনা এবং তাঁর ছবির বিষয়, আঙ্গিক, তথ্য ও প্রয়োগ ইত্যাদিকে ঘিরে এক ঝাঁক লেখা যা সিনেপ্রেমীদের নতুন করে তারকোভস্কিকে আবিষ্কার করাবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533682749613,"sku":"","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/58AndreiTarkovoskyFront.jpg?v=1629197731"},{"product_id":"ঋত্বিকচর্চা-২","title":"ঋত্বিকচর্চা (২)","description":"\u003cp\u003e\u003cspan\u003eRitwikcharcha (vol - II)\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 304\u003c\/p\u003e\n\u003cp\u003eঋত্বিক ঘটককে নিয়ে চর্চা অব্যাহত। কারণ সময় যতই এগোয়, তাঁর সিনেমা, তাঁর বীক্ষা, তাঁর দর্শন উন্মোচিত হয় নানা রূপে। ঋত্বিকচর্চার প্রথম খণ্ডের পর এবার দ্বিতীয়। নাগরিক থেকে নিজের জাত চেনাতে শুরু করেছিলেন ঋত্বিক। এরপর একে একে ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘যুক্তি তক্কো গপ্পো’। মাঝে অবশ্যই ‘পার্টিশান ট্রিলজি’র ‘মেঘে ঢাকা তারা', ‘কোমলগান্ধার’, ‘সুবর্ণরেখা’। রয়েছে তথ্যচিত্রও। ঋত্বিক নিজক্ষেত্রে বিচরণ করেছেন সাবলীল ভাবে। কখনও যন্ত্রণা, কখনও দারিদ্র, কখনও সীমাবদ্ধতা। কিন্তু থেমে থাকেননি ঋত্বিক। এই বইয়ে নানা গুণীজনের লেখায় উঠে এসেছে। ঋত্বিকের ব্যক্তিগত সম্পর্ক, সিনেমাচিন্তা, চিত্রনাট্য-দৃশ্যগ্রহণের মুনশিয়ানা, সমাজবোধ, সংগীতভাবনা, রাজনৈতিক চেতনা ইত্যাদি। যান্ত্রিকতার ঊর্ধ্বে উঠে, নদীর বহমানতা স্বরূপ জীবনের যে রূপকল্প এঁকেছেন একের পর এক, নানা মানুষের লেখনীতে, বিশ্লেষণে ঋত্বিকচর্চার দ্বিতীয় খণ্ড তারই এক অনন্য উদযাপন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.5 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533930967213,"sku":"","price":450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/15Ritwikcharcha_voll2_Front.jpg?v=1629200451"},{"product_id":"ঋত্বিকচর্চা-১","title":"ঋত্বিকচর্চা (১)","description":"\u003cp\u003eRitwikcharcha (vol - I)\u003c\/p\u003e\n\u003cp\u003eসম্পাদনা : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 304\u003c\/p\u003e\n\u003cp\u003eমৃত্যুর চার দশক পরেও আশ্চর্য উদাসীনতায় ঋত্বিক বহিরাগত আখ্যানের মধ্যেই আটকে রয়েছেন। অথচ বিচ্ছিন্নভাবে ঋত্বিকচর্চার নানা দিক ছড়িয়ে রয়েছে নানা অজ্ঞাত, অবজ্ঞাত অলিগলিতে ও মূল স্রোতের রাজপথে। সেইসব ঋত্বিকচর্চা উদ্ধার করে এক মলাটে আনার প্রচেষ্টাই এই সংকলন গ্রন্থ। যা থেকে যে-কোনো ঋত্বিক অনুরাগী আবিষ্কার করবেন এক অন্য ঋত্বিককে বহিরাগত ও তন্ত্র আবরণের বাইরে। বাংলা চলচ্চিত্রচর্চায় ঋত্বিক -প্রতিষ্ঠার চ্যালেঞ্জ নিয়েই এই সংকলন-গ্রন্থ। প্রথম পর্যায়ে রইল ঋত্বিকের নানাদিক, তাঁর জীবনদর্শন, স্মৃতি-স্মৃতিকাতরতা, মার্কস-ইয়ুং দীক্ষিত ঋত্বিক, কিনো খ্যাপার যুক্তি তক্কো গপ্পো, তাঁর ছবির বীক্ষা ও ম্যাজিক রিয়ালিটি ইত্যাদি নিয়ে অন্যতর এক ঋত্বিকচর্চা। যা হয়ে ওঠে জীবনদর্শন সামাজিকতা, ভাবনা অনুষঙ্গে অজ্ঞাত এক ঋত্বিক আবিষ্কারের দলিল। ঋত্বিক গবেষক, অনুরাগী ও সাধারণ জিজ্ঞাসু পাঠকের অবশ্যপাঠ্য।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.8 (b) X 2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40533932572845,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/14Ritwikcharcha_voll1_Front.jpg?v=1629200616"},{"product_id":"সত্যজিৎ-অজানা-চর্চা","title":"সত্যজিৎ : অজানা চর্চা","description":"\u003cp\u003eSatyajit : Ajana Charcha \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ১৮৪ \u003c\/p\u003e\n\u003cp\u003eএকমাত্র কবিতা ছাড়া সাহিত্যের সব শাখায় যিনি অবাধে বিচরণ করেছেন, চিত্রকলা সংগীত ও সর্বোপরি আধুনিক এক চিত্রভাষা- বাংলা চলচ্চিত্র শিল্প যাঁর হাত ধরে আধুনিকতার উত্তরণে চরম বিকশিত হয়েছে। সত্যজিৎ রায় এমন এক চলচ্চিত্রকার- যার আবির্ভাবে বাংলা ছবির সমগ্র অচলায়তনটি প্রথম ভেঙে পড়ে। তিনিই সেই প্রতিভাবান রূপকার যিনি বাংলা চলচ্চিত্রকে সাহিত্যের দাসত্ব থেকে উদ্ধার করেন। প্রথম সিনেমা-তেই আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি। কিন্তু এর পেছনে আছে এক নির্মাণপর্ব। সেই নির্মাণপর্বের মধ্যেই রয়েছেন এক অজানা সত্যজিৎ। এক অনুসন্ধানী সাংবাদিকের চোখ ও মনন নিয়ে সেই সত্যজিৎ আবিষ্কারই এই গ্রন্থের মূল ভিত। আর ভিতকে ঘিরেই আবিষ্কার করা হয়েছে সত্যজিতের জীবন। ও শিল্পের নানা অচেনা বাঁক-কে। যা সত্যজিৎ ও চলচ্চিত্র অনুরাগীদের সামনে খুলে দেবে এক নতুন ভাবনার রাজপথ। যেখান থেকে পাঠক ক্রমেই ঢুকে পরবেন সত্যজিৎ-জীবনের নানা হওয়া না হওয়ায়। সত্যজিতের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, চলচ্চিত্র জীবন এবং অবশ্যম্ভাবীভাবে তাঁর চলচ্চিত্র জীবন নিয়েই এই গ্রন্থ। \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 21.5 (h) x 14.3 (w) x 2 (d) \u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":44260187439277,"sku":"","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/Chandi_SatyajitOjajaCharcaFRONT.jpg?v=1741845340"},{"product_id":"সিনেমা-কথকতা-৩","title":"সিনেমা কথকতা ৩","description":"\u003cp\u003eCinema Kathakata (3rd Part)\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ২৮৮\u003c\/p\u003e\n\u003cp\u003eএই বই আসলে লেখকের প্রবন্ধ সংগ্রহের তৃতীয় খণ্ড। প্রায় চল্লিশটি ওপর লেখায় লেখক খুঁজে বেরিয়েছেন সিনেমা ও অন্যান্য শিল্পের মধ্যে আন্ত-সম্পর্ক। সেই সূত্র ধরে সবিস্তারে উঠে এসেছে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকারদের চলচ্চিত্রকর্মের আধুনিক বিশ্লেষণ। সেখানে গোদার পাসোলিনি যেমন আছেন তেমনই আছেন সত্যজিৎ। মৃণাল, ঋত্বিক ও জি অরবিন্দন, কুমার সাহানি, মণি কাউল প্রমুখ ভারতীয় চলচ্চিত্রকারেরাও। পাশাপাশি সিনেমা থিয়োরি বা তত্ত্ব নিয়ে প্রবন্ধ এবং সিনেমা কী? তার উত্তর খোঁজার চেষ্টা। সব মিলিয়ে লেখক এই বই-এর প্রবন্ধগুলোর মধ্যেকার ধারাবাহিকতার আর এক সূত্র হল চলচ্চিত্রের সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাস। যা চলচ্চিত্রকে নিয়ে এক ‘অন্য-পাঠ’-এ সাহায্য করবে পাঠককে।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 21.8 (h) x 14 (W) x 2.4 (d)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":44298485301421,"sku":"","price":550.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/Chandi_Cimemar_Kothokotha_front.jpg?v=1742809529"},{"product_id":"মার্কেজের-সিনেমা-ভুবন","title":"মার্কেজের সিনেমা ভুবন","description":"\u003cp\u003eMarquezer Cinema Bhuwan\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ৯৬\u003c\/p\u003e\n\u003cp\u003eগ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ খ্যাতিমান কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ; যিনি গাবো নামেও পরিচিত ছিলেন। এ বিশ্ববিখ্যাত কলম্বীয়, স্প্যানীয়ভাষী ঔপন্যাসিক বিংশ শতাব্দীর শেষার্ধের সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবে আবির্ভূত হন। সমকালীন বিশ্বসাহিত্যের অঙ্গনে গার্সিয়া মার্কেজ একটি ব্যতিক্রমী নাম। গত চার দশক জুড়ে পৃথিবীব্যাপী তাঁর খ্যাতি গগনচুম্বী। তাঁর গল্প-উপন্যাসে লাতিন আমেরিকার ইতিহাসের রূঢ় বাস্তবতার উপকথা, কিংবদন্তি, পুরাণ, স্মৃতিচারণ ও কুসংস্কার একই সুতায় গাঁথা। তার গল্পগুলো শুধু লাতিন আমেরিকাতেই নয়, সারা দুনিয়ায় ঘুরে- ফিরে গাবোর কথাই বলে যাবে ভবিষ্যতের কাছেও। ‘একশো বছরের নিঃসঙ্গতার' প্রবাদপ্রতিম লেখক নানা সময়ে জড়িয়ে পরেছেন চলচ্চিত্রের নানা কর্মকাণ্ডে। ছোটোবেলা থেকেই তাঁর সিনেমা প্রেম। চলচ্চিত্রকার হওয়ার স্বপ্ন। চলচ্চিত্র পরিচালক না হলেও তিনি হয়ে উঠেছেন লাতিন আমেরিকা সিনেমার সার্থক চিত্রনাট্যকার। সেখানকার ফিল্মস্কুলের প্রিন্সিপালও হয়েছেন তিনি। সেই মার্কেজের চলচ্চিত্র-জীবন নিয়েই এই বই। যার মধ্যে রয়েছে মার্কেজের চলচ্চিত্র জীবন ও ভাবনা নিয়ে প্রবন্ধ ও ‘এরেন্দিরা’র চিত্রনাট্য। যে ‘এরেন্দিরা’ তিনি প্রথমে লেখেন তিনি চিত্রনাট্যকারেই। ‘এরেন্দিরা' চলচ্চিত্রায়িত হয়ে যাওয়ার পর এই চিত্রনাট্যটিকে উপন্যাসে পরিবর্তিত করেন তিনি। এই গ্রন্থ পাঠককে চেনায় এক অন্য মার্কেজকে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 18 (h) x 11.5 (W) x 1.5 (d)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":44325586239661,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/Chandi_MarkezerCimemaBhubonfront.jpg?v=1743679031"},{"product_id":"ছয়-চলচ্চিত্রকার","title":"ছয় চলচ্চিত্রকার","description":"\u003cp\u003eCHHAY CHALOCHITRAKAR\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: চণ্ডী মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ১৯২\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: .0001pt;\"\u003e\u003cspan style=\"font-family: Kalpurush;\"\u003eএই উপমহাদেশের ছ-জন স্বতন্ত্র চলচ্চিত্রকার, দুজন বাংলাদেশের জহির রায়হান ও তারেক মাসুদ এবং চারজন ভারতের-আদুর গোপালকৃষ্ণণ, জি অরবিন্দন, মণি কাউল, কুমার সাহানি। যাঁরা নিজের নিজের জায়গায় নির্মাণ করেছেন সিনেমার নতুন ভাষা। যাঁরা একা কিন্তু অনন্য। তাঁরা একক লড়াই-য়ে স্থান করে নিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র ভুবনে। এঁরা সিনেমা অথর। তাই তাদের সিনেমা হয়ে ওঠে পিয়োর সিনেমা। এ ছ-জন চলচ্চিত্র অশ্বারোহীর সিনেমা-সফর নিয়েই এই গ্রন্থ। যার মধ্যে রয়েছে তাঁদের জীবন ও শিল্প। তবে বিশেষ করে চিহ্নিত করা হয়েছে তাঁদের জীবন ও শিল্প।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 18(h)× 12.2(w)× 2(d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45787470790829,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/chandi_ChoyCholochitrakarFrontPage.jpg?v=1772699505"},{"product_id":"ঋত্বিক-ঘটক-1","title":"ঋত্বিক ঘটক","description":"\u003cp\u003eRITWICK GHATAK\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: চণ্ডী মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ২৮৮\u003c\/p\u003e\n\u003cp\u003eসারি সারি পাঁচিল। নিজের জীবনকে বাজি রেখে এইসব পাঁচিল পেরিয়েছেন ঋত্বিক। তাঁর জীবন মানে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। একদিকে দেশভাগের হাহাকার অন্যদিকে সৃষ্টিশীলতার তাগিদ, এই দুটিকে তিনি মিলিয়েছেন গণমাধ্যমের প্রয়োগে। থিয়েটার থেকে সিনেমায় এসেছেন, আঙ্গিক নয়, বক্তব্য প্রকাশের তাগিদেই। ফ্রয়েদ ইয়ুং ছাপ ফেলেছে তাঁর ভাবনায়। সেই আপাত সরল কিন্তু জটিল ঋত্বিকের জীবন ও শিল্পভাবনা নিয়ে অনুসন্ধানী অন্তর্তদন্তেই যেন এই গ্রন্থ। যা এক অচেনা ঋত্বিককুমার ঘটককে তুলে ধরে পাঠকের সামনে।\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: .0001pt; text-align: justify;\"\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 18(h)× 12.5(w)× 2.5(d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45793321943213,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/chandi_RitwikGhatakfrontpage.jpg?v=1772863227"},{"product_id":"জঁ-লুক-গোদার","title":"জঁ লুক গোদার","description":"\u003cp\u003eJEAN LUC GODARD\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: চণ্ডী মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ১৯২\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: 5.0pt; text-align: justify; line-height: normal;\"\u003e\u003cspan style=\"font-size: 12.0pt; font-family: Kalpurush; mso-fareast-font-family: 'Times New Roman'; mso-fareast-language: EN-IN;\"\u003eআইকনোক্লাস্ট। নন্দিত ও নিন্দিত। ফরাসি সিনেমার নবতরঙ্গের অন্যতম পাণ্ডব। সিনেমা ভাবনায় এনেছেন এক বিপ্লব। জন্ম দিয়েছেন মৌলিক এক চলচ্চিত্র ভাষার। যা কখনও প্রেমের, কখনও বিদ্রোহের। চলচ্চিত্র তাঁর প্রেমিকা। আজীবনের। বিশ্বচলচ্চিত্রও তাঁকে বাদ দিয়ে ভাবতে পারে না তার অস্তিত্ব। সেই জঁ লুক গোদারের প্রেম, জীবন, বিপ্লব ভাবনা, ও চলচ্চিত্র নির্মাণের খুঁটিনাটি নিয়েই এই গ্রন্থ। যার মধ্যে আবিষ্কার করবেন এক সমগ্র গোদারকে। যার বিস্তার গোদারের জন্ম থেকে মৃত্যু। প্রেম, প্রেমহীনতা, চলচ্চিত্রের সঙ্গে ভালোবাসা ও সংঘাত। অবশ্যই তাঁর চলচ্চিত্রকর্মের বিস্তৃত বিশ্লেষণ। \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: .0001pt; text-align: justify;\"\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 18(h)× 12.5(w)× 2(d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45793443643565,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/chandi_JeanLuckGodardfrontpage.jpg?v=1772867669"},{"product_id":"দুনিয়া-কাঁপানো-১০০-সিনেমা","title":"দুনিয়া কাঁপানো ১০০  সিনেমা","description":"\u003cp\u003eDUNIYA KAPANO 100 CINEMA\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: চণ্ডী মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ৩২০\u003c\/p\u003e\n\u003cp\u003eমাস্ট ওয়াচ ফিল্ম। এক জীবনে যে চলচ্চিত্রগুলো না দেখলেই নয়। সারা পৃথিবীর এই রকম ১০০ ছবির হালহদিস। যা ছবিটা দেখার আগে ছবিটা সম্পর্কে একটা একটা স্পষ্ট ধারণা তৈরি করে দেয়। দেশ-বিদেশের ছবি, ভারত-বাংলাদেশও আছে। এই তালিকায় সমান্তরাল বা আর্ট ফিল্মের পাশাপাশি সরাসরি বাণিজ্যিক ছবিও জায়গা পেয়েছে। সব অর্থেই এই গ্রন্থ যে-কোনো চলচ্চিত্রপ্রেমীর কাছে বেডসাইড গাইডবুক।\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: .0001pt; text-align: justify;\" class=\"MsoNormal\"\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;\" class=\"MsoNormal\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 22(h)× 14.5(w)× 2.5(d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45793447805101,"sku":null,"price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/chandi_100Cinemafrontpage.jpg?v=1772868273"},{"product_id":"ফ্রাঁসোয়া-ক্রুফো","title":"ফ্রাঁসোয়া ক্রুফো","description":"\u003cp\u003eFRANCOIS TRUFFAUT\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: চণ্ডী মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ২২৪\u003c\/p\u003e\n\u003cp\u003eফরাসি চলচ্চিত্রের নবতরঙ্গের অন্যতম পাণ্ডব ফ্রাঁসোয়া ক্রফো বিশ্বসিনেমায় এক বিস্ময়। চলচ্চিত্র সংক্রান্ত লেখায় প্রায় আমূল বদল এনে পরবর্তী সময়ে চলচ্চিত্র দুনিয়ায় পরিচালক হিসেবে হয়ে উঠেছেন রাজকুমার। কেন-না ছয়ের দশকে ফরাসি চলচ্চিত্রের নবতরঙ্গ শুধু ফরাসি দেশে নয়, সারা পৃথিবীর সিনেমার ভাষাকে বদলে দেয়। একদিকে ক্রফোর জীবন, অন্যদিকে তাঁর চলচ্চিত্র-কর্ম দুটোই এসেছে এই গ্রন্থে। জন্ম থেকে মৃত্যু, প্রেম পরিণয়, জাঁ লুক গোদারের সঙ্গে তাঁর বন্ধুত্ব ও চলচ্চিত্রতত্ত্ব নিয়ে মতভেদ, পরিণতি বিচ্ছেদ। ক্রফোর চলচ্চিত্রকর্মের বিবরণ ও বিশ্লেষণ সবই এই গ্রন্থের বিষয়। সমান্তরালে উঠে এসেছে ফরাসি চলচ্চিত্রের নবতরঙ্গের ইতিহাসও।\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: .0001pt; text-align: justify;\"\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 18(h)× 12.5(w)× 2(d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45793642709165,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/chandi_FranciscoTruffotfrontpage.jpg?v=1772876886"},{"product_id":"বোহের্সের-সিনেমা-দুনিয়া","title":"বোহের্সের সিনেমা দুনিয়া","description":"\u003cp\u003eBORHESER CINEMA DUNIYA \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক:  চণ্ডী মুখোপাধ্যায়  \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ১৪৪\u003c\/p\u003e\n\u003cp\u003eহোর্হে লুইস বোর্হেস যিনি পরিচিত অনন্ত গ্রন্থাগার, সময়ের বৃত্ত ও দ্বৈত সত্তার দার্শনিক কল্পনার জন্য-সিনেমাকে দেখেছিলেন শুধু বিনোদন নয়, বরং এক গভীর নান্দনিক ও বৌদ্ধিক অভিজ্ঞতা হিসেবে। এই গ্রন্থে উন্মোচিত হয়েছে বোর্হেসের চলচ্চিত্র-ভাবনা, তাঁর সমালোচনামূলক প্রবন্ধ, হলিউড ও আর্জেন্টিনার ছবির প্রতি তাঁর দ্বিধা ও মুগ্ধতা, এবং সিনেমার সঙ্গে তাঁর কল্পনার জটিল সম্পর্ক। এখানে পাঠক খুঁজে পাবেন বোর্হেসীয় সময়-ধারণা ও সিনেমার মন্তাজ, স্মৃতি ও ফ্রেম, বাস্তব ও কল্পনার সংলাপ। সাহিত্য ও চলচ্চিত্র-এই দুই শিল্পমাধ্যমের সংযোগস্থলে দাঁড়িয়ে বইটি প্রমাণ করে, বোর্হেসকে বুঝতে গেলে সিনেমাও এক অপরিহার্য দরজা। চিন্তাশীল পাঠক ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি এক অপরিসীম বৌদ্ধিক আমন্ত্রণ।\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0.0001pt;\" class=\"MsoNormal\"\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;\" class=\"MsoNormal\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 18(h)× 12.5(w)× 1.5(d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45807488958637,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/chandi_BorgesFrontPage.jpg?v=1773119135"},{"product_id":"সিনেমার-দেশভাগ","title":"সিনেমার দেশভাগ","description":"\u003cp\u003eCINEMAR DESHBHAG \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক:  চণ্ডী মুখোপাধ্যায়  \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : ১৮৪ \u003c\/p\u003e\n\u003cp\u003eদেশভাগ, সমূহ এক সর্বনাশের বয়ান। যার প্রধান সূত্র দুই-সীমান্ত এবং কাঁটাতার। ভিটেমাটি ছেড়ে বাস্তুহারার মানবেতর জীবন। খিদের তাড়নায় রাস্তায় রাস্তায় নতুন উদ্দ্বাস্তু পরিচয়ের সঙ্গে বোঝাপড়া। কূটকৌশলের রাজনীতিতে স্মৃতি, সংগ্রামের বসতি ছেড়ে যাওয়ার বেদনা ও বিলাপ। পেছনে ফেলে আসা নদী-মাঠ-ঘাট, আশৈশব হেঁটে যাওয়া চেনা পথ-প্রান্তর। শিল্পের বহুমুখী প্রকাশে উঠে এসেছে রূঢ়, বেদনার এ বাস্তব। চলচ্চিত্রেও অনন্য এক দলিল হয়ে উঠেছে, দেশভাগ। চণ্ডী মুখোপাধ্যায়ের কলমে ঠাঁই নিয়েছে দেশভাগের সিনেমা নিয়ে প্রশ্নের কৌতূহলী চলন, তাত্ত্বিক জিজ্ঞাসা, এবং অজস্র দেশভাগ সংক্রান্ত সিনেমার বিবরণ। শেষ অবধি এই গ্রন্থ, চলচ্চিত্রে দেশভাগের যন্ত্রণার এক মানবিক দলিল। যা শুধু চলচ্চিত্রাগ্রাহী নয়, যে-কোনো সমাজ সচেতন ব্যক্তির অবশ্যপাঠ্য।\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: .0001pt; text-align: justify; line-height: normal;\" class=\"MsoNormal\"\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার : 22(h)× 14(w)× 2(d)\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45807650177197,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/chandi_CinemaerDeshbhagFrontpage.jpg?v=1773128949"},{"product_id":"সত্যজিতের-রবীন্দ্রনাথ-গ্রহণে-বর্জনে","title":"সত্যজিতের রবীন্দ্রনাথ গ্রহণে বর্জনে","description":"\u003cp\u003eSATYAJITER RABINDRANATH GROHONE BORJONE\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখকঃ চণ্ডী মুখোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eরবীন্দ্রনাথ ও সত্যজিৎ। এই দুই ভিন্ন সময়ের আন্তর্জাতিক বাঙালির মধ্যে রয়েছে এক বোঝাপড়ার ইতিহাস। কখনও ব্যবধানের, কখনও নৈকট্যের। সেই বোঝাপড়ার ইতিহাসকেই গবেষণাসম পরিশ্রমে উন্মোচিত করলেন লেখক। যা পাঠকের সামনে খুলে দিল রবীন্দ্রনাথ-সত্যজিৎ-চর্চার এক নতুন দরজা। শুধু দুজনকার মধ্যে সম্পর্কসূত্রই নয়, সত্যজিতের রবীন্দ্রভাবনাকেও আমাদের নতুন করে চিনিয়ে দেয়। সত্যজিৎ চলচ্চিত্রের এক নতুন এক পাঠ বা টেক্সট নির্মাণ করে। সত্যজিতের জীবনচর্চার নতুন দিক খুলে দেন। সত্যজিৎ ও রবীন্দ্রনাথ উৎসাহী উভয় পাঠকের কাছেই এই গ্রন্থ অবশ্যপাঠ্য তালিকায় থাকার যোগ্য। এবং এই গ্রন্থ সত্যজিতের শান্তিনিকেতন জীবন এবং চলচ্চিত্রকে এক অন্য আঙ্গিকে আবিষ্কার করে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\"\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: BN;\" lang=\"BN\"\u003e\u003cspan style=\"mso-spacerun: yes;\"\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush; mso-bidi-language: HI;\"\u003e\u003cspan style=\"font-size: 14.0pt; line-height: 107%; font-family: Kalpurush;\"\u003eআকার: 22 (h)× 14 (w)× 1.5 (d)\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Prativash Publication","offers":[{"title":"Default Title","offer_id":45815618830509,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/chandi_SatyajiterRabindranathFrontPage.jpg?v=1773316729"}],"url":"https:\/\/prativash.com\/collections\/%e0%a6%9a%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc.oembed?page=2","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}