{"title":"কবিতা","description":"","products":[{"product_id":"copy-of-শ্রেষ্ঠ-কবিতা","title":"হেমন্তের অন্নপূর্ণা","description":"\u003cp\u003eHemonter Annopurna \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : বেবী সাউ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা:  64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবেবী সাউ-এর কবিতায় আধুনিক ভাষ্যের সঙ্গে অঙ্গাঙ্গী মিশে থাকে শাশ্বতের চলন। নাতিদীর্ঘ কবিতাগুলির প্রায় প্রতি পঙক্তিতেই পুষ্পরেণুর মতো ছড়িয়ে থাকে আপাত বিষাদময় এক ঋদ্ধ-অনুভব। ওই বিষাদময় কুয়াশা পেরোলেই তন্নিষ্ঠ পাঠক পেয়ে যান এমন কিছু অনুষঙ্গ আর চিত্রকল্প, যার অভিঘাত তাঁকে আত্ম-আবিষ্কারে প্রাণিত করে। ‘হেমন্তের অন্নপূর্ণা’য় এই মানস-অভিযাত্রা ক্রমশই পূর্ণতার দিকে এগোতে থাকে। কবিতা যেন তার অন্তর্লীন সঙ্গী। হেমন্তের চিরকালীন বিষাদ পেরিয়ে পাঠক অনুভব করেন নবান্নের সুপক্ক ঘ্রাণ। ঋতুমতী প্রকৃতি যেন বীজ ধারণের প্রতীক্ষায় অধীর। হৃদয়ে আত্মময় বিষাদ অথচ পাশাপাশি বিরাজ করে এক আত্মমগ্ন পূর্ণতা। গ্রন্থের কবিতাগুলি যেন কুয়াশার গায়ে লেখা খুদকুঁড়োর দিনলিপি। যে দিনলিপির বর্ণসমূহের অনুভবে পাঠক জারিত হন। খুঁজে পান বহুস্বরের মাঝে এক স্বতন্ত্র ভাষ্য। ‘হেমন্তের অন্নপূর্ণা’য় কবি তাঁর ব্যক্তি-অনুভবের ভাণ্ডার যেন উপুড় করে দেন।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39258300350637,"sku":"PP047","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/47HemonterAnnopurnaFront.jpg?v=1614245445"},{"product_id":"copy-of-হেমন্তের-অন্নপূর্না","title":"তোমাকেই বলছি সভ্যতা","description":"\u003cp\u003eTomakei Bolchi Savatta \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুবিনয় হেমব্রম\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা: 64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e‘তোমকেই বলছি সভ্যতা’ কবির প্র্রথম কাব্যগ্রন্থ। তাঁর কবিতাবলির দুই অমোঘ শব্দ— খিদে আর উপোস। বুভুক্ষু, লাঞ্ছিত, প্রান্তিক মানবের সঙ্গে স্বার্থসর্বস্ব নিরন্তর ছলনা- তাঁর কবিতার বিষয়।একমুঠো ভাতের আকাঙ্খাকায় এই নিরন্ন মানবদল বারবার পা দিয়েছে সহৃদয়তার ভেকধারী মেকি সভ্যতার ফাঁদে। সুবিনয়ের যাবতীয় দ্রোহ এই মানবিক মুখোশধারী অমানবিক ভদ্রসমাজের বিরুদ্ধে। কবিতার পঙ্‌ক্তিতে তিনি যেন অনল-শ্লোক রচনা করেন- ‘উপোসি অক্ষর থেকে অগ্নিবিন্দু ঝরে’। খাদের কিনারায় দাঁড়ানো বঞ্চিত মানুষের প্রতিভূ হয়ে সুবিনয় তাঁর কবিতার প্রত্যাঘাত হানেন। একলব্যের মতো তিনিও যেন তূণধারী বলিষ্ঠ এক যোদ্ধা। নিজের বৃদ্ধাঙ্গুষ্ঠ কিছুতেই তিনি জলাঞ্জলি দেবেন না। অনমনীয় জেদে তিনি তাই অনবরত বিদ্ধ করেন এই সময়কাল ও সভ্যতাকে। ‘ভাবের ঘরে চুরি’-যে সভ্যতার পরিধেয় আবরণ।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39258342981805,"sku":"PP048","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/48TomakeiBolchiSavattaFront.jpg?v=1614246023"},{"product_id":"গান-জংশন","title":"গান জংশন","description":"\u003cp\u003eGaan Jongshon \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুবীর সরকার\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা:  64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসুবীর সরকার তাঁর কবিতায় পাঠককে এক অপার স্বাধীনতা দেন। তিনি তাঁর কবিতা যেখানে শেষ করেন, তা যেন ‘শেষ হয়ে হইল না শেষ’। ফলে সুবীরের কবিতাপাঠের পর পাঠক তাঁর নিজের অনুভূতির দরজা কপাটমুক্ত করে বুনে নিতে পারেন আত্মকল্পনা। প্রায় তিনদশক ধরে সুবীর নিরলস লিখে চলেছেন। বারবার বদলেছেন দিশা। কিন্তু বেপথু হননি, বরং খুঁজে নিয়েছেন নিজেরই অনাবিষ্কৃত নতুন কবিতা পথ। এখানেই তিনি স্বতন্ত্র। তাঁর এই স্বাতন্ত্র্যতা শুধু কবিতার বিষয়ভূমিতে নাম-না-জানা ফুল ছড়ানো নয়; বাক্‌রীতি,  আঙ্গিকেরও দিক বদল। বাইশ বছর বাদে ‘তোমার’ সঙ্গে দেখা না করে তিনি অনায়াস নিস্পৃহতায় চলে যেতে পারেন ঘাসবনের দিকে। এই নিস্পৃহ, নির্লিপ্ত অথচ অনুভবী পদচারণা পাঠককেও নিয়ে যায় এক অন্য অন্তর্লোকে। ‘গানজংশন’ শুধু কবিতাসমাহার নয়, কবির মেধাবী অহংকারও।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39258351272109,"sku":"PP049","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/49GaanJongshonFront.jpg?v=1614246171"},{"product_id":"কবিতায়-ও-কুয়াশায়","title":"কবিতায় ও কুয়াশায়","description":"\u003cp\u003eKabitaye O Kushayae \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শশাঙ্কশেখর হাইত \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা:  64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসমকালীন কবিতার শরীর থেকে একে একে খসে যাচ্ছে নানা বৈশিষ্ট্য। কিন্তু শশাঙ্কশেখর তাঁর কবিতায় ফিরিয়ে আনছেন প্রকৃতির অনুষঙ্গ, পেলব মেদুরতা, মেঘলা আকাশ, বৃষ্টি,নবীন মেঘ, বসন্ত, পুবালি বাতাস— কবিতার এই প্রায়-লুপ্ত ভুবন থেকে কবি নিজেকে নির্বাসন দেননি, বরং খড়কুটো কুড়োনোর মতো তিনি তাঁর কবিতার সাজিতে সেসব চয়ন করছেন তাপসসুলভ আত্মমগ্নতায়। তিনি স্বপ্নের আকাশে পাখি হওয়ার আহ্বান জানান, দূর্বাদলশ্যাম হতে বলেন অনুভবে। তাঁর কবিতায় মৌসুমি ঝড়ও সুদর্শন। চিত্রকল্প রচনায় সিদ্ধহস্ত তিনি। তাঁর রচিত চিত্রকল্প বহু ব্যবহারে ক্লিশে নয়, পাঠক তাতে খুঁজে পান নিজস্ব ব্যঞ্জনা। ব্যতিক্রমী শব্দ ব্যবহারে শশাঙ্কশেখর তাঁর কবিতায় অনায়াসে সৃষ্টি করেন এক রোমান্টিক-অনুভব। ‘আমায় বারবার পড়ো’– এমন দাবি তাঁর কবিতা করতেই পারে।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39258357366957,"sku":"PP049","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/files\/1stPST.jpg?v=1687167402"},{"product_id":"prativash-books_1","title":"কাল ছিল ডাল খালি","description":"\u003cp\u003eKal Chilo Daal Khali \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: শরৎকুমার মুখোপাধ্যায় \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা: 64\u003cbr\u003e\u003cbr\u003e'রাত বারোটার পর কলকাতা শাসন করে চারজন যুবক।' গত শতাব্দীর পাঁচের দশকে বাংলা কবিতা-দুনিয়ায় যে ব্যাপক বদলের ঝড় বয়ে যায়, সে ঝড় সৃষ্টির অন্যতম কারিগর শরৎকুমার মুখোপাধ্যায়। অন্পাধ্যায় মতো নয়, প্রথম থেকেই নিজস্ব একটি স্বর ও ভঙ্গিমা খুঁজে পেয়েছিলেন শরৎকুমার। খুব দ্রুতই গড়ে ওঠে তাঁর কবিতার অনুরাগী পাঠকুল। জয়প্রিয় হয়ে ওঠেন তিনি। বলাবাহুল্য এই জনপ্রিয়তা তাকে।বিভ্রান্ত করেনি কোনোদিন। উচ্চকিত নয় তার কাব্যস্বর কিন্তু সে স্বরে সবসময় বহমান থেকেছে মরমি উপলব্ধি। আপাত সরল উচ্চারণের আড়ালে জাদুময় বিস্ময় খেলা করে যায় তাঁর কবিতায়। অভিমান, যন্ত্রণাবোধের পাশাপাশি তির্যক ভঙ্গিমায় কবিতার শরীরে তিনি বুনে দিতে জানেন তার নিজস্ব দ্রোহের ভাষা। 'একটা চান্স এসেছিল। চান্সটা চলে গেছে\/আর কারুর দিকে, যেভাবে ঘূর্ণিঝড় চলে যায়।' তারওপর ঘূর্ণিঝড় দিক বদলায়। পাঁচের দশকের অন্যতম শক্তিশালী কবি শরৎকুমার মুখোপাধ্যায় সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন তার অনিন্দ্যসুন্দর কবিতার জন্য। তাঁর নতুন কাব্যগ্রন্থ ‘কাল ছিল ডাল খালি’-তে রয়েছে এমন কিছু পঙক্তিমালা যা বাংলা কবিতার চিরকালীন সম্পদ হয়ে থাকবে। বহুগামী পশুজীবন ছেড়ে দিয়ে আমরা একঘেয়ে মানুষজীবন\/ বেছে নিলাম\/ যাতে অসুখী হতে পারি কারণ\/ অসুখী মানুষই পারে বড়ো কাজের দিকে এগিয়ে যেতে।'\u003cbr\u003e\u003cbr\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264240500909,"sku":"PP051","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/1KalChiloDaalKhaliFront.jpg?v=1634990633"},{"product_id":"prativash-books_2","title":"বয়েসের ছাপ মুছে ফেলি বল্কলে","description":"\u003cp\u003eBoyesher Chap Muche Pheli Bolkole \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: অলোকরঞ্জন দাশগুপ্ত \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 95\u003c\/p\u003e\n\u003cp\u003eকোথেকে কীভাবে কেন স্বাধীন দেশে বিদ্বেষের ঘৃণা\/ জন্ম নিল, আমায় এসব সুসমাচার জানায়নি রয়টার,\/ আমিও তাই কিছু না জেনে বিক্ষোভ জানিয়ে এক-একবার\/ ছুটে গিয়েছি সে কি নিজের বিরুদ্ধেই...'। কবি অলোকরঞ্জন দাশগুপ্তের নতুন কাব্যগ্রন্থটি পাঠের পর সম্ভবত তাঁর একান্ত অনুরাগী পাঠকমহলেও ঘোর বিস্ময় ঘোরাফেরা করবে বহু সময়, বাংলা কবিতার কিংবদন্তি কবিদের অন্যতম কবি অলোকরঞ্জন এই কাব্যগ্রন্থে সময়ের অনিবার্য দাবিতেই যেন অনেকটা বদলে নিয়েছেন তাঁর কাব্যভাষা। ইতিহাস চেতনা এবং ব্যক্তিমানুষের বিপন্নতাবোধ বারবার অদ্ভুত দ্যুতিময় ব্যঞ্জনায় উপস্থিত হয়েছে অলকরঞ্জনের কবিতায়। ব্যক্তিজীবনে ঘনীভূত হয়ে জমে থাকা বেদনা থেকে আশ্চর্য দক্ষতায় কবিতার জন্য উপাদান সংগ্রহ করতে জানেন। তিনি মেধা ও চূড়ান্ত অনুভবের সে সব দুর্লভ কাব্যগ্রন্থের পাশাপাশি এই কাব্যগ্রন্থটিও একই মর্যাদায় স্থায়ী আসন পাবে। 'চে-গেভারা এখন শুধুই\/ প্রেমিকের টি-শার্টের গায়ে\/ প্রতীকের মতো লেগে থাকে,\/ তবু সেই প্রেমিক এখন\/ স্বদেশে এবং বিশ্বদেশে\/ শরণার্থী হয়ে ইতস্তত\/ ঘুরে মরে ঘূর্ণিজলে ভেসে। সমসাময়িক রাজনীতির প্রেক্ষিতে রচিত তার অসাধারণ কাব্য নাটক স্বভূমে পরবাসে এই গ্রন্থের অন্যতম উজ্জ্বল সংযোজন। জটিল একটি মরমি দলিল হিসেবেও বাংলা সাহিত্যে স্থায়িত্ব পাবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264240599213,"sku":"PP052","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/2BoyesherChapMuchePheliBolkoleFront.jpg?v=1614323307"},{"product_id":"prativash-books_3","title":"মরমী করাত","description":"\u003cp\u003eMoromi Korat \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: অলোকরঞ্জন দাশগুপ্ত \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 80\u003c\/p\u003e\n\u003cp\u003e‘তোমরা জানো না, আমি অব্যক্ত ব্যথার স্বরাঘাতে\/ জল চিরে নিয়েছি করাতে'। আধুনিক বাংলা কবিতাকে বিশ্বের দরবারে যাৱা বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন, কৰি অলোকরঞ্জন দাশগুপ্ত  তাঁদেরই অন্যতম। বাংলা কবিতা-বিশ্বে সমীহ জাগানো নাম অলোকরঞ্জন । এই কাব্যগ্রন্থের 'স্মগ অ্যালার্ম' কবিতাটির শুরুতে তাঁর সুগম্ভীর উচ্চারণ 'আজ বাতাসে ভীষণ গাঢ়\/ স্মগ অ্যালার্ম,\/ একটি পাগল গারদ থেকে\/ বেরিয়ে গিয়ে ফিরে আসছে,বাইরে যখন\/ দৃষিত সব\/ চিলতে ঘরের আঁধার ‘পুর্ন-মূষিকো ভব’। 'মরমী করাত’ এই কাব্যগ্রন্থটির জন্য ১৯৯২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। বিদগ্ধ মহলের পাশাপাশি সাধারণ কবিতা-অনুরাগী পাঠকের কাছে কাব্যগ্রন্থটি বিশেষভাবে সমাদৃত হয়। 'মরমী করাত' প্রসঙ্গে এই সময়ে তাঁর নিজস্ব প্রতিক্রিয়ায় অলোকরঞ্জন জানিয়েছেন, 'মরমী’ বলতে যদি গ্রীক মিস্টিক অনুষঙ্গে বিশ্ববধির রহস্যময়তা কিংবা যুগপৎ ‘চোখমুখ বুজে থাকাটাই বোঝায়, তাহলে, এই বইয়ের কবিতাগুলি লেখার সময় আমি যে সেই মর্মে আদৌ উদগ্রীব ছিলাম না, সেই কথাটা এই অবকাশে স্পষ্ট করে জানিয়ে দেওয়ার সময় এসেছে।'\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.3 (h)\u003c\/p\u003e","brand":"Prativash","offers":[{"title":"Default Title","offer_id":39264240861357,"sku":"PP053","price":80.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/3MoromiKoratFront.jpg?v=1614323511"},{"product_id":"prativash-books_4","title":"যৌবন বাউল","description":"\u003cp\u003eJouban Baul \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অলোকরঞ্জন দাশগুপ্ত \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 152\u003c\/p\u003e\n\u003cp\u003e'পটভূমিকা অন্ধকার আপন স্বত্ব অধিকার\/ রাখুক, আমি শরীর নোয়াব না’ : এমন অপরূপ অঙ্গীকার করে যার আর্বিভাব, সেই অলোকরঞ্জন দাশগুপ্ত আজ এত পথ অতিক্রম করে গেলেও, ১৩৬৬-র চৈত্রসংক্রান্তিতে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যৌবন বাউল’ বাংলা কবিতায় আজও এক মাইলস্টোন হয়ে আছে। চার দশক পরে এই বই আবার নতুন করে পড়তে গিয়ে দেখব, আজও তা আমাদের পায়ে পায়ে নুপূরের মতো বাজে। এক ভালবাসাহীন সময়ে, ‘যৌবন বাউল’-এর পরম নিগূঢ় গোপনীয়তায় অবিনাশী এক ভালোবাসার সামনে, আসুন আর একবার মথিত ও দীপিত হয়ে যাই আমরা। বাংলা কবিতার এই অন্যতম শ্রেষ্ঠ পংক্তিগুলির সঙ্গে গলা মিলিয়ে বলি :“মরণ মদমাতাল ডোম সবি করুক উপশম\/ শ্মশানে, আমি জীবন ছাড়বো না।'\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.4 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264240959661,"sku":"PP054","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/4JoubanBaulFront.jpg?v=1614323744"},{"product_id":"prativash-books_5","title":"আবার পুরী সিরিজ","description":"\u003cp\u003eAbar Puri Series \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: উৎপলকুমার বসু \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 111\u003c\/p\u003e\n\u003cp\u003e‘আয়নায় বর্ষার মেঘ লেগে আছে- আমি এতখানি দেখেছি জীবনে\/ এবং আয়না বেয়ে মেষপালকের সারি নেমে যায় পাহাড়তলিতে'। কবি উৎপলকুমার বসু গত শতাব্দীর ছয়ের দশকের অন্যতম এবং বিশিষ্ট কবি, শুধু এটুকু বললে আসলে উৎপলকুমার সম্পর্কে কিছুই বলা হয় না। আবার বলাও হয়। কারণ এর বাইরে বহু বিচিত্র রঙিন ও সাদাকালো  যাপিত জীবন নিয়ে অনেক কথা বাতাসে ভেসে বেড়ায় আজও। যে অর্থে একজন কবিকে জনপ্রিয়’ বলা হয়ে থাকে, উৎপলকুমার  হয়তো সে অর্থে তা নন। আচ্ছা এবং কবিতা-কেন্দ্রিক আড্ডায় তাঁর আন্তরিক কথাবার্তার সঙ্গে যারা পরিচিত আছেন, তারা জানেন উৎপল সঠিক অর্থেই ভিন্ন এক কবিতা-গ্রহের বাসিন্দা। ১৯৬৪ সালে প্রথম প্রকাশিত হয় তাঁর 'পুরী সিরিজ' কাব্যগ্রন্থটি। পরবর্তী সময়ে বইটিতে আরও অনেক নতুন। কবিতা সংযোজিত হয়ে প্রকাশিত হয় 'আবার পুরী সিরিজ’।'পুরী সিরিজ' প্রকাশিত হবার পরপরই তাঁর মৌলিক ভাষা ও ভঙ্গিমা নিয়ে আলোচনাটি শুধুমাত্র বিদগ্ধ কবিতা পাঠকের মধ্যে সীমায়িত ছিল, সেটি ছড়িয়ে পড়ল বিস্তারিতভাবে। কবিতার সাধারণ পাঠকের কাছে, তিনি সমীহ জাগানো নাম। নতুন প্রজন্মের কবিদের কাছে বিস্ময়কর তাঁর গ্রহণযোগ্যতা। 'আবার পুরী সিরিজ’ ঘিরে উন্মাদনার ঘোড় নতুনভাবে ফিরে আসে বারবার।উৎপলকুমার বসুর এই কাব্যগ্রন্থটি নতুন করে প্রকাশের সুযোগ পেয়ে আমরা গর্বিত। 'কিছু কিছু ঘোড়া আজ নেই\/ এবং সহিস একা প্রাসঙ্গিক নয়\/ এজন্যই ফিরে আসে ঘাস আর ঘাসের জন্ম হয়। শরৎকালীন\/ আবহাওয়ায় আমাদের ক্লান্তিবোধ হতে থাকে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264241025197,"sku":"PP055","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/7AbarPuriSeriesFront.jpg?v=1634989684"},{"product_id":"prativash-books_6","title":"আমার সময় অল্প","description":"\u003cp\u003eAmar Shomoy Olpo \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: সমরেন্দ্র সেনগুপ্ত\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 80\u003c\/p\u003e\n\u003cp\u003e‘ঠিক পুরুষের সঙ্গে সঠিক নারীর\/ কখনো কি দেখা হয়? দেখা হয় না বলেই\/ প্রেম নয়\/ জয় হয় বিরহের\/ এবং কবিতা লেখা হয়।'- কবিতার জন্ম-রহস্যের এমনই এক ইঙ্গিত দিয়েছেন পাঁচের দশকের অন্যতম প্রধান কবি সমরেন্দ্র সেনগুপ্ত তাঁর এই নতুন কাব্যগ্রন্থে। শুরু থেকেই স্বান্ত্র্যসিদ্ধ সমরেন্দ্র সেনগুপ্তের কবিতার অনুরাগী পাঠক জানেন যে, এই রহস্যের চাবিকাঠিটি সদ্য তিনি হাতে ধরিয়ে দিয়েছেন বটে, কিন্তু প্রথম থেকেই তাঁর কবিতায় সঠিক নারীটির অন্য নাম স্বদেশ এবং প্রণয়প্রার্থী পুরুষটি স্বয়ং কবি নিজে— যিনি কিনা একই সঙ্গে আবহমানকাল ও প্রবহমান। পারিপার্শ্বিকতা সম্পর্কে তীব্র সচেতন এবং চল্লিশ বছর ধরে যাঁর দুই হাতে বেজে-ওঠা কালের মন্দিরাতে ধ্বনিত এই প্রিয় স্বদেশেরই নানা অসংগতির ঝংকার। হৃৎস্পন্দনের কাছাকাছি থাকা কলমে ঝলসে ওঠা সেই রকম কিছু গুঢ় অভিজ্ঞতারই গাঢ় অভিজ্ঞান তাঁর এই নতুন কাব্যগ্রন্থের প্রথম থেকে শেষ পর্যন্ত ছড়ানো।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264241057965,"sku":"PP056","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/6AmarShomoyOlpoFront.jpg?v=1614327508"},{"product_id":"prativash-books_7","title":"সোনালি কাবিন","description":"\u003cp\u003eSonali Cabin \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আল মাহমুদ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003e‘সোনার দিনার নেই, দেনমোহর চেয়োনা হরিণী\/ যদি নাও, দিতে পারি কাপিনবিহীন হাত দুটি'। বাংলা কবিতার উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবে যে সমস্ত কাব্যগ্রন্থগুলিতে গ্রাহ্য করা হয়, ‘সোনালি কাবিন' তাদেরই অন্যতম। জীবনানন্দ পরবর্তী সময়ে স্বকীয় ভাষা ও ভঙ্গিমায় বাংলা কবিতায় স্বতন্ত্র একটি জায়গা দখল করেছেন কবি আল মাহমুদ। এই মুহুর্তে সামগ্রিক বাংলাসাহিত্যে অত্যন্ত আলোচিত নাম কবি আল মাহমুদ। গদ্য সাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। সন্দীপন চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বিখ্যাত মিনিবুক সিরিজে ১৯৬৯ সালে প্রকাশিত হয় ‘সোনালি কাবিন '-এর ১৪টি সনেট । ‘সোনালি  কাবিন' প্রকাশিত হবার পরপরই নতুন প্রজন্মের কবি ও কবিতা পাঠকের কাছে বইটি বিশেষভাবে সমাদৃত হয়। আল মাহমুদের কবিতা ও তার কবিতাদর্শন ঘিরে উৎসাহের শুরুও তখন। রোমান্টিক‘সোনালি কাবিন’-এর অনবদ্য কবি এই কাব্যগ্রন্থেই তার প্রিয়তমার কাছে আবেদন জানিয়েছেন, 'আরশিনগরে খোঁজা বাস করে পড়শী যে-জন\/ আমার মাথায় আজ  চূড়ো করে বেঁধে দাও চুল\/ তুমি হও একতারা, আমি এক তরুণ লালন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264241123501,"sku":"PP057","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/7SonaliCabinFront.jpg?v=1614327680"},{"product_id":"prativash-books_8","title":"আহ্নিক নিয়মে","description":"\u003cp\u003eAnhik Niyame \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 80\u003c\/p\u003e\n\u003cp\u003eতির্যক পরিহার করেই খরচিহ্নিত এক কাব্যের সব লেখা। প্রাণীপতঙ্গ হরিদ্রার মায়াবী স্বভাবজগতের মধ্যেও পূর্ণমাসীর ক্ষার জোৎস্না এখানে পুড়িয়ে দিচ্ছে, সর্বাঙ্গ, শামা-পরবানার দাহনাটের পাশে দীপ্ত হয়ে উঠেছে বুলেটের হার মালা পরা সুন্দরী নিঠুরবাঙ্গ, বীরস্বর্গাশী অগবতি কিশোরের শব। স্তম্ভিত জনতা আর কলামহলের ছোট ছোট সমাজতথ্য অনুষঙ্গী হয়ে  আছে আত্মতাপিত চূর্ণপদমালার।‘শিয়রলতা' আর 'আউশছড়া’ বেশ ভেসে ওঠে কখনও পরের ওই কাব্যখানিতে, অপযাক যেখানে দীপান্বিতা মণ্ডপের রেশমসুকুমার সজ্জার  মতো। চারিদিকের আগুনস্ফুরিত সময়ের ভিতরেও দেখা যায় দিন চলেছে তার আহ্নিক নিয়মে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.2 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264241156269,"sku":"PP058","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/8AnhikNiyameFront.jpg?v=1614327813"},{"product_id":"prativash-books_9","title":"কেবল দেখেছে শিয়রলতা","description":"\u003cp\u003eKebal Dekheche Siyarlata \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 80\u003c\/p\u003e\n\u003cp\u003e‘কেবল দেখেছে শিয়রলতা' বেরোবার পর মণীন্দ্র গুপ্ত এক দীর্ঘ অবেক্ষণে লিখেছিলেন, 'এই বইটির প্রকাশ নিশ্চিতরূপেই একটা ঘটনা, কারণ বইটির রচয়িতা ভিন্ন, তাঁর কবিতায় তিনি প্রচলিত ভিন্নতা থেকেও ভিন্ন— একই সঙ্গে ঐতিহ্যনির্ভর ও প্রাকৃত'। তাঁর উচ্চারণে পাই শালীনতা, সম্ৰান্ততা, শিল্পবোধ, যেখানে বিস্ফোরণ নেই, তাপ আছে; প্লাবন নেই, আদ্রর্তা আছে; দুঃখ নেই, ছায়া আছে; এবং সবমিলিয়ে পাঠককে তিনি তাঁর কবিতার ঘোরের মধ্যে টেনে নিয়ে যান, আর তাঁর স্মৃতির মধ্যে কোথায় যেন একটা ফাটল ধরিয়ে দেন। দীর্ঘদিন পরে নতুন সংস্করণ হল বইয়ের।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm): 14 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264241451181,"sku":"PP059","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/9KebalDekhecheSiyarlataFront.jpg?v=1614327994"},{"product_id":"prativash-books_10","title":"চোরকাঁটা","description":"\u003cp\u003eChorkanta \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 72\u003c\/p\u003e\n\u003cp\u003eকবিতা ও কথাসাহিত্যের অনুবাদে সারাক্ষণ ব্যস্ত থাকায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদক-পরিচিতি তার কবি-পরিচিতিকে আড়াল করেছে। অথচ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পঞ্চাশের এক গুরুত্বপূর্ণ কবি, কৃত্তিবাস’-এ একসময় অনেক কবিতা লিখেছেন। সুনীল-শক্তির ঘনিষ্ঠ বন্ধু এই কবির প্রথম কাব্যগ্রন্থ ‘অর্ধেক শিকারী’ বেরিয়েছিল সিগনেট প্রেস থেকে ১৩৮২ বঙ্গাব্দে, তারপর একে একে বেরিয়েছে বাঁচাকাহিনী, সাপলুডো অথবা ঘরবাড়ি’, ‘এই সময় শনির’ এবং কবিতাসংগ্রহ। বাঁচন কখনও কিন্তু একটানা সরল কিছু না। যেহেতু লুকিয়ে আছে চারপাশে কত চোরকাঁটা\/ আচমকাই দেখা দেয়, পায়ে বেঁধে আর বিঁধে যায়...\/ বিঁধে যায়, বিঁধে যায়, বিঁধে যায়.... কত চোরকাটা।'— তাঁর এই নতুন কবিতার বই আবারও বুঝিয়ে দেয় তার স্বাতন্ত্র শুধু বিষয়বস্তুর দিক থেকেই নয়, প্রকরণের নানা পরীক্ষানিরীক্ষাতেও।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm): 14 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264241516717,"sku":"PP060","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/10ChorKantaFront.jpg?v=1614328132"},{"product_id":"prativash-books_11","title":"রাগপ্রধান গানগুলি","description":"\u003cp\u003eRagprodhan Ganguli \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: শৈলেশ্বর ঘোষ \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 96\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রতিবাদের সাহিত্য কবি  শৈলেশ্বর ঘোষ জানিয়েছিলেন, 'যিনি সম্পূর্ণ জেগে ওঠেন, বস্তুসমুহের ষড়যন্ত্রময় অবস্থানের বিরুদ্ধে তিনিই বিদ্রোহ করেন - তিনিই কবি।ঘুমন্ত এবং অর্ধজাগ্রত সমাজের কাছে তিনি বিপজ্জনক। নিজের ভিতর  থেকে ক্ষমতার ভাষা ধ্বংস করার কাজ শুরু করেন তিনি।' 'স্বেচ্ছাচারীর আক্রমণে শক্তির কাঠিন্য আমাদের হৃদয়ে \/ ভালবাসার প্রজনন হয়'। বর্তমান কাব্যগ্রন্থটিতেও রয়েছে অবিস্মরণীয় এমন কিছু  পঙ্‌তিমালা, যা বাংলা সাহিত্যের ধারাকে আরও শক্তিশালী করে তুলবে। তাঁর  কবিতা নিয়ে  সমালোচকদের বহু  বিপরীতধর্মী মতামত প্রকাশিত। কেউ বলেছেন তাঁর কবিতা, “একজন নঙ মানুষের শেষ ইতিবাচক অনুসন্ধান”। কেউ বলেছেন, “তার সমগ্র কবি কৃতিই হয়ে উঠবে অপরাধ আত্মার নিষিদ্ধ যাত্রা।'' আবার কারও মতে, তিনি বাংলা ভাষার প্রবল বিতর্কিত কবি। “বিতর্ক তার কবিতার বিষয়, আঙ্গিক, দৃষ্টিকোণ এবং ভাষা ব্যবহার নিয়ে, বিতর্ক তাঁর কাব্যলক্ষ্য নিয়ে, বিতর্ক তার অস্তিত্ববাদী আর্তনাদ নিয়ে। বাংলা সাহিত্যে তাঁর অবস্থান সম্পূর্ণ ব্যতিক্রমী। অপরাধীদের প্রতি কাব্যগ্রন্থের কবি এই গ্রন্থে জানিয়েছেন, ‘ফুল হয়ে যদি ফুটতে পারি কোনদিন সব অবরোধ ভেঙে দেব’। মধ্যবিত্ত ভাবধারার পঙ্কে নিমজ্জিত বাংলা সাহিত্যে তিনি পুরোপুরি অবাঞ্ছিত, এরকম মনে করেন কেউ কেউ। দীর্ঘ ২৫ বছর হাংরি জেনারেশন আন্দোলনের একেবারে পুরোভাগে ছিলেন। তার পরের ২৫ বছরের ইতিহাস একজন একক কবির নিঃসঙ্গ যাত্রার ইতিহাস।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm): 14 (l) X 22 (b) X 1.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264241549485,"sku":"PP061","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/11RagprodhanGanguliFront.jpg?v=1614329815"},{"product_id":"prativash-books_12","title":"মরুভুমির আকাশে তারা","description":"\u003cp\u003eMarubhumir Aakashe Tara \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: তুষার রায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 63\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264241582253,"sku":"PP062","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/12MarubhumirAakasheTaraFront.jpg?v=1614330108"},{"product_id":"prativash-books_13","title":"রাস্তায় আবার","description":"\u003cp\u003eRastay Aabar\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: ভাস্কর চক্রবর্তী \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 64\u003c\/p\u003e\n\u003cp\u003eগত শতকের ছয়-দশকের অন্যতম কবি ভাস্কর চক্রবর্তী তার মেদুর কাব্যভাষায় বাংলা কবিতার পাঠককে মুগ্ধ করেছেন  বারবার। আবির্ভাবেই আকর্ষিত হয়েছেন  তরুণ পাঠক। অত্যন্ত জনপ্রিয় এই কবিকে ঘিরে স্বপ্নিল হয়ে উঠেছে নবীন প্রজন্মের আবেগ ও আশ্লেষ। বিদগ্ধ মহলেও  আলোচিত হয়েছেন সমান অনুধ্যানে। 'রাস্তায় আবার' কবির তৃতীয় কাব্যগ্রন্থ। বিষণ্ণতা ও মন-খারাপের সুরেলা রঙ এক মায়াময় ভঙ্গিমায় জড়িয়ে আছে বইটির প্রতিটি কবিতায়। সমকালীন সময়ের ঘাত-প্রতিঘাত, রাজনৈতিক অস্থিরতার ধারাবিবরণী নয়; অত্যন্ত রোমান্টিক ভাবনার কবি ভাস্কর পারিপার্শ্বিক জীবন থেকে সযত্নে সংগ্রহ করেছেন অমূল্য সব উপাদান, যা তাঁর তৃতীয় কবিতা- বইটিকে ভিন্নতর উচ্চতায় পৌঁছে দিতে পেরেছে। 'আমি শুধু ঘুরি, আর\/ ঘুরে মরি।\/ চেয়ে দেখি, আমার জীবনে\/ শুধু রাস্তা পড়ে আছে ধূ ধূ রাস্তা পড়ে আছে শুধু।' এমন দুরপণেয় বিষন্নতায় নির্ঘম থাকেন বলেই হয়তো, তাঁর কবিতায় শব্দ যত না বাজে, সাদা স্পেস ‘ধূ ধূ রাস্তা' হয়ে বিছিয়ে থাকে ততোধিক বাঙময় নৈরাশ্য-মায়ায়। \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.9 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264242565293,"sku":"PP063","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/13RastayAabarFront.jpg?v=1614330255"},{"product_id":"prativash-books_14","title":"দেবতার সঙ্গে","description":"\u003cp\u003eDebatar Sanghe \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক: ভাস্কর চক্রবর্তী \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা: 32 \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 16.5 (l) X 16.2 (b) X 0.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264244367533,"sku":"PP064","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/14DebatarSangheFront.jpg?v=1614330426"},{"product_id":"prativash-books_15","title":"ভালোটি বাসিব","description":"\u003cp\u003eBhaloti Basibo \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 128\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 12 (l) X 17.1 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264244465837,"sku":"PP065","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/15BhalotiBasiboFront.jpg?v=1614330509"},{"product_id":"prativash-books_16","title":"পাখি, হুস্‌ ও সকালবেলার কবি","description":"\u003cp\u003ePakhi Hush O Sokalbelar Kobi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 54\u003c\/p\u003e\n\u003cp\u003e'আজ যেখানে রক্ত রাখো\/ কাল সেখানে তৃণ\/ কুড়িয়ে নিয়ে গিয়েছি সব\/  বলিনি একদিনও।' কবি জয় গোস্বামীর নিবিড় পাঠকেরাই সম্ভবত একমাত্র জানেন, তাঁর কবিতার সুনিপুণ পরিকাঠামোর অন্তঃস্থলে বয়ে যাওয়া যন্ত্রণাবোধের কথা, ক্ষরণের কথা। এই ক্ষরণ সংক্রমণ ঘটায় ব্যথিত হৃদয়ে। 'জন্ম হয় সার্থক কবিতার। আপাত নিরীহ শব্দাবলীর মধ্যে সুনিপুণ দক্ষতায় যন্ত্রণা যাদুর ছোওয়া লাগিয়ে দেবার প্রবণতা তাঁর বরাবরের। মা, আমি খড়বোঝাই নৌকো নিয়ে ভোর কুয়াশায়\/ এপার ওপার করে কতবার হারিয়েছি এপার ওপার'। জয় গোস্বামীর ‘পাখি হুস’ ও 'সকালবেলার কবি’ কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত হয়েছিল ১৯৯৫ ও ১৯৯৬ সালে। 'পাখি হুস’ নামের পাতলা চেহারার কবিতাগ্রন্থটি ঘিরে সেবারের বইমেলায় তরুণ কবিদের আগ্রহ ও উদ্দীপনার ছবি অনেকেরই স্মৃতিতে গেঁথে আছে। এক মলাটের ভেতর এই দুটি কাব্যগ্রন্থকে প্রকাশ করা হ’ল সেই সব কবিতাপাঠকের কথা ভেবে, যারা জয়ের কবিতাকে ঘিরে রোজ রোজ স্বপ্ন দেখতে ভালোবাসেন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm): 14.5 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264244531373,"sku":"PP066","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/21PakhiHushOSokalbelarKobiFront.jpg?v=1634986333"},{"product_id":"prativash-books_17","title":"গোল্লা","description":"\u003cp\u003eGolla\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 60\u003c\/p\u003e\n\u003cp\u003e‘ও আমার পা-দুখানি, ক্ষত দগ্ধ পা-দুখানি,\/ থাকো, চলতে থাকো জলে স্থলে...'। নিরন্তর ভ্রমণ-অভিজ্ঞতাই চেয়েছেন কবি জয় গোস্বামী। বিস্মরণ-প্রবণ বাতাসযাত্রী তিনি নন। জলস্রোতে ভাসিয়ে দেওয়া মারণ-উচাটন। কথায় ভর করে কবি ক্রমাগত যে অবগুণ্ঠিত মহিমাকে আবিষ্কার ও পুণরাবিষ্কার করতে থাকেন, তা প্রকাশ করতে গিয়েই তিনি লিখে ফেলেন ব্যতিক্রমী কিছু ম্যাজিক-কাব্য। ‘গোল্লা’ তেমনই এক মন্ত্রগর্ভ কাব্যগ্রন্থ। বস্তুত কবিতা-বইটির একটি কবিতার শিরোনামও ‘বাজিকর”। 'ঘুমায় আমার শব ডুবে-ডুবে\/ জল নয়, একাদশী আদাজল খাই'। পরাবাস্তব একটি মুহূর্তও ততোধিক অপ্রত্যাশিতের ধাক্কায় আলগা মুঠোর থেকে ছিটকে বেরিয়ে যায় যেন। আমরা অর্জন করি, ঋদ্ধ হই কবিতার স্তরীভূত ইশারা-অক্ষরে। 'নাভি’ কবিতায় যেমন গোল্লা ছোঁয়ার গভীর আর্তি আমাদের প্রতিরোধহীন ও অস্থির করে দিয়ে যায়। ‘কে বাষ্প? কে তেজ বৃষ্টি, জল, ভস্ম, জল কে অঙ্গার?'— বুঝে উঠতে উঠতেই কবিতার পাঠকও ছুটে যান আপাত প্রতীয়মানকে ছাড়িয়ে, অন্তরালবর্তী কেন্দ্র অভিমুখে ‘গোল্লা’ ছোঁয়ার  অপ্রতিরোধ্য নেশায়—ভালোবাসায়।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264244596909,"sku":"PP067","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/17GollaFront.jpg?v=1614330859"},{"product_id":"prativash-books_18","title":"প্রত্নজীব","description":"\u003cp\u003ePratnajib \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eকোটি আলোকবর্ষ ও দুর্নিরীক্ষ্য মহাকাশের পটে এই পৃথিবীর ধাতু, পাথর ও মেঘের বিদারণ, দ্রবণ, পুনর্জন্ম। এরই মধ্যে, আমাদের ভঙ্গুর স্নেহ, চন্দ্রালোকিত রূপকথা এবং ভয়াল অবসান লক্ষ করছে এক অমর, বিমর্ষ, জ্ঞানী প্রত্নজীব। সেই অদৃশ্য, অস্তিত্বময় প্রত্নজীব তার রোমশ অশ্ব-শরীরের ভয়ানক জারক রসে ক্রমাগত রূপান্তরিত করছে আমাদের অমানুষিতায়। জয় গোস্বামী এই রকম অনুভব করেন। 'প্রত্নজীব’-এর দীর্ঘ গাথাগুলি সেই চেতনার স্রোতোচ্ছবি। ভবিষ্যতে বাংলা কবিতা তার ছোটো ছোটো গীতল নুড়ির তীরভূমি থেকে কোন দূর এবং স্থির দিগন্তের দিকে যাত্রা করবে এই বই  হয়তো একাধারে তারই প্রথম কম্পাস, নৌকো ও উদ্যোগ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264244629677,"sku":"PP068","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/18PratnajibFront.jpg?v=1614330986"},{"product_id":"prativash-books_19","title":"আলেয়া হ্রদ","description":"\u003cp\u003eAaleya Hrad \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 80\u003c\/p\u003e\n\u003cp\u003e'বনের ওপর দিয়ে শুকনো হাওয়ার ঝাপটা মুঠো করে ধরে\/ শূন্যপথে ফিরে চলি। ওদিকে মাঠে একা পড়ে। চাঁদের আলোয় জ্বলে আমারই মাথার সাদা খুলি...'। পঁচিশ বছর আগে কবি জয় জয় গোস্বামীর অনুভবে ধরা পড়েছিল, 'ফল নয়। মাঠের মধ্যে পড়ে আছে খুলি— আজ তার বর্ণ শ্বেত।' এই অনুভব প্রবলভাবে সংক্রামিত করেছিল কবিতা-পাগল অনুভূতিপ্রবণ পাঠককে। সুররিয়্যালিস্টিক ভাবনা বাংলা কবিতায় তার আগে কতটা এসেছে, জানা নেই। কিন্তু চমকে উঠেছিলাম আমরা। মুগ্ধ থেকেছি, তারও পর। বাংলা কবিতা চর্চার ক্ষেত্রে আলেয়া হ্রদ’ কাব্যগ্রন্থটিকে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবে চিহ্নিত করেন অনেকেই। পঁচিশ বছর আগে প্রকাশিত বইটির পরে কবিতায় দীর্ঘপথ হেঁটেছেন জয়। দীর্ঘ পরিক্রমায় বাঁক বদল হয়েছে অনেক। অভিজ্ঞতার পাশাপাশি সঞ্চয় করেছেন অফুরন্ত ভালবাসার সঙ্গে অনেক শিরোপা, পুরস্কার। অনেক বর্ণময় পালক এখন তার শিরস্ত্রাণে। তবু... তবু 'আলেয়া হ্রদ’ ঘিরে আগ্রহ-কৌতুহল ফুরোয় না। ফুরোয়নি। নতুন প্রজন্মের কবিতা-অনুরাগী পাঠক বারবার ফিরে পড়তে চান 'আলেয়া হ্রদের' কবিকে। এই প্রবল উৎসাহের পরিপ্রেক্ষিতেই নতুনভাবে প্রকাশের দায়িত্ব গ্রহণ করা হল। পঁচিশ বছর আগের স্মৃতির সুরভি মাখানো একটি দেরাজের আবার নতুন উন্মোচন – পাঠকের জন্য।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.4 (b) X 1.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264244662445,"sku":"PP069","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/19AaleyaHradFront.jpg?v=1614331131"},{"product_id":"prativash-books_20","title":"ক্রীসমাস ও শীতের সনেটগুচ্ছ","description":"\u003cp\u003eChristmas O Shiter Sanetguchha \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 16\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 10 (l) X 13.5 (b) X 0.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264244727981,"sku":"PP070","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/20ChristmasOShiterSanetguchhaFront.jpg?v=1614331233"},{"product_id":"prativash-books_21","title":"তোমাকে, আশ্চর্যময়ী","description":"\u003cp\u003eTomake, Ascharjamoyi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eশরীর, শরীর বড়ো ঘন হয়ে জড়িয়ে থাকে সেখানে। অথচ বেদনার নীল রং একইভাবে বুনে যায় সংযম ব্যবধান। থৈ থৈ ব্যাকুলতায় জড়িয়ে যায় অনন্ত বিষাদ। সব প্রেমেরই গোপন নাম যন্ত্রণা। স্তব্ধতা নেমে আসে, পাঠের পর। ‘তোমাকে, আশ্চর্যময়ী’র কবিকে তন্ন তন্ন করে আবারও ফিরে ফিরে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264244990125,"sku":"PP071","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/26Tomake_AscharjamoyiFront.jpg?v=1634985158"},{"product_id":"prativash-books_22","title":"এক","description":"\u003cp\u003eEk\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 31\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 16.7 (l) X 16.7 (b) X 0.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264245022893,"sku":"PP072","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/27EkFront.jpg?v=1634985052"},{"product_id":"prativash-books_23","title":"ভুতুমভগবান (রাজ সংস্করণ)","description":"\u003cp\u003eBhutumbhagaban \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 63\u003c\/p\u003e\n\u003cp\u003e‘আত্মজীবনীর অংশ' নামে একটি দীর্ঘ কবিতার একদম। অন্তিম লাইনে জয় গোস্বামী লিখেছিলেন—শুধু মাথার ভিতর লুকিয়ে নিয়ে ঘুরবো\/ বজ্র-বিদ্যুৎ ভর্তি খাতা। যদিও একথা বলেছিলেন ১৯৯৪ সালে, কিন্তু তার বহু আগেই 'ভুতুমভগবান' নামে এই কাব্যগ্রন্থটি কবি লিখে ফেলেছিলেন মাথায় মাথায়। ভুতুমভগবান ও উন্মাদের পাঠক্রম—এই দুই বই যে তাঁর মাথায়। মাথায় রচিত একথা আমরা জানতে পারি তার বিভিন্ন সাক্ষাৎকার থেকে। না, কাগজে কলমে নয়, কবিতার পর কবিতা রচিত হয়েছে শুধুমাত্র মানস লিখন পদ্ধতিতে। প্রবাদে পরিণত হয়ে গিয়েছে সে সব লাইন। রাস্তায় রাস্তায় আমি ভগবান দেখে বেড়াচ্ছি ভুতুম।' সত্যিই তাই! কবির সেই সময়ের দিনযাপন, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগরে তার মাইলের পর মাইল ঘুরে বেড়ানো মাথাভর্তি কবিতা নিয়ে—সেই সব কবিতার মুহূর্তই ফুটে উঠেছে এই বইয়ের পাতায়। পাঠকের মুখে মুখে ফেরা নুন, চুম্বন, বাঁকা, কথামৃত, ভৌ, ব্যাধ সহ আরও অজস্র ষড়ৈশ্বর্যময়ী রচনার পাশেই রয়েছে 'ভুতুমভগবান’ নামাঙ্কিত এক দীর্ঘ কবিতা, যার পরিচয় নতুন করে বাংলা কবিতার পাঠককে দেওয়ার নেই। এ-কবিতায় গ্রীক নাটক, অপেরা এবং শাস্ত্রীয় সংগীত মিলেমিশে গেছে। অনাগত দিনের পাঠকের হাতে প্রতিভাসের পক্ষ থেকে এ-এক বিনম্র নিবেদন। '৮৭ সালে প্রতিভাস থেকেই প্রকাশিত এ-বইয়ের এই নতুনতর চেহারা এক রাজ সংস্করণ। সঙ্গে সুব্রত চৌধুরীর ব্যতিক্রমী চিত্র-লেখা, যেখানে সাদায় কালোয় ফুটে উঠেছে এক অবর্ণনীয় মনোজগতের ছবি। আবার নতুনভাবে নতুন দিনের পড়ুয়াদের কাছে। নিয়ে আসা হল জয় গোস্বামীর যা খুশি তাই কবিতার এক নিজস্ব দলিল, যার দীপ্তি বাংলা সাহিত্যকে আজীবন উজ্জ্বল করে রাখবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 16 (l) X 20.5 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264245088429,"sku":"PP073","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/23BhutumbhagabanFront.jpg?v=1614331572"},{"product_id":"prativash-books_24","title":"ফুলগাছে কী ধুলো!","description":"\u003cp\u003ePhool Gache Kii Dhulo \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 62\u003c\/p\u003e\n\u003cp\u003eজয় গোস্বামীর নতুন এই কাব্যগ্রন্থের একদিকে আছে একগুচ্ছ প্রেমের কবিতা। অন্যদিকে রয়েছে অগ্রজ কবির প্রতি নিবেদিত বন্ধুশোকে যাপনের কথামালা। কবিতার আকারে যা আসলে চিঠি-ই।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.2 (l) X 21.6 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264245121197,"sku":"PP074","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/29PhoolGacheKiiDhuloFront.jpg?v=1634984745"},{"product_id":"prativash-books_25","title":"আত্মীয়স্বজন","description":"\u003cp\u003eAatmiyaswajan \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 72\u003c\/p\u003e\n\u003cp\u003eকে আমাদের আত্মীয়? ছোটোবেলায় স্কুলবইতে পড়া কালিদাস রায়, করুণানিধানের কবিতা কি আমাদের আত্মীয় নয়? অক্ষয় বড়ালের? অথবা যাদের আমরা চোখের সামনেই দেখেছি একসময়—সেইসব কবিরা? যাঁরা, জীবিতের পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছেন? যারা হয়তো এখনও আছেন মৃত্যুর পরবর্তী কোনো জীবনে। অন্তত এমনই বিশ্বাস রাখেন এই কবিতা বইয়ের লেখক জয় গোস্বামী। তাই এই বইতে এসেছেন শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, অরুণ মিত্র আর তুষার চৌধুরী। এসেছেন বিনয় মজুমদার আর তুষার রায়। চলে যাওয়া কবিদের স্বপ্নে পাওয়া যায় যদি? জাগ্রত স্বপ্নে? তবে তা নিয়েও কবিতা লেখা হতে পারে। আবার কোনো কোনো দূর গ্রামের মানুষ, যাঁরা নিখোঁজ হয়ে গেল হঠাৎ একদিন— আর তাঁদের পরিজনরা বসে রইল আবার, কবে ফিরে আসবে তাঁদের ঘরের মানুষ? সেইসব নিরুদ্দিষ্টের পরিবার তাঁরাও তো আমাদেরই আত্মীয়স্বজন। এই কবিতার বইয়ে সেই আত্মীয়তার খোঁজ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 18.4 (l) X 16.2 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264245219501,"sku":"PP075","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/30AatmiyaswajanFront.jpg?v=1634984595"},{"product_id":"prativash-books_26","title":"নন্দর মা","description":"\u003cp\u003eNandar Maa \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : জয় গোস্বামী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 32\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 10.4 (l) X 13 (b) X 0.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264245252269,"sku":"PP076","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/31NandarMaaFront.jpg?v=1634984361"},{"product_id":"prativash-books_27","title":"সুবোধ VS সুবোধ","description":"\u003cp\u003eSubodh Vs Subodh \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুবোধ সরকার\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eসুবোধ সরকারের জীবনে ২০১৪ একটি বিষাক্ত বছর। তর্কে বিতর্কে, নিন্দায় অপমানে বিষপান করতে করতে, দিঘির জলের অনেক নীচে শুয়ে থাকতে থাকতে, জল থেকে উঠে দাঁড়িয়ে  আগুনের মধ্যে দিয়ে যেতে যেতে যেসব কবিতা লিখেছেন তার থেকে বাছাই করে সাজানো হল 'সুবোধ VS সুবোধ'।  কবিতাগুলো সুবোধের ভেতরের সুবোধকে বের করে এনেছে, তারপর দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়াহয়েছে, দুজনের হাতেই তরবারি। তরবারি না কলম? সুবোধ নিজের ছেলেকে বলছেন, “আমি আর বামপন্থী নই, আজ থেকে কমিউনিস্ট'। বামপন্থী বলতে কী সুবোধ বলতে চেয়েছেন আলিমুদ্দিন? আর কমিউনিজ্‌ম‌ বলতে বুঝিয়েছেন, সেই মতাদর্শ যা গরিবের মুখে দু-মুঠো তুলে দিতে পারে? এখান থেকেই কি সুবোধের নতুন দিশারি হয়ে উঠেছে নিও-কমিউনিজমের জ্যোৎস্না? কবিতা এত ভার নিতে পারে না। কবিতা হল সেই ছায়া, যে আপনার ওজন বহন করে না কিন্তু আপনি হাসলে, আপনি চোখের পাতা ফেললে সে-ও হাসে, সে-ও কাঁদে। ঘর-ওয়াপসি নিয়ে যেরকম প্রতিবাদ আছে এখানে, তেমনি পূর্ববঙ্গের বেদনা এবং তুলসী গাছ উঠে এসেছে নতুন কবিতায়। পশ্চিমবঙ্গ থেকে যেদিন কার্ল মার্কস চলে গেলেন, তাড়াহুড়োতে ভুল করে টুপি ফেলে রেখে চলে গেলেন,সেই টুপি নিয়ে যেমন লিখেছেন,তেমনই লিখেছেন মায়াময় সেই বামপন্থী ছাত্রের কথা যে তাঁর নিজের মায়ের আঁচলের থেকেও পাটকাঠিতে  জড়ানো দলীয় পতাকাকে বেশি ভালোবেসেছিল।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 22 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264245285037,"sku":"PP077","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/27SubodhVsSubodhFront.jpg?v=1614332483"},{"product_id":"prativash-books_28","title":"ঋক্ষ মেষ কথা","description":"\u003cp\u003eRiksha Mesh Katha \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুবোধ সরকার\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eসুবোধ সরকারের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ঋক্ষ মেষ কথা’ সম্ভবত তাঁর দুরূহতম কবিতার বই। উনিশ বছর আগে কৃষ্ণনগরের এক বিধুর লিটল ম্যাগাজিন প্রকাশনা থেকে বেরিয়েছিল বইটি, হয়ত একদল দুরূহ পাঠকের জন্য। এই বইয়ের কবিতাগুলি সুবোধের কবিতার অন্য এক জগৎ নির্মাণ করেছিল, যে জগতে বাবার মৃতদেহের পাশে দাঁড়িয়ে দুই ভাইয়ের বিরোধ শুরু হয়, যেখানে একই নারীর স্তন নিয়ে লোফালুফি করে বাবা ও ছেলে— এ এক আশ্চর্য অন্ধকার জগতের আখ্যান, আশ্চর্য অন্ধকার ভাষায় রচিত। মধুর ভাষায় মধুর ছন্দে কবিতা লিখে সহজেই যে জনপ্রিয়তা অর্জন করা যায় সেই সহজ জনপ্রিয়তার পথকে চিরদিন হেলায় বর্জন করেছেন সুবোধ। মধুর কবিতাকে বর্জন করে নিত্যনতুন ঝুঁকি নিয়েছেন তিনি, নানারকম পরীক্ষানিরীক্ষার অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে প্রস্তুত করেছেন নিজেকে। আজকের সুবোধ আর কুড়ি বছর আগের সুবোধ এক নন কিন্তু মধুরতার বিরোধিতা তার চিরকালীন প্যাশন, অন্ধকারের উৎস থেকে উৎসারিত কবিতা তাঁর শাশ্বত অর্জন। ঋক্ষ মেষ কথার বীজভূমি থেকেই উঠে এসেছেন আজকের সুবোধ সরকার, যাঁর কবিতায় মানব সভ্যতার সংকটগুলি নতুন ভাষায় কথা বলে। প্রান্তিক, কোণঠাসা তৃতীয় বিশ্বের মানুষের স্লান মুখে বুলি ফোটে। নতুন সহস্রাব্দের তুখোর, মরমী, ঝাঁ চকচকে কবিতাভাষা তৈরি হয়। তাঁর কবিতার আয়নায় ধরা পড়ে জেরুজালেম থেকে মেদিনীপুর, কৃষ্ণনগর থেকে আমেরিকা, ঋক্ষ মেষ কথা থেকে রামবাবু।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264245317805,"sku":"PP078","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/33RikshaMeshKathaFront.jpg?v=1634983128"},{"product_id":"prativash-books_29","title":"মেয়েদের টয়লেটে কী করছিলাম?","description":"\u003cp\u003eMeyeder Toylete Ki Karchilam \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুবোধ সরকার\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 127\u003c\/p\u003e\n\u003cp\u003e'কার্ল মার্কসকে একটা থাপ্পড় মারা দরকার, গান্ধিকে একটা থাপ্পড় মারা দরকার, আপনার জ্ঞান দিয়ে গেলেন কিন্তু রুটি দিয়ে গেলেন না'—কবিতার ভাষাকে সুবোধ সরকার এভাবেই ব্যবহার করতে পারেন। শাক দিয়ে মাছ ঢাকার অভ্যেস তাঁর নেই। মেয়েদের টয়লেটে কী করছিলাম?' কবিতাটি কি আসলে কামদুনি নিয়ে পার্ক স্ট্রিট নিয়ে এক দমক হাসি যা চোখের কোনায় এক বিন্দু জল রেখে যায়? সুবোধ সরকারের কবিতা সুভাষণ নয়, চিনির ক্কাথ নয়, অন্তমিলের গাজোয়ারি নয়। এই ধারণা গত তিরিশ বছরে যেরকম প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি আর-একবার উঠে এল সুবোধের রাগ এবং কৌতুক, হিংসা এবং ভালবাসা, সঙ্গে ইয়ার্কি দিয়ে ঢাকা দর্শন। প্রতিবাদ মানেই সবসময় হাতা গুটিয়ে, শিরা ফুলিয়ে মেট্রো চ্যানেলে গিয়ে দাঁড়াতে হবে কেন? প্রতিবাদের মধ্যেও থাকে সূচিমুখ সংবেদন, আঠেরো রকমের ধানখেত, অষ্টবিংশতি গোধূলি। জীবনের সবচেয়ে বড়ো এই কাব্যগ্রন্থে। সুবোধ সরকার আর-একবার চাবুকের মতো উঠে দাঁড়ালেন যখন তার জীবন অপরাহ্নবেলা পার হয়ে চলেছে। যে অপরাহ্নকালে মানুষ থিতিয়ে পড়ে, তখন সুবোধ তুণীর থেকে তির বের করে সংযোজনা করছেন একটার পর একটা কবিতা, এটা জেনেই যে এই ধাবমান তির আর ফেরত নেওয়া যাবে না।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.4 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264245350573,"sku":"PP079","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/34MeyederToyleteKiKarchilamFront.jpg?v=1634982952"},{"product_id":"prativash-books_30","title":"শিরোনামে পাপ নেই","description":"\u003cp\u003eSironame Pap Nei \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মৃণাল বসুচৌধুরী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eমৃণাল বসুচৌধুরী ছয় দশকের অন্যতম প্রধান কবি। ছয়ের দশকের গুরুত্বপূর্ণ কাব্য আন্দোলন ‘শ্রুতি’র সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। কল্পনাময় আন্তরিক অভিজ্ঞতা বা উপলব্ধির প্রকাশের মধ্য দিয়ে ব্যক্তিত্বের এক রহস্যময় পরিমণ্ডল তৈরি করেন। কখনো কখনো মূর্ত ছায়া জটিল উপলব্ধির আবহ, গড়ে ওঠে অন্য এক শৈল্পিক ভুবন। অপরূপ ভাষাচিত্রের ব্যঞ্জনায় সমৃদ্ধ মৃণালের কবিতায় ছড়িয়ে আছে সংবেদনশীল হৃদয়ের কিছু অনুভূতি। আছে প্রেম আর প্রেমহীনতা। আছে অপ্রতিরোধ্য রোমান্টিক কবিমানসে জীবন রহস্যের অনুপম অনুভবের অভিব্যক্তি। আঙ্গিক সচেতন এই কবির কবিতার শব্দচয়ন, বিন্যাসরীতি, চিত্রকল্পের ব্যবহার সমসাময়িক অন্য কবিদের তুলনায় একেবারে ভিন্ন-স্বতন্ত্র।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.2 (l) X 22 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264245645485,"sku":"PP080","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/30SironamePapNeiFront.jpg?v=1614335550"},{"product_id":"prativash-books_31","title":"পদ্যমালা (অগ্রন্থিত লঘু রচনা)","description":"\u003cp\u003ePadyamala \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দ্বিজেন্দ্রনাথ ঠাকুর \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 80\u003c\/p\u003e\n\u003cp\u003eজীবন থেকে সরস হাসি প্রায় চলে গেছে। যে হাসি শুধু দাঁত দেখিয়ে মুখ ব্যাদান করে হয় না। একটুখানি বুঝে নিয়ে হাসতে হয় সে হাসির তো আরোই অভাব। চট্‌জলদি যুগে অত সময় কোথায়? সে হাসির উৎস খুঁজতে গিয়ে বাংলাভাষায় একজনকে পাওয়া গেল। পরিণত বয়সেও যাঁর নিজেকে মনে হত ‘আসল কথা কি জান, আমি এখনও কাঁচা। এই মানুষটির যেটুকু পরিচিতি তা রবীন্দ্রনাথের বড়দাদা আর আলাভোলা টাইপের অগোছালো দার্শনিক এবং হো হো হাসির দিলখোলা এক অভিজাত মানুষ। এই চিরকালের কাঁচা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের খামখেয়ালীপনায় মাথা খাটানো হাসি থেকে তুচ্ছ তুচ্ছ  বিষয় নিয়ে মজা রঙ্গ ব্যঙ্গ কতই না মনভালো করা হাসির আয়োজন। একটু ধৈর্য একটুখানি মনোযোগ ভাব করে নেওয়ার জন্য সামান্য কিছু সময় তারপর ঢুকে পড়া এক সম্ভব অসম্ভবের রাজ্যে। বিষয় বৈচিত্র্যে শব্দ ব্যবহারে বলবার ভঙ্গিতে একেবারে অন্য মানুষ  দ্বিজেন্দ্রনাথ। একজন মানুষের সঙ্গে পরিচয় হওয়া, তাকে জানা মানে। যেন একটা বই পড়ে ফেলা। কথাটা একটু ঘুরিয়ে ভাবলে এক- একটা বই আছে যা পড়া মানে একজন মানুষকে অনেকখানি ধরতে পারা। কবি সুব্রত রুদ্র গবেষণাধর্মী সম্পাদনাকর্মে এক স্বতন্ত্র রুচির পরিচয় রেখেছেন। তাঁর সম্পাদিত এই সংগ্রহে পাওয়া যাবে প্রায় বছর তিরাশি-চুরাশি আগে লেখা, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের অনেক দুষ্প্রাপ্য লঘু পদ্য। 'ভারি বিষয় হালকাচালে বলা, কখনো শুধু পরিহাসের লেখা, কবিতায় বাড়ির ঘরোয়া ঘটনা নির্মল স্নিগ্ধ কৌতুকমেশানো এ-বইয়ের প্রায় সবই অগ্রন্থিত রচনা। ...পদ্যপাগল দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের আরো একটা নতুন বই হয়ে গেল খেয়ালখেলার।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264246333613,"sku":"PP081","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/36PadyamalaFront.jpg?v=1634982649"},{"product_id":"prativash-books_32","title":"শুকনো হল কাঁদর","description":"\u003cp\u003eShukno Holo Kandor \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : নির্মল হালদার \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 80\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264246366381,"sku":"PP082","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/37ShuknoHoloKandorFront.jpg?v=1634982291"},{"product_id":"prativash-books_33","title":"পিঁপড়েদের পদশব্দ শুনি","description":"\u003cp\u003ePipreder Padashabda Suni \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবীপদ মুখোপাধ্যায়\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eকবিতার অন্তরঙ্গ পাঠকের কাছে অপরিচিত নন তিনি। তবু যে প্রচারের তীব্র আলো একজন কবিকে প্রবলতর জনপ্রিয় ক'রে তোলে, সে আলো তার থেকে দূরেই থেকেছে। অথবা সে আলো থেকে হয়তো তিনি নিজেই দূরত্বে থাকতে ভালোবাসেন। প্রবহমান বাংলা কবিতার সর্বকালেই দেখা গেছে। অন্যধারার কিছু কবিকে গতানুগতিক স্রোতের বিরুদ্ধেই গড়ে উঠেছে তাঁদের কবিতা অভিযান। পাঠকৃতিতে এই ধারার কবিতা সময়কে কতটা অতিক্রম করতে পারবে, তার বিচার অবশ্যই সময়েরই হাতে। বিংশ শতাব্দীর সাতের দশকের এই রকমই একজন ব্যতিক্রমী, উজ্জ্বল কবি দেবীপদ মুখোপাধ্যায়। তাঁর দীর্ঘ লেখালেখির জীবনে প্রকাশিত কবিতার বই-এর সংখ্যা মাত্র তিন। ১৯৯৮-এ তার তৃতীয় কাব্যগ্রন্থ ‘হেমন্তের ক্রোড়পত্র' প্রকাশিত হওয়ার পর থেকে ২০০৬ পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এবং কিছু নতুন কবিতা নিয়ে প্রকাশিত হলো তাঁর 'পিঁপড়েদের পদশব্দ শুনি’ কাব্যগ্রন্থখানি। আশা করা যায়, কবির এই কাব্যগ্রন্থটি পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত হবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264246399149,"sku":"PP083","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/33PiprederPadaShabdaSuniFront.jpg?v=1614669844"},{"product_id":"prativash-books_34","title":"হিড়িপ দিড়িপ মাদল বাজে বুকে","description":"\u003cp\u003eHirip Dirip Madol Baje Buke \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : নন্দদুলাল আচার্য\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003e'কুন দুয়ারে যাৰ লো সই\/সব দুয়ারই বন্‌ধ। \/ মা গেইছে, আলয় আলয়,\/ বাপের দু চোখ অন্‌ধ।' বাংলা ভাষায় কবিতা চর্চায় কবি নন্দদুলাল আচার্য তাঁর নিজস্ব কাব্যভাষার জোরেই ইতিমধ্যে প্রভূত খ্যাতি অর্জন করেছেন। নাগরিক ভাষায় সার্থক আধুনিক কবিতা লেখার পাশাপাশি আঞ্চলিক ভাষায় কবিতা লিখে জনপ্রিয়তা অর্জন করেছেন অনেকদিন আগেই। শ্রমজীবী এবং কৃষিজীবী মানুষের সঙ্গে নিবিড় আত্মীয়তা ছাড়া তাদের ভাষায় কবিতা লেখা সম্ভবত সম্ভব নয়। বলাবাহুল্য এই বিরল কৃতিত্বের অধিকারী কবি নন্দদুলাল অত্যন্ত জনপ্রিয়। বর্তমান কাব্যগ্রন্থটির অনেক কবিতাই সুরারোপিত হয়েছে। আবৃত্তি শিল্পীদের কাছেও অত্যন্ত আদরণীয় কাব্যগ্রন্থটি। প্রখ্যাত প্রাবন্ধিক সুধীর করণ এই কাব্যগ্রন্থটি সম্পর্কে লিখেছেন; ‘বুকের মধ্যে হিড়িপ দিড়িপ মাদলের শব্দ শুনতে হলে নন্দদুলালের কাব্যগ্রন্থে গুড়ের পিঁপড়ে হয়ে বুদ হয়ে যেতে হয়। নন্দদুলালের কবিতায় নিবিষ্ট হলে এই মন্তব্যের সারবত্তা সত্যিই অনুভব করা যায়। আঞ্চলিক শব্দের যাদুময় পথ বেয়েই যেন হৃদয়ে, বেজে ওঠে মাদলের দ্রিমি দ্রিমি সুর। যে সুরে মনখারাপের রং—আনন্দেরও রং।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264246431917,"sku":"PP084","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/39HiripDiripMadolBajeBukeFront.jpg?v=1634981727"},{"product_id":"prativash-books_35","title":"আমি লোহিআউ বলছি","description":"\u003cp\u003eAami Lohiau Bolchhi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : নন্দদুলাল আচার্য\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 60\u003c\/p\u003e\n\u003cp\u003eনন্দদুলাল আচার্য-র কবিতা মানেই আশ্চর্য এক যাদুজগৎ। বিষয় প্রতিমা, চিত্রকল্প, শব্দবুনন ও নিভৃত উচ্চারণে তাঁর কবিতা স্বাতন্ত্রে উজ্জ্বল। ছন্দে তাঁর হাত সুদক্ষ। ছন্দহীনতাতেও। বারুদে অগ্নিমুখ পলতের মতো নিজের গোটা অস্তিত্বকে ঢুকিয়ে দেন তিনি কবিতায়। যখন তিনি লেখেন, তাঁর শরীরের প্রতিটি রোমকূপে সাইরেন বাজতে থাকে। জন্মমুহূর্ত থেকে কনডেম্‌ড এই কবির কবিতা প্রধানত শারীরিক। কোন বিষয়কে তীব্রভাবে অনুভব দিয়ে স্পর্শ করতে না পারলে তিনি লিখতে পারেন না। ব্যক্তিগত উপলব্ধির সঙ্গে তিনি অবলীলায় অন্বিত করেন দেশ-কাল সময়কে এবং এভাবেই তাঁর কবিতা একটা বড় পটভূমি এক তাৎপর্য পেয়ে যায়। তাঁর কবিতায় বিভিন্ন সময়ে আমরা নানা বাঁক ও পালাবদল লক্ষ্য করেছি। কখনো বৌদ্ধসংস্কৃতির চালচিত্রে, কখনো দেশবিদেশের লোক-পুরাণে, কখনো গ্রামীণ জীবনের উপাদানে তিনি তল্লাশ করেছেন। নিজস্ব ঘরানা। প্রচলিত রীতি ভেঙে অগ্রজদের সাজানো ব্যুহ তছনছ করে, বিষয়ের নবীকরণে, আততায়ীর মতো তিনি প্রবেশ করেন শরীরী অনুরতির বুনটে। নিছক কবিতা লেখাই তার ধর্ম নয়। এক অমোঘ জীবন প্রশ্ন নিরন্তর তার কাব্যবোধকে উদ্দীপিত করে। তাঁর মর্মমেঘ থেকে 'বৃষ্টি নয়, মাধ্বী ঝরে পড়ে।' শরীরী একমাত্রিকতায় নয়, প্রেমের বহুরৈখিকতায় এই কাব্য মহান হয়ে উঠেছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 21.7 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264246497453,"sku":"PP085","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/40AamiLohiauBolchhiFront.jpg?v=1634980982"},{"product_id":"prativash-books_36","title":"ধুলোমাটির মানুষ ধুলোমাটির কবিতা","description":"\u003cp\u003eDhulomatir Manush Dhulomatir Kabita \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবব্রত সিংহ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 80\u003c\/p\u003e\n\u003cp\u003e‘ধুলোমাটির মানুষ ধুলোমাটির কবিতা' আদ্যন্ত মাটির কবিতা। শিকড়বাকড় সমেত সোঁদামাটির সুবাসমাখা শিকড়ের কবিতা। পণ্ডিতরা নামকরণ করেছেন 'বাংলা আঞ্চলিক কবিতা’, কিন্তু প্রান্তজনেদের এই কথকতাকে কি কোনো অঞ্চলের সংকীর্ণ গণ্ডি দিয়ে সীমায়িত করা যায়? না সে যায় না।  তাই জীবনের সব সহায় সম্পদ হারিয়ে উচ্ছেদ হওয়া আদিবাসী মুলুকের সর্দার সিয়াটেল সরাসরি তর্জনি তোলে, ‘ও প্রিসিডেন সাহাব\/ তুমাদে ইসব ফন্দি ফিকির আমরা কিছু বুঝতে নাই পারছি\/ আমাকে বুঝাও দেখি\/ কী করে তুমরা করবে বেচাকেনা\/ এই লীল আকাশ\/ সবুজ মাটি\/ বুনা হাওয়া\/ লদীর জল\/ দেখঅ আমরা ত ইসবের মালিক লই হে\/ তাহালে তুমরা কেমন করে কিনবে ইসব? ১৮৫৪ সালে মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন পিয়ার্সের উদ্দেশে সিয়াটেলের এই জিজ্ঞাসা আজ আবার নতুন করে প্রতিধ্বনিত হয়ে চলেছে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আদিবাসীদের জল জমি আর জঙ্গলে। তৃতীয় বিশ্বে যখন একশো চল্লিশ কোটি চাষির বীজের ভাড়ার ধ্বংস হওয়ার হাহাকার ওঠে— তখন ধুলোমাটির কবিতায় ভূমিজ আত্মজনের জন্য আন্তরিক উচ্চারণে ধ্বনিত হয় ‘জিয়ন্ত ফসিলের প্রতিবাদ'। ‘উখানে তেঁতুলতলাতে লীলকর সাহেবকে জলজ্যান্ত পুঁতে দিয়ে\/ ই তল্লাটে লীল চাষ রুখেছিলম আমরা\/ আর আজ ই স্বাধীন মুলুকে মাটির হক তরা লিজেরা রাখতে লারছিস? শুধু কি প্রতিবাদ, প্রেমও আছে, সে প্রেমে কোনো জটিল আবর্ত নেই, সে এক ভিন্ন ধারার প্রেম। সেখানে মেলাতলায় প্রথম দেখায় বাঁশি না বাজালেও আপনি উঠে বেজে, তখন মন বলে ওঠে, ‘তোর নাকছাবিটা চিড়িতন\/ চিড়িতন\/ তাতে ভালোবাসার লাগছে কালি\/ সে লাগুক তবে জনমের মতন। এভাবেই এই বাংলায় স্রোতের উজানে ভেসে ভেসে\/ কলমিলতার মতো আজো আছে বেঁচে\/ খেটে খাওয়া মানুষের কথকতা\/ ধুলোমাটির কবিতা।'\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 22 (b) X 1.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264246988973,"sku":"PP086","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/36DhulomatirManushDhulomatirKabitaFront.jpg?v=1634980822"},{"product_id":"prativash-books_37","title":"যিখানে মাটি লালে লাল","description":"\u003cp\u003eJikhane Mati Lale Laal \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবব্রত সিংহ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 96\u003c\/p\u003e\n\u003cp\u003eরাঢ়ের মাটি আর মানুষের আখ্যান নিয়ে 'যিখানে মাটি লালে লাল'। ‘সেই মানুষ যারা একদিন দাঁতে দাঁত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে পাথরের পারা গতর লিয়ে বুনা মাটির দেশে দেশে পাহাড়ে পাহাড়ে বনে বনে গোরা পল্টনের সায়েবদের কাছে  ঝিঙ্গাফুলা বাঘের পারা গাঙাই বলেছিল ‘দেলায়া বিরিদ পে দেলায়া তিন পে’ শালা ই দ্যাশ আমার ই মাটি আমার তরা আমার মাকে কাড়েছিস আমরা তাদের জিউ লিয়ে ছাড়ব। লাল ধুলোর রুক্ষ কাকুরে মাটিতে মিশে থাকে এরকমই এক অনতিক্রম্য পৌরুষ। এ মাটির পরতে পরতে জমে থাকে অপরাজেয় জীবন সংগ্রামের এক দুর্দৰ্য্য জেদ, তারই গহনে আবার নিরন্তর প্রবাহিত হয় অন্তহীন অফুরান ভালোবাসার স্রোত। এই মাটিরই গতরখাটানো শিকড়ের মানুষেরা তাদের প্রাত্যহিক দুঃখকষ্টকে মাড়িয়ে ধু ধু রুক্ষমাটির বুকে রুদ্রপলাশের মতন আশ্চর্য এক জীবনরসের প্রাচুর্যে যেভাবে বাঁচা ও আরও বেশি বাঁচার জন্যে আপসহীন সংগ্রামে নামে তাদের সেই কথা আর কাহিনিকে তাদেরই মুখের ভাষায় তুলে ধরতে চেয়েছে ‘যিখানে মাটি লালে লাল’। কালো পাথরের ডুংরি পাহাড়ের বুকে নেমে আসা অথই নীল আকাশের চেয়েও বিশাল হৃদয়ের এই মানুষেরা এই কবিতা সংকলনটির প্রণম্য প্রাণপুরুষ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264248660141,"sku":"PP087","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/37JikhaneMatiLaleLaalFront.jpg?v=1634980290"},{"product_id":"prativash-books_38","title":"উজানগাথা","description":"\u003cp\u003eUjangantha\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবব্রত সিংহ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 80\u003c\/p\u003e\n\u003cp\u003eস্রোতে গা ভাসানোর নামই যখন জীবন তখন উজানের পথ উজানের মানুষকে নিয়ে হাজির হল উজানগাথা। উজান \/ সে বড়ো উলটা পথ সে বড়ো কষ্টের পথ \/ তবু কিছু লোক ছিল তখনও তবু কিছু লোক আছে আখনো \/ তারা স্রোতের উলটা পথে দাঁড় বাইতে বাইতে উজান ভাঙে \/ তারা স্রোতের উজানে পথ ভাঙতে ভাঙতে \/ নতুন করে গড়ে দ্যায় পথ। বাংলা আঞ্চলিক কবিতার এই সংকলনটিতে স্রোতের বিপরীতে উজানের পথে যারা নতুন করে গড়ে দিয়েছেন পথ তাদের কথা ধরা রইল। এ এক ভিন্ন স্বাদের ভিন্ন ধারার কথকতা, বাঁধনহীন আগলহীন এ এক আলাদা বাঁচনপালা। কবির এখানে অন্য কোনো ভূমিকা নেই, তিনি সূত্রধর মাত্র। যাঁদের পথ চলে গেছে স্রোতের উজান বেয়ে তাদের কথাগুলো শুধু ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছেন সংকলনটিতে। উজান পথের পথিকরা নিজেরাই বলেছেন নিজেদের কথা, কোনো ঘেরাটোপ নেই, কোনো আড়াল আবডাল নেই। আমরা অনেকে যখন। ভুলতে বসেছি তাদের কথা তখন এ এক প্রাপ্তি আমাদের, চোরাস্রোতের অবক্ষয়ের অন্ধকারে এ এক আলোকবর্তিকা। তাই রামকিঙ্করের মুখে আমরা শুনি, 'শিল্প \/ আমার কাছে শিল্পের কোনো হেতু নই\/ শিল্প অ্যাকটা খেলা\/ ই খেলাতে হারজিতটা বড়ো কথা লয়\/ খেলাটাই আসল\/ আজকে যেটা হার কালকে সেটা জিত।' উজানগাথা’ কবিতা সংকলনে এই মানুষগুলিই প্রণম্য প্রাণপুরুষ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 22 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264249020589,"sku":"PP088","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/38UjanganthaFront.jpg?v=1634977928"},{"product_id":"prativash-books_40","title":"একটি ভুরুর ললিত উত্তোলন","description":"\u003cp\u003eEkti Lolito Bhurur Uttolon \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুব্রত রুদ্র \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eকোনো কোনো কবিতায় থাকে লজিক, আবার কোনো কোনো কবিতায় থাকে ম্যাজিক। সুব্রত রুদ্রের কবিতায় ম্যাজিক ছড়িয়ে থাকে পাতায় পাতায়। ভেবেচিন্তে এ কবিতা লেখা যায় না। এ কবিতা এক আকস্মিক উদ্ভাস, যা, এমনকি কবির কাছেও ধরা দেয় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে।'' 'দুপুরবেলার বন্ধু হল না কেউ\/ বড়ো একলা দুপুর\/ এতটা একা তার নিজের ছায়াও পড়ে না\/ এমন সময় দুপুরে চন্দী ফুটে উঠল\/ ঘন লাল আলোয়\/ ঘরের চারপাশটা ঝলমলিয়ে\/ কুসুমিত হয়ে খেলা করে সে\/ ফোটার সঠিক সফলতা কেউ কি খুঁজে পায়?\/ দুপুরে এসে সন্ধ্যায় চলে গেল'। অসংখ্য কবির ভিড় আজ বাংলা কবিতায়, কিন্তু সুব্রত রুদ্রের মতো নন কেউই। তার কবিতা একেবারে তার নিজস্বতায় শ্রীমণ্ডিত। 'ঘরে-বাইরে নিজের করে কাউকে পাইনি।\/ একা একা রাস্তায় হাঁটি \/ তাড়াবে, না কাছে ডাকবে?' কিংবা ‘আমার পছন্দের জায়গা সাদা পাতা\/ গোলমালটা হল কেবল লিখতে চেয়ে চেয়ে\/ যাচ্ছেতাই\/ মাথায় যে গাছই বুনি\/ তুলসীগাছ বেরোয়। বহু কাব্যগ্রন্থের রচয়িতা সুব্রত রুদ্রের পরিণত পর্বের এইসব কবিতা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ও সুগভীর ছাপ রেখে যাবে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264249086125,"sku":"PP090","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/40EktiLolitoBhururUttolonFront.jpg?v=1614677317"},{"product_id":"prativash-books_41","title":"পাকুড়পাতার ওপর পদ্য","description":"\u003cp\u003ePakurpatar Opor Padya \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুব্রত রুদ্র \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003e'সকলেই কবি নয়, কেউ কেউ কবি' - জীবনানন্দের এই কথাটি এখন প্রায়শই ব্যবহৃত হয় কবিতার বিভিন্ন অনুষ্ঠানে, কবিতার নানা আলোচনায়। কথাটির ভিতরে যে সত্যের ঝলক আছে, তা সবসময়ে হয়তো টের পাওয়া যায় না। কিন্তু প্রকৃত এক কবির কবিতা পড়লে সঙ্গে সঙ্গে যেন টের পাওয়া যায় জীবনানন্দের ওই কথাটির বিদ্যুৎ ঝলক। আর তখনই মনে হয়, হ্যাঁ, এই তো একজন কবির দেখা পেলাম। সুব্রত রুদ্র সেরকমই একজন কবি, যাঁর কবিতা পড়ার সঙ্গে সঙ্গে মনে হয়, আগে যা পড়েছি, কবিতা বলে জেনেছি, তাহলে সেগুলো কবিতা ছিল ন! 'পাখিকে আকাশপথে ঠেকানো যায় না \/ আমি আসবোই তোমার কাছে’—পড়ার সঙ্গে সঙ্গে চুপ ক'রে ব'সে থাকতে হয়, মনে হয়, এ কী পড়লাম! এত সহজেই এমন অবাক করা কথা প্রকৃত একজন কবি ছাড়া কেইবা আর বলতে পারেন।' যতটুকু যা দেখি আমি ভালো সেগুনতলায় \/ খারাপ তার একটুও তো ভালো।'— এমন অনুভব করার ক্ষমতা সত্যিকারের একজন কবির পক্ষেই সম্ভব। এই বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে এমন সব আলো যা একবার মনের ভেতরে পৌছে গেলে সারাজীবন নিজের ভিতরে জমে থাকা সব অন্ধকারে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবে আরও অনেক ভিতরে এখন আর বাইরে বাড়তে পারি না \/ বাইরের মাপ এক জায়গায় এসে থেমে যায় \/ ভেতরের বাড় কখনো থামে না।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264249118893,"sku":"PP091","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/41PakurpatarOporPadyaFront.jpg?v=1614677467"},{"product_id":"prativash-books_42","title":"আগুনে কে পোড়াবে তোমাকে","description":"\u003cp\u003eAgune Ke Porabe Tomake\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুব্রত রুদ্র \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 61\u003c\/p\u003e\n\u003cp\u003e'ভালোবেসে আশ মেটে না’– আত্মার জলে কেঁপে ওঠে সেই ভালোবাসার গন্ধ। আকৰ্ণবিস্তৃত চোখের মতন ভিতরে সব দেখছে, সেই ভালোবাসা। প্রেমিকের প্রতি নিঃশ্বাসে গান, প্রেমিককে দেবতাদের ঈর্ষা হয়। এক দশকের ব্যবধানে মৃত্যুর সঙ্গে প্রেম জড়িয়ে, নিঃশব্দে লেখা দুই গুচ্ছ কবিতা, এই বইতে সংকলিত হল।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.4 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264249151661,"sku":"PP092","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/42AguneKePorabeTomakeFront.jpg?v=1614677598"},{"product_id":"prativash-books_43","title":"হৃদয়ের নাম আটচালা","description":"\u003cp\u003eHridayer Nam Atchala\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সুব্রত রুদ্র \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রণবেন্দু দাশগুপ্ত একবার বলেছিলেন 'একজন কবি যখন নীচু হয়ে জুতোর ফিতে বাঁধে, তখনও সে কবি।' সুব্রত রুদ্র এরকমই এক সর্বক্ষণের কবি। কখনও কোনো জীবিকায় নিজেকে জড়াননি। কবিতা নিয়েই সারাক্ষণ আছেন। অনেকদিন আগে একটি কবিতায় জানিয়েছিলেন 'কবিতা ছাড়া কোনো প্রভু নেই\/ আমি সাক্ষ্য দিচ্ছি যে, কবিতা ছাড়া আর কোনো উপাস্য নেই,\/ কবিতার কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি,\/ আমি তার দাস ও প্রেরিত।\/ সমস্ত সাম্রাজ্য তার।\/ সমস্ত প্রশংসা কবিতার।\/ জীবনদান করে মৃত্যুদান করে\/ তার হাতে সমস্ত কল্যাণ এবং সে সবকিছুর\/ ওপর।' এই ধরণের কবিদের কবিতায় এমন এক ঝলক থাকে, যা, সবদিক- গোছানো কবিদের কবিতায় কখনও থাকে না। 'মায়েরা আমাদের মনে দুঃখ দিতে না-পেরে\/ কোনোকালে সুখী হলো না। কিংবা হৃদয়ের নাম আটচালা\/ পাঁচিল হয় না এখানে, ছাদ আছে।” অথবা বাতাসের মধ্যে কবির প্রকৃত লক্ষণ দেখেছি।\/ গলায় অন্নজল আর সে একসঙ্গে ঢুকলেও \/ তার চলার রাস্তা আলাদা হয়ে যায়।' কত যে মণিমুক্তো ছড়িয়ে রয়েছে এই গ্রন্থের পাতায় পাতায়!\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264249249965,"sku":"PP093","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/43HridayerNamAtchalaFront.jpg?v=1634903382"},{"product_id":"prativash-books_44","title":"আমাদের লাজুক কবিতা","description":"\u003cp\u003eAmader Lajuk Kabita \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : রণজিৎ দাশ\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 40\u003c\/p\u003e\n\u003cp\u003eরণজিৎ দাশের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্তর দশকের কবিতার মেজাজ এক মুহূর্তে অতি উচ্চাঙ্গে বাঁধা হয়ে গিয়েছিল। আর 'আমাদের লাজুক কবিতা' প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা কাব্যে আলোড়ন পড়ে যায়। অত্যন্ত ছিমছাম, নরম মলাটের বইটি ঠাসা এক নিভৃতচারী কবির ব্যক্তিগত বারুদ- বিস্ফোরণে। পরবর্তী কালের তরুণতম বাঙালি কবিদের আজও আচ্ছন্ন করে রেখেছে এই বইয়ের প্রতিটি জ্বলন্ত দলিলের মতো কবিতাসমূহ। প্রেম-অপ্রেম, ঘৃণা, যৌনতা, পরিবার- পরিজন, সমাজ, রাজনীতি দেখা দেয় এ কাব্যগ্রন্থের প্রতিটি বাঁকে। রণজিৎ দাশ— এই নাম বাদে যেমন সত্তর দশকের কবিতার আলোচনা অসম্পূর্ণ, তেমনই বাংলা কবিতার আলোচনাও সম্পূর্ণ হবে না। তাই প্রতিভাসের পক্ষ থেকে একদা তুমুল হইচই ফেলে দেওয়া এ কাব্যগ্রন্থর বিশেষ পুনর্মুদ্রণ করা হল। যাতে ভবিষ্যতের কবিদল জানতে পারেন কোন ঐতিহ্য তারা বহন করছেন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264249282733,"sku":"PP094","price":50.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/44AmaderLajukKabitaFront.jpg?v=1634903236"},{"product_id":"prativash-books_45","title":"অলীক কুকাব্য রঙ্গে","description":"\u003cp\u003eAlik Kukabya Ronge \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : তুষার চৌধুরী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 88\u003c\/p\u003e\n\u003cp\u003eআলোকিত ঘেরাটোপের সম্পূর্ণ বাইরে এই যে পরিবর্তন ক্রমশ অবয়ব পাচ্ছিল... তার তীব্রতম ও প্রধান পথিকৃৎ ছিলেন তুষার চৌধুরী এবং তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অলীক কুকাব্য রঙ্গে'। ১৯৭৯ সালে প্রকাশিত হলেও এই গ্রন্থের অধিকাংশ কবিতা সাতের দশকের গোড়ার দিকে লেখা। খুব কম কবিরই সৌভাগ্য হয় প্রথম কাব্যগ্রন্থ থেকেই স্বকীয় বিশিষ্টতার স্বাক্ষর রাখতে। 'অলীক কুকাব্য রঙ্গে' সেই স্বাক্ষর তো রেখেই ছিল, উপরন্তু বাংলা কবিতার সামনে বেশ কিছু নতুন পথও খুলে দিয়েছিল। ছদ্ম-আশ্রয় ও গ্রাম্য-লিরিকের কুহক থেকে তীব্র অথচ নির্মোহ, অবচেতন- প্রধান ও অ্যানার্কিক এক নাগরিক সলিলকির দিকে উত্তীর্ণ হতে সহায়তা করেছে বাংলা কবিতাকে। সেই তিনের দশকে... স্বয়ং জীবনানন্দ যে কাজ শুরু করেছিলেন তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজে পরবর্তী ৬-৭ দশক জুড়ে হাতেগোনা যে কয়টি কাব্যগ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, 'অলীক কুকাব্য রঙ্গে' তার অন্যতম। কিঞ্চিত বাকুনিন-পন্থী নের্ভল, র‍্যঁবো, জেনে ও জীবনানন্দ-আক্রান্ত এই কবি প্রথম কাব্যগ্রন্থ থেকেই পেয়ে গেছেন নিজস্ব কাব্যভাষা।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264249381037,"sku":"PP095","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/45AlikKukabyaRongeFront.jpg?v=1634903064"},{"product_id":"prativash-books_46","title":"জল","description":"\u003cp\u003eJal\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : কমল চক্রবর্তী\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eজঙ্গল, গাছপালা আর প্রকৃতির ফাঁদে চিরকাল। একটা কবিতার থেকে ও একটা গাছ বেশি ভালোবাসে। কখনো গদ্য, গল্প বা আশ্চর্য হিজড়ে জীবনে জড়িয়ে যায় অক্ষর। কখনো দীর্ঘ কবিতা, প্রবন্ধে। কখনো উপন্যাসের গলিঘুজি-রাজপথ সব গোলমাল করা নিষ্ঠুরতা। কমল নিজেও জানে না এরপরে কী কবিতা লিখবে, কোথায় যাবে। কারণ সে তো নিজেই বলেছে, তার কোন গন্তব্য নেই,পৌঁছ নেই– শুধু হাঁটা, অনন্ত, না-থামা, না-লক্ষ্য, না-ক্লান্তি। কৌরব পত্রিকার আশ্চর্য ভুবন থেকে, সেই কতকাল আগে, চলা শুরু হয়েছিল। বত্রিশ বছরে এক অমোঘ কিংবদন্তী! জীবন যে কতরকমভাবে, কতদিক থেকে কমলকে টানে তা বলে বোঝানো কঠিন।কমলের কবিতা তাই নানারকমের, যদিও তার অন্তঃস্থলে তিরতির করে বয়ে যায় হালকা একটা আলোর মতন নিস্তব্ধতা। কমলের লেখা মানে তাই একটা তীক্ষ্ণ, তীব্র অ্যাটিচুড, যে অ্যাটিচুড কমলকে জড়িয়ে থাকে অনেকদিনকার প্রিয় পুরনো জামার মতন। আর কত আশ্চর্য ভুবনে হবে এই পথহীন যাত্রা জানে না সে!\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14 (l) X 22 (b) X 1.1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264249413805,"sku":"PP096","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/46JwalFront.jpg?v=1614678277"},{"product_id":"prativash-books_47","title":"রাক্ষস","description":"\u003cp\u003eRakshas \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শ্যামলকান্তি দাশ \u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003c\/p\u003e\n\u003cp\u003eসত্তর দশকে শ্যামলকান্তি দাশ সেই দুর্লভতম কবি, যিনি বাংলা কবিতার সীমারেখা বাড়িয়ে দিয়েছিলেন অনেকটাই। সূচনা থেকেই তাঁর শব্দ ব্যবহারে, প্রতীকী ব্যঞ্জনায় যে বিশিষ্টতা দেখা গিয়েছিল, তা তাঁর সমকালে ছিল দুর্লক্ষ্যই। ছন্দ নিয়ে তিনি সত্তরের কবিতায় এনেছিলেন অসামান্য ঝিলিক। বিপরীতে, একেবারে স্বতন্ত্র গদ্যবিন্যাসেও তাঁর স্ফুর্তি কম নয়। বলা যায় সত্তরের এই প্রধান কবি বাংলা কবিতায় অবিকল তুলে এনেছিলেন, একেবারে শিকড়বাকড় সুদ্ধ, অন্য এক ভূখণ্ড, যার ডাকনাম মেদিনীপুর বা শ্যামল বাংলার হাওয়া। 'গ্রাম’ তাঁর কবিতার অন্যতম বিষয় হলেও, তা কখনওই আক্রান্ত নয় বিন্দুমাত্র গ্রাম্যতায়। বিদ্রুপ পরায়ণতা, আত্মজিজ্ঞাসা, তীক্ষ্ণ অবলোকন তাঁর কবিতার নিহিত শক্তি ও প্রাণবায়ু হিসেবে ক্রিয়া করেছে। নাগরিকতার পৌরুষ চাপের বিরুদ্ধে কবিতাকে স্থাপন করেছেন। এক স্থির মৃত্তিকায়, জলজ ঘ্রাণে। প্রেমের ছদ্মবেশে প্রকৃতি, প্রকৃতির অনুষঙ্গে যৌনতা, যৌনতার সঙ্গে বিচ্ছিন্নতা, চোরের সঙ্গে সন্ন্যাসী, বাঘের সঙ্গে হরিণ, শব্দের সঙ্গে ছবি, ছবির সঙ্গে ছন্দ— শ্যামলকান্তি দাশের কবিতায় সব একঘাটে জল খায়। এখানেই তাঁর ব্যাপ্তি, তাঁর কবিজন্ম। 'রাক্ষস’ যে বারবার কবিতার বিষয় হতে পারে, এবং তা যে হয়ে উঠতে পারে এক আশ্চর্য প্রতীক, অসামান্য শক্তিমত্তায় শ্যামলকান্তি তাঁর পরিচয় কবিতার পাঠকের কাছে তুলে ধরেছেন। এই বইয়ে মনোযোগী পাঠক অন্য এক শ্যামলকান্তিকে আবিষ্কার করবেন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 21.8 (b) X 1.2 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39264249708717,"sku":"PP097","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/47RakshasFront.jpg?v=1614678432"}],"url":"https:\/\/prativash.com\/collections\/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be.oembed?page=20","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}