{"title":"উপন্যাস","description":"","products":[{"product_id":"পলাশ-ফুলের-নোলক","title":"পলাশ ফুলের নোলক","description":"\u003cp\u003ePalash Fuler Nolok \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা : 119\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eমেয়েটির নাম ডুমুর। গ্রামের বনেদি পরিবারের মেয়ে। কলেজে পড়ে। পোলিওতে পা নষ্ট হয়ে যাওয়া পাশের বাড়ির অসামান্য সরল আর ভালো মানুষ যুবকটি ছোটোবেলা থেকে ডুমুরকে পছন্দ করে, ভালোবাসে। ডুমুর তা জানে না। যুবকের সঙ্গে সে মেলামেশা করে বন্ধুর মতো। বোনের শ্বশুরবাড়ি যাওয়া-আসার পথে আরেক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। যুবকটির আগ্রহই ছিল বেশি। তার সঙ্গে প্রায় রাতারাতি গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে ডুমুরের। প্রেমজ সম্পর্ক দানা বাঁধতে না বাঁধতেই তার সঙ্গে চট করে শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় ডুমুর। কিন্তু যুবকটি প্রকৃত অর্থেই প্রতারক। প্রেমের নামে ডুমুরকে সে ফাঁদে ফেলে। ‘পলাশ ফুলের নোলক’ একটি মেয়ের প্রতারণার ফাঁদ থেকে বেরিয়ে আসার, প্রকৃত প্রেম পাওয়ার গল্প। ইমদাদুল হক মিলনের কলমে যা অন্যমাত্রা পেয়েছে।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1.3 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39258152665261,"sku":"PP041","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/41PalashFulerNolokFront.jpg?v=1614243628"},{"product_id":"তুমি-আমার","title":"তুমি আমার","description":"\u003cp\u003eTumi Amar \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা : 72\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনীলু এক অসহায় যুবক। অত্যন্ত, নম্র, বিনয়ী এবং সত্যবাদী। মায়াভরা সুন্দর মুখের দিকে তাকালে যে কেউ তাকে ভালোবাসবে। হতদরিদ্র পরিবার থেকে এসে আশ্রয় নিয়েছে দূর সম্পর্কের এক বড়োলোক আত্মীয়ের বাড়িতে। বাড়ির একমাত্র মেয়েটি ইউনিভার্সিটিতে পড়ে। গ্রামে এসে অসহায় নীলুকে মিথ্যার জালে জড়ায় সে। নীলু হতচকিত, বিমূঢ়! সে বুঝে পায় না মিথ্যের বেড়াজাল থেকে সে কীভাবে বেরোবে? নীলু পারবে? নাকি আজীবন তাকে বইতে হবে এই মিথ্যে? ‘তুমি আমার’ ইমদাদুল হক মিলনের কলমে এক অসাধারণ মায়াবী উপন্যাস। একবার পড়া শুরু করলে পাঠক লেখকের বুনন-কুশলতায় পৌঁছে যাবে উপন্যাসের অন্তর্লোকে।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  22 (l) X 14 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39258180059309,"sku":"PP042","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/42TumiAmarFront.jpg?v=1614243906"},{"product_id":"উপনায়ক","title":"উপনায়ক","description":"\u003cp\u003eUpanyak\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা : 64\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রতিটি মানুষই কি জীবনের কোনো না কোনো সময়ে নায়ক হয়ে ওঠে নাকি কেউ কেউ থাকে উপনায়ক হয়ে? নদী নামের মেয়েটি এক ক্রিকেটারের প্রেমে পড়ে আছে। এই সময় তার দেখা হয় এক উদাসী ছন্নছাড়া ধরনের এলোমেলো জীবনযাপন করা যুবকের সঙ্গে। ধীরে ধীরে তার সঙ্গেও যেন তৈরি হয় অদ্ভুত এক মনের সম্পর্ক। এই সম্পর্কের নাম কী? প্রেম? নদী এখন কোনদিকে যাবে? কার দিকে যাবে? দুজনই তো তার কাছে সমান হয়ে উঠেছে। নাকি ছন্নছাড়া যুবকটি বেশি আকর্ষণ করছে তাকে! দোলাচলে ভোগে নদী। ইমদাদুল হক মিলনের কলমে ‘উপনায়ক’ এক আশ্চর্য প্রেমের উপন্যাস। যা তাঁর লেখা অন্য উপন্যাসের মতোই পাঠ-মেদুরতা ছড়াবে। তবে বিষয়-বৈচিত্র্যে পাঠক অবশ্যই খুঁজে পাবেন এক অন্য ইমদাদুলকে।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39258196738221,"sku":"PP043","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/43UpanyakFront.jpg?v=1614244141"},{"product_id":"ভুল","title":"ভুল","description":"\u003cp\u003eBhul \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা : 80\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রাণচাঞ্চল্যে ভরপুর মেয়েটির জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় গলার কাছটা অনেকটাই পুড়ে গিয়েছিল তার। পোড়া জায়গাটা সে এমনভাবে লুকিয়ে রাখে, যাতে বাইরে থেকে দেখে কেউ তা বুঝতে না পারে। মা-বাবার অতি আদরের একমাত্র মেয়ে সে। এই মেয়ের জীবনে ঘটে এক ভুলের ঘটনা। অতি আকর্ষণীয় এক যুবক ঘটনাক্রমে এসে আশ্রয় নেয় তাদের বাড়িতে।মেয়েটিকে সে প্রেমের জালে জড়ায়। মেয়েটি যখন যুবকের প্রেমে প্রায় পাগল তখন যুবকটি উধাও হয়ে যায়। মেয়েটির গলার কাছটি পুড়ে যাওয়ার মতোই তার হৃদয়টিও পুড়ে খাক হয়ে যায়। ‘ভুল মানবজীবনে অবশ্যম্ভাবী। ভুল করেনি এমন মানুষ বিরল। এই উপন্যাসের মেয়েটিও করেছিল। কিন্তু এই ভুলের খেসারত কি তাকে সারাজীবন বইতে হবে? ইমদাদুল হক মিলনের কলমে এক করুণ মায়াবী প্রেমের উপাখ্যান।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39258221805741,"sku":"PP044","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/44BhulFront.jpg?v=1614244397"},{"product_id":"অমূল্যদার-হোটেল","title":"অমূল্যদার হোটেল","description":"\u003cp\u003eAmulyadar Hotel \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : কৌশিক সেন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপৃষ্ঠা : 80\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসমাটা হেমন্ত। এ-সময় গাছেরা সবাই বাউল হয়ে যায়। তাদের পাতায় লাল, কমলা আর হলুদ রঙের স্বেচ্ছাচার। ক্লিভল্যান্ড শহরের বাইরে পাইন গাছে ঘেরা লেক। জ্যোৎস্নার রুপোলি ঢেউয়ের মাঝে এক উইকএন্ডে ক্যাম্প ফেলেছে ওরা চারজন। অগ্নি, রঙ্গন, এষা, সৃজনী। চারজনই যদুবংশজাত। অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনী। আশ্চর্য, তখন ওরা কেউ কাউকে চিনত না। চেনাচেনি হল দেশ থেকে দূরে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে। ওদের আলোচনায় মাঝে মাঝেই জায়গা নেয় ‘অমূল্যদার হোটেল’। যাদবপুর বাসস্ট্যান্ডের পাশে যার অবস্থিতি। হোটেলটা চারজনেরই চেনা। কিন্তু অমূল্যদা-প্রসঙ্গ উঠলেই রঙ্গন খেপে যায়। কেন? এই উপন্যাসের অনুষঙ্গে জড়িয়ে আছে এমন বহু ‘কী’ এবং ‘কেন’। একাকী সৃজনীর সঙ্গে এষা ঘনিষ্ঠ হতে চায় কেন? রঙ্গন কি সৃজনীর প্রেম পেতে চায়? এষার ঘুমন্ত মুখ দেখে সৃজনী ভাবে— এষা ও অগ্নি একই সঙ্গে তাকে শরীর চেনাল কেন? এই উপন্যাস আসলে অন্তর্মুখী এবং বহির্মুখী মানবমনের অন্তরঙ্গ বিশ্লেষণ। থ্রিলার না হয়েও থ্রিলারের মতোই শ্বাসরোধী।  \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 22 (l) X 14 (b) X 1 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39258242187437,"sku":"PP045","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/45AmulyadarHotelFront.jpg?v=1614244825"},{"product_id":"prativash-books_56","title":"কবিকন্যার অভিযাত্রা","description":"\u003cp\u003eKobikonnar Avijatra \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হর্ষ দত্ত \u003cbr\u003e\u003cbr\u003eপৃষ্ঠা : 126 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eঅনেক স্রষ্টার ভিড়ে কবি মধুকর আচার্য চৌধুরি একজন। সবাই না-হলেও, অনেকে জানে তাঁর সৃষ্টিশীল সত্তা নানা অভিঘাতে এখনও সংযোগ হারায়নি, প্রতিহিংসাও পারেনি সব বন্ধন ছিঁড়ে নিতে। তবু মধুকরের কন্যা পৌষাঙ্গনা, সকলের চেনা তুয়া দেখছে, বাবার মধ্যে জন্ম নিচ্ছে আরেকজন বাবা। বহুস্বরের সমুদ্রগর্জন থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছেন মধুকর। ওঁর গুটিকয় কবিবন্ধুর অবস্থানও না-পারার অসফলতায় সীমাবদ্ধ হয়ে গিয়েছে। সতীর্থ সমিধকে জীবনে কামনা করলেও, এক অদ্ভুত পরিস্থিতিতে অবয়বে-পোশাকে-নৈমিত্তিকে পুরুষালিপ্রবণ তুয়াকে হতে হয়েছে বাবনের বাগ্‌দত্তা। পাড়ার একজন ধনী ব্যবসায়ীর পুত্র বাবন ওর জীবনে এক বিচিত্র অধ্যায়। এর সঙ্গে যুক্ত তুয়ার মা শ্যামার সেন্টিমেন্ট। মনোরোগের চিকিৎসক ডাক্তার মিত্র স্পষ্ট বুঝতে পারেন- স্বপ্নভঙ্গ, ব্যর্থতা, অপ্রাপ্তি ও অসম্মান মধুকরকে বিপর্যস্ত করে দিয়েছে। তবু তিনি আশাবাদী। কিন্তু বাবনের জোর-জবরদস্তির কাছে তুয়া হেরে গেল। মধুকরের চিকিৎসা করলেন এক দৈবী চিকিৎসক। তাঁর ডিভাইন ট্রিটমেন্ট হল থেকে জীবিত ফিরে এলেন কবি। কিন্তু স্তব্ধবাক্‌। উত্তাপহীন এক সত্তা। দাউদাউ চিতার আগুনে যেন জ্বলে উঠল তুয়ার মন-প্রাণ ।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) :  14.5 (l) X 22 (b) X 1.5 (h)\u003c\/p\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":39353995100333,"sku":"PP154","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/3KobikonnarAvijatraFront.jpg?v=1615357321"},{"product_id":"pp489","title":"স্বর্ণকুমারী","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eSwarnakumari \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মতি নন্দী\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 112\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eলব্ধপ্রতিষ্ঠ ঔপন্যাসিক মতি নন্দী বিখ্যাত দৈনিকের ক্রীড়া- সাংবাদিকতার সর্বোচ্চ পদে দীর্ঘকাল আসীন থাকায় এই উপন্যাসে ক্রীড়াজগতের অনেক গুপ্ত সংবাদ পরিবেশন করেছেন তাঁর নিজস্ব অননুকরণীয় মেজাজে। বিখ্যাত খেলোয়াড়দের নিয়ে আধুনিক ব্যবসায়িক ‘মহল’ কীভাবে আড়কাঠি সাজান, সেসবেরও সুলুকসন্ধান করেছেন। শেষপর্যন্ত স্বর্ণকুমারীর সব দায়িত্ব গ্রহণের প্রতিশ্রুতির মাধ্যমে পাঠকদের দুশ্চিন্তার নিরসন ঘটে। অসামান্য দক্ষতায় ক্রীড়াজগতের অজস্র তথ্য লেখক দুঃসাহসিকতার সঙ্গে পরিবেশন করেছেন। পিটার লিয়ার-এর ‘গোল্ডেন গার্ল’ উপন্যাসের ছায়াবলম্বনে রচিত এই উপন্যাস।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 1.2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370961973421,"sku":"PP489","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/1SwarnakumariFront.jpg?v=1627453615"},{"product_id":"pp490","title":"দশটি উপন্যাস","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eDoshti Upanyash \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শক্তি চট্টোপাধ্যায়\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 528\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eকোনো সন্দেহই নেই যে জীবনানন্দ-পরবর্তী বাংলা কবিতার অবিসংবাদিত নায়ক কবি শক্তি চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদনের মতো বর্ণময় নাটকীয় তাঁর জীবনযাপন। কবিতা লেখা ছাড়া আর কোনো কাজেই মন দিতে পারেননি জীবনে কখনও। এমন আপাদমস্তক কবি, এমন সর্বক্ষণের কবি হওয়া সত্ত্বেও বেশ কিছু গদ্য লিখতে হয়েছিল তাকে, যার মধ্যে অনেকগুলি গল্প-উপন্যাসও ছিল। প্রথম উপন্যাস ‘কুয়োতলা’ স্বেচ্ছায় লিখেছিলেন, তেইশ-চব্বিশ বছর বয়সে। এরপর কবিতা তাঁকে পুরোপুরি গ্রাস করে নেয়। গদ্যের দিকে আর যেতে ইচ্ছে করেনি তাঁর। তবু, পত্রিকা-সম্পাদকের নাছোড় মনোভাবের কাছে নতিস্বীকার করে শেষপর্যন্ত কিছু উপন্যাস লিখতে হয়েছিল তাঁকে। গদ্যকার হিসেবেই আবির্ভাব ঘটেছিল যাঁর, কবিতায় ওলট-পালট খেতে খেতে, ভেসে যেতে যেতে সেই তিনি একদিন অকপটে কবুল করেছিলেন ‘গদ্য লিখতে আমি ভালোবাসি না'। বস্তুত, শক্তি চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলি তার আত্মজীবনীরই খণ্ড খণ্ড প্রকাশ। 'কুয়োতলা’-র ভূমিকায় নিজেই জানিয়েছেন ‘বিষয়টা ছিলো কিংবা কোনো প্রকৃত বিষয় ছিলো না—একটি ছোট্ট পাকা ঝিঁকুর ছেলে আর তার পরিপার্শ্ব। তার দুটি ডাগর চোখ, যা কখনোই সরল বিভূতিভূষণের মতন শুদ্ধ ও সামগ্রিক নয়—বেশ তেড়াবেঁকা, একবগগা, নষ্ট আর পচধরা, যা ওর নিরুপম নামের সঙ্গে মেলে না, এরকম একটা কাটাছেড়া চোরাকাহিনী আর কথাভর্তি, ছবিভরা এক গদ্য।' 'কুয়োতলা’- র নায়ক নিরুপম। নিরুপমের শৈশব, কৈশোর, একাকিত্ববোধ, ব্যক্তিগত সুখ-দুঃখ, বয়ঃসন্ধির যৌন আকর্ষণ এবং বিচিত্র সব অনুভূতি, সর্বোপরি, প্রকৃতি ও মানবজীবনের নিবিড় সুগভীর সম্পর্ক নিয়ে দোখনো পটভূমিতে দোখনো ভাষায় রচিত এই উপন্যাস, পড়ে বিস্মিত হয়েছিলেন—এমনকি শিবনারায়ণ রায়ের মতো খ্যাতিমান সাহিত্য সমালোচক ‘এত অল্প বয়সে শক্তির গদ্যের হাত এতটা পাকা হয়েছিল— এমন সূক্ষ্মবোধ কাহিনীগঠনে এমন পরিমিতি সে অর্জন করেছিল!’ যৌবনে নিরুপমের কবিত্ব এবং প্রেমের সংকটের মধ্যে অন্তর্নিহিত মানসিক দ্বন্দ্ব 'হৃদয়পুর’ উপন্যাসের বিষয়। নিজেরই বিখ্যাত কবিতা ‘অবনী বাড়ি আছো' শিরোনাম দিয়ে লেখা উপন্যাসেরও কেন্দ্রীয় চরিত্র নিরুপম। বিবাহের পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনা নিয়ে লেখা ‘দাঁড়াবার জায়গা'। 'বিবি কাহিনী' নিরুপম এবং বিবির বিবাহ ও ঘরসংসারের গল্প। জীবনানন্দের উপন্যাসগুলির মতো শক্তির উপন্যাসগুলিও অন্যরকমের উপন্যাস, বলা ভালো, কবির উপন্যাস। গ্রন্থভুক্ত দশটি উপন্যাস না-পড়লে কবি শক্তি চট্টোপাধ্যায়কে জানা অসম্পূর্ণ থেকে যাবে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 16.2 (l) X 23.5 (b) X 3.5 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370962006189,"sku":"PP490","price":1000.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/2DoshtiUpanyashFront.jpg?v=1627453900"},{"product_id":"pp491","title":"চিলেকোঠার সেপাই","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eChilekothar Sepai \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আখতারুজ্জামান ইলিয়াস\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 312\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলা ভাষায় এ যাবৎকালের সৃষ্টিকর্মের মধ্যে একটি দুর্লভ সংযোজন আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই। বাংলাদেশের উনসত্তরের গণ-আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছে এই কালজয়ী উপন্যাসটি। বহু প্রশংসিত উপন্যাসটি সম্পর্কে বাংলাদেশের বিদগ্ধ সমালোচক তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'এ উপন্যাস আমাদের স্বপ্ন গর্ব হতাশা রক্তশ্রম আর ভালোবাসার সময়ের অনবদ্য দলিল হিসেবেই আমাদের কাছে উপস্থিত হয়। সুতীব্র আবেগ রয়েছে উপন্যাসটির চরিত্র গঠনে অথচ নেই কোনো হালকা চটকদারি, আরোপণ। বাংলা সাহিত্যে মাইলস্টোন হয়ে যাওয়া উপন্যাসটি বাংলা ভাষাভাষী পাঠকের কাছে স্মরণীয় গ্রন্থ হিসেবেই সংগ্ৰহযোগ্য হয়ে উঠবে। 'চিলেকোঠার দুর্গ থেকে ওসমানকে বেরিয়ে পড়তে প্ররোচনা দেয় হাড্ডি খিজির যে নিজের বাপের নাম জানে না, যে বড়ো হয়েছে রাস্তায় রাস্তায়, যার মা বউ দুজনেই মহাজনের ভোগ্যা এবং গণঅভূত্থানের সদস্য হওয়ার অপরাধে মধ্যরাতে কারফু-চাপা রাস্তায় সে প্রাণদণ্ডে দণ্ডিত হয় মিলিটারির হাতে। নিহত খিজিরের আমন্ত্রণে ও আহ্বানে সক্রিয় সাড়া দিয়ে ওসমান ঘরের তালা ভাঙে। সবার অগোচরে, আনোয়ারকে ঘুমন্ত রেখে বেরিয়ে আসে রাস্তায়, কারফুর দাপট অগ্রাহ্য করে। তার সামনে এখন অজস্র পথ’, ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মোহাম্মদ ওসমান গণি। ওরফে রঞ্জু। উপন্যাসটির শুরুতে দেখা যায় বিচ্ছিন্নতা, আত্মমন্ত্রণা ও একাকিত্বের গভীরতর অসুখে আক্রান্ত ওসমান। শেষ অধ্যায়ে দেখা যায় রূপান্তরিত অন্য এক ওসমানকে। ওসমানের পরিবর্তনকে সুনির্দিষ্ট না করে কালের হাতে সমর্পন করেছেন ইলিয়াস। ওসমানের সামনে রেখেছেন হাড্ডি খিজিরকে, যে শৃঙ্খল ভাঙার জন্য কারফু উপেক্ষা করে এগিয়ে চলেছে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370962038957,"sku":"PP491","price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/3ChilekotharSepaiFront.jpg?v=1627456532"},{"product_id":"pp492","title":"প্রথম পাঁচটি উপন্যাস","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eProthom Panchti Uponyash \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দিব্যেন্দু পালিত\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 448\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবনটা এগিয়ে চলে। কত নাম ফুরিয়ে যায়। কত অবসর নতুন হয়ে ফিরে আসে। কত নিঃসঙ্গতা সহচর খুঁজে ফেরে। ক্লান্ত মন দু-ঠোঁটজুড়ে শুশ্রুষা চায়। কিছু শঙ্কা, কিছু উদ্‌বেগ লেগে থাকে মনের কোণে, হিসেবগুলো কিছুতেই চেনা ছক মেনে চলে না। কোনো দিনান্তে এসে, জীবনের সমে সিন্ধু- বারোয়ার সুর লাগে, সে শুধু হৃদয়ই জানে। চৈত্রমাস জুড়ে শুধু পথ আর পথ বদলের খেলা। কোনো এক ঈশ্বরকে মনের সমীকরণে মেলাতে চায় কেউ। ভালোবাসার তীর ছুঁয়ে নিজেকে চেনে, বহমান সময়কে চেনে তারা। আলতো আলতো  লেগে থাকে সংসারের গায়ে। তবুও হঠাৎ করেই গো-হারা-হেরে দিয়ে কুঁচকে ওঠে জীবনের ভ্রূ-দুটি। ভাবনার সঙ্গে পাওনা ও বিচ্যুতির হিসেব মেলে না। দীর্ঘ পথের শেষে এসে কোনো এক মধ্যরাতের আতিথ্যে আজীবনের দহন আশিয়ানা খুঁজে পায়। তবুও ফোরানো প্রেমের ফসিল বিবর্ণ মনের কোণে পড়ে থাকে। পড়ে থাকে নষ্ট ভালোবাসা শরীরের কার্নিশ ছুঁয়ে। উদাসীন অপরাহ্নের বুকে কিছু যথেচ্ছ প্রণয়চিহ্ন পড়ে থাকে। এভাবেই প্রেমকে কেন্দ্র করে নানা অনুভব এসে আলাপন জমিয়ে তোলে এইসব আখ্যানে আখ্যানে। \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 22.7 (b) X 2.8 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370962071725,"sku":"PP492","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/4ProthomPanchtiUponyashFront.jpg?v=1627456653"},{"product_id":"pp493","title":"একক প্রদর্শনী","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eEkok Prodorshani \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সন্দীপন চট্টোপাধ্যায়  \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 64\u003cbr\u003e \u003cbr\u003e আকার (cm) : 12.3 (l) X 17.9 (b) X 0.6 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370962137261,"sku":"PP493","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/5EkokProdorshaniFront.jpg?v=1627457011"},{"product_id":"pp494","title":"সহবাস","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eSahobash\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : শরৎকুমার মুখোপাধ্যায়\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 96\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eশরৎকুমার মুখোপাধ্যায়ের 'সহবাস' উপন্যাসটি প্রথম প্রকাশ পায় ১৯৭২ সালে। কবিতা লিখে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অনেক আগে কিন্তু তাঁর গদ্য সাহিত্যে পদার্পণ এই উপন্যাসটির হাত ধরেই। যথার্থই আধুনিক তাঁর বিষয়। সব দিক থেকে স্বতন্ত্র তাঁর দৃষ্টিভঙ্গি। উপন্যাসটি প্রকাশিত হবার পরপরই সর্বস্তরের পাঠকমহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। আলোচনা ও বিতর্কের ঝড় বয়ে যায় পাঠক ও সমালোচক মহলে। এই আলোড়নের মূলে রয়েছে উপন্যাসটির দুঃসাহসিক উপস্থাপনা। উপন্যাসটি নির্মিত হয়েছে ওয়াইফ-সোয়াপিং বা স্ত্রী বদলের কাহিনি নিয়ে। নাগরিক জীবনের জটিল মনস্তত্ত্ব নিপুণ দক্ষতায় লেখক উপন্যাসটিতে উপস্থাপন করেছেন। যৌনতা ঘিরে মধ্যবিত্ত শ্রেণির রক্ষণশীলতার গণ্ডিটিকে অনায়াসে ভেঙে দিতে চেয়েছেন লেখক। দু’জোড়া দম্পতির প্রেম ও শয্যাবদলের সিদ্ধান্ত এবং ঘনিয়ে ওঠা উদ্বেগ ও আশঙ্কা ঘিরে জমে উঠেছে কাহিনি। কোনোরকম ছুঁৎমার্গীতা ছাড়াই লেখক মেলে ধরেছেন যৌন- ক্রিয়াকলাপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 28.1 (b) X 1.1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370962170029,"sku":"PP494","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/6SahobashFront.jpg?v=1627457195"},{"product_id":"pp495","title":"খেলারাম খেলে যা","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKhalaram Khele Jaa \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সৈয়দ শামসুল হক\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 224\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলা ভাষাভাষী সাহিত্যানুরাগী মানুষের কাছে সৈয়দ শামসুল হক অত্যন্ত পরিচিত একটি নাম। কবিতা ও গদ্য সাহিত্যে তাঁর অবদান বাংলা সাহিত্যধারাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। বিশ্বের দরবারে বাংলা সাহিত্যকে যারা গৌরবময় জায়গায় পৌঁছে দিয়েছেন, তাঁদেরই অন্যতম তিনি। গত শতাব্দীর সাতের দশকের প্রথম দিকে লেখা শামসুল হকের ‘খেলারাম খেলে যা’ উপন্যাসটি পাঠক মহলে তুমুল হই-চই ফেলে দেয়। দুর্লভ এক আন্তরিক গদ্যে উপন্যাসটিতে বিশ্লেষিত হয়েছে মানুষের মনোজগৎ। 'খেলারাম খেলে যা’ উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র বাবর আলী। সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং সফল মানুষটি প্রচলিত ‘বিবাহবন্ধন’-এ কোনোভাবেই আস্থাবান নন। নিজস্ব সোসাইটি এবং কর্মস্থলের বাইরেও রয়েছে  তার অন্য এক পরিচয়। দূরদর্শনের একটি জনপ্রিয় অনুষ্ঠান পরিচালনা করেন তিনি এবং সেই সুবাদে সাধারণ দর্শকের কাছে গড়ে উঠেছে তার হিরো ইমেজ। 'খেলারাম খেলে যা’-র মধ্যবয়সি নায়কের খেলা ঘিরেই জমজমাট হয়েছে উপন্যাসটি। কোন খেলা খেলে যান তিনি, বাবর আলী? কেমন তার খেলার ধরণ? যৌনতা আছে প্রবলতরভাবে এই কাহিনির পাতায় পাতায়। বাবর আলীর বন্ধুর দৃষ্টিতে তার প্রেমের পরিচয় 'বিছানায় যাবার রাস্তার নাম'। তবু শুধু যৌনতার জন্য যৌনতা নয়, উপন্যাসটির অন্তর্গত স্রোতে বয়ে যায় অন্য এক গভীর অসহায়তার জলোচ্ছ্বাস।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 22.2 (b) X 2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370962399405,"sku":"PP495","price":170.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/7KhalaramKheleJaaFront.jpg?v=1627457283"},{"product_id":"pp496","title":"ধুলোমাটি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eDhulomati \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ননী ভৌমিক\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 256\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eস্বপ্নের বীজ জিনের গভীরে থাকে। নিজেকে ছুঁয়ে, চেনা দিনপ্রতিদিনকে ঘিরে, বৃহৎ ও মহৎকে ছুঁয়ে সেই স্বপ্ন বহতা হয়ে যায়। বিশ্বাস কি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে? রামচন্দ্র যে আজীবন স্বপ্ন দেখে, তার শিক্ষক মি, সারবার্নকে বলতে পারে- 'We were asleep so long but did not know how to dream. That is what your teaching has provoked in me. I've learnt to dream.' এই উপন্যাস শেষ অবধি অস্তিত্বের সংগ্রামের কথা বলে, ঐতিহ্য আর আত্মপরিচয় খোঁজে। এই উপন্যাসের বীরু অনেক সময় পথের পাঁচালী'-র অপুকে মনে করিয়ে দিয়ে গেছে। তার মা মোহিনীদেবী চরিত্রটি কখনও সর্বজয়া’, কখনও ‘গোরা’-র মা আনন্দময়ী বা গোর্কির মা-এর কথাও মনে এনে দিয়েছে পাঠকের। তিন প্রজন্মের কথা ধরা আছে এই দুই মলাটে। 'ধুলো’, 'ঝড়ের দিন’, 'দিনরাতের ঝড়’ ও ‘মাটি’ এই চার অংশে বিভাজিত এই উপন্যাস আসলে স্বপ্ন, বিশ্বাস আর পূর্ব ও উত্তর প্রজন্মের পারস্পরিক প্রতিবিম্বের কথা বলে। এ উপন্যাস অনুভবী হৃদয় দাবি করে। পাঠক এবার তার চোখ দিয়েই চিনুক সময়ের মনটিকে। বদলে যাওয়া কালজয়ী সাহিত্যের কিছু গুণ আছে কি এর মধ্যে? কাল উত্তরণের মার্কশিটটি এখন আপনার হাতে। নম্বরের ঘরে কী লিখলেন ওটা?\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 21.8 (b) X 2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370962432173,"sku":"PP496","price":250.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/8DhulomatiFront.jpg?v=1627457353"},{"product_id":"pp497","title":"যৌনলেখ বা পর্নোগ্রাফি তখন হয়ে উঠতে পারে বিপ্লবের ম্যানিফেস্টো","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eJaunalekh Ba Pornpgraphy Takhan Hoye Uthte Pare Biplaber Manifesto \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : দেবেশ রায়\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 152\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e'গোনাগনতি না করেও, দেখতে গেলে, বছর দশেক কেটে গেল এই লেখাটি উপন্যাস হয়ে উঠতে। সেই বছর দশেক জুড়ে কখনো আমাদের পাড়ারই কোনো ঘটনা, কখনো কাগজে বেরোনো কোনো ঘটনা, কখনো কোনো লোকপুরাণের কোনো ঘটনা, কোনো আমাদের শহরের রাস্তারই ঘটতে থাকা ঘটনা চোখের দেখা থেকে লেখা হয়ে উঠছিল। বছর দশেকই লাগল সেই লেখাগুলির উপন্যাসের আকারে ও একটি-কোনো  নামের লেবেলে বই হতে- একটা বই হয়ে ওঠার জন্য যা দরকার। যা দেখছিলাম, তা লিখছিলাম না; যা লিখছিলাম তা থেকে দেখছিলাম।'-লেখক\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.8 (b) X 1.4 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370962464941,"sku":"PP497","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/9JaunalekhBaPornpgraphyTakhanHoyeUthtePareBiplaberManifestoFront.jpg?v=1627457822"},{"product_id":"pp498","title":"যমুনা নদীর মুশায়রা","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eYamuna Nadir Mushayra \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : সেলিনা হোসেন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 344\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃথিবী বিখ্যাত কবি মির্জা গালিবের বৈচিত্র্যময় জীবন যেন উপন্যাসেরই উপাদান। সিপাহি বিদ্রোহের সময় গালিবের বয়স ছিল প্রায় ষাট বছর। মুঘল সাম্রাজ্যের শেষ অবস্থা ও রাষ্ট্রক্ষমতায় ইংরেজদের উত্থান- ইতিহাসের এই ক্রান্তিকালে আবির্ভাব ও তিরোভাব গালিবের মতো অসাধারণ এক কবির। গালিবের জীবনকে উপন্যাসের বিষয় করে ইতিহাসকে তুলে ধরার চেষ্টা রয়েছে এই লেখায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা সেলিনা হোসেন ইতিহাস ও সাহিত্যের এক সার্থক মিলন ঘটিয়েছেন এই উপন্যাসে। গালিবের জীবন ও কবিকৃতি নিয়ে লেখা নানা বই পড়ে লেখিকা এই উপন্যাস রচনা করেছেন। 'গজল! ওহ গজল! গজলই জীবনের সবচেয়ে বড়ো সঙ্গী। বিছানার সঙ্গী গজলের জায়গা কখনও নিতে পারে না। বিছানার সঙ্গী গজলের মতো মায়াবী হতে পারে না। বরং শরাব অর তাওয়ায়েফের রঙিন নেশার মধ্যেই গজলের পঙক্তি খোলে বেশি। এর মধ্যে দু’একজন তাওয়ায়েদের সঙ্গে তো তার দেখা হয়ে গেছে। ওদের হাত ধরে ঘুঙুরের ঝংকার শোনা হয়ে গেছে। উমরাও আর কীইবা দিতে পারবে তাকে। তাওয়ায়েফের ভাবনার মাঝে তাঁর চোখ বুজে আসে। তন্দ্রার আচ্ছন্নভাব কেবল লাগতে শুরু করেছে তখন অনুভব করলেন পিঠে উমরাওয়ের হাত’– একবার পড়তে শুরু করলে আর যেন থামা যায় না, এমনই আশ্চর্য লেখিকার রচনাকৌশল। উপন্যাসের মোড়কে জীবন্ত হয়ে উঠেছেন মির্জা গালিব। জীবন্ত হয়ে উঠেছে সে সময়ের ইতিহাস। চিরদিন মনে রাখবার মতো মূল্যবান সংগ্রহযোগ্য এই বই, যা পাঠকের ব্যক্তিগত লাইব্রেরির সৌন্দর্য বাড়াবে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 15.8 (l) X 23.7 (b) X 2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370962530477,"sku":"PP498","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/10YamunaNadirMushayraFront.jpg?v=1627457861"},{"product_id":"pp499","title":"মৌসুমী সমুদ্রের উপকূল","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eMousumi Somudrer Upokul \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : অভিজিৎ সেন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 192\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eততঃ সুরূপা-মণিরাপা-কর্পূর-মঞ্জরী এতাঃ কন্যা মঘেননীতা।।-~-কুলপঞ্জী মগ ও পোর্তুগিজদের দৌরাত্ম্যে বিপর্যস্ত-বাংলার শোকগাথা যেন এই উপন্যাস। বাংলাসাহিত্যে এর আগে এই বিষয় নিয়ে সম্ভবত আর কেউ উপন্যাস লেখেননি। আউলাকেশি দেছেলবা, ইগনেশিয়াস ডি সিলভা, কবিরাজ ক্ষেমংকর সেন, উপকূলের বণিক যুগল সাধু, মিরবহর জাহাঙ্গির ইউসুফ, মারিয়া ল্যাবার্ডো, ওলন্দাজ বণিক ইয়েকব, পোর্তুগিজ বণিক মাসকারহেনা, এ ধরনের অসংখ্য চরিত্র সতেরো শতকের বাংলা উপকূলে ঘোরাফেরা, বসবাস করছে। তৈরি হচ্ছে নানা ধরনের নাটকীয় সংঘাত, ট্র্যাজেডি। ধাত্রীনগর গ্রামে মগ আক্রমণকে কেন্দ্র করে লেখক এক বিস্মৃত সময়ের আখ্যান রচনা করেছেন যার পরিধিতে ষোলো- সতেরো শতকের ইউরোপ থেকে বাকলা চন্দ্রদ্বীপ-সন্দীপ-আরাকান- চট্টগ্রাম একসূত্রে ধরা পড়েছে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.8 (b) X 1.8 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370962563245,"sku":"PP499","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/11MousumiSomudrerUpokuleFront.jpg?v=1627458576"},{"product_id":"pp500","title":"তিনটি নষ্ট উপন্যাস","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eTinti Nosto Upanyash \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : মলয় রায়চৌধুরী\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 296\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eতিনটি নষ্ট উপন্যাসের সংকলনের প্রথমটি ‘রাহুকেতু’ যা একটি আত্মজীবনীমুলক কাহিনি। হাংরি আন্দোলনের সময়কালের সারস্বত সমাজের উথালপাতাল পাবেন পাঠকরা, তবে বুঝে নিতে হবে কারণ নামগুলি সবই ছদ্মনামে আছে। দ্বিতীয় উপন্যাসটি ঔরস’ যা আপাদমস্তক রাজনৈকিত বক্তব্যে ঠাসা। ভাগলপুরের মাফিয়া অধ্যুষিত গাংগোতা সমাজ, গঙ্গায় জেগে ওঠা চরের দখল, অন্যদিকে চার হাজার কিলোমিটার জঙ্গল ঘিরে সালোয়া জুড়ুম, মাওবাদী, আধাসেনা, মিলিটারির মাঝে পড়ে অর্ধমৃত জনজীবনের বেঁচে থাকার গল্প। ‘লবিয়ার মাকড়ি’ উপন্যাসটি জাদু বাস্তবতার এক অনবদ্য পরিবেশন। এক ভিন্ন আঙ্গিকে লেখা তীব্র রাজনৈতিক শ্লেষ, ব্যাঙ্গোক্তি, যা লাতিন আমেরিকার ম্যাজিক রিয়েলিজম নয়, এই লেখা পাঠককে তৃপ্তি দেবে। মলয় রায়চৌধুরী বাংলা সাহিত্যের একজন দ্রোহী পুরুষ। ছয়-এর দশকে বাংলা সাহিত্যকে উচ্চকোটির লেখকদের হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে নামিয়ে দিয়েছিলেন। চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, বসু, গুহ, মিত্রদের হাত ছেড়ে কবিতা, গল্প, উপন্যাস দাস, মণ্ডল, ধাড়াদের মতো যাদেরকে সাহিত্যের আঙিনায় ব্রাত্য করে রাখা হয়েছিল তাদের হাতে উঠে এসেছিল। আর, এই অসাধ্য সাধন ঘটিয়েছিলেন মলয় রায়চৌধুরী হাংরি সাহিত্য আন্দোলনের মধ্যে দিয়ে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.6 (l) X 21.8 (b) X 2.1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963153069,"sku":"PP500","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/12TintiNostoUpanyashFront.jpg?v=1627460044"},{"product_id":"pp502","title":"মহিষ মঙ্গলা কাব্য","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eMahish Mangola Kabya \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আবুল বাশার \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 128\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eফুলবউ উপন্যাস থেকে অগ্নিবলাকা বা মরুস্বর্গ পার হয়ে এই ওয়েব পেজের যুগে তিনি লিখেছেন 'মহিষ মঙ্গলা কাব্য'- আর একটি ক্ল্যাসিক উপন্যাস। বাশার নতুন থেকে নতুনতর হয়ে ওঠেন সময় থেকে সময়ে। সময়ের হাত ধরে হাঁটেন অথচ কুড়িয়ে নেন ভাবিকালের, অতীতের এবং নিজের সময়ের যা কিছু অজানা অদেখা জীবন। পাঠকের চোখেই তাঁর বিস্তার, পাঠকের হৃদয়েই তাঁর স্থিতি, পাঠকের মনে তার স্বপ্নপূরণ। কোন বড়ো পুরস্কার তাঁর আর প্রাপ্য হয়? ‘মহিষ মঙ্গলা কাব্য’ আদিবাসী উদ্ভিন্ন যৌবনা মঙ্গলা মরিয়মের জীবনকাহিনি। এই উপন্যাসে বাশার উদারতার উপসনা করেছেন। মরিয়মের জীবনে যেভাবে কামার্ত অলি চৌধুরি এসেছে, তাকে শেষ করেছে—ধর্ষিতা মরিয়ম যে আত্মশক্তিতে বাইবেলের দর্শনকে আশ্রয় করে নতুন জীবনের দিকে এগিয়েছে সেটাই শাশ্বত জীবনের কাহিনি। এই সমাজের ধর্ষিতার জীবনকাহিনি থেকে কত না ছবি হয়, গল্প হয়, কিছু মনে থাকে, কিছু থাকে না। বাশার যেভাবে রাজনৈতিক ও সমাজনৈতিক এবং ধর্মীয় আঙ্গিক থেকে একটি মেয়ের অভিশপ্ত জীবনকে আলোকিত করেছেন বৈজ্ঞানিক দৃষ্টিতে, সেটাই এই উপন্যাসের অন্তর । মরিয়মকে পাই আমরা এক পূজারিণীর চরিত্রে। যেখানে মানবিকতাই সত্য, মানুষ সত্য। মানুষই সত্য।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.7 (b) X 1.1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963415213,"sku":"PP502","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/14MahishMangolaKabyaFront.jpg?v=1627537027"},{"product_id":"pp503","title":"নন্দিনী পাখিরা ও বকুল মুসকান","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eNandini Pakhira O Bokul Muskan \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আবুল বাশার \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 112\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eইদের ফতুয়ায় দোলের আবির এসে লাগে। বেঁধে যায় দাঙ্গা। জখম হয় আমাদের মনুষ্যত্ব ও শুভবোধগুলি। তবু যে ধর্ম নিয়ে দাঙ্গা বাঁধে, সেই ধর্মই তুচ্ছ এক বাঁচার রসিকতার মতো করে কোনো কোনো দালানের রোদে টাঙানো থাকে। হানাহানির ক্ষত মাখা মানবতা বকুল মুসকানদের জন্য বাঁচার এক টুকরো আসিয়ানা শেষ অবধি রেখে যায়। কারা যেন নিরুদ্দেশ হয়ে যায়, হারিয়ে যেতে চায় বারে বারে। জীবনানন্দের কবিতায় ছড়িয়ে থাকা পাখি আর মানুষের দর্শন ঘিরে নন্দিনী পাখিরার দিনযাপনের দিগ্‌র্শনের কাঁটা ঘুরতে থাকে। শহর, গ্রাম, শহরতলি জুড়ে ভালোবাসা আর যৌনতার ট্রাপিজের খেলায় একাকার হয়ে যায় সেক্স, ঈশ্বর, জীবনানন্দ, সাপ অথবা পাখির লেখচিত্রগুলি। সমাজের আয়নায় নিজেদের প্রতিবিম্বটাকে গুছিয়ে তুলতে অনেকটা চড়াই-উৎরাই ভাঙতে হয় বকুল কিংবা নন্দিনীদের। অনেক নীতিকথার মৃত্যু, অনেক কথামালার বদল চিনতে হয়। লক্ষ্মীবিলাসের গন্ধ অথবা পাখির নীল ডিমের আড়ালে তবু কিছু হাতছানি শেষ অবধি বাকি থেকে যায়। জীবনোপলব্ধির টানে এগিয়ে চলে এই দুই উপন্যাসের পরিত্রাণহীন বাঁচার গলি ও চৌরাস্তাগুলি।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 13.8 (l) X 21.8 (b) X 1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963447981,"sku":"PP503","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/15NandiniPakhiraOBokulMuskanFront.jpg?v=1627537073"},{"product_id":"pp504","title":"কাগজ মাটির বায়োস্কোপ","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKagaj Matir Bayoscope \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আবুল বাশার\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 128\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআমাদের বাঁচার ঘরবসত জুড়ে ক্লান্তির ন্যাতা টাঙানো। স্বপ্নের শিশুর জন্ম দিতে গিয়ে বারে বারে ব্যর্থ হয়েছি আমরা। দারিদ্র্যের ছিদ্র দিয়ে পাচার হয়ে গেছে পুণ্যদাসের গোটা কৈশোর। তার জীবনে অন্ধকার থেকে কোনোদিন কোনো আলো উৎসারিত হয়নি। এই সমাজের বুকে একমুখ বিপন্ন কৈশোর নিয়ে পুণ্য ঘুরে বেড়ায়। পাউরুটি দেখিয়ে কুকুর নাচাতে নাচাতে ভুখা পেটের ফকিরদাস ঈশ্বর হয়ে ওঠে, নিয়তি হওয়ার স্বাদ পায়। আর এসবের মধ্যেই কারা যেন বাঁচার মানেটা খুঁজতে খুঁজতে মৃত্যুর বড়ো কাছে পৌছে যায়। হ্যান্ডমেট পেপারে জীবনের নকশা ফুটে ওঠে ক্রমে। আমাদের প্রতিদিনের প্রাপ্য অপমান আর হিংস্রতার দলিলে গোধরা থেকে গুজরাট মিশে যায়। ধর্ষণ সম্বন্ধে চলতে থাকা পুরোনো আইনি সংজ্ঞা বাতিল করে দিয়ে ভারতবর্ষ আধুনিকমনস্ক হয়ে ওঠে। তবু কিশোর পুণ্য পাইকেড়ের কোঠিতে যৌন যন্ত্রণা সইতে সইতে না রাম, না নাথুরাম কাউকেই শেষ অবধি আঁকড়ে ধরতে পারে না। মৃত্যুর দানে পিতৃঋণ শোধ করে সে। ধর্ষিতা মায়ের সামনে দাঁড়িয়ে কারা যেন ঠিক করে নেয় যে এই দেশটাতে তারা আর জন্মাবে না। সাম্প্ৰতিকের এইসব বিপন্নতা নিয়েই সরগরম ও ভীষণই ‘ওয়ান্টেড’ হয়ে ওঠে উপন্যাসের নায়ক এবং সেই সঙ্গে আবুল বাশারের কাগজ মাটির এই বায়োস্কোপ।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1.6 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963480749,"sku":"PP504","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/16KagajMatirBayoscopeFront.jpg?v=1627537116"},{"product_id":"pp505","title":"পাঁচটি উপন্যাস","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003ePanchti Upanyash \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : আবুল বাশার\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 224\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eদু-একটা পায়ের ছাপের ভুলে কাদের যেন গোটা গন্তব্যটাই বদলে যায়। কবিতার খাতা থেকে দূরে সরতে সরতে ভগবান দাস বহডু কি সত্যিই একদিন ভাড়াটে খুনি হয়ে যায়? নাকি প্রতিদিন সে একটু একটু করে খুন করে চলে নিজেকেই? গণপিটুনিতে অংশ নেওয়া ছটাইও একদিন জান্তবতার সব তৃপ্তিকে ফেলে রেখে নিজেই গণপিটুনিতে মরে যায়, সেই মৃত্যুর ছবি ধরা থাকে অনন্যর ক্যামেরায়, ছটাই কি অনন্যকে দোষী করে যায়? পরিত্রাণ নাকি উপশম কীসের আশায় অনন্য ছুটে আসে লহরীর কাছে? বড়ো মানুষের পোষ্যের নামের সঙ্গে ছোটোলোকদের নাম প্রায়ই মিলে যায়। সমনামের ফাঁক দিয়ে কালো সম্পত্তির গেরো সাদা ও শুদ্ধ হয়ে ওঠে। শুধু এসবের ফোকর দিয়ে হারিয়ে যায় কিছু সুখ, কিছু অনুভব আর মানবিকতা নামের অদৃশ্য কিছু একটা। মৃত্যু পার হতে হতে প্রতিবারই চেনা কিছু পরিচয় নতুন হয়ে ওঠে একটু একটু করে। শিকড় থেকে মাটির ঘ্রাণ যেমন তোলা যায় না, তেমনই কিছু পরিচয়ের ক্ষতও আবার অচ্ছেদ্য হয়ে মনের সঙ্গে মিশে থাকে। কেউ তার আজীবনের ফুরিয়ে যাওয়া অনুভবকে দলা পাকিয়ে ছুড়ে মারে আজন্মের অপচয়ের দিকে। এভাবেই মৃত্যু আর জীবন পরিচয়ের নতুন বিন্যাসে সেজে আমাদের চেনা জগতের অচেনা কিছু কোলাজ আমাদেরই কাছে ফিরে আসে জীবনের কথাকার আবুল বাশারের এই পাঁচটি উপন্যাস ঘিরে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963546285,"sku":"PP505","price":250.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/17PanchtiUpanyashFront.jpg?v=1627537150"},{"product_id":"pp506","title":"জলপুত্র","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eJalaputra \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হরিশংকর জলদাস\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 136\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eহরিশংকর জলদাসই দ্বিতীয় জেলে যিনি অদ্বৈত মল্লবর্মণের পরে জেলেজীবন নিয়ে বাংলা উপন্যাস রচনা করলেন। জেলে সম্প্রদায়ের প্রাপ্তি-অপ্রাপ্তি, শোষণ, অশিক্ষা অসাধারণ বিশ্বস্ততায়, বিবৃত হয়েছে এই উপন্যাসে। কৈবর্তসমাজ তার সব সংগতি-অসংগতি নিয়ে উপস্থিত এই রচনায়। এই উপন্যাস যেমন একদিকে এক জেলে নারীর সংগ্রামশীল জীবনের ইতিহাস অন্যদিকে তেমনই জলপুত্রের অধিকার সচেতন হয়ে ওঠার কাহিনি। এর আগে বাংলাভাষায় কয়েকটি নদীভিত্তিক উপন্যাস লেখা হয়েছে—মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’, সমরেশ বসুর ‘গঙ্গা’ ইত্যাদি। 'জলপুত্র’ সমুদ্রভিত্তিক জেলে জীবন নির্ভর উপন্যাস এবং বিষয় বৈচিত্র্যে, প্রকরণ- কৌশলে, চরিত্র নির্মাণে, ভাষ্য-ব্যবহারে পূর্বোল্লিখিত উপন্যাসগুলি থেকে স্বতন্ত্র। বাংলাদেশের 'যুগান্তর' পত্রিকার ইদ সংখ্যার জন্য ২০০৭-এ নবীন ঔপন্যাসিকদের কাছ থেকে যে পাণ্ডুলিপি আহ্বান করা হয়, দেশ- বিদেশ থেকে পাঠানো সেইসব পাণ্ডুলিপির মধ্যে 'জলপুত্র’ শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.7 (b) X 1.4 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963579053,"sku":"PP506","price":150.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/18JalaputraFront.jpg?v=1627537200"},{"product_id":"pp507","title":"দহনকাল","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eDahankal \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হরিশংকর জলদাস\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 176\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eহরিদাস নামের একজন জলপুত্র অশিক্ষিত বাবা রাধানাথের প্রেরণায় আলোর পথে হাঁটছে। তার পরিবারকে ঘিরে আবর্তিত হয় সমাজের পিছুটান, স্বার্থপরদের লোলুপতা, সুবিধাবাদীদের ওপর-চালাকি। আবদুল খালেকের সঙ্গে হাত মিলিয়ে নিকুঞ্জ সর্দার গোটা জেলেসমাজকে গ্রাস করতে উদ্যোগী হয়। এই উপন্যাসের কেন্দ্রে দাঁড়িয়ে থাকে বঞ্চিত-লাঞ্ছিত জেলেসম্প্রদায়, তাদের প্রতিবাদ-প্রতিশোধ, মুক্তিযুদ্ধ। হরিদাস, রাধানাথ, খু-উ বুইজ্যা, রাধেশ্যাম, চন্দ্রকলা, পরিমল, রসমোহন, শিবশরণ এরা যেন জেলেসমাজের এক-একটি স্বতন্ত্র কণ্ঠস্বর। দয়ালহরি বঞ্চনার শিকড় হয়ে নির্বাক দাঁড়িয়ে থাকে আর রামহরি নিজের জীবন দিয়ে জালাল মেম্বারের সেই বঞ্চনার প্রতিশোধ নেয়। গানের ভেতর দিয়ে জগৎ ও জীবনকে অনুধাবন করতে চায় হরবাঁশি। নির্জীব জেলেপল্লিটি পাকসেনাদের বর্বরতায় ক্রমশ জেগে ওঠে। মা-বোন-বউয়ের ইজ্জত রক্ষা করতে হরিদাস- রাধেশ্যাম- খু-উ-বুইজ্যা হাতে অস্ত্র তুলে নেয়। নিজেদের অজান্তেই পরোক্ষভাবে জড়িয়ে পড়ে মুক্তিসংগ্রামে। জেলেদের জীবন আর-এক দহনকাল শুরু হয়। সমুদ্রসংগ্রামী এবং নদীলগ্ন জেলেদের সঙ্গ-নৈঃসঙ্গ-মৃত্যু-জীবন একাকার হয়ে আছে এই উপন্যাসে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.6 (b) X 1.8 (h\u003c\/p\u003e\n\u003cp\u003eDahankal\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963611821,"sku":"PP507","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/19DahankalFront.jpg?v=1627537249"},{"product_id":"pp508","title":"কসবি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKasbi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হরিশংকর জলদাস\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 144\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eকৈবর্তদের নিয়ে ‘জলপুত্র’ আর 'দহনকাল’ লেখার পর হরিশংকর জলদাস 'কসবি' লিখলেন। 'কসবি’ মানে পতিতা, চলতি কথায় বেশ্যা। বৈদিক যুগেই বেশ্যাবৃত্তির সূচনা। রামায়ণ’ আর ‘মহাভারত'-এর কাল অতিক্রম করে আজ অবধি বারাঙ্গনাবৃত্তি ভারতবর্ষজুড়ে অব্যাহত। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সাহেবপাড়া একটি পতিতাপল্লি; বাংলাদেশের চট্টগ্রাম শহরে এর অবস্থান। প্রায় তিনশো বছরের পুরোনো এই সাহেবপাড়াকে পটভূমি করে হরিশংকর জলদাস, 'কসবি’ উপন্যাসটি লিখেছেন। কসবিরা ভদ্রসমাজে বড়ো নিন্দার্হ্য আবার বড় আকর্ষণীয়ও। ভদ্রমানুষরা দিনের বেলায় তাদের নিন্দায় মুখর কিন্তু রাতের আঁধারে তাদের সান্নিধ্যে থর থর। ভদ্রলোকদের বৈপরীত্যময় এই চরিত্রকে লেখক ‘কসবি’তে উপস্থাপন করেছেন। 'কসবি’তে রূপায়িত হয়েছে গণিকাদের রক্ত পুঁজময় অপ্রাপ্তির ইতিহাস। চম্পা, বনানী, মমতাজ মার্গারেট, উমা প্রু প্রভৃতি গণিকা ক্লেদময় জীবনযাপন করতে করতেই স্বাধিকার সচেতন হয়ে ওঠে। কৈলাস নামের তরুণটি তাদেরকে আনন্দময় জীবনের স্বপ্ন দেখায়। তার প্রণোদনাতেই সাহেবপাড়ায় শ্রেণিসংগ্রাম ছড়িয়ে পড়ে। কিন্তু জীবন দিয়ে তার শোধ দিতে হয় কৈলাসকে। মোহিনি মাসি আর কালু  সর্দারের দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। গণিকা দেবযানী কৈলাসের সমার্থক হয়ে ওঠে। হিংসা-প্রতিহিংসা উপন্যাসের কাহিনিকে পরিণতির দিকে টেনে নিয়ে যায়। বিচিত্র এবং স্বতন্ত্র একটি ভাষা ‘কসবি’র প্রাণ।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 21.8 (b) X 1.5 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963644589,"sku":"PP508","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/20KasbiFront.jpg?v=1627537310"},{"product_id":"pp509","title":"অচিনপুর","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003e Achinpoor \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : \u003cspan data-mce-fragment=\"1\"\u003eহুমায়ূন আহমেদ\u003c\/span\u003e \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 56\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eহুমায়ূন আহমেদের কোনো উপন্যাসই বড়ো নয়। উপন্যাসের ভারী শরীর তিনি পছন্দ করেন। যতটা বলেন তার চেয়ে, আরও বেশি না-বলা থেকে যায়। তিনি মনে করেন, মানবচরিত্র জটিল ও রহস্যময়। তাঁর নির্ভার মেদহীন উপন্যাস অনেক কিছু না-বলার ইচ্ছেকে বাঁচিয়ে রেখে তিনি রহস্যময়তা সৃষ্টি করতে চান। বয়ঃসন্ধিতে উপনীত রঞ্জুর চোখ দিয়ে দেখা নানাজান, বড়ো নানি, ছোটোনানি, বাদশামামা, নবুমামা, সফুরাখালা, লিলি, লাল মামি হয়ে উঠেছে অন্তরঙ্গ ও নিবিড় বাস্তব অচিনপুরের অধিবাসী। বড়ো একটি যৌথ পরিবার, বিশাল বাড়ি, বিষন্ন কতগুলো সংলগ্ন মানুষ ক্রমে কেমন করে অর্জন করল বিচ্ছিন্নতা তারই বিশ্বাসযোগ্য কল্পকথা ‘অচিনপুর’। ‘অচিনপুরের গল্প লিখতে গভীর বিষাদে মন আচ্ছন্ন হয়ে আসছে। অনুভব করছি, সুখ এবং দুঃখ আসলে একই জিনিস। সময়ের সঙ্গে সঙ্গে সুখ বদলে গিয়ে দুঃখ হয়ে যায়। দুঃখ হয় সুখ। জীবনের প্রবল দুঃখ ও বেদনার ঘটনাগুলি মনে পড়লে আজ আমার ভালো লাগে। প্রাচীন সুখের স্মৃতিতে বুক বেদনায় ভারাক্রান্ত হয়’। —হুমায়ূন আহমেদের প্রাঞ্জল গদ্যভাষায় রচিত হয়েছে ‘অচিনপুর’, জলরঙে আঁকা অস্পষ্ট রেখাচিত্রের মতো তাঁর বিন্যাস।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.8 (b) X 1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963677357,"sku":"PP509","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/21AchinpoorFront.jpg?v=1627537606"},{"product_id":"pp510","title":"আমার আছে জল","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eAmar Ache Jal \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হুমায়ূন আহমেদ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 72\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eঔপন্যাসিক হুমায়ূন আহমেদ এতটাই জনপ্রিয় যে প্রায় চল্লিশ বছর অক্লান্তভাবে লিখে গেলেও পাঠক তাঁকে থামতে দেয়নি। ১৯৭২ থেকে ১৯৯৮-এর সার্ধ দুই দশকে তাঁর উপন্যাস সমগ্রের দশম খণ্ডও প্রকাশিত হয়ে গেছে, প্রকাশিত হয়েছে সায়েন্স ফিকশম সমগ্র’ ‘মিশির আলি অমনিবাস’ তার উপন্যাসগুলি আকারে সাধারণত ছোটো, যেহেতু তিনি তাঁর উপন্যাসগুলিতে না-বলার ইচ্ছেকে বাঁচিয়ে রাখতে চান। ‘আমার আছে জল’-এর মধ্যে খুঁজে পাওয়া যায় আবহমানের বাংলাকে, চিরন্তন বাঙালিকে। দিলু, নিশাত, জামিল, রেহানা ও আরও মানুষের নির্জন মুখগুলি গেঁথে যায় আমাদের মনে। নিশাত যাকে ভালোবাসে অথচ সঠিকভাবে নিজের মনকে সেইদিকে চালিত করতে পারে না, দিলু সেই জামিলের প্রতি আকৃষ্ট হয়ে নিশাতের মনের কুয়াশাকে সূর্যালোকের মতো ঝকঝকে স্পষ্ট করে দেয়। যেন লেখক সমকালের সত্তাকে চিরন্তন করে তোলেন সর্বকালের বাঙালিয়ানায়।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.7 (b) X 1.3 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963710125,"sku":"PP510","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/22AmarAcheJwalFront.jpg?v=1627537818"},{"product_id":"pp511","title":"সাজঘর","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eSajghar\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হুমায়ূন আহমেদ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 96\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eতেষট্টি বছর বয়সে নিউইয়র্কের বেলভিউ হসপিটালে টানা ন-মাস দুরারোগ্য ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে, বারোটি কেমোথেরাপি শেষ করে অবশেষে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক \u003cspan data-mce-fragment=\"1\"\u003eহুমায়ূন\u003c\/span\u003e আহমেদ। বাংলাদেশে তাঁর এক- একটি উপন্যাস, প্রায় এক লক্ষ কপি বিক্রি হয়ে থাকে। প্রেক্ষাগৃহে দর্শক দেখেন মঞ্চকে, সাজঘর থাকে আড়ালে। দৃশ্যের বাইরের বহমান জীবনকে স্বীকরণ করে নির্মিত হয়েছে 'সাজঘর’—জীবন থেকে নাটক এবং নাটক থেকে জীবন। অভিনয়কে ভালোবেসে আসিফ অস্বীকার করেছে জীবনের বাঁধাপথে চলতে। স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাকে নির্দ্বিধায় অবহেলা করে মঞ্চকে বেছে নিয়েছে একদা ভালো ছাত্র আসিফ। আবার অভিজাত বিচারপতির মেয়ে লীনা সামাজিক স্বাচ্ছন্দ্যের তুলনায় বরণীয় ভেবেছে শিল্পী ও তথাকথিত দরিদ্র আসিফকেই। আসিফ লীলা বজলু প্রভৃতি থিয়েটারপ্রেমী, অন্যদিকে হাসমত বেণু ও বিবিধ পরিজন এবং লীলার অকালমৃত দুটি শিশুকন্যা ‘সাজঘর’কে পূর্ণতা দিয়েছে নানা দৃশ্যপটের বিন্যাসে। কাহিনির অন্তঃপুরে কখন যেন প্রায় নিঃশব্দ পদসঞ্চারে প্রবেশ করেছে পুষ্প, সে আসিফকে ভালোবাসার মধ্য দিয়েই পেতে চায় অভিনেত্রীর পূর্ণতা।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 21.8 (b) X 1.1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963775661,"sku":"PP511","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/23SajgharFront.jpg?v=1627539113"},{"product_id":"pp512","title":"হিমু","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eHimu\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হুমায়ূন আহমেদ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 98\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eহুমায়ূন আহমেদ এমন একজন লেখক যাঁর লেখা পড়তে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থামা যায় না।তাঁর লেখার দুই জনপ্রিয় চরিত্র হিমু’ ও ‘মিসির আলি' হিমু ভবঘুরে, হলুদ পাঞ্জাবি গায়ে খালিপায়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে, পথে পথে, তাকে চোর-জোচ্চোর মনে করে পুলিশ, এমনকি থাপ্পড়ও মারে, কিন্তু পরের দিনই ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয়। হিমু নির্মোহ, আধুনিক যুক্তিবিজ্ঞানের সাহায্যে তার কাজকর্ম ব্যাখ্যা করা যাবে না। মোর শেদের হাড়ি খিল গাঁয়। তার বাড়ির সামনে কোনো আমগাছ। নেই। অথচ বাইরে থেকে বাসায় ফিরলেই সে এক বিশাল আমগাছ দেখতে পায়। সে দেখতে পায় গাছে পাখি বসে আছে। তাদের কিচিরমিচির শব্দ শুনতে পায়। এদের সঙ্গে মোরশেদের সম্পর্ক প্রায় ভাঙনের মুখে। ইয়াদের অঢেল টাকা। সে ভিখিরিদের ওপর গবেষণা করছে। ভিখিরিদের সম্পর্কে সবকিছু জানবে বলে সে ভিখিরি হয়ে ভিখিরিদের মধ্যে মিশে গেছে। বাড়ি ফিরছে না। নীতুর ধারণা হিমুর প্ররোচনাতেই ইয়াদ একাজ করেছে। সত্যি কি তাই ? মোরশেদ-এষার সম্পর্ক নতুনভাবে তৈরি করার ব্যাপারে হিমুর কি কোনো ভূমিকা আছে; নীতু কেন হিমুকে নির্মম শাস্তি দিল? সত্যিই কি হিমুর কোনো দোষ ছিল?\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 22 (b) X 1.2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963808429,"sku":"PP512","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/24HimuFront.jpg?v=1627539157"},{"product_id":"pp513","title":"বৃহন্নলা","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eBrihannala\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হুমায়ূন আহমেদ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 56\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলাদেশের জনপ্রিয়তম ঔপন্যাসিকের লেখার দুই জনপ্রিয় চরিত্র হিমু ও মিসির আলি। হিমু ভবঘুরে, হলুদ পাঞ্জাবি গায়ে, খালি পায়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে, পথে পথে। তাকে চোর-জোর মনে করে পুলিশ থাপ্পড় মারে, কিন্তু পরের দিনই ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয়। হিমু নির্মোহ, আধুনিক যুক্তিবিজ্ঞানের সাহায্যে তার কাজকর্ম ব্যাখ্যা করা যাবে না। অন্যদিকে মিসির আলি যুক্তিবাদী, সবকিছুই সে যুক্তি দিয়ে বুঝে নিতে চায়। অসংখ্য কৌতূহলী পাঠকের প্রশ্নের উত্তরে হুমায়ূন আহমেদকে বলতে হয়েছিল ‘আমি অর্ধেক হিমু, অর্ধেক মিসির আলি।' বৃহন্নলা' উপন্যাসে এই মিসির আলিকেই আমরা দেখতে পাই। সুধাকান্তবাবু লেখককে যে গল্প শোনান তা কি সত্যিই ভূতের গল্প? কৃষ্ণপক্ষের রাতে বাড়ির পিছনে যে থপথপ করে হাঁটে, নিশ্বাস ফেলে, জানলার পাট হঠাৎ করে বন্ধ করে দিয়ে ভয় দেখায়, হাসে, নাকি সুরে কাঁদে সে কি সত্যিই সাপের কামড়ে মরে যাওয়া রূপবতী মেয়েটির ভূত, যার সঙ্গে সুধাকান্তবাবুর বিবাহের ঠিক হয়েছিল? মিসির আলি কি শেষপর্যন্ত এই ভৌতিক গল্পের রহস্য ভেদ করতে পেরেছিলেন? সুধাকান্তবাবুর শেষ পর্যন্ত কী হল? বৃহন্নলা’ ছোটো কিন্তু অসাধারণ একটি উপন্যাস।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 21.6 (b) X 1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963841197,"sku":"PP513","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/25BrihannalaFront.jpg?v=1627539218"},{"product_id":"pp514","title":"প্রিয়তমেষু","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003ePriyatameshu \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হুমায়ূন আহমেদ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 96\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eরকিবের স্ত্রী পুষ্প সুন্দরী, সরল প্রকৃতির মেয়ে। তাদের ফুটফুটে একটি ছেলে পল্টু। রকিবের মিজান সাহেব তাদের থাকার একটা ভালো ব্যবস্থা করে দেয়। রকিবের অনুপস্থিতিতে মিজান সাহেব হঠাৎ-হঠাৎ দুপুরে পুষ্পদের বাসায় ঢোকে। পুষ্প একদিন রেপ্‌ড্‌ হয়। নিশাত পুলিশ অফিসারের কাছে রিপোর্ট করে। ক্রমশ জানতে পারে ধর্ষণের পরে পরেই মেডিকেল টেস্ট না হলে নানা সমস্যার সৃষ্টি হয়। ব্যাপারটা যথেষ্টই দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত মিজানকে ধরা হয় এবং কোর্টে বিচার চলতে থাকে। নিশাতের অস্থিরতা ও উত্তেজনা লক্ষ করে তার স্বামী জহিরও বিরক্ত হয়। নিশাত কেন আত্মীয় নয় এমন একটি মেয়ের ধর্ষণের ব্যাপারে এতটা বাড়াবাড়ি করছে? বাংলাদেশের জনপ্রিয়তম ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ তাঁর উপন্যাসের শেষ পর্যন্ত পাঠকের কৌতূহলকে ধরে রাখতে পারেন। বলা ও না-বলায় মেশানো  হুমায়ূনের উপন্যাস আকারে ছোটো হলেও রহস্যময়তার কারণে সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.5 (l) X 21.8 (b) X 1.2 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963873965,"sku":"PP514","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/26PriyatameshuFront.jpg?v=1627539250"},{"product_id":"pp515","title":"বহুব্রীহি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eBahubrihi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হুমায়ূন আহমেদ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 192 \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eহুমায়ূন আহমেদ বাংলাদেশের জনপ্রিয়তম ঔপন্যাসিক। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১২ সালে। তেষট্টি বছর বয়সে। তাঁর প্রতিটি উপন্যাস প্রায় এক লক্ষ কপি বিক্রি হয় বাংলাদেশে। অবসরপ্রাপ্ত আইনজীবী, ধনী ও বাতিকগ্রস্ত সোবাহান সাহেব, নিরীহ সহৃদয় স্ত্রী মিনু, যুবতি দুই মেয়ে বিলু ও মিলি, বেকার শ্যালক ফরিদ আর তার শাগরেদ ভৃত্য কাদের বিচিত্র এক বাড়িতে বিচিত্র প্রকৃতির পুরুষ ও রমনীদের নিয়ে আঁকা এক চমকপ্রদ ফ্রেসকো যেন বহুব্রীহি। এ ছাড়াও রয়েছে সোবাহান সাহেবেরই ভাড়াটে বিপত্নীক আনিস ও তার দুই শিশু সন্তান টগর ও নিশা, পাতানো আত্মীয় সুযোগসন্ধানী এমদাদ ও তার অপাপবিদ্ধ নাতনি পুতুল, রয়েছে  তরুণ ডাক্তার মনসুর। নানা আরোহ অবরোহ পেরিয়ে সকলেই শেষ পর্যন্ত পৌছোয় নিজ নিজ গন্তব্যে। বিনু ও আনিস, মিলি ও মনসুর পায় যোগ্য জীবনসঙ্গী। বহুব্রীহি' এক মজার উপন্যাস। হাসি তামাশার মাঝখানে আছে কিছু অন্য ধরনের কথা। হুমায়ূন আহমেদের কারণেই বাংলাদেশের জনসাধারণের মধ্যে বই কিনে পড়ার অভ্যাস ফিরে এসেছে এটা কম কথা নয়।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.2 (l) X 21.7 (b) X 1.7 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963939501,"sku":"PP515","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/27BahubrihiFront.jpg?v=1627539312"},{"product_id":"pp516","title":"হোটেল গ্রেভার ইন","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003e28 Hotel Grever In \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হুমায়ূন আহমেদ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 80\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্রের অধ্যাপক \u003cspan data-mce-fragment=\"1\"\u003eহুমায়ূন\u003c\/span\u003e আহমেদ পলিমার কেমিস্ট্রিতে পি এইচ ডি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশের জনপ্রিয়তম এই ঔপন্যাসিক আমেরিকায় পোস্ট ডক্টর ফেলোশিপ প্রাপ্ত। 'হোটেল গ্রেভার ইন’ উপন্যাসটি সেই আমেরিকায় উচ্চতর বিদ্যার্জনের জন্য কয়েকটি বছর বাসের অভিজ্ঞতার ক্যালিডোস্কোপ। নিভৃত সংসার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিবিধ আঙিনায় স্বচ্ছন্দ বিচরণের অন্তরঙ্গ ছবি। ‘রাত তিনটার দিকে আমরা হোটেলে ফিরলাম। এর মধ্যে আমার প্রফেসর দু’শো ডলার হেরেছেন। আমার কাছে ছিল সত্তর ডলার, তার সবটাই চলে গেছে। আমাকে প্রফেসরের কাছ থেকে টাকা ধার করতে হবে এবং তা করতে হবে আজ রাতের মধ্যেই। কারণ আমার ধারণা এই লোক আবার ক্যাসিনোতে যাবে এবং তার শেষ কপর্দকও স্লট মেশিনে চলে যাবে।' প্রতিযোগিতায় জয়লাভের আনন্দ আর তার পাশাপাশি নির্জন পরিত্যক্ত শিশুদের বিষণ্ণ দীর্ঘশ্বাস। প্রেমিকা পত্নীর সঙ্গে অনুরাগ-বিরাগের গভীরতম বর্ণনা—সব মিলিয়ে বিচিত্র সব অভিজ্ঞতার বিশ্বাসযোগ্য রূপায়ণ।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.7 (b) X 1.3 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370963972269,"sku":"PP516","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/28HotelGreverInFront.jpg?v=1627539364"},{"product_id":"pp517","title":"ময়ূরাক্ষী","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eMayurakhshi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হুমায়ূন আহমেদ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 80\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবাংলাদেশের জনপ্রিয়তম ঔপন্যাসিকের জনপ্রিয় একটি চরিত্র হিমু। হিমু ভবঘুরে, হলুদ পাঞ্জাবি গায়ে খালি পায়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে, পথে পথে। তাকে চোর-জোচ্চর মনে করে। পুলিশ, এমনকি থাপ্পড়ও মারে, কিন্তু পরের দিনই ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয়। হিমু নির্মোহ, আধুনিক যুক্তিবিজ্ঞানের সাহায্যে, তার কাজকর্ম ব্যাখ্যা করা যাবে না। একালের এক অগ্রগণ্য কবি একবার লিখেছিলেন, তিনি যতদূরেই যান তাঁর সঙ্গে চলে কোনো এক নদীর নাম। হিমুও যেন নিজের মধ্যে বহে নিয়ে চলে এক অসামান্য নদী, নাম তার ময়ূরাক্ষী। সে নদীর সঙ্গে প্রবাহিত হয় মীরা, মজিদ রূপা রিনকি বাদল এবং আরও অনেকে। হিমু চায় তার ভালোবাসার সকলেই যেন নদীটিকে নিজের করে পায়। বহতা জীবনের নানা আলোছায়ায় হিমুর ময়ূরাক্ষী পাঠকের অন্তরঙ্গ হয়ে ওঠে অত্যন্ত সহজে। হুমায়ূন আহমেদের প্রায় সব উপন্যাসই আকারে ছোটো। ময়ূরাক্ষী’র স্বল্প পরিসরে ফুটে উঠেছে। আবহমান বাংলারই এক সংহত রূপ।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 10 (l) X 21.5 (b) X 1.1 (h) \u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964005037,"sku":"PP517","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/29MayurakhshiFront.jpg?v=1627539407"},{"product_id":"pp518","title":"কোথাও কেউ নেই","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKothao Keu Ne \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : হুমায়ূন আহমেদ\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 288\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eঔপন্যাসিক হিসেবে \u003cspan data-mce-fragment=\"1\"\u003eহুমায়ূন\u003c\/span\u003e আহমেদ এতটাই জনপ্রিয় যে বাংলাদেশে তাঁর প্রতিটি উপন্যাস প্রায় এক লক্ষ কপি বিক্রি হয়ে থাকে। এমনিতে \u003cspan data-mce-fragment=\"1\"\u003eহুমায়ূন\u003c\/span\u003e আহমেদের উপন্যাসগুলি ছোটো ছোটো । মনে হয়, উপন্যাসের ভারী শরীর তিনি পছন্দ করেন না। ‘কোথাও কেউ নেই’ উপন্যাসটি কিন্তু ছোটো নয় যুবতি মুনা এই উপন্যাসের নায়িকা। যে অফিসে চাকরি করে। মামা-মামির বাসায় থাকে। মামা শওকত সাহেবের সুন্দরী মেয়ে বকুল ও ছেলেবাবু মুনা আপাকে খুব ভালোবাসে। মুনার মধ্যে এমনই এক ব্যক্তিত্ব এবং তার কথাবার্তা এমনই চাঁচাছোলা যে বাইরের সবাই তাকে খুব সম্ভ্রম করে। বাকেরকে এমনিতে পাড়ার সবাই খুব ভয় পায়। চাকরি-বাকরি করে না, গুণ্ডামি করে, সমাজবিরোধী হিসেবে কুখ্যাতিও আছে। এহেন বাকেরও মুনাকে মনে মনে ভয় পায়, শ্রদ্ধা করে। মামুন- মুনার সম্পর্ক অনেকদিনের। বিয়ে হওয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয় না। বকুলের বিয়ে হয়ে যায়। মামা-মাসি মারা যায়। মুনা ক্রমশ একা হয়ে পড়ে। ঢাকা সেন্ট্রাল জেলে বাকেরের মৃত্যুদণ্ড কার্যকর হয়। মুনা ডেডবডি নিতে যায়। জেলার জিজ্ঞেস করেন, ‘আপনি মৃতের কে?’ মুনা শান্ত গলায় বলে, ‘আমি ওর কেউ না’।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.1 (l) X 21.7 (b) X 2.3 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964037805,"sku":"PP518","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/30KothaoKeuNeiFront.jpg?v=1627539458"},{"product_id":"pp519","title":"একা","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eEka\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 288\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eমনের মধ্যে কখন আলো আর কখন কালো ঘনায় তার খোঁজ কি আমরা জানি? পিটুইটারির সূক্ষ খেলাকে কি পারি আলাদা করতে? বড্ড বেশি পরাধীন যেন আমরা নিজের কাছে, নিয়তির কাছে। আবেগের সুতোয় টান পড়লেই আমাদের প্রেম প্রতিশোধ হয়ে ওঠে, ভরাট মন শূন্য হয়ে যায়। আসলে এটাই হল আমার, আপনার দিন প্রতিদিনের গল্প। এই উপন্যাসেও কুশীলবের আড়ালে আসলে আমরাই অভিনয় করে চলি। ঘটনা এগিয়ে চলে, ষড়যন্ত্র ঘনিয়ে ওঠে, যাকে চিরটাকাল ছায়ার ওড়নায় ঢেকে রাখব ভাবি, তাকেই কখন যেন রৌদ্রের দহনে ফেলে আমরা চলে যাই। চার দেওয়ালের আশ্রয় ঘর হয়ে ওঠে না। মনের ভেতর ঘর করে যায় কেউ, মনকে পরও করে যায় কেউ। তবু অপেক্ষা নিয়ে কিছু স্থান শূন্যই পড়ে থাকে। অথচ প্রেমের খেলাটা শেষ অবধি প্রতিশোধের দানে গিয়েই শেষ হয়। বাংলাদেশের বিশিষ্ট লেখক ইমদাদুল হক মিলন একজোড়া যুবক-যুবতির এমনই এক প্রেম-বেদনের গল্প বলে চলেন এখানে। গল্প শেষে দেখি আমাদের নিজস্ব জীবনের প্রতিবিম্বটাই বাঁধা পড়ে যাচ্ছে কালো হরফের বসতিতে। নিজের চেনা মুখটাকে যেমন আয়নার স্বচ্ছতায় যাচাই করি আমরা প্রতিনিয়ত, তেমনই নিজেকে খুঁজে পেতে গেলেও অপরিহার্য হয়ে উঠবে এই উপন্যাস। একা’, ‘অপরবেলা ও ‘একাকী’-র বিন্যাসে ছড়িয়ে থাকা এ কাহিনির তিন পর্ব একত্রিত হল এখানে। পূর্ণ হল প্রেম অথবা নিয়তি নামক কোনো এক বৃত্তের চলন।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.7 (b) X 2.1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964136109,"sku":"PP519","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/31EkaFront.jpg?v=1627539498"},{"product_id":"pp520","title":"নায়কের নাম কবি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eNayaker Naam Kabi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 312\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনদীর হাতছানিতে সাড়া দেয় সে। ডাক পাঠায় তাকে গহন রাত। মন জোড়া সবুজের আশ্বাস তার জীবনে মরুভূমিকে ঢুকতে দেয় না। রবিঠাকুরের কুলিকে সে কাঁধে তুলে নেয়। তার মনের নাটমন্দির জুড়ে মানুষের নিত্য যাতায়াত। ভয়কে মিথ্যে করে ভীরুতাকে সে পিছনে ফেলে রেখে যায়। সংসারের পান্থশালায় মাঝে মাঝে এসে জোটে বটে সে, কিন্তু পথের ধুলো তার পা থেকে মোছে না কখনও, সংসার তাকে বাঁধতে পারে না। তার কথা বলতে বলতেই তৈরি হয়ে ওঠে বাংলাদেশের বিশিষ্ট কথাকার ইমদাদুল হক মিলনের ‘বন্ধন’, ‘আয়না', 'তোমার সঙ্গে, 'নায়িকার নাম আয়না’, ‘আয়না কেমন আছে’, 'কবি ও একটি মেয়ে’- এর মতো পাঁচ পাঁচটি উপন্যাস। এই ঘরভোলা পথচলা আনন্দময় মানুষটিকেই কবি নামক চরিত্রের মধ্যে ধরে রাখেন ইমদাদুল। কবি এসে হানা দেয় আমাদের মনে। কবি, আসলে আমাদের দৈনন্দিনের আড়ালে থাকা আমিটাকেই টেনে আনছে সামনে। দেশে দেশে ছড়িয়ে থাকা কবির আত্মীয়তার দোসর হয়ে পড়ছি। আমরা, ভাবছি এবার কোন দিনান্তে কার ঘরে গিয়ে থামবে আমাদের চলা? আর এই আকর্ষণেই এগিয়ে চলে কবিকে কেন্দ্র করে গড়ে ওঠা ইমদাদুল হক মিলনের পাঁচটি উপন্যাসের এই সংকলন।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.7 (b) X 2.6 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964168877,"sku":"PP520","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/32NayakerNaamKabiFront.jpg?v=1627539518"},{"product_id":"pp521","title":"কেমন আছ সবুজ পাতা","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eKemon Acho Sabuj Pata \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 176\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবিস্ময়ভরা চোখে এক কিশোর দেখে বুজিকে, তার সবচেয়ে ভরসা আর আশ্রয়ের জায়গা, দেখে একটি গ্রামকে, গ্রামের অনেক বাড়ি, অনেক মানুষকে, দেখে প্রকৃতির রূপবৈচিত্র্য, কোথায় ফুটেছে হিজলের ফুল, কোন মাঠে উঠেছে হাওয়ার ঘূর্ণি, তিলফুলে মধু নিতে আসা মৌমাছি ঠাকুরবাড়ির পুকুরপাড়ে হলুদ গাঁদার ফুল, শোনে গভীর রাতে নিমপাখির ডাক। দেশভাগের প্রভাব পড়ে গ্রামে, ধর্ম নিয়ে তৈরি হয় সূক্ষ্ম বিরোধ। এক নিঝুম বর্ষার রাতে খুন হয় হিন্দু ধর্মের দুই মানুষ। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বুজি। পাগল বুজিকে নিয়ে শহরের উদ্দেশে পা বাড়ায় সেই কিশোর। পেছনে পড়ে থাকে গ্রাম উজার অপার মাঠ, পরিত্যক্ত বাসার খড়কুটোর মতো বহুস্মৃতি। অলৌকিক এক ঘুণপোকা যেন কুরে কুরে খায় বর্ণাঢ্য বনেদি পরিবারের কিছু মানুষকে। নিঃশেষ হতে থাকেন তিন শরিকের বাড়িটির বড়ো শরিক আম্বিয়া খাতুন। মানুষের ছোটো-ছোটো সুখ-দুঃখ আনন্দবেদনার নকশায় আঁকা প্রখ্যাত লেখকের এ এক আশ্চর্য মায়াবী উপন্যাস।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.7 (b) X 1.8 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964201645,"sku":"PP521","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/33KemonAchoSabujPataFront.jpg?v=1627540155"},{"product_id":"pp522","title":"জীবনপুর","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eJibanpur \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 192\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eজীবনের সমীকরণটা কিছুতেই ডানে- বাঁয়ে মেলে না। গুজরান হতে চাওয়া দিনগুলি ঠিক কি দাবি করে আমাদের কাছে? —ঘরবসত? আত্মীয়তা? স্বদেশ নামের একটা সংযোগ? নারী? অথবা নরম রোদ্দুরের মতো কিছু বিশ্বাস? তবুও যুদ্ধের গুমঘরে দু-দণ্ডের জীবন আর কয়েক পলকের প্রেম যায় হারিয়ে। সহজ জীবন আর ভালোবাসার মধ্যে কখন যেন মুক্তিযুদ্ধের স্বপ্ন আর অনিবার্যতা এসে আস্তানা গাড়ে। ফুরিয়ে যায় অনেককিছুই। ফেরারি হয় কিছু মুহূর্ত ও কিছু মানুষ। হারিয়ে যাওয়া প্রিয় এক কিশোরী মুখ কোনো এক যুবকের চোখে প্রতীক্ষা আঁকে। স্বাধীনতার পরও কিছু সন্ধান বাকি থেকে যায়। তারপর যখন দেখা মেলে...তখন তো জীবন গিয়েছে চলে কত কত বছরের পার...সেই মেয়ে তখন পূর্ণতা পেয়েছে, সাফল্য পেয়েছে। কিন্তু সেই ছেলে? জীবন যে বড়ো অগোছালো হয়ে গিয়েছে তার। ব্যক্তিগত বহু পরাজয় আর শূন্যতা শুধু... প্রাণধারণের জন্য জেগে আছে শত্রুদেশের কৃপাধন্য অন্ন। দেশপ্রেম কি তবে বহু স্বপ্নকে ব্যর্থতার সিঁড়িতে নিয়ে গিয়ে দাঁড় করায়? একপেট খিদে নিয়ে এক যুবক, সফলতার তৃপ্তিমাখা তার ফেলে আসা প্রেমিকার মুখ দেখে। যোজন যোজন দূরত্ব আর অন্ধকার...পারবে কি তার স্বপ্নে ফিরতে? স্বাধীনতায় ফিরতে? স্বদেশে ফিরতে? কতটা পথ পেরোলে তবে জীবন চেনা যায়?\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.8 (b) X 1.8 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964267181,"sku":"PP522","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/34jibanpurFront.jpg?v=1627540162"},{"product_id":"pp523","title":"লিলিয়ান উপাখ্যান","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eLiliyan Upakhyan \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 208\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপরিবারকে নিয়ে স্বপ্ন দেখত ছেলেটা। জীবনের মুখে একটুকরো হাসি দেখবে বলে বিদেশ-বিভুঁইয়ে থেকে হাড়ভাঙা খাটুনি খাটত সে। মধ্যবিত্ত পরিবারের সাহিত্য নিয়ে পড়া, রোগা, নিরীহ এই ছেলেটির নেহাতই সাদামাটা ছাপোষা দিনরাতগুলো একদিন হঠাৎ বিদেশিনি লিলিয়ানের প্রেমের ছোঁয়ায় বদলে গেল। আশ্চর্য সুন্দর এই সপ্তদশী তার স্বপ্নকে মিলিয়ে দিল এই যুবকের স্বপ্নের সঙ্গে। ভিতর ও বাহিরে এক বাঙালিয়ানাকে সার্থক করে তুলতে চাইল লিলিয়ান। ভালোবাসা বোধহয় এভাবেই আত্মবিলোপ করে আত্মসন্ধানের পথে মানুষকে নিয়ে যায়। স্বপন ও লিলিয়ানের সেই প্রেমের গায়ে চোখের জল আর ঠোটের স্পর্শ বেশ কিছুটা লেগে থাকে। সমাপ্তিতে কোনো আশিয়ানা কি আছে? না কি শুধুই চলা? সেই বিদেশিনী’, ‘প্রিয় লিলিয়ান’ আর ‘সেই বিদেশি মেয়ে’—নামক পর্ব-পর্বান্তরে ছড়ানো লিলিয়ান আখ্যানকে এক জায়গায় করে, অন্য এক বিদেশের পাসপোর্ট, ভিন্ন এক ভালোবাসার ভিসা নিয়ে মন-চলাচলের গল্প জমে উঠল দুই মলাটের এই খেলাঘরে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 1.8 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964365485,"sku":"PP523","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/35LiliyanUpakhyanFront.jpg?v=1627540267"},{"product_id":"pp524","title":"যাবজ্জীবন","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eJabajjiban \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 112\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eঅনুভূতির চোরারাস্তাটা ক্রমেই লেন-বাইলেনে হারিয়ে যেতে থাকে। কোন চাঁদের কোন অলখটানে কোথায় যে জোয়ার জাগে, আর কোথায় ভাটা, বোঝাই যায় না। রুহিতনের শরীর থেকে আলাদা হয়ে যে মনটা একটা চাপা- পাথর বুকে নিয়ে ঘোরে আর প্রতি রাত্রে খদ্দেরের থেকে যে মনটাকে লুকিয়ে শরীরটাকে মেলে ধরে, সেই মনটাকে সবটুকু রাগ, দুঃখ, ঘেন্না যেন ল্যাংটো পাগল মমিনার চিৎকারের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। সময়ের জট, স্থানীয় বহমান ইতিবৃত্তের দায়ভার নিয়ে দুই অস্থির মন, বঞ্চিত মানবাত্মা রুহিতন ও মমিনা কখন যেন একাত্ম হয়ে যায়। তবুও সংসার-সীমান্তের চাওয়া- পাওয়াগুলি বারেবারেই নামঞ্জুর হয়ে যায় গণ্ডির ওপারের বিধানে। জীবনদর্শী লেখকের মরমি শব্দের টানে কোথায় যেন এক মনঅতলের আহ্বান ধরা পড়ল। হারানো- ছড়ানো কিছু মনকেমন বাসা বাঁধল দুই মলাটের এই ঘরবসতে। ইমদাদুল লিখলেন তার প্রথম উপন্যাস যাবজ্জীবন। ক্যালেন্ডারের পাতায় সময়টা তখন ১৯৭৬।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 1.3 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964431021,"sku":"PP524","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/36JabajjibanFront.jpg?v=1627540194"},{"product_id":"pp525","title":"মৌসুমি","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eMousumi \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 176\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eবাইরের পরিচয়টাই বুঝি সব? আর ভেতরে টান ধরায় যে সুর, যে সুর প্রকৃতির কোলে ভাসে, সে সুর মানুষের গভীরে তলিয়ে থাকা মানবতাটাকে পাতাল খুঁড়ে তুলে আনে— সে বুঝি কিছু নয়? ধর্ম, মানবতা, সরলতা, জটিলতার মতন পরস্পরবিরোধের কোলাজের মধ্যেই বন্দি হয়ে থাকে বলাকার মতন মনটি। সে মনের নামই ধরুন মৌসুমি। এক পাটভাঙা, ভাঁজহীন সাদা মন, যার চারদিক ধরে বাস্তবতার ঝক্কা, কলরব। সে মনে আলোয় পড়ে যেমন, কালোও আসে তেমনভাবেই। মৌসুমিকে কেন্দ্রে রেখে বনসীমান্ত গ্রামের বনেদি চৌধুরি পরিবারের অন্তস্থলের টানাপোড়েনের আখ্যান উঠে আসে এই উপন্যাস ঘিরে। শব্দের জাদুতে, মায়ার টানে, কথকের কারুকাজে মৌসুমিকে কখন যেন ভীষণ চেনা অথচ এক রহস্যময়ী করে গঠন করেন লেখক। ভেতর- বাইরের চৌকাঠ জুড়ে ছড়ানো মনটা কি কোনো প্রতিবিম্বকে খুঁজে পেল এখানে? নিজের অথবা চিরচেনা কোনো মানবীর? হয়তো! হয়তো সেই নাম মৌসুমি নয়। আবার মৌসুমি হলেই বা ক্ষতি কী!\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.2 (l) X 21.7 (b) X 1.8 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964463789,"sku":"PP525","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/37MousumiFront.jpg?v=1627540203"},{"product_id":"pp526","title":"শ্রাবণ জ্যোৎস্নায়","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eShrabon Jyotshnay \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 176\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eমা বাবা এবং হবু বরের সঙ্গে বাবার বন্ধুর ছবির মতো গ্রামের বাড়িতে কয়েকটা দিন কাটাতে এসেছে মৌ। সেই বাড়িতে ফুফুর সঙ্গে আশ্রিত থাকে দেবদূতের মতো এক যুবক শুভ। অতি সরল নিরীহ এবং পরপোকারী শুভকে খুবই ভালোবাসে গ্রামের মানুষজন। এই যুবকের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয় মৌ-এর। তারপর... \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 1.6 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964496557,"sku":"PP526","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/38ShrabonJyotshnayFront.jpg?v=1627540209"},{"product_id":"pp527","title":"লাল গোলাপ তোমাকে","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eLal Golap Tomake\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 128\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eজীবনটা আসলে একটা জংশন স্টেশনের মতো। নানা রুট, লেন- বাইলেন এসে মেশে। মিলে যায়? নাকি ছেড়ে যায় পরস্পরের হাত? কী বোঝায় সেই বিচ্ছেদমাখা সন্ধিস্থল? জানা নেই। যেমন জানা নেই পথগুলো ঠিক কখন, কোন অভিমান থেকে মোড় বদল করে? ভালোবাসার জন্য কাঙালপনা মাখা বেঁচে থাকার ঘর- দুয়ারে থমথমে মেঘ এসে জমে, মায়ের প্রতি তীব্র এক অভিমান থেকে যে যুবককে প্রেমিক হিসেবে বেছে নেয় মন, সেই প্রেমের বাঘবন্দি খেলায় ক্রমে বন্দি হয় সে, নিজেকে খোঁজে, বাঁধনে তলিয়ে যায়। মিথ্যের রাংতা সরে গেলে ভুল অনুভবের সত্যতা বড়ো তীব্র হয়ে বুকে বাজে। কৈশোর থেকে তারুণ্য হয়ে ক্রমে জীবন যখন তাকে নারীত্বের প্রাজ্ঞতায় নিয়ে গিয়ে ফ্যালে তখন অপেক্ষমাণ প্রেম এসে তার হাত ধরে। আবারও বাঁক বদলে যায়। বদলে যায় চেনা সত্যগুলি। মরীচিকা নয় প্রেম, সত্যই সে শূন্যকে পূর্ণ করতে পারে। কাটতে থাকে বন্ধন। একটি একটি করে পাপড়ি খুলতে থাকে। ফুটে ওঠে সম্পূর্ণ এক মানবীর রক্তরাগ। সকল কাঁটা ধন্য করে ফুটে ওঠে ফুল। জীবনের বৃন্তে প্রাণ পায় মন্থনজাত মাধুর্য। এক নারী পূর্ণতা পায় মানবীর রূপে, মননে। কিন্তু বাঁকগুলি বদলে যায় কোন ঢেউয়ের প্রত্যাঘাতে সেই সত্য ধরি ধরি করেও ধরা দেয় না। ব্যাক ক্যালকুলেশনেও মেলে না সন্ধান। \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.7 (b) X 1.4 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964562093,"sku":"PP527","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/39LalGolapTomakeFront.jpg?v=1627540222"},{"product_id":"pp528","title":"কন্যারাশির কন্যা","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003ekanyarashir kanya \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 104\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eদিপু আর ছোঁয়ার ভালোবাসা গাঢ়তর হয় সমুদ্রসৈকতে। ভালোবাসার প্রতিশব্দ ভালোবাসা, অন্য কিছু নয়, অন্য কিছু হতে পারে না কখনও| ভালোবাসার জন্য মানুষ যা করে তার নামও ভালোবাসা দিপুর এ কথায় খুশি হয় ছোঁয়া, মুগ্ধ হয়। ছোঁয়া চায় দিপু সি-বিচে বসে তাকে কবিতা শোনাক— সমুদ্রের কবিতা, ভালোবাসার কবিতা। চাঁদের আলোয় সি-বিচে হাত ধরাধরি করে হেঁটে যাবে দিপু আর ছোঁয়া। বহুদূর চলে যাবে তারা। তারপর আবার ফিরে আসবে বহুদূর থেকে। সমুদ্রের দুরন্ত হাওয়ায় চুল উড়বে ছোঁয়ার, ঢেউ এসে ছুঁয়ে ছুঁয়ে যাবে ছোঁয়ার পা-দুটি, কানের ভেতর দিয়ে মর্মে প্রবেশ করবে দিপুর আওড়ানো কবিতা, আর চাঁদের আলোয় ভেসে যাওয়া সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে ছোঁয়ার মনে হবে তার এ জীবন ধন্য। দিপুর কাঁধে মাথা রেখে বসে থাকবে ছোঁয়া, দিপু এক হাতে জড়িয়ে থাকবে ছোঁয়াকে। সারারাত সমুদ্রের গর্জন আর তুমুল হাওয়ার ভেতরে মাখামাখি হতে হতে অনবরত ভালোবাসার কথা বলে যাবে তারা, রাত গভীর হলেও ফিরবে না। আবেগতাড়িত ছোঁয়ার মুখের দিকে মুগ্ধ চোখে চেয়ে থাকে দিপু। \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.9 (b) X 1.4 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964594861,"sku":"PP528","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/40kanyaRashirkanyafront.jpg?v=1627540231"},{"product_id":"pp529","title":"জিন্দাবাহার","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eZindabahar\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 192\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eসাত বছর বয়সি মিলুর চোখ দিয়ে দেখা জিন্দাবাহার থার্ড লেনের সাত নম্বর বাড়ির বিচিত্র মানুষজন আর তাদের সুখ-দুঃখ-আনন্দ-বেদনায় মেশা প্রতিদিনের জীবন এই উপন্যাসের বিষয়বস্তু। উপন্যাসের শুরুতে দেখা যায় প্রবল হাওয়া আর বিশাল ঢেউয়ের মধ্যে কলার মোচার মতো দুলতে থাকা লঞ্চে চেপে, মা আর পুনুআম্মার সঙ্গে মিলুরা সাত ভাইবোন ঢাকায় এসে পোঁছোচ্ছে। রাতের খাওয়াদাওয়া শেষ হলে আব্বা তাঁর স্নেহময় হাতখানি মিলুর মাথায় রেখে স্নিগ্ধ হাসিমাখা মুখে জিজ্ঞেস করেন ‘প্যাড ভড়ছে, বাজান?’ ধীরে ধীরে জিন্দাবাহার থার্ড লেনের জীবনে অভ্যস্ত হয়ে ওঠে মিলু। বাড়ির ভেতরে আর বাড়ির বাইরে কতরকমের মানুষ, স্রোতের মতো হয়ে চলে ঘটনার পর ঘটনা। মস্তবড়ো এক অ্যালবামের পৃষ্ঠাগুলি যেন একটি একটি করে উলটে যাচ্ছে কেউ। জামরুলতলা, পুকুরঘাট, দুপুরবেলার নির্জন ছাদ, রোদের আকাশে স্থির হয়ে থাকা ভুবন-চিল, কুয়োতলার স্যাঁতসেঁতে দেয়াল, সোঁদাগন্ধ, জামিরকাকার বাদামভাজার ঘ্রাণ, নিয়াশার খিলখিল হাসি, গেন্ডারিয়ায় যাওয়া। বিনাখালার সঙ্গে কত ভালোলাগা মুহূর্ত...। তারপর একদিন আব্বার হতাশ কণ্ঠস্বর ‘তোমরা দেশে যাও গিয়া, চাকরি ঠিক হলে অন্য বাসা কইরা তোমাগো লইয়া আমু। সুখ- দুঃখ-আনন্দ-বেদনার এক অদ্ভুত জগৎ। জিন্দাবাহার ছেড়ে যেতে যেতে মিলুর মনে হয় এ জগতে তার আর ফেরা হবে না কোনোদিন। যশস্বী লেখকের এই মায়াবী উপন্যাসে চিত্রিত হয়েছে ষাটের দশকের শুরুর দিকের পুরোনো ঢাকার জীবন।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.6 (b) X 1.9 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964627629,"sku":"PP529","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/41ZindabaharFront.jpg?v=1627540240"},{"product_id":"pp530","title":"রজনিগন্ধাপুর","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eRajanigandhapur \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 104\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eরজনিগন্ধা। বড়ো এক ব্যবসায়ী শহরের কাছেই এক নিরিবিলি জায়গায় অনেক জমি কিনে গাছপালা, মাঠ-পুকুর,পোকামাকড়দের সযত্নে রক্ষা করে এই নামে গড়ে তুলছেন একটি গ্রাম , যেখানে আগলে রাখা হয়েছে পুরোনো বাংলার জলছবির মতো একটি টুকরোকে। সেখানে একদিন বেড়াতে এল জীবনে আপাত-সফল কিন্তু বেঁচে থাকার নানান বাঁকে দুর্ঘটনার দগদগে ঘা লুকিয়ে চলা কয়েকজন মানুষ। আর তার মধ্যেই কোথা থেকে যেন ভেসে আসে বীভৎস এক পচা গন্ধ। তীব্র গতিময় জীবনের চলার পথে কোথা থেকে আসে এই গন্ধ? তা কি কিছুটা ধাক্কা দিয়ে সিধে দাঁড় করিয়ে দেয় না আমাদেরকেও? এ সময়ের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিকের কলমে এ যেন এক জীবন খোঁজার নতুন দিগন্ত। \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.8 (b) X 1.3 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964660397,"sku":"PP530","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/42RajanigandhapurFront-Copy.jpg?v=1627540254"},{"product_id":"pp531","title":"ভূমিপত্র","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eBhumi Putra \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 80\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eইমদাদুল হক মিলন-এর 'ভূমিপুত্র’ যেন জল-মাটি- আকাশের এক চিরন্তন আখ্যান। যে আখ্যানের পরতে পরতে উন্মোচিত হয় মাটি- মানুষের জীবন সংগ্রাম। তার বঞ্চনা, ক্ষোভ ও শোষণ। কেন্দ্রীয় চরিত্র পেশায় দিনমজুর কাদেরকে ঘিরে আবর্তিত হয় আরও কিছু চরিত্র, যেমন কাদেরের বিবি বইচি, সব সময়ের ছায়াসঙ্গী মা-মরা বারো বছরের বাদলা— যে আসলে বোন আতবীর অবৈধ সন্তান, প্রতিস্পর্ধী ব্যাপারী বংশের ‘পোলা এবং যার বাপ থাকতেও নেই’। সমগ্র উপন্যাস জুড়ে বর্ণিত হয়েছে  প্রান্তিক মানুষের অসহনীয় বেঁচে থাকার গল্প, ব্যাপারীদের শোষণের বিরুদ্ধে বেলদারদের আজীবন সংগ্রামের কথা, যে সংগ্রামে শেষে ভূমি দখলের লড়াইয়ে বল্লমবিদ্ধ হয়ে কাদের ধানীচকে লুটিয়ে পড়তে পড়তে দেখে অঘ্রানের হাওয়ায় শিশুর মতন দুলছে ধান। সেই চক ভেঙে ধানখেতের ওপর দিয়ে বারো বছরের বাদলা ছুটে আসছে তার দিকে। যে বাদলা শিং মাছের বিষকামড়ে আগেই মৃত... অনবদ্য স্থানিক ডায়ালেক্টে লেখা এ উপন্যাস যেন চিরকালীন ভূমিপুত্রদের এক মর্মন্তুদ জীবন-আখ্যান।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.3 (l) X 21.8 (b) X 1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964693165,"sku":"PP531","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/43BhumiPutraFront.jpg?v=1627540630"},{"product_id":"pp532","title":"নদী উপাখ্যান","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003eNadi Upyakhyan \u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 72\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনদীকে কেন্দ্র করে যে জীবন, সে জীবনে নদীর ভাঙা-গড়ার সঙ্গে সঙ্গে চলে সংসারেরও ভাঙন। নদী নিয়ে নেয় জায়গা-জমি, প্রিয় মানুষজন, সম্পর্ক। এই ভাঙা-গড়ার টানাপোড়েন চলে তিন প্রজন্মের ওসমান, নাদের, রতনেরও জীবনে। যে রতনের জীবিকা নির্বাহ হয় নদীতে মাছ ধরে। কেন-না নদী তাকে জেলে বানিয়েছে। তবুও সে স্বপ্ন দেখে চর জেগে ওঠার। চর জেগে উঠলে সব ফেরত পাওয়া যাবে। জেগে উঠবে জীবন নতুন করে। সখিনাকে আনবে জীবনে। কিন্তু জেগে ওঠা চর কি এমনি এমনি ফেরত পাওয়া যাবে? ছিনিয়ে নেওয়া যাবে প্রভাবশালী তালুকদার সাহেবের হাত থেকে? নিরুদ্দেশ বাবা নাদের বহুবছর পর ফিরে এলে বাপে-পুতে চর দখল করতে যায়। কিন্তু নদীর ঘোলা জল লাল হয়ে ওঠে রক্তে। নদী বয়ে যায় তার নিজের মতো। নদীকে ঘিরে প্রান্তিক মানুষের চিরন্তন অধিকাররোধের লড়াইয়ের কাহিনি ফুটে উঠেছে ইমদাদুল হক মিলনের এই উপন্যাসে।\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.8 (b) X 1.1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964758701,"sku":"PP532","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/44NadiUpyakhyanFront.jpg?v=1627540844"},{"product_id":"pp533","title":"পর","description":"\u003ctable width=\"340\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd width=\"340\"\u003e\n\u003cp\u003ePor\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখক : ইমদাদুল হক মিলন\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eপৃষ্ঠা : 72\u003c\/p\u003e\n\u003cp\u003eবিক্রমপুরের কাজির পাগলা গ্রামে একশো বছরেরও বেশি কাল আগে অভয় তালুকদার নামে এক শিক্ষানুরাগী জমিদার প্রতিষ্ঠা করেছিলেন কাজির পাগলা এ. টি. ইন্সটিটিউশন নামের একটি স্কুল। বিক্রমপুর ছিল হিন্দুপ্রধান এলাকা । দেশভাগের পর তাঁরা অনেকেই বিক্রমপুর ছেড়ে চলে যায় ভারতে। কয়েক বছর আগে শতবর্ষ পেরোয় স্কুলটি। স্কুল ম্যানেজিং কমিটি, স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্ৰ-শিক্ষক-অভিভাবকরা দু'দিনব্যাপী শতবর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় প্রাক্তন ছাত্র এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের। এতকাল পর পূর্বপুরুষের প্রতিষ্ঠিত একটি স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে এসে তাঁদের কী অনুভূতি? একদা আপন দেশটি কি আজ তাঁদের পর? নিজের আপন গ্রামখানি কি পর? আর মানুষগুলো? এই উপন্যাসে দেশবিভাগের কষ্ট-বেদনা একটু অন্যরকমভাবে তুলে আনার চেষ্টা করেছেন ইদমদাদুল হক মিলন। তিনি নিজেও উপন্যাসের একটি চরিত্র, চরিত্র তাঁর চারপাশের অনেক চেনা মানুষ, স্কুলের অনেক প্রাক্তন ছাত্র শিক্ষক। সময় এবং রাজনৈতিক কারণে কারও কাছে পর হয়ে গেছে তাঁর আপন দেশগ্রাম, কারও কাছে পর হয়ে গেছে তাঁর চিরচেনা আপনজন, কারও কাছে পর হয়ে গেছে ফেলে আসা জীবনের পুরো সময়কাল।\u003c\/p\u003e\n\u003cp\u003eআকার (cm) : 14.4 (l) X 21.8 (b) X 1.1 (h)\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e","brand":"প্রতিভাস","offers":[{"title":"Default Title","offer_id":40370964791469,"sku":"PP533","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0547\/3180\/0749\/products\/45PorFront.jpg?v=1627540853"}],"url":"https:\/\/prativash.com\/collections\/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8.oembed?page=13","provider":"Prativash Publication","version":"1.0","type":"link"}